Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কাঁটায়-কাঁটায় ৪ – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প520 Mins Read0
    ⤶ ⤷

    ন্যায়নিষ্ঠ ন্যাসনাশীর কাঁটা – ৬

    ৬

    কৌশিক ফিরে এল রাত আটটা নাগাদ। এসেই বললে, এবার আপনার ঐ মান্ধাতা আমলের গাড়িটা বাতিল করুন, মামু!

    —কেন, উঠানটা কি খুবই বেঁকে গেছে?

    —আজ্ঞে না। সব্‌সে-জবর নাচনেওয়ালিও একই কমপ্লেন করবে। যাকে ফলো করছি সে ঝড়াকসে একবারে স্টার্ট নিয়ে নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল, আর আপনার পুষ্পক রথ ঝকড়-ঝকড় করে স্টার্ট নিতেই চায় না। যখন নিল, তখন সামনের গাড়িটা হাওয়া। আমি কী করতে পারি?

    বাসু বললেন, ঠিক আছে। ঠিক আছে। সব দোষ আমার গাড়ির। কিন্তু তুমি কতদূর কী জেনে এসেছ, শুনি। সুজাতার কিস্সা শেষ হয়েছে, ‘কিং’ ধরাশায়ী আর ‘কিংকং’ পুলিশ- ইন্সপেক্টরের নাকের ডগা দিয়ে হাওয়া। আর তুমি ঐ কিংকং-এর পিছু নিলে। তারপর?

    কৌশিকের রিপোর্ট অনুসারে জানা গেল যে, অনিবার্ণ হরীশ মুখার্জি রোড ধরে হাজরা রোডে এসে পড়ে। বাঁয়ে বাঁক নেয়। হাজরা পার্কের কাছে গাড়িটা পার্ক করে নেমে যায়। ওখানে যে একটা পাবলিক টেলিফোন বুথ আছে সেটাই জানা ছিল না কৌশিকের। সে কিছু দূরে গাড়িটা পার্ক করল। অনিবার্ণ গাড়ি লক করে এগিয়ে গেল টেলিফোন বুথটায়। অনিবার্ণকে খুবই চিন্তাগ্রস্ত মনে হচ্ছিল। ডাইনে-বাঁয়ে তাকাচ্ছে না। কেউ যে তাকে অনুসরণ করতে পারে, বা করছে, এ বোধই নেই। ফলে তার নজর এড়িয়ে অনায়াসে পিছন পিছন কৌশিকও এগিয়ে আসে।

    টেলিফোন বুথটা খালি। একটা মাত্র খুপরি। নিচের দিকটা কাঠের প্যানেল, উপরে কাচ কিন্তু সৌভাগ্যক্রমে পিছনের কাচখানা ভাঙা। হাজরা মোড়ে পুলিশ আর ‘ইনকেলাবি-দলে’ খণ্ডযুদ্ধ লেগেই আছে। তাতেই হয়তো কাচখানা ভেঙে গেছে। কৌশিক সেই ভাঙা কাচের কাছাকাছি কানটা রেখে একটা সিগ্রেট ধরাবার চেষ্টা করছে। ও তাকে ভ্রূক্ষেপই করে না।

    অনিবার্ণ একটা নম্বর ডায়াল করে। কিছু পরে পয়সা ফেলে। কৌশিক আড়ালে দাঁড়িয়ে শুধু একতরফা আলাপচারী শুনতে পায় :

    —হ্যালো!… কী? হ্যাঁ, কুতুব টী!… সে আবার কী? দাঁড়ান, কাগজ-কলম বার করি।

    অনির্বাণ পকেট থেকে কাগজ-কলম বার করে বলে, এবার বলুন?

    খানিকক্ষণ শুনে বলে, শুনুন, নম্বরটা আমি রিপিট করছি।

    একটা টেলিফোন নাম্বার সে রিপিট করে। কৌশিক সেটা লিখে নিতে সাহস পায় না। কারণ সে যে টেলিফোন বুথের ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে, কথোপকথন শুনতে পাচ্ছে, এটা পথচারীদের নজরে পড়ছে। যে কেউ এসে ওর কলার চেপে ধরে বলতে পারে, এভাবে আড়ি পাতছেন কেন, মশাই? বিশেষত পানের দোকানের পানওয়ালা দুলে দুলে পান সাজতে সাজতে ওকে তীক্ষ্ণদৃষ্টিতে নজর করছে মনে হল।

    লোকটা সন্দেহ করেছে ইতিমধ্যেই।

    অনির্বাণ টেলিফোনটা হুক থেকে নামিয়ে রাখল। এদিকে ফিরল। কৌশিকের সঙ্গে ওর চোখাচোখি হয়ে গেল। উপায় নেই। কৌশিক বললে, আপনার শেষ হয়েছে? কাইন্ডলি বাইরে আসুন। আমাকে একটা জরুরি ফোন করতে হবে।

    অনির্বাণ বললে, সরি! আমাকে আরও দু-একটা ফোন করতে হবে। আপনি বরং ঐ রেলওয়ে টিকিট-কাউন্টারে গিয়ে দেখুন। ওখানেও একটা পাবলিক ফোন আছে।

    কৌশিক বিনা-বাক্যব্যয়ে সেদিকে এগিয়ে গেল। দেখল, অনিবার্ণ আবার নতুন করে ফোন করছে কোথাও। কৌশিক ওর দৃষ্টি এড়িয়ে আবার ফিরে এসে দাঁড়ালো। আগের জায়গায়।

    অনির্বাণ উল্টোদিকে মুখ করে বলছে, …ঠিক আছে। কটার সময়? … দশটা? আজ রাত দশটা?… অল রাইট। কোথায়? …হ্যাঁ, হ্যাঁ, টাকাটা আমার সঙ্গেই আছে… আরে হ্যাঁ, বাপু পাঁচ হাজারই। দশ-বিশ টাকার নোটে। ভেনুটা বলুন। কোথায়? …কী? ও, হ্যাঁ বুঝেছি। চিনি, আর সি. জি. সি. চিনি। কিন্তু সে তো বিরাট এলাকা … কী? ট্রাস্টি? হ্যাঁ, চিনি। অল রাইট … রাত দশটা, অ্যাট TRUSTEE! কিন্তু অমন অদ্ভুত জায়গায় কেন? … অল রাইট।

    ফোনটা নামিয়ে রাখল অনির্বাণ। বেরিয়ে গেল বুথ থেকে। কৌশিকের নজর হল, পানওয়ালা এখনো একদৃষ্টে ওর দিকে তাকিয়ে আছে। চোখাচোখি হতেই বললে, বাবুজি, শুনিয়ে।

    অগত্যা এগিয়ে আসতে হল তার দিকে। পানওয়ালা বললে, আপ চুপকর উনকি বাত চোরী চোরী সুন রহেথে! কিউ?

    অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স! আক্রমণই হচ্ছে আত্মরক্ষার শ্রেষ্ঠ পন্থা! কৌশিক খিঁচিয়ে ওঠে, তোমার কোনও ছোটি বহিন আছে? বদমেজাজী জিজাজী আছে? বিনাদোষে যদি তোমার জিজাজী ঐ নন্নি-মুন্নি বহিনটাকে তালাক দিতে চায়, তাহলে তুমি তখন কী করবে? আড়ি পাতবে? না দুলে দুলে পান সাজবে?

    —ঐ স্যুট পিনেবালা আপকো জিজাজী আছেন?

    —না তো কি আপকো জিজাজী আছেন?

    —ঠিক হ্যায়, বাবুজি; যাইয়ে!

    এ ঝামেলা মিটিয়েই কি রেহাই পাওয়া গেল? মামুর পুষ্পক রথ বেগড়বাই শুরু করলেন!

    বাসু বললেন, অল রাইট, অল রাইট! দোষটা নন্দ ঘোষের, মেনে নিলাম। এবার বল, টেলিফোনের নম্বরটা কী ছিল?

    —বললাম তো। সেটা লিখে নেবার সুযোগ পাইনি।

    —তা তো শুনলাম। বুঝতে পারছি, মনে রাখতেও পারিনি। অন্তত এক্সচেঞ্জ নম্বরটা?

    —ভাল শোনা যাচ্ছিল না। ট্রামের ঘড়ঘড়ানিতে।

    —বটেই তো! হাজরার মোড়ে ট্রামে বড় শব্দ হয়। ওখানে ট্রামরাস্তার উঠোনটা বড়ই বাঁকা!

    রানু কৌশিকের তরফে সওয়াল করেন, তুমি বাপু অহেতুক রাগ করছ। কৌশিক তোমার পুষ্পক রথকে ছ্যাকড়া গাড়ি বলায়।

    বাসু সেকথায় কর্ণপাত করলেন না। কৌশিককে বলেন, ঠিক আছে। যেটুকু শুনতে পেয়েছ তার অর্থগ্রহণ হয়েছে? TRUSTEE ব্যাপারটা কী? রাত দশটায় TRUSTEE-তে দেখা করার অর্থ?

    কৌশিক বললেন, আমি বুঝতে পারিনি।

    —ন্যাচারালি। আর ঐ R.C.GC.?

    —তাও জানি না।

    —ধর, আমি যদি বুঝিয়ে বলি ঐ R.C.GC. হচ্ছে রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব? তাহলে বলতে পারবে TRUSTEE-তে দেখা করার অর্থ?

    কৌশিক অধোবদনে ভাবছে। বাসু জিজ্ঞেস করেন, নেক্সট? সুজাতা?

    সুজাতা এতক্ষণ কোন কথা বলেনি। এখনও নীরব। রানু আগ বাড়িয়ে বলেন, আমাকে জিজ্ঞেস করা নিরর্থক। আমি বুঝিনি।

    —ধর, আমি যদি বুঝিয়ে বলি : কৌশিক ট্রামের ঘড়ঘড়ানিতে ঠিক মতো শুনতে পায়নি। কথাটা ‘ট্রাস্টী’ নয়, ‘ফার্স্ট টী’?

    —’প্রথম পেয়ালা চা?’ তার মানে?

    —না। টী বানান এখানে TEA নয়, TEE; তাহলে? কোন অর্থ হয়?

    এবারও সবাই নীরব।

    বাসুই ব্যাখ্যা দেন, গলফ খেলায় TEE একটা পারিভাষিক শব্দ। ফুটবলে যেমন ‘ফ্রি-কিক’ বা ‘সাডেন-ডেথ’; ক্রিকেটে যেমন ‘গুগলি’ বা ‘চায়নাম্যান’। গলফ খেলার সময় যেখানে বলটাকে তৃণাচ্ছাদিত টিলায় বসিয়ে স্ট্রাইক করা হয় তাকে বলে ‘টী’। পরপর তাদের নাম ‘ফার্স্ট টী’, ‘সেকেন্ড টী’, ‘থার্ড টী’ ইত্যাদি। আমরা জানি, অনির্বাণের কাকাবাবু প্রয়াত রঘুবীর সেন প্রত্যহ গলফ খেলতে আসতেন। হয়তো অনিবার্ণই ড্রাইভ করে নিয়ে আসত R.C.GC.-তে। তাই ঐ গলফ কোর্সের ‘ফার্স্ট টী-র অবস্থান সম্বন্ধে সে প্রত্যাশিতভাবেই ওয়াকিবহাল।

    কৌশিক বলে, কিন্তু যে ফোন করছিল সে’ও কি গলফ খেলে? আমি, সুজাতা, মামিমা, আমরা কেউই তো জানতাম না ‘TEE’ কথাটার মানে। ও কেমন করে জানল?

    —আমার অনুমান যদি সত্য হয় অর্থাৎ TRUSTEE-টা যদি First Tee হয় তাহলে ধরে নেওয়া যেতে পারে সেও ঐ গলফ-কোর্ট সম্বন্ধে ওয়াকিবহাল। প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে সাক্ষাৎকারটা হচ্ছে কেন?

    সুজাতা এবার বলে, অনিবার্ণকে কেউ ব্ল্যাকমেলিং করছে। ও তাকে নগদে পাঁচ হাজার টাকা খুচরো নোটে দিতে যাচ্ছে…

    —সেটা সহজবোধ্য। প্রশ্ন সেটাও নয়। প্রশ্ন : পাঁচ হাজার ব্ল্যাকমেলিং-এর টাকা মেটাতে অমন একটা অন্ধকার নির্জন স্থান বেছে নেওয়া হল কেন?

    কৌশিক উঠে দাঁড়ায়। ঘড়ি দেখে বলে, এখনো সওয়া ঘণ্টা সময় আছে।

    বাসু বলেন, তা আছে। কিন্তু তোমার হিপ-পকেটে কি ‘ওটা’ আছে? নাহলে ভরে নাও। আত্মরক্ষার্থে প্রয়োজন হতে পারে। দ্বিতীয় কথা, আমার গাড়িটা থাক। ট্যাক্সি নিয়ে যাও। জায়গাটা চেন তো? আনওয়ার শাহ রোডে টিভি স্টেশনের…

    —হ্যাঁ, চিনি। রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবের গেটটা দেখেছি। কিন্তু মেম্বারশিপ কার্ড ছাড়া আমাকে তো ঢুকতে দেবে না।

    —সম্ভবত নয়। তবে বহু জায়গায় পাঁচিলটা ভেঙে দিয়েছে বস্তির লোকেরা। ইট খুলে নিয়ে গেছে। তা হোক, সে পথে বেআইনি ভিতরে ঢুকতে যেও না। গেটে গিয়ে পৌনে দশটা নাগাদ গাড়িটা পার্ক কর। বাইরে থেকে যেটুকু দেখা যায় তাই দেখবে। অনিবার্ণ কখন ভিতরে গেল, কখন বেরিয়ে এল। টাইমটা নোট কর। আরও একটা কথা। এখন অনিবার্ণ তোমার মুখ চেনে। একটু মেক আপ নিয়ে যেও।

    রানু বলেন, কিন্তু সাক্ষাতের জায়গাটা তো অনিবার্ণ স্থির করেনি, করেছে ঐ লোকটা। শয়তানি পরিকল্পনাটা যদি তার হয়?

    বাসু বললেন, অনিবার্ণ কচি খোকা নয়, অত্যন্ত বিচক্ষণ, তুখোড় ছেলে। সে আত্মরক্ষা করতে জানে। না জানলে সে মরবে। তুমি শুধু নিজেকে কোনভাবেই জড়িয়ে ফেল না কৌশিক।

    সুজাতা উঠে দাঁড়ায়। বলে, দাঁড়াও। আমি যাব তোমার সঙ্গে।

    —না! —বাসু আপত্তি করেন। তুমি গেলে ওর দায়িত্ব বাড়বে অহেতুক। সুবিধা কিছুই হবে না। ও একাই যাক। যে কোনভাবেই অহেতুক বাড়তি রিস্ক নিতে যেও না, কৌশিক। তুমি ওর বডিগার্ড হিসাবে যাচ্ছ না। ইনভেস্টিগেটার হিসাবে যাচ্ছ।

    —অল রাইট। চলি।

    কৌশিক এবার সুজাতার দিকে ফিরে বলল, স্টিল-আলমারির চাবিটা দেখি?

    সুজাতা উঠে দাঁড়ায়। বলে, চল। আমি বার করে দিচ্ছি। ওরা দুজনে দোতলায় উঠে যাবার পর রানু বাসুসাহেবের দিকে ফিরে বললেন, কী দরকার ছিল ঐ গোলাগুলির মধ্যে কৌশিককে এত রাত করে পাঠাবার?

    বাসু বলেন, আমার উপর রাগ করছ কেন? প্রফেশনটা কৌশিক তো নিজেই বেছে নিয়েছে। প্রাইভেট গোয়েন্দাগিরি করতে গেলে মাঝে মাঝে হিপ পকেটে আত্মরক্ষার অস্ত্রটা থাকা প্রয়োজন হয়ে পড়ে। শুধু এই কথাই তো ওকে মনে করিয়ে দিয়েছি।

    —না। তুমিই ওকে পাঠালে অমন একটা বিপদজনক জায়গায়।

    বাসু মাথা নেড়ে বললেন, সরি ম্যাডাম। আপনার স্মৃতিভ্রম হচ্ছে। আমি শুধু জানতে চেয়েছিলুম, ‘পাঁচ হাজার ব্ল্যাকমেলিং-এর টাকা মেটাতে অমন একটা অন্ধকার নির্জন স্থান বেছে নেওয়া হল কেন?’ তোমরা দুজনে জবাব দিলে না। কৌশিক ত্রিং করে উঠে দাঁড়ালো। ঘড়ি দেখে বলল, ‘এখনো সময় আছে।’

    —তখন তোমার বলা উচিত ছিল, ওসব ধাষ্টামোর মধ্যে তোমাকে নাক গলাতে হবে না।

    —আমি সে কথা বললেই ওর বোঁতাম-আঁটা জামার নিচে শাস্তিতে শয়ান’ প্রাণটা ঠাণ্ডা হয়ে যেত? ও রাজি হয়ে যেত, সুজাতাকে নিয়ে দোতলায় উঠে খেত?

    রানু প্রত্যুত্তর করার সময় পেলেন না। ইতিমধ্যে ওরা দুজনে দ্বিতল থেকে নেমে এসেছে। কৌশিকের হিপ পকেটটা উঁচু হয়ে আছে। তার হাতে একটা টর্চ। কাঁধে ঝোলা ব্যাগ। বাসু জানেন, তাতে আছে ফ্ল্যাশগান-ওয়ালা ক্যামেরা, বাইনোকুলার ইত্যাদি।

    ওরা দুজনে বৈঠকখানার সামনে দিয়ে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ালো।

    কৌশিক এদিকে ফিরে বললে, আপনারা তিনজনে খেয়ে নেবেন। ফিরতে আমার অনেক রাত হতে পারে। সদরের ডুপলিকেট চাবি তো আমার কাছেই আছে। শুয়ে পড়বেন আপনারা। গুডনাইট!

    কৌশিক সিঁড়ি দিয়ে নেমে গেল। রাস্তায়।

    সুজাতা কোনও কথা বলল না। না কৌশিকের সঙ্গে, না মামু-মামিমার সঙ্গে। দুম্-দুম্ করে উঠে গেল দ্বিতলে। তারপর হঠাৎ ফিরে এসে বললে, মামিমা, আপনারা খেয়ে নেবেন। আমার শরীরটা ভাল নেই। রাতে খাব না।

    রানু জবাব দেবার সুযোগ এবারও পেলেন না।

    কথাগুলো ছুঁড়ে দিয়েই সুজাতা দ্বিতলমুখো রওনা হয়েছে।

    বাসু পাইপ ধরালেন। বললেন, সুজাতা মর্মান্তিক চটেছে।

    রানু বললেন, সেটাই স্বাভাবিক। তোমার উচিত ছিল, কৌশিককে বাধা দেওয়া।

    বাসু বলেন, ভুল করছ রানু! কৌশিককে যেতে দিলাম বলে সুজাতা চটেনি।

    —তবে কী জন্য সে রাগ করেছে?

    —তাকে কৌশিকের সঙ্গে নৈশ অভিযানে যেতে দিলাম না বলে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসমগ্র কিশোর সাহিত্য – নারায়ণ গঙ্গোপাধ্যায়
    Next Article কাঁটায়-কাঁটায় ৫ – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }