Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কলকাতা শহরের ইতিবৃত্ত ১ – বিনয় ঘোষ

    বিনয় ঘোষ এক পাতা গল্প603 Mins Read0
    ⤶ ⤷

    ২০. বটতলার যাত্রাগান

    বটতলার যাত্রাগান

    হাসি কাঁদি সাজিগুজি জাগি সারা রাত।

    নেচে গেয়ে পুরুষ মেয়ে প্রাণটা করি পাত।।

    আমোদ গড়াই, প্রমোদ ছড়াই, নিজের আমোদ নাই।

    বারো মাসে একটি বার হাত পেতে দাঁড়াই।।

    —মিনার্ভা থিয়েটারে বিজ্ঞাপন—পত্র (১৩২০ সাল)

    .

    মাত্র চল্লিশ বছর আগে কলকাতা শহরের অন্যতম রঙ্গালয় থেকে এই ধরনের বিজ্ঞাপনপত্র ছেপে দর্শকের দৃষ্টি আকর্ষণ করা হত। সাধারণ লোকের কাছ থেকে থিয়েটার তখনও তার যোগ্য মর্যাদা পায়নি। তার কারণ, যাত্রাগান থেকে থিয়েটার পর্যন্ত অগ্রগতির যে ইতিহাস, তার মধ্যে বিকৃতরুচি বিলাসিতা ও কৃত্রিমতার স্থূল পদচিহ্ন এত স্পষ্ট যে সাধারণ লোক থিয়েটারের নাম শুনলেই আঁতকে উঠতো ভয়ে। তারা ভাবত, থিয়েটার হল কোনো বড়লোকের বাগানবাড়ির বাইনাচের আসর, বরাখুরে বামণ্ডুলে ও বারাঙ্গনাদের একটা বারোয়ারি আড্ডাখানা। মাত্র পঁচিশ বছর আগেও এই ধারণা বদ্ধমূল ছিল লোকের মনে। ছেলেবেলায় আমরাও থিয়েটার দেখার অনুমতি পাইনি কোনোদিন। থিয়েটারকে এই একঘরে অস্পৃশ্য অবস্থা থেকে উদ্ধার করতে সবচেয়ে বেশি সাহায্য করেছেন প্রথম যুগের অভিনেতারা। প্রায়শ্চিত্ত তাঁদের যথেষ্ট করতে হয়েছে। সেই অতীতের কথাই বলছি—যাত্রাগানের অতীত, এবং যাত্রা থেকে থিয়েটারের পথে অগ্রগতির অতীত। কলকাতা শহরটাকে যখন রাজা—মহারাজা ও শৌখিন বাবুদের বাগানবাড়ি বা বৈঠকখানা বলে মনে হত। ‘কলকাতা কালচার’ বলতে যখন বাগানবাড়ির বৈঠকি কালচার ছাড়া আর বিশেষ কিছুই বোঝাত না, সেই অতীতের কথা।

    তখনও যাত্রাগানের প্রাধান্যের যুগ অস্তমিত হয়নি। ঊনবিংশ শতাব্দীর কথা। এই দেশি যাত্রাগানের সঙ্গে বিলেতি নাচ ও থিয়েটার ‘পাঞ্চ’ করে, কলকাতার বাবুদের বৈঠকখানায় ও বাগানবাড়িতে ‘শখের থিয়েটার’ গজিয়ে উঠেছে এবং শখের থিয়েটার থেকে ক্রমে ‘সাধারণ থিয়েটার’—এর চেতনা জেগেছে। নতুন শখের থিয়েটারের উপর যেমন দেশি যাত্রার প্রভাব বেড়েছে, তেমনি আবার শখের থিয়েটার ও বিলেতি নৃত্যাভিনয়ের প্রভাবে দেশি যাত্রাগান ক্রমে ‘থিয়েট্রিক্যাল যাত্রা’ হয়ে উঠেছে। যাত্রা ও থিয়েটারের লেনদেনের দীর্ঘ সন্ধিক্ষণের ইতিহাস আজও লেখা হয়নি, লেখার চেষ্টাও করেননি কেউ। ব্রজেন্দ্রনাথ সাল—তারিখ ধরে শখের থিয়েটারের একটা ইতিবৃত্ত লিখেছেন। তাঁর আগে আরও কয়েকজন সেই ইতিহাস লেখার চেষ্টা করেছেন, তাঁদের মধ্যে ব্যোমকেশ মুস্তাফী, গুহঠাকুরতা অমরেন্দ্রনাথ প্রভৃতির নাম উল্লেখযোগ্য। কিন্তু যাত্রাগানের সুদীর্ঘ ক্রমবিকাশের ধারাটাকে অনেকেই লক্ষ করেননি, অবহেলা করেছেন। থিয়েটারের ইতিহাস—প্রসঙ্গে ঠাকুর পরিবার, পাইকপাড়া ও শোভাবাজারের রাজবংশ এবং কলকাতার অন্যান্য বড়লোক বাবুদের কথা আমরা যতটা জানি, তার তুলনায় শিশুরাম অধিকারী, শ্রীদাম—সুবল, পরমানন্দ, প্রেমানন্দ, গোপাল উড়ে, কৃষ্ণকমল গোস্বামী, গোবিন্দ অধিকারী, বদন অধিকারী প্রভৃতির কথা কতটুকু জানি? অথচ রঙ্গালয় বা রঙ্গাভিনয়ের কোনো ইতিহাস যাত্রাগান বা তার অধিকারীদের বাদ দিয়ে লেখা সম্ভব নয়। এরকম একপেশে ইতিহাসের মধ্যে সমস্ত বিষয়টার একটা বিকলাঙ্গ ছবি চোখের সামনে ভেসে ওঠে, সত্যিকারের ঐতিহাসিক ধারার কোনো পরিচয় পাওয়া যায় না। এখানে সেই ধারা প্রতি ইঙ্গিত করা ছাড়া তার বিস্তারিত পরিচয় দেওয়া সম্ভব নয়।

     

    আরও দেখুন
    কলকাতা
    মিনার্ভা থিয়েটারে
    কলকাতায়
    মিউজিক
    গান
    ক্যালকাটা
    মিনার্ভা থিয়েটার
    কলকাতার
    পোর্টেবল স্পিকার
    বই পড়ুন

     

    ‘যাত্রা’ করার অর্থ ‘প্রসেশন’, যেমন শোভাযাত্রা, শবযাত্রা ইত্যাদি। উৎসব—পার্বণের সময় গ্রামের সমস্ত লোক, স্ত্রী—পুরুষ, ছেলেমেয়ে মিলে নৃত্যগীত, রঙ্গভঙ্গি করে গ্রামের মধ্যে এবং গ্রাম থেকে গ্রামান্তরে যে প্রদক্ষিণ করত তার নাম ‘যাত্রা’। আজও সাঁওতাল, হো, মুন্ডাদের মধ্যে এই ধরনের উৎসব—যাত্রা হতে দেখা যায়। সুতরাং ‘যাত্রার’ ইতিহাস দু’এক শতাব্দীর ইতিহাস নয়, তার দিগন্তরেখা সুদূর প্রাগৈতিহাসিক যুগের আদিম লোকসংস্কৃতির ধারাকে পর্যন্ত স্পর্শ করেছে। তারপর এই যাত্রা থেকেই চণ্ডী—যাত্রা, ভাসন—যাত্রা, গম্ভীরা প্রভৃতির বিকাশ হয়েছে এবং ক্রমে রাম—যাত্রা, কৃষ্ণ—যাত্রা ইত্যাদির ভিতর দিয়ে বিদ্যাসুন্দর—যাত্রার যুগ অতিক্রম করে আমরা থিয়েটারের যুগে পদার্পণ করেছি। চণ্ডী—যাত্রা ও ভাসান—যাত্রাই সবচেয়ে প্রাচীন। তারপর বৈষ্ণবধর্মের আন্দোলনের যুগে বোধহয় কৃষ্ণ—যাত্রার চূড়ান্ত বিকাশ হয়। নগর—সংকীর্তন ও কৃষ্ণ—যাত্রার প্রচণ্ড শক্তিশালী মাধ্যমেই যে জনসাধারণের মধ্যে বৈষ্ণবধর্মের প্রচার সম্ভব হয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই। এই শক্তিশালী প্রচারমাধ্যমের আবিষ্কারই বোধহয় শ্রীচৈতন্য ও তাঁর শিষ্যদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার। অষ্টাদশ শতাব্দী পর্যন্ত চণ্ডী—যাত্রা ও ভাসান—যাত্রার পাশে কৃষ্ণযাত্রার প্রবল প্রতিপত্তির যুগ গেছে। সেই সময়, রামপ্রসাদ ও ভারতচন্দ্রর যুগে শিশুরাম ছিলেন কৃষ্ণযাত্রার অন্যতম শ্রেষ্ঠ অধিকারী। যাত্রাগানের প্রযোজনায় তিনি যুগান্তর এনেছিলেন। শিশুরাম অধিকারীর সুযোগ্য শিষ্য শ্রীদাম সুবল সেই ধারাকেই বহন করে এগিয়ে যান। তারপর পরমানন্দ দাস কৃষ্ণ—যাত্রায় এক অভিনব ধারার প্রবর্তন করেন। তিনি নিজেই দূতী সেজে, রাধাকৃষ্ণ প্রভৃতিকে সামনে রেখে একাই যাত্রার আসর জমাতেন। তা ছাড়া তিনি এক নতুন টেকনিক আবিষ্কার করেন, তাকে ‘তুক্কো’ বলা হয়। পয়ার ছন্দের গান কতকটা পয়ারের সুরে গাইতে গাইতে তার শেষাংশ যদি কীর্তনের সুরে গাওয়া যায় তাহলে তাকে ‘তুক্কো’ বলে। এই ‘তুক্কো’ নাকি আগে ছিল না, এটা পরমানন্দরই অভিনব সৃষ্টি। এই তুক্কোর সাহায্যে পরমানন্দ কৃষ্ণ—যাত্রায় নতুন জীবন সঞ্চার করেছিলেন। পরমানন্দর সমসাময়িক প্রেমচাঁদও যাত্রায় নতুনত্ব আনেন। প্রেমচাঁদের তুক্কো ছিল না, তিনি মহাজনি—পদের প্রাচীন ভাষার সঙ্গে প্রচলিত ভাষা মিশিয়ে সবটাই কীর্তনের সুরে গাইতেন। অষ্টাদশ শতাব্দীর শেষদিক থেকে ঊনবিংশ শতাব্দীর গোড়া পর্যন্ত ছিল এই পরমানন্দ ও প্রেমচাঁদ অধিকারীর যাত্রাগানের যুগ।

     

    আরও দেখুন
    কলকাতার
    কলকাতায়
    কলকাতা
    ক্যালকাটা
    মিউজিক
    গান
    মিনার্ভা থিয়েটারে
    মিনার্ভা থিয়েটার
    পোর্টেবল স্পিকার
    বই

     

    কিন্তু কৃষ্ণচন্দ্রর যুগে কবি, খেউড় ও আখড়াই গানের সঙ্গে বিদ্যাসুন্দর—যাত্রারও প্রবর্তন হয় নতুন ধারায়। পরমানন্দর সমসাময়িক প্রেমচাঁদ ছিলেন এই বিদ্যাসুন্দর—যাত্রার অন্যতম অধিকারী এবং তিনিই পরমানন্দের তুক্কোর সঙ্গে পাল্লা দেওয়ার জন্য মহাজনি—পদের ব্রজবুলির মধ্যে চলিত ভাষা মিশিয়ে কীর্তন গেয়ে আসর জমিয়েছিলেন। ঊনবিংশ শতাব্দীতে কৃষ্ণ—যাত্রা ও বিদ্যাসুন্দর—যাত্রার দুটো ধারাই আখড়াই—কবি—পাঁচালির সঙ্গে নদিয়া থেকে এসে কলকাতার নতুন সংস্কৃতিগঙ্গায় মিলিত হল। কলকাতার সংস্কৃতি গঙ্গার ভগীরথ তখন ইংরেজরা এবং তাঁদেরই পার্শ্বচর ও অনুচর এ দেশি রাজারাজড়া ও শৌখিন বাবুরা। বিদেশি সাহেবরাই তখন পূর্ণোদ্যমে থিয়েটারে মনোযোগ দিয়েছেন—ক্যালকাটা থিয়েটার, চৌরঙ্গি থিয়েটার, সাঁ সোচি থিয়েটার ইত্যাদি তার প্রমাণ। মিঃ ক্লিঙ্গার, মিঃ রবার্টস, মিঃ পার্কার, মিঃ বার্নড মেসিঙ্ক, মিসেস বিস্টো, মিসেস লিচ প্রভৃতি বিদেশি প্রযোজক, অভিনেতা ও অভিনেত্রীরা তখন কলকাতার আসর জমিয়েছেন। তা—ই দেখে বাবুদের বৈঠকখানায় ও বাগানবাড়িতে শখের থিয়েটারের ধুম পড়ে গেছে। তার সঙ্গে খেউড়, কবি, আখড়াই হাফ—আখড়াই ইত্যাদিও চলেছে। উৎসব—পার্বণে ও ভোজসভায় বাইনাচ ও ভাঁড়ের নাচ চলেছে। এমনকি নবাবি আমলের বাইজিরা তখনও পর্যন্ত দিব্যি আসর গরম করে রেখেছেন। রামমোহন রায়ের বাড়িতে নিকিবাইজির নাচ দেখে ফ্যানি পার্কস নিকিকে বলেছেন—‘the Catalani of the East’। নিকি ছাড়া বেগমজান, হিঙ্গল, নান্নিজান, সুপনজান, জিন্নাৎ, সৈয়দ বক্স প্রভৃতি বাইজিরা তখন শোভাবাজার, চোরবাগান, বটতলা থেকে শুঁড়ো, মানিকতলা পর্যন্ত সর্বত্র এ দেশি ধনীদের গৃহে নেচে বেড়াচ্ছেন। এই ইংরেজ নবাব ও দেশি হঠাৎ—নবাবদের যুগের বাইনাচ ও ভাঁড়ের নাচের মধ্যে পড়ে কবিগান তার কবিত্ব হারাল, পুরো আখড়াই গান হয়ে গেল হাফ—আখড়াই এবং যাত্রাগানও তার যাত্রাত্ব বিসর্জন দিল। কলকাতা কালচারের সংস্পর্শে বাংলার যাত্রাগান দ্রুত অবনতি ও বিলুপ্তির পথে নেমে গেল, এবং গ্রাম থেকে বটতলায় এসে ভিড় করল।

     

    আরও দেখুন
    মিনার্ভা থিয়েটারে
    কলকাতায়
    কলকাতার
    কলকাতা
    গান
    পোর্টেবল স্পিকার
    মিউজিক
    ক্যালকাটা
    মিনার্ভা থিয়েটার
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ

     

    এই সময় পরমানন্দর শিষ্য গোবিন্দ অধিকারী (১৭৯৮—১৮৭০) এবং কৃষ্ণকমল গোস্বামী (১৮১০—৮৮) কৃষ্ণ—যাত্রাকে অনেক উপায়ে বাঁচাবার চেষ্টা করে ব্যর্থ হলেন। গোবিন্দ অধিকারী তাঁর গুরুর তুক্কো ছেড়ে অনুপ্রাসের চটকদার পথ ধরলেন বটে, কিন্তু তাতেও কিছু হল না। কৃষ্ণকমল গোস্বামী অনেক সংস্কার করলেন কৃষ্ণ—যাত্রার এবং ১৮৩৫ সালে রচিত তাঁর ‘স্বপ্নবিলাস’ প্রায় বিশ হাজার কপি বিক্রিও হল। কৃষ্ণকমল বা গোবিন্দ অধিকারী, কারও চেষ্টায় কলকাতার নব্য—সংস্কৃতিগঙ্গার জোয়ার রোধ করা সম্ভব হল না। গোবিন্দ অধিকারী তুক্কো ছাড়লেন, কিন্তু প্রেমচাঁদের শিষ্য বদন অধিকারী তুক্কো ধরে বিদ্যাসুন্দর—যাত্রা মাত করে দিলেন। গোবিন্দর শিষ্য নীলকণ্ঠ গ্রামে গ্রামে কৃষ্ণ—যাত্রার পালা গেয়ে বেড়াতে লাগলেন। এর মধ্যে গোপাল উড়ে (১৮১৯—৫৯) এক অভিনব ধারায় বিদ্যাসুন্দর—যাত্রার প্রবর্তন করে চাঞ্চল্যের সৃষ্টি করলেন। হীরার নাচ—গানে যাত্রার আসর সরগরম হয়ে উঠল। কেউ কেউ বলেন, পাথুরিয়াঘাটায় বীরেনসিংহ মল্লিক মহাশয় নাকি গোপাল উড়ের যাত্রার দলের প্রতিষ্ঠাতা। গোপাল উড়ের বিদ্যাসুন্দর—যাত্রা কলকাতা শহরের রঙ্গলোকে নতুন সাড়া জাগাল।

    কলকাতার বাবুরা আগে থেকেই উৎসাহিত হয়ে শখের কবির দল, আখড়াই দল ইত্যাদি করেছিলেন। তা—ই দেখে জনৈক ভবঘুরে—মুচে—ডোম কবিওয়ালা তখন সংবাদপত্রে দুঃখ করে চিঠি লিখলেন এই মর্মে (১৮২৮ সালে) : বিলেতি সুতোয় বিধবা স্ত্রীলোকের অন্ন গেছে। বাষ্পের নৌকায় গেছে এ দেশের দাঁড়ি মাঝি। মাছ ধরার কারখানায় জেলেদের অন্ন গেছে। এখন দেশের কবিওয়ালাদের মারছেন বিশিষ্ট ভদ্রসন্তানেরা। শখের কবির দল করে, বিনামূল্যে অন্যের বাড়িতে নাচ—গান করে, বাবুরা আমাদের অন্ন ধ্বংস করছেন। এরকম দৌরাত্ম্য আর—একবার নেড়ি বৈষ্ণবীরা আমাদের উপর করেছিল, এখন শৌখিন নেড়ার দল করছেন। এই হল কবিয়াল মুচে—ডোমের অভিযোগ। বিশেষ প্রণিধানযোগ্য অভিযোগ। যাত্রার অধিকারীরাও এই অভিযোগ স্বচ্ছন্দে করতে পারেন। বটতলা থেকে কালীঘাট পর্যন্ত বাবুদের শখের যাত্রার দল গজিয়ে উঠল। পেশাদার অধিকারীদের যাত্রার দল লোপ পেয়ে গেল।

     

    আরও দেখুন
    মিনার্ভা থিয়েটারে
    মিউজিক
    কলকাতার
    ক্যালকাটা
    পোর্টেবল স্পিকার
    গান
    মিনার্ভা থিয়েটার
    কলকাতায়
    কলকাতা
    বই ডাউনলোড

     

    ১৮২০—২২ সাল থেকে কলকাতার নতুন যাত্রার দলের খবর পাওয়া যায় বিদ্যাসুন্দর যাত্রা, কামরূপ—যাত্রা, কলিরাজার যাত্রা, নল—দময়ন্তীর যাত্রা ইত্যাদি। বাইরে থেকেও যাত্রার দল আসত কলকাতায়। ১৮২৬ সালে মণিপুর থেকে এক যাত্রার দল কলকাতায় মতিলাল শীলের বাড়িতে অভিনয় করতে এল। মণিপুরি যাত্রার বর্ণনা করা হল এইভাবে :

    আশ্চর্য সম্প্রদায় এই স্ত্রীলোকের দল।

    স্ত্রীলোকেতে কৃষ্ণ সাজি করয়ে কৌশল।

    ললিতা বিসখা চিত্রা আর রঙ্গদেবী।

    সুদেবী চম্পকলতা তং বিদ্যাদেবী।

    ভবানীপুরের ভদ্রসন্তানেরা নল—দময়ন্তীর যাত্রার দল করলেন, রাম বসু তার গান ও ছড়া লিখতে লাগলেন। যেমন সুর, তেমনি গান—

     

    আরও দেখুন
    গান
    মিনার্ভা থিয়েটারে
    ক্যালকাটা
    কলকাতা
    কলকাতার
    পোর্টেবল স্পিকার
    মিনার্ভা থিয়েটার
    মিউজিক
    কলকাতায়
    বইয়ের

     

    যথা—

    কেন গো, সজনী আমার উড়ু উড়ু

    করে মন।

    পিঞ্জরের পাখি যেমন, পলাবারি

    আকিঞ্চন।

    তথা—

    নল নল নল, বলিস্ কি, তা বল।

    দাবানল, মনানল, প্রেমানল, কি অনল;

     

    আরও দেখুন
    ক্যালকাটা
    কলকাতার
    কলকাতায়
    কলকাতা
    মিউজিক
    পোর্টেবল স্পিকার
    মিনার্ভা থিয়েটার
    মিনার্ভা থিয়েটারে
    গান
    ই-বই সাবস্ক্রিপশন

     

    কি সেই, কুল—মজানে কামানল।

    —ইত্যাদি

    শৌখিন বাবুদের শখের যাত্রার দলের এই উদ্যমানলের দৌরাত্ম্যে শেষ পর্যন্ত অধিকারীদের যাত্রার দল আর টিকতে পারল না। তারপর বটতলার যাত্রার সঙ্গে যখন শখের থিয়েটারও এল, তখন বোঝা গেল যাত্রাগানের যুগ শেষ হয়েছে। অবশ্য বটতলার যাত্রার অনুকরণেই থিয়েটারের সূচনা হল, কিন্তু সেটা অন্য কাহিনি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাদশাহী আমল – বিনয় ঘোষ
    Next Article বাংলার সামাজিক ইতিহাসের ধারা – বিনয় ঘোষ

    Related Articles

    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ২ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    জনসভার সাহিত্য – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার বিদ্বৎসমাজ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার সামাজিক ইতিহাসের ধারা – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাদশাহী আমল – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    শিল্প সংস্কৃতি ও সমাজ – বিনয় ঘোষ

    November 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }