Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কাঁটায়-কাঁটায় ৪ – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প520 Mins Read0
    ⤶ ⤷

    যম-দুয়ারে পড়ল কাঁটা – ১৩

    ১৩

    পরদিন সকালে লালবাজার হোমিসাইড সেকশন থেকে বাসুসাহেব একটি ফোন পেলেন, সরি টু ডিসটার্ব য়ু স্যার, কাল হোটেল পান্নায় যখন জানতে চেয়েছিলুম, মিস চৈতালী বসু আপনার মক্কেল কি না, তখন আপনি বলেছিলেন ‘নো কমেন্টস’ অথচ আজ লক-আপে ঐ মিস বসুই বলছেন যে, আপনি ওঁর অ্যাটর্নি। আপনার উপস্থিতি ভিন্ন উনি আমাদের কোনও প্রশ্নের জবাব দেবেন না। এখন আমরা কী করি বলুন, স্যার?

    বাসু বললেন, ‘হোল টুথ অ্যান্ড নাথিং বাট দ্য ট্রুথ’ বলা অভ্যাস করুন। কাল যখন আপনি জানতে চেয়েছিলেন চৈতালী আমার মক্কেল কি না তখন আপনি জানাতে চাননি চার্জটা কী। কী কারণে তাকে খুঁজছেন। আজ গ্রেফতারের পর কি সেটা দয়া করে জানাবেন?

    —ইয়েস স্যার। ফার্স্ট ডিগ্রি মার্ডার চার্জ। হীরালাল ঘিসিংকে।

    —ধন্যবাদ! সে ক্ষেত্রে চৈতালী আমার মক্কেল। আমি আধঘণ্টার ভিতরেই আসছি।

    .

    জেল-হাজতের একাত্তে আবার দেখা হল মেয়েটির সঙ্গে। কেঁদে কেঁদে এখনো তার চোখ দুটি লাল হয়ে আছে। বাসু জানতে চাইলেন, শিলিগুড়ি থেকে আসবার সময় পুলিশ কি কিছু দুর্ব্যবহার করেছে? এ কী চেহারা হয়েছে তোমার!

    চৈতালী মাথা নেড়ে বললে, না। এমনিতেই হরির মৃত্যুতে ভেঙে পড়েছিলাম। সামলে উঠতে না উঠতে এই হয়রানি। তাতেই হয় তো আমাকে পাগলী-পাগলী দেখাচ্ছে।

    —তুমি কি পুলিশের কাছে কোনও জবানবন্দি দিয়েছ?

    —না। আপনি তো প্রথম দিনই বারণ করেছিলেন।

    —তা করেছিলাম। কিন্তু তুমি তো আমার সব নিষেধ মেনে চল না, চৈতালী। আমি তোমাকে বলেছিলাম হোটেল পান্না থেকে শেয়ালদহ স্টেশনে ট্যাক্সি করে যেতে। সেখানে ভিড়ের মধ্যে মিশে যেতে। তারপর একটা ফ্লাইং ট্যাক্সি ধরে দমদম চলে যেতে। তা তো তুমি যাওনি চৈতালী। তুমি প্রথম সুযোগেই চলে গেলে লিটল রাসেল স্ট্রিটে। কেন?

    চৈতালী জবাব দিল না। গোঁজ হয়ে বসে রইল।

    বাসু বললেন, তুমি বুদ্ধিমতী। সব কথা যদি আমাকে খুলে না বল তাহলে আমি কেমন করে তোমার কেস ডিফেন্ড করব, বল? তুমি হীরালালের অ্যাপার্টমেন্টে গেছিলে। না?

    চৈতালী স্বীকার করল।

    — তুমিই তাকে খুন করেছ?

    সোজা হয়ে বসল চৈতালী। বলল, নিশ্চয় নয়!

    —তাহলে?

    আবার চুপ করে যায়।

    বাসু বলেন, অল রাইট। আমি বলছি, তুমি শুনে যাও। যদি ভুল কিছু বলি তুমি প্রতিবাদ কর। ঠিক এক্ষণি যেমন বললে : নিশ্চয় নয়! কেমন?

    অশ্রুআৰ্দ্ৰ দুটি চোখ মেলে চৈতালী তাকিয়ে থাকে।

    —তুমি সন্ধ্যার ফ্লাইটটা ধরতে পারনি এজন্য নয় যে, তোমার মনে হয়েছিল কেউ তোমাকে ফলো করছে। আমি হীরালালের নাম-ঠিকানা তোমাকে বলে গেছিলাম। তুমি ভেবেছিলে দমদমে প্লেন ধরার আগে নিজেই একবার হীরালালের সঙ্গে দেখা করবে। তোমার কাছে পঞ্চাশ হাজার টাকার অ্যাকাউন্ট পেয়ি চেকটা তখন ছিল। তুমি ভেবেছিলে সেটা দেখিয়ে ওকে বলবে টাকার অভাব তোমার নেই; তবে ধীরে-ধীরে-মেটাবে। তুমি ওর কাছে কিছু সময় চেয়ে নেবে। তাই নয়?

    এবার উপর-নিচ মাথা নেড়ে মেয়েটি স্বীকার করল।

    —তাহলে তাই চাইলে না কেন? হীরালাল রাজি হল না?

    হঠাৎ কান্নায় ভেঙে পড়ে চৈতালী।

    অনেক সান্ত্বনা দিয়ে, অনেক মিষ্টি কথা বলে ধীরে ধীরে ওর জবানবন্দিটা সংগ্রহ করলেন বাসুসাহেব। হ্যাঁ, সে ভেবেছিল হীরালালকে রাজি করাতে পারবে। হীরালালজীর ‘রাখী-বহিন’ রঞ্জনা ওর বিশেষ বন্ধু। প্রয়োজন হলে রঞ্জনাকে দিয়ে রাজি করাবে। হরি যখন টাকাটা ওকে দিতেই আসছিল তখন টাকাটা দিয়ে দেওয়াই মঙ্গল, অন্তত কিছু সময় চেয়ে নিয়ে চেষ্টা করতে দোষ কী?

    স্কাইলার্ক অ্যাপার্টমেন্ট মস্ত প্রাসাদ। দুদিকে দুটো লিফট্। চৈতালী যখন ওখানে গিয়ে পৌঁছায় তখন বেলা সওয়া তিনটে। এলাকাটা ফাঁকা ফাঁকা। তবে লিফ্যান ছিল। চৈতালী নিচের বোর্ডে হীরালাল ঘিসিং-এর অ্যাপার্টমেন্ট নম্বরটা খুঁজছিল। লিফটম্যান নিজে থেকেই জানতে চাইল, নাম কেয়া? বাধ্য হয়ে ওতে বলতে হল নামটা, লিফটম্যান বললে, আইয়ে। সাত তলা। তিন নম্বর অ্যাপার্টমেন্ট।

    সাততলায় প্যাসেজে নেমে চৈতালী জনমানব দেখতে পেল না। লিফটা নেমে গেল। করিডর দিয়ে একটু এগিয়েই দেখল একটা দরজায় তিন নম্বর লেখা। চৈতালী বার দুই বেল বাজায়। কোন সাড়া জাগে না। তবে হ্যান্ডেল ঘুরিয়ে ঠেলতেই দরজাটা খুলে গেল। ও ঘরের ভিতরে ঢুকে একবার বলে, ভিতরে কে আছেন? শুনছেন?’

    ভিতরটা আলো-আঁধারী। পর্দাগুলো টানা। হঠাৎ ওর নজর হয় ঘরের ও প্রান্তে একটা খাটে চিত হয়ে কে যেন শুয়ে আছে। ও কাছে এগিয়ে যেতে গিয়ে দেখল মেঝেটা পিছল। রক্ত। তখনই ও বুঝতে পারল লোকটা চিত হয়ে শুয়ে নেই। মরে গেছে।

    বাসু জানতে চাইলেন, তুমি কী করে বুঝলে লোকটা মরে গেছে?

    —ওর গায়ে হাত দিয়ে। একেবারে ঠাণ্ডা!

    —তারপর?

    —আমি পালিয়ে এলাম।

    —না, চৈতালী! ঐ সময় তুমি তোমার ভ্যানিটি ব্যাগ খুলেছিলে। না হলে তোমার ব্যাগ থেকে লাইব্রেরি কার্ডটা ও ঘরে পড়ে থাকত না। কেন খুলেছিলে ব্যাগ?

    —ব্যাগ খুলেছিলাম? তা হবে। হয়তো রুমাল বার করতে। কপালের ঘাম মুছতে।

    বাসুসাহেব ধমকে ওঠেন, অহেতুক মিছে কথা বল না, চৈতালী। সেই মর্মান্তিক মুহূর্তে কপালের ঘাম মুছবার প্রয়োজন হলে তুমি আঁচল ব্যবহার করতে, রুমাল নয়। বল? কেন খুলেছিলেন তোমার হাতব্যাগ?

    —কী আশ্চর্য! আমি আদৌ ব্যাগ খুলেছিলাম কি না তা আমার মনেই পড়ছে না।

    —তাহলে শিলিগুড়ি-লাইব্রেরির মেম্বারশিপ কার্ডটা ও ঘরে পাওয়া গেল কী করে? ও ঘরে ঐ মর্মান্তিক মুহূর্তে তুমি তোমার হাতব্যাগ খুলতে পার দুটো হেতুর যে কোন একটাতে। হয় রিভলভারটা ব্যাগ থেকে বার করতে, অথবা সেটা ভিতরে ঢোকাতে। বল, কোনটা?

    —ওটা ব্যাগে ঢোকাতে।

    —দ্যাটস্ বেটার। ওটা মেঝেতে পড়েছিল?

    —হ্যাঁ। রক্তের মধ্যে।

    —তুমি কী করে চিনতে পারলে যে ওটাই হরির রিভলভারটা?

    চৈতালী স্বীকার করল, দেখেই ও চিনতে পেরেছিল। তুলে নিয়ে ও সংলগ্ন বাথরুমে যায়। আলো জ্বেলে নম্বরটা দেখে। বুঝতে পারে এটাই হরির হারানো রিভলভারটা। সেটাকে জলে ধুয়ে নিয়ে ও হাতব্যাগে ভরে ফেলে। ফেরার সময় ও লিফট্ দিয়ে নামে না। সিঁড়ি দিয়ে হেঁটে নামে। আর কারও সঙ্গে ওর দেখা হয়নি। তারপর ও একটা ট্যাক্সি নিয়ে দমদমের দিকে যায়। মাঝপথে একটা টেলিফোনের বুথ দেখতে পেয়ে ট্যাক্সিটা ছেড়ে দেয়। শিলিগুড়িতে ফোন করে। ডাক্তার সামন্তের সঙ্গে ওর কথা হয়। সামত্ত নাকি ওকে ধমকের সুরে শিলিগুড়ি ফিরে যেতে বলেন। হরি কেমন আছে জানতে চাওয়ায় রূঢ় স্বরে বলেন, এখনো বেঁচে আছে।

    এই প্রথম ওর মনে হল হরি তাহলে বাঁচবে না। হরি যে মারা যেতে পারে এটা—কী জানি কেন –-ওর অন্তর থেকে বিশ্বাস হয়নি। যদিও ডাক্তারবাবু বলেছিলেন কেসটা খুবই খারাপ।

    ডাক্তারবাবুর সঙ্গে টেলিফোনে কথা বলার পর চৈতালী সামনের পার্কের বেঞ্চিতে গিয়ে বসেছিল। কতক্ষণ সেখানে বসে বসে আবোল-তাবোল চিন্তা করেছে তা ওর মনে নেই। ইতিমধ্যে অন্ধকার ঘনিয়ে এসেছে। ওকে পার্কের বেঞ্চিতে ঐভাবে অনেকক্ষণ একা সে থাকতে দেখে হঠাৎ একজন গুণ্ডামতো লোক ঘনিয়ে এসে বেঞ্চির অপরপ্রান্তে বসে। তখনই সংবিত ফিরে পায় চৈতালী। দেখে, সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে। তৎক্ষণাৎ ও ট্যাক্সি নিয়ে দমদমে এয়ারপোর্টের দিকে ছোটে; কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্স কাউন্টারে গিয়ে খবর পায় বাগডোগরার প্লেন মিনিট দশেক আগে ছেড়ে গেছে।

    চৈতালী দিশেহারা হরে ঝরঝরিয়ে কেঁদে ফেলে, কাউন্টারে তখন লোকজন বিশেষ ছিল না। এয়ারলাইন্স-এর কাউন্টারে বসা মেয়েটি জানতে চায়, ওর কী হয়েছে। কেন এভাবে ভেঙে পড়েছে সে।

    চৈতালী তাকে জানায় যে, দুনিয়ায় তার কেউ নেই একমাত্র আছে এক যমজ ভাই। ও খবর পেয়েছে যে, সেই ভাইটি শিলিগুড়ি হাসপাতালে মরণাপন্ন। মটোর অ্যাকসিডেন্ট কেস। এইমাত্র ডাক্তারবাবুর সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। আজ রাত্তিরটা কাটে কি না কাটে।

    কাউন্টারের মেয়েটির করুণা হয়। ওকে অপেক্ষা করতে বলে। বলে, দেখি আপনার জন্যে কী করতে পারি।

    চৈতালী বলে, কী আর করবেন! বাগডোগরা যাবার প্লেন তো আবার কালকে পাব।

    —জাস্ট ওয়েট অ্যান্ড সি। কথা দিতে পারছি না, কিন্তু …

    নিতান্তই ভাগ্য। উত্তরবঙ্গে টী-বোর্ড আর টী-প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে কী একটা অধিবেশন হচ্ছে। এজন্য ঐ সংস্থার তরফে একটা ছোট প্লেন চার্টার্ড করা হয়েছে। কাউন্টারের মেয়েটি তা জানত। সেটা রাত আটটায় ছাড়বে। ছোট প্লেন ত্রিশজনের আসন; কিন্তু ওঁরা যাচ্ছেন মাত্র তেইশ জন। ফলে স্থানাভাব হবে না। তবে অনুমতি জোগাড় করতে হবে।

    কাউন্টার গার্ল মেয়েটি সত্যিই ভাল। যাঁরা প্লেনটা চার্টার করেছেন তাঁদের বড় কর্তাকে গিয়ে চৈতালীর বিপদের কথা সে জানায়। ইন্ডিয়ান টি বোর্ড-এর বড়কর্তার দয়া হয়। তিনি ওকে তাঁদের প্লেনে তুলে নিতে রাজি হয়ে যান। চৈতালী জানতে চেয়েছিল তাকে ভাড়া বাবদ কী দিতে হবে। জবাবে ওঁরা জানান যে, যেহেতু প্লেনে এখনো পাঁচ-ছয়টি ফাঁকা আসন আছে এবং যেহেতু চৈতালীর জন্য ওঁদের সংস্থাকে বাড়তি কিছু খরচ করতে হচ্ছে না, ফলে ওঁরা চৈতালীর কাছ থেকে কিছুই নেবেন না। চৈতালী ঐ প্লেনেই বাগডোগরা চলে আসে। ওঁদের একটি গাড়ি শিলিগুড়ি হাসপাতালের দিকে আসছিল। তাতেই ওঁরা চৈতালীকে লিফ্‌ট্ দেন। রাত প্রায় সাড়ে দশটা নাগাদ চৈতালী হাসপাতালে এসে পৌঁছায়। হরিমোহন তখনো বেঁচেছিল, যদিও তার জ্ঞান ছিল না। জ্ঞান ওর আদৌ হয়নি এই কয়দিনে।

    বাসু জানতে চাইলেন, তোমার স্টেটমেন্ট অনুযায়ী যখন তুমি দমদম এয়ারপোর্টে পৌঁছাও তখনো তোমার ভ্যানিটি ব্যাগে ছিল হরিমোহনের রিভলভারটা। সিকিউরিটি চেকিং-এর আগে সেটা নিশ্চয় তুমি সরিয়ে ফেলেছিলে। কোথায়?

    —লেডিজ টয়লেটে লিটারবিনে!

    জেলখানার মেট্রন এগিয়ে এসে বলল, আপনাদের কথা কি এখনো শেষ হয়নি? সময় কিন্তু হয়ে গেছে, স্যার।

    বাসু উঠে দাঁড়ান। বলেন, না, আমাদের কথাবার্তা শেষ হয়ে গেছে।

    চৈতালীর দিকে ফিরে বলেন, মনকে শক্ত কর চৈতালী। আমাদের শেষ পর্যন্ত লড়তে হবে!

    চৈতালী নতনয়নে নীরব রইল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসমগ্র কিশোর সাহিত্য – নারায়ণ গঙ্গোপাধ্যায়
    Next Article কাঁটায়-কাঁটায় ৫ – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }