Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কলকাতা শহরের ইতিবৃত্ত ১ – বিনয় ঘোষ

    বিনয় ঘোষ এক পাতা গল্প603 Mins Read0
    ⤶ ⤷

    ২১. বটতলার ছবি

    বটতলার ছবি

    বটতলার ছবি ও বাঙালি শিল্পীরা কোনোদিন কোনো শিল্পরসিকের আলোচ্য বিষয় ছিল বলে মনে হয় না। বাইরে জন্মে বটতলার অলিগলিতে তাঁরা বাস করেছেন, অথবা বটতলায় জন্মেছেন, বটতলায় বসে শিল্পচর্চা করেছেন, বটতলার লেখক, পাঠক ও প্রকাশকরা তার তারিফ করেছেন। তারপর একদিন বটতলার কোনো অন্ধকার গলিতে তাঁদের মৃত্যু হয়েছে। কেউ তাঁদের জন্য একবিন্দু চোখের জল ফেলেনি, কোনো শ্রদ্ধাঞ্জলিও তাঁরা পাননি। বটতলার এই বাঙালি শিল্পীরা তার মুখাপেক্ষীও ছিলেন না, কারণ তখনও তাঁরা আত্মসচেতন আর্টিস্ট হননি, দক্ষ কারিগর ছিলেন মাত্র। আর্টিস্ট ও ক্রাফটসম্যানে বিচ্ছেদ ঘটেনি বটতলার কালেও।

    বটতলা থেকে চৌরঙ্গি অনেক দূরে, যুগের ব্যবধানও অনেক। প্রায় একশো-দেড়শো বছরের ব্যবধান। এর মধ্যে ব্যক্তিস্বাতন্ত্র্যের পথে বাঙালি সমাজ অনেক দূর এগিয়ে গেছে। বটতলার যুগে ‘ব্যক্তি’ থাকলেও ‘ব্যক্তিত্ব’ ছিল না। ব্যক্তিত্ব বিকাশের উপযুক্ত ক্ষেত্র বোধহয় বটতলা নয়, অন্তত তখনও হয়নি। মধ্যযুগের অস্তগামী সূর্যের বর্ণচ্ছটায় তখনও বটতলার আকাশ বেশ উদ্ভাসিত। তাই বটতলার শিল্পীরা তখনও আধুনিক অর্থে শিল্পী হননি, তাঁরা প্রধানত কারিগরই ছিলেন এবং চিরপুরাতন কারিগর। তাঁদের গোষ্ঠী ছিল, গিল্ড ছিল, গিল্ডের কারিগরির বিশেষত্ব ও সুপ্রাচীন ঐতিহ্য ছিল, কিন্তু কোনো ব্যক্তিকেন্দ্রিক ‘স্কুল’ ছিল না। ‘মুড’ বা মর্জির তখনও জন্ম হয়নি। অর্থাৎ ইডিওসিনক্রেসিও নয়, ট্র্যাডিশনই তখন সবচেয়ে বড় কথা। এই ট্র্যাডিশন বা ঐতিহ্যের নোঙর ছিঁড়ে খামখেয়ালের উত্তাল সমুদ্রের পাড়ি দেওয়ার যুগ তখনও আসেনি। বটতলার শিল্পীরা তাই ট্র্যাডিশনই আঁকড়ে ধরেছিলেন। তাঁরা ছিলেন কারিগর, চিরাচরিত রীতি ও গতানুগতিক ধারাই ছিল তাঁদের একমাত্র সম্বল। নোঙর ছেঁড়ার তাঁরা সাহস পাননি, পাবার মতন অবস্থাও তখন সৃষ্টি হয়নি। চিরকাল তাঁদের পিতা, পিতামহরা যা এঁকেছেন, যেভাবে এঁকেছেন, বটতলার শিল্পীরা তা—ই এঁকেছেন এবং সেই একই পদ্ধতিতে এঁকেছেন। বিষয়বস্তু বা পদ্ধতি কোনোটাই তাঁরা বদলাননি।

    বটতলার যুগ ছাপাখানার যুগ, ছাপা বইয়ের যুগ, বটতলার সাহিত্যের যুগ। বটতলা আর সেই নবাবি আমলের বা নবকৃষ্ণর আমলের বটতলা নেই। পুঁথি—পাণ্ডুলিপির যুগও প্রায় অস্তাচলে। বই ছাপা শুরু হয়েছে, বাংলা বইও। বাঙালি কম্পোজিটার গঙ্গাকিশোর প্রথম উদ্যোগী হয়ে বাংলা বই ছেপে প্রকাশ করা ও বিক্রি করা আরম্ভ করলেন। ছাপলেন ভারতচন্দ্রর ‘অন্নদামঙ্গল’, ১৮১৬ সালে বউবাজারের বটতলার ‘ফেরিস এন্ড কোম্পানি’র প্রেস থেকে। বউবাজার—বটতলার পৌরসীমানার বাইরে হলেও, নৈতিক সীমানার বাইরে ছিল না তখন। দেড়শো বছর আগে বউবাজারের জোব চার্নকের সেই বিখ্যাত বিশ্রামস্থান পিপুলতলায় বসে শোভাবাজারের বটতলা খুব বেশি দূর মনে হত না। ইমারত অট্টালিকার প্রাচীর তখনও বটতলা ও বউবাজারের পিপুলতলার মধ্যে ব্যবধান সৃষ্টি করেনি। ‘অন্নদামঙ্গল’ ছাপা হল অবশ্য পিপুলতলা থেকে এবং যিনি ছাপলেন তিনি নিজে ‘বেঙ্গল গেজেটি’ প্রেস করে (১৮১৮ সালে) বটতলার কোলের কাছে উঠে এলেন চোরবাগানে। গ্রাম সেই সময় বিশ্বনাথ দেব প্রেস করলেন এবং চোরবাগানের মল্লিকরাও পিছিয়ে রইলেন না। গঙ্গাকিশোরের বইয়ের ব্যবসায়ে অনুপ্রাণিত হয়ে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ও ছাপাখানা প্রতিষ্ঠা করলেন বটতলার মধ্যেই, এবং অল্পদিনের মধ্যে রঙ্গ—ব্যঙ্গ—কৌতুক—সাহিত্যের পসরায় বটতলার আসর সরগরম হয়ে উঠল।

     

    আরও দেখুন
    বইয়ের
    বাংলা সাহিত্যের কোর্স
    গ্রন্থাগার
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    লেখকের বই
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বই
    Library
    অনলাইনে বই

     

    এই সময় শুধু যে বটতলার সাহিত্যিকদেরই চাহিদা বাড়ল তা নয়, শিল্পীদেরও ডাক পড়ল। বই শুধু ছাপা হলেই হল না, অনেক বইয়ের সঙ্গে ছবিও ছাপা দরকার হল। অর্থাৎ শুধু ছাপা বই নয়, সচিত্র ছাপা বইয়েরও প্রয়োজন। এতদিন পুঁথির পাট্টায় ও পৃষ্ঠায় যাঁরা ছবি এঁকেছেন, তাঁদের ডাক পড়ল ছাপা বই চিত্রিত করার জন্য। কাঠখোদাই ছাড়া ছবি ছাপার উপায়ও ছিল না, তার সঙ্গে শুধু ধাতু খোদাই চলত। সুতরাং বটতলার সাহিত্যিকদের সঙ্গে বাঙালি কারিগর—শিল্পীদেরও চাহিদা বাড়ল।

    ‘অন্নদামঙ্গল’ যখন ছাপা হল তখন শুধু ছাপা হল না, নদিয়ার বিখ্যাত পণ্ডিত পদ্মলোচন চূড়ামণি মহাশয়কে দিয়ে পাঠসংশোধন করে ছাপা হল। তাতেও বই ছাপালে বিক্রি হবে কি না এবং ছাপার খরচ পোষাবে কি না, সে সন্দেহ গঙ্গাকিশোরের মন থেকে গেল না। নবকৃষ্ণের আমল থেকেই বটতলার একটা নিজস্ব রুচি তৈরি হয়েছিল এবং সেটা সুরুচি কি কুরুচি তা বিচার করলে বটতলার বই—ব্যবসায়ীর চলে না। শুধু পদ্মলোচন পণ্ডিতের সংশোধন ও ছাপাখানার ছাপায় যদি বটতলার বাবুরা খুশি না হন, তাহলে গঙ্গাকিশোরের সমস্ত উদ্যম পণ্ড হয়ে যায়। ‘অন্নদামঙ্গল’ ছাপা হবে, অথচ বিদ্যা ও সুন্দরের কাহিনির কোনো ছবি থাকবে না, এ যেন বটতলার যুগে ভাবাই যায় না। দূরদর্শী গঙ্গাকিশোর দু’খানি কাঠখোদাই ও ধাতুখোদাই ছবি দিয়ে এই সমস্যার সমাধান করলেন। খোদাইশিল্পী হলেন রামচাঁদ রায়। বইয়ের বিজ্ঞাপন দেওয়া হল ছবির কথা উল্লেখ করে :

     

    আরও দেখুন
    বইয়ের
    বাংলা হস্তলিপি কুইল
    বই ডাউনলোড
    অনলাইন বুকস্টোর
    বাংলা বই
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    PDF
    লাইব্রেরি
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    নতুন বই

     

    ‘অন্নদামঙ্গল ও বিদ্যাসুন্দর পুস্তক……উত্তম বাঙ্গালা অক্ষরে ছাপা হইতেছে পুস্তকের প্রতি উপক্ষণে এক ২ প্রতিমূর্তি থাকিবে।’

    গঙ্গাকিশোরের পথ আরও অনেকে অনুসরণ করলেন। বই সচিত্র না হলে বটতলার বই বলেই যেন মনে হয় না। শুধু বই নয়, কতকটা যেন পাল্লা দিয়েই ‘পঞ্জিকা’ ছাপা আরম্ভ হল। পীতাম্বর সেনের যন্ত্রালয়ের পঞ্জিকা, চোরবাগানের মল্লিকদের প্রেসের পঞ্জিকা, চন্দ্রিকা যন্ত্রের পঞ্জিকা, বিশ্বনাথ দেবের প্রেসের পঞ্জিকা, এইরকম আরও অনেক পঞ্জিকা ছাপা শুরু হল। সবই পঞ্জিকা, সুতরাং তার মধ্যে বৈচিত্র্য ও বিশেষত্ব না থাকলে চলবে কেন? পাঁজির আবার বিশেষত্ব কী? তিথি—নক্ষত্র গণনার ও দেবদেবীর ছবির দুয়েরই বিশেষত্ব পাঁজিতে থাকতে পারে। একেবারে রাশিচক্র থেকে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, অন্নপূর্ণা, কার্তিক, গণেশ, কালী, ভাইফোঁটা ইত্যাদির ছবির মধ্যেও বৈচিত্র্য থাকতে বাধা নেই। অতএব পণ্ডিত ও খোদাইশিল্পীরা প্রকাশকদের হয়ে পাল্লা দিতে লাগলেন। কাঠখোদাই ও ধাতুখোদাই ছবিতে পঞ্জিকার পৃষ্ঠা ক্রমে ভরে গেল। বটতলার ছবি অমর হয়ে রইল পাঁজির পৃষ্ঠায়। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ইত্যাদি দেবদেবীর মূর্তির কত পরিবর্তন হল পটুয়ার হাতে, কিন্তু পঞ্জিকার পৃষ্ঠায় আজও সেইসব দেবদেবী বটতলার খোদাইশিল্পীদের অক্ষয়কীর্তিস্বরূপ রয়ে গেছেন।

     

    আরও দেখুন
    বুক শেল্ফ
    বাংলা অডিওবুক
    বই পড়ুন
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা রান্নার রেসিপি বই
    উপন্যাস সংগ্রহ
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    নতুন বই

     

    এ ছাড়া, বটতলার শিল্পীদের সঙ্গে এই সময় ইয়োরোপের গ্রিনউডতলার খোদাইশিল্পীরাও যোগ দিয়েছিলেন। কলকাতা শহরে ব্রিটিশ, ফরাসি, ডাচ শিল্পীরা তখন এসেছিলেন এ দেশের জন্তুজানোয়ার, লোকজন, গাছপালা ও সাহেব—নবাবদের ছবি আঁকার জন্য। তাঁদের মধ্যে খোদাইশিল্পীর সংখ্যাও কম ছিল না। বটতলার শিল্পীদের সঙ্গে এই বিলেতি শিল্পীদের যেভাবেই হোক একটা যোগাযোগ যে হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। কে কার শিক্ষক ছিলেন বা কার কাছে শিক্ষানবিশি করেছেন, তা সঠিক বলা যায় না। এইটুকু বলা যায় যে, একটা লেনদেন উভয়ের মধ্যেই হয়েছিল। ধাতুখোদাইয়ের নতুন রীতিনীতি হয়তো এ দেশি শিল্পীরা কিছুটা আবার বিদেশিদের কাছ থেকে শিখেছিলেন। সে যাই হোক, এই ইয়োরোপীয় শিল্পীরা কেবল যে ছবি আঁকতেন তা নয়। আমাদের দেশে লিথোগ্রাফি বা পাথরে ছাপার প্রচলন এঁদের চেষ্টাতেই প্রথম হয়। ১৮২০—২২ সালের মধ্যেই কলকাতায় লিথোগ্রাফিক প্রেসের প্রতিষ্ঠা হয়। ১৮২২ সালে ‘ক্যালকাটা জার্নাল’—এর (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ থেকে জানা যায় যে, মঁসিয়ে বেলনস (Belnos) ও মঁসিয়ে শ্যাভিষাঁক (Shavighnac) নামে দু’জন ফরাসি শিল্পীর চেষ্টায় কলকাতা শহরে লিথোগ্রাফিক প্রেস প্রতিষ্ঠিত হয়। বেলনস নামে আর—একজন মহিলা শিল্পী এ—দেশের সামাজিক চিত্রও অনেক এঁকেছিলেন। ইনি বোধহয় মাদাম বেলনস, স্বামী—স্ত্রী দু’জনেই ছিলেন শিল্পী।

     

    আরও দেখুন
    বাংলা ই-বুক রিডার
    বাংলা কৌতুক বই
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বুক শেল্ফ
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    কৌতুক সংগ্রহ
    Library
    রেসিপি বই
    বাইশে শ্রাবণ

     

    লিথোগ্রাফিক প্রেস প্রতিষ্ঠার পর রীতিমতো ছবির বইও ছাপা হতে থাকে। এ সম্বন্ধে একটি চমকপ্রদ খবর ১৮২৯ সালের ২৬ ডিসেম্বর ‘সমাচার দর্পণ’ পত্রিকায় প্রকাশিত হয় :

    ‘—চিত্রবিদ্যা বিষয়ক যাহা সর্বজনগ্রাহ্য বিশেষতঃ এতদ্দেশে শ্রীশ্রীত্মপ্রতিমার প্রতিমূর্তি চিত্র করিতে ও গৃহে রাখিতে সকলেরি অভিলাষ হয় কিন্তু চিত্রবিদ্যা শিক্ষা করিবার কোন উপায় এদেশে না থাকাতে অনেকের তাহাতে মনোযোগ পাই এবং পটুয়া আদি যাহারা জানে তাহারাও উত্তমরূপে পারে না এ প্রযুক্ত চিত্রবিদ্যা সর্ব্বজন শিক্ষার নিমিত্ত ইংরেজি উত্তম চিত্রাভিজ্ঞ সকলের মত গৌরীয় ভাষায় সঙ্কলন করিয়া ও চিত্র আদর্শ নিমিত্ত মনুষ্য ও পশ্বাদির ছবি ১৫ খান পরিমাণ বিশেষ করিয়া এক গ্রন্থ প্রস্তুত হইয়াছে…..’

    ইয়োরোপীয় শিল্পীদের আঁকা ও ছাপা এইসব বই যে এ দেশের শিল্পীদের উপর কোনো রেখাপাত করেনি, তা নয়। নিশ্চয় করেছে। লোকজন, জন্তুজানোয়ারের মূর্তির উপর তার প্রভাব নিশ্চয় পড়েছে। বোঝা যায়, কলকাতা শহরে তখন খোদাইশিল্পী ও পটুয়া শিল্পীরাই বেশি থাকতেন। খোদাইশিল্পীদের বাজার বটতলার সাহিত্যের শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে জমে উঠল, বটতলাতেই তাঁরা শিল্পচর্চা করতে লাগলেন। আর পটুয়া শিল্পীরা ছিলেন কালীঘাটের মন্দিরের কাছাকছি, তাঁরা প্রধানত তীর্থযাত্রীদের জন্য পট আঁকতেন। কলকাতার নবাগত ইয়োরোপীয় শিল্পীদের সঙ্গে শুধু যে বটতলারই যোগাযোগ হল তা নয়, বটতলা থেকে কালীঘাটের পটুয়াপাড়া পর্যন্ত তার বিস্তার হল। সে কথা কালীঘাটের পটুয়াদের ছবি প্রসঙ্গে বলেছি।

     

    আরও দেখুন
    বাংলা ডিকশনারি অ্যাপ
    নতুন বই
    লেখকের বই
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা ই-বুক রিডার
    বইয়ের
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা সাহিত্য ভ্রমণ

     

    বটতলা ও বটতলার সাহিত্যকে কেন্দ্র করে যেসব বাঙালি খোদাইশিল্পীর আবির্ভাব হয়েছিল তাঁদের মধ্যে রামচাঁদ রায়, বিশ্বম্ভর আচার্য, রামধন স্বর্ণকার, মাধবচন্দ্র দাস, রূপচাঁদ আচার্য, রামসাগর চক্রবর্তী, বীরচন্দ্র দত্ত প্রভৃতির নাম বিশেষ উল্লেখযোগ্য। কলকাতা স্কুল—বুক সোসাইটি দ্বিতীয় বার্ষিক বিবরণে (১৮১৮—১৯ সাল) শিল্পী কাশীনাথ মিস্ত্রীর দক্ষতা ও কারিগরির কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ১৮২০ সালের (সেপ্টেম্বর) ‘ফ্রেন্ড অফ ইন্ডিয়া’ পত্রিকায় জোড়াসাঁকো নিবাসী শিল্পীর হরিহর বন্দ্যোপাধ্যায়ের কলাকুশলতার উচ্চপ্রশংসা করা হয়েছে। বটতলার শিল্পীরা শুধু বটতলার বাবুদের সাময়িক রুচির খোরাক জোগাননি। তাঁরা যে তখনকার শিক্ষিত সমঝদার শ্রেণির কাছেও বাহবা পেয়েছিলেন, সেটা কম কৃতিত্বের কথা নয়। বটতলার ছবিতে হয়তো নূতনত্ব কিছু নেই, কারিগরিটাও তার অনেকটা অন্ধ অভ্যাসগত যান্ত্রিক কারিগরি। বটতলার ছবি সব ফ্রেমে আঁটা খাঁচায় বন্দি ছবি, তার প্রাণ নেই, প্রসার নেই। না থাক, তবু ছবির ইতিহাসে তার মূল্য আছে। বিশেষ করে কলকাতার বিদেশি শিল্পীদের ছবির সঙ্গে বটতলার ছবির এবং বটতলার ছবির সঙ্গে কালীঘাটের পটুয়াদের ছবির কথা ভাবলে তার মূল্য স্বীকার না করে উপায় থাকে না। বটতলার ছবির আজ কদর না থাকলেও, তার মূল্য আজও রয়েছে দেখা যাচ্ছে। বটতলাতে তো আছেই, স্কুলের অনেক পাঠ্যপুস্তকে এবং পঞ্জিকার পাতায় বটতলার ছবি আজও বিরাজমান। অথচ বটতলার যুগ কবে কেটে গেছে তার ঠিক নেই এবং বটতলার সাহিত্য বা বটতলার ছবি বলতে আমাদের অশ্রদ্ধার সীমা নেই।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাদশাহী আমল – বিনয় ঘোষ
    Next Article বাংলার সামাজিক ইতিহাসের ধারা – বিনয় ঘোষ

    Related Articles

    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ২ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    জনসভার সাহিত্য – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার বিদ্বৎসমাজ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার সামাজিক ইতিহাসের ধারা – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাদশাহী আমল – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    শিল্প সংস্কৃতি ও সমাজ – বিনয় ঘোষ

    November 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }