Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কাঁটায়-কাঁটায় ৪ – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প520 Mins Read0
    ⤶ ⤷

    যম-দুয়ারে পড়ল কাঁটা – ১২

    ১২

    দমদম এয়ারপোর্টে ডোমেটিক অ্যারাইভাল দরজার সামনেই দাঁড়িয়ে ছিল কৌশিক। রাত তখন নয়টা। ডিকিতে ওঁর সুটকেসটা তুলে দিয়ে কৌশিক রওনা হল নজরুল সরণি ধরে। জিজ্ঞাসা করল, ও দিকে কিছু সুরাহা হল?

    —না, সুরাহা কিছু হয়নি। তবে কিছু তথ্য সংগ্রহ করা গেছে। কিছু দুঃসংবাদও আছে — হরিমোহন কাল মারা গেছে।

    —আর চৈতালী?

    —হ্যাঁ, তার পাত্তা পাওয়া গেছে। আরও জানা গেছে ঘাটতির পরিমাণ দুই লাখ নয়। এক লাখ। কারণ সিনিয়ার পার্টনার স্বীকার করেছেন কাউকে কিছু না বলে তিনি এক লাখ টাকা ক্যাশ থেকে বার করেছিলেন। ফেরত দিয়েছেন।

    —ওমা! এমনও হয় নাকি?

    —হয়। ওদের কারবারটা অদ্ভুত। এদিককার খবর কী বল?

    —সুজাতার ধারণা সে নজরবন্দি হয়ে আছে। সে ফোন করেছিল নিজে থেকেই। একবার দুপুরে ট্যাক্সি নিয়ে এদিক-ওদিক ঘুরেছিল। ওর মনে হল কেউ ওকে ক্রমাগত অনুসরণ করে চলেছে একটা জিপে চেপে।

    বাসু বললেন, ঠিক আছে। তুমি সরাসরি হোটেল পান্নায় চল। আমাকে নামিয়ে দিয়ে লিটল রাসেল স্ট্রিটে গিয়ে হীরালাল ঘিসিং-এর সঙ্গে দেখা কর। আমার নাম করে বল, তার রাখী বহিন রঞ্জনা থাপার একটা প্রচণ্ড বিপদের আশঙ্কা করছি আমি। রঞ্জনাকে একটা বিষয়ে সাবধান করা দরকার। রঞ্জনার ঠিকানা অথবা টেলিফোন নাম্বারটা সংগ্রহ করার চেষ্টা কর।

    কৌশিক ওঁকে নামিয়ে দিয়ে চলে গেল লিটল রাসেল স্ট্রিটের দিকে। বাসু উঠে এলেন লিফটে করে 315 নম্বর ঘরে। কোড-নক্-এর সঙ্কেত জানানোই ছিল। সুজাতা দরজা খুলে দিল।

    বাসুকে দেখে নিশ্চিন্ত হল সুজাতা। বলল, আমার এই বিনাশ্রম কারাদণ্ডের মেয়াদ কখন কাটবে?

    —এখনই। পুলিশ আর চৈতালীকে খুঁজছে না। সে আছে শিলিগুড়িতে। তুমি গুছিয়ে নাও। চল, চেক-আউট করে আমরা বেরিয়ে যাই।

    —আমি চেক-আউট করব চিত্রলেখা ব্যানার্জির পরিচয়ে?

    —অফ কোর্স। এ ঘরটা তো চিত্রলেখার নামে বুক করা।

    —কিন্তু আমার সই হয়তো মিলবে না।

    —ন্যাচারালি। কিন্তু এ তো আর চেক নয়। চিত্রলেখার নামটা লিখে দিলেই হবে। টাকা যখন তুমি নগদে মিটিয়ে দিচ্ছ তখন ওরা সই মেলাবে না। তাছাড়া আমি তো সঙ্গে থাকবই।

    ঠিক তখনই কে যেন কড়া হাতে দরজায় করাঘাত করল। বাসু বললেন, ঘরটা তোমার নামে ভাড়া নেওয়া…

    সুজাতা এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। দুজন শাদা পোশাকের পুলিশ অফিসার প্রবেশ করল ঘরে। সেদিনের সেই দুজন নয়। একজন একটা কার্ড বাড়িয়ে ধরল সুজাতার দিকে। বললে, এটা আপনার? খোয়া গেছিল?

    সুজাতা হাত বাড়িয়ে প্লাস্টিক খাপে মোড়া ছোট্ট কার্ডটা নিল। সুজাতা জবাব দেবার আগেই পুলিশ অফিসারের নজর পড়ল বাসুসাহেবের দিকে। সুজাতাকে জিজ্ঞেস করে, এ ভদ্রলোকটি কে?

    সুজাতা বললে, আপনি দুটি প্রশ্ন পর-পর করেছেন। কোনটার জবাব আগে চান? বলতে বলতেই সে লাইব্রেরি-কার্ডটা বাসুসাহেবের হাতে গুঁজে দেয়। বাসু দেখলেন সেটা হাতে নিয়ে। ‘শিলিগুড়ি কেন্দ্রীয় সাধারণ পাঠাগার’ -এর মেম্বারশিপ কার্ড। চৈতালী বসুর নামাঙ্কিত।

    অফিসারটি বললে, অলরাইট, প্রথমে প্রথম প্রশ্নটার জবাব দিন, এটা আপনার কার্ড? আপনি শিলিগুড়ি সাধারণ পাঠাগারের সভ্য?

    বাসু বললেন, অফিসার! এ প্রশ্ন আপনি কেন জিজ্ঞেস করছেন?

    অফিসার বাসুসাহেবের মুখোমুখি ঘুরে দাঁড়ায়। বলে, আপনি কে মশাই হরিদাস পাল? পুলিশি তদন্তে নাক গলাচ্ছেন?

    বাসু বললেন, কারেক্ট। পুলিশি তদন্ত! আপনারা তাহলে শাদা-পোশাকি পুলিশ-পুঙ্গব। তা অপরাধটা কী জাতীয় সে কথা তো বলতে হবে। অর্থাৎ ঐ মেয়েটিকে কোন্ অপরাধে অভিযুক্ত করতে চান ওর জবাব শুনে?

    — আপনি কি উকিল?

    —আজ্ঞে না, উকিল নই আমি। কিন্তু আপনি তো হবুচন্দ্র লালবাজারের গবুচন্দ্র পুলিশ নন; আপনার তো জানা উচিত প্রতিটি ভারতীয় নাগরিকের সাংবিধানিক অধিকারের সীমা।

    এতক্ষণে দ্বিতীয় অফিসারটি এগিয়ে আসে। প্রথম অফিসারকে ঠেলে সরিয়ে দিয়ে বলে, সরি মিস্টার বাসু। আমার সঙ্গী আপনাকে চিনতে পারেনি। ইয়েস, আমরা দুজন হোমিসাইড থেকে আসছি। এ মহিলাটি নিশ্চয় আপনার মক্কেল। আমরা এখনই ওঁকে গ্রেপ্তার করছি না; আমরা কিছু খবর সংগ্রহ করতে এসেছি মাত্র। কথা বলতে বলতেই অফিসারটি তার ইনসাইড পকেট থেকে সনাক্তিকরণ কার্ডটা বার করে বাসুসাহেবকে দেখালো।

    বাসু বললেন, ও. কে.! হোমিসাইড! তা খুনটা কে হয়েছে?

    প্রথম অফিসার বললে, সেকথা বলতে আমরা বাধ্য নই!

    বাসু বললেন, কারেক্ট! সেটা আপনাদের পুলিশি অধিকার। যেমন এই মেয়েটির সাংবিধানিক অধিকার কোনও প্রশ্নের জবাব না দেওয়া। যতক্ষণ আপনারা না জানাচ্ছেন যে কে খুন হয়েছে!

    —কেন? ওঁর লিগল কাউন্সেল তো হাজির?

    —সে তো আপনারা ধরে নিয়েছেন। উনি বা আমি তো তা বলিনি। আপনারা সহযোগিতা না করলে আমরাও করব না।

    দ্বিতীয় অফিসার প্রথমকে ধমক দেন, তুমি চুপ করবে, দত্ত? কথাবার্তা যা বলার তা আমাকে বলতে দাও। ইয়েস স্যার, খুন হয়েছেন হীরালাল ঘিসিং, কাল বিকালে বা সন্ধ্যায় লিটল রাসেল স্ট্রিটে নিজের অ্যাপার্টমেন্টে। একটি মাত্র বুলেট উন্ড। এবার কি আমরা আমাদের প্রশ্নের জবাবটা পাব? উনি আপনার মক্কেল তো?

    বাসু বললেন, হ্যাঁ, ও আমার লোক। তুমি তোমার আইডেন্টিটি কার্ডটা ওঁদের দেখাও, সুজাতা।

    সুজাতা হাত বাড়িয়ে তার ভ্যানিটি ব্যাগটা খুলবার উপক্রম করতেই অফিসারটি ঝাঁপিয়ে পড়ে বাধা দিল। বললে, ধীরে, দিদি, ধীরে। আমি ব্যাগটা এক নজর দেখে নিই প্রথমে।

    ব্যাগটা সে খুলল না। তপসে মাছের পেট টিপে খদ্দের যেমন বুঝে নেয় সেটা ‘অ্যান্ডালা’ কি না, সেভাবে অফিসারটি সমঝে নিল ব্যাগের ভিতরে পিস্তল আছে কি না। বলল, এবার দেখান।

    সুজাতা তার ব্যাগ থেকে সনাক্তিকরণ কার্ডটা বার করে দেখাল। লালবাজারের ছাপ মারা সুকৌশলী ডিটেকটিভ এজেন্সির পার্টনারের আইডেন্টিটি কার্ড।

    বাসু বললেন, একটা অপরাধের বিষয়ে তদন্ত করতে আমি সুজাতাকে এই ঘরটিতে লুকিয়ে থাকতে বলেছিলাম চিত্রলেখা ব্যানার্জির ছদ্ম পরিচয়ে …

    —আর চিত্রলেখা ব্যানার্জি হচ্ছে শিলিগুড়ির বাসিন্দা শ্রীমতী চৈতালী বসুর ছদ্মনাম। তাই তো?

    —আমি সে কথা বলিনি।

    —আপনার বলার অপেক্ষায় আর নেই ও তথ্যটা। এবার বরং বলুন সুকৌশলীর সুজাতাকে কী কারণে এই হোটেলে আপনি ছদ্মনামে লুকিয়ে থাকতে বলেছিলেন?

    —নো কমেন্টস।

    — শিলিগুড়ির শ্রীমতী চৈতালী বসুও নিশ্চয় আপনার মক্কেল?

    —প্রশ্নটা উঠছে কেন? শিলিগুড়ির শ্রীমতী চৈতালী বসুকে কি আপনারা কোন কারণে খুঁজছেন?

    —লুক হিয়ার মিস্টার বাসু। পুলিশ যখন তদন্তে আসে তখন প্রশ্ন তারাই করে। জবাব দেয় না। এবার বলুন, চৈতালী বসু কি আপনার মক্কেল?

    —নো কমেন্টস।

    —অলরাইট, স্যার। শুনে রাখুন: হীরালাল ঘিসিং-এর হত্যাকাণ্ডের জন্য আমরা চৈতালী বসুকে খুঁজছি। আপনাকে জানিয়ে রাখছি – তার পূর্বে আপনি যদি তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন তবে সেটাকে পুলিশের কাজে বাধা দান করা হচ্ছে বলে গণ্য করা হবে।

    বাসু কোনও জবাব দিলেন না। ওরা দুজন চলে যেতেই বাসু টেলিফোনটা তুলে নিলেন। বললেন, দিস্ ইজ রুম নম্বর 315, আমাকে শিলিগুড়ির একটা নম্বর দিন এস. টি. ডি.-তে।

    —315 স্যার? ও ঘরটা তো মিস্ ব্যানার্জি বুক করেছেন।

    —হ্যাঁ তাই। এই নিন্, মিস্ ব্যানার্জির সঙ্গে কথা বলুন। বাসু রিসিভারটা সুজাতার হাতে দিলেন।

    টেলিফোন অপারেটার বললে, সরি ম্যাডাম! পুলিশের অর্ডারে এই ফোন থেকে কোনও আউটস্টেশন কল করা যাবে না। আপনি নিচে নেমে এসে এখন থেকে ফোন করতে পারেন।

    সুজাতা বলল, দরকার নেই। সেক্ষেত্রে আমি এখনই চেক-আউট করব। আমার বিলটা রেডি রাখুন।

    — ইয়েস মিস ব্যানার্জি।

    —মিস ব্যানার্জি নয়। মিস চিত্রলেখা ব্যানার্জি আমাকে টাকা মিটিয়ে দিয়ে অনেক অগেই চলে গেছেন। আমি তাঁর তরফে পেমেন্টটা করছি মাত্র। আমার নাম মিসেস সুজাতা মিত্র। আজ্ঞে হ্যাঁ … লালবাজারের পুলিশ তা জানে।

    টেলিফোন রিসিভারটা নামিয়ে রাখল সুজাতা।

    সুজাতাকে বাসু বললেন, লেটস্ গো।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসমগ্র কিশোর সাহিত্য – নারায়ণ গঙ্গোপাধ্যায়
    Next Article কাঁটায়-কাঁটায় ৫ – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }