Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কলকাতা শহরের ইতিবৃত্ত ২ – বিনয় ঘোষ

    বিনয় ঘোষ এক পাতা গল্প394 Mins Read0
    ⤶ ⤷

    ০৫. ডুয়েল

    ডুয়েল

    সামাজিক প্রথা সহজে লোপ পায় না, যুগ যুগ ধরে তা উদ্বর্তিত হয় মানুষের অভ্যাস-আচরণের সঙ্গে। ডুয়েল (duel) এইরকম একটি প্রথা, যার প্রভাব থেকে দীর্ঘকাল ধরে সভ্য মানুষও মুক্ত হতে পারেনি। তার প্রমাণ, ইংরেজরা শিল্পবিজ্ঞানের ক্ষেত্রে অনেক উন্নত হয়েও, উনিশ শতকে প্রথম পর্ব পর্যন্ত নিজেদের দেশে, এবং আমাদের দেশেও, কথায় কথায় মধ্যযুগের বীরপুরুষদের মতন দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হতেন। আঠার শতকের ইংলণ্ড সম্বন্ধে ট্রেভেলিয়ান লিখেছেন :

    The drinking and gambling habits of society, and the fierceness of political faction, led to frequent duels of which many ended ill…It was the priviledge of all gentlemen, from a Duke downwards, to wear swords and to murder one another by rule. London and the country capitals were the commonest scenes of such duels as Thackeray has immortalised in Esmond–English social History, ৩১৬

    জুয়াখেলা, মদ্যপান, রাজনৈতিক দলাদলি প্রভৃতি বহু বদভ্যাসের সঙ্গে ইংরেজরা এই দ্বন্দ্বযুদ্ধের অভ্যাসটিকে এদেশে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। অনেকদিন পর্যন্ত তাঁরা অভ্যাসটিকে ছাড়তে পারেননি। এদেশের লোক প্রাচীন মহাকাব্যে, সাহিত্যে ও ইতিহাসে দ্বৈরথ যুদ্ধ ও দ্বন্দ্বযুদ্ধের বিবরণ পাঠ করেছে। মধ্যে মধ্যে বিবাদরত দুই ব্যক্তির মধ্যে হাতাহাতি ও লাঠালাঠি হয়েছে। কিন্তু যে দ্বন্দ্বযুদ্ধের লক্ষ্য হল ‘to murder one another by rule’, তা তারা কোনোদিন দেখতে বিশেষ অভ্যস্ত ছিল না। ইংরেজরা আসার পর, পিস্তল ও তরবারি নিয়ে ডুয়েল, প্রকাশ্য মাঠে-ময়দানে, তাদের কাছে একটি তাজ্জব ও উপভোগ্য দৃশ্য হয়ে উঠল। ইংলণ্ডে যেমন ‘from a Duke downwards’ সকলের কাছেই ডুয়েল লড়াইটা একটা মস্তবড় বাহাদুরির ব্যাপার ছিল, তেমনি এদেশেও ইংরেজ বড়লাট থেকে আরম্ভ করে সাধারণ টম-ডিক পর্যন্ত সকলে যে-কোনো অজুহাতে ডুয়েলে অবতীর্ণ হওয়াটা রীতিমত সম্মানের ব্যাপার বলে মনে করতেন।

    রাজনৈতিক দলাদলি ও ব্যক্তিগত ঈর্ষা-বিদ্বেষের ফলে কলকাতা শহরে যে দু’-একটি ঐতিহাসিক ডুয়েল হয়েছিল, তার মধ্যে ওয়ারেন হেস্টিংস-বনাম-ফিলিপ ফ্রান্সিসের ডুয়েলটি অন্যতম। ইতিহাসের ছাত্ররা সকলেই জানেন হেস্টিংস আমাদের বাংলাদেশের প্রথম গবর্ণর-জেলারেল অর্থাৎ সারা ভারতের নয়, Presidency of Fort William’-এর। তাঁকে প্রথম গবর্ণর-জেনারেল নিযুক্ত করেও, কোম্পানির ডিরেক্টররা তাঁর কৌন্সিলের চারজন সদস্যের উপর সমান কর্তৃত্বের ভার দিয়ে তাঁর ক্ষমতাকে অনেকটা নিয়ন্ত্রিত করেছিলেন। এই চারজন সদস্যের মধ্যে ফ্রান্সিস ছিলেন অন্যতম, এবং গোড়া থেকেই তিনি হেস্টিংসের কার্যকলাপের ও শাসননীতির বিরোধিতা করেছেন। চারজনের মধ্যে ফ্রান্সিস ছাড়া আরও দুজন ছিলেন হেস্টিংস বিরোধী, ক্লোভারিং ও মনসন। একমাত্র রিচার্ড বারওয়েল ছিলেন হেস্টিংসের সমর্থক। সুতরাং কৌন্সিলের সভায় ভোটাভুটির সময় হেস্টিংস প্রায়ই ফ্রান্সিসের কাছে তিন দুই ভোটে পরাজিত হতেন, এবং তার ফলে তাঁর কাজে পদে পদে ব্যাঘাত ঘটত। এই ব্যাঘাত ক্রমে উভয়ের বিরোধ তীব্রতর করে তুলতে থাকে। শোনা যায়, মহারাজা নন্দকুমার ফ্রান্সিস ও তাঁর সমর্থকদের সহযোগিতায় হেস্টিংসের বিরুদ্ধে জাল অভিযোগ-পত্র বোর্ডের কাছে পেশ করেন। মনিবেগম, মহম্মদ রেজা খাঁ ও অন্যান্যদের কাছ থেকে হেস্টিংস উৎকোচ গ্রহণ করেছেন বলে নন্দকুমার অভিযোগ করেন। ১১ মার্চ, ১৭৭৫ ফ্রান্সিস আলোচনার জন্য পত্রটি বোর্ডের সভায় পেশ করেন। দুদিন পরে, তাঁর অভিযোগের সপক্ষে, দলিলপত্রসহ সাক্ষী দিতে প্রস্তুত আছেন বলে নন্দকুমার আর-একখানি চিঠি লেখেন। নন্দকুমারের প্রস্তাবটি ফ্রান্সিস ভোটাধিক্যে পাশ করিয়ে নেবার চেষ্টা করেন। হেস্টিংস কৌন্সিল ‘dissolve’ করে দেন, এবং বারওয়েলসহ সভাকক্ষ ত্যাগ করে চলে যান।

     

    আরও দেখুন
    বই
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    অনলাইনে বই
    বইয়ের তালিকা
    নতুন বই
    PDF
    Library
    স্বাস্থ্য টিপস
    গ্রন্থাগার

     

    পরে সুপ্রীমকোর্টের বিচারে নন্দকুমারের ফাঁসি হয়। ৫ আগস্ট ১৭৭৫ মহারাজা নন্দকুমার জালিয়াতির অভিযোগে দণ্ডিত হয়ে ফাঁসিকাষ্ঠে মৃত্যু বরণ করেন। ফাঁসির মঞ্চ তৈরি করা হয় কুলিবাজারে ‘within a few paces of Fort William’ বর্তমান হেস্টিংস ব্রিজের উত্তর-পূর্ব কোণে। হাজার হাজার কলকাতার অধিবাসী এই মর্মান্তিক দৃশ্য দেখার জন্য সেদিন গঙ্গাতীরে ভিড় করেছিল, এবং ব্রাহ্মণহত্যার দৃশ্য পাপ মনে করে গঙ্গাস্নানান্তে পবিত্র হয়েছিল। শোনা যায়, এই সময় কলকাতার ব্রাহ্মণরা অপবিত্র শহর ত্যাগ করে, গঙ্গার পশ্চিমতীরে বালি-উত্তরপাড়া অঞ্চলে দলে দলে যাত্রা করেছিলেন।

    নন্দকুমারের ফাঁসির পর হেস্টিংসের আরও দু’জন শত্রুর অকস্মাৎ পর পর মৃত্যু হল, মনসন ও ক্লেভারিঙের। মনসনের মৃত্যু হয় ১৭৭৬ সালে, ক্লেভারিঙের ১৭৭৭ সালে। ১৭৮০ সালের শেষে ফ্রান্সিস নিজে স্বদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত করেন। কিন্তু তার মাত্র কয়েকমাস আগে তাঁর সঙ্গে হেস্টিংসের একটি নাটকীয় ঘটনা ঘটে যায়। কৌন্সিলের এক সভায় হেস্টিংস তাঁর চিরশত্রু ফ্রান্সিস সম্বন্ধে একটি প্রস্তাব পাঠ করেন, এবং সেটি সরকারি কনসাল্টেশনে রেকর্ড করা হয়। প্রস্তাবটি এই :

     

    আরও দেখুন
    PDF
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    ডিজিটাল বই
    পিডিএফ
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ

     

    I do not trust to Mr. Francis’s promises of candour, convinced that he is incapable of it. I judge of his public conduct by his private, which I have found to be void of truth and honour.

    সভা শেষ হলে ফ্রান্সিস তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে পড়েন এবং গবর্ণর-জেনারেল ওয়ারেন হেস্টিংসকে পাশের একটি নির্জন কক্ষে ডেকে নিয়ে গিয়ে তাঁর হাতে একটি লিখিত ‘চ্যালেঞ্জ’-পত্র গুঁজে দেন। চ্যালেঞ্জ যে ডুয়েল লড়ার চ্যালেঞ্জ তা বলাই বাহুল্য। আত্মমর্যাদা রক্ষার জন্য হেস্টিংসও চ্যালেঞ্জ গ্রহণ করেন। আলিপুর জেলখানার কাছে হেস্টিংস ও ফ্রান্সিস ৭ আগস্ট ১৭৮০, দ্বন্দ্বযুদ্ধের সম্মুখীন হন। ফ্রান্সিসের দক্ষিণ অঙ্গে হেস্টিংস তাঁর রিভলভারের গুলি বিদ্ধ করে তাঁকে ধরাশায়ী করেন। ডুয়েলের নিয়মকানুনে হেস্টিংস যে রীতিমত অভ্যস্ত ছিলেন তা বোঝাই যায়, কারণ তা না হলে, তাঁর অসাবধানী গুলিতে ফ্রান্সিসের মৃত্যুও হতে পারত। কিন্তু তা হয়নি, এবং সেই বছরেরই শেষে ফ্রান্সিস পদত্যাগ করে সশরীরে ইংলণ্ডে ফিরে যান।

    হেস্টিংস-ফ্রান্সিসের দ্বন্দ্বযুদ্ধ নানা কারণে ঐতিহাসিক প্রসিদ্ধিলাভ করেছে। প্রধান কারণ অবশ্য দ্বন্দ্বমান দুই ব্যক্তিই স্বনামধন্য, এবং তাঁদের পারস্পরিক বিরোধও ঐতিহাসিক। এ রকম আর-একজন বিখ্যাত গবর্ণর-জেনারেলের ডুয়েলের কাহিনী ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তাঁর নাম জন ম্যকফার্সন। স্যার জন ‘ক্যালকাটা গেজেট’ পত্রিকায় জেমস ব্রাউন সম্বন্ধে এমন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন, যাতে তিনি অপমানিত বোধ করেন। তারপরেই মেজর সাহেব স্যার জনকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেন। ২৮ মার্চ, ১৭৮৮ কোম্পানির ডিরেক্টররা এই দ্বন্দ্বযুদ্ধ সম্বন্ধে তাঁদের ‘ডেসপ্যাচে’ মেজর ব্রাউনকে তিরস্কার করে লেখেন :

     

    আরও দেখুন
    স্বাস্থ্য টিপস
    বাংলা রান্নার রেসিপি বই
    PDF বই
    বাংলা ই-বুক রিডার
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বই
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল

     

    Having read and deliberately considered a publication which appeard in the newspapers entitled ‘Narrative relative to the duel between Sir John Macpherson and Major James Browne,’ we came to the following resolution, viz, that the apology required from Sir John Macpherson by Major Brownes shows that the offence taken by Major Browne arose from an act of Sir John Macpherson in his station of Governor-General of Bengal, and not in his private capacity, the paragraph which gave the offence appeared in the Calcutta Gazette, by the authority of the Government, at the head of which he (Sir. John) then was as Governor General of Bengal. That the calling upon any person acting in the character of the Governor-General of Bengal, or Governor of either of the Company’s other Presidencies, or as a Councillor or in any other station, in respect of an official act, in the way Sir John Macpherson has been called upon is highly improper, tends to a subversion of due subordination, may be highly injurious the Company’s service, and ought not to be suffered ; more especially as this Court is ready at all times to hear the complaints, and give redress to any of their servants, who either .wilfully, or by mistake, may have been injured by their superiors.

     

    আরও দেখুন
    অনলাইন বুকস্টোর
    লাইব্রেরি
    ডিজিটাল বই
    কৌতুক সংগ্রহ
    বাংলা ই-বুক রিডার
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা সাহিত্য
    বইয়ের

     

    সামরিক কর্মচারীদের বিশেষ করে, এবং অন্যান্য ইংরেজদেরও, দ্বন্দ্বযুদ্ধের সংবাদ সমসাময়িক পত্রিকায় প্রচুর পাওয়া যায়। মধ্যযুগের রীতি অনুযায়ীও ডুয়েল লড়লে তাতে কারও প্রাণহানি হবার কথা নয়, কেবল জখম হবার কথা। কিন্তু আমাদের দেশে এসে ইংরেজরা যে ধরনের ডুয়েল লড়তেন, তা অধিকাংশ ক্ষেত্রেই ‘fatal’ হত। অর্থাৎ এদেশে আসার পর, মনে হয়, ইংরেজরা বেশ কিছুদিন পর্যন্ত সভ্যতার সদগুণগুলি বিসর্জন দিয়ে আত্মঘাতী রেষারেষি ও হানাহানিতে নিমগ্ন ছিলেন। তাঁদের ব্যক্তিগত ঈর্ষা, বিদ্বেষ ও প্রতিহিংসা-কাতরতা ডুয়েলের মধ্যে তাই বীভৎস মূর্তিতে প্রকাশ পেত। ডুয়েলের সংবাদ যা তখনকার পত্রিকায় পাওয়া যায়, তা বেশির ভাগ এই ধরনের ভয়াবহ : ‘Died on Monday evening, Mr. Webb, who was unfortunately wounded in a duel a few days ago’ (ক্যালকাটা গেজেট, ২ সেপ্টেম্বর ১৭৯০)।

    ডুয়েল দিন দিন এত বেড়ে যাচ্ছিল এবং তার চেহারাও ক্রমে এত বন্য ও হিংস্র হয়ে উঠছিল, যে তার বিরুদ্ধে একদল ইংরেজ সংবাদপত্র ও পুস্তক-পুস্তিকা মারফত সংগ্রাম আরম্ভ করতে বাধ্য হয়েছিলেন। কোম্পানির কর্মচারীদের মধ্যে যে কেউ কেউ এবিষয়ে বই লিখে প্রচার আরম্ভ করেছিলেন, তা ১৭৯৩ সালের ২৮শে নভেম্বর তারিখের ক্যালকাটা গেজেট পত্রিকায় এই বিজ্ঞাপন দেখে বুঝা যায় :

     

    আরও দেখুন
    কৌতুক সংগ্রহ
    বাংলা বই
    বইয়ের
    PDF বই
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বুক শেল্ফ
    ই-বই সাবস্ক্রিপশন
    স্বাস্থ্য টিপস
    বই পড়ুন
    বাংলা রান্নার রেসিপি বই

     

    In a few days will be published ‘Thoughts on duelling’, by a writer in the Honorable Company’s Service, to which will be added, (by another hand),

    Observations on suicide and assasination, with a view to ascertain their origin and effect in society; price eight Rupees.

    The proceed of the work will be applied to a charitable purpopse, and no greater number printed than shall be subscribed for before the 5th December.

    কিন্তু তা সত্ত্বেও ডুয়েল বন্ধ হয়নি। ডুয়েল ক্রমেই বেড়ে যেতে থাকে, এবং দেখা যায় যে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একজনের ডুয়েলের ফলে প্রাণহানিও হয়। যিনি জয়লাভ করেন, অবশেষে তিনিও খুনের দায়ে জড়িয়ে পড়েন, এবং আদালতের বিচারে অনেক সময় প্রাণদণ্ডেও দণ্ডিত হন। অর্থাৎ ডুয়েলের ফলে শেষ পর্যন্ত দুই বীরেরই মৃত্যু হয়। ৮ ডিসেম্বর ১৮০৮, কলকাতার সুপ্রীমকোর্টে ডুয়েল-বিজয়ী জনৈক সামরিক কর্মচারী খুনের অপরাধে অপরাধ কি না, তা বিচার হয়। বিচারপ্রসঙ্গে জাস্টিস উইলিয়ম বারোজ গ্র্যাণ্ড জুরিকে আহ্বান করে বলেন যে, তাঁর মতে বিজয়ী প্রতিদ্বন্দ্বী খুনের অপরাধে অপরাধী। তাঁর ভাষণে তিনি প্রসঙ্গত বলেন যে, প্রকৃত সভ্যসমাজে, যে-কোনো কারণেই হোক, ডুয়েল লড়ার কোনো সার্থকতা নেই। অতীতে কোনোকালে হয়ত ব্যক্তিগত শৌর্যবীর্যের প্রকাশ পেত ডুয়েলের মধ্যে। কিন্তু তার কোনো চিহ্ন বর্তমানের ডুয়েল বা তার যোদ্ধাদের মধ্যে নেই। এখন তার বাইরের বীরত্বের খোলসটি মাত্র পড়ে আছে, ভিতরের ষিষ্টতা ও সাহসকিতা দুইই চলে গেছে। অধিকাংশ ক্ষেত্রেই ডুয়েল এখন হিংসাবিদ্বেষপরায়ণ কাপুরুষের বদভ্যাসে পরিণত হয়েছে। তাই দেখা যায়, ডুয়েলের শোচনীয় পরিণতি হয় প্রতিদ্বন্দ্বীর মৃত্যুতে। জাষ্টিস বারোজ বলেন :

     

    আরও দেখুন
    কৌতুক সংগ্রহ
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা কৌতুক বই
    গ্রন্থাগার
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    Books
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা গানের লিরিক্স বই
    বুক শেল্ফ

     

    The practice of Duelling, which has long been a reproach to the superior orders of society, in almost every part of Europe, is I am happy to believe, wearing gradually away. The professed Duellist in this country, I hope, is utterly unknown, and has long been consigned in every other, to all the infamy, which so brutal a character deserves.

    এটি ১৮০৮ সালের ঘটনা। এর প্রায় কুড়ি বছর পরেও দেখা যায়, সাময়িক পত্রিকায় ডুয়েলের অনেক মর্মান্তিক সংবাদ প্রকাশিত হয়েছে। এই ধরনের সংবাদ : ‘A most distressing event took place at Barracpore on Saturday last, a young Officer having been shot dead in a duel’ (Calcutta Gazette, 16 July 1829)। এ রকম আরও অনেক ডুয়েলের শোচনীয় সংবাদ ১৮২৯-৩০ সাল পর্যন্ত প্রকাশিত হতে থাকে। এ বিষয়ে ‘ক্যালকাটা গেজেট’ পত্রিকা এই বলে মন্তব্য করেন :

    Such a catastrophe raturally gives rise to painful reflections upon a practice derived from our Gothic ancestors. To dilate upon it here would be as trite as we fear it would be vain-for as long as human nature is what it is, and society is constituted as at present, duels will occur.

     

    আরও দেখুন
    রেসিপি বই
    অনলাইনে বই
    PDF বই
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা ডিকশনারি অ্যাপ
    ই-বই সাবস্ক্রিপশন
    বাংলা ই-বুক রিডার
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা সাহিত্য ভ্রমণ

     

    পত্রিকার সম্পাদক বলতে চান যে ডুয়েলিঙের অভ্যাসটি তাঁরা তাঁদের গথিক পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছেন। এখনও তাঁরা সেই পুরাতন অভ্যাস ছাড়তে পারেন নি, কারণ মানুষের স্বভাব বদলায়নি, এবং সমাজেরও কোনো পরিবর্তন হয় নি। যতদিন তা না হবে, ততদিন ডুয়েলিঙের রীতিও সমাজে প্রচলিত থাকবে।

    মানুষের যে স্বভাব ও সমাজের যে অবস্থার কথা এখানে বলা হয়েছে, তা কি রকম? একজন বিখ্যাত লেখক ডুয়েলিঙের প্রতি জার্মান ও ইংরেজদের মনোভাব তুলনা করে বলেছেন যে সভ্যতার উন্নতির সঙ্গে ডুয়েলিঙের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই, জাতীয় চরিত্রের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তা যদি না থাকত, তা হলে আধুনিক জার্মানি অনেকদিন থেকে আধুনিক ইংলণ্ডের তুলনায় উন্নত হওয়া সত্ত্বেও, সেখানকার সমাজে ডুয়েলিঙের এত প্রবল আধিপত্য কখনই বজায় থাকত না। জার্মানদের চরিত্র অনেক দৃঢ় ও উদ্ধত বলে, সভ্যতার অগ্রগতির মধ্যেও তারা দ্বন্দ্ব যুদ্ধের অভ্যাস ছাড়তে পারে নি। নিজেদের জাতীয় চরিত্রের জন্য একটি প্রাচীন রীতিকে আধুনিক যুগেও তারা আঁকড়ে ধরে রয়েছে।

    কিন্তু সত্যিই কি ডুয়েলিং জাতীয় চরিত্রের প্রকাশ, না কোনো বিশেষ সামাজিক শ্রেণিচরিত্রের প্রকাশ? ঐতিহাসিক পোলার্ড বলেছেন যে, ‘duelling is a class, and not a national characteristic’. তিনি বলেছেন যে জার্মানিতে এই প্রথার প্রাদুর্ভাবের কারণ হল দুটি : (১) জার্মান সমাজে একটা অভিজাত আত্মমুখী মনোভাবের দীর্ঘস্থায়িত্ব; (২) জার্মানিতে সুসভ্য ও মার্জিত মধ্যবিত্তশ্রেণি নিয়ন্ত্রিত রাজতন্ত্র বা গণতন্ত্রের অভাব। পোলার্ডের প্রধান বক্তব্য হল যে জার্মান সমাজে উচ্চশ্রেণির মধ্যে একটা মধ্যযুগীয় আভিজাত্যের বোধ দীর্ঘকাল পর্যন্ত জাগ্রত ছিল। আধুনিক যুগে মধ্যবিত্তশ্রেণির বিকাশের ফলে সেই আভিজাত্যের গণতান্ত্রিক রূপায়ণ সম্ভব হওয়া উচিত ছিল, কিন্তু জার্মানির বিশেষ সামাজিক অবস্থার জন্য তা হয়নি। সেইজন্য জার্মানিতে বহু মধ্যযুগীয় প্রথা ও রীতিনীতি আধুনিক যুগ পর্যন্ত স্থায়ী হয়ে ছিল দেখা যায়। ডুয়েলিং তার মধ্যে অন্যতম, কারণ মধ্যযুগের ব্যক্তি-যুদ্ধের শেষ রূপ হল একালের ডুয়েলিং।

     

    আরও দেখুন
    উপন্যাস সংগ্রহ
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বইয়ের
    ই-বই সাবস্ক্রিপশন
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    PDF
    লেখকের বই
    অনলাইন বুকস্টোর
    বাংলা অডিওবুক
    বাংলা সাহিত্য

     

    Its prevalence in Germany is due partly to the rigidity and exclusiveness of the aristocratic sentiment which has not been pervaded and civilised by middle-class opinion, and partly to the fact that no strong central monarchy, based on the middle-class, arose in Germany to deal with feudal turbulence, for duelling is simply the last surviving from of the private war-fare of the Middle Ages.

    ইংলণ্ডে মধ্যবিত্তশ্রেণির দ্রুত বিকাশ হয়েছিল বলে ইংরেজরা মধ্যযুগের কুসংস্কারগুলিকে বর্জন করে আধুনিক যুগের চারিত্রিক গুণগুলিকে অর্জন করতে পেরেছিলেন। উচ্চশ্রেণির আভিজাত্যবোধ সেখানে থাকলেও তা সমগ্র সমাজ মানসের উপর তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। পোলার্ডের এই যুক্তি সত্য হলেও, পূর্বের বিবরণ থেকে বোঝা যায়, ইংরেজদের মধ্যেও অনেক মধ্যযুগীয় কুসংস্কারের প্রাদুর্ভাব ছিল আধুনিক যুগ পর্যন্ত। তার মধ্যে ডুয়েলিং নিশ্চয় অন্যতম। উনিশ শতকের প্রায় মাঝামাঝি পর্যন্ত দেখা যায়, পদস্থ ও শিক্ষিত ইংরেজ কর্মচারীরা অনেকে এদেশে সামান্য ব্যক্তিগত কারণে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন। নিজেদের দেশে শিল্প-বিপ্লবের পরেও যে তাঁরা এরকম একটি অশোভন ও অসভ্য প্রথার প্রভাব থেকে একেবারে মুক্ত হতে পারেননি, একথা ভাবলেও আশ্চর্য হতে হয়। সত্যিই তখন মনে হয়, সামাজিক প্রথার বা আচারের মৃত্যু হয় না সহজে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজনসভার সাহিত্য – বিনয় ঘোষ
    Next Article রহস্য রোমাঞ্চ : সম্পাদনা – বিশ্বরূপ মজুমদার

    Related Articles

    বিনয় ঘোষ

    জনসভার সাহিত্য – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার বিদ্বৎসমাজ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার সামাজিক ইতিহাসের ধারা – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ১ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাদশাহী আমল – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    শিল্প সংস্কৃতি ও সমাজ – বিনয় ঘোষ

    November 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }