Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কাঁটায়-কাঁটায় ৪ – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প520 Mins Read0
    ⤶ ⤷

    ন্যায়নিষ্ঠ ন্যাসনাশীর কাঁটা – ৮

    ৮

    পরদিন সকালে প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফিরে বাসুসাহেব দেখেন বাইরের বারান্দায় এঁরা তিনজনে দু-তিনখানা খবরের কাগজে বিশেষ একটি সংবাদ খুঁজছেন। সাধারণ মানুষের মৃতদেহ পথের ধারে পড়ে থাকাকে ইদানীং আর ‘নিউজ’ বলে ধরা হচ্ছে না। তবে এ খবরটা বেরিয়েছে একাধিক পত্রিকায়। বোধকরি স্থান- মাহাত্ম্যে। রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবের সে রমরমার যুগ আর নেই। তবু মরা হাতি

    লাখ টাকা। সংবাদে প্রকাশ : ঐ ক্লাবের মাঠে গতকাল রাত একটার সময় টহলদারী দারোয়ানের নজরে পড়ে এক নম্বর টীর কাছাকাছি একটি মৃতদেহ। পুরুষ। বয়স পঞ্চাশের ওপরে। পরনে শার্ট-প্যান্ট। ক্লাবের সভ্য নয়। তার পকেট ফাঁকা — কোন কাগজ, রুমাল, মানিব্যাগ, বাসের টিকিট কিচ্ছুটি নেই। দারোয়ান কেয়ারটেকারকে ডেকে আনে। পুলিশ এসে পৌঁছায় রাত পৌনে দুটোয়। বিস্তারিত খবর স্টপ-প্রেসে দেওয়া যায়নি। শুধু বলা হয়েছে, মৃতব্যক্তির পরিচয় জানা যায়নি। না, স্টোনম্যানের কীর্তি নয়। রগের পাশে বুলেটের আঘাত চিহ্ন।

    কৌশিক বললে, আপনার জন্যই অপেক্ষা করছি। আমার মনে হয়, লাইসেন্সড প্রাইভেট ডিটেকটিভ হিসাবে আগবাড়িয়ে আমাকে খবরটা জানাতে হয়।

    —কী খবর? কে খুন হয়েছে?

    —তা জানি না। কিন্তু কে খুনটা করেছে তা জানি!

    বাসু ধমকে ওঠেন, বোকার মতো কথা বল না কৌশিক। তুমি শুধু এটুকু জান যে, তুমি একটা বেওয়ারিশ রিভলভার উদ্ধার করেছ, যার একটি গুলি ব্যয়িত। তুমি আমাকে জানিয়েছ। ব্যস। এখন তুমি আমার মক্কেল। আমার নির্দেশ মতো চলবে।

    হঠাৎ পোর্টিকোর সামনে এসে দাঁড়ালো একটা পুলিশ- জীপ। ধড়াচূড়ো-পরা ইন্সপেক্টর নিখিল দাশ নেমে এল গাড়ি থেকে। হোমিসাইড সেকশানে এই নিখিল দাশ নতুন জয়েন করেছে। বরাবরই সে বাসুসাহেবের ফ্যান, এখন ঘটনাচক্রে বিপক্ষশিবিরে এসে পড়াতেও তার মুগ্ধভাব কাটেনি। সম্প্রতি বাসুসাহেব একটি হত্যা মামলার কিনারা করে নিখিলের সঙ্গে পুরস্কারটা ভাগাভাগি করে নিয়েছেন। বাসুর ভাগে পড়েছে মক্কেলের মুক্তি আর ইন্সপেক্টর দাশের প্রাপ্তি : সমস্যা সমাধানের কৃতিত্ব। তথা, একটি ‘বউ!’

    রানু বললেন, এসো, এসো নিখিল। কাকলিকে সঙ্গে নিয়ে এলে না কেন?

    কাকলি নিখিলের সদ্যপরিণীতা বধূ।

    —আমি কি এই কাকডাকা ভোরে সৌজন্য সাক্ষাতে এসেছি মামিমা?

    তা সত্যি। বেচারি অফ-ডিউটিতে ছিল। কিন্তু পঞ্চায়েতি ইলেকশনের হাঙ্গামায় এমনিতেই লোকের টানাটানি। তাই মাঝরাত্রে ওর ঘাড়ে চেপেছে বাড়তি কাজের বোঝা। রাত দেড়টার সময় লালবাজার হোমিসাইড থেকে ওর বাড়িতে ফোন করে জানানো হয় যে, গলফ ক্লাবের মাঠে একটা মৃতদেহ পাওয়া গেছে। মার্ডার। গুলিবিদ্ধ বৃদ্ধ। লালবাজার থেকে পুলিশ ফটোগ্রাফারকে ওরা রওনা করিয়ে দিয়েছে। কিন্তু সিনিয়র ইন্সপেক্টর আর কেউ ডিউটিতে না থাকায় ওকেই সরেজমিনে কেসটা দেখতে বলা হচ্ছে। নিখিল রাত চারটের সময় লাসকে মরাকাটা-ঘরে রওনা করে দিয়ে ফিরে আসে। আর তখনই স্ত্রীর কাছে শোনে, লালবাজার হোমিসাইড থেকে দ্বিতীয়বার ফোন এসেছিল।

    নিখিল রিং-ব্যাক করে। লালবাজার থেকে জানতে পারে যে, রাত চারটের সময় ওরা একটা ‘অ্যাননিমাস টিপস্’ পায় টেলিফোনে। অজানা লোকটা বিকৃতকণ্ঠে কথা বলছিল। আত্মপরিচয় দিতে চায়নি। তার বক্তব্য : মৃত ব্যক্তির নাম কালিপদ কুণ্ডু। ব্ল্যাকমেলিং ছিল তার ব্যবসা। সংবাদদাতা জানে যে, ঐ কুণ্ডুর সঙ্গে একজন যুবকের অ্যাপয়েন্টমেন্ট ছিল গলফ ক্লাবে, রাত দশটায়। যুবকের নামটা সংবাদদাতা জানে না; কিন্তু সে থাকে টেমার লেনের একটা মেসবাড়িতে; আর দ্বিতীয়ত সে কী একটা মামলায় জড়িত। স্বনামধন্য ব্যারিস্টার বাসুসাহেবের মক্কেল।

    নিখিল বলে, খবরটা শুনে আমি সরাসরি আপনার কাছে চলে এসেছি। এবার বলুন স্যার, টেমার লেনের মেসে আপনার কোনও মক্কেল থাকে?

    বাসু বললেন, থাকে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, কাল আমাদেরও শুতে অনেক রাত হয়েছিল। কৌশিক আমারই নির্দেশে একটা তদন্তে গিয়েছিল। ফিরে এল রাত বারোটা বাজিয়ে। খবরের কাগজে নিউজটা দেখে আমি হোমিসাইডে ফোন করতে যাচ্ছিলাম, এমন সময় তুমি নিজেই এসে হাজির। আমি কৌশিককে ডেকে দিচ্ছি। সে একটা এজাহার দেবে। শুধু এজাহার নয়, একটা বেওয়ারিশ রিভলভার তোমার হাতে তুলে দেবে।

    —বেওয়ারিশ রিভলভার! মানে?

    —হ্যাঁ, জার্মান মেড। ‘সড-অফ নজল’। এমন রিভলভার বাজারে কমই আছে। ও একটা ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছে।

    —কোথায়?

    —সেটা ওর কাছেই শোন। ওকে ডেকে দিচ্ছি।

    উপায় নেই। শুধু আইন-সচেতন নাগরিক হিসাবেই নয়, হাইকোর্টের একজন প্র্যাকটিসিং ব্যারিস্টার হিসাবে সব কথাই ওঁকে জানাতে হবে। অনিবার্ণ হাজার টাকার রিটেইনার দিয়েছে কিন্তু সেটা তার ‘তহবিল তছরুপ’ কেসে। ট্রাস্টি হিসাবে সে যেন বিশ্বাসঘাতক রূপে চিহ্নিত হয়ে শাস্তি না পায়, তাই। সেই অজুহাতে সে মানুষ খুন করে নিরুদ্দেশ হতে পারে না। অনির্বাণ যদি রিভলভারটা ডাস্টবিনে ছুড়ে ফেলে না দিয়ে বাসুসাহেবের চেম্বারে এসে আত্মসমর্পণ করত, তাহলে হয়তো ব্যাপারটা দাঁড়াতো অন্যরকম। কিন্তু অত্যন্ত বুদ্ধিমান ছেলেটি সে পথে যায়নি। কেন? সে কলকাতাবাসী হিসাবে কি জানে না যে, ময়লা ছুঁইলে শাস্তি পাইবে’ নির্দেশ অগ্রাহ্য করে একদল ভিখারি প্রতিদিন কাঠি দিয়ে ডাস্টবিনের ময়লা ঘাঁটে? সে কি জানে না, জমাদার ডাস্টবিনের ময়লা লরিতে লাদ করার সময় আচমকা রিভলভারটা আবিষ্কার করতে পারে? সে কি জানে না, যন্ত্রটার কালোবাজারী দাম পাঁচ-সাত হাজার? নিঃসন্দেহে ওটা আনলাইসেন্সড। অনির্বাণ ব্ল্যাকমানিতে কিনেছে। কিন্তু ঐ কালিপদ কুণ্ডুর মতো বৃদ্ধকে সে কেন এভাবে খুন করল? আরও আশ্চর্যের কথা— কৌশিকের জবানবন্দি অনুসারে : অনির্বাণ স্থান-নির্বাচন তথা সময়-নির্বাচন করেনি। করেছিল কালিপদ কুণ্ডু। কেন? অমন নির্জন স্থানে, অমন অন্ধকার রাত্রে কোন বৃদ্ধ কোন একটি জোয়ান মানুষের কাছে ব্ল্যাকমেলিং-এর টাকা আদায় করতে যায়? মৃত্যু কি তাকে টানছিল?

    তৃতীয়ত, লালবাজার হোমিসাইডকে যে ভদ্রলোক বিকৃত কণ্ঠস্বরে টিপস্ দিয়েছেন তিনি কে? তাঁর স্বার্থই বা কী? অনিবার্ণকে সে চেনে না, চিনলে নামটা বলে দিত। ফলে শত্রুতাবশত অনিবার্ণকে ফাঁসাতে সে টেলিফোন করেনি। তাহলে তার উদ্দেশ্য কী?

    বাসুসাহেবের অনুমতি পেয়ে কৌশিক আর সুজাতা পৃথক পৃথকভাবে তাদের এজাহার দিয়েছে। কৌশিক সেই থ্যাবড়া-নাক রিভলভারটা বাসুসাহেবের হেপাজত থেকে নিয়ে নিখিল দাশের হাতে তুলে দিয়েছে।

    যন্ত্রটা নেড়ে চেড়ে দেখে নিখিল বললে, আমার ইন্টুইশান বলছে, এটা আনলাইসেন্সড! বিদেশ থেকে কোনভাবে স্মাগলড্ হয়ে ভারতে এসেছে।

    বাসু বললেন, আমারও তাই মনে হয়।

    নিখিল কৌশিকের কাছে জানতে চায়, এই রিভালভারে দেখছি ছয়টা চেম্বার। পাঁচটায় রয়েছে তাজা বুলেট, শুধু ফায়ারিং-ব্যারেলটা ফাঁকা। আপনি যখন ডাস্টবিন থেকে অস্ত্রটা উদ্ধার করেন, তখনও এই অবস্থা ছিল?

    কৌশিক বললে, হ্যাঁ। তাই। আমি চেম্বার খুলে দেখেছিলাম। তারপর সেটা রি-সেট করে দিয়েছিলাম!

    —গন্ধ শুঁকে দেখেছিলেন?

    —হ্যাঁ, দেখেছিলাম। তখনও ওতে বারুদের গন্ধ ছিল।

    নিখিল বাসুসাহেবের দিকে ফিরে বলে, আর আপনি? আপনি যখন মিস্টার মিত্রের হাত থেকে রিভলভারটা পান তখনও ঐ বারুদের গন্ধ ছিল?

    —না। ছিল না। আমি রাত সাড়ে বারোটার সময় যখন ওটা হাতে পাই আর শুঁকে দেখি, তখন তাতে ছিল পচা চিংড়িমাছের গন্ধ।

    —এনি ফিঙ্গার প্রিন্ট?

    —আমাদের নজরে পড়েনি। মানে সাদা চোখে, আর ম্যাগনিফাইং গ্লাসে। যন্ত্রটা একটা রুমালে জড়ানো ছিল। সম্ভবত যার রুমাল সে ফিঙ্গার প্রিন্ট মুছে নিয়ে ওটা জড়িয়েছে— যাতে তার নিজের আঙুলের ছাপ না থাকে।

    —সে রুমালটা কোথায়?

    বাসু ইঙ্গিত করলেন। সুজাতা নোংরা রুমালটা এনে দিল। বাসু বললেন, ওতে কোন লভি মার্কও নেই, কারও নামের আদ্যক্ষরও সেলাই করা নেই। তবু ওটা এভিডেন্স। নিয়ে যাও

    নিখিল রুমালটা কাগজে জড়িয়ে সংগ্রহ করল। বলল, এবার মিস্টার মিত্র আর মিসেস মিত্রকে একবার আমার সঙ্গে আসতে হবে। পুলিশ হসপিটালের মর্গে। কালিপদ কুণ্ডুর মৃতদেহটা শনাক্ত করতে।

    কৌশিক বললে, আপনি চাইলে আমার দু’জন নিশ্চয়ই আপনার সঙ্গে আসব। কিন্তু ভেবে দেখুন, ইন্সপেক্টর দাশ, আমাদের দুজনের কেউই মৃতদেহটা দেখে তাকে কালিপদ কুণ্ডু বলে শনাক্ত করতে পারব না। হ্যাঁ, এই লোকটিই কাল সকালে টেমার লেনে ‘করুণা প্রকাশনী’র দোকানের সামনে বসেছিল কি না তা হয়তো বলতে পারব।

    নিখিল বললে, জানি, এ জন্য আমি আমার একজন সহকারীকে পাঠিয়েছি টেমার লেনের মেস ম্যানেজারের জবানবন্দি নিতে। তিনিও পৃথকভাবে মর্গে এসে মৃতদেহ শনাক্ত করবেন। যা থেকে প্রমাণ হবে, কালিপদ কুণ্ডুই কাল সকালে টেমার লেনের মেসে অনিবার্ণবাবুর সঙ্গে দেখা করতে এসেছিল। আসুন আপনারা দুজন!

    বাসু বললেন, তাতেও প্রমাণ হবে না মৃতদেহটা কালিপদ কুণ্ডুর। যাহোক, তোমরা দেখে এসো তো।

    নিখিল দাশের জীপে ওরা দু’জন এসে পৌঁছালো পুলিশ হসপিটালের মর্গে। ঘরটা বাতানুকূল করা। অত্যন্ত ঠাণ্ডা। সুজাতার সে কথা খেয়াল হয়নি। না হলে একটা শাল নিয়ে আসত।

    মরা-কাটা ঘরের ইনচার্জ নিখিলকে দেখে সেলাম করল।

    নিখিল বলল, ইসমাইল, কাল রাত চারটের সময় যে লাস টালিগঞ্জ থেকে এসেছে সেটা এঁদের দেখাও।

    ইসমাইল ওদের আহ্বান করল : আসুন স্যার।

    বিরাট বড় একটা ওয়াড্রোব মতো। ইসমাইল তার একটা ড্রয়ারের রিং দুহাতে ধরে টানলো। বল-বিয়ারিং-এর আবর্তনে ড্রয়ারটা এগিয়ে এল সামনের দিকে। তার গর্ভে মৃতদেহটা।

    বছর পঞ্চাশ বয়স। দীর্ঘদেহী। গায়ে টুইলের শার্ট। পরিধানে নস্যি রঙের একটা প্যান্ট। লোকটার চোখ দুটি বোজা। গালে আঁচিল।

    কৌশিক একবার দেখেই বললে, হ্যাঁ, এই লোকটিই কাল সকালে টেমার লেনে করুণা প্রকাশনীর বারান্দায় বসেছিল।

    নিখিল এবার সুজাতার দিকে ফিরল।

    সুজাতার গা গুলোচ্ছে। সে কোনও কথা বলল না। সজোরে মাথা নেড়ে সমর্থন করল কৌশিকের শনাক্তিকরণ।

    মরাকাটা ঘর থেকে বেরিয়ে এসে নিখিল সুজাতাকে বললে, আয়াম সরি, মিসেস মিত্র। কিন্তু দোষটা একা আমার নয়। আপনি নিজেই এই প্রফেশন বেছে নিয়েছেন।

    সুজাতা দৃঢ়স্বরে বললে, আমি তো কোন অভিযোগ করিনি আপনার বিরুদ্ধে। শুধু বলুন, আপনার প্রয়োজন কি ফুরিয়েছে? আমরা বাড়ি যেতে পারি?

    —একটু চা বা কফি খাবেন না?

    —থ্যাঙ্কস! না!

    —বেশ। এই জীপই আপনাদের নিউ আলিপুরে পৌঁছে দিয়ে আসবে।

    নিখিলের ব্যবস্থাপনায় টেমার লেনের ম্যানেজার এসে মরাকাটা ঘরে মৃতদেহ শনাক্ত করে গেল। তাতেও প্রমাণিত হল না যে, মৃতের নাম কালিপদ কুণ্ডু। শুধু জানা গেল যে, সে গত পশু বার-তিনেক টেমার লেন মেস-এ অনির্বাণের খোঁজ করতে এসেছিল। সাক্ষাৎ পায়নি। নিখিল আন্দাজ করল অনির্বাণ পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। কেন, কী বৃত্তান্ত বোঝা যাচ্ছে না; কিন্তু ঐ লোকটাও মরিয়া হয়ে পড়েছিল। তাই গতকাল সকাল সাতটা বাজার আগে এসে মেসের দরজায় হাজিরা দিয়েছে।

    মৃতদেহের একটি ছবি নিখিল ছাপিয়ে দেবার ব্যবস্থা করল বাংলা-ইংরেজি-হিন্দি কাগজে। তার সম্ভাব্য নামটা জানালো না। দৈহিক বর্ণনা থাকল বিস্তারিত। দৈর্ঘ্য, ওজন, গালে আঁচিলের কথা এবং পোশাক-পরিচ্ছদের বিবরণ। আরক্ষা বিভাগ প্রার্থনা করছেন, এই বেওয়ারিশ মৃতদেহ, যাকে মঙ্গলবার মধ্যরাত্রে টালিগঞ্জ গলফ ক্লাবের মাঠে উদ্ধার করা গেছে, তার পরিচয় কারও জানা থাকলে হোমিসাইড বিভাগে টেলিফোনে যোগাযোগ করতে।

    নিখিলের আশা ছিল বিকৃতকণ্ঠে কেউ টেলিফোনে জানাবে যে, ছবিটা দেখে সে মৃতদেহটি শনাক্ত করতে পারছে— ওর নাম ছিল কালিপদ কুণ্ডু।

    বাস্তবে তা হল না কিন্তু। সে লোকটা আত্মগোপন করেই রইল, যদি ধরে নেওয়া যায় কাগজে ছাপা ছবিটা সে দেখেছে।

    পরিবর্তে বর্ধমান থেকে এস. টি. ডি. করে এক ভদ্রলোক জানালেন যে, মৃতদেহটি তিনি ছবি দেখে শনাক্ত করতে পারছেন। দিন তিনেক আগেই ওঁর এই কর্মচারীটি নিরুদ্দেশ হয়ে যায়। ভদ্রলোক থাকেন বর্ধমানের কানাইনাটশাল অঞ্চলে; নাম মহেন্দ্রনাথ পাল। তিনি স্বয়ং কলকাতায় আসছেন মৃতদেহটি শনাক্ত করতে। তার পূর্বে যেন দাহ করা না হয়। মহেন্দ্রনাথের বিশ্বাস, মৃত ব্যক্তি কালিপদ কুণ্ডু।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসমগ্র কিশোর সাহিত্য – নারায়ণ গঙ্গোপাধ্যায়
    Next Article কাঁটায়-কাঁটায় ৫ – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }