Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কাঁটায়-কাঁটায় ৪ – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প520 Mins Read0
    ⤶ ⤷

    যম-দুয়ারে পড়ল কাঁটা – ২

    ২

    পরদিন সকালে প্রাতভ্রমণ সেরে বাড়ি ফিরে এসে বাসুসাহেব দেখলেন, বাড়ির বাকি তিনজন বাসিন্দা বাগানে বেতের চেয়ার পেতে বসেছেন। বিশে চা পরিবেশন করছে।

    উনি ওঁর নির্দিষ্ট বেতের চেয়ারটা টেনে নিতেই সুজাতা ‘দৈনিক সঞ্জয় উবাচ’র একটা পাতা বাড়িয়ে ধরে বলে, দেখুন মামু। আপনার ক্লায়েন্ট বিজ্ঞাপন দিয়েছে।

    কাল রাত্রে ডিনার টেবিলে কেসটার সম্বন্ধে আলোচনা হয়েছে। বাসুসাহেব ইতিমধ্যে সুকৌশলীকে ঐ অজ্ঞাত মক্কেল এবং তার অপরিজ্ঞাত আততায়ী তথা প্রিয়জন সম্বন্ধে তথ্য সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন। কৌশিক রাগ করে বলেছিল, প্রাথমিক কিছু ‘ডাটা’ তো দেবেন? একটা স্টার্টিং পয়েন্ট? সন্ধান নেওয়া শুরু করব কোথা থেকে?

    বাসু বলেছিলেন, সব সমস্যার শুরুটাই অমারাত্রির মতো নীরন্ধ্র অন্ধকার। কিন্তু যারা আস্তিক তারা বিশ্বাস করে – কোনও অমারাত্রিই নিষ্প্রভাত’ হয় না।

    কৌশিক বিরক্ত হয়ে বলেছিল, ওসব কাব্য কথা। ‘নিষ্প্রভাত’ শব্দটা অভিধানে নেই!

    বাসুও বিরক্ত হয়ে বলেছিলেন, হুঁঃ! উনি নাকি এককালে কবিতা লিখতেন! অভিধান! মাই ফুট!’

    তাই বিজ্ঞাপনের ওপর চোখ বুলিয়ে বাসু বলেন, কী সুজাতা? কাল বলিনি, সন্ধানী দৃষ্টি থাকলে আলোর আভাস ঠিক পাওয়া যাবে।

    কৌশিক বলে, তা তো যাবে, কিন্তু বিজ্ঞাপনটা দিচ্ছেন কে? আপনার মক্কেল না তাঁর শত্রুপক্ষ?

    বাসু দ্বিতীয়বার পড়লেন শেষ পৃষ্ঠার ব্যক্তিগত কলমে বোল্ড টাইপে ছাপা বিজ্ঞাপনটা!

    হিসাবটা মেটাতে চাই। অবিলম্বে এবং নগদে। হোটেল পান্না, রিপন স্ট্রিট। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার আগে। ছত্রিশ-চব্বিশ-ছত্রিশ।’

    বললেন, দুটোই হতে পারে। তবে ‘কোড নম্বর’ পড়ে সহজেই বোঝা যাচ্ছে, এটা আমাদের মক্কেল সংক্রান্ত! সুকৌশলী, কী পরামর্শ দাও?

    কৌশিক বলে, ‘দৈনিক সঞ্জয় উবাচ’ অফিসে খোঁজ করব?

    — বৃথা। বিজ্ঞাপনটা যদিও মিস্টিরিয়াস, এবং কাউন্টার-ক্লার্ক— তা সে পুরুষই হোক, অথবা নারী—বিজ্ঞাপনের শেষ তিনটি শব্দ শুনে নিশ্চয় বিজ্ঞাপনদাত্রীর দিকে চোখ তুলে তাকাবে—যদি আমাদের মক্কেলই এটা করে থাকে। কিন্তু সে ক্ষেত্রেও সে তোমাকে ‘কোড নেম’-এ বিজ্ঞাপনদাত্রীর বিষয়ে কিছু বলবে না। এটা কাগজের এথিক্স।

    কৌশিক বলে, তাহলে আমিও একটা বিজ্ঞাপন দিয়ে আসি, কালকের কাগজে, ঐ একই জায়গায়। ধরুন, বিজ্ঞাপনটা এই রকম: ‘হোটেলের ভিতরে যাব না। ফাঁদ পাতার চেষ্টা করলে সর্বনাশ হয়ে যাবে। বিষ্যুদবার সন্ধ্যা ছয়টার সময় ঐ হোটেলের সামনে ফুটপাতে দাঁড়িয়ে থাকব। ছত্রিশ-চব্বিশ-ছত্রিশ’।

    বাসু বললেন, কিন্তু কে যাচ্ছ? তুমি না সুজাতা?

    —দুজনেই। ভেবে দেখুন, মামু: দুটো সম্ভাবনা। প্রথমত, বিজ্ঞাপনটা আপনার মক্কেল দিয়ে থাকতে পারে। সেক্ষেত্রে ধরে নিতে হবে যে অ্যাটাচি ভর্তি টাকা নিয়ে সে হোটেল পান্নায় অপেক্ষা করছে ব্ল্যাকমেল মেটাতে। তাহলে আরও ধরে নিতে হবে যে, ওরা পরস্পরকে চেনে। না হলে প্রাপক হোটেল পান্নায় এসে, কেমন করে ওকে খুঁজে বার করবে? রিসেপশনে এসে তো বলতে পারে না, ৩৬-২৪-৩৬ কোন ঘরে উঠেছে? দ্বিতীয় সম্ভাবনা, বিজ্ঞাপনটা দিয়েছে ‘ব্ল্যাকমেলার’। তাই ‘অবিলম্বে’ ও ‘নগদ’ শব্দ দুটি ব্যবহৃত হয়েছে। সে ক্ষেত্রে ধরে নিতে হবে আপনার মক্কেল তাকে চেনে। কিন্তু ঠিকানা জানে না। তাই রিপন স্ট্রিটের হোটেল পান্নায় এসে দিনকয়েক ব্ল্যাকমেলারকে থাকতে হচ্ছে।

    বাসু বললেন, তোমার যুক্তিটা ঠিকই আছে। তবে সময়টা বদলে নাও। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার বদলে কর, বেলা এগারোটা সাত আই. এস. টি!

    —বুঝেছি! সন্ধ্যা ছয়টায় হোটেলের গেটে অনেক লোকজন থাকবে। বেলা এগারোটা সাত মিনিট হলে মানুষটাকে চিহ্নিত করা সহজ হবে। সে স্ত্রীলোকই হোক, অথবা পুরুষ।

    এই মতোই ব্যবস্থা হল।

    দুপুরে বাসুসাহেবের একটা আর্বিট্রেশন মামলা ছিল। নিজের বাড়িতেই। আদালতে যেতে হয়নি।

    সন্ধ্যায় কৌশিক ফিরে এসে খবর দিল — রিপন স্ট্রিটের ‘হোটেল পান্না’ মোটামুটি খানদানী পান্থশালা। ছয়তলা বাড়ি, লিফ্‌ট আছে, ‘বার’ও আছে। দৈনিক সঞ্জয় উবাচ অফিসেও গিয়েছিল। পূর্ববর্তী বিজ্ঞাপনদাতার কোনও পাত্তা পায়নি। তবে সে নিজে যে বিজ্ঞাপনটি দিয়েছে তার কপিটা দেখালো।

    ‘৩৬-২৪-৩৬। হোটেলের ভিতরে নয়। হোটেলের সামনে ট্যাক্সিতে অপেক্ষা করব। বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে এগারোটা পাঁচ। একা আসা চাই। তুমিজানোকে।’

    **

    বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ সুজাতা এসে পৌঁছাল রিপন স্ট্রিটের হোটেল পান্নায়। ঠিক পৌনে এগারোটায় সে হোটেল লাউঞ্জে ঢুকে রিসেপশন কাউন্টারের কাছাকাছি সোফা দখল করে একটা পেপারব্যাক খুলে বসল। কাউন্টার ক্লার্কের সঙ্গে ওর চোখাচোখি হল। সুজাতা বারে বারে তার মণিবন্ধের দিকে তাকাতে থাকে ভাবখানা : হোটেল-লাউঞ্জে সওয়া- এগারোটা নাগাদ কারও সঙ্গে তার জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে।

    কৌশিক এল, আলাদা। একটা ট্যাক্সি নিয়ে। ঠিক এগারোটা বাজতে পাঁচ মিনিটে। তার পরনে গ্রে রঙের সুট। চোখে কালো চশমা। মাথায় টুপি এবং তার কানাটা এমনভাবে নামানো যাতে মুখটা ভাল দেখা না যায়। কৌশিক বসেছে পিছনের সিটে। ড্রাইভারকে বলেছে, হোটেলের ঠিক সামনে ট্যাক্সিটা পার্ক করতে।

    ট্যাক্সিটা ঠিক হোটেলের সামনে পার্ক করা গেল না। কারণ আগে থেকেই সেখানে একটা অ্যাম্বাসাডার পার্ক করা। তার পিছনে একটা মারুতি। অগত্যা গেট থেকে একটু দূরে গাড়িটা পার্ক করে ট্যাক্সি ড্রাইভার জানতে চাইল, কতক্ষণ অপেক্ষা করতে হবে?

    কৌশিক ওর দিকে একটা দশ টাকার নোট বাড়িয়ে ধরে বলে, এটা তোমার মিটারের উপর।

    ট্যাক্সি ড্রাইভার নোটখানা বুক পকেটে রেখে একটা সিগারেট ধরায়। এতক্ষণে সওয়ারির সাজপোশাকের দিকে তার নজর যায়। 007 মার্কা কিছু পিকচার নিশ্চয় তার দেখা আছে। সে মনে মনে খুশি হয়।

    এগারোটা বাজল।

    হোটেল থেকে বেশ কিছু লোক বাইরে এল। কিছু ঢুকলও। গাড়ির পাশ দিয়ে দু-চারজন যাতায়াতও করছে। কেউ যে ওকে বিশেষ নজর করছে, তা মনে হল না কৌশিকের। মিনিট তিনেকের মধ্যেই ওর লক্ষ্য হল একটি বিশেষ তরুণীকে। ট্যাক্সিটার পাশ দিয়ে সে তৃতীয়বার যখন হেঁটে গেল। বর্ণনা শোনাই ছিল। কৌশিকের চিনতে অসুবিধা হল না। মেয়েটি কিন্তু ট্যাক্সিটার কাছে এগিয়ে এল না। কৌশিকও কোন সাড়া দিল না। চতুর্থবার ট্যাক্সিটার পাশ দিয়ে যাবার সময় সে বেশ কাছে ঘনিয়ে এল। তাকিয়ে দেখল ট্যাক্সিটার পিছনের একক যাত্রীটির দিকে। কিন্তু হয়তো যাকে খুঁজছে সে নয়—এ কথা বুঝে নিয়ে দূরে সরে গেল। ফুটপাতের স্টলওয়ালার দোকানে কিছু মাসিকপত্র নাড়াচাড়া করতে থাকে।

    কৌশিক বুঝল, ও ভয় পেয়েছে। যোগাযোগ করবে না। যতক্ষণ কৌশিক ট্যাক্সি নিয়ে চলে না যাচ্ছে মেয়েটি ততক্ষণ স্টল ছেড়ে নড়বে না। অগত্যা কৌশিক মনস্থির করে। ট্যাক্সি ড্রাইভারকে নির্দেশ দেয় পার্ক স্ট্রিটের দিকে যেতে।

    ট্যাক্সিটা দৃষ্টিপথের বাইরে যাওয়ার পরেও মেয়েটি দাঁড়িয়ে রইল ম্যাগাজিন স্টলে। ট্যাক্সির নম্বরটা সে নিশ্চয় দেখে রেখেছে; মিনিট পাঁচেকের মধ্যে সেই নম্বরী ট্যাক্সিটা ফিরে এল না দেখে সে হোটেলে ফিরে গেল। রিসেপশন কাউন্টারে গিয়ে কী একটা চাবি চাইল। কাউন্টার- ক্লার্ক পিছনের বোর্ড থেকে একটি চাবি পেড়ে নামালো। চাবিটা নিয়ে মেয়েটি এলিভেটারের দিকে এগিয়ে গেল। লিফটটা উপরে উঠতে শুরু করতেই সুজাতা এগিয়ে এল কাউন্টারের দিকে। কত নম্বর চাবি মেয়েটি নিয়েছে তা সে দূর থেকে দেখতে পায়নি; কিন্তু পেরেকটা চিহ্নিত করছে; তৃতীয় সারির পঞ্চম চাবিটা। কাছে এসে দেখল চাবিটার পেরেকের পাশে লেখা 315

    সুজাতাকে এগিয়ে আসতে দেখে রিসেপশনিস্ট মেয়েটি বললে, ইয়েস? ক্যান আই হেলপ য়ু?

    —অফ কোর্স য়ু ক্যান। এক্ষুনি যিনি 315 নম্বর চাবিটা নিয়ে গেলেন উনিই কি শকুন্তলা চ্যাটার্জি? গ্যানন অ্যান্ড ডাস্কার্লির ডক্টর সামন্তের পার্সোনাল সেক্রেটারি?

    কাউন্টার ক্লার্ক সুজাতাকে আপাদমস্তক ভাল করে দেখে নিয়ে বলল, আপনি অনেকক্ষণই হোটেল লাউঞ্জে বসে আছেন। কেন বলুন তো?

    সুজাতা মিষ্টি হাসল। বলল, এককথায় তার জবাব: চাকরির সন্ধানে। মিস্ চ্যাটার্জিকে আমি চাক্ষুষ কখনো দেখিনি। উনি এগারোটা নাগাদ এই হোটেলে আমাকে আসতে বলেছিলেন। রুম নম্বর কত তাও বলেননি। বলেছিলেন, রিসেপশনে এসে অপেক্ষা করতে। উনি ডেকে নেবেন। সাড়ে দশটা থেকে এগারোটা মধ্যে।

    —আই সি! তাহলে আপনার কেন মনে হল যে উনিই …

    মুখের কথাটা কেড়ে নিয়ে সুজাতা বললে, ওঁর বর্ণনা শুনেছি। ওঁদের অ্যানুয়াল সোশালে তোলা গ্রুপ ফটোতে ওঁর ছবিও দেখেছি। অবশ্য গ্রুপ ফটো তো? খুব ছোট মাপের

    মেয়েটির বিশ্বাস হল। রেজিস্টার হাতড়ে বললে, আয়াম সরি। ওঁর নাম শকুন্তলা চ্যাটার্জি নয়। চিত্রলেখা ব্যানার্জি। রাঢ়ী ব্রাহ্মণ শুধু এটুকুই মিলেছে!

    সুজাতার মুখটা ম্লান হয়ে যায়। ধন্যবাদ জানিয়ে সে চলে আসতে যায়। কাউন্টার ক্লার্ক ও কে অপেক্ষা করতে বলে। মেয়েটি সত্যিই ভাল। রেজিস্টারে বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুজি করে বলল, আমি দুঃখিত। শকুন্তলা চ্যাটার্জি নামে কোন বোর্ডার এখন এ হোটেলে নেই।

    পুনরায় ধন্যবাদ জানিয়ে সুজাতা বিদায় হল।

    পূর্বপরিকল্পনামতো পার্ক স্ট্রিটের পিটার-ক্যাট’ হোটেলে এসে কৌশিকের সঙ্গে দেখা করল সুজাতা। সব কথা জানাল। দুজনে মধ্যাহ্ন আহার সেরে নেয়। সুজাতা নিউ আলিপুরে চলে যায়। কৌশিক ফিরে এল হোটেল পান্নায়

    রিসেপশন কাউন্টারে বেশ কিছু লোক ভিড় করে আছে। কৌশিক একটু দূরে দাঁড়িয়ে সিগারেট টানতে থাকে। কাউন্টার ক্লার্ক তীক্ষ্ণদৃষ্টির অধিকারিণী সুদর্শন যুবকটি তার নজর এড়াতে পারে না। কাউন্টারটা একেবারে ফাঁকা হতে মেয়েটি খবরের কাগজখানা টেনে নেয়। তখনই ঘনিয়ে আসে কৌশিক। বলে, এক্সকিউজ মি, আমাকে একটা খবর দিতে পারেন?

    —বলুন? আপনাদের সেবা করতেই তো আমি আছি।

    —মিস্ চিত্রলেখা ব্যানার্জি কি এই হোটেলে উঠেছেন?

    মেয়েটি কোন রেজিস্টার দেখল না। নামটা তার স্মরণে ছিল। তৎক্ষণাৎ জবাব দিল, উঠেছেন। রুম নম্বর 315। ঘরেই আছেন। দেখা করতে চান?

    কৌশিক শশব্যস্ত হয়ে ওঠে, না, না। নিশ্চয় না। সর্বনাশ!

    মেয়েটির ওর ভঙ্গি দেখে হেসে ফেলে। বলে, সে কী! কেন? দেখা করতেই তো এসেছেন? না কি?

    কৌশিক তার জ্বলন্ত সিগারেটের দিকে তাকিয়ে বলল, কীভাবে আপনাকে বোঝাব বুঝে উঠতে পারছি না। মানে ইয়ে আমাদের মধ্যে একটু মিস্-অ্যান্ডারস্ট্যান্ডিং হয়েচে। ও রাগ করে এই হোটেলে এসে উঠেছে। আমি খোঁজ পেয়ে গেছি জানলে ও আবার হোটেল পালটাবে।

    মেয়েটির মজা লাগে। জানতে চায়, মিস্‌ ব্যানার্জি আপনার আত্মীয়?

    কৌশিক সলজ্জে বলে, এখনো হয়নি। নিকট আত্মীয়া যাতে হয় সেই চেষ্টাতেই তো প্রাণপাত করছি।

    —তাই বুঝি? তা বাধাটা কোথায়?

    কৌশিক চোখ বড় বড় করে বলে, বাধা এক ঝুড়ি। এক নম্বর : আমি বামুন নই। কায়েত দু-নম্বর : চিত্রার মা! তিনি আমাকে দু-চক্ষে দেখতে পারেন না।

    —কিন্তু কেন? আপনি তো তেমন কুৎসিত নন?

    —আপনিও তাই বললেন? চিত্রাও তাই বলে, আমি দেখতে ভালই। কিন্তু আমার রোজগার যে ডাক্তার গাঙ্গুলির মতো নয়

    —ডাক্তার গাঙ্গুলিটি আবার কে?

    —যার সঙ্গে চিত্রার মা চিত্রার বিয়ে দিতে চান। ডাক্তার গাঙ্গুলি কি হোটেলে এসেছিল? রোগা বেঁটে বিশ্রী দেখতে কালো …

    মেয়েটি খিলখিল করে হেসে ওঠে। বলে, তা তো আমি জানি না। তবে শিলিগুড়ির একজন ডাক্তারবাবুকে উনি ফোন করেছিলেন। মিস্ ব্যানার্জির কে এক আত্মীয় শিলিগুড়ির সরকারি বড় হাসপাতালে আছে সাম মিস্টার হরিসাধন অথবা হরিনারায়ণ বসু। চেনেন?

    কৌশিককে স্বীকার করতে হয়, হ্যাঁ, চিনি বৈকি। কী হয়েছে হরির?

    —ঠিক জানি না? মোটর অ্যাক্সিডেন্ট কেস। দু-দুবার এস. টি. ডি করেছেন মিস ব্যানার্জি। শিলিগুড়িতে। আমিই কল দুটো এস. টি. ডি.-তে বুক করি। তাই শুনেছি। ডাক্তারবাবু বলছিলেন হরিবাবুর এখনো জ্ঞান হয়নি। কেসটা খারাপের দিকে টার্ন নিতে পারে। আপনি মিস্ ব্যানার্জির সঙ্গে কথা বলবেন? হরিবাবুর ব্যাপারে? উনি ঘরেই আছেন।

    —না, না! আমার কথা চিত্রাকে কিছু বলবেন না, প্লিজ। হরির কপালে যা আছে তাই হবে। আমি শুনে কী করব?

    —হরিবাবু মিস্ ব্যানার্জির কে হন?

    —ওদের গাড়ির ড্রাইভার। ধন্যবাদ। আমি চলি। চিত্রাকে আমার কথা কিছু বলবেন না তো?

    —আপনি অত ভীতু কেন?

    —এই দেখুন! আপনিও ঐ কথাটা বললেন?

    —কেন? আমার আগে আর কেউ ওকথা বলেছে?

    —বলেনি? হাজারবার বলেছে! বলে বলে আমাকে ভীতু বানিয়ে ছেড়েছে।

    —কে?

    —কে আবার? ঐ চিত্ৰাই!

    রিসেপশনিস্ট খিলখিলিয়ে হেসে উঠতে গিয়ে বিষম খায়। কারণ তখনই এক বৃদ্ধ এগিয়ে এসে বলেন, কি ফর রুম নম্বর 212 প্লিজ।

    রিসেপশনিস্ট বৃদ্ধকে চাবিটা দিয়ে এপাশ ফিরে দেখে— চিত্রলেখা ব্যানার্জির ভীরু প্রেমাস্পদ ইতিমধ্যে হাওয়া!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসমগ্র কিশোর সাহিত্য – নারায়ণ গঙ্গোপাধ্যায়
    Next Article কাঁটায়-কাঁটায় ৫ – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }