Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কাঁটায়-কাঁটায় ৪ – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প520 Mins Read0
    ⤶ ⤷

    যম-দুয়ারে পড়ল কাঁটা – ১

    ১

    আজ নিয়মের ব্যতিক্রম ঘটল।

    সন্ধ্যা সাড়ে সাতটা। টি.ভি.-তে সংবাদ পরিবেশিত হচ্ছে।

    রানু দেবী একাই শুনছেন। বাসুসাহেব আজ আদালতে যাননি। সারাদিন একটি বই পড়েছেন : ‘ম্যামাল্‌স অব দ্য ওয়ার্ল্ড–ই. পি. ওয়াকারের লেখা। দুনিয়ার তাবৎ স্তন্যপায়ী জীবের বিষয়ে হঠাৎ কেন এই কৌতূহল বলা শক্ত। তবে ওঁর ধরনটাই ঐ রকম। ক্রমাগত বিষয় থেকে বিষয়ান্তরে উত্তরণ। যেন জ্যাক অব অল ট্রেডস্’ হবার ব্রত নিয়ে ধরাধামে অবতীর্ণ হয়েছেন। সারাদিন বই মুখে বসে থাকাটা আবার বরদাস্ত হয়নি রানী দেবীর। তাই তাঁর তাড়নায় বিকালে একচক্কর ঘুরে এসে আবার গিয়ে বসেছেন লাইব্রেরি ঘরে।

    কম্বাইন্ড-হ্যান্ড বিশে—এতদিনে সে প্রায় ‘পুরাতন ভৃত্য’ হতে বসেছে— নিঃশব্দে ওঁর নাগালের মধ্যে টিপয়ে সাজিয়ে দিয়ে গেল শ্যিভাস রিগ্যালের বোতল, বরফের টুকরো, কাজুবাদামের প্লেট, গ্লাস আর টংস। বাসু বইটা খুলে বসলেন। অল্প কিছুক্ষণের মধ্যেই বুঁদ হয়ে গেলেন বইটাতে। কত বিচিত্র, কত অজানা জীবই না বিবর্তিত হয়েছে সূর্যের এই তৃতীয় গ্রহে

    হঠাৎ দ্বারপ্রান্তে এসে উপস্থিত হলেন রানী দেবী। তাঁর হুইল চেয়ারে পাক মেরে। বাসু চোখ তুলে দেখে বললেন, এটাই ফার্স্ট পেগ।

    হেসে ফেলেন রানী। বলেন, তোমার পেগের হিসাব রাখতে আসিনি। যথেষ্ট বয়স হয়েছে তোমার। অন্তত হিসাব করে হুইস্কি খেতে পারার মতো বয়স। আমি এসেছি অন্য একটা কথা বলতে—

    —বল?

    —একটি মেয়ে তোমার সঙ্গে দেখা করতে চায়।

    —মক্কেল? এই অসময়ে? কী নাম?

    —নাম বলেনি, বলতে চাইছে না। জানি না, তুমি ওকে মক্কেল বলে স্বীকার করে নিলে নাম ধাম জানাবে কি না।

    —বয়স কত?

    —ঠিক বলতে পারছি না। সতের-আঠারো-উনিশ-কুড়ি কিছু একটা হবে।

    —না, তাহলে হবে না। সতের আর উনিশে অনেক ফারাক, আইনের চোখে। মোট কথা সাবালিকা তো?

    —না, আমারই ভুল। সতের নয়। সাবালিকা সে নিশ্চয়ই।

    —তাহলেই হল। সেক্ষেত্রে সংবাদটা ইন্টারকমের মাধ্যমে না জানিয়ে সশরীরে হাজিরা দেবার হেতুটা কী? বাই য়োর ওন অ্যাডমিশন, পেগের হিসাব রাখতে নয় যখন।

    —হেতু আছে। একটা নয়, দুটো। প্রথমত একটা খবর তোমাকে জানানো দরকার, সেটা তোমার সঙ্গে ওর সাক্ষাতের আগেই। মেয়েটার সঙ্গে ছোট্ট একটা ভ্যানিটি ব্যাগ ছাড়াও আছে মাঝারি মাপের কালো রঙের একটা অ্যাটাচি কেস। সেটা থাক দেওয়া কারেন্সি নোটে বোঝাই।

    —বল কী! কী করে জানলে?

    —ও যখন আসে তখন আমি ভিতরের ঘরে বসে টিভি দেখছি। বিশু ওকে রিসেপশনে বসিয়ে আমাকে খবর দেয়। মেয়েটি বুঝতে পারেনি আমি একেবারে নিঃশব্দে আসব—পদশব্দ হবে না আমার হুইলচেয়ারে। আমি যখন ঘরের মাঝামাঝি এসে গেছি তখনই ও আমাকে দেখতে পায়। তাড়াহুড়ো করে অ্যাটাচি বন্ধ করে আমার দিকে তাকায়। ধরা পড়ে যাওয়ার চাহনি। তার আগেই আমি কিন্তু অ্যাটাচির ভিতরটা একনজর দেখে নিয়েছি।

    —বুঝলাম। কত টাকা আছে ওর ব্যাগে? আন্দাজে কী মনে হল তোমার?

    —তা কেমন করে বলব? পঞ্চাশ টাকার নোটের বান্ডিল মনে হল। পাশাপাশি থাক দেওয়া। কিন্তু সবটাই যে নোটের বান্ডিল তা নাও হতে পারে। হয়তো নিচের দিকে ওর শাড়ি- ব্লাউজ-তোয়ালে বা বই-পত্র আছে …

    বাসুসাহেব মাথা নেড়ে বললেন, এটা তোমার ব্যারিস্টার-গৃহিণীর উপযুক্ত কথা হল না, রানু। সেক্ষেত্রে মেয়েটি নোটের বান্ডিল নিচে রেখে তোয়ালে চাপা দিত। তার উপর শাড়ি- ব্লাউজ, বই-পত্র সাজাতো। তাই নয়? যাতে ডালাটা খুললেই…

    —তা বটে।

    —সে যা হোক, তুমি তখন দুটো হেতুর কথা বলেছিলে। দ্বিতীয়টা?

    —দ্বিতীয় হেতু—আশঙ্কা ছিল : তুমি যদি এই অবেলায় ওকে ফিরিয়ে দাও।

    —হুঁ! নামধাম জানো না, কী বিপদ তা জান না, অথচ অর্থাভাব যে নেই তা জান, তবু দর্শনমাত্র ও তোমার মন জয় করেছে! মেয়েটি কি খুব সুন্দরী?

    —না। তবে নিষ্পাপ সরল চেহারা। ভারি মিষ্টি দেখতে।

    —শুধু তাতেই?

    এবার রানীর নয়ন নত হল। মেদিনীনিবদ্ধ দৃষ্টিতে বললেন, হ্যাঁ, তাতেই। ওর বয়সটা যে…

    মাঝপথেই থেমে গেলেন। বাসু কুঞ্চিতভ্রুভঙ্গে সওয়াল করেন, বয়সটা কী? সে তো আঠারো-উনিশ…

    নতনেত্রেই নিম্নকণ্ঠে জবাব দিলেন রানী, এই হুইলচেয়ারটা যদি এ বাড়িতে আদৌ না আসত, তাহলে আজ ঐ বিশেষ বয়েসের একটি মেয়ে …

    বিদ্যুৎস্পৃষ্টের মতো লাফ দিয়ে উঠে দাঁড়ান বাসুসাহেব। দুহাতে রানীর দুটি বাহুমূল চেপে ধরে বলে ওঠেন, আয়াম সরি!

    —না, না, এতে ‘সরি’ হবার কী আছে?

    —আছে, রানু, আছে, এবার আমিই বোকার মতো প্রশ্নটা করে বসেছি। ব্যারিস্টার- গৃহিণীর স্বামীর উপযুক্ত নয় ঐ প্রশ্নটা। আমার আন্দাজ করা উচিত ছিল, কেন তোমার এই চঞ্চলতা*। চল যাই। দেখি মেয়েটি কী বিপদে পড়ে অসময়ে ছুটে এসেছে।

    [*’মাছের কাঁটায়’ এ প্রসঙ্গের ব্যাখ্যা আছে। প্রায় দশবছর আগে যে দুর্ঘটনায় রানী দেবী পঙ্গু হয়ে ধান, সেই দুর্ঘটনাতেই নিহত হয়েছিল এঁদের কিশোরী কন্যা, মিঠু : একমাত্র সন্তান।]

    লাইব্রেরি ঘরে শ্যিভাস-রিগ্যালের বোতলটার পাদমূলে উবুড় হয়ে পড়ে থাকল এই দুনিয়ার যাবতীয় স্তন্যপায়ী প্রাণী, যারা একটি স্বাধিকার প্রমত্ত দ্বিপদী প্রজাতির উৎপীড়নে অবলুপ্তির মহানেপথ্যে ডোডো-ডাইনোসরদের সমগোত্রীয় হতে চলেছে। বাসুসাহেব তাঁর সহধর্মিণীর হুইলচেয়ারটা ঠেলতে ঠেলতে এগিয়ে চললেন বাইরের ঘরের দিকে। রিসেপশনের কাছাকাছি এসে রানীর চাকা-চেয়ারের পিঠ থেকে হাত দুটি সরিয়ে নিলেন। বললেন, যাও। ওকে পাঠিয়ে দাও।

    চেম্বারে ঢুকে নিজের চেয়ারে গিয়ে বসলেন। রানী চেয়ারে পাক মেরে এগিয়ে গেলেন রিসেপশন কাউন্টারের কাছে।

    একটু পরেই বাইরের দিক থেকে ঘরে ঢুকল একটি তরুণী। ঠিকই আন্দাজ করেছিলেন রানী বছর বিশেকের কাছাকাছি তার বয়স।

    হালকা কোবাল্ট-ব্লু রঙের সিন্থেটিক শাড়ি, সঙ্গে একই রঙের ম্যাচ করা হাফ হাতা ব্লাউজ! ঐ রঙেরই টিপ, দুল এবং গলায় হারের লকেট। এত খুঁটিয়ে সচরাচর দেখেন না বাসুসাহেব মেয়েদের সাজপোশাক। আজ ওকে দেখেই ওঁর মনে পড়ে গেল মেয়েটি গেইন্সবরোর ব্লু-বয়-এর স্ত্রীয়াম-ঈপ ‘ব্লু-গার্ল!’

    তাই এত খুঁটিয়ে দেখা

    বাসুর নির্দেশে মেয়েটি দর্শনার্থীদের নির্দিষ্ট একটি চেয়ার দখল করে বসল। অ্যাটাচি পাশে নামিয়ে রাখল না। রাখল কোলের উপর।

    বাসু বলেন, বল মা, আমি কী ভাবে তোমাকে সাহায্য করতে পারি?

    কীভাবে শুরু করবে ও বোধহয় স্থির করে উঠতে পারছিল না। হঠাৎ মনস্থির করে বলে ওঠে, দেখুন, একটি বিশেষ কারণে আমি নিরুদ্দেশ হয়ে যেতে চাই। আমি চাই না আমার পরিচিত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব…

    বাক্যটা ওর শেষ হয় না। বাসু মাঝপথেই বলে ওঠেন, ‘নিরুদ্দেশ’ না ‘নিখোঁজ’?

    —আজ্ঞে?

    —‘নিরুদ্দেশ’ মানে উদ্দেশবিহীন। বাউণ্ডুলের মতো। ‘ক্ষ্যাপা’ যেমন পরশ পাথর খুঁজে ফিরত ঠিক সে ভাবে নয়, কারণ ক্ষ্যাপার লক্ষ্য ছিল স্থির— পরশ পাথর! তুমি বোধহয় বিশেষ উদ্দেশ্য নিয়ে ‘নিখোঁজ’ হতে চাইছ, ‘নিরুদ্দেশ’ নয়,—ঐ যাদের ফটো টি.ভি.-তে দেখানো হয়, ভবানীভবনের মিসিং স্কোয়াডে খবর দেবার আবেদন জানিয়ে। তাই নয়?

    জবাবে মেয়েটি যা বলল তা ভিন্ন প্রসঙ্গ : এক গ্লাস জল খাব।

    —খাবে নয়, পান করবে। জলটা খাদ্য নয়। … দিচ্ছি।

    বেলের আওয়াজ শুনে বিশু এল। পরক্ষণেই আদেশমতো নিয়ে এল এক গ্লাস জল। রানী দেবীর ট্রেনিঙে কায়দামাফিক অর্থাৎ নিচে ট্রে, উপরে ডিশ দিয়ে ঢাকা। মেয়েটির শুকিয়ে ওঠা কণ্ঠনালী স্বাভাবিক হবার পর বাসু প্রশ্ন করেন :

    —কী নাম?

    —কার? আমার?

    —না তো কি যার আতঙ্কে নিখোঁজ হতে চাইছ, তার?

    মেয়েটি নতনয়নে বললে, আমার নামটা জানাতে অসুবিধা আছে …

    —তা তো হতেই পারে। সেক্ষেত্রে তোমাকে মক্কেল বলে মেনে নিতে আমারও অসুবিধা আছে। তুমি এস মা,—

    মেয়েটি রীতিমতো ভয় পেয়ে যায়। বলে, আমার আশঙ্কা ছিলই ক্লায়েন্টের নাম-ঠিকানা জানা না থাকলে আপনি আমার কেস নেবেন না। কিন্তু একটু ভেবে দেখুন স্যার, আমি যদি শিখা দত্তের মতো একটা বানানো নাম-ঠিকানা আপনাকে দিতাম তাহলে আপনি নিশ্চয় আমার কাছ থেকে একটা ‘রিটেইনার’ নিতেন। মক্কেল বলে স্বীকার করতেন? তারপর মিথ্যে নাম- ঠিকানার জন্য সময় নষ্ট করতেন।

    —শিখা দত্ত কে? কার কথা বলছ?

    —বাঃ! ছন্দা রায়, ‘কৌতূহলী কনের কাঁটার।’

    বাসুকে মনে মনে স্বীকার করতে হল, মেয়েটি সওয়াল-জবাবে পোক্ত। প্রথম ওভারের ইন- সুইঙ্গারে ঘাবড়ে গেছিল বটে কিন্তু আনাড়ী ‘ব্যাটস্ ও-ম্যান’ নয়।

    বললেন, অল রাইট। বল, কী তোমার বিপদ?

    —বিশ্বাস করুন স্যার, আমি কোনও অন্যায় করিনি, —না ধর্মত, না আইনত। কিন্তু বিশেষ কারণে কোন একজন ধুরন্ধর লোক আমাকে ফাঁদে ফেলতে চাইছে। আমাকে পুলিশে ধরিয়ে দিতে চাইছে …..

    পুলিশে তোমাকে ধরতে পারে কোনও একটি বিশেষ অপরাধের চার্জে। তা তুমি সেটা করে থাক, বা নাই কর। অপরাধটা কী জাতীয় তা আন্দাজ করতে পারছ?

    —ধরুন খুন।

    —‘ধরুন খুন’? তার মানে পুলিশে তোমাকে কোন্ অপরাধের আসামী হিসাবে খুঁজছে, তাও তুমি জান না? কোনো অপরাধ আদৌ সংঘটিত হয়েছে কি না সেটুকু অন্তত জান কি?

    —আজ্ঞে না।

    —সেটা ‘এম্বেজমেন্ট’ হতে পারে কি?

    —মানে?

    —‘Embezzlement’ বোঝ না? ‘কালো বাংলায় যাকে বলে তহবিল তছরুপ?

    —কালো বাংলায়?

    হ্যাঁ তাই। ‘তহবিল তছরুপ’ করলে যে টাকা হাতে আসে তা ব্যাঙ্কে ডিপজিট করা যায় না। অ্যাটাচি কেস বোঝাই করে পথে পথে ঘুরে বেড়াতে হয়। সেটা কালো’ টাকা। তাই ‘এম্বেজমেন্টের’ বঙ্গানুবাদ শাদা বাংলায় হয় না। যতক্ষণ সেটা তহবিলে আছে, ততক্ষণ সেটা শাদা, তছরুপ হয়ে গেলেই কালো।

    মেয়েটি নতনয়নে বললে, একবার বলেছি, আবারও বলি, আমি জ্ঞানত-অজ্ঞানত কোন অন্যায়, পাপ বা আইনত কোন অপরাধ করিনি। আমি শুধু আমার অত্যন্ত প্রিয় একজনকে বিপদ থেকে বাঁচাতে চাইছি। নিশ্চয়ই সেটা পাপ কাজ নয়, অপরাধ নয়।

    —তার মানে তোমার সেই অত্যন্ত প্রিয়জনটি কিছু একটা অপরাধ করেছে? খুন, চুরি, বা তহবিল তছরুপ?

    —আমি তা বলিনি, কারণ আমি তা এখনো জানি না। আমার পিছনে যে অদৃশ্য শয়তানী শক্তি কাজ করে চলেছে, আমার বিশ্বাস তার পিছনেও সেই অশুভ শক্তি একই উদ্দেশ্যে কাজ করে চলেছে …

    —অল রাইট। তুমি আমার কাছে কী জাতীয় সাহায্য চাইছ?

    —আমার যষ্ঠ ইন্দ্রিয় বলছে, আমি অবিলম্বেই কোনও একটা ফাঁদে পড়ে যাব। আমাকে পুলিশে গ্রেপ্তার করবে। তৎক্ষণাৎ আমি আপনার সাহায্য চাইব। তাই কিছু অগ্রিম ‘রিটেইনার দিয়ে যেতে চাই। মিথ্যা অভিযোগে, মানে ওদের শয়তানীতে যদি ধরা পড়ি তখন যেন বলতে পারি আপনি আমার অ্যাটর্নি। আপনার অনুপস্থিতিতে কারও কোন প্রশ্নের জবাব আমি দেব না।

    বাসু জানতে চান, তুমি বিবাহিত?

    —না, স্যার।

    —তা তুমি আমার সাহায্য যখন টেলিফোনে চাইবে তখন আমি কেমন করে বুঝব যে, তুমিই টেলিফোনের ও প্রান্তে আছে? তোমার গলার স্বর টেলিফোনে কেমন শোনায় তাও তো আমি জানি না।

    মেয়েটি বললে, ঠিক আছে। একটা সঙ্কেত’ বা ‘কোড নম্বর’ দিয়ে আমি আমার পরিচয় দেব।

    —কী কোড নম্বর?—

    — ছত্রিশ-চব্বিশ-ছত্রিশ!

    —হঠাৎ এমন একটা অদ্ভুত নম্বর?

    মেয়েটি নতনয়নে বললে, ওটা আমার ভাইটাল স্ট্যাটিটিক্স।

    বাসুসাহেব এপাশে ফিরে তাকিয়ে দেখলেন। রানী তাঁর ইনভ্যালিড চেয়ারে কথোপকথনের নোট রেখে যাচ্ছেন। তাঁর কোনও ভাবান্তর হল না। স্বামীর সঙ্গে চোখাচোখি পর্যন্ত হল না।

    বাসুসাহেব মেয়েটিকে বললেন, সচরাচর এমন শর্তে আমি কোন মক্কেলের কাছে ‘রিটেইনার’ গ্রহণ করি না। কিন্তু একটি ব্যতিক্রমক্ষেত্র হিসাবে তুমি একশ টাকা জমা দিয়ে যেতে পার। তোমার কোড নম্বরে আহ্বান পেলে আমি হাজতে গিয়ে তোমার কথা শুনব।

    মেয়েটি কালো অ্যাটাচিটায় হাত দিল না। ভ্যানিটি ব্যাগ খুলে একটা পঞ্চাশ টাকার বান্ডিল বার করে দুখানি নোট বাড়িয়ে ধরে।

    বাসু বলেন, রসিদটা কী নামে হবে? ছত্রিশ-চব্বিশ-ছত্রিশ?

    মেয়েটি লজ্জা পেল। বললে, রসিদের প্রয়োজন নেই।

    —তোমার না থাকলেও আমার আছে। আইনের প্রয়োজনে, ইনকাম ট্যাক্সের প্রয়োজনে। ঠিক আছে, নামটা যখন জানব তখন কাউন্টার-ফয়েলে বসিয়ে দেব।

    মেয়েটি উঠে দাঁড়ায়। বলে, আপনি আমাকে নিশ্চিত্ত করলেন স্যার। আপনার কীর্তি-কাহিনী ‘কাঁটা সিরিজ’-এর কল্যাণে আমার ভালভাবেই জানা ছিল। আপনাকে ধন্যবাদ আমি দেব না, তবে একটা প্রণাম করব।

    মেয়েটি সামনের দিকে ঝুঁকে পড়তেই বাসুসাহেব ঠ্যাঙ-জোড়া টেনে নিলেন। বললেন, অজ্ঞাতকুলশীলার রিটেইনার নেওয়া যায়। কিন্তু প্রণাম নেওয়া যায় না মা। তোমার পরিচয়টা যেদিন পাব প্রণামটাও সেদিন নেব।

    মেয়েটি এক মুহূর্ত ইতস্তত করল। মনে হল সে আহত হয়েছে! তারপর দুহাত তুলে দুজনকে নমস্কার করে নিঃশব্দে বেরিয়ে গেল ওঁর টেবিলের ওপর দুটো পঞ্চাশ টাকার নোট নামিয়ে দিয়ে।

    বাসুসাহেবের লক্ষ্য হল—এতক্ষণে তাঁর ধর্মপত্নী নোটবই বন্ধ করে ওঁর দিকে তাকিয়েছেন। তখন বললেন : কী বুঝছ? কতটা সত্যি, কতটা ভেজাল?

    রানী নির্বিকারভাবে বললেন, শেষ দুটো সত্যি, প্রথমটা ভেজাল!

    —তার মানে?

    — তার মানে কোড নাম্বারটা ওর নিজের ভাইটাল স্ট্যাটিসটিক্স নয়।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসমগ্র কিশোর সাহিত্য – নারায়ণ গঙ্গোপাধ্যায়
    Next Article কাঁটায়-কাঁটায় ৫ – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }