Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কলকাতা শহরের ইতিবৃত্ত ২ – বিনয় ঘোষ

    বিনয় ঘোষ এক পাতা গল্প394 Mins Read0
    ⤶

    ১৭. বাংলা বইয়ের সন্ধানে

    বাংলা বইয়ের সন্ধানে

    মধ্যে মধ্যে অবসর সময় কাটানো সমস্যা হয়ে ওঠে। কোথায় যাই, কী করি, কিছুই ভেবে ঠিক করা যায় না। এরকম অবসর সময়ে বইয়ের সন্ধানে ঘুরে বেড়ালে, শিকারির শিকার—সন্ধানের মতন থ্রিল অনুভব করা যায়। অবশ্য বইয়ের বদলে দেশ—বিদেশের ডাকটিকিটের সন্ধানেও ঘোরা যায়, টুকিটাকি দুর্লভ কিউরিও খুঁজে বেড়ানো যায়। কাঠকুড়ুনির কাঠের মতন জীবনের কুড়িয়ে পাওয়া কোনো ধনই ফেলা যায় না, কোনো কাজে বা কারও কাজে একদিন—না—একদিন তা লাগেই লাগে। বই তো নিশ্চয়ই লাগে, তা সে শ্রীরামপুরে ছাপা হোক, আর বটতলায় বা মেছোবাজারে ছাপা হোক। অতএব বইয়ের সন্ধানে ঘুরে বেড়ানোই ভাল মনে হয়, বাংলা বইয়ের সন্ধানে।

    বাংলা ছাপাখানার ইতিহাস, বাংলা বই প্রকাশের ইতিহাস, বাংলা ছাপা অক্ষরের ইতিহাস, ছাপা ছবির ইতিহাস, বাংলা বই প্রকাশের ইতিহাস আজও লেখা হয়নি। যদি লিখতে হয় কোনোদিন। (একদিন লিখতেই হবে), তাহলে বাংলা বইয়ের সন্ধানে বেরুতেই হবে। আজও পর্যন্ত যত বাংলা বই ছাপা হয়েছে, খুঁজে খুঁজে সেগুলি সংগ্রহ করতে হবে। সংগ্রহের উদ্দেশ্য সম্বন্ধে সচেতন থাকলে অবশ্য সব বই সংগ্রহ করার কোনো দরকার হবে না। একজনের পক্ষে সব বই সংগ্রহ করাও সম্ভব নয়। সকলে মিলে কিছু কিছু বই সংগ্রহ করা সম্ভব নিশ্চয়ই। কিন্তু সকলে মিলে সে কাজ করবেনই বা কেন? সাধারণত সকলে মিলে কোনো কাজ করা আমাদের স্বভাববিরুদ্ধ। যে যার স্বার্থ ও উদ্দেশ্যসিদ্ধির জন্য কাজ করতে চাই। সুতরাং যাঁরা শুধু বই সংগ্রহ করেন না—’বুক কলেক্টর’, তাঁদের কথাই আমি বলছি। কলকাতা শহরে ‘বুক কলেক্টর’ বলতে ঠিক যা বোঝায় তাঁদের সংখ্যা আঙুলে গোনা যায়, তা—ও সব আঙুলে নয়, খুব বেশি হলে দু’একটি আঙুলে। তা—ও দেখেছি, যাঁরা বই সংগ্রহ করেন, তাঁদের সংগ্রহের মধ্যে বিশেষ কোনো উদ্দেশ্য নেই, অনেকটা নেশাখোরের মতন তাঁরা পথেঘাটে বই কুড়িয়ে বেড়ান। এই ধরনের সংগ্রহ মূল্যবান হলেও, সহজে তাকে কোনো কাজে লাগানো যায় না। সুতরাং বই সংগ্রহ করলেই চলবে না শুধু, একটা নির্দিষ্ট পথ বেছে নিয়ে সংগ্রহ করতে হবে। তাতে সংগ্রহের নেশা আরও চতুর্গুণ বেড়ে যায় এবং শেষ পর্যন্ত দীর্ঘদিনের সংগৃহীত বইয়ের মূল্যও বাড়ে যথেষ্ট। তাতে কাজও হয় অনেক।

    বই যাঁরা সংগ্রহ করেন, যাঁরা বই ‘কলেকশন’ জীবনের অবসর সময়ের অন্যতম নেশা বা বাতিক হিসেবে গ্রহণ করতে চান, তাঁদের উদ্দেশে দু’একটি কথা বলতে চাই। উদ্দেশ্য হল, আরও বেশি লোক দলে ভেড়ানো এবং দলে যাঁরা ভিড়েছেন তাঁদের বই সংগ্রহের আসল মজা কোথায়, সেই খবর দেওয়া। যদি আমার কথা শুনে কলকাতা শহরে তথা বাংলা দেশে (পুবে ও পশ্চিমে) আরও একজন মাত্র বই কলেক্টরের সংখ্যা বাড়ে, তাহলেও আমি মনে করব আমার এই প্রপাগ্যান্ডা যথেষ্ট সার্থক হয়েছে। কিন্তু সবার আগে সবচেয়ে বড় প্রশ্ন হল, এত জিনিস সংগ্রহ করার থাকতে, বই সংগ্রহ করবেন কেন? এ প্রশ্নের কোনো উত্তর নেই, অন্তত আমার জানা নেই। কাঠকুড়ুনিকে যদি ঘুঁটে কুড়াবার কথা বলা যায়, তাহলে সে মোটেই অবাক না হয়ে রাজি হতে পারে। কিন্তু কাঠকুড়ুনিকে যদি দেশ—বিদেশের ডাকটিকিট কুড়ুতে বলা যায়, তাহলে সে ফ্যালফ্যাল করে মুখের দিকে চেয়ে থাকবে, কিছুই বুঝতে পারবে না। কোনো কাঠকুড়ুনিকে আমি স্ট্যাম্প—কলেক্টর বা বুক—কলেক্টর হতে বলছি না। তবে স্ট্যাম্প—কলেক্টর বা কিউরিওহান্টাররা যদি কেউ বুক—কলেক্টর হন, স্বচ্ছন্দে হতে পারেন। জীবনে পেশা বদলানো যায়, কিন্তু নেশা বদলানো যায় না, ছাড়া তো যায়ই না। অবশ্য বৈরাগীদের কথা স্বতন্ত্র, তাঁদের কথা বলছিও না। তবু নেশার ঘোরটা যদি ঠিক থাকে তাহলে নেশার বস্তুটা বদলানো খুব কঠিন ব্যাপার নয়। এরকম বদলাতে অনেককে দেখা যায়। হুঁকো ছেড়ে বিড়ি ধরেছেন, বিড়ি ছেড়ে চুরুট, চুরুট ছেড়ে পাইপ, পাইপ ছেড়ে গ্লাস, গ্লাস ছেড়ে কলকে এবং শেষে সব ছেড়ে কোনো ‘গুরুদেব’ ধরেছেন, এরকম লোকের অভাব সেই সমাজে। হুঁকো পাইপ গ্লাস কলকে থেকে লাফ দিয়ে যদি গুরুদেব পর্যন্ত আসা যায়, তাহলে ডাকটিকিট ও কিউরিও ছেড়ে বই পর্যন্ত স্বচ্ছন্দে আসা যেতে পারে। ‘কলেকশন’টা একটা নেশা বা বাতিক ছাড়া কিছু নয়, ডাকটিকিট হোক, টেক্সটাইল—টেরাকোটা হোক, আর বইই হোক। বস্তুটা গৌণ, মুখ্য হল নেশার ঘোর, বাতিকের বুঁদাবস্থা। সেটা যদি ঠিক থাকে, তাহলে ডাকটিকিটের বদলে বই বা টেরাকোটার সঙ্গে বই সংগ্রহ করা কষ্টকর নয়। যেমন, নিজের কথাই বলি। ছেলেবেলায় সিগারেটের খোল সংগ্রহ করেছি। প্রথমে যখন বাস চলল, কলকাতার রাস্তায়, তখন স্কুল পালিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাত্রীদের কাছ থেকে বাসের টিকিট সংগ্রহ করেছি। তখন বাসের কতরকম নাম সব টিকিটের উপর ছাপানো—’সুখতারা’, ‘নয়নতারা’, ‘পংখীরাজ’ ইত্যাদি। তারপর দেশলাইয়ের খোল, বোতলের ছাপ—মারা টিনের ছিপি, দেশ—বিদেশের ডাকটিকিট ইত্যাদি একে—একে ছেড়ে, এখন বই সংগ্রহ করি। অর্থাৎ বই কিনি, আবার বই ‘কলেক্ট’ও করি।

     

    আরও দেখুন
    নতুন বই
    বই
    বাংলা গানের লিরিক্স বই
    Library
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বইয়ের
    বইয়ের তালিকা
    স্বাস্থ্য টিপস
    PDF বই
    ডিজিটাল বই

     

    বই কেনা এবং কলেক্ট করা এক জিনিস নয়। বই কলেকশন সম্বন্ধে সর্বপ্রথম এই কথাটা মনে রাখা দরকার। বই যাঁরা কেনেন তাঁদের মধ্যে শতকরা একজন তো নয়ই, হাজারকরা একজনও বই ‘কলেক্ট’ করেন কি না সন্দেহ। বই অনেকে অনেক কারণে কেনেন, অধ্যাপনা, ওকালতি, ডাক্তারি, ব্যবসা ইত্যাদির জন্য, নিছক জ্ঞানার্জন বা গবেষণার জন্য, আবার শৌখিন আসবাবের মতন ঘর সাজানোর জন্যও। তাঁরা কেউ ‘কলেক্টর’ নন। বই যাঁরা ‘কলেক্ট’ করেন তাঁরা এসব কোনো উদ্দেশ্য নিয়েই করেন না। ছাপা বইটাই তাদের কাছে ইতিহাসের একটা লুপ্ত উপকরণমাত্র—ছাপার ইতিহাসের, বইয়ের ইতিহাসের এবং আনুষঙ্গিক আরও অনেক বিষয়ের। এইদিক থেকে প্রত্নতাত্ত্বিকের সঙ্গে তাঁদের অনেকটা সাদৃশ্য আছে। মাটি খুঁড়ে, পাথর ভেঙে প্রত্নতাত্ত্বিকরা যেমন মাটির হাঁড়িকুড়ি, পুতুল, খেলনা শিলালিপি, মুদ্রা ইত্যাদি আবিষ্কার করে তা—ই দিয়ে অরচিত ইতিহাস রচনা করেন, তেমনি বই—কলেক্টররাও পথঘাট, আনাচকানাচ তল্লাশ করে লুপ্ত বই পুনরুদ্ধার করেন এবং তা—ই দিয়ে বইয়ের ইতিহাস, ছাপাখানার ইতিহাস রচনা করেন। কী করে করেন? সেইটাই হল বই কলেকশন সম্বন্ধে সবচেয়ে বড় কথা এবং যাঁরা এই ধরনের কোনো লক্ষ্য নিয়ে বই কলেক্ট করেন তাঁরাই হলেন প্রকৃত ‘বুক—কলেক্টর’।

     

    আরও দেখুন
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বই পড়ুন
    ই-বই পড়ুন
    লেখকের বই
    বাংলা সাহিত্যের কোর্স
    স্বাস্থ্য টিপস
    উপন্যাস সংগ্রহ
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    PDF বই

     

    কলকাতা শহরে আমি একজন ‘ফার্স্ট এডিশন’ বা ‘প্রথম সংস্করণ’ বাতিকগ্রস্ত কলেক্টরকে জানি। শহরের নানা জায়গায় তিনি পাগলের মতন ঘুরে বেড়ান, বাংলা বইয়ের সন্ধানে, কিন্তু ‘প্রথম সংস্করণ’ ছাড়া অন্য বই তিনি সংগ্রহ করেন না। আমি তাঁর নাম দিয়েছি ‘ফার্স্ট এডিশন’ এবং ওই নামেই তিনি দীক্ষিত মহলে পরিচিত। অদ্ভুত নেশা ভদ্রলোকের, প্রথম সংস্করণের নেশা। নিছক নেশা হিসেবে খুব ভাল, কিন্তু কলেকশন হিসেব তেমন ভাল নয়। নেশা বা বাতিকের দিক থেকে আরও ভাল যদি কোনো খ্যাতনামা সাহিত্যিকের সমস্ত বইয়ের ‘প্রথম সংস্করণ সংগ্রহ’ করা যায়—যেমন মনে করুন, বঙ্কিমচন্দ্রর, দীনবন্ধুর, মাইকেল মধুসূদনের বা বিদ্যাসাগর ও রামমোহনের। আরও এগিয়ে গেলে রবীন্দ্রনাথেরও সমস্ত বইয়ের ‘প্রথম সংস্করণ’ সংগ্রহ করা যেতে পারে, অথবা শরৎচন্দ্রর। নিছক কলেকশানের নেশা হিসেবে এর চেয়ে আকর্ষণীয় আর কিছু আছে বলে মনে হয় না। কিন্তু শেষ পর্যন্ত দীর্ঘদিনের এই ‘কালেকশন’ বিশেষ কোনো কাজে লাগে না। সেইজন্য সংগ্রহটা যদি কোনো একটা বিষয়ের ধারাবাহিক ইতিহাসের দিকে লক্ষ রেখে করা যায় তাহলে সবচেয়ে ভাল হয়। তাতে আগ্রহ ও আকর্ষণ বাড়ে এবং সংগ্রহের মূল্যও বাড়ে যথেষ্ট।

    কয়েকটা ‘টিপস’ দিচ্ছি কলেক্টরদের। ‘গ্রন্থনগরী কলকাতা’ যাঁরা পড়েছেন তাঁরা বাংলা দেশে ছাপাখানা ও ছাপা বইয়ের গোড়ার ইতিহাস মোটামুটি জেনেছেন। কলেকশনের আলোচনা ওই ইতিহাসের সঙ্গে জড়িত। ১৭৭৮ সালে হুগলি শহরে প্রতিষ্ঠিত ছাপাখানায় হলহেডের যে ব্যাকরণ ছাপা হয় তাতে বাংলা অক্ষরে মহাভারত, রামায়ণ, বিদ্যাসুন্দর ইত্যাদি থেকে অনেক দৃষ্টান্ত ছাপা হয়। সুতরাং ১৭৭৮ সালে ছাপা হলহেড সাহেবের এই বই থেকে আরম্ভ করে একেবারে ১৯০০ সাল পর্যন্ত ছাপা বাংলা বই বা ইংরেজি—বাংলা বই (যার মধ্যে বাংলা অক্ষরে ছাপা আছে), যদি প্রত্যেক বছরের একখানা করে নমুনা হিসেবে সংগ্রহ করা যায়, তাহলে সেটা অত্যন্ত প্রয়োজনীয় সংগ্রহ হতে পারে। একখানা করে বই সংগ্রহ করলেই চলে, বিষয়বস্তু বা সংস্করণের দিকে নজর দেবার কোনো প্রয়োজন নেই, কেবল যে বছরে ছাপা হয়েছে সেই বছরের দিকে লক্ষ রাখতে হবে। অর্থাৎ হলহেডের বই পেলে ১৭৭৮ সালের আর কোনো বই ছাপা থাকলেও দরকার নেই সংগ্রহ করার। তেমনি ১৮১৬ সালে গঙ্গাকিশোরের ছাপা বাংলা ‘অন্নদামঙ্গল’ গ্রন্থ পেলে, ওই সালের ছাপা আর কোনো বই সংগ্রহ করতে হবে না। এইভাবে ১৭৭৮ থেকে ১৯০০ পর্যন্ত ১২৩ বছরের জন্য মাত্র ১২৩খানা বাংলা হরফে ছাপা বই সংগ্রহ করতে পারলে অনেক কাজ করা যায়। হাজার হাজার বই কেনার বা সংগ্রহ করার কোনো দরকার হয় না। যদি আদর্শ ‘বুক কলেক্টর’ হতে চান, বিশেষ করে বাংলা বইয়ের, তাহলে এই ১২৩খানা বই, বা দু’খানা করে প্রতি বছরে যদি করেন তাহলে ২৪৬খানা বই সংগ্রহ করুন। মোটামুটি আড়াইশোখানা বই সারাজীবনে সংগ্রহ করুন। বই সংগ্রহের যদি বাতিক থাকে, তাহলে বাতিকটাকে এই ধরনের একটা নির্দিষ্ট পথে পরিচালিত করুন। তাতে বাতিকের গুরুত্ব বাড়বে, এবং বাতিক মিটলে আমাদের সকলের অনেক উপকার হবে, অনেক কাজ হবে। কী কাজ হবে?

     

    আরও দেখুন
    বাইশে শ্রাবণ
    গ্রন্থাগার
    লাইব্রেরি
    বইয়ের
    বাংলা অডিওবুক
    ডিজিটাল বই
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    PDF বই

     

    প্রথমত যদি কেউ এইভাবে এই বইগুলি সংগ্রহ করতে পারেন, তাহলে তিনি অন্তত তিন—চারটি বিষয়ের ইতিহাস রচনা করতে পারবেন তা—ই থেকে। বাংলা ছাপাখানার ইতিহাস, বাংলা ছাপার হরফের ক্রমবিকাশের ইতিহাস, বাংলা বই বাঁধাইয়ের ইতিহাস এবং সচিত্র বাংলা বইয়ে ছবি ছাপার ও ছবি আঁকার পদ্ধতির ইতিহাস। এর মধ্যে কোনো বিষয়েই ইতিহাস আজও লেখা হয়নি, অথচ প্রায় পৌনে দু’শো বছর হল বাংলা দেশে বই ছাপা হচ্ছে, উইলকিন্স ও পঞ্চানন কর্মকারের পর থেকে বাংলা ছাপার হরফের বিকাশ ও প্রকরণভেদ হচ্ছে, গ্রন্থ—চিত্রণের টেকনিক বদলাচ্ছে, ছবি ছাপার পদ্ধতি বদলাচ্ছে, বই বাঁধাইও বদলাচ্ছে। এই ইতিহাস লেখার আজ বিশেষ দরকার আছে। লিখতে হলে এই বইগুলি চাই। বইয়ের মধ্যে ছাপাখানার নাম থাকে, ঠিকানাও প্রায় থাকে। তা—ই থেকে ছাপাখানার ইতিহাস এবং তার আঞ্চলিক অবস্থানের ইতিহাস রচনা করা যায়। ছাপার হরফ তুলনা করে তার ক্রমোন্নতির ধারা জানা যায়। বাঁধানোর নমুনা দেখে, তারও একটা চমৎকার ধারাবাহিক ইতিহাস লেখা যেতে পারে। গঙ্গাকিশোরের সচিত্র ‘অন্নদামঙ্গল’ থেকে ১৯০০ সাল পর্যন্ত ছাপা সচিত্র বাংলা বইয়ের সংগ্রহ পেলে বাংলায় চিত্র—প্রতিলিপি মুদ্রণের অত্যাবশ্যক ইতিহাস রচনা করা যায়। স্টিল বা কপারপ্লেট এনগ্রেভিং ইয়োরোপে যেমন সেকালে খুব চালু ছিল, তেমনি আমাদের দেশেও কাঠখোদাই ও ধাতুখোদাই শিল্পের অভাব ছিল না। প্রথম ছাপা সচিত্র বাংলা বইয়ের ধাতুখোদাই ও কাঠখোদাই চিত্রগুলি এঁকেছিলেন রামচাঁদ রায়। কেউ তাঁর নাম জানেন না। এরকম আরও অনেক শিল্পী ছিলেন, তাঁদের মধ্যে বিশ্বম্ভর আচার্য, রামধন স্বর্ণকার, মাধবচন্দ্র দাস, রূপচাঁদ আচার্য, রামসাগর চক্রবর্তী, বীরচন্দ্র দত্ত, কাশীনাথ মিস্ত্রী, জোড়াসাঁকো নিবাসী বিখ্যাত খোদাইশিল্পী হরিহর বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখযোগ্য। বাংলা বইয়ের ইতিহাসে যেমন হরফনির্মাতার দান আছে, তেমনি এই খোদাইশিল্পীদেরও যথেষ্ট মূল্যবান দান আছে। অথচ তার কোনো ইতিহাস নেই। একমাত্র ‘বুক—কলেক্টর’রাই এই ইতিহাস রচনার উপকরণ জোগাতে পারেন।

     

    আরও দেখুন
    রেসিপি বই
    বাংলা হস্তলিপি কুইল
    অনলাইনে বই
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    লাইব্রেরি
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাইশে শ্রাবণ
    বই পড়ুন
    উপন্যাস সংগ্রহ

     

    ইয়োরোপ—আমেরিকায় এইরকম বড় বড় বুক—কলেক্টর আছেন, তাঁদের মুখপত্র আছে এবং পরস্পরের মধ্যে যোগাযোগও আছে। তাঁরাই অনেকে এই ছাপাখানার ইতিহাস, ছাপা বই, বাইন্ডিং ইত্যাদির ইতিহাস রচনা করেছেন। আমাদের দেশে সেরকম কলেক্টর কোথায়? অথচ অবসর সময়ের নেশা হিসেবে কী চমৎকার নেশাই না ‘বুক কলেকশন’ হতে পারে। এমন অনেককে দেখেছি যাঁরা ছুটির দিনে অবসর সময়ে কোনো একটা বিশেষ ধান্ধা নেই বলে আপশোস করেন। এখানে—সেখানে অকারণে তাঁরা ঘুরে বেড়ান, সময় কাটানোর জন্য। তা না করে বইয়ের ধান্ধায় ঘুরে বেড়ান। কোথায় বেড়াবেন বইয়ের সন্ধানে? কলকাতার রাস্তায় রাস্তায়—বউবাজারে, কলেজ স্ট্রিটে, ওয়েলেসলি, পার্ক—সার্কাসে, বটতলায়, চিৎপুরে। তাতেও হবে না। কলকাতার কাছাকাছি জায়গায় সেকালের লোকদের খোঁজ নিয়ে যোগাযোগ করুন—হুগলি শ্রীরামপুরের, চুঁচুড়া, চন্দননগর, জয়নগর, সোনারপুর, চাংড়িপোতা, বোড়াল ইত্যাদি জায়গায়। কাজে হাত দিলেই দেখবেন আরও অনেক পথের সন্ধান মিলে যাবে। নিলামঘরের নিলাম, পুরনো জিনিস ‘বিক্রিওয়ালাদের’ আড্ডা তো আছেই, অনেক অজানা লোকের ছোট ছোট বইয়ের সংগ্রহও আছে। একটা নেশার ঝোঁকে তাঁরা হয়তো কিছু বইপত্র সংগ্রহ করেছেন, কিন্তু তাঁর বংশধরদের নেশা ভিন্ন জাতের। সুতরাং, তাঁদের মৃত্যুতে সেই বংশধররা বইগুলি প্রথমে ঘরছাড়া করে দেন। কলকাতা শহরে একদল লোক আছেন যাঁরা এইসব বংশ ও বংশধরদের খোঁজ রাখেন। কলেক্ট করতে করতে তাঁদের সঙ্গেও আপনার সুযোগমতন পরিচয় হবে, এবং এইরকম নানা সূত্রে আপনি বই কলেক্ট করতে পারেন। দুষ্প্রাপ্য বইয়ের ব্যবসা যাঁরা করেন তাঁদের সঙ্গেও আপনার বিরোধ হবার কোনো সম্ভাবনা নেই। কারণ আপনি যে বইয়ের সন্ধানে বেরিয়েছেন তার এমনিতে একখানা বই হিসেবে (যত দুষ্প্রাপ্যই হোক) কোনো মূল্য নেই, একটা ধারাবাহিক সংগ্রহের মধ্যেই তার বিশেষ মূল্য। কিন্তু একবার যদি সংগ্রহের কাজে নেমে পড়া যায়, দেখা যায় যে পণ্ডিত ও ব্যবসায়ীদের চেয়ে বই সংগ্রহের কাজ অনেক বেশি আনন্দদায়ক! জ্ঞানের নেশা আছে। মুনাফার মারাত্মক নেশা তো আছেই। কিন্তু কেবল কুড়িয়ে বেড়ানোর নেশা মানুষের সনাতন নেশা। সেই ফলমূল—কাঠ কুড়িয়ে বেড়ানোর অসভ্য যুগ থেকে আজ পর্যন্ত এই সভ্য যুগেও এই নেশার আকর্ষণ কমেনি। বই—সংগ্রহের নেশা এই ধরনেরই একটি কুড়িয়ে বেড়ানোর নেশা। পেশা ছাড়া যায়, কিন্তু এ নেশা কখনও ছাড়া যায় না।

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজনসভার সাহিত্য – বিনয় ঘোষ
    Next Article রহস্য রোমাঞ্চ : সম্পাদনা – বিশ্বরূপ মজুমদার

    Related Articles

    বিনয় ঘোষ

    জনসভার সাহিত্য – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার বিদ্বৎসমাজ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার সামাজিক ইতিহাসের ধারা – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ১ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাদশাহী আমল – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    শিল্প সংস্কৃতি ও সমাজ – বিনয় ঘোষ

    November 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }