Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কলকাতা শহরের ইতিবৃত্ত ২ – বিনয় ঘোষ

    বিনয় ঘোষ এক পাতা গল্প394 Mins Read0
    ⤶ ⤷

    ১৩. আধুনিক কলকাতা ১৮৭৫-১৯২৫

    আধুনিক কলকাতা ১৮৭৫-১৯২৫

    উনিশ শতকের চতুর্থ পর্ব থেকে বিশ শতকের প্রথম পর্ব পর্যন্ত পঞ্চাশ বছর কলকাতা শহরের আধুনিক যুগে পদক্ষেপের কাল বলা যায়। ‘আধুনিকতার’ মানদণ্ড অবশ্য এক্ষেত্রে বাহ্য বাস্তব জীবনের উপচার-উপকরণাদির প্রচলন। যেমন বৈদ্যুতিক আলো, টেলিফোন, বায়স্কোপ বা সিনেমা, ঘোড়ার বদলে ইলেকট্রিকের ট্রাম, পালকি ও ঘোড়ার গাড়ির সঙ্গে মোটর গাড়ি, মহিলা গৃহশিক্ষিকা, মহিলা ক্যানভাসার, টাইপরাইটার ও টাইপিস্ট, ফোটোগ্রাফি ইত্যাদি প্রচলন এই সময়ের মধ্যে হয়, অর্থাৎ উনিশ শতকের চতুর্থ পর্ব থেকে। ঠিক কবে কোন দিনটিতে ইলেকট্রিক আলো জ্বলল, মোটর গাড়ি পথে বেরুল, টাইপরাইটার এল, ফটো তোলা হল তা সঠিক বলা যায় না, কারণ তার লিখিত বিশ্বাসযোগ্য রেকর্ড কিছু নেই। ইতিহাসে সন-তারিখের গুরুত্ব স্বীকার করেও বলা যায়, কলকাতার মতো শহরের ইতিহাসের আধুনিক পর্বের বিচারে এরকম সুনির্দিষ্ট তারিখের চেয়ে কালনির্ণয়ই যথেষ্ট।

    কলকাতার আধুনিক পর্বের এই কালনির্ণয়ের চেষ্টা করা হয়েছে এখানে, প্রধানত ‘বিজ্ঞাপনের’ (Advertisement) সাহায্যে। এর আগেও (‘কলকাতা কালচার’ দ্রষ্টব্য) এই বিজ্ঞাপনের মাধ্যমে সেকালের কলকাতার সমাজ-জীবনের পরিচয় দিয়েছি। আধুনিক পর্বে কলকাতার পরিচয় দিতে হলে ‘বিজ্ঞাপন’ অন্যতম অবলম্বন মনে হয় এইজন্য যে ‘বিজ্ঞাপন’ কেবল নীরেট তথ্য নয়, সমাজের ও জীবনের উপর বিভিন্ন কোণ থেকে আলোক-সম্পাতের দিক থেকে ‘বিজ্ঞাপন’ অতুলনীয় ঐতিহাসিক উপাদান। আমাদের দেশের আধুনিক কালের ঐতিহাসিকরা এদিক থেকে বিজ্ঞাপনের আকর-উপাদানের মধ্যে ‘বিজ্ঞাপন’ নিঃসন্দেহে অগ্রগণ্য।

    এই অধ্যায়ের বিজ্ঞাপনগুলি (১৮৭৫ থেকে ১৯২৫ সালের) ‘দি স্টেটসম্যান’ (The Statesman) পত্রিকা থেকে সংগৃহীত ও নির্বাচিত।

    ১৮৭৫

    ক ল কা তা য় ঈ দ-উ ৎ স বে হি ন্দু-মু স ল মা ন

    A Nautch : On the Tuesday last, Nawab Sayyud Mahomed Mehdi, of the Chitpore Family, gave to the elite of Calcutta a grand nauch party in honour of the Id-Uz-Zuha festival at his residence, No. 24 Wellesley Street’…-Among the distinguished visitors, we noticed Prince Surrayagah Bahadoor, the last member of the House of Timur, who arrived here on the very evening; the Hon’ble Moulvi Abdul Latif Khan Bahadur ; Mr. Muhammad Ali, Babu Juddoo Lall Mullik, Babu Bhogobati charan Mullik, Babu Rajendra Lall Mittra, and many others. The young Nawab was very cordial and hospitable on the occasion in receiving his guests, after the oriental fashion, attar and pan were distributed during the intervals. The Mysore princes also honoured the occasion with their presence.

     

    আরও দেখুন
    বাংলা সাহিত্য
    পিডিএফ
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বাংলা সাহিত্যের কোর্স
    বাইশে শ্রাবণ
    Library
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বইয়ের
    বাংলা অডিওবুক

     

    ২৬ জানুয়ারি ১৮৭৫-এর খুব ছোট একটি সংবাদ, ঠিক বিজ্ঞাপন নয়। জানা গেল, ২৪ নং ওয়েলেসলি স্ট্রীটে চিৎপুরের নবাবের বাড়ি ছিল। তৈমুর বংশের শেষ বংশধর প্রিন্স সুররাইগা বাহাদুর, মহীশূরবংশের প্রিন্স গোলাম মহম্মদ ও অন্যান্যরা যদুলাল মল্লিক, ভগবতীচরণ মল্লিক, রাজেন্দ্রনাল মিত্র, আবদুল লতিফ খান বাহাদুর, মীর মহম্মদ আলি ঈদ উৎসবে যোগদান করেছিলেন।

    মাসিক ভা ড়া ৫০ টা কা

    ৯ই মার্চ ১৮৭৫

    Rs 50 per Month

    To let, a pleasant well-raised lower roomed house, No. 50 Mirzapore Lane, containing one hall, four bed rooms, three bath rooms, two verandahs, stabling, coach-house etc all retired. Water laid on, and small garden.

     

    আরও দেখুন
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    পিডিএফ
    বাংলা সাহিত্য
    বাংলা সাহিত্যের কোর্স
    Books
    স্বাস্থ্য টিপস
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বাংলা রান্নার রেসিপি বই
    বইয়ের
    অনলাইনে বই

     

    ইলেকট্রিক লাইট, ফ্যান নেই। মোটরের জন্য গ্যারেজ নেই, ঘোড়া ও ঘোড়াগাড়ির জন্য আস্তাবল ও কোচহাউস আছে। তার সঙ্গে ছোট একটি বাগানও আছে।

    ট্যু রি স্ট নয়, ট্র্যা ভ লা র্স

    ২৭ জানুয়ারি ১৮৭৫

    আধুনিক কোলকাতা ১
    আধুনিক কোলকাতা ২

    ১৮৭৫ সালে, অর্থাৎ একশো বছর আগে, যখন এক টাকার মূল্য প্রায় বর্তমানের একশো টাকার মতো ছিল। তবু মনে হয়, জলের চেয়ে সস্তা।

     

    আরও দেখুন
    বাংলা কৌতুক বই
    স্বাস্থ্য টিপস
    ই-বই সাবস্ক্রিপশন
    ডিজিটাল বই
    বাংলা বই
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    পিডিএফ
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বইয়ের
    বাংলা সাহিত্য

     

    ১৮৭৬

    থিয়েটারের জন্য তরুণী

    ২৬ অক্টোবর ১৮৭৬

    Wanted–Young girls for the stage for the dramatic season. Apply daily at the Box Office, Corinthian Theatre.

    ১৭৩ নং ধর্মতলা স্ট্রীটে মেণ্ডেস কোম্পানির নিলামঘরের ঠিক উল্টোদিকে ছিল কোরিন্থিয়ান থিয়েটার। নাটক বা থিয়েটারের ‘season’ হল শীতকাল। কিন্তু তরুণী অভিনেত্রীরা কারা, যাদের প্রত্যহ থিয়েটারের বক্স-আফিসে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে?

    সেই বিখ্যাত ৪৬নং ধর্মতলা স্ট্রীট

     

    আরও দেখুন
    বইয়ের
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা সাহিত্য
    বাংলা অডিওবুক
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বাংলা কৌতুক বই
    বই ডাউনলোড
    নতুন বই
    ডিজিটাল বই
    বই পড়ুন

     

    ১৪ নভেম্বর ১৮৭৬

    Private Boarding Establishment

    Large Airy Rooms, clean and comfortable, for a married coupe, Rs. 120 a month, or Rs. 3 per day each person, No. 46, Dhurrumtollah Street.

    ৪৬ নং ধর্মতলা স্ট্রীট ইতিহাসখ্যাত কেন, তা যে কোনো মধ্যবয়সী কমিউনিস্ট জানেন, এবং তার ইতিহাস প্রবীণ কমিউনিস্ট নেতাদের জীবন-স্মৃতিতে লেখা আছে। কমিউনিস্ট বা বামপন্থীদের সাহিত্য-নাটক-সংস্কৃতির হেডকোয়ার্টার ছিল এই বাড়ির দোতালায়। কলকাতার এই বাড়িতে (যেখানে একদা প্রাইভেট বোডিং ছিল) I.P.T.A. (Indian People’s Theatre Association) F.S.U. (Friends of the Soviet Union), P.W.A. (Progressive Writers’ Association) ইত্যাদির কেন্দ্রীয় কার্যালয় ছিল একদা।

    প্রেমের আংটি (Posy Rings)

     

    আরও দেখুন
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    PDF বই
    বাইশে শ্রাবণ
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বই পড়ুন
    উপন্যাস সংগ্রহ
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    লাইব্রেরি
    লেখকের বই
    Library

     

    ২৭ ডিসেম্বর ১৮৭৬

    বিখ্যাত Jewellers & Silversmiths হ্যামিলটন অ্যাণ্ড কোম্পানি ১৮০৮ সাল থেকে কলকাতায় ব্যবসা করছেন। তাঁরা ১৮৭৬ সালে Posy (posie) Rings-এর একটি বিজ্ঞাপন দেন এই মর্মে :

    চতুর্দশ শতাব্দীর মধ্যভাগ থেকে হাতের আংটিতে একটি ‘বাণী’ (motto বা Posy বলে) লেখার প্রথা প্রচলিত হয়েছে, যা বেশির ভাগই ভাবপ্রবণ, মধ্যে মধ্যে খেয়ালীও মনে হয়। বার্ক (Burke) তাঁর Anecdotes of the Aristocracy গ্রন্থে উল্লেখ করেছেন যে লেডী ক্যাথকার্ট (Lady Cathcart) যখন তাঁর চতুর্থ স্বামীকে বিবাহ করেন, তখন তাঁর আংটিতে লেখা ছিল :

    If I survive

    I will have five

     

    আরও দেখুন
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    PDF
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    কৌতুক সংগ্রহ
    বাংলা রান্নার রেসিপি বই
    উপন্যাস সংগ্রহ
    বই পড়ুন
    বাংলা গানের লিরিক্স বই
    নতুন বই

     

    আমাদের দোকানে নানারঙে এনামেল করা নানারকমের বাণীসহ অনেক ‘Posy’ আংটি মজুত আছে। বাণীগুলি হল :

    Think on me/Not this, but me/Let liking last/This and my heart/Your sight my delight/Joy be with you I love and lyke my choyce/For a kiss take this/God sent her me, my wife to be/I will be yours, while breath endures/Pray to love, love to pray/In thee my choice. I dore rejoice/Love me and leave me not/Endless as my love.

    প্রত্যেকটি আংটির মূল্য নগদ ২৫ টাকা

    বিবাহকালে প্রেমের গ্যারিন্টিসহ এরকম আংটি বিনিময়ের প্রথা চতুর্দশ শতাব্দী থেকে উনবিংশ শতাব্দীর চতুর্থ পর্ব পর্যন্ত চলিত ছিল দেখা যায়। কবে এই প্রথা লুপ্ত হয়েছে তা কোনো ঐতিহাসিক অনুসন্ধান করেননি।

    ১৮৮০

     

    আরও দেখুন
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বাংলা অডিওবুক
    অনলাইন বুকস্টোর
    ই-বই পড়ুন
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    PDF বই

     

    ভৃত্যের অভাব নেই

    ৫ এপ্রিল ১৮৮০

    Servants Registry Office

    11, British Indian Street

    Servants of all descriptions can be obtained at the above office.

    D.A. Cox & Co.

    ১৮৮৫

    ১১ নভেম্বর ১৮৮৫

     

     

    Star Theatre

    Wednesday, 11th Novenber at 9 p.m.

    dhruba charita

    Songs pretty and Plenty

    to be follwed by an

    Instructive and Laughing Farce

    G. C. Ghosh, Manager

    ১৮৯০

     

     

    বিদেশি জাদুঘর

    ৬ এপ্রিল ১৮৯০

    Metampsychosis : In a small room in 178 Dhurrumtollah, facing the Corinthian Theatre, a foreigner who does not give his name, is exhibiting a series of transformations … It consists in the operator first showing the audience a plaster bust. This is then placed on a table at the end of the stage, and slowly yet perceptibly signs of animation are visible, till finally the face of a living woman is disclosed, and to place all doubt at rest, the operator carries on a conversation with her. The transformation is then continued, the living face gives way to a skeleton, a vase of flowers, a cage with a canary … then living face again and finally the original plaster bust reappears …

     

     

    বিদেশি নয়, এদেশি জাদুকররা এখনও ধর্মতলা অঞ্চলে নানারকমের ম্যাসিক দেখিয়ে লোকের ভিড় জমাতে পারে। ধর্মতলার জাদুকরি সাংস্কৃতিক ঐতিহ্য এদিক থেকে এখনও অক্ষুণ্ণ রয়েছে বলা যায়।

    ১৯০০

    ভৃত্যের চাকুরি অনেক

    জানুয়ারি ১৯০০

    Wanted–Orders for most reliable servants of all caste and creeds, “Madrasee servants” a speciality-Apply to P. Rezenbe & Co, 9 Wellesley Street, Calcutta.

    ব্রিটিশ আমলে এদেশের অর্থনৈতিক অগ্রগতির একটি নির্দেশক এই বিজ্ঞাপন। এরকম ভৃত্যদের জন্য রেজিষ্ট্রি অফিস কলকাতার অন্তত দশ-বারোটির নাম আমি পেয়েছি। বোঝা যায়, বেয়ারা বাবুর্চি খানসামা আয়া ও অন্যান্য নানারকম কাজের জন্য ‘ভৃত্য’ সরবরাহ করে আফিসের মালিকরা (প্রধানত ইংরেজ বা অ্যাংলো) দালালি নিয়ে, ভৃত্য ও মনিব উভয়পক্ষ থেকে, বেশ মোটা টাকা উপার্জন করতেন। ইংরেজদের দু’শো বৎসর প্রভুত্বের পরেও কলকাতা শহরে গৃহভৃত্যের কাজের যেরকম সুযোগ তৈরি হয়েছিল, সেরকম আর কোনো অর্থনৈতিক ক্ষেত্রে হয়নি।

    হরেক রকমের টাইপরাইটার ও টাইপিস্ট

    টাইপরাইটার কবে এল এবং কবে থেকে টাইপিস্টের কাজের চাহিদা হল কলকাতার আফিসে, তার সঠিক সন-তারিখ জানা যায় না। তবে উনিশ শতকের নবম দশম থেকে হয়েছে মনে হয়। তখনকার দিনে টাউপরাইটারের বৈচিত্র্যের কথা ভাবলে আজ অবাক হতে হয়। তা ছাড়া আজ যেমন টাইপ করা শিখলে, রেমিঙটন আণ্ডারউড রয়েল বা যে-কোনো মেশিনে টাইপ করা যায়, তখন তা করা যেত না। বিশেষ মডেলের তো বটেই, সেই মডেলের বিশেষ নম্বরের (যেমন, ১,২,৩ নং ইত্যাদি) মেশিনে টাইপ করা শিখতে হত এবং টাইপিস্টের চাকরিও সেই ভাবে বিজ্ঞাপিত হত। যেমন-Wanted a typist, Yost No. 2 অথবা Remington No. 5-এইভাবে বিজ্ঞাপন দেওয়া হত। হ্যারি প্রাইস নামে একজন অ্যাংলোর টাইপরাইটিং স্কুলের (বৌবাজার) একটি বিজ্ঞাপন থেকে কয়েকটি মডেলের নাম এখানে দেওয়া হল :

    Yost (Nos, 2, 4), Remington (Nos, 1,2,3,5,7), Smith Premier (Nos. 2,4), Deusmore, Williams Barlock, Maskelyne, Key-Stone, New Century Caligraph, New Franklin, Hartford, Munson, Blickensderfer, Hammond, Oliver, Fitch, Salter, Crandal etc, (21 October. 1900)

    হ্যারি প্রাইসের স্কুল ছিল ১১ নং বৌবাজার স্ট্রীটে, নাম ‘ইউনিয়ন স্কুল’ পরবর্তীকালেও দীর্ঘদিন টাইপরাইটিং স্কুলের অন্যতম কেন্দ্রে ছিল বৌবাজার। এখন বোধহয় তাই আছে।

    ১৯০১

    রজনীকান্ত গুপ্তের বইপত্র নিলামে বিক্রি

    ২ মার্চ ১৯০১

    Notice

    Sale of the Late Pandit R. K. Gupta’s rare collection of Books on Mutiny and other important subjects beginning from Lot 310 of the catalogue circulated will again take place on Saturday next, the 2nd March, and the following days. Sale will commence at noon, at 28-16 Okhil Mistry’s Lane, Champatollah. Under instructions from the elder brother and wife of the Late Pandit.

    সারাজীবন ধরে অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে সংগৃহীত বইপত্রের কি শোচনীয় পরিণতি হয় তা অনেক পণ্ডিত পুস্তকপ্রেমিকের পাঠাগারের শেষ অবস্থা থেকে জানা যায়। কাজেই মোটামুটি প্রয়োজন মিটে গেলে, জীবদ্দশায় ব্যক্তিগত সংগ্রহের পুস্তকাদি উপযুক্ত স্থানে বিক্রি করে ফেলাই বাঞ্ছনীয়।

    ফনোগ্রাফের আবির্ভাব

    ফেব্রুয়ারি ১৯০১

    Edison’s Genuine phonographs with recorder to record your own

    voice and music, reproducer to

    reproduce the same, brass trumpet,

    and all accessories, reduced to

    Rs. 50 only.

    New records of latest songs and music

    Edison’s Phonograph Agency

    173 Dhurrumtollah Street

    Calcutta

    সাহেবকে প্রহারের জন্য প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা

    ৫ ফেব্রুয়ারি ১৯০১

    Apology

    We Adyanath Bose and Gopal Chandra Bose, humbly and unreservedly beg to apologize to the Corporation and Mr. A.E. Chapman for the assault committed by us on the 18th January on Mr. A.E. Chapman, Assistant Engineer of the Corporation, in the execution of his duty, and hereby publicly express our sincere regret for the gross and unjustified assault committed by us on that occasion.

    Adyanath Bose

    Gopal chandra Bose

    Bhowanipore

    3rd February 1901

    কলকাতা কর্পোরেশনের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ভবানীপুরের এই বসুদ্বয় দুই ভাই কি না জানি না, তবে দুজনেরই বর্তমান ‘দেশপ্রেমিক বীর’ বলে গণ্য হতে পরেন। কিন্তু চ্যাপম্যান সাহেব চড়চাপড় খেয়ে চুপ করে গেলে বোধহয় তাঁর অপমান কম হত, কারণ কাগজে বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চাওয়ার ফলে তাঁর অপমানিত হবার সংবাদ অনেক বেশি জানাজানি হয়ে গেল না কি। ক্ষমা চাওয়ার এও এক বিচিত্র প্রথা।

    গরুর গাড়ি চাপাপড়ে মৃত্যু

    ১১ জানুয়ারি ১৯০২

    Killed by a bullock cart; A bullock cart driver was charged yesterday before. Moulvi Buzlul Karim. Deputy Magistrate of Sealdah, with rash and negligent driving, thereby causing the death of a native girl of seven years … As the accused is only a boy of about sixteen years old and, as it was proved that he had lost control of the bullocks at the time of the accident, the Magistrate sentenced him to fifteen days rigorous imprisonment only.

    সদাশয় ডেপুটি ম্যাজিস্ট্রেট সন্দেহ নেই। কিন্তু গরুর গাড়ির গাড়োয়ানও ১৯০১ সালে ‘rash and negligent driving’-এর জন্য অভিযুক্ত হতে পারে কলকাতা শহরে, এইটাই আশ্চর্য। মোটরগাড়ি তখন সবেমাত্র কলকাতায় প্রবেশ করছে।

    দক্ষিণ আফ্রিকার জ্যোতিষী

    জানুয়ারি ১৯০১

    Call and see the great fortune-teller from South Africa Fees moderate. G. Michael, 43 Dhurumtolla street.

    ১৯০৩

    আশ্চর্য জ্যোতিষী

    জুলাই ১৯০৩

    T.P. Jyotishi

    The Indian Zadkiei

    office : 2/4 Chowringhee Road, Calcutta

    Business hours : 9-11 a.m. 3-6 p.m.

    World-famed prophet and clairvoyant.

    Highly spoken of by Their Excellencies the Viceroy and the Commander-in-chief, as well as the Independent Rulers and the gentlemen of the Highest Rank.

    Predictions made by Palmistry, Physiognomy, Clairvoyance and also by seeing the Horoscope, Handwriting and Photographs of individuals.

    Jyotishi’s illustrated and Interesting Biography to be had in his office. Price Rupee one only.

    কলকাতা নবজাগরণের আকাশে এই রাজজ্যোতিষীর আবির্ভাব একটি উজ্জ্বল তারার মতো মনে হয়। বোঝা যায়, পরবর্তীকালে কলকাতার সাধুবাবা ও সাধুমাতাদের উদ্ভবের পথ সুগম হচ্ছে।

    Ph.D জ্যোতিষী

    বিশ্ববিদ্যালয়ে D. Phil ও Ph. D-রা চমৎকৃত হতে পারেন, কিন্তু বিশ শতকের কলকাতা শহরে Ph.D জ্যোতিষীও ছিলেন। যেমন কে.পি. সরস্বতী একজন।

    K. P. Saraswati Ph. D may be consulted at 158 Dhurrumtollah Street, from 11 A.m. to 5 P. m. All kinds of hopeless diseases, misfortunes, or good luck, love philters, influence of malignant stars etc etc are foretold and remedied. Highly spoken of by the Maharajahs etc. Europeans and the Press.

    বায়স্কোপের প্রবেশ

    জুলাই ১৯০৩

    এদেশের চিত্রতারকাদের উদয়ের অনেক আগে বায়স্কোপ আরম্ভ হয়েছিল, বিশ শতকের গোড়ায়।

    Anglo-American Bioscope Co.

    and Film Exchange

    170, Dhurrumtolla street, Calcutta

    Delhi Durbar Films, to fit all standard size.

    বোলপুর ব্রহ্মবিদ্যালয়

    ১৯ জুলাই ১৯০৩

    Wanted : A teacher possessing laboratory and workshop knowledge and qualified to teach Science and Mathematics in the upper classes for the Bolpur Brahma vidyalaya. One who has gone through an Engineering College Course will be preferred. Pay according to qualifications, Rs. 30 to 40 a month, with free board and quarters. Apply immediately with testimonials to the undersigned.

    Mohit Chandra Sen

    4, Heramba Chandra Dass Lane

    Calcutta

    বাঙালির বাণিজ্যিক উদ্যম

    ১৯০৩-৪-৫ সালের বিজ্ঞাপন থেকে বাঙালিদের বাণিজ্যিক উদ্যম কোন পথে পরিচালিত হচ্ছে, তার একটা আভাস পাওয়া যায়।

    A. T. Paul & A . T. Ghose

    Fodder Metchants

    G. C. Dey & Co.

    Coach-builders & commission Agents

    Est. A.D. 1888

    Nos. 5 & 6 Wellington Square H. Bose Perfumer

    62, Bowbazar Street

    R. C. Gooptu & Sons

    Pharmaceutical & Dispensing Chemists

    81, Clive Street

    J. Deb & Co.

    Tobacconist

    Clive Street

    K. B. Pal & Co.

    High class wood & metal engravers

    209, Cornwallis Street

    Sen, Gupta & Co. Electric Engineers

    21-2, sukea’s Street

    K. M, Dey & Co.

    Fancy striped silk Alpaca

    45, Radhabazar Street

    S. K. Lahiri & Co.

    54, College Street

    Books

    N. Dott & Co.

    General Tobacconists

    9, New China Bazar Street

    Cowdry & Co

    33 Dhurrumtolla street

    Grand display of English boots & shoes

    (মনে হয়, ইংলিশ বুটজুতোর ব্যবসায় বেশি মুনাফা হবে মনে করে Chowdhury তাঁর নাম Cowdry করেছেন)।

    N.D. Sircor & Co.

    English Boots and Shoes

    48/2 to 48/4 Wellington street

    (সরকারের অবস্থাও ঠিক চৌধুরির মতো)

    Sen & Sen

    1, Chowringhee

    for fancy walking Sticks

    ঘোড়ার ট্রাম গেল। ইলেকট্রিক ট্রাম এল

    ১৯০২ সাল থেকেই কলকাতা শহরে বিভিন্ন রুটে একে একে ইলেকট্রিক ট্রাম চলতে আরম্ভ করে। প্রথম বৈদ্যুতিক শক্তিতে ট্রাম চালানোর একাধিক মনোজ্ঞ বিবরণ ‘দি স্টেটসম্যান’ পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখানে শুধু আমরা একটি বিজ্ঞাপন প্রকাশ করছি। ঘোড়ার আর প্রয়োজন নেই বলে ট্রাম কোম্পানি ঘোড়া বিক্রির বিজ্ঞাপন দিচ্ছেন।

    For Sale

    The opening of the Company’s system by Electric Traction has released a number of serviceable C-B Geldings suitable for Phaeton, trap and Hack-work generally; amongst them are also a number of good saddle horses.

    The horses can be seen at any time during the day at the Company’s Chowringhee Depot. I Russa Road, on application to the European Foreman in charge.

    Martyn Wells

    Managing Agent

    Calcutta, 23rd December 1902

    ১৯০৩ সালে এই বিজ্ঞাপন প্রকাশিত হতে থাকে।

    ১৯০৬

    স্বদেশি যুগের বিজ্ঞান

    ৪ জুলাই ১৯০৬

    National Council of Education Bengal

    Wanted : For the College and School to be opened by the National Council of Education, Bengal, at No 190-1 Bowbazar Street, Calcutta, from the 1st, August 1906–

    1. Eight Professors in History, Philosophy, Mathematics, Sanskrit, Arabic and Persian, Economics, Physics and Chemistry.

    2. A Superintendent for the Technical Department.

    3. A lecturer in Commercial Subjects.

    4. Eight teachers for the School.

    Apply stating terms and qualifications to The Secretary, at No 5, Hastings Street, Calcutta, not later than the 7th July 1906.

    লক্ষ্মীর ভাণ্ডার

    ১১ সেপ্টেম্বর ১৯১০

    The Laxmir Bhandar Limited

    Incorporated under the Indian Companies Act

    Capital Rs. 100,000 (one Lac only)

    divided into

    4000 shares of Rs. 25 each, payable

    Rs. 10 on application, Rs. 5 on allotment

    and the balance Rs. 10 in two instalments

    of Rs. 5 each on one month’s notice for each call.

    Board of Directors

    Babu Prosad Das Boral, Stock and Bul’ion merchant

    Babu Bama Charan Ghose, Treasurer, E.I.R.

    Babu Surendra Nath Ray M.A.B.L. Pleader, High Court

    Babu Indu Madhab Mullick M.A. B.L.L.M.S

    Babu Shib Churn Law, Zeminder

    Babu Koonja Behary Sen, of Messrs K.B.Sen & Co.

    Bankers

    The Allahabad Bank Ltd.

    Solicitor

    Babu Ambika Charan Dey

    Managing Agents

    Messrs K.B. Sen & Co.

    Registered Office : 95 Clive Street, Calcutta

    The object of The Laxmi Bhandar Limited is to collect on as large a scale as possible articles of Indian arts and manufactures suited for the present needs of the Indian public and to offer them for sale at prices suitable both for ordinary customers and bonafide traders.

    The promoters anticipate, as a matter of right from each and every true Indian, assistance, sympathy and cooperation in their enterprise, as they appeal to all patriotic Indians to take up the shares and to help them make the movement as complete a success as possible.

    Prospectus and application forms for shares may be had from the Managing Agents, Messrs K.B.Sen & Co. No 95 Clive Street, Calcutta.

    The Indian Stores Ltd.

    The Pioneer House for Indigenous Goods

    Head office : 62, Bow Bazar Street

    Branches : 227 Harrison Road and at (facing Howrah Bridge)

    65-2 Pacho Gully, Barabazar

    The United Bengal Stores

    90-8 Harrison Road, Calcutta

    The only Pioneer House, dealing with

    Swadeshi Goods.

    স্বদেশি যুগের ইতিহাস যাঁরা লিখেছেন বা লিখবেন, তাঁরা এই বিজ্ঞাপনগুলির মধ্যে কিছু মূল্যবান উপকরণ পেতে পারেন।

    মোটর গাড়ির যুগ : প্রথম পর্ব

    স্বদেশি যুগকে সাধারণভাবে মোটরগাড়ির যুগের প্রথম পর্ব বলা যেতে পারে। বিশ শতকের গোড়া থেকে, ১৯০৩-৪ সালে, দু’একখানা মোটরের আমদানি হলেও কলকাতায় ১৯০৫ সালের আগে কোনো ব্যবসায়ীর মোটরের বিজ্ঞাপন সংবাদপত্রে বিশেষ দেখা যায় না। ১৯০৫ সালের পর থেকে ১৯১৪ সালে প্রথম মহাযুদ্ধ পর্যন্ত সংবাদপত্রে মোটরের বিজ্ঞাপন ধীরে ধীরে বাড়তে থাকে, যদিও মালপত্তর বহনের ট্রাক বা পাবলিক বাস ইত্যাদির প্রচলন তখনও হয়নি। প্রথম মহাযুদ্ধের পর, ১৯২০-এর দশকে, পাবলিক বাস, ট্যাক্সি ইত্যাদির চলাচল আরম্ভ হয়। বিজ্ঞাপন দেখে পরিষ্কার বোঝা যায়, প্রথমদিকে ইংলণ্ড ও অন্যান্য দেশ থেকে মোটরের ইঞ্জিন, টায়ার, কলকব্জা ইত্যাদি এখানে আসত এবং স্টুয়ার্ট কোম্পানি, ডাইকস প্রভৃতি প্রতিষ্ঠিত কোচমেকাররা, নানারকমের ঘোড়ার গাড়ির মডেলে, মোটরের ‘বডি’ তৈরি করে দিতেন। অধিকাংশ বিজ্ঞাপনে সেকথা উল্লেখ করাও থাকত। ১৯০৫ সাল থেকে পরবর্তী কয়েক বছরের বিজ্ঞাপন থেকে বিভিন্ন ধরনের মোটর, তার মূল্য ইত্যাদির খবর পাওয়া যায়। যেমন–

    ১৯০৫।  Rover car, the very latest in cars.

    8 H.P. Single cylinder, Artillery wheels

    Price Rs. 3600 cash.

    ১৯০৬।  The famous 10-12 H.P.Argyll

    Tonneau Rs. 6000, Side Entrance Rs. 6500

    ১৯০৭। France’s Best

    Chenard-Walcker, Renault, Pugeot and F. M. D. Motor

    Cars. stand No. 4 Lady Minto Fete Motor Exhibition. Sole

    Agents : The Franch Motor and Electric Co.

    ১৯০৭ সালে Lady Minto Fete Motor Exhibition হয় কলকাতায়।

    কলকাতায়, এবং ভারতে, এই প্রথম মোটর প্রদর্শনী।

    ১৯০৭-৮। Walseley Motor Cars

    Steuart & Co, Coach-builder, Calcutta,

    ১৯০৯।  15 H.P. Cylinder Talbot Landaulette, body by Dykes.

    ১৯১২-১৩। 1913 model Austin cars

    10 H. P., 4 cylinder, 2 settled torpedo body : Rs. 5,750

    10/12 H.P. 4 cylinder, 4 seated torpedo body : Rs. 6,500

    18/24 H.P., 4 cylinder 5 seated torpedo body : Rs.12,000

    এছাড়া 30 H. P. Maxwell, Krit, Caltharpe, Siddeley-Deasy, Stoneleigh, Little Four cars, Dodge, Darraca, Durkopp, Ford প্রভৃতি নানাপ্রকারের মোটরের নাম বিজ্ঞাপনে পাওয়া যায়, ১৯২০-এর দশক পর্যন্ত। ১৯২৫ সালে সারা ভারতবর্ষে মোট মোটরের সংখ্যা ছিল মাত্র ৩০,০০০ তার মধ্যে বেশির ভাগ ছিল ‘privately owned’, যদিও পাবলিক মোটর ট্রানসপোর্ট তখন প্রচলিত হয়েছে (স্টেটসম্যান, সম্পাদকীয় প্রবন্ধ ২০ মে ১৯২৫)। এই হিসাবে কলকাতা শহরের সর্বপ্রকারের মোটর, প্রাইভেট ও পাবলিক, দশ হাজারের বেশি ছিল বলে মনে হয় না। এইদিক থেকে বিচার করে, স্বদেশি যুগকে মোটর যুগের প্রথম পর্ব বললে, অসহযোগ আন্দোলনকালে মহাত্মা গান্ধীর যুগকে মোটরের যুগের দ্বিতীয় পর্ব বলা যায়।

    টেলিফোন

    টেলিফোনও যে কলকাতায় প্রথম মহাযুদ্ধের কয়েক বছর আগেই চালু হয়েছে তা এই ছোট্ট অথচ চমকপ্রদ বিজ্ঞাপনটি থেকে বোঝা যায় :

    Miss Mitter

    House and Land Agent

    24 Chowringhee

    Telephone No 193

    কুমারী মিত্র কে বটে যিনি চৌরঙ্গির ঠিকানায় টেলিফোন নিয়ে, জমি ও বাড়ির দালালি করতে আরম্ভ করেন?১৯১২ সালের বিজ্ঞাপন। টেলিফোন আফিসের পুরাতন পঞ্জিকায় তাঁর কোনো পরিচয়, অন্তর পুরো নামটি, খুঁজে পাওয়া যাবে কি?

    গুণবান অথচ বেকার ফিরিঙ্গি

    The Advertiser (Anglo-Indian), proficient in Accounts and Correspondence, seeks position as Private Secretary or Manager of Estates to any Raja or Zeminder. He is also an adept in Astrology, Medicines, and testing Gems.

    ১১১২ সালের বিজ্ঞাপন। রাজা মহারাজা জমিদারদের এস্টেটের ম্যানেজার হতে হলে তখন ইংরেজ বা ফিরিঙ্গির দাবি অগ্রগণ্য ছিল, কিন্তু তার সঙ্গে জ্যোতিষ, ভেষজবিদ্যা ও গ্রহরত্নবিদ্যায় জ্ঞান ‘additional qualifications’ বলে গণ্য হত।

    চলচ্চিত্র ১৯১৪

    চলচ্চিত্রের অবস্থা কি ছিল প্রথম মহাযুদ্ধকালে? কলকাতায় চলচ্চিত্র-থিয়েটারের ইতিহাসের আদিপর্বের সঙ্গে একজন উদযোগী পার্সী ব্যবসায়ীর নাম জড়িত। তিনি ম্যাডান (J.F. Madan), যাঁর নামে ‘ম্যাডান স্ট্রীট’, এবং যিনি ব্যবসায়ে প্রচুর অর্থলাভ করে ধর্মতলাতেই (এবং অন্যান্য স্থানেও) প্রচুর বাড়িঘর সম্পত্তির মালিক হয়েছিলেন। এই ম্যাডানের একটি বিজ্ঞাপন থেকে (১৯১৪) চলচ্চিত্রের অবস্থা জানা যায় :

    Kok

    Kok

    Kok

    Drawing-room Cinematograph

    Self-producing Electricity, No chemicals required for lighting apparatus. You trun the handle of the Machine and immediately the electric light is ready. Machine with Screen, stands, electric light complete, with two pictures

    Rs. 330

    J.F. Madan

    5, Dhurrumtolla, Calcutta

    তখন ময়দানে তাঁবু খাটিয়ে সন্ধ্যা ৬টায় (ম্যাটিনি বলা হত), এবং সাধারণত রাত ৯টা থেকে চলচ্চিত্র দেখানো হত।

    দাঁতের অবস্থা শোচনীয়

    ১৬ মে ১৯২০

    কলকাতা শহরের এই কিম্ভুতকিমাকার সামাজিক-সাংস্কৃতিক অগ্রগতির মধ্যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা সম্বন্ধে অধিকাংশ লোকই অচেতন ছিলেন মনে হয়। কারণ সমগ্র প্রাচ্য ভূখণ্ডে যিনি সর্বশ্রেষ্ঠ দাঁতের চিকিৎসক বলে নিজেকে জাহির করেছেন (বিজ্ঞাপন দ্রষ্টব্য), তিনি দন্ত চিকিৎসার যে বিবরণ দিয়েছেন তা লোমহর্ষক :

    Dr. C.D. Boyes & Co

    1, Corporation Street (Middle Flat)

    Calcutta (opp. Whiteaway’s)

    The largest dental practice in the East built up on the foundation of good work at moderate charges. Teeth extracted with cocaine, Rs. 3; Guaranted painless extraction with ‘Nilopain’ Rs. 8; ‘Nervotunder’ Rs. 5. Gold, porcelain, or amalgam fillings from Rs. 5 upwards. Complete upper or lower sets of teeth, finest quality, and guaranteed for years, Rs. 75; second quality, Rs. 40 Partial sets Rs. 10 or Rs. 5 per tooth.

    বঙ্গমহিলাদের সামাজিক অগ্রগতি

    ১৯০৬ সালে একটি বিজ্ঞাপনে দেখা যায় : Wanted a Lady to teach two children (beginners) in Howrah for a couple of hours daily. Rs. 15 per month’ কোনো সাহেবের বিজ্ঞাপন নয়, মনে হয় কোনো বাঙালির বিজ্ঞাপন। প্রাথমিক পাঠ হলেও গৃহশিক্ষিকার কাজে মহিলারা অগ্রসর হয়েছেন দেখা যায়, স্বদেশি যুগে। কিন্তু এঁরা কি সাধারণ মধ্যবিত্ত হিন্দু পরিবারের মহিলা?

    ১৯০২ সালে একটি বিজ্ঞাপনে আমরা দেখেছি ‘Miss Mitter’ (‘Mitra’ নন) চৌরঙ্গিতে টেলিফোন নিয়ে জমিজমা-বাড়ির দালালি করতে আরম্ভ করেছেন। স্বাধীনভাবে জীবিকা অর্জনের একটা তাগিদ বাঙালি মহিলাদের মধ্যে ধীরে ধীরে জাগছে মনে হয়। কিন্তু কি ধরনের পরিবারে?

    ১৯১৪ সালের বিজ্ঞাপন। প্রথমটি-‘Wanted Lady canvassers to secure printing orders, on pay and commission. T.C. Dutt, 11 Welleslay Street.’ দ্বিতীয়টি-‘Wanted a Hindu or Brahmo young lady as house-keeper and companion to a young lady. Without encumbrances preferred, duties light, servants kept. Comfortable home and small monthly pocket money’

    মহিলাদের যে ক্যানভাসারের কাজের জন্যও পাওয়া যায়, এরকম অবস্থা সৃষ্টি হয়েছে হিন্দু সমাজে। প্রথম বিজ্ঞাপনটি থেকে তা বোঝা যায়। দ্বিতীয় বিজ্ঞাপন থেকে বোঝা যায়, যে-মহিলারা ঘর থেকে কাজকর্ম করতে বাইরে বেরিয়েছে খানিকটা স্বাধীন, তাঁরা প্রধানত ‘ব্রাহ্ম’ পরিবারভুক্ত। অনেক দিন থেকে এদেশে সামাজিক ক্ষেত্রে নারী-প্রগতির পথপ্রদর্শক ছিলেন ব্রাহ্ম মহিলারা, সেকথা অস্বীকার করা যায় না। ১৯২০ সালের মধ্যে দেখা যায়, মহিলা গৃহশিক্ষিকার জন্য বিজ্ঞাপন প্রায় সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে, বিদ্যালয়ের তুলনায় অনেক বেশি। তাতে মনে হয়, শিক্ষিত ব্রাহ্ম মহিলারা (প্রধানত) এই গৃহশিক্ষিকার কাজই বেশি পেয়েছেন, স্বাধীন জীবিকা অর্জনের প্রথম পর্বে।

    ১৯২০ সালের একটি বিজ্ঞাপন : ‘Wanted–By a respectable young Bengalee Brahmo lady situation as tutoress in respectable families for periodical coachings or as companion tutoress or governess. Expert in music (Harmonium, Shitar), sewing embroidery, cuttings etc. Good references.’

    সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত সঙ্গীতজ্ঞ সূচিকর্মনিপুণ ব্রাহ্ম মহিলা কর্মপ্রার্থী। সমস্যা বোঝা যায়। জীবিকা ছাড়াও আর একটি দিক হল, শিক্ষিত বাঙালি ব্রাহ্ম মহিলাদের বিবাহিত পারিবারিক জীবনযাপনের সমস্যাও দেখা দিয়েছে সমাজে। সাধারণ ‘হিন্দু’ পরিবারের মহিলারা তখনও শিক্ষা ও কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ অগ্রসর হতে পারেননি যে তাও বোঝা যায়।

    কলকাতা শহর তখন বিশ শতকের স্বদেশি যুগ থেকে মহাত্মা গান্ধীর যুগে এগিয়ে গেছে। মোটর যুগের দ্বিতীয় পর্বে আমরা পৌঁছেছি, যদিও ঘোড়ার গাড়ির আধিপত্য তখনও অক্ষুণ্ণ ছিল। সিনেমা তখনও ‘বায়স্কোপ’ নামেই বেশি পরিচিত এবং ময়দানে তাঁবু খাটিয়েও বায়স্কোপ দেখানো হয়। বাজীকর জাদুকর হিপনোটিস্ট জ্যোতিষী বেলুনবিদদের জনতাকর্ষণের শক্তি তখনও কলকাতা শহরে প্রবল। এখনও কি নয়?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজনসভার সাহিত্য – বিনয় ঘোষ
    Next Article রহস্য রোমাঞ্চ : সম্পাদনা – বিশ্বরূপ মজুমদার

    Related Articles

    বিনয় ঘোষ

    জনসভার সাহিত্য – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার বিদ্বৎসমাজ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার সামাজিক ইতিহাসের ধারা – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ১ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাদশাহী আমল – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    শিল্প সংস্কৃতি ও সমাজ – বিনয় ঘোষ

    November 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }