Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কাঁটায়-কাঁটায় ৪ – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প520 Mins Read0
    ⤶ ⤷

    যম-দুয়ারে পড়ল কাঁটা – ১০

    ১০

    বাসুসাহেব এপাশে ফিরে দেখলেন দরজার কাছে দাঁড়িয়ে আছেন প্রায় বৃদ্ধ একজন প্রৌঢ় সুপুরুষ। দেখতে পঞ্চাশের নিচে বলেই মনে হয়। নিখুঁত সাজপোশাক। মুখে মিষ্টি হাসি। মিস্টিক হাসিও বটে। যুক্তকরে বললেন, কী সৌভাগ্য আমাদের! আপনি সশরীরে আমাদের অফিসে! কী জানেন বাসুসাহেব? গোয়েন্দা গল্প আমার প্যাশন। ফাদার ব্রাউন বা এডগার এলেন পো থেকে শুরু করে স্ট্যানলি গার্ডনার সব আমার মুখস্থ। বাংলা এবং ইংরেজি। ব্যোমকেশের মহাপ্রয়াণের পর …

    কথার মাঝখানেই মাধবরাজ বলে ওঠেন, আপনি এই চেয়ারটায় বসুন চাচাজী। মিস্টার বাসু এসেছেন আমাদের তহবিল তছরুপ…

    — তছরুপ নয়, মাধব, ঘাটতি। তা সুকৌশলী দম্পতিকে সঙ্গে নিয়ে এলেন না কেন? আদালতের বাইরে ওরাই তো আপনার যাবতীয় ডিটেকটিভগিরি করে …

    আবার কথার মাঝখানেই বাধা দেয় মাধবরাজ। বলে, আপনি ভুল করছেন, চাচাজী! কোম্পানি ওঁকে এনগেজ করেনি। উনি এসেছেন নিজে থেকে। ওঁর মক্কেল চৈতালী বসুর তরফে আমাদের সঙ্গে কথা বলতে। আপনার মনে আছে নিশ্চয়, দিন পাঁচেক আগে যেদিন রাত্রে আপনি কাঠমাণ্ডু যান—সেদিন থেকে মিস বসু ছুটিতে আছে ….

    —হ্যাঁ, মনে থাকবে না কেন? সেদিন বিকালেই তো ওর ভাই হরিমোহন মোটর কারে ধাক্কা খায়। সে কেমন আছে এখন?

    মাধব জবাব দেয়, একই রকম। এখনো জ্ঞান হয়নি

    এতক্ষণে বাসু যোগদান করেন কথোপকথনে : ওটা পুরানো খবর। আপনাদের স্টাফ হরিমোহন বসু গতকাল রাত একটার সময় মারা গেছে।

    খুড়ো-ভাইপোর দৃষ্টি বিনিময় হল। মাধবরাজ বললে, কী দুঃখের কথা।

    খুড়ো বললেন, আমাদের অফিস থেকে কেউ যায়নি? অফিস কি জানে না? চৈতালী বেচারি একা কী করবে? আই মিন, সৎকারের ব্যবস্থা। মাধব তুমি এক্ষুনি একটা গাড়িতে তিন- চারজনকে হাসপাতালে পাঠিয়ে দাও। ক্যাশ থেকে কিছু টাকাও। চৈতালী বোধহয় একেবারে ভেঙে পড়েছে। ঝরনা অথবা সুমিত্রাকেও পাঠিয়ে দাও। ওদের তো আর কেউ নেই এখানে।

    মাধব বললে, আমি দেখছি। মানে, সৎকারের ব্যবস্থাটা। তবে ইয়ে, চৈতালীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা বৃথা। সে শিলিগুড়িতে নেই …

    বাসু নির্বিকারভাবে বলে ওঠেন, ওটাও পুরানো খবর। হরিমোহনের মৃত্যুর সময় চৈতালী তার শয্যার পাশে ছিল। তারপর হরিমোহনের বন্ধুরা হিন্দু সৎকার সমিতির গাড়িতে ওর মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে। এতক্ষণে বোধহয় শ্মশানযাত্রীরা ফিরেও এসেছে। আর চৈতালীকে আমি নিজে তার বাসায় পৌঁছে দিয়ে এসেছি। সে ‘হেভি-সিডেশনে’ আছে। অনেকগুলো ঘুমের বড়ি খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে রেখে আমি আপনাদের অফিসে এসেছি। তাকে ঘণ্টা চার-পাঁচ ঘুমাতে দিন।

    সিনিয়ার জৈন বললেন, অফ কোর্স! আমি দিন চার-পাঁচ অনুপস্থিত ছিলাম। ইতিমধ্যে অনেক কাণ্ড ঘটে গেছে দেখছি। তোমার কেন মনে হল, মাধব, যে চৈতালী শিলিগুড়িতে নেই?

    —কাল দুপুরেও সে ছিল না। অন্তত কলকাতার লালবাজারের পুলিশ বলছে কাল দুপুরে সে ছিল রিপন স্ট্রিটের এক হোটেলে। ছদ্মনামে।

    —ছদ্মনামে? চৈতালী। কেন? আর পুলিশে সে কথা বলবে কেন?

    —সে কথা মিস্টার বাসু বলতে পারবেন? আপনি নেপাল রওনা হওয়ার পরেই আমি ক্যাশ থেকে টাকা তুলতে গিয়ে দেখি ক্যাশে কিছু নেই। তারপরেই আমি একটা কুইক-অডিটের ব্যবস্থা করি। ইতিমধ্যে আপনি কাঠমাণ্ডু চলে গেছেন। অডিটার হিসাব করে বলল, রাফ্ল স্পিকিং, দু-লক্ষ টাকার ঘাটতি। বুঝতেই পারছেন আমার অবস্থা। আপনি নেই, কেশিয়ার ছুটিতে। ক্যাশের চাবি শুধু আমার কাছে। আর এদিকে দু-লাখ টাকার ঘাটতি!

    —তাই তুমি সবার আগে পুলিশে খবর দিলে?

    মাধবরাজ চুপ করে রইল। সিনিয়ার জৈন আবার বললেন, তুমি তো জান মাধব, কী ভাবে আমাদের কেনাবেচা হয়। আমরা যখন-তখন ক্যাশ থেকে টাকা বার করি কখনো স্লিপ রেখে, কখনো শুধু পার্সোনাল ডায়েরিতে লিখে—

    মাধবরাজ বাধা দিয়ে বলে ওঠে, কিন্তু সেভাবে টাকা তোলেন আপনি আর আমি, আপনি নেই, আমি তুলিনি ফলে দু-লাখ টাকা ঘাটতি

    —কিন্তু পুলিশে খবর দেবার আগে তোমার কেন মনে হল না, যাবার আগে আমিই দু- লাখ টাকা নিয়ে যেতে পারি?

    মাধবরাজ নির্বাক তাকিয়ে রইল।

    বিজয়রাজজী বললেন, ইন ফ্যাক্ট, আমি সত্যিই এক লাখ টাকা ক্যাশে নিয়ে কাঠমাণ্ডু গিয়েছিলাম। একটা দশম শতাব্দীর জম্ভল-মূর্তির সন্ধান পেয়ে। বজ্রযান আর জৈন বুদ্ধিজম্‌ আর্টের একটা বিচিত্র মিশ্রণ। লোকটা বেচতে রাজি হল না। এইমাত্র টাকাটা ক্যাশে রেখে দিয়ে তোমার ঘরে এলাম।

    মাধবরাজের একটা স্বস্তির নিশ্বাস পড়ল। বলল, তাহলে দু-লাখ নয়। একলাখ টাকা তছরুপ হয়েছে।

    বিজয়রাজ ধমকে ওঠেন, আবার বলছ ‘তছরুপ’। বল ঘাটতি’। ভাল করে হিসাব মেলাও, দেখ, হয়তো সবই ঠিক আছে।

    বাসু বুঝতে পারেন পুলিশে খবর দেওয়াটায় সিনিয়ার পার্টনার আদৌ খুশি হতে পারেননি। হয়তো তছরুপ হলেও উনি তা চেপে যেতে চান। তার হেতু একটাই— ওঁদের ব্যবসায়ে এমন সব কাজ-কারবার হয় যার পুলিশি তদন্ত না হওয়াই বাঞ্ছনীয়।

    বিজয়রাজ ভাইপোর কাছে জানতে চান, তাছাড়া তুমি কেমন করে জানতে পারলে যে, মিস বোস কলকাতায় কোন হোটেলে একটা ছদ্মনামে উঠেছে?

    মাধবরাজ ইতস্তত করতে থাকে। বিজয় তাকে তাগাদা দেন, না মাধব, মিস্টার বাসুর কাছ থেকে আমাদের লুকোবার কিছু নেই। সত্যিই যদি দেখা যায় যে, তহবিল থেকে একলাখ টাকার ঘাটতি হয়েছে; তা হলে আমরা সবার আগে পুলিশে যাব না। কেন যেতে পারি না তা তুমি জানো। আবার লাখটাকার ঘাটতি চোখ বুজে মেনেও নিতে পারব না। আমি স্থির করেছিলাম সেক্ষেত্রে ‘সুকৌশলী’-কে কাজের দায়িত্বটা দেব। ফলে বাসুসাহেবের কাছে আমাদের লুকোবার মতো কোন তাস নেই।

    মাধবরাজ বললে, আমি খবর পেলাম মিস্ বসু ওঁর ভায়ের কাছে কিছুক্ষণ ছিলেন। তারপর ওকে এমার্জেন্সি ওয়ার্ড থেকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে সরিয়ে নেবার পর চৈতালী দেবী বাড়ি চলে যান।

    —ন্যাচারালি। রাত্রে ওর মতো একটি কুমারী মেয়ে ওখানে থাকবে কোথায়? হাসপাতালের খোলা বারান্দায়?

    —এবং তারপর থেকে মিস্ চৈতালী বসু আর একবারও হাসপাতালে আসেননি। তহবিলে দু-লাখ টাকা ঘাটতি পড়ায় আমি গোপনে খোঁজ নিতে থাকি। জানা গেল, চৈতালী দেবী শিলিগুড়িতে নেই। আমার মনে হল মিস. বোস যেখানেই যান না কেন, ভাইয়ের খোঁজ তাঁকে নিতে হবে। ওদের ভাই-বোনে খুব হৃদ্যতা। তাই হাসপাতালে খোঁজ নিলাম। জানা গেল, কোলকাতার একটা বিশেষ নম্বর থেকে হরিমোহনের বিষয়ে বার বার খোঁজ-খবর করা হচ্ছে। এখানকার সদর থানার একজন ইন্সপেক্টর আমার বন্ধুস্থানীয়। তার মাধ্যমে জানা গেল নম্বরটা কলকাতার রিপন স্ট্রিটের একটা হোটেলের। ফোনগুলো 315 নম্বর ঘরের বোর্ডার করেছেন। সেই বোর্ডারের দৈহিক বর্ণনা হুবহু চৈতালী বসুর মতো; কিন্তু তাঁর নাম নাকি চিত্রলেখা ব্যানার্জি। … আজ মিস্টার পি. কে. বাসু এসে বলছেন যে, লালবাজার থেকে দুজন পুলিশ এসে হোটেলে তত্ত্বতালাস নিয়েছে মানে চৈতালী বসু আর চিত্রলেখা ব্যানার্জি একই ব্যক্তি কিনা। তারা কী সিদ্ধান্তে এসেছে তা আমি এখনো জানি না। উনি হয়তো বলতে পারবেন

    বিজয়রাজ নিঃশব্দে সবটা শুনে বাসুর দিকে ফিরে বললেন, চৈতালী বসু আপনার মক্কেল, ফলে আপনাকে একই ব্যাপারে আমরা এনগেজ করতে পারি না। আর আমি এও জানি, বর্তমান পরিস্থিতিতে ‘সুকৌশলী’ ডিটেকটিভ এজেন্সি এ তদন্তের ভার নেবে না – নিতে পারে না। আমি শুধু বলব বিশ্বাস করুন, চৈতালীর মানহানি হয় এমন কোন কাজ আমরা কিছুতেই করব না। চৈতালীকে আমি অত্যন্ত বিশ্বাস করি। অত্যন্ত ভালবাসি। মাত্র পাঁচ বছরে তাকে লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে আমরা চিফ কেশিয়ার করেছি। যে কাণ্ডটা ঘটে গেছে — বিশ্বাস করুন আমি শিলিগুড়িতে উপস্থিত থাকলে তা ঘটত না। তা সত্ত্বেও যদি আপনি এজন্য মানহানির মামলা আনতে চান, তাহলে আমাদের অনুরোধ আমার পার্সোনাল রিকোয়েস্ট হরিমোহনের শ্রাদ্ধের জন্য দশটা দিন সময় দিন। তার পরে ওকাজ করবেন।

    বাসু উঠে দাঁড়ালেন। বললেন, থ্যাংক্‌স্। তাই হবে। তাছাড়া আমার মক্কেল এখনো মামলা করতে রাজি হয়নি। তার সঙ্গে এ বিষয়ে কথা বলার সময়ও এটা নয়।

    বিজয়রাজও উঠে দাঁড়ালেন। বললেন, আপনাকে কোনভাবে আপ্যায়ন করতে পারলাম না এ দুঃখ রইল। আপনি এসেছেন অ্যাগ্রিড্ পার্টি হিসাবে, তদুপরি আমরা বর্তমানে মোৰ্নিঙে আছি। আজ আমাদের একজন স্টাফ মারা গেছে। আমরা একটু পরেই অফিস ছুটি দিয়ে দেব। ভবিষ্যতে সুযোগ পেলে আপনাকে যথোচিত মর্যাদায় জৈন-কোম্পানি আপ্যায়ন করবে।

    করমর্দন করে বেরিয়ে এলেন বাসু। মাধবরাজ করমর্দন করল না। গোঁজ হয়ে দাঁড়িয়ে রইল একপাশে।

    হল-কামরা পার হয়ে নির্গমনদ্বারের কাছাকাছি আসতেই কে যেন পিছন থেকে বলে ওঠে: এক্সকিউজ মি, স্যার!

    বাসু ঘুরে দাঁড়ালেন। দেখলেন সেই রিসেপশনিস্ট মেয়েটি।

    সে বললে, আমার নাম সুমিত্রা। আমাকে যদি কাইন্ডলি একটা অটোগ্রাফ দিয়ে যেতেন।

    —ও শিওর!—বুক পকেট থেকে কলমটা বার করে ওর হাত থেকে অটোগ্রাফ খাতাখানা নিলেন। মেয়েটি একটা বিশেষ পাতায় আঙুল দিয়ে রেখেছিল। সেটাই মেলে ধরল। বাসু দেখলেন তার ডানদিকের পাতাটা ফাঁকা; কিন্তু বাঁ দিকের পাতায় গোটা গোটা হরফে পেনসিলে লেখা:

    “চৈতালীকে এরা ফাঁসাতে চায়। সে সম্পূর্ণ নির্দোষ। আপনার শিলিগুড়ি হোটেলের নাম আর রুম নাম্বারটা লিখে দিন। আমি ফোন করে দেখা করব।”

    বাসু বাঁ দিকের পাতায় লিখে দিলেন সেবক রোড-এর নূরজাহান হোটেলের নাম আর ঘরের নম্বরটা। ডানদিকের পাতায় দিলেন অটোগ্রাফ।

    ‘থ্যাঙ্কু’ বলে মেয়েটি অটোগ্রাফ খাতাখানা তার ভ্যানিটি ব্যাগে ভরে নিল। বাসু লক্ষ্য করে দেখলেন, অনেকেই ওঁদের দিকে তাকিয়ে আছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসমগ্র কিশোর সাহিত্য – নারায়ণ গঙ্গোপাধ্যায়
    Next Article কাঁটায়-কাঁটায় ৫ – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }