Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কয়েদি – তিলোত্তমা মজুমদার

    তিলোত্তমা মজুমদার এক পাতা গল্প149 Mins Read0
    ⤶

    কয়েদি – ৯

    ৯

    সে কারাপ্রধানের আপিসের দরজায় প্রহরারত নিরাপত্তারক্ষীকে বলল, ‘সাহেবকে বলো, আমি দেখা করব।’

    রক্ষী তাকে চেনে। কারাপ্রধান তাকে আপিসঘরে প্রবেশের অনুমতি দিয়েছেন। লোকটি কথা না বাড়িয়ে তার কর্তব্য সম্পাদন করল। কয়েদি কারাপ্রধানকে সরাসরি রুক্ষ প্রশ্ন করল, ‘আপনি বলেছিলেন, দেখবেন, কিন্তু আপনি তো কিছুই করছেন না।’

    কারাপ্রধানের সঙ্গে আগে সে রূঢ়ভাষী হয়নি। তিনি শান্তভাবে বললেন, ‘আমার হাতে তো কিছু নেই। আমি প্যারোল বোর্ডকে বলেছি। তবে কী জানো, আইন মোতাবেক তুমি এখনও প্যারোলের অধিকারী নও।’

    ‘এককথা কতবার শুনব? আপনি তো বলেছিলেন, ব্যতিক্রম আছে।’

    ‘আছে। তার জন্য সবসময় ভালো আচরণ করতে হবে। সেই সঙ্গে, পরিবারের কেউ গুরুতর অসুস্থ, এমন পরিস্থিতি হলে ব্যতিক্রমীভাবে প্যারোল অনুমোদন করা হয়। দেখি কিছু যদি করা যায়। তুমি যে লাইফার ভাই। পরিস্থিতি অসুবিধেজনক, তা-ই না? অপেক্ষা করো।’

    ‘অপেক্ষা অপেক্ষা। আর কত অপেক্ষা করব? আমার ন্যায্য প্যারোল আমাকে দিতে হবে।’

    ‘তুমি আইন জানো। প্যারোল তোমার অধিকার নয়। বোর্ড যাকে প্যারোলের উপযুক্ত মনে করবে, তাকে দেবে। নতুন বিধান কিছু তৈরি হয়নি। যা করতে হবে, এর মধ্যেই।’

    ‘আমি কীসে উপযুক্ত নই, জানতে পারি? দেশের জন্য আমি কর্তব্য করিনি? জেলখানায় ভদ্র আচরণ করিনি?’

    ‘আরে আইন না থাকলে কী করা যাবে? মাত্র ৮ বছর জেল খেটে লাইফ ইম্প্রিজনমেন্টে প্যারোল হয় না। আমার হাতে যতটুকু ক্ষমতা, তা-ই দিয়ে আমি চেষ্টা করে চলেছি। তুমি ধৈর্য ধরো। আমি কোনও কথা দিচ্ছি না। যদি কিছু করতেও পারি, প্রচণ্ড ঝুঁকি নিয়ে করতে হবে। এসবের জন্য সময় লাগে না? তোমাকে এত কৈফিয়ত আমি দিচ্ছি কেন? যাও। এখন যাও।’

    ‘আমার উকিল বলে গেছে, আপনি চাইলে করে দিতে পারেন। জেলের মধ্যে কত আইন মানা হয়, আমি দেখছি না? শুধু আমার বেলায় আইন? আপনি যদি ব্যবস্থা না করেন, আমি অনশন করব।’

    ‘তোমাকে বলছি, একটু ধৈর্য ধরো, ধৈর্য, ধৈর্য।’

    ‘ধৈর্য? না? সব মিথ্যে। কিচ্ছু চেষ্টা করেননি আপনি। সব সব মিথ্যে। আপনিও ওদের দলে। আপনিও চান না ওর সঙ্গে আমার দেখা হোক।’

    ‘আমার তাতে কোনও লাভ আছে কি? আমি তোমাকে যতখানি সম্ভব সাহায্য করিনি? আজ তোমার মন স্থির নেই। যাও এখন। আমার কাজ আছে।’

    ‘আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? সাহায্য করবেন বলে গাছে তুলে মই কেড়ে নিচ্ছেন? মিথ্যেবাদী! আপনি আমাকে আটকে রাখবেন? ওর কাছে যেতে দেবেন না? আটকে রাখবেন আপনি?’

    কারাপ্রধান রক্ষীকে ডেকে নির্দেশ দিলেন কয়েদিকে বাইরে নিয়ে যেতে। রক্ষী কয়েদির পিঠে হাত রাখামাত্র তার মাথায় বিস্ফোরণ হল। রক্ষীর অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি করল রক্ষীকে, কারাপ্রধানকে, গুলির শব্দে ছুটে আসা জনতাকে।

    মোট কতজন, মনে পড়ে না।

    সে যখন রাষ্ট্রের সুরক্ষার কাজে ব্রতী হয়, প্রাপ্ত প্রশিক্ষণের মধ্যে ক্ষিপ্রতা অভ্যাস করতে হয়েছিল। এতদিনেও সেই ক্ষিপ্রতা ফুরিয়ে যায়নি ভেবে তার খানিক গর্ব হল।

    এরপর ঠিক কোন ধরনের বিচার হয়েছিল তার? সে ভুলে গেছে। প্রথম খুনের জন্য তার যাবজ্জীবন কারাবাসের সাজা হয়েছিল। মেয়ের সামনে বাবাকে খুন করা হিংস্র ও গর্হিত। সে কী করে আদালতে বলতে পারত, মেয়ের প্রতি বাবাও ছিল হিংস্র ও গর্হিত। মেয়ে সেই প্রসঙ্গে সম্পূর্ণ নীরব।

    দ্বিতীয়বার তার মৃত্যুদণ্ড হওয়া যুক্তিযুক্ত ছিল। সে জানে না, কেন তাকে মেরে ফেলা হয়নি। সম্ভবত তার প্রেয়সী আবেদন করে তাকে জীবিত রেখেছে এই আশায়, একদিন তার মুক্তি হবে।

    একটি জীবন অনেকগুলি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। কারাগার তাকে ছাড়বে না। প্যারোলের আশাও আর নেই। কিন্তু মুক্তির আশা সে ছাড়বে কেন? মুক্তি সে অর্জন করবে। পশ্চিমের দেওয়ালে সে চে লিখতে লিখতে গলিয়ে ফেলবে ইট-লোহা-সিমেন্টের আস্তরণ। আর মাত্র কয়েকদিন।

    সে ডাকল, ‘বন্ধু।’

    দক্ষিণের দেওয়াল বলল, ‘বলো। কেমন বোধ করছ? তিন দিন তোমার সাড় ছিল না। তুমি ঘুমিয়ে ছিলে।’

    ‘আমার চে এবার মুক্তির জন্য তৈরি।’

    ‘কেমন করে বুঝলে?’

    ‘শ্মশানের হাওয়ায় আমার প্রেয়সীর গন্ধ পেলাম।’

    ‘সে কী!’

    ‘না না। তার শবদেহ পোড়ার গন্ধ নয়। সে আমাকে দেখার জন্য কারাগারের চারপাশে ঘুরে বেড়ায়। আমি যে এই কুঠুরিতে বন্দি, সে জেনে গেছে। শ্মশানে এসে বসে থাকে, তখন গন্ধ আসে। আমার গন্ধ ও হাতির দাঁতের কৌটোয় ভরে রেখেছে। আমি রেখেছি স্মৃতিতে।’

    ‘তা-ই তো।’

    ‘চে আমাকে মুক্ত করলেই সে নিজে সঙ্গে করে বাড়ি নিয়ে যাবে। আমার নখ কেটে দেবে যত্নে। স্নান করিয়ে দেবে। আমার সারা শরীরের ঘা পুঁজ পোকা সব সারিয়ে আমায় দেবে সাদা পাজামা আর পাঞ্জাবি। সামনে ধরবে বাসমতী চালের ভাত, ধোঁয়া-ওঠা। সঙ্গে ঘি, নিমপাতা ভাজা, মোচার ঘণ্ট, তপসে মাছ ভাজা আর সর্ষে-ইলিশ।’

    ‘চমৎকার সব খাদ্য।’

    ‘আচ্ছা তোমার সেই ইমামসাহেবের কথা মনে আছে? তাঁর কোনও খবর জানো?’

    ‘কোন ইমামসাহেব?’

    ‘আরে, সেই যে, সেই যে, বলো-না, যাঁর ছেলে না মেয়ে দাঙ্গায় মারা গেল, তিনি খুনিদের মাপ করে দিলেন। মনে নেই?’

    ‘না। মনে পড়ছে না। আমাকে কিছু বলোনি।’

    ‘কাকে বললাম? উত্তরাকে?’

    ‘কী করে বলি বোলো দেখি।’

    ‘কাকে বললাম? কী জানো, চে এবার মুক্তি দেবে। ইট-সিমেন্ট-লোহা গলিয়ে পশ্চিমের দেওয়ালে মস্ত ফোঁকর। তা-ই দিয়ে আমি বেরিয়ে যাব। মুক্তি। কেউ আমাকে আটকাতে পারবে না। সে শ্মশানে বসে আছে। আমাকে নিয়ে যাবে। শুধু একটা কথা ভাবছি।’

    ‘কী কথা?’

    ‘যদি বলে, তার পিতাকে খুন করেছি বলে সে আমাকে ক্ষমা করেনি, তাহলে ইমামসাহেবের কথা তাকে বলব। কিন্তু ভালো করে মনে পড়ছে না। ইমামসাহেব। ক্ষমা, ভালোবাসা, মুক্তি, ধর্ম।’

    ‘কী বলছ?’

    ‘না না। এইবার মুক্তি।’

    ‘চে লেখার অর্থ কী বন্ধু?’

    ‘চে মুক্তি। চে চৈতন্য। চে চিৎকার।’

    ‘তুমি কি লক্ষ করেছ?’

    ‘কী?’

    ‘তোমার উত্তরার সব ছবি পুরু শ্যাওলায় ঢাকা পড়েছে। হলদে-কালো শ্যাওলা। কোথায় জলের পাইপ ফেটে কবে থেকে চুঁইয়ে পড়ছে। যেকোনও দিন দেওয়াল ধসে পড়বে। তোমার জন্য অন্য কোনও জায়গার কথা ভাবা হচ্ছে।’

    ‘সর্বনাশ!’

    ‘কীসের সর্বনাশ?’

    ‘চে-র কাজ প্রায় শেষের মুখে। এ সময় অন্য কোনও দেওয়াল ভেঙে পড়লে আমার মুক্তি হবে কী করে?’

    ‘উত্তরার ছবি মুছে গেল, সে নিয়ে ভাবছ না? খারাপ লাগছে না তোমার?’

    ‘না না। আমি যেকোনও সময় মুক্ত হয়ে তার কাছে চলে যাব। আর কতদিন তাকে অপেক্ষা করিয়ে রাখব বলো তো বন্ধু। সব কিছুর একটা সীমা আছে।’

    ‘বন্ধু।’

    .

    নিঃশব্দ।

    .

    ‘বন্ধু। শুনতে পাচ্ছ?’

    ‘হ্যাঁ হ্যাঁ। আমি বোধহয় আবার ঘুমিয়ে পড়ছিলাম। বলো।’

    ‘উত্তরার পুরো নাম কী?’

    ‘উত্তরা নয়।’

    ‘তার মানে?’

    ‘তার নাম উত্তরা নয়।’

    ‘কী নাম তাঁর?’

    ‘নাম? কী যেন! কী যেন! মনে পড়ছে না।’

    ‘মনে করার চেষ্টা করো। চে মুক্তি দিলে তুমি কার কাছে যাবে?’

    ‘সে ঠিক আমাকে চিনে নেবে। অপেক্ষা করে আছে। তার গন্ধ পেয়েছি। তুমি কি খানিকটা এগিয়ে আসতে পারবে? বন্ধু? পশ্চিমের দেওয়ালে ওই চে অক্ষরে খানিক ঠেলা দিয়ে দেখো তো মুক্ত হয় কি না। আমার নিজেকে অনড় মনে হচ্ছে। শরীরটা পাথর। আমার সারা শরীরে কি শেকল পরিয়ে দিয়ে গেছে?’

    ‘তাঁর নাম কী, বন্ধু? মনে করো। মনে করো। তুমি কার কাছে যাবে?’

    ‘তার কাছে। ওই যে। সে বলেছিল আমাকেই ভালোবাসবে, আজীবন।’

    ‘চে মানে মুক্তি। চে মানে চৈতন্য। চিৎকার। বন্ধু, এবার সময় এসেছে। সত্য না-জানা অবধি তোমার মুক্তি নেই। আমরা তোমাকে মুক্তি দেব না।’

    ‘কোন সত্য? কে তোমরা?’

    ‘আমাদের সবাইকে তুমি নিজের বন্দিদশায় নিয়ে এসেছ।’

    ‘ভুবন এক সুবিশাল জেলখানা।’

    ‘সে তুমি যা-ই বলো, সত্য জানতেই হবে তোমায়। শুনতে হবে তোমার পাপ। জানতে হবে জেলার মহাশয়ের সহৃদয়তার বিনিময়ে তুমি কত বড়ো অকৃতজ্ঞ।’

    ‘কোন জেলার মহাশয়? কার কথা বলছ দক্ষিণ? তোমার কণ্ঠে অত শৈত্য কেন?’

    ‘জেলার মহাশয়কে মনে পড়ছে না তোমার? যিনি সবসময় তোমাকে সাহায্য করেছেন, তুমি না চাইতেই তোমাকে দিয়েছেন সম্মাননীয় রাজনৈতিক বন্দির মতো সুবিধা, যিনি কারাপ্রধান হিসেবে এবং একজন মানুষ হিসেবে ছিলেন মহৎ, সবার প্রিয়, তোমাকে প্যারোল এনে দিতে পারেননি বলে যাঁকে তুমি খুন করেছ, সঙ্গে প্রাণ নিয়েছ আরও তিনজনের, সেই তুমি, উন্মাদ ঘাতক, শুনে যাও, তিনি তোমাকে প্যারোল পাইয়ে দিতে পারতেন, তুমি ঠিকই ধরেছিলে। তাঁর ক্ষমতা ছিল। তোমার জন্য ঝুঁকি নিতেও ভয় ছিল না তাঁর।’

    ‘তাহলে? আমাকে আটকে রাখলেন কেন?’

    ‘এই তো। মনে পড়েছে তোমার। চমৎকার।’

    ‘আমার কোনও অনুশোচনা নেই। যা করেছি, ঠিক করেছি। আমার আর তার মধ্যে যে বাধা হবে, তাকে আমি হত্যা করব।’

    ‘তিনি তোমার প্রেমের পথে কিছুমাত্র বাধা ছিলেন না।’

    ‘তাহলে? তাহলে? আমি শুধু তাকে দেখতে চেয়েছিলাম। একবার দেখে, একটু কথা বলে, একটু ছুঁয়েই আমি ঠিক খাঁচায় ফিরে আসতাম। কেন তিনি আমাকে আটকে রাখলেন?’

    ‘কারণ, যার জন্য তুমি পাগল ছিলে, সে বিয়ে করে সুখে জীবনযাপন করছে, এই সত্য তিনি আড়াল করতে চেয়েছিলেন। তুমি, কত কষ্ট পাবে ভেবে তিনি অস্থির হয়ে উঠেছিলেন। তোমার জীবনের একমাত্র অবলম্বন কেড়ে নিতে চাননি।’

    ‘হতে পারে না। মিথ্যে বলছ তুমি।’

    ‘তিনি ভয় পেয়েছিলেন, তাঁকে বিবাহিতা দেখলে তুমি হয়তো পুরো পরিবার খুন করে বসবে। তোমার ভিতরের ঘাতককে তিনি ঠিক চিনেছিলেন। যাও, যাও। চলে যাও। মুক্ত তুমি। বিদায় বন্ধু। বিদায়।’

    পিঠে সত্য, মুক্তি, ক্ষমা, প্রেম ও বিপ্লব। আজকাল যেখানে সেখানে তাকে দেখা যায়। মাথায় ময়লায় জট-পড়া চুল, সারা গায়ে বিজবিজে ঘা, পায়ে লোহার শেকল, ঘা থেকে টুপটাপ খসে পড়ে মাংসখেকো কীট, সম্পূর্ণ উলঙ্গ, অন্ধ ও বধির একটা মানুষ পথেঘাটে শ্মশানে হাসপাতালে জেলখানায় রাজভবনের অদূরে পার্কে ঘুরে বেড়ায়। মাঝে মাঝে চিৎকার করে বলে, চে মানে চেতনা, চেতনা মানে মুক্তি, মুক্তি মানে ভালোবাসা। কখনো নিজেই গুলিয়ে ফেলে। বলে, চে মানে ভালোবাসা, ভালোবাসা মানে মুক্তি, মুক্তি মানে চেতনা। চে মানে সত্য। চে মানে মুক্তি। চে মানে প্রেম।

    এক-আধবার কেউ কেউ শুনেছে, কপালে হাত ঠেকিয়ে সে বলে, ক্ষমা, ক্ষমা, ইমামসাহেব, ক্ষমা। চে মানে ক্ষমা। চে মানে প্রেম। চে মানে ইমামসাহেব। চে মানে দেশ।

    ***

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleগল্পসমগ্র – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    Next Article রাজপাট – তিলোত্তমা মজুমদার

    Related Articles

    তিলোত্তমা মজুমদার

    শামুকখোল – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    অর্জুন ও চারকন্যা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    ঝুমরা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    নির্জন সরস্বতী – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    বসুধারা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    রাজপাট – তিলোত্তমা মজুমদার

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }