Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কলকাতা শহরের ইতিবৃত্ত ১ – বিনয় ঘোষ

    বিনয় ঘোষ এক পাতা গল্প603 Mins Read0
    ⤶ ⤷

    ৯. খানসামার কলকাতা

    খানসামার কলকাতা

    আমি যদি জন্ম নিতাম
    ছকু খানসামার কালে—

    .

    মধ্যে মধ্যে ‘ছকু খানসামা লেন’ দিয়ে চলতে চলতে এই কথাটা আমার অনেকদিন মনে হয়েছে। ভেবেছি, নবাবি আমলের খানসামাদেরও একটা ‘স্টেটাস’ ছিল, ভুঁইফোঁড়দের আমলে আমাদের তা—ও নেই। মুসলমান নবাবদের মতন ইংরেজ নবাবরাও একটা খানসামা—খিদমতগারি কালচারের সৃষ্টি করেছিলেন কলকাতা শহরে। তালুকদারি কালচারের মতন এই খানসামা—কালচারও কলকাতা কালচারের আর—একটি অঙ্গ।

    নবাবি আমলের হারাম বা দরবারি পরিবেশে খানসামা—খিদমতগাররা কী অভিনয় করত, তা নিয়ে কোনো রঙিন রূপকথা রচনা করতে চাই না। নবাবি আমল তখন অস্তাচলে, মুসলমান নবাবি আমল। তার সঙ্গে ঢাকাই ও মুর্শিদাবাদি কালচারও অস্ত যাচ্ছে। কিন্তু তার অস্তগামী বর্ণচ্ছটা নতুন ইংরেজ—নবাবি আমলের কলকাতা কালচারের উপর প্রতিফলিত হচ্ছে। খানসামারা আর মুর্শিদাবাদের বাবুর্চিখানার নায়ক নয়, কলকাতার ইংরেজদের কিচেনের নায়ক। ইংরেজ নবাবদের এই আদি যুগটাকে প্রায় খানসামাদের যুগ বলা চলে। ছকু খানসামা কে ছিল জানি না, কোনো জীবনীকোষে তার জীবনচরিত কেউ লিপিবদ্ধ করে যাননি। তবে ছকু যে কোনো ইংরেজ—নবাবের পিয়ারের খানসামা ছিল তাতে কোনো সন্দেহ নেই। হয়তো কোনো এ দেশি বাঙালি নবাবেরও হতে পারে। যারই খানসামা হোক, সেটা বড় কথা নয়। কথা হল, খানসামাগিরি বা খিদমতগারির স্বর্ণযুগের কথা। কলকাতা শহর আজও সেই স্বর্ণযুগের স্মৃতিচিহ্ন বুকে করে রয়েছে। বরণীয় ও স্মরণীয়ের সংখ্যা তারপর অনেক বেড়েছে, দিন দিন আরও বাড়ছে, পথঘাটের নামও বদলাচ্ছে, আরও বদলাবে। চিরস্মরণীয় হবার আকাঙ্ক্ষা মানুষের যতদিন থাকবে (অনন্তকাল থাকবে), ততদিন একজন স্মরণীয়ের স্মৃতিপথ ও স্মৃতিস্তম্ভকে ধূলিসাৎ করে দিয়ে অন্য আর—একজন চিরস্মরণীয় হবার চেষ্টা করবেন। ছকু খানসামার বদলে কোনো গফুর খানসামা বা বিরাট দেশপ্রেমিকের নামে কোনো অ্যাভিনিউ ভবিষ্যতে তৈরি হবে কি না জানি না। তবে, একটা কথা মনে হয়, খানসামাগিরি যে যুগের স্মরণীয় কীর্তি বলে গণ্য হত, আজও কি সে যুগের শেষ হয়েছে? এ যুগের নতুন নবাবরা তা জানেন, আর জানে তাদের নতুন খানসামারা।

    রাজা—বাদশাহের যেমন ইতিহাস আছে, খানসামারও তেমনি একটা ইতিহাস আছে। জনৈক ইংরেজ শিল্পী প্রায় এক শতাব্দী আগে তাঁর মা—কে খানসামাদের সম্বন্ধে চিঠিতে লিখে জানাচ্ছেন :

     

    আরও দেখুন
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বাংলা বই
    নতুন বই
    বইয়ের
    রেসিপি বই
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বইয়ের তালিকা
    বাংলা রান্নার রেসিপি বই

     

    Khansamanship like Malvoilo’s greatness, commeth in three wise: some are born Khansamans–some achieve Khansamanship and others have Khansamanship thrust upon them.

    খানসামাগিরি তিন উপায়ে করার সৌভাগ্য হয়। কেউ খানসামা হয়ে জন্মায়, কেউ খানসামাগিরির যোগ্যতা অর্জন করে, আবার কারও স্কন্ধে সেটা চাপিয়ে দেওয়া হয়। মোট কথা, খানসামাগিরি রীতিমতো একটা লোভনীয় পেশা, যা ইংরেজ আমলে মুসলমানদেরই একচেটে ছিল। খানসামারাই ছিল ইংরেজ নবাবদের ঘরের গিন্নি। শুধু রান্নাঘরের নয়, ভাঁড়ারের চাবিকাঠিও তাদের হাতে থাকত। বাড়ির অন্যান্য চাকরবাকর সকলে খানসামার হুকুমের অধীন থাকত এবং তার মন জুগিয়ে চলত। খিদমতগার আর খানসামার তফাত আছে, পদমর্যাদার তফাত। খিদমতগার খানা টেবিলের চাকর, সাহেবদের টেবিলে খানা ‘সার্ভ’ করাই তার প্রধান কাজ। কাজ করে সাহেব—প্রভুকে খুশি করতে পরলে খিদমতগিরি থেকে খানসামাগিরিতে পদোন্নতি হত। ঘরের ব্যাপারে খানসামা হল মুখ্যমন্ত্রী, আর তার ডেপুটি হল খিদমতগার। তারপর অবশ্য মন্ত্রী মণ্ডলীর মধ্যে পদের তারতম্য আছে গুরুত্ব হিসেবে। খিদমতগারের পরেই বাবুর্চি। মুসলমান ছাড়াও মগ, পর্তুগিজ ও কেওড়া জাতির হিন্দুরা বাবুর্চির কাজ করত। মগ বাবুর্চিরাই নাকি সাহেবদের খুব প্রিয় ছিল। স্টকলার সাহেব এই কথা তাঁর ‘Calcutta as it is’ (J.H. Stocqueler) গ্রন্থে দীর্ঘদিন আগে বলে গেছেন : The Mugs are esteemed by us in the culinary department, being heaven-born cooks from the Burmese quarter’।

     

    আরও দেখুন
    ই-বই সাবস্ক্রিপশন
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা কৌতুক বই
    বাংলা হস্তলিপি কুইল
    বইয়ের তালিকা
    Books
    বাইশে শ্রাবণ
    বাংলা অডিওবুক
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    ডিজিটাল বই

     

    তিনি এ কথাও বলেছেন যে এই মগরা ‘flat faced specimen of the unfeathered biped—is ready not only to cook you a chop of pork, but to eat it into the bargain’—অর্থাৎ হিন্দুরা বাবুর্চির কাজ করত না, কারণ গোরু, মহিষ, শুয়োর, অনেক কিছুতে তাদের আপত্তি ছিল। মুসলমান বাবুর্চিরাও শুয়োর নিয়ে গণ্ডগোল করত। একমাত্র মগ বাবুর্চিদের গাধা—গোরু—শুয়োর কিছুতেই আপত্তি ছিল না, রন্ধনে তো নয়ই, ভক্ষণেও না। সুতরাং মগ বাবুর্চিদের ইংরেজ নবাবরা ‘হেভন—বর্ন—কুক’ মনে করতেন। পদমর্যাদায় খিদমতগারের পরে ছিল এই বাবুর্চিদের স্থান। চতুর্থ স্থান ছিল মশালচিদের। সাহেব—নবাবের ভ্রমণ বা শিকারের সময় মশাল জ্বালিয়ে ধরে যারা তাঁর সঙ্গে যেত, তাদের বলা হত মশালচি। কিন্তু ভ্রমণ বা শিকার সবসময় করা হত না এবং মশালও সর্বক্ষণ জ্বালাবার দরকার হত না। অন্য সময় মশালচিরা বাবুর্চি ও খিদমতগারের সহকারীর কাজ করত, যেমন কাঁটাচামচ—কাপ—প্লেট পরিষ্কার করা ইত্যাদি। পঞ্চম স্থান ছিল বেয়ারাদের এবং তার মধ্যে ওড়িয়া ও বাঙালি হিন্দু বেয়ারাই ছিল বেশি। বেয়ারাদের মধ্যে কেউ পাল্কি বইত, কেউ হয়তো সাহেবদের ব্যক্তিগত হুকুম খাটত, বিছানা ঝাড়ত, জুতো ঝাড়ত, হুঁকোর কলকে বদলে দিত। টুকিটাকি যাবতীয় ফরমায়েশ খাটা, পাল্কি বহন করা, অথবা ব্রাউনবেরি ও চৌঘুড়ি ঘোড়ার গাড়ির পিছনে দাঁড়িয়ে থাকাই ছিল বেয়ারাদের কাজ। এ ছাড়া দারোয়ান—বরকন্দাজরা ছিল, মেথর—মেথরানিরা ছিল, মালি ও আয়ারা ছিল, হুঁকোবরদাররা ও ধোপারা ছিল, জল টানার জন্য ভিস্তিরা ছিল, দরজিরা ছিল, জমাদাররা ছিল। ইংরেজ নবাবদের বসতবাড়িটা ছিল যেন একটা বিরাট প্রতিষ্ঠানের মতন। খিদমতগার বাবুর্চি মশালচি বেয়ারা দারোয়ান বরকন্দাজ ভিত্তি হুঁকোবরদার জমাদার দরজি মালি আয়া মেথর মেথরানি নিয়ে বিরাট একটা জমজমাট যৌথ কারবার। সবার উপরে চরম সত্যের মতন ছিল খানসামা। ছিল না শুধু, বিরাজ করত বলা চলে। সুতরাং খানসামাকে কেবল খানসামা মনে করা ভুল। কলকাতার ইংরেজ নবাবদের অন্দরমহলের দোর্দণ্ডপ্রতাপ অধীশ্বর ছিল খানসামা। তাকে খুদেনবাব বললেও ভুল হয় না। সেকালের কোনো মুনশি বা বেনিয়ানের চেয়ে সাহেবদের কাছে খানসামার প্রতিপত্তি কম ছিল না। ‘ছকু খানসামা লেন’ সেই প্রচণ্ড প্রতিপত্তির নগণ্য নিদর্শন মাত্র।

     

    আরও দেখুন
    বাংলা অডিওবুক
    কৌতুক সংগ্রহ
    Library
    ডিকশনারি
    বুক শেল্ফ
    নতুন বই
    বাংলা কৌতুক বই
    PDF বই
    বাংলা বইয়ের উপহার কার্ড
    গল্প, কবিতা

     

    ১৮৪১ সালের ‘বেঙ্গল অ্যান্ড আগ্রা অ্যানুয়াল গাইড অ্যান্ড গেজেটিয়ার’ থেকে গৃহভৃত্যের বেতনের একটি তালিকা উদ্ধৃত করছি—

    খানসামা : ১০ টাকা থেকে ১৬ টাকা

    খিদমতগার : ৬ টাকা থেকে ৮ টাকা

    বাবুর্চি : ৬ টাকা থেকে ৯ টাকা

    দারোয়ান : ৫ টাকা

    হরকরা : ৫ টাকা

    কচুয়ান : ৮ টাকা থেকে ১০ টাকা

     

    আরও দেখুন
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বুক শেল্ফ
    ডিকশনারি
    কৌতুক সংগ্রহ
    গ্রন্থাগার
    বাংলা অডিওবুক
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাংলা সাহিত্য
    পিডিএফ
    রেসিপি বই

     

    সহিস : ৫ টাকা

    মশালচি : ৪ টাকা

    সর্দার বেয়ারা : ৬ টাকা থেকে ৮ টাকা

    সহকারী বেয়ারা : ৫ টাকা থেকে ৬ টাকা

    পাঙ্খা বেয়ারা : ৫ টাকা থেকে ৬ টাকা

    মেথর : ৪ টাকা

    ভিস্তি : ৪ টাকা

    আবদার : ৬ টাকা থেকে ৮ টাকা

     

    আরও দেখুন
    বাংলা গানের লিরিক্স বই
    বুক শেল্ফ
    বইয়ের তালিকা
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    লেখকের বই
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বই
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা ক্যালিগ্রাফি কালি

     

    এ ছাড়া কেউ কেউ সরকার বা মুনশি নিয়োগ করতেন, মাসিক কুড়ি থেকে ত্রিশ টাকা বেতনে। সরকার ও খানসামার স্টেটাসের পার্থক্য ছিল, কর্তৃত্বেরও তারতম্য ছিল। কিন্তু দু’পয়সা উপার্জনের কৌশল উভয়ের ছিল একরকম। শ্রীমতী ফ্যানি পার্কস তাঁর ‘ওয়ান্ডারিংস অফ এ পিলগ্রিম’ গ্রন্থে সরকারমশায়ের যে সচিত্র বিবরণ দিয়েছেন, তা উপভোগ্য। তাঁর নিজের ভাষাতেই তা উদ্ধৃত করা উচিত :

    A very useful but expensive person in an establishment is a Sircar; the man attends every morning early in receive orders, he then proceeds to the bazaars, or to the Europe shops; and brings back for inspection and approval, furniture, books, dresses or whatever may have been ordered; his profit is a heavy percentage on all he purchases for the family.

    শ্রীমতী ফ্যানি সরকারমশায়কে ‘ইউজফুল’ কিন্তু ‘এক্সপেনসিভ’ ব্যক্তি বলেছেন। সাধারণত টাকার দু’আনা করে দস্তুরি সরকারের প্রাপ্য বলে উল্লেখ করেছেন, অর্থাৎ সাড়েবারো পার্সেন্ট। খানসামা মোটামুটি এর অর্ধেক পেত। এ ছাড়া সরকারের সঙ্গে খানসামার বিশেষ কোনো তফাত ছিল না। সরকারমশায় ছিলেন ভদ্র—খানসামা, এই যা তফাত এবং প্রধানত হিন্দু। খানসামারা মুসলমান। উভয়েই দস্তুরি—কালচারের প্রবর্তক।

     

    আরও দেখুন
    কৌতুক সংগ্রহ
    বুক শেল্ফ
    বইয়ের
    বইয়ের তালিকা
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    ই-বই সাবস্ক্রিপশন
    বই
    ই-বই পড়ুন
    বাংলা অডিওবুক
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন

     

    খানসামাদের তনখা ছিল সবচেয়ে বেশি, অন্যান্য সাহেবরা বলেছেন, মাসে আট টাকা এ থেকে পঁচিশ টাকা পর্যন্ত। খিদমতগারদের মাইনে ছ’টাকা থেকে দশ টাকা, বাবুর্চিদেরও তা—ই, মশালচিদের চার টাকা। কিন্তু খানসামার তনখাটাই আসল রোজগার নয়, দস্তুরিটাই আসল। এই দস্তুরির জন্যই খানসামাত্ব বজায় রাখা সম্ভব হত। দৈনন্দিন হাটবাজারের ভার ছিল খানসামার উপর। বাজার থেকে প্রত্যেক বিক্রেতার কাছে তার দস্তুরি বাঁধা। টিরেটা বাজার হোক, আর জ্যাকসনের বা হাটখোলার শোভাবাজারের বাজারই হোক, প্রত্যেক বাজারে বিক্রেতারা খোদ সাহেবকে না চিনলেও তাঁর বাড়ির খানসামাকে বিলক্ষণ চিনত এবং দূর থেকে তাকে দেখলেই সেলাম করত। বাজারে ও পথেঘাটে সাহেবের চেয়ে এ দেশি খানসামাদের খাতির ছিল বেশি। সেলামের ভিড় ঠেলে সাহেবের ‘পেট’ খানসামাকে পথ চলতে হত, বাজারহাট করতে হত। পদে পদে, প্রত্যেক লেনদেনের সঙ্গে দস্তুরি তার বাঁধা, সরকারি বিনিময়—হারের মতন। না চাইতেই পাওয়া যেত। সাধারণত টাকায় দু’পয়সা করে, বিশেষ ক্ষেত্রে টাকায় চার পয়সাও হতে পারে। দশ টাকা যদি মেমসাহেব বাজার করতে দিতেন, তাহলে পাঁচ আনা পয়সা যে খানসামার দস্তুরি হিসেবে প্রাপ্য তা তিনিও জানতেন। হিসেব নেবার সময় সেটা বাদ দিয়েই হিসেব নিতেন। কিন্তু দস্তুরি ছাড়াও দরের কারসাজিতে খানসামা আরও কিছু পেত। গড়ে তার ‘নিট’ রোজগার টাকায় এক আনা করে ফেলে—ছেড়ে হত। এ তো গেল বাজারের ব্যাপার। তা ছাড়া খানসামার আরও উপরি রোজগার ছিল। ঘরকন্নার ব্যাপার দেখাশোনার ভার থাকত সম্পূর্ণ তার উপর। খিদমতগার থেকে আরম্ভ করে বেয়ারা ভিস্তি ধোপা মেথর—মেথরানি পর্যন্ত সকলের নোকরি তার কৃপাদৃষ্টির উপর নির্ভর করত। খানসামার পাগড়ি টপকে সাহেবের অন্দরমহলে কারও কোনো কাজে বহাল হবার উপায় ছিল না। সুতরাং সাহেব বাড়ির চাকরি করতে হলে (যেন সরকারি চাকরি আর কী!) খানসামাকে কিছু নজরানা দিতেই হত। না দিলে উপায় নেই। মুসলমান খিদমতগারই হোক, মগ বাবুর্চিই হোক, আর হিন্দু বেয়ারাই হোক, নজরানা না দিয়ে কারও নিস্তার নেই। এই নজরানা থেকেও খানসামার বাৎসরিক ‘নিট’ রোজগার অল্প ছিল না। এ ছাড়া ‘বকশিস’ বা ‘টিপস’ তো ছিলই। বড় বড় ভোজসভায় বড়সাহেবদের ঝুনো খানসামারা মোটা বকশিস পেত এবং অন্যেরা যা পেত তার বকরাও নিত। সব মিলিয়ে মোটামুটি খানসামার আয় যা হত তা দালাল গোমস্তা বেনিয়ান ভদ্রলোক বাবুদের রীতিমতো হিংসে করার মতন। কিন্তু খানসামাদের ইতিহাস লেখা হয়নি, কারণ খানসামারা মধ্যবিত্ত ‘ভদ্রলোক’ নয়। দালাল—গোমস্তাদের ও সরকার—মুনশিদের ইতিহাস লেখা হয়েছে, কারণ তাঁরা মধ্যবিত্ত ভদ্রলোক।

     

    আরও দেখুন
    লেখকের বই
    বইয়ের
    গল্প, কবিতা
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    Library
    PDF বই
    ডিকশনারি
    বাংলা সাহিত্য
    উপন্যাস সংগ্রহ
    বাংলা বই

     

    অনেক মুনশি, অনেক গোমস্তা, দালাল, বেনিয়ান ও বাজার সরকার ইংরেজদের কৃপায় হোমরাচোমরা হয়েছেন, রাজা—মহারাজা খেতাব পেয়েছেন এবং কেবল সেইজন্যই তাঁদের ইতিহাস সযত্নে লেখা হয়েছে। কিন্তু খানসামারা কোনো খেতাব পায়নি বলে স্বনামধন্য হয়নি। তাদের ইতিহাসও কেউ লেখেননি। শুধু ‘ছকু খানসামা’র কথা বলছি না। হয়তো এরকম আরও অনেক খানসামা ছিল, যাদের খেতাব না থাকলেও আর্থিক অবস্থা ভদ্রলোক দালালদের চেয়ে খারাপ ছিল না। বাজারে বেশ তাদের প্রতিপত্তি ছিল বোঝা যায়। বৃদ্ধ ‘রিটায়ার্ড’ খানসামাকে সামনে সকলেই সেলাম করত এবং পিছনে আঙুল দেখিয়ে—’অমুক সাহেবের খানসামা’। খানসামার সেই ‘স্বর্ণযুগ’ ছেড়ে কত দূর আমরা এগিয়ে এসেছি তা আজও বিচার করা হয়নি এবং ‘কলকাতা কালচার’র গোড়াপত্তনে সেই খানসামা—কালচারের দান কতটা, তাও কেউ ভেবে দেখেছেন বলে মনে হয় না। কলকাতায় চাকুরিজীবী মধ্যবিত্ত কালচার এই খানসামা কালচারের কাছে যে কতটা ঋণী, তা—ও ভাববার বিষয়। আধুনিক সমাজের প্রধান বৈশিষ্ট্য যে দস্তুরি—কালচার, তার প্রবর্তক শহরের সাহেবদের সরকার মুনশি ও খানসামারা। টাকায় পয়সা থেকে দু’আনা দশ পয়সা পর্যন্ত দস্তুরি দিয়ে, এই ‘টাকা ধর্ম—টাকা স্বর্গ’ ধ্যানময় সমাজের এক—একটি সোপান উত্তীর্ণ হতে হয়। এখনও পদে পদে যখন দেশীয় সাহেবদের সরকারমশায় ও খানসামাদের সঙ্গে দেখা হয়, তখনই কেবল ছকু—নিমুদের কথা মনে পড়ে এবং ছকু খানসামা অথবা নিমু খানসামা লেনের ঐতিহাসিক তাৎপর্য যে কত গভীর, কত ব্যাপক তা বোঝা যায়।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাদশাহী আমল – বিনয় ঘোষ
    Next Article বাংলার সামাজিক ইতিহাসের ধারা – বিনয় ঘোষ

    Related Articles

    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ২ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    জনসভার সাহিত্য – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার বিদ্বৎসমাজ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার সামাজিক ইতিহাসের ধারা – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাদশাহী আমল – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    শিল্প সংস্কৃতি ও সমাজ – বিনয় ঘোষ

    November 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }