Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কাঁটায়-কাঁটায় ৪ – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প520 Mins Read0
    ⤶ ⤷

    ন্যায়নিষ্ঠ ন্যাসনাশীর কাঁটা – ৫

    ৫

    সন্ধ্যাবেলা রানু বসেছেন টিভি খুলে। বাসুসাহেব লাইব্রেরি ঘরে একটা অত্যন্ত চিত্তাকর্ষক দুরূহ বইয়ের মধ্যে বুঁদ হয়ে গেছেন। সম্প্রতি প্রকাশিত পপুলার সায়েন্সের বই: ‘দ্য ক্রিয়েটিভ কম্প্যুটার’, ডক্টর D. Dichie -এর লেখা।

    ড্রইং-কাম-ডাইনিংয়ে টেলিফোন বেজে উঠল। বিশু আজকাল বেশ চালু হয়ে গেছে। কে ফোন করছে, কাকে চাইছে জেনে নিয়ে লাইব্রেরি এক্সটেনশনে বোতাম টিপে দিল। ‘জীবন্ত কম্প্যুটার’-কে ‘শিভাস রিগ্যাল’-এর পাদদেশে নামিয়ে রেখে বাসুসাহেব টেলিফোনটা তুলে নিলেন : বাসু!

    —সুজাতা বলছি মামু, খবর আছে।

    —বুঝেছি। টেলিফোনের মাউথপীসে চাও-চাও আর ফ্রায়েড-প্রনের গন্ধেই বুঝেছি। বল?

    —এটা একটা ওষুধের দোকান। আপনার মক্কেলের টিকির সন্ধান পাওয়া গেছে।

    —গুড। কৌশিক কোথায়?

    —তাকে শ্যাডো করছে।

    —আর তুমি?

    —সেই ওবেলার মতো রাস্তার ধারে বসে হাপু গাইছি। ও বলে গেছে, ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে আসতে।

    —তাহলে তা আসছ না কেন?

    —এখনি আসছি। শুধু মামিমাকে বলে দেবেন, রাতে আমি খাব। ওঁকে জিজ্ঞেস করুন, কিছু তৈরি খাবার কিনে নিয়ে যাব কি?

    জিজ্ঞাসা করতে হল না। রানু ইতিমধ্যেই ডাইনিং হলের রিসিভারটা তুলে ওদের কথোপকথন শুনছিলেন। বললেন, না। সুজাতা, কিছু আনতে হবে না। তোমাদের দুজনের খাবার তো তৈরিই রাখা আছে, ফ্রিজে। শুধু গরম করে নিতে হবে।

    সুজাতা ফিরে এল সাড়ে সাতটার মধ্যে। একাই ট্যাক্সি নিয়ে। শোনালো তাদের গোধূলিলগ্নের অভিজ্ঞতা :

    সুজাতা আর কৌশিক সন্ধ্যা নাগাদ করবীর বাড়ির কাছাকাছি গিয়ে দেখতে পায় কিছু দূরে অনির্বাণের গাড়িটা পার্ক করা আছে। অনিবার্ণ গাড়িতে একা। ড্রাইভারের সীটে বসে বসে সিগ্রেট খাচ্ছে। গাড়িটা এমন জায়গায় পার্ক করেছে যাতে তার মুখখানা আছে ছায়ায়।

    কিষেনলালজীর কাছ থেকে গাড়ির মেক আর নম্বর সংগ্রহ করা না থাকলে ওদের পক্ষে অনিবার্ণকে শনাক্ত করা হয় তো সম্ভবপর হত না।

    একটা ছেলে উইন্ডস্ক্রিনে স্টিকার লাগাবার উপক্রম করতেই একটি দু-টাকার নোট বার করে তার হাতে ধরিয়ে দিয়ে কৌশিক বললে, বিনা নোটিসে হঠাৎ হয়তো চলে যাব ব্রাদার। এটা আগাম পকেটস্থ কর, টিকিট দিতে হবে না।

    ছেলেটা একগাল হাসল।

    অনির্বাণ ওদের দুজনকে চেনে না। ফলে ঘাবড়াবার কিছু নেই। সুজাতা বলে, অনির্বাণ তাহলে কলকাতার বাইরে যায়নি। কিন্তু এলই যদি এ পাড়ায় তাহলে, দোরের বাইরে কেন?

    কৌশিক বলে, ‘উই আর ইন দ্য সেম বোট, নন-সিস্টার!’ অনির্বাণও দেখতে চায়, তার প্রেয়সী কার জন্য বাসকসজ্জায় প্রহর গুনছে!

    প্রায় আধঘণ্টা বাদে করবী তার ফ্ল্যাটবাড়ি থেকে বার হয়ে এল। পরনে ‘ক্রিমসন লেক’ রঙের সিল্ক। সঙ্গে একটি দীর্ঘদেহী যুবক। তার মাথায় কাঁধ-ছাপানো কুণ্ডলিত চুল। পরনে জীনস-এর তাপ্পি দেওয়া প্যান্ট। পায়ে চপ্পল।

    মামুর কাছে বর্ণনা শোনা ছিল। দুজনের কারও চিনতে অসুবিধা হল না। কথা বলতে বলতে করবী আর কিংশুক বাসস্ট্যান্ডের দিকে এগিয়ে এল। দক্ষিণমুখো বাসস্ট্যান্ডে ঘেঁষাঘেঁষি দাঁড়ালো। কৌশিক সুজাতার কানে কানে বলে, ‘রক্ত করবী’ যদি একই বাসে ওঠে তাহলে তুমি একটা ট্যাক্সি নিয়ে ওদের ফলো করবে। বাসের নম্বরটা দেখে রাখলে ট্যাক্সি ধরতে যেটুকু দেরি হবে তাতে অসুবিধা হবে না। ওরা কোথায় গেল জেনেই ফিরে আসবে।

    —আর তুমি?

    —আমার টার্গেট অনিবার্ণ শিখায় জ্বলছে। হয়তো সেও ঐ বাসের পিছু পিছু ধাওয়া করবে। সেক্ষেত্রে তোমাকে কিছুই করতে হবে না। চুপটি করে বসে থাকবে আমার পাশে।

    সুজাতা জবাব দেওয়ার অবকাশ পেল না। স্ট্যান্ডে একটা মিনি এসে দাঁড়ালো। কিংশুক লাফ দিয়ে তাতে উঠে পড়ল। টা-টা করল। বাসটা ছেড়ে গেল। করবী বাড়ির দিকে ফিরে চলল।

    বোঝা গেল, সে বন্ধুকে বাসস্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে এসেছিল মাত্র।

    সুজাতা জানতে চায়, আমি কি নেমে গিয়ে একটা ট্যাক্সি….

    —না! চুপচাপ বসে থাক। আমার আন্দাজ অনিবার্ণ জানত, করবীর ঘরে কিংশুক হালদার আছে। তাই ও বাইরে অপেক্ষা করছিল। ইয়েস, আয়াম রাইট। ঐ দেখ, অনিবার্ণ গাড়ি থেকে নেমে করবীর বাড়ির দিকে যাচ্ছে।

    —তাহলে আমরা এখন কী করব?

    —’দে অলসো সার্ভ হ ওনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট!’

    কিন্তু ঈশ্বরভক্ত মিল্টনের মতো নীরব প্রতীক্ষার সুযোগও ওদের মিলল না। একটু পরেই দেখা গেল, দক্ষিণ দিক থেকে বড় বড় পা ফেলে কিংশুক হালদার ফিরে আসছে। হয়তো সে কোন জরুরী কথা বলে আসতে ভুলেছে, অথবা বাড়ির চাবি কিংবা মানিব্যাগটা করবীর ঘরে ফেলে এসেছে। তাই এক স্টপ গিয়েই বাস থেকে নেমে পড়েছে। উত্তরমুখো ফিরে আসছে।

    কৌশিক সুজাতার হাতটা চেপে ধরল : গাড়ি থেকে নেমো না। এখানে বসেই দেখ, নাটকটা কীভাবে জমে যায়।

    দু’চার মিনিট পরেই করবীর বাড়ির ভিতর থেকে একটা চিৎকার-চেঁচামেচির আওয়াজ শোনা গেল। তারপরই হিন্দি সিনেমার নিরন্তর টিসম-টিসম! কলকাতাবাসী ক্রমশ এতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। পথচারীরা ভ্রূক্ষেপও করল না। কেউ ও বাড়িটার দিকে নজর তুলে তাকিয়েও দেখছে না। মতপার্থক্যটা ইস্ট বেঙ্গল-মোহন বাগান, সি পি এম-কংগ্রেস, ভোটের রিগিং সমর্থন ও রিগিং-বিরোধী কী জাতীয়, তা জানতে কেউ আগ্রহী নয়। এমন সময় এক ভদ্রমহিলা- বোধকরি করবীর প্রতিবেশিনী, দ্বিতলের ক্যান্টিলিভার বারান্দায় ছুটে বেরিয়ে এসে হঠাৎ চিৎকার জুড়ে দিলেন, বাঁচাও, বাঁচাও। মেরে ফেললে গো… পুলিশ! পুলিশ!

    কৌশিক এবার গাড়ি থেকে নামল। সুজাতাকে বললে, তুমি চুপচাপ বসে থাক। আমি দেখছি। শুম্ভ-নিশুম্ভের যুদ্ধ বেধে গেছে বোধহয়। অনিবার্ণ এতক্ষণে নিশ্চয় ঐ ছয়ফুট দৈত্যটার টিসম্-টিসমে ফ্ল্যাট!

    আরও কয়েকজন সচেতন হল। তার ভিতর একজন হচ্ছে মোড়ের ট্রাফিক পুলিশ। নিতান্ত ঘটনাচক্রে মোটরবাইকে চড়ে একজন পুলিশ ইন্সপেক্টর তখন ওখান দিয়ে যাচ্ছিলেন। ট্রাফিক পুলিশের কর্তব্য শুধুমাত্র সেলাম জানানো। পরিবর্তে এ লোকটা হুইসিল বাজিয়ে ইন্সপেক্টরকে রুখে দিল। আঙুল তুলে দ্বিতলের ঐ ঝোলা বারান্দাটা দেখিয়ে দিল। ইন্সপেক্টর বাইক থামালেন, ফুটপাথের কিনার-ঘেঁষে চক্রযানটা পার্ক করে গটগট ভঙ্গিতে এগিয়ে গেলেন বাড়িটার দিকে। ইতিমধ্যে আশপাশের মানুষজনও ভিড় করেছে।

    কৌশিক আর ইন্সপেক্টর প্রায়ই একই সময়ে সদর দরজার সামনে এসে পৌঁছালো। সেটা খোলাই ছিল। ভিতরদিক থেকে এগিয়ে এল বছর-ত্রিশের একটি যুবক। সিলভার গ্রে রঙের থ্রি- পীস স্যুট তার পরিধানে। চুল সুবিন্যস্ত, টাই যথাস্থানে। ইন্সপেক্টর তাকেই প্রশ্ন করল, কী ব্যাপার? ভিতরে কে এসেছেন? অমিতাভ বচ্চন? না মিঠুন চক্রবর্তী?

    কথাটা তার শেষ হল না। যুবকটি আঙুল তুলে দ্বিতলের একটা অংশ দেখিয়ে দিল। অন্যমনস্কের মতো বললে, ফার্স্ট ফ্লোর। রঘুবীর সেনের ফ্ল্যাট মনে হল। রোজই হয়। তবে আজ একটু বাড়াবাড়ি রকম। এই যা।

    ঘড়ি দেখে সে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। ইন্সপেক্টর ওকে নজর করল না। জোড়া জোড়া সিঁড়ির ধাপ ডিঙিয়ে সে দোতলায় উঠতে থাকে। তার পিছু পিছু উৎসাহী জনতার একাংশ কৌশিক কিন্তু থমকে দাঁড়িয়ে পড়েছে। ঘড়ি দেখল। পৌনে সাতটা। ব্যাক-গিয়ারে পেছিয়ে এল নিজের গাড়ির কাছে। সুজাতাকে বললে, নেমে পড়। কুইক! এখানে যেটুকু খবর সংগ্রহ করতে পার করে মামুকে ফোন কর। ঐ মেডিকেল স্টোরে টেলিফোন আছে।

    —আর তুমি?

    —আমার টার্গেট তো অনিবার্ণ! তাকেই শ্যাডো করব।

    —অনিবার্ণ! সে তো বাড়ির ভিতরে। কিংশুকের সঙ্গে শুম্ভ-নিশুম্ভের…

    —না! ঐ দেখ, সে গাড়িতে উঠে স্টার্ট দিচ্ছে। ওর গায়ে একটি আঁচড়ও লাগেনি মারামারিতে ও আদৌ অংশ নেয়নি।

    রানু বিস্মিত হয়ে সুজাতার কাছে জানতে চান, আসলে ব্যাপারটা কী হল বুঝলাম না। অনির্বাণ মারামারি করেনি? তাহলে দৈত্যটা ঢিসম্-টিসম্ করছিল কার সঙ্গে?

    সুজাতা বলে অবিশ্বাস্য ব্যাপার, মামিমা। নিজে চোখে না দেখলে আমি বিশ্বাসই করতাম না। অনির্বাণের পিছু পিছু ‘ও’ যখন গাড়ি নিয়ে বেরিয়ে গেল তখন দ্বিতলে উঠে এলাম। করবীর ফ্ল্যাটে তখন কৌতূহলী জনতার ভিড়। পুলিশ ইন্সপেক্টর ধমক দিচ্ছে, এখানে কী দেখতে এসেছেন আপনারা? রথ না দোল? যে-যার কাজে যান। না হলে জবানবন্দি নেবার জন্য থানায় ধরে নিয়ে যাব কিন্তু। আদালতে সাক্ষী দিতে দিতে জান নিকলে যাবে।

    কথাটায় কাজ হল। ঊর্ধ্বগামী জনস্রোত নিম্নমুখী হল। সুজাতা দেয়াল ঘেঁষে নিশ্চুপ দাঁড়িয়েই রইল। ঐ বাড়িরই অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দাদের ভিড়ে। করবীর বৈঠকখানায় সোফা-সেট স্থানচ্যুত। একটা ফুলের টব ভেঙে গেছে। ‘বুক-কেস’-এর একটা স্লাইডিং পাল্লাও চুরমার। কেন্দ্রস্থলে পম্পাতীরে ভগ্নউরু দুর্যোধনের মতো অর্ধশয়ান অবস্থায় পড়ে আছে কিংশুক হালদার। তার দাড়িতে রক্ত, শার্টের সামনের অংশটা ফাংলা-ফাই। বাঁ চোখটা ফুলে ঢেকে গেছে। ঠোঁটটাও মারাত্মকভাবে কেটে গেছে। করবী একটা পোর্সেলিনের বৌলে ডেটল জল নিয়ে এসে ধুইয়ে দিচ্ছে।

    সুজাতা এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করল, ‘ব্যান্ড-এড’ বাড়িতে আছে? না ঐ সামনের মেডিকেল স্টোর থেকে নিয়ে আসব?

    করবী চোখ তুলে দেখল। ওকে চিনতে পারল না। বলল, না, ব্যান্ড-এইড বাড়িতে নেই। নিয়ে আসুন, প্লীজ। খুচরো দেব?

    —টাকা-পয়সার কথা পরে। ডেটল তো রয়েছেই। তুলো ব্যান্ডেজ কি আর লাগবে? এতক্ষণে ঘর খালি হয়ে গেছে। উটকো মানুষ আর বিশেষ নেই। প্রতিবেশীরা রয়েছেন ছড়িয়ে-ছিটিয়ে। ইন্সপেক্টর করবীকেই গৃহের মালকিন হিসাবে চিহ্নিত করেছে। তার কাছেই জানতে চায়, ইনি কি এই ফ্ল্যাটের বাসিন্দা?

    করবী চোখ তুলে তাকায়। বলে, না ও থাকে আনোয়ার শাহ্ রোডে।

    —কে হয় আপনার? কী নাম?

    —ইয়ে, সম্পর্কে দাদা। কাজিন। এর নাম কিংশুক হালদার।

    ইন্সপেক্টর ওর নাড়ি দেখে বলল, অ্যাম্বুলেন্স আনাব? কী কাজিন কিংশুক? না, একটু পরে সুস্থ হয়ে ট্যাক্সি নিয়ে বাড়ি যেতে পারবে? না কি, রাতটা এখানেই…

    বাক্যটা অসমাপ্ত রেখে সে করবীর দিকে তাকায়। বলে, এ ফ্ল্যাটে আর কে থাকেন? করবী জবাব দেবার আগেই ভগ্নঊরু দুর্যোধন গর্জে ওঠে, আপনি… আপনি… ঐ শুয়োরের বাচ্চাটাকে পালিয়ে যেতে দিলেন? …ওকে, ওকে… অ্যারেস্ট করলেন না?

    ইন্সপেক্টর পুনরায় করবীকে প্রশ্ন করে, কে ওঁকে এভাবে ঠেঙিয়েছে? কেন ঠেঙিয়েছে?

    করবী জবাব দিল না। নিঃশব্দে শুশ্রূষা করতে থাকে।

    ইন্সপেক্টর পুনরায় করবীকে প্রশ্ন করে, ভদ্রলোকের গায়ে কি একটা সিলভার গ্রে রঙের স্যুট ছিল? বয়স ত্রিশ বছর? পাঁচ-সাত বা আট-হাইট?

    এবারও করবী নীরব। কিংশুক আবার গর্জে ওঠে : ভদ্রলোক! ওকে আপনি ভদ্রলোক বলেন? হারামজাদা! শুয়োর কি বাচ্চা!

    ইন্সপেক্টর উঠে দাঁড়ায়। করবীকে বলে, কারও বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে লোকাল থানায় এফ. আই. আর. লজ করে আসবেন। তবে আপনি যেভাবে নির্বাক সেবাব্রতীর মতো আপনার কাজিনের শুশ্রূষা করে চলেছেন তাতে মনে হয়, আপনি ব্যাপারটা চেপে যেতেই চান। অল রাইট।

    কিংশুক আবার গর্জে ওঠে : আই উইশ দ্যট দ্য হুলিগান বি অ্যারেস্টেড!

    ইন্সপেক্টর দ্বারের কাছ পর্যন্ত চলে গিয়েছিল। সেখানে সে ঘুরে দাঁড়ায়।

    বলে, বললাম তো! থানায় গিয়ে অভিযোগটা লিপিবদ্ধ করবেন। বিস্তারিতভাবে। কিন্তু তাতে মুশকিল কি জানেন, কাজিন কিংশুকবাবু? আপনার এফ. আই. আর.-টা বিশ্বাসযোগ্য হওয়া চাই। আপনাকে ব্যাখ্যা দিতে হবে : কীভাবে বয়সে আপনার চেয়ে দশ বছরের বড়, হাইটে চার ইঞ্চি ছোট, ঐ থ্রি-পীস স্যুট পরা মানুষটা আপনাকে এমন মর্মান্তিকভাবে একতরফা ঠেঙিয়ে গেল। মামলাটা আদালত পর্যন্ত গেলে আমি কিন্তু সাক্ষী দেব যে, ওর গলার টাইটা পর্যন্ত স্থানচ্যুত হয়নি। গুড নাইট!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসমগ্র কিশোর সাহিত্য – নারায়ণ গঙ্গোপাধ্যায়
    Next Article কাঁটায়-কাঁটায় ৫ – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }