Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কাঁটায়-কাঁটায় ৪ – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প520 Mins Read0
    ⤶ ⤷

    ন্যায়নিষ্ঠ ন্যাসনাশীর কাঁটা – ২

    ২

    পরদিন সকালেই দেখা করতে এল করবী সেন।

    রানু ইন্টারকমে না জানিয়ে তাঁর ইনভ্যালিড চেয়ারে পাক মেরে এঘরে এসে সংবাদটা পরিবেশন করলেন। বললেন, নিজেই উঠে আসতে হল জানাতে যে, করবী সেন একা আসেনি। তার সঙ্গে এসেছেন দুজন। দেখলেই বোঝা যায় মা আর ছেলে। মিসেস জয়ন্তী হালদার আর কিংশুক হালদার। ভদ্রমহিলা সম্ভবত বিপত্নীক ….

    —ভদ্রমহিলা বিপত্নীক! মানে?

    —‘চিকিৎসা-সঙ্কটের’ জিগীষাকে মনে আছে? স্বামীকে যিনি ‘সুষ-সুষ’ বলে শিস দিয়ে ডাকতেন? স্বামীর মৃত্যু হলে সেই জিগীষা দেবী কী হতেন? বিধবা না বিপত্নীক?

    —বুঝলাম। আর তাঁর পুত্রটি কি ‘লালিমা পাল (পুং)?’

    —আদৌ নয়। সে বোহিমিয়ান আর্টিস্ট : পল গোগাঁর আধুনিক সংস্করণ!

    —ঠিক আছে। পাঠিয়ে দাও এ ঘরে।

    একটু পরে এ ঘরে এলেন আগন্তুক তিনজন। বাসুসাহেবের নির্দেশে রানু স্থানত্যাগ করলেন না। একটা শর্টহ্যান্ড নোটবুক আর ডটপেন হাতে বসে রইলেন তাঁর হুইলচেয়ারে।

    কিংশুক দীর্ঘদেহী বলিষ্ঠ যুবক। মাথার চুল দেখলে মনে হয় সে বুঝি আর্জেন্টিনা ফুটবল টিমের স্টপার। চাপ দাড়িটা অবশ্য সে হিসাবে বেমানান। হাতের নখগুলো বড় বড়, আর নোংরা। গায়ে একটা বুক-খোলা হাফশার্ট। লোমশ বুক এবং তাতে কালো সুতোয় বাঁধা কী-একটা টোটেম-জাতীয় কিছু দোদুল্যমান। পরিধানে তাপ্পিমারা সযত্বজীর্ণ জীনস-এর প্যান্ট। পায়ে অজন্তার মুগুর-মার্কা রবার চপ্পল।

    পিছন পিছন ওর মা। তিনিও বাঙালি মহিলার পক্ষে রীতিমতো দীর্ঘাঙ্গী : পাঁচ ফুট ছয় তো হবেই। বয়স পঞ্চাশের কাছাকাছি। পাকানো চেহারা। কাঁচাপাকা ববকাট চুল, চোখে রোস্তগোল্ডের সৌখিন চশমা। মধুবনী-ছাপ একটি রঙিন শাড়ি তাঁর পরিধানে। হাতে চামড়ার হাত-ব্যাগ। ঠোঁটে কফি-কালার লিপস্টিক!

    সবার পিছনে করবী। বয়েজকাট চুল, শার্ট-প্যান্ট সত্ত্বেও তার নারীত্ব গোপন করা যায়নি। শুধু দেহ গঠনের তরঙ্গিত ভঙ্গিমাতেই নয়, মুখের পেলবতায়। সে কিন্তু প্রসাধনের ধার-কাছ দিয়েও যায়নি।

    বাসুর অনুরোধে ওঁরা তিনজনই দর্শনার্থীর চেয়ারগুলো দখল করে বসলেন। যুবকটি- বয়সে সে করবীর সমানই হবে হয়তো— আগবাড়িয়ে বললে : আমার নাম কিংশুক হালদার, ইনি আমার মম, মিসেস জয়ন্তী হালদার, আর এ আমার ‘ফিয়াসি’। মিস করবী সেন।

    বাসু বললেন, বলুন?

    মিসেস জয়ন্তী হালদার রানুর দিকে তর্জনী সঙ্কেত করে বললেন, উনি কে? এ ঘরে কেন?

    —ও ঘরে দেখেননি? উনি আমার কনফিডেনশিয়াল সেক্রেটারি। উনি থাকবেন। নোট নেবেন, আমাকে সাহায্য করবেন।

    জয়ন্তী বললেন, অ। তা বেশ। থাকুন। শুনুন! খুকুকে নির্দেশ দেওয়া হয়েছিল আপনার সঙ্গে অবিলম্বে সাক্ষাৎ করতে। ঐ ট্রাস্টের বিষয়েই আলোচনা হবে নিশ্চয়। তাই আমরা এসেছি, ব্যাপারটা কী তাই জানতে।

    বাসু বললেন, অ। তা ঠিক কী জানতে চান আপনারা?

    —সে তো আপনিই ভাল জানেন, বাসুসাহেব। খুকুকে কেন নির্দেশ দেওয়া হল আপনার সঙ্গে দেখা করতে?

    —খুকু কে?

    —ঐ তো আপনার সামনেই বসে আছে, করবী সেন, খুকু।

    —কে তাকে নির্দেশটা দিয়েছে আমার সঙ্গে সাক্ষাৎ করতে?

    —কে আবার? ওর বাবার সেই বিচিত্র উইলের ট্রাস্টি, অনির্বাণ দত্ত।

    বাসু কিংশুকের দিকে ফিরে বললেন, তাকে চেনেন?

    জয়ন্তী ধমকে ওঠেন, খোকাকে আবার ‘আপনি’ কেন?

    বাসু নির্বিকার ভাবে কিংশুককে পুনরায় প্রশ্ন করেন, তাকে চেন?

    কিংশুক বিরক্তি দেখিয়ে বললে, চিনি। মানে দেখেছি দূর থেকে। আলাপ নেই। আলাপ করার ইচ্ছেও নেই। একটা প্রাচীনপন্থী গোঁড়া, অর্থগৃধ্ন! সামাজিক প্যারাসাইট! ইনভার্টিব্রেট জোঁক।

    করবী বাসুর দিকে ফিরে বলে, বাপি ওকে খুব স্নেহ করতেন। খুব বিশ্বাসও করতেন।

    জয়ন্তী যোগ দেন আলোচনায়, তাঁর সেই বোকামির ফল ভোগ করছ আজ তোমরা।

    করবী নড়েচড়ে বসল। প্রতিবাদ করল না কিন্তু।

    বাসু খামতে রাজি নন। করবীর কাছে জানতে চাইলেন, একথা বললে কেন?

    করবী এবার রুখে ওঠে, কেন তা আপনি জানেন না? বাপি উইলে ওকে তাঁর সম্পত্তির ‘সোল ট্রাস্টি’ করে গেছিলেন। আপনার মক্কেল সেকথা বলেনি?

    বাসু বললেন, হ্যাঁ, সেকথা শুনেছি। তবে উইলটা আমি স্বচক্ষে দেখিনি। তিনি কি তাঁর উইলে হেতুটা জানিয়ে যাননি? নাকি তুমিও মিসেস হালদারের মতো বিশ্বাস কর এটা তোমার বাপির নির্বুদ্ধিতা?

    করবী সোজা হয়ে বসল। হাসল। বলল, আজ্ঞে না, তা মনে করি না। বাপি ছিলেন অত্যন্ত বিচক্ষণ। আমাকে ভালও বাসতেন খুব। আমাকে রক্ষা করার জনই এ-ব্যবস্থা করেছিলেন।

    —রক্ষা করা! কার কাছ থেকে রক্ষা করা?

    —য়ু সী, স্যার, বাপি যখন মারা যান তখন আমার বয়স মাত্র ষোল। ফলে আমার অপরিণত বুদ্ধির হাত থেকে আমাকে বাঁচাতে তিনি ও ব্যবস্থা করেছিলেন। তখন আমি নাবালিকা ছিলাম।

    —সেক্ষেত্রে আমার প্রশ্ন : তিনি ছর বছরের জন্য এ ব্যবস্থা করলেন কেন? আঠারো বছরে তুমি যখন সাবালিকা হলে…

    প্রশ্নটা শেষ করার অবকাশ ওঁকে দিলেন না মিসেস হালদার। মাঝখানেই বলে ওঠেন, লুক হিয়ার ব্যারিস্টার সাহেব! আমাদের না-থাক, অন্তত আপনার সময়ের দাম আছে। এসব খেজুরে আলাপ বন্ধ করে আপনার কী বক্তব্য আছে সেটা সরাসরি জানিয়ে দিলেই আমরা বিদায় নিতে পারি। আপনি আমাদের কেন ডেকেছেন?

    বাসু বললেন, আজ্ঞে না। আমি তো আপনাদের ডাকিনি। আপনারাই অযাচিত আমার সঙ্গে দেখা করতে এসেছেন। কিছু বলার থাকলে আপনারাই তো বলবেন আমাকে।

    মিসেস হালদার জবাবে বলেন, আপনার নির্দেশেই সেই অনির্বাণ ছোকরা খুকুকে আপনার কাছে আসতে বলে। অন্তত সে তাই বলেছিল টেলিফোনে। আপনি বলতে চান, অনির্বাণ মিছে কথা বলেছে?

    বাসু করবীকে প্রশ্ন করেন, অনিবার্ণ তোমাকে বলেছিল আমার সঙ্গে দেখা করতে আসতে?

    —হ্যাঁ। কাল সন্ধ্যাবেলায়।

    —ও বলেছিল, মিসেস হালদার আর মাস্টার হালদারকে সঙ্গে নিয়ে দেখা করতে আসতে?

    —না। তা বলেনি। সেটা আমার নিজের বুদ্ধি-বিবেচনায়।

    বাসু আবার বাংলা স্বরবর্ণের প্রথম অক্ষরটা উচ্চারণ করলেন।

    জয়ন্তী তীক্ষ্ণকণ্ঠে বলেন, তার মানে, আমাদের সাক্ষাতে আপনি খুকুর সঙ্গে ঐ ট্রাস্টের ব্যাপারে কোন আলোচনা করতে চান না? সেটা সরাসরি বললেই হয়?

    বাসু জবাব দিলেন না। পকেট থেকে পাউচ বার করে পাইপে নীরবে তামাক ভরতে থাকেন। মিসেস হালদার বোধকরি অপমানিত বোধ করেন। তড়াক করে উঠে দাঁড়ান। বলেন, চলে আয় খোকা!

    কিংশুক কিন্তু রাজি হয় না। বলে, তুমি এগোও। আমরা দুজন অন্যদিকে যাব।

    —অল রাইট! অ্যাজ য়ু প্লিজ!

    গটগট করে প্রস্থান করলেন মিসেস হালদার।

    কিংশুক নড়েচড়ে বসল। বললে, উড য়ু মাইন্ড, স্যার, ইফ আই স্মোক?

    —পাইপ? সিগার? সিগারেট? না স্ম্যাক?

    কিংশুক পকেট থেকে চারমিনারের প্যাকেটটা বার করে দেখালো।

    বাসু বললেন, প্যাকেটটা চারমিনারের, কিন্তু স্টিকগুলোয় কী আছে? গাঁজার গন্ধ আমার সহ্য হয় না, বাপু! তাছাড়া আমি তো তোমাকে ডাকিনি। তুমি অনায়াসে বাইরে গিয়ে স্মোক করতে পার।

    কিংশুক অগত্যা চ্যাপ্টা হয়ে যাওয়া চারমিনারের প্যাকেটটা পুনরায় পকেটস্থ করল।

    করবী হঠাৎ বলে ওঠে, পার্ডন মি স্যার, কিঙ-এর মায়ের সামনে আপনি আলোচনা করতে চাননি তার মানে বুঝি : কিন্তু কিঙ-এর সামনে আলোচনায় কোন বাধা নেই।

    ‘কিন্তু’ কে?

    —কিংশুক হালদার। ও একজন ‘জিনিয়াস’! অর্থাভাবে ও শিল্প-সাহিত্য-সঙ্গীত জগতে প্রতিষ্ঠা পাচ্ছে না। আমাদের পরিকল্পনা ছিল বাপির ঐ ট্রাস্ট-ফান্ডটা হাতে এলে আমরা একটা আশ্রম গড়ে তুলব। সেখানে প্রতিভাবান চিত্রশিল্পী-সাহিত্যিক-কবি-সঙ্গীতশিল্পী – যারা সমাজে ঠাঁই করতে পারছে না, তাদের আমরা বিকশিত হবার সুযোগ দেব। জীবনধারণের ন্যূনতম প্রয়োজনীয় উপকরণ যোগান দেব – মাথার উপর ছাদ, আহার আর পানীয়। এটা ছিল আমাদের যৌথ পরিকল্পনা। আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। অনিদা আপনার মক্কেল। ফলে আলোচনাটা ট্রাস্ট সম্বন্ধে। মাসখানেক পরে অনিদা আমাকে ট্রাস্ট ফান্ডের ব্যালান্স যে দু-চার হাজার টাকা হবে…

    কিংশুক বাধা দিয়ে বলে ওঠে, দু-চার হাজার নয়, খুকু! সাড়ে সতেরো হাজার টাকা। আমাদের ‘শিল্পীর-স্বর্গের’ পক্ষে অবশ্য তা অকিঞ্চিৎকর, কিন্তু ‘কল-আ-স্পেড-আ-স্পেড!

    বাসু বলেন, আলোচনার আগে আমাকে একটা ফাউন্ডেশন গড়তে হবে। কিছু প্রশ্ন করে জেনে নিতে হবে। প্রথম প্রশ্ন : মিস্টার কিংশুক হালদার কী হিসাবে জিনিয়াস? সে চিত্রশিল্পী, সঙ্গীতজ্ঞ, অভিনেতা, সাহিত্যিক না কবি?

    করবী জবাব দেওয়ার সুযোগ পেল না। তার আগে কিংশুক প্রতিপ্রশ্ন করে ওঠে : কিছু মনে করবেন না স্যার, সে আলোচনার আগে আমাকেও একটা ফাউন্ডেশন গড়তে দিন। লেঅনার্দো- দ্য ভিঞ্চি একজন জিনিয়াস ছিলেন নিঃসন্দেহে। আপনার মতে কী হিসাবে? চিত্রশিল্পী, ভাস্কর, বিজ্ঞানী, আবিষ্কারক, টাউন প্ল্যানার না যুদ্ধাস্ত্র আবিষ্কারে?

    বাসু জবাব দিলেন না। করবীর দিকে ফিরে বললেন, তুমি তোমার পৈত্রিক সম্পত্তিটার অধিকার পেলে তোমার ঐ রাজ্যহীন ‘কিং লেঅনার্দোর’ কিংডম’ বানাতে তা বিনিয়োগ করতে চাও?

    করবী বললে, দু-চার হাজার টাকায় তার ভিত্তিপ্রস্তরটাও স্থাপন করা যাবে না।

    —কিন্তু কিং-এর হিসাবে তো অঙ্কটা সাড়ে সতেরো হাজার টাকা।

    —সে হিসাব ভুল। অনিদা হিসাব দেয়নি। কিন্তু টেলিফোনে আমাকে প্রতিবার জানিয়েছে কবে কোন শেয়ার কিনেছে, কোন শেয়ার বেচেছে। এখন ওর হাতে আছে একগাদা চা-এর শেয়ার। ‘কুতুব টী’-এর শেয়ার। তার কোনও বাজার দরই নেই। অবশ্য দোষটা অনিদার নয়। বাবাই ওকে বলে গেছিলেন, ঐ শেয়ারগুলো শেষ পর্যন্ত ধরে রাখতে। অনিদা সেই ক্যাসাবিয়াংকার আধুনিক সংস্করণ : ‘দ্য বয় স্টুড অন দ্য বার্নিং ডেক। রাশিয়া ভারতীয় চা কেনা বন্ধ করে দিল, যাবতীয় চায়ের শেয়ারের দর হু-হু করে পড়তে শুরু করল। তবু অনিদা বেচল না। আমার হিসাবে আগামী মাসে আমার হাতে আসবে দেড় থেকে দু-হাজার টাকা।

    —আই সি! তুমি অনির্বাণের কাছ থেকে মাসে মাসে হাত খরচ বাবদ কী পরিমাণ অর্থ নিয়েছ, রাফলি স্পিকিং?

    —ঐ দেড় থেকে দু-হাজারই!

    —তাহলে জুলাই মাস থেকে তুমি কী করবে? আই মীন, গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা?

    —মাস-চারেক হল আমি টাইপিং শিখছি। টাইপিস্টের চাকরি করব।

    —তুমি গ্র্যাজুয়েশনটাও করনি। আশা করছ, আন্ডার-গ্র্যাজুয়েট হিসাবে চাকরি পাবে?

    —তাই করছি স্যার। একজন আমাকে কথা দিয়ে রেখেছেন।

    —তিনি কে, নামটা জানতে পারি?

    —আপত্তি কী? তাঁর নাম শ্রীকালিপদ কুণ্ডু। বাপির ফার্মের এক্স-এমপ্লয়ি। দিন পনেরো আগে তিনি আমার সঙ্গে এসে দেখা করেছিলেন। একটা ফেবার চেয়েছিলেন। বলেছিলেন, আমি যদি সেটা ওঁকে দিই, তাহলে উনিও আমাকে একটা চাকরি দেবেন। কেরানির। আই মীন টাইপিস্ট-কাম-ক্লার্কের।

    —কী ফেবার চেয়েছিলেন কালিপদ কুণ্ডু?

    —মাফ করবেন। সেটা বলতে পারব না। মিস্টার কুণ্ডুই আমাকে অনুরোধ করে গিয়েছিলেন সেটা গোপন রাখতে।

    —বুঝলাম। কী করেন ঐ কালিপদ কুণ্ডু? তোমাকে একটি কেরানির চাকরি দেবার ক্ষমতা তাঁর আছে?

    এবারও আমাকে মাফ করতে হবে। ও বিষয়েও আমি কোন আলোচনা করব না। মানে, করতে পারি না।

    এবার বাসু বললেন, আই সী!

    আধ মিনিটটাক কেউ কথা বলল না। তারপর করবী আবার শুরু করে, অনিদা আমাকে কাল বলেছিল আপনার সঙ্গে দেখা করতে। এটা ফ্যাক্ট! আপনিও অস্বীকার করেননি যে, আপনি তাকে অমন নির্দেশ দেননি। তাহলে…

    এবারও বাসু কোন কথা বললেন না।

    কিংশুক উশখুশ করছিল। তার বোধকরি নেশার তাগাদা। করবী আবার বলে, দেড়-দু’হাজার থাক আর সাড়ে সতেরো হাজারই থাক, যা আছে তা আমাকে বুঝিয়ে দিয়ে রসিদ নেবে— এই তো ব্যাপার। আমি কোনদিন হিসাব চাইনি, চাইবও না। তাহলে অনিদা কেন আপনার মতো একজন প্রখ্যাত ব্যারিস্টারের দ্বারস্থ হয়েছে এটাই আমার মাথায় ঢুকছে না।

    বাসু বললেন, লুক হিয়ার করবী। অনির্বাণ দত্ত আমার ক্লায়েন্ট। তার স্বার্থটাই আমাকে প্রথমে দেখতে হবে। হ্যাঁ, সে আমার নির্দেশেই তোমাকে এখানে আসতে বলেছিল। কিন্তু আমি তোমার সঙ্গেই শুধু ও বিষয়ে আলোচনা করতে পারি। কোন ‘কিং’ বা কিং-মাদারের উপস্থিতিতে নয়। যখন তোমার সুবিধা হবে, এস। আলোচনা করব।

    কিংশুক দাঁড়িয়ে ওঠে। বলে, কী দরকার? আমি বরং বাইরে গিয়ে দাঁড়াই!

    —না! এখন হবে না। কারণ আমি করবীর সঙ্গে জনান্তিকে আলাপ করতে চাই। এ কথা বলিনি।

    —তাই তো প্রকারান্তরে বললেন আপনি।

    —না। তুমি আমাকে ভুল বুঝেছ।

    কিংশুক রুখে ওঠে।

    বাসুসাহেব করবীর দিকে ফিরে বলেন, আলোচনাটা ত্রিমুখী হতে হবে। যখন তোমার আর অনির্বাণের দুজনেরই সময় হবে সেসময় আমার সময় হলে সেই ত্রহস্পর্শযোগেই তা সম্ভব। আজ সেই ট্রাস্টি অনুপস্থিত।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসমগ্র কিশোর সাহিত্য – নারায়ণ গঙ্গোপাধ্যায়
    Next Article কাঁটায়-কাঁটায় ৫ – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }