Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কাঁটায়-কাঁটায় ৪ – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প520 Mins Read0
    ⤶ ⤷

    ‘অভিপূর্বক নী-ধাতু অ’-এর কাঁটা – ৪

    ৪

    রুবি শৈশবেই মাতৃহীনা। বাপের কাছে মানুষ। আসানসোলে। বাবা ছিলেন মেহনতি মানুষ। লেখাপড়ার সুযোগ পাননি। সেই দুঃখে মেয়েকে স্কুলে-কলেজে পড়িয়েছিলেন। তিনি ছিলেন আসানসোলে আপকার গার্ডেন্সে এক ডাক্তারবাবুর গাড়ির ড্রাইভার। ডাক্তারবাবু নিঃসন্তান। ওরা বাপ-বেটিতে থাকত ঐ বিরাট বাড়ির আউট-হাউসে। শুধু লেখাপড়াই নয়, মেয়েকে যত্ন করে ড্রাইভিং শিখিয়েছিলেন। এছাড়া কলেজে অভিনয় করেও রুবি প্রচুর সুনাম অর্জন করে। পরপর দুবছর বার্ষিক স্যোশালে নাটক-উৎসবে নায়িকার পার্ট করে। স্থানীয় কাগজে ওর খুব সুখ্যাতি বের হয়।

    তার পরেই উপর্যুপরি দুর্দৈবের আঘাত। একই বছরে ছয় মাস আগে-পিছে প্রয়াত হলেন ডাক্তারবাবু আর ওর বাবা। ডাক্তারবাবুর স্ত্রী— রুবি তাঁকে ‘মামণি’ বলে ডাকত— ওকে আউট-হাউসে থেকে পরীক্ষাটা শেষ করতে বললেন। কিন্তু রুবির ঘাড়ে তখন ভূত চেপেছে। যে বহিরাগত নাটক-অভিজ্ঞ ব্যক্তির উপর কলেজের ইউনিয়ন থেকে নাটক পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল সেই লোকটিই ওর মাথা ঘুরিয়ে দিল। তার দৃঢ় বিশ্বাস, রুবি সিনেমা ও টিভিতে সুযোগ পেলে প্রচণ্ড সুনাম করবে। ফিল্ম স্টার! প্রচুর অর্থ, প্রচুরতর গ্ল্যামার। মামণির অজ্ঞাতে ও সেই ভদ্রলোকের কাছে অভিনয় শিক্ষার ক্লাস নিতে থাকে। ভদ্রলোকের নাম জগৎ মল্লিক। খুব চোস্ত হিন্দি বলতে পারেন এতে সন্দেহ নেই। রুবিও হিন্দিতে দড়। জগৎ মল্লিকের ডাক নাম : ঝানু। বলতেন : বম্বের কোনও স্টুডিওতে জগৎ মল্লিককে কেউ চেনে না; কিন্তু ঝানুদাকে সবাই এক ডাকে চেনে।

    অস্বীকার করে লাভ নেই রুবি রায় ঐ ঝানু মল্লিকের প্রেমে পড়েছিল। যদিও রুবির বয়স কুড়ি, আর ঝানুর বত্রিশ। কোনক্রমে দুজনে বোম্বাইতে পৌঁছতে পারলেই কেল্লা ফতে। স্ক্রীন টেস্ট, ভয়েস টেস্ট। তারপরেই রুবিকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে; বাসুদা, হৃষিদা, মৃণালদা ওকে নিয়ে টানাটানি শুরু করে দেবেন। নতুন মুখ কে না চায়?

    বাবার জমানো টাকার পুঁটুলিটা রুবি তুলে দিয়েছিল তার ঝানুদার হাতে। কথা ছিল, ঝানুদা বোম্বাইয়ে পৌঁছে একটা ছোট ফ্ল্যাট ভাড়া করবে। তারপর রুবিকে টেলিগ্রাম করে জানাবে। তখন রুবি একাই বোম্বে চলে যাবে। রেজিস্ট্রি বিয়েটা হবে বোম্বাইতে। রুবির বিশ-ত্রিশটা বিভিন্ন পোজে তোলা রঙিন ফটোও সঙ্গে করে নিয়ে গিয়েছিল ঝানুদা। হৃষিদা-বাসুদাদের দেখাবে বলে।

    বলা বাহুল্য, এরপর আর রুবি তার ঝানুদার সন্ধান পায়নি। রুবি কোনক্রমে কলকাতায় বিখ্যাত চিত্রপরিচালক মৃণাল সেনের স্ত্রীর মাধ্যমে তাঁর সঙ্গে দেখা করে। মৃণাল সেন বলেন, ঝানু মল্লিক নামে তিনি কাউকে চেনেন না— বনফুলের ‘মন্ত্রমুগ্ধ’ কাহিনীর একটি চরিত্র বাদে। তিনি বোম্বাইয়ে হৃষিকেশ মুখার্জিকেও ফোন করেন— নিজ ব্যয়ে এবং রুবিকে জানান যে, ঝানু মল্লিক নামে বোম্বাই চিত্রজগতে কোনও চরিত্র নেই। তাঁর পরামর্শে রুবি পুলিশে একটা ডায়েরি করে রাখে।

    এই হচ্ছে রুবির কপর্দকহীনতার ইতিহাস।

    আর গাড়িটা? সেটাও এক বিচিত্র গল্প কথা। ঝানু মল্লিক ওর সর্বস্ব নিয়ে পালিয়ে যাবার পর, থানায় এজাহার দেবার পর, সেকথা মামণির কাছে লুকিয়ে রাখা সম্ভবপর হল না। উনি বকাঝকাও করলেন, ওকে বুকে জড়িয়ে ধরে কাঁদলেনও প্রচুর। রুবি তখনো জানত না যে, তার দুর্দশার কাল শেষ হয়নি। এ চার বছর সে মামণিকে নিয়ে রোজ সকাল-সন্ধ্যা গাড়ি করে বেড়াতে নিয়ে যেত। সকালে প্রাতঃভ্রমণে, আর বিকালে আশ্রমে, মহারাজের ভাষণ শুনতে বা সমবেত ভজনপূজনে যোগ দিতে। সেটুকুও সহ্য হল না ভগবানের। হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মামণি। ক্যান্সার। রুবি প্রাণ দিয়ে সেবাশুশ্রূষা করল। মামণির এক ভাসুরপো এলেন— জেঠিমার সেবা করতে নয়, তাঁর সৎকার এবং সংকারান্তে সম্পত্তির দখল নিতে।

    মৃত্যুর দিনতিনেক আগে এক রাত্রে মামণি ওর হাতে তুলে দিলেন একটা টাকার প্যাকেট। বললেন, ‘এটা তোর। আর এই খামখানা রাখ। আমার শ্রাদ্ধশান্তি মিটে গেলে এটা শীতলবাবুকে দেখাস। তিনি ব্যবস্থা করবেন।’

    সে রাত্রে রুবির কান্নার বিরাম ছিল না।

    আশ্চর্য! কাগজ ছিল দুখানা। শীতলবাবু আসানসোলের একজন সিনিয়র উকিল, মামণির স্বামীর বন্ধু। তাঁকে একটি পত্র লিখে উনি অনুরোধ করেছেন অস্টিন গাড়িটির মালিকানা রুবি রায়ের নামে ট্রান্সফার করে দিতে। সংলগ্ন পত্রটি ছিল একটা কাঁচা ‘সেল ডীড’। ডাক্তারবাবুর মৃত্যুর পর রুবির বাবার কাছে নগদে বিশ হাজার টাকা নিয়ে তিনি নাকি আকাশী-নীল ঐ অস্টিন গাড়িটা তাকে বিক্রি করে দিয়েছিলেন। জাল বিক্রয়পত্র। কিন্তু এছাড়া ভাসুরপোর গ্রাস থেকে গাড়িটা উদ্ধার করে রুবিকে দান করার ক্ষমতা শয্যালীন মৃত্যুপথযাত্রিণীর ছিল না। উইল করে দেবার সুযোগ ছিল না আদৌ।

    মামণির শ্রাদ্ধশান্তি মিটে যাবার আগেই ব্লু-বুক জমা দিয়ে নাম পালটানোর ব্যবস্থা করলেন শীতলবাবু। গাড়ির মালিকানা পেল রুবি। কিন্তু আউট-হাউসে থাকার অধিকারটা পেল না। আগে খেয়াল হলে মামণির কাছ থেকে কিছু বাড়িভাড়ার রসিদ করিয়ে নিতে পারত। করেনি। কারণ তার লক্ষ্য-মুখ অপরিবর্তিতই ছিল। ও স্থির করেছিল, প্রথমে টালিগঞ্জে চেষ্টা করবে, টিভি সেন্টারেও। অভিনয় ওকে করতেই হবে। কলকাতার কয়েকজন নামকরা পরিচালক ও প্রযোজকদের দ্বারে দ্বারে ঘুরবে। ইতিমধ্যে কিছু অর্থোপার্জন করতে হবে তাকে। তারপর বোম্বাই পাড়ি দেবে। মামণির দেওয়া হাজার তিনেক টাকা আর গাড়িখানা নিয়ে দুঃসাহসী মেয়েটি রওনা হয়েছিল গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে কলকাতামুখো।

    বেলুড়ের কাছাকাছি পৌঁছে ওর গাড়িতে কী-যেন ট্রাবল দেখা দেয়। পথপার্শ্বের অভিজ্ঞ এক মোটর-মেকানিক ওকে জানালেন, পুরানো মডেলের অস্টিনের স্পেয়ার পার্টস জোগাড় করা অসম্ভব। লেদ-মেশিনে সেই পার্টস বানিয়ে গাড়ি চালু করতে দু-তিনদিন লাগবে।

    ঘটনাচক্রে কাছেই ছিল একটা মোটেল। সদ্য গড়ে উঠেছে। বেলুড়ের যাত্রীদের চাহিদা মেটাতে। রুবি একখানা ঘর ভাড়া নিল। সেখানেই পেল একটা দারুণ খবর। বোম্বাইয়ের বিখ্যাত চিত্রতারকা পুষ্পাদেবী নাকি পরদিন ঐ মোটেলে এসে উঠবেন।

    ওমা! সে কী? কেন? বিচিত্র যোগাযোগ।

    পুষ্পাদেবী বাঙালি। বাবা নেই। মা আছেন। বেলুড়ের এক আশ্রমে সন্ন্যাসিনীর জীবনযাপন করেন তিনি। সংসারের বাইরে। পুষ্পা প্রায় রুবিরই সমবয়সী দু-এক বছরের বড়। উল্কার বেগে তার গ্ল্যামার বৃদ্ধি হয়েছে। পুনা ইনস্টিটিউট থেকে বেরিয়ে হৃষীকেশ মুখার্জির একটা বইতে ছোট্ট একটা চরিত্র পায়। দারুণ সুনাম করে তাতে। তারপর বছরখানেকের মধ্যেই পাঁচ-সাতটা ছবিতে কনট্রাক্ট পায়। সম্প্রতি গোয়ালিয়রের রাজপরিবারের এক দূর সম্পর্কের নওজোয়ান জনার্দন গায়কোয়াড়ের সঙ্গে পুষ্পার এনগেজমেন্ট হয়েছে। জনার্দন ধনকুবের। কোটিপতি। অনেকগুলি মিলের মালিক। বিবাহটা হবে— জনার্দনের ইচ্ছা গোয়ালিয়রে, পুষ্পার ইচ্ছা বোম্বাইতে এখনো তারিখ ও ‘ভেনুটা’ স্থির হয়নি। এ বিবাহে পুষ্পার সন্ন্যাসিনী জননী উপস্থিত থাকতে পারবেন না এ কথা বলাই বাহুল্য। সে আশাও ওরা করে না। তবে মায়ের ‘তথাকথিত’ অনুমতি পেতে ওরা যুগলে বেলুড়ের সারদা আশ্রমে এসে মাকে প্রণাম করে যাবে, এটাই স্থির ছিল। পুষ্পা একদিন আগে এসেছে— মায়ের সঙ্গে একান্তে সাক্ষাৎ করার বাসনা নিয়ে। তার সঙ্গে এসেছে প্রমীলা পাণ্ডে — ওর ঘনিষ্ঠতম বান্ধবী। প্রমীলা বড়লোকের মেয়ে, বড়লোকের বউ। যদিও স্বামী অন্য স্ত্রীলোকের সঙ্গে অন্যত্র থাকে। পুষ্পা আর প্রমীলাকে দমদম এয়ারপোর্টে রিসিভ করেছে পুষ্পার পাবলিসিটি এজেন্টের লোক মোস্তাক আহমেদ। সংবাদটা প্রেসের কাছ থেকে গোপন রাখতে বেচারির জিব বেরিয়ে গেছে। যাহোক, প্রেসের লোক পুষ্পাকে এয়ারপোর্টে ততটা ঘিরে ধরতে পারেনি। আহমেদ একটা ভাড়া করা লেটেস্ট-মডেল কন্টেসাও হাজির রেখেছিল এয়ারপোর্টে।

    সারদা-আশ্রমের নিজস্ব অতিথি-আবাস আছে। কিন্তু সেখানে ঠাঁই হতে পারে না পুষ্পা বা প্রমীলার। দুপক্ষের জীবনদর্শন ও জীবনযাত্রায় আশমান-জমিন ফারাক। তাই পরিচয় গোপন রেখে পুষ্পা এসে উঠেছে ঐ মোটেলে। একটা লাল পাড় সাদা সিল্কের শাড়িও নিয়ে এসেছে, সেটা পরে আশ্রমে যাবে মায়ের সাক্ষাতে। মোটেলটা বড় রাস্তায়, আশ্রম থেকে দূরে নয়। পরদিন জনার্দনের এসে পড়ার কথা। ভায়া দমদম। তাকে রিসিভ করতে এই কন্টেসাখানাই যাবে।

    বৈভবের প্রতীক ঐ কন্টেসাখানা আশ্রনে নিয়ে যাওয়াতে পুষ্পা রাজি নয়। সেটা ভাল দেখায় না। বোম্বাই থেকে প্রমীলার মেড-সার্ভেন্ট রুক্মিণীও এসেছে। তার জিম্মার ঘরদোর রেখে ওরা ট্যাক্সি নিয়ে সারদা-আশ্রমে গেল সকালেই। পুষ্পা আর প্রমীলা। দুপুরে ওখানেই প্রসাদ পাবে। মুশকিল হল এই যে, মোটেলের গ্যারেজ-ঘরের মাপ লেটেস্ট-মডেল কন্টেনার চেয়ে ছোট। ম্যানেজার আশ্বস্ত করেছে, তাতে অসুবিধা নেই। গাড়িটা রাস্তার ধারেই পার্ক করা থাকবে। গাড়ির উপর ওয়াটার প্রুফ হুড পরানো থাকবে। আর পাহারাদার থাকবে রাত দশটা থেকে সকাল ছয়টা।

    দুর্ভাগ্যবশত পুলিশের মতে চুরিটা হয়েছে সন্ধ্যেরাতে। সেসময় বৃষ্টি পড়ছিল। কন্টেসা গাড়ির চালক গেছিল স্থানীয় সিনেমা হলে ‘শোলে’ দেখতে। মোটেলের একটি জমাদারনি বলে, সেও দেখেছে কে যেন গাড়ির পিছনদিকটা খুলছিল। সন্ধ্যা রাতে। সাতটা-সাড়ে সাতটায়। ও ভেবেছিল যাদের গাড়ি তারাই খুলছে। লক্ষ্য করে দেখেনি। কারণ, জমাদারনির মনে আছে, মেয়েটির পরনে ছিল একখানা জমকালো শাড়ি— যে শাড়ি পরে সে প্রথমে এসেছিল। তাই।

    রুবি বিকালে বেরিয়েছিল। রাত আটটায় ফিরে আসে। তখনো চুরির কথাটা জানাজানি হয়নি।

    ট্যাক্সি করে পুষ্পা আর প্রমীলা ফিরে আসে রাত নয়টায়। তারপর তাদের নজর পড়ে ব্যাপারটা। কন্টেসা গাড়ির পিছনদিকের ডিকিটা খোলা। পুলিশ আসে সাড়ে নয়টায়। রুবি এসব কিছুই জানে না। রাত সাড়ে এগারোটায় কে যেন তার ঘরে বেল দেয়। ও উঠে গিয়ে দোর খুলে দেখে পুলিশ। বেশ কিছু লোকও এসে ভিড় করেছে। তাদের মধ্যে ছিল ঐ সহদেব কর্মকার। সে হঠাৎ চেঁচিয়ে ওঠে, ‘ঐ তো, ঐ ভদ্রমহিলাই। ঐ দেখুন— যা বলেছিলুম, হলুদ শাড়ি, লাল পাড়, লাল ব্লাউজ।’

    বাসু জানতে চাইলেন, আর ব্রেসলেটটা? সেটা কে কেমন করে ঢুকিয়ে দিল তোমার ভ্যানিটি ব্যাগে?’

    রুবি বলল, ‘থাক না স্যার ও প্রসঙ্গ। মুক্তি যখন পেয়েই গেছি।’

    ‘না, না। মুক্তিই পেয়েছ, কিন্তু কেসটা মেটেনি। অন্তত আমার কৌতূহলটা মেটেনি। বল, একপাটি ব্রেসলেট কে কোন সুযোগে তোমার ভ্যানিটি ব্যাগে ভরে দিল?’

    রুবি হাসল, বলল, ‘আপনি, আমাকে উদ্ধার করেছেন ঠিকই, কিন্তু আমি তো স্যার আপনার মক্কেল নই। বলব সত্যি কথাটা?’

    ‘তুমি চুরি করেছিলে? কেমন করে? কোথায়?’

    রুবি আবার শুরু করে, ‘আজ্ঞে না। আমি চোর নই!’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসমগ্র কিশোর সাহিত্য – নারায়ণ গঙ্গোপাধ্যায়
    Next Article কাঁটায়-কাঁটায় ৫ – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }