Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কাঁটায়-কাঁটায় ৪ – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প520 Mins Read0
    ⤶ ⤷

    ‘অভিপূর্বক নী-ধাতু অ’-এর কাঁটা – ১৩

    ১৩

    রবিবার সাতসকালে চায়ের টেবিলে প্রসঙ্গটা তুলল কৌশিক। জনার্দন গায়কোয়াড়ের প্রস্তাবটা। পূর্বরাত্রে সে সবিস্তারে তথ্যটা জানিয়েছিল বাসুসহেবকে। উনি নির্বাক শুধু শুনে গিয়েছিলেন। কৌশিক জানতে চেয়েছিল, ‘আপনি আমাকে কী করতে বলেন? মিস্টার গায়কোয়াড়ের প্রস্তাবে রাজি হব, না প্রত্যাখ্যান করব?’

    বাসুসাহেবের জন্য কাল ডিনার-টেবিলে রানু দেবী খই-

    দুধের ব্যবস্থা রেখেছিলেন। বাটিতে জল ঢেলে চুমুক দিয়ে সেটা খেয়ে ফেলে বাসু বললেন, ‘আজ রাতটা দুজনে ভাবতে থাক! কাল সিদ্ধান্ত নিও বরং।’

    তাই আজ সাতসকালেই আবার প্রসঙ্গটা তুলেছে কৌশিক।

    বাসু বললেন, ‘সমস্যাটা সুকৌশলীর। আমি কেন উপরপড়া হয়ে কিছু সাজেস্ট করতে যাব?’

    কৌশিক কিছু বলার আগেই সুজাতা আগ বাড়িয়ে বলে, ‘যেহেতু আমরা অর্থী, আমরা জিজ্ঞাসু, আমরা আপনার সাহায্য চাইছি!’

    বাসু রানুর দিকে ফিরে বললেন, ‘আর হাফ কাপ কফি পাওয়া যাবে?’

    রানু নির্বিকারভাবে বললেন, ‘না। তাহলে তোমার ঘুম চড়ে যাবে!’

    বাসু শ্রাগ করলেন।

    সুজাতা হাত বাড়িয়ে কফি-পটটা টেনে নিয়ে মামুর কাপে কফি ঢেলে দিল। রানুর দিকে ফিরে বলল, ‘আমার কাছে ঘুমের ওষুধ আছে মামিমা, আপনি ব্যস্ত হবেন না।’

    বাসুর কফিতে একটা চুমুক দিয়ে বলেন, আমার মতে জে-জি’র প্রস্তাবে তোমরা এখনই রাজি হয়ে যেও না। কৌশিক তার চাল দিয়েছে— বোড়েটাকে একঘর এগিয়ে দিয়ে আহমেদের মন্ত্রীটাকে ধরেছে। এখন আহমেদের চাল। সে কী চাল দেয় প্রথমে দেখ। আট হাজার টাকা রুবিকে দিয়ে আসে কিনা।’

    কৌশিক বলে, ‘কিন্তু জনার্দন চাইছেন তার আগেই আমরা কিছু একটা করি- যাতে আহমেদ ঐ সুযোগটা না পায়।’

    বাসু বলেন, ‘কিন্তু সেটা কি অন্যায়-অধর্ম হয়ে যাবে না?’

    ‘কেন? অন্যায়টা কিসের? আহমেদ তো ঠগ-জোচ্চর। রুবির টাকা মেরে দিয়ে পালিয়ে গেছিল।’

    ‘সেটা তো কেউ অস্বীকার করছে না, কৌশিক। কিন্তু সে অপরাধের জন্য তুমি তো বিচার করে ওকে একটা শাস্তির বিধান দিয়ে বসে আছ— আট হাজার টাকা আর্থিক জরিমানা। নির্দিষ্ট সময়ে আসামী যদি জরিমানার টাকাটা না মিটিয়ে দেয় তখনই “অনাদায়ে সশ্রম কারাদণ্ডের” প্রশ্নটা উঠতে পারে।’

    রানু বললেন, ‘তোমার সওয়াল শুনে মনে হচ্ছে রুবি নয়, ঝানু মল্লিকই তোমার মক্কেল। আর জনার্দন গায়কোয়াড় এক্ষেত্রে আসামী।’

    বাসু কফির বাকিটুকু কণ্ঠনালীতে ঢেলে দিয়ে বললেন, ‘কথাটা যখন তুললেই রানু, তখন বলি : সত্যিই আমার মূল্যায়নে জে-জি হচ্ছে ‘নেভ আর ঝানু : করুণার পাত্র।’

    ‘কী হিসাবে?’

    বাসুসাহেব তাঁর বক্তব্যটা বিশ্লেষণ করে বোঝালেন।

    প্রথম কথা : ঝানু মল্লিক রুবির সঙ্গে যে ব্যবহার করেছে তা ক্ষমার অযোগ্য। সে জন্য সুকৌশলীর আদালতে তার বিচার আর শাস্তির বিধান হয়েছে। আর্থিক জরিমানা। এক অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যায় না। না আইনে, না বিবেকের নির্দেশে। কিন্তু রুবির প্রতি অন্যায় করা ছাড়া মোস্তাক আহমেদের অপরাধ কতটুকু তার প্রমাণ নেই। আমাদের সামনে দুজাতের তথ্য আছে। একেবারে প্রথম পর্যায়ে শোনা যাচ্ছে, এককালে আহমেদ পুষ্পাকে খাইয়েছে, পরিয়েছে। সত্য-মিথ্যা জানা যায় না। পুষ্পা বাল্যেই পিতৃহীন। কিন্তু সে পুনা ইনস্টিটিউটে পড়েছিল। তাহলে কে তাকে টাকা জুগিয়েছিল? মা? যে মা সন্ন্যাসিনী? তিনি কন্যাকে অভিপূর্বক নী ধাতু অ-এর জগতে পাঠিয়েছিলেন? তাহলে? ফলে, পুষ্পার অতীত জীবন রহস্যময় — পরস্পর-বিরোধী, তথ্যে ঠাসা। কিন্তু কতকগুলি তথ্য অবিসংবাদিত। এক নম্বর : মোস্তাক আহমেদ এক সময় পুষ্পার ড্রাইভার-কাম-কুক ছিল। দু-নম্বর : মোস্তাক আহমেদ অত্যন্ত সুদর্শন এবং লেডি কিলার খ্যাতি লাভ করেছিল। তিন নম্বর : পুষ্পা স্টারলেট হওয়ার সঙ্গে সঙ্গে মোস্তাক আহমেদ বোম্বাই থেকে বিতাড়িত হয়েছিল কলকাতার টেকনিশিয়ান স্টুডিওতে। পুষ্পার পাবলিসিটি এজেন্টের ব্যবস্থাপনায়। এগুলি অবিসংবাদিত তথ্য!

    ‘এখন জনার্দন জানাচ্ছেন— আহমেদ ব্ল্যাকমানিতে পুষ্পাকে অব্যাহতি দিতে অরাজি। বিশ হাজার নয়, বোধ করি, পঞ্চাশ হাজার টাকার অফার প্রত্যাখ্যান করেছে সে। পরিবর্তে শাদা টাকায় সে নায়কের পারিশ্রমিক হিসাবে এক লক্ষ টাকার দাবি করেছে। আহমেদ জানে, তা থেকে বিশ-ত্রিশ হাজার টাকা স্রেফ ইনকাম ট্যাক্স বাবদ কাটা যাবে। তবু সে কালো টাকায় পুষ্পাকে অব্যাহতি দিতে রাজি নয়। কেন?’

    কৌশিক বললে, ‘হয়তো সে রেকর্ড রাখতে চাইছে- তার পারিশ্রমিক কত। যদি সে এ ছবিতে সাফল্যমণ্ডিত হয় তাহলে পরবর্তী ছবিতে তার ডাক আসবে, তখন তার বাজারদর আর কমানো যাবে না।’

    ‘হতে পারে। আর মূল হেতুটা তা নাও হতে পারে।

    সুজাতা বলে, ‘আমার মনে হয় মামু যা ইঙ্গিত করছেন, সেটাই মূল হেতু।’

    ‘মামু তো কিছু ইঙ্গিত করেননি। কৌশিক প্রতিবাদ করে।

    করেছেন। হয়তো আহমেদ পুষ্পার প্রতি প্রতিহিংসা চরিতার্থ করতেই এভাবে দাবি করছে। পুষ্পার সঙ্গে যদি এককালে তার প্রেম-মহব্বতের সম্পর্ক গড়ে উঠে থাকে— উঠেছিল কি না আমরা জানি না— তাহলে এ প্রবণতাটা স্বাভাবিক। বাস্তব জগতে নাই হোক, অভিনয়ের জগতে পুষ্পাকে স্বীকার করতে হবে আহমেদের কাছে : ম্যায় তুমকো প্যার করতি হুঁ।’

    রানু চুপ করে শুনে যাচ্ছিলেন। বললেন, ‘মানলাম। হয়তো আহমেদ এক্ষেত্রে করুণার পাত্র। কিন্তু জনার্দন গায়কোয়াড় ‘নেভ’ হল কোন হিসাবে? সে তো কোনও অপরাধ করেনি। একমাত্র অপরাধ : পুষ্পাকে ভালবাসা ছাড়া?’

    বাসু কৌশিকের দিকে ফিরে বললেন, ‘কাল রাত্রে তুমি বলেছিলে, আমার মনে আছে : তবু আবার বল তো—ঐ ফার্সি-ভাষায় লেখা কাগজখানা, যার জেরক্সকপি তোমাকে উপহার দিয়েছে, সেটা জনার্দন কোথায় পেয়েছে বলেছিল?’

    ‘পুষ্পার কাছে!’

    ‘তাতেই প্রমাণ হচ্ছে জনার্দন গায়কোয়াড় ধোওয়া তুলসীপাতাটি নয়! ‘

    ‘কেন?’

    ‘লজিক্যালি ভেবে দেখ। ঐ কাগজখানা সাচ্চা হতে পারে, ঝুঠাও হতে পারে। ঝুঠা হলে ধরে নিতেই হবে যে, মোস্তাক আহমেদ মূল কাগজখানা কোনও মৌলবির মাধ্যমে বানিয়েছে। দু- একজন মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করেছে। তা যদি হয়, তাহলে তার কপি পুষ্পার কাছে থাকতে পারে না। কারণ, অমন জাল বিবাহের দলিল বানাবার প্রেরণা আহমেদ তখনই লাভ করবে যখন সে বোম্বাইয়ের সিনেমাজগৎ থেকে কলকাতায় বিতাড়িত। সে ক্ষেত্রে তার কপি পুষ্পার কাছে থাকবে কেন? অপরপক্ষে যে বিবাহের দলিলের কপি দুল্হা-দুলহ্ন’ দুজনের কাছেই থাকে তা সচরাচর জাল হয় না। তা সাচ্চা! জনার্দন যদি পুষ্পার কাছ থেকে ঐ কাগজটা সংগ্রহ করে জেরক্স করিয়ে থাকে তবে তা সাচ্চা হওয়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ আহমেদ পুষ্পার প্রথমপক্ষের স্বামী। জনার্দন তাকে চুরির অপরাধে জেলের ভিতর ঢোকাতে চাইছে। সেক্ষেত্রে আহমেদ তার বিয়েতে কোনও বাধা দিতে পারবে না। আজ যদি আহমেদ বেমক্কা খুন হয়ে যায় তাহলে পুলিশ যাই বলুক, আমি তো সন্দেহ করব ঐ টাকার কুমিরটাকে!

    হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। কৌশিক ফোনটা তুলে শুনল। ফোন করছে রুবি। সল্টলেক থেকে। কৌশিক জানতে চাইল, ‘কী খবর রুবি, এত সকালে?’

    ‘সুখবর। কাল রাতে ঝানুদা ফোন করেছিল। কথা দিয়েছে, আজ বিকাল চারটের সময় সে আসবে এই সল্ট লেকের বাড়িতে। ডিরেকশন আর ঠিকানা জেনে নিয়েছে। পুরোপুরি আট হাজার টাকাই দেবে। নগদে।

    ‘বল কী! এতো দারুণ খবর! তা, কী বলল? কৈফিয়ৎ হিসাবে?’

    ‘ও! সে এক ইন্টারেস্টিং গল্প। বোম্বাই ফিল্ম মার্কা প্লট। ছয় বছর আগে ঝানুদা বোম্বাইয়ে গিয়ে একটা মোটর অ্যাকসিডেন্টের খপ্পরে পড়ে। যথারীতি হেড ইনজুরি। যথাপ্রত্যাশিত ‘অ্যামনেশিয়া’। এ কয়বছর সে শুধু ভেবেছে কে আমি? কী নাম আমার? কোন হতভাগিনী ছিল আমার প্যার-মহব্বৎ-এর দিল-কি-রানী।

    ‘বুঝলাম। চেনা প্লট।’

    * * *

    কাল দুপুরে দেড়টার সময় প্রমীলা ফোন করে জানিয়েছেন যে, ব্রহ্মচারী ঠিক সময়েই এসেছিলেন। সিকিউরিটি জমা দিয়ে একুশ হাজার একশ টাকা নিয়ে গেছেন। আজ দুপুরে মুকুটটা ফেরত দিয়ে সেই সিকিউরিটি কাগজখানা ফেরত নিয়ে যাবেন।

    কৌশিক জানতে চেয়েছিল, ‘এন. এস. সি.? কার নামে? ওখানে তো ছদ্মনাম চলবে না?’

    প্রমীলা বলেছিলেন, আপনি ব্যস্ত হবেন না। সিকিউরিটি পেপারটা জেনুইন। আমার কাছে তার মূল্য থাক না থাক, যে জমা রেখে গেছে তার কাছে সেটা অমূল্য।’

    অসুবিধা হয় না বুঝতে, প্রমীলা সব কথা খোলাখুলি জানাচ্ছেন না। জানাতে চাইছেন না।

    কৌশিক সব কথা খুলে বলল বাসুসাহেবকে।

    তিনি বললেন, ‘আরে বাবা, প্রমীলা পাণ্ডে একটি বাস্তুঘুঘু। তিনি তোমার মতো টিকটিকিকে এক হাটে কিনে অন্য হাটে বেচতে পারেন। সব কিছুই তো রেখে-ঢেকে তোমার সাহায্য কিনতে চাইছেন। কোল্ট কোবরা রিভলভারটা যে চুরি গেছে এটাও তো তোমার কাছে গোপন করেছিল প্রথমে। এখনো বলতে চাইছেন না, কী সিকিউরিটি জমা দিয়ে লোকটা বিশ হাজার টাকা হাতিয়ে নিয়ে গেল…’

    কৌশিক বাধা দিয়ে বললে, ‘বিশ নয় মামু, একুশ হাজার একশ— ঘাটে ঘাটে পেন্নামী দিতে হবে বলে।

    বাসু বললেন, ‘হ্যাঁ, অঙ্কের হিসাবটা আমার মনে আছে। ও তোমাকে ডেকে পাঠিয়েছিল যে কারণে সেটাতেই যে তুমি রাজি হলে না।’

    ‘কোনটাতে?’

    ‘যতই বুদ্ধি ধরুক, ও স্ত্রীলোক। সম্ভবত ওর কাছে কোন ফায়ার আর্মস নেই। ও তোমাকে অকুস্থলে বডি-গার্ড হিসাবে উপস্থিত রাখতে চেয়েছিল। আর সে জন্যই এক গাদা মিছে কথা বলে গেছে! কিন্তু তুমি আদানপ্রদানের মাহেন্দ্রক্ষণে পর্দার আড়ালে পিস্তল হাতে উপস্থিত থাকতে রাজি হলে না। এবং সেটা ঠিকই করেছ।’

    রবিবার ওঁরা যখন লাঞ্চে বসেছেন তখন ফোন করলেন প্রমীলা পাণ্ডে। কৌশিক ওঁর ফোন প্রত্যাশাই করেছিল। উঠে গিয়ে ধরল, ‘কী ব্যাপার? মুকুটটা ফেরত পেলেন?’

    ‘তা পেলাম। অশেষ ধন্যবাদ।’

    ‘আমাকে ধন্যবাদ কিসের? এ তো আপনারই কৃতিত্বে। আর রীতিমতো অর্থমূল্যে খরিদ করা। পুষ্পা দেবীকে জানিয়েছেন?’,

    ‘আমার কী গরজ? শুনুন, মিস্টার মিত্র। মঙ্গলবার, কালীঘাটে মায়ের মন্দিরে গিয়ে মুকুটটা মায়ের পায়ে ছুঁইয়ে আনতে যাব। আপনাকে আমার সঙ্গে থাকতে হবে সাক্ষী হিসাবে সশস্ত্র। এবার আসতে রাজি আছেন তো?’

    ‘আসব। ট্যাক্সিতে নয়। হোটেল হিন্দুস্থানের গাড়ি নিয়ে যাব। বড় বড় হোটেলে অর্থমূল্যে স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা থাকে। সে ব্যবস্থাও না হয় করা যাবে।

    ‘এবার তাহলে বলুন, সুকৌশলীকে কী সম্মানমূল্য দিতে হবে?’

    ‘তাড়াহুড়োর কী আছে? কাজটা সুষ্ঠুভাবে আগে মিটুক।’

    ‘আপনাকে আরও একটা তাজ্জব জিনিস দেখাব, যেটা দিয়ে আপনার ভালরকম অর্থাগম হবে। সেটা হাতে পেলে নিশ্চয় আপনি আপনার ফি অনেক কমিয়ে দেবেন।’

    ‘ব্যাপার কী? আপনি যে ক্রমশই রহস্যঘন হয়ে উঠছেন। জিনিসটা কী? ‘

    ‘একখণ্ড কাগজ। কাল জীবন ব্রহ্মচারী যে সিকিউরিটি রেখে গিয়েছিল তারই জেরক্স কপি। আমি আপনাকে উপহার দেব বলে বানিয়ে রেখেছি। আমার কাছে তার দাম নেই। আপনার কাছে আছে।

    ‘রহস্য যে ক্রমশই জমাট বাঁধছে। সেটা কী, তা বলবেন না?’

    ‘এখন নয়। যখন আপনি বিল দেবেন তখন দেখাব!’

    লাইনটা কেটে দিয়ে কৌশিক বাসুসাহেবের দিকে ফিরে বলল, ‘শুনলেন?’

    বাসু বললেন, ‘একতরফা’।

    কৌশিক সমস্তটা বুঝিয়ে বলল, ‘জানতে চাইল, আন্দাজ করতে পারেন জিনিসটা কী?’ বসু বললেন, ‘আমার কী গরজ? সমস্যাটা যার সে সুকৌশলে সমাধানের কথা ভাবতে থাকুক। এটুকু আন্দাজ করতে পারি ঐ উপহারটা জনার্দন আগেই তোমাকে দিয়েছেন।’

    আহারাদির পর বাসুসাহেব কী একখানা বই নিয়ে ইজিচেয়ারে লম্ববান হলেন। রানু জানলা বন্ধ করে ফ্যান খুলে দিবানিদ্রা দিতে গেলেন। সুজাতা কী কেনাকাটা করতে গেছে। কৌশিকের মনটা চঞ্চল ছিল। বিকাল চারটেয় ঝানু মল্লিক সল্টলেকে আসবে কিনা বোঝা যাচ্ছে না। এক ঘণ্টা মার্জিন দিয়ে পাঁচটা নাগাদ সে ফোন করতে উঠল। ঠিক তখনই বেজে উঠল টেলিফোন।

    ‘হ্যালো? কে রুবি? আমি কৌশিকদা বলছি।’

    ‘কৌশিকদা! কী বলব? এদিকে একটা বিশ্রী ব্যাপার হয়ে গেছে। আমি যে কী করব বুঝতে পারছি না।’

    ‘ঝানু মল্লিক এসেছিল? চারটের সময়?’

    ‘না।’

    তাহলে বিশ্রী ব্যাপারটা কী হল?’

    ‘টেলিফোনে বলাটা কি ঠিক হবে?’ আমি… আমি… হঠাৎ একটা জিনিস কুড়িয়ে পেয়েছি আমার গাড়ির ভেতর।

    ‘জড়োয়া ব্রেসলেটের দ্বিতীয় পার্টিটা?’

    ‘না, কৌশিকদা, একটা ইয়ে… মানে, রিভলভার।’

    ‘সে কী! কোথায় পেলে?’

    ‘ঐ যে বললাম, আমার গাড়িতে। ড্রাইভারের সিটে। তোয়ালে জড়ানো।

    কৌশিক বললে, ‘লাইনটা একটু ধরে থাক রুবি, আমি মামুকে ডেকে আনি।’

    বাসু খবর পেয়ে এগিয়ে এলেন। কৌশিককে ইঙ্গিত করলেন, রিসেপশনের এক্সটেনশনে কথোপকথনটা শুনতে। তারপর টেলিফোনে রুবিকে বলেন, ইয়েস। বাসুমামু বলছি। বল, রুবি। ওটা গাড়ির ভিতর খুঁজে পেলে কী করে? গাড়িটা কোথায় ছিল?’

    ‘গ্যারেজে নয়, ড্রাইভওয়েতে। আমার ড্রাইভার সিটের কাচটা ঠিকমতো বন্ধ হয় না। কেউ জোর করে চাপ দিয়ে নামিয়েছে।’

    ‘লোডেড? কোনও ডিসচার্জড বুলেট কি আছে ওতে? গন্ধ শুঁকে কী মনে হল…’

    ‘হ্যাঁ, শুঁকে দেখেছি। শুধু সিঙ্গার-মেশিন তেলের গন্ধ, পুরো লোডেড। ছটা চেম্বারে ছটা গুলি।

    ‘কী ধরনের রিভলভার?’

    ‘তা জানি না। আকারে খুব ছোট। ওজনও খুব কম। নাকটা থ্যাবড়া। মনে হচ্ছে অ্যালুমিনিয়াম আর স্টিলের অ্যালয়…’

    ‘বুঝেছি। কোল্ট কোবরা। তোমার ওখানে বাড়িতে কে আছে এখন?

    ‘রাজমিস্ত্রিরা ছাতে আছে, কেন?’

    ওদের বলে এস, তুমি বের হচ্ছ। রাত্রি বেশি হলে নাও ফিরতে পার। ওরা যেন সজাগ থাকে। দুএকজন নিচের বারান্দাতে শুয়ে থাকুক। তুমি ঐ যন্ত্রটা নিয়ে সোজা আমার বাড়িতে চলে এসে। রাত্রে এখানেই থাকবে। অত রাত্রে বাই-পাস দিয়ে তোমার একা ফেরা ঠিক নয়।’

    ‘আমি তো সার্কুলার রোড দিয়ে শ্যামবাজার হয়েও ফিরে আসতে পারি?’

    কী দরকার? আকাশে মেঘ করেছে। না, রাত্রে তুমি এখানেই থাকবে।

    টেলিফোনটা নামিয়ে রেখে ঘড়িটা দেখলেন। সন্ধ্যা ছটা। বিকাল থেকেই আকাশে মেঘ জমতে শুরু করেছে। সূর্যাস্ত বোধহয় হয়নি। কিন্তু কালো মেঘের আস্তরণে অস্তগামী সূর্যটা ঢাকা -পড়েছে। ঘনিয়ে এসেছে অন্ধকার।

    কৌশিক টেলিফোনটা নামিয়ে রেখে এগিয়ে এসে বসল ওঁর মুখোমুখি। বলল, ‘নাকটা থ্যাবড়া। অ্যালুমিনিয়ম আর স্টিলের অ্যালয়! আপনি ঠিকই আন্দাজ করেছেন, মামু। এটা কোল্ট কোবরা। কিন্তু কলকাতা বাজারে এটা দুষ্প্রাপ্য। আমি তো একটাও দেখিনি।’

    বাসু বললেন, ‘দেখনি। শুনেছ। জনার্দন নাকি একজোড়া কিনেছিল। একটা তার কাছে আছে। একটা চুরি গেছে। তাই নয়?’

    কৌশিক বললে, ‘প্রমীলা দেবী যদি সত্যি কথা বলে থাকেন তাহলে চোরাই মালটা আছে জীবনরতন ব্রহ্মচারীর কাছে।’

    ‘হুঁ। কিন্তু জীবন ব্রহ্মচারীটি কে?’

    ‘বাঃ! যার কাছে… ও, আপনি বলছেন… লোকটা আসলে কে? আমার আন্দাজের বাইরে। আপনি কিছু আন্দাজ করতে পারছেন, মামু?’

    ‘সম্ভবত। দুটো সূত্র থেকে। প্রথমত, রুবি রায়ের বাড়ির ঠিকানা আর সঠিক লোকেশন আমরা ছাড়া বাইরের একজনমাত্র লোকই জানে। দ্বিতীয়ত, প্রমীলা বলেছেন, জীবনলাল যে গ্যারান্টি কাগজটা দিয়ে গিয়েছিল তার মূল্য জীবনলালের কাছে অসীম। তোমার কাছেও তা অত্যন্ত মূল্যবান। তার একটা জেরক্স কপি তোমাকে উপহার দিয়ে ও সুকৌশলীর বিলটা কমাতে চায়।’

    ‘বুঝলাম।’

    ‘সম্ভবত। মোস্তাক আহমেদ চব্বিশ ঘণ্টার জন্য প্রমীলার কাছে জমা রেখে গেছিল তার আইনত বিবাহের যাবতীয় অরিজিনাল প্রমাণ। প্রমীলার কাছে সে কাগজের কোন মূল্য নেই, কিন্তু পুষ্পা আর জনার্দনের এনগেজমেন্ট অ্যানাউন্সড হলে ঐ কাগজটার মাধ্যমে মোস্তাক আহমেদ জনার্দনের কাছ থেকে বিশ-পঞ্চাশ হাজার আদায় করতে পারবে। চাই কি জনার্দনের ছবিতে পুষ্পার বিপরীতে হিরো সেজে লাখ টাকা কামাবে। টাকাটা পেলে তবেই সে তালাক দেবে। অথচ আহমেদ জানে, প্রমীলা ঐ ডকুমেন্টটা সযত্নে রক্ষা করবে, কারণ সে পুষ্পার প্রতিদ্বন্দ্বিনী। তার উপর প্রমীলা ঐ জেরক্স কপি দেখিয়ে গোয়ালিয়র রাজমাতার সন্দেহভঞ্জন করে ফি-টা পুরো কালেক্ট করতে পারবে।

    ‘তার মানে, আপনি বলতে চান, রুবি রায়ের গাড়িতে ঐ ঝানু মল্লিক ওরফে আহমেদই রিভলভারটা ফেলে রেখে গেছে?’

    ‘এ-ছাড়া বিকল্প কোন সমাধান কি তুমি দাখিল করতে পারছ?’

    ‘কিন্তু ঝানু মল্লিক এ কাজ করবে কেন? রুবি তো বলল, রিভলভারে ছয়টাই তাজা বুলেট।’

    ‘সেটা তার সিদ্ধান্ত। যন্ত্রটা হাতে পাই, তারপর দেখা যাবে। হয়তো ওটা ব্যবহারের পরে ভাল করে মুছে তৈলাক্ত করে আবার রিলোড করা হয়েছে।’

    ‘তাহলে খুনটা হয়েছে কে?’

    ‘সেটাই শুধু জানতে বাকি!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসমগ্র কিশোর সাহিত্য – নারায়ণ গঙ্গোপাধ্যায়
    Next Article কাঁটায়-কাঁটায় ৫ – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }