Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    করুণা তোমার কোন পথ দিয়ে – নবনীতা দেবসেন

    নবনীতা দেবসেন এক পাতা গল্প173 Mins Read0
    ⤶ ⤷

    তিরুপতি পর্ব

    তিরুপতিতে নেমে দেখি ওখানকার টাউন কংগ্রেসের তেলুগুভাষী সভাপতি আই. এস. বাসু ও মন্দির অঞ্চলের মিউনিসিপ্যাল কাউন্সিলার শ্রীপার্থসারথি আমাকে নিতে এসেছেন। আমাকে দেখামাত্র তাঁরা যারপরনাই দুঃখিত হলেন, বেশ বোঝা গেল। হায়, কেন যে ঈশ্বর আমাকে এমন ব্যক্তিত্বহীন দৃশ্য দিয়েছেন! বাবার খানদানী গোঁফ জোড়াটা যদি না-ও পাই, নিদেনপক্ষে মায়ের মতো ওজনদার ব্যক্তিত্বটা তো দিতে পারতেন। ত্রিপুরায় যেবার যাই, আমার প্লেনে দিল্লীর একটি ফিটফাট ছাত্রীও যাচ্ছিল, দিব্যি মেমসাহেবী কায়দায় শাড়ি চুল মুখ নখ সব তৈরি করা। বাপরে—সে কী স্মার্ট! প্লেন থেকে নেমে হেঁটে টার্মিনাসে যেতে যেতে দেখলুম ফুলটুল নিয়ে কিছু মানুষ তার দিকে সম্মোহিত হয়ে ছুটে গেলেন। ওদিকে আমি এক শিশু কোলে বিব্রত মহিলাযাত্রীর পোঁটলা বগলে করে পেছন পেছন আসছি। এবার অবশ্য তাঁরা সহজেই আমাকে চিনলেন। কেননা তৃতীয় কোনো মহিলাযাত্রী ছিলেন না। আমার তাই এহেন দুর্ভাগ্যে দিব্যি অভ্যাস আছে!

    বাসু ও পার্থসারথি বিরসবদনে আমাকে প্রথমেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেখাতে নিয়ে গেলেন। পাহাড়ের কোলে সুদৃশ্য নতুন বিশ্ববিদ্যালয়টি মন্দিরের টাকায় চলে। ওপাশে শ্রীভেঙ্কটেশ্বর বয়েজস্কুল সেও মন্দির ফান্ড থেকে চলে। এঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, নানা বিভাগ রয়েছে। ছাত্রদের, অধ্যাপকদের বাসস্থানের দিব্যি সুব্যবস্থা দেখলুম। উপবন গড়ে আশ্রমিক আবহাওয়া সৃষ্টির চেষ্টাও আছে, পথের দু’দিকে পাথরের বেদীতে প্রাচীন প্রস্তরমূর্তি বসানো সারিবন্দী। দেখেই কুচিন্তা মনে এল-হায়রে! সম্ভবত এগুলো উপড়ে নিয়ে অচিরেই মার্কিন টুরিস্টদের কাছে বেচা হবে। প্রত্যেকটিই যে হিন্দু দেবদেবীর মিথুনমূর্তি। বিদেশীদের বড়ো মনের মতো। গৃহস্থালির শোভাবর্ধন করবে। পরের বারে এলে কি আর এঁদের সঙ্গে দেখা হবে? হয়ত তদ্দিনে এঁরা সাগরপারের ড্রয়িং-রুমে!

    এরপর শ্রীবাসুর বাড়িতে। বাসুবাবুর এখানে প্রবল প্রতিপত্তি। বিরাট বিরাট বিজনেস ম্যাগনেট তিনি। তাঁর একটি সিনেমা হাউস আছে, তারও নাম ‘আই এস’। সেখান থেকে খেয়েদেয়ে মন্দিরের পথে রওনা। সাতমাইল হেঁটে মন্দিরে ওঠবার রাস্তা আছে, তিরুমালা পাহাড়ের গা বেয়ে। অতীতে একসময়ে চোল রাজা কৃষ্ণদেব ছিলেন তিরুপতিনাথের মহাভক্ত, তিনি তিরুপতিকে প্রণাম না করে জল খেতেন না। তিনি তাই এ মন্দিরের নকলে পাহাড়ের নিচে একটি মন্দির করেছিলেন নিজের প্রাসাদের কাছেই। তাতেও তিরুপতিনাথ ভেঙ্কটেশ্বরের অবিকল মূর্তি আছে। দুই মন্দিরের মাঝখানে সারাটা পথেই একসারি ঘণ্টা বসিয়েছিলেন তিনি। পাহাড়ের চুড়োয়, মন্দিরে পুজো শুরু হবার ঘণ্টা বাজলেই সেই ঘণ্টা থেকে আর এক ঘণ্টায় তার সংকেতধ্বনি বেজে উঠত। এভাবে ঘণ্টা থেকে ঘণ্টায় ধ্বনিত হয়ে খবর পৌঁছে যেত রাজা কৃষ্ণদেবের মন্দিরে। সেখানেও তক্ষুনি পুজো শুরু করতেন রাজা স্বয়ং। এত ভক্তি সত্ত্বেও রাজা যে শুধু নিজেই যবনদের কাছে হেরে গেলেন তাই নয়, শেষ পর্যন্ত তাঁর বংশলোপ হল। কেন যে এমন হয়? আমাকে গল্পটা বলে শ্রীপার্থসারথি খুব বিমর্ষ হয়ে পড়লেন। তখন আমি বললুম কবিগুরু রবীন্দ্রনাথ, শ্রীঅরবিন্দ, শ্রীরামকৃষ্ণদেব এঁদেরও তো বংশলুপ্তি ঘটেছে। যাঁরা সন্ত, পুণ্যবান ব্যক্তি, তাঁদের তো পুনর্জন্ম হয় না। তাঁরা সবংশেই উদ্ধার পেয়ে যান বোধ হয়। এই ব্যাখ্যাটি পার্থসারথির মনঃপূত হল। তিনি বলতে শুরু করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি পড়ে তাঁর কেমন লেগেছিল, পঞ্চাশ বছর আগে। তিনি রবীন্দ্রনাথকে ঋষি বলে মনে করেন। সাধক না হলে কেউ অমন লিখতে পারে না। বাসু কথা কন কম। ড্রাইভার ছাড়া, একটি বৃদ্ধ আর একটি খোকা এই দুটি ভৃত্যও চলেছে সামনের সীটে। বাসু মাঝে মাঝে তাদের সঙ্গে কথা বলছেন তেলুগু ভাষায়। হঠাৎ বললেন—’বড্ড মুশকিল! তিরুপতিতে আজকাল বড্ডই ভি. আই. পি. সমাগম হচ্ছে। তাদের আনো, রাখো, ঘুরিয়ে দেখাও—ওঃ কী ঝামেলা।’ ইংরিজিতেই বললেন। বেশ স্পষ্ট ভাষায়। ‘আ রিয়াল নুইস্যান্স’। আমার মাথায় বাজ পড়ল। তাঁর গাড়িতেই বসে আছি। পেটে তখনও গজগজ করছে তাঁর সুন্দরী স্ত্রী কৃষ্ণবেণীর রান্না করা অপরূপ কেশর হালুয়া। বাসুর নতুন ঝকঝকে বাড়িতে তাঁর রূপসী স্ত্রীকে খুব মানায়। স্ত্রীর রন্ধনপটুত্বে স্বামী রীতিমতো গর্বিত। বিশিষ্ট অতিথিরা কে কী বলে গেছেন তাঁর হাতের রান্না খেয়ে, বাসুর তা ঠোটস্থ। যত্ন করেই তো ঠাকুরঘর শোবার ঘর সব ঘুরিয়ে দেখালেন নতুন বাড়ির। তারপর এইরকম কথা বলাটা কি ঠিক হল ওঁর? এ কেমন আতিথ্য? তারপরেও বাসু কিন্তু বলেই চললেন—’তাঁদের রিসিভ করতে করতেই প্রাণ গেল। খরচ কি কম? ট্রাকে করে গাঁ থেকে লোক বয়ে আনো, পথে পথে তোরণ বাঁধো, ওরে বাব্বা, সেকি কম পরিশ্রম? তারপর মিটিং ডাকা আছে।’ আমি তো ক্রমশই থ হয়ে যাচ্ছি। অ্যা? তোরণ? ট্রাকে করে লোক? এসবও কি হবে নাকি? আমারই জন্যে? এই রোগা আমি? কী জানি বাবা, কত অঘটনই তো ঘটে আমার কপালে, এও হতে পারে। বলাতো যায় না। এবারে যে রেটে ভি. আই. পি. ট্রিটমেন্ট জুটছে! কিন্তু একটা খটকা–অভিযোগের তালিকায় বাসু একবার একটা মীটিং ডাকার কথাও যেন বললেন না? নাঃ, তাহলে নিশ্চয়ই আমি না। আমি তো চলেই যাচ্ছি। এ নির্ঘাত রাজনীতির নেতা ব্যাটাদের বিষয় আলোচনা হচ্ছে। উদ্বেগটা ঝেড়ে ফেলে তাড়াতাড়ি আমিও মহামুরুব্বির মতো আলোচনায় যোগ দিলুম—

    ‘সত্যিই! খুবই ঝামেলা তো? টাউন কংগ্রেসের সভাপতিই বুঝি এসবগুলোর ব্যবস্থা-ট্যবস্থা করেন। টাকাকড়ি আপনাদের কেমন?’ এইবার ওঁর সবচেয়ে নরম জায়গায় হাত পড়ল।—‘সেইটেই হয়েছে মুশকিল! আমাদের মোটেই টাকাকড়ি নেই। এসবে প্রায়ই প্রাইভেট ফান্ড লেগে যায়।’—তিরুপতিনাথ ভারতবর্ষের সবচেয়ে ধনীদেবতা। তাঁরই শহরে কিনা কংগ্রেসের টাকা নেই? হায়রে! তবু ভালো যে বাসুবাবুর আছে। নইলে ভি. আই. পি. বেচারীদের তোরণ-টোরণগুলো আর জুটতো না হয়তো। আমি এখানে এসেছি বন্ধুর-বন্ধু হয়ে নেহাতই অরাজনৈতিক তীর্থযাত্রী হিসেবে, স্বতঃস্ফূর্ত ব্যক্তিগত আতিথ্য পাচ্ছি। ভাগ্যিস নেতা নই? আমার জন্যে যে তোরণ বাঁধতে হয়নি, ট্রাকে করে লোক আনতে হয়নি—এতেই বাসু যারপরনাই কৃতজ্ঞ মনে হচ্ছে। যতদূর বুঝলাম এমনিতে তিরুপতি দর্শনে বার বার যেতেও ওঁদের বিরক্তি নেই, বরং তৃষ্ণা আছে। প্রায় সপ্তাহেই আসেন।

    .

    তিরুপতি মন্দিরের সোনার চুড়ো ঝিকিয়ে উঠল দূর থেকে—এঁরা সবাই হাত জোড় করলেন। দেখাদেখি আমিও। সুন্দর জায়গা এই তিরুমালা পাহাড়—ঠিক উৎকামণ্ডের মতো। চমৎকার একটি লেক রয়েছে—তার চারিদিকে অজস্র ছোটো ছোটো কটেজ–সব যাত্রীনিবাস। বিভিন্ন ভক্তদের দেওয়া ডোনেশনের টাকায় তৈরি। প্রতি বাড়ির গায়ে দাতাদের নামের তালিকা গাঁথা আছে কালোপাথরে-কে কে কোন বাড়িতে কত টাকা ঢেলেছেন। আশ্চর্য এই ঝরঝরে, পরিচ্ছন্ন ছোট্ট তীর্থনগরী, ঠিক যেন পাশ্চাত্যের কোনো স্বাস্থ্যনিবাসে এসেছি। সত্যি, হেল্থ রিসর্ট, হলিডে রিসর্ট হিসেবে তিরুমালার মধ্যে অতল সম্ভাবনা। ওখানে চমৎকার একটি বাগান আছে, বোধহয় সেটা দক্ষিণ-পশ্চিম কোণই হবে—যেখানে একটা পাথরের রথ বসানো আছে। তার চাকাগুলো নেই, শুনলাম মাটির নিচে থেকে গিয়েছে, শহরের যেখান থেকে রথটা তুলে আনা হয়েছে সেখানেই। রথের চারিদিকে ফুলের বাগান, তার ওপাশেই পাহাড়ের সীমানা। নিচে, বহু নিচে, দেখা যাচ্ছে সবুজ উপত্যকা, ঢেউ খেলানো পাহাড়ের সারি। দূরে ওটা কী? সেই মন্দির না? মহারাজ কৃষ্ণদেবের? হ্যাঁ। ওখানেই ছিল রাজা কৃষ্ণদেবের কেল্লা। ভগ্নাবশেষ পড়ে আছে। দুর্গপ্রাচীর দেখা যায়।

    এখানে টুরিস্টলজ জাতীয় একটা সরকারী অতিথিশালা আছে, সেখানে দ্বিপ্রহরের জন্য একটি ঘর নেওয়া হয়েছে। আমার বাক্স-টাক্স, ঝোলা-টোলা সেইখানে রেখে, আমরা বেরলুম মন্দির দেখতে।

    মন্দিরের পথ পরিচ্ছন্ন, পাথর বাঁধানো। দক্ষিণের তীর্থস্থানের এই গুণটি আছে। পাণ্ডার অত্যাচার নেই, ভিক্ষুকের উপদ্রব নেই, ভক্তদের থুতু, পানের পিচ ইত্যাদি অবশ্যকরণীয় নোংরামিও নেই।—অর্থাৎ ভক্তির সুযোগ আছে কিছুটা।

    গাড়িতে চটি রেখে, সবাই খালি পায়ে চললুম।—পথে একটি ছেলে এল তিরুপতিমাহাত্ম্য বেচতে। তাকে বললুম ফেরার পথে কিনব। একটু পরেই দেখি দীর্ঘ, সর্পিল কিউ। সেখানে যেই দাঁড়াতে গেছি—ওটা নয়, ওটা নয়। ওটা ‘সর্বদর্শনের কিউ। ‘স্পেশাল দর্শনে’র দরজা আলাদা। হা ভগবান তিরুপতি ভেঙ্কটেশ্বর! তোমার কাছে যাবার বুঝি ভিন্ন ভিন্ন পথ? যমের দুয়োরের মতো? জন্মের দ্বার যেমন একটাই—তেমনি দেবদর্শনের দ্বারও একটাই হওয়া উচিত। অবশ্য তা যদি সত্যিই হতো, তবে দেবদর্শন সেরে আজই সন্ধ্যার প্লেনে আমার হায়দ্রাবাদ হয়ে দিল্লী যাত্রাটি আর সম্ভব হত না। অতএব শত শত পূর্ববর্তী মানুষ, শিশু-নারী-বৃদ্ধকে পিছনে সর্বদর্শনের কিউবন্দী রেখে, চোরের মতো মাথা নিচু করে বাসু ও পার্থসারথির পিছু পিছু ‘স্পেশালদর্শনে’র চওড়া দরজা দিয়ে চুপি চুপি মন্দিরে ঢুকে পড়লুম। মন কিন্তু সায় দিল না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleহে পূর্ণ, তব চরণের কাছে – নবনীতা দেবসেন
    Next Article নবনীতা দেবসেনের গল্প

    Related Articles

    নবনীতা দেবসেন

    মায়া রয়ে গেল – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    নবনীতা দেবসেনের গল্প

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    হে পূর্ণ, তব চরণের কাছে – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    ভ্রমণের নবনীতা – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    ভ্রমণ সমগ্র ১ – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    ট্রাকবাহনে ম্যাকমাহনে – নবনীতা দেবসেন

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }