Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কাঁটায়-কাঁটায় ৪ – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প520 Mins Read0
    ⤶ ⤷

    ‘অভিপূর্বক নী-ধাতু অ’-এর কাঁটা – ৭

    ৭

    রুবি চলে যাবার ঘণ্টাখানেক পরে বাজল টেলিফোনটা।

    রানু শুনে নিয়ে ‘কথামুখে হাত চাপা দিয়ে বললেন, ‘প্রমীলা পাণ্ডে। তোমাকে খুঁজছে। কথা বলবে?’

    বাসু ইতিমধ্যে খবরের কাগজটা তুলে নিয়েছিলেন। সেটা নামিয়ে রেখে বললেন, ‘আমার এমন কিছু বয়স হয়নি রানু যে, প্রমীলা রাজ্য থেকে কেউ আহ্বান করলে সাড়া দেব না।’

    রানু বললেন, ‘একথার জবাব পরে দেব, নাও কথা বল—’

    বাসু টেলিফোনটা তুলে নিয়ে বললেন, ‘নমস্কার প্রমীলা দেবী। বলুন, আমি পি. কে. বাসু কথা বলছি।’

    ‘নমস্কার, স্যার। আপনাকে বিরক্ত করার জন্য মাপ চাইছি। আমি হাওড়ার উকিল মিস্টার প্রসেনজিৎ দত্তগুপ্তকে ফোন করেছিলাম, তিনিই বললেন, আপনার সঙ্গে যোগাযোগ করতে।’

    ‘কী ব্যাপারে?’

    ‘রুবি রায়ের ব্যাপারে। সে কি আপনার মক্কেল?’

    ‘হ্যাঁ। প্রসেনজিৎ আমার সঙ্গে এ বিষয়ে যুক্ত আছে। কিন্তু ‘রুবি রায়ের বিষয়ে আইন-সংক্রান্ত আলোচনা আমি কোনও আইনজীবীর সঙ্গে করতে ইচ্ছুক। আপনার কোন অ্যাটর্নি আছেন, যিনি আপনার ব্যবসাসংক্রান্ত কাজকর্ম দেখেন?’

    ‘আজ্ঞে না। আমার ব্যবসায়িক ও আইনসংক্রান্ত কাজকর্ম আমি নিজেই দেখে থাকি।’

    বাসু বললেন, ‘মিস রায়ের তহবিল একেবারে তলানিতে এসে ঠেকেছে। ও এই শহরে কাজ খুঁজতে এসেছিল, কিন্তু এখন ওর পক্ষে কোন কাজকর্ম পাওয়া মুশকিল হয়ে পড়ছে। কারণ বেকসুর খালাস পেলেও একটা বিশ্রী পুলিশ-রেকর্ড ওর বায়োডাটায় কালিমা লেপন করেছে।

    ‘আই অ্যাপ্রিশিয়েট। সেজন্য আমি তাকে কিছু অর্থ দান করতে চাইছিলাম, তাই মিস্টার দত্তগুপ্তকে ফোন করায়…’

    ‘বুঝেছি, বুঝেছি, কিন্তু দান তো সে নেবে না।’

    ‘নেবে না?’

    ‘আজ্ঞে না। যদি আদৌ কিছু নেয়, তো নেবে ‘ক্ষতিপূরণ’…।’

    ‘সে তো ঐ একই কথা।’

    ‘আজ্ঞে না। এইজন্যই বলছিলাম, আপনি আপনার অ্যাটর্নিকে পাঠিয়ে দিন। চ্যারিটি আর কমপেনসেশন শব্দ দুটির পার্থক্য যিনি বুঝতে পারেন।

    ‘আপনি ভুল করছেন, মিস্টার বাসু। ঐ দুটি ইংরেজি শব্দের পার্থক্য বুঝতে গেলে ল পাস করতে হয় না। সত্যি কথা বলতে কি, মেয়েটি নির্দোষ প্রমাণিত হওয়ায় আমি কিছুটা বিবেকের দংশন অনুভব করছি। রুবিকে দেখতে অনেকটা আমার ছোট বোনের মতো…’

    ‘এই দেখুন! আপনি যদি আপনার অ্যাটর্নিকে কথা বলার সুযোগ দিতেন, তাহলে এসব খেজুরে প্রসঙ্গ আদৌ উঠতো না। ওকে দেখতে আপনার ছোটবোনের মতো না সতীনের মতো এটা কোনও ফ্যাক্টরই নয়।’

    ‘সতীনের মতো! হোয়াট ডু য়া মীন?’

    ‘কী মুশকিল! ও একটা কথার কথা। আপনিও জানেন, আমিও জানি যে, হিন্দু ম্যারেজ অ্যাক্ট পাস হবার পর ‘সতীন’ শব্দটা পেত্নী, শাঁখচুন্নির মতো অলীক অবাস্তব হয়ে গেছে।… কী হল? আপনি লাইনে আছেন?’

    ‘হ্যাঁ আছি। ‘দান’ই হোক অথবা ‘ক্ষতিপূরণ’, আমি আপনার মক্কেলকে কিছু টাকা দিতে চাই আপনার অফিসে গিয়ে দিয়ে আসতে চাই। কখন আপনার সময় হবে? আজ বিকালের দিকে?’

    ‘কলকাতায় আপনি আছেন কোথায়?’

    ‘হোটেল হিন্দুস্থান, লোয়ার সার্কুলার রোডে।’

    ‘ওটা এখন আচার্য জগদীশচন্দ্র বসু রোড। সে যাক, আর আপনার বান্ধবী? মিস পুষ্পা? এবং তার হবু বর?

    ‘পুষ্পা আছে তাজবেঙ্গল হোটেলে, আর জনার্দন ওদের আলিপুরের রেস্টহাউসে। কিন্তু এসব কথা উঠছে কেন?

    ‘এমনিই। আপনি বিকাল তিনটের সময় আসতে পারবেন?’

    ‘পারব। তখনই অন্যান্য কথা হবে। নমস্কার।

    বাসু ফোনটা নামিয়ে রাখার পর রানু বললেন, ‘তুমি ইচ্ছে করে ভদ্রমহিলাকে ক্রমাগত খোঁচাচ্ছিলে কেন বল তো? লোয়ার সার্কুলার রোডকে আচার্য জগদীশচন্দ্র বসু রোড না বললে মহাভারত কিছু অশুদ্ধ হয়ে যায় না।’

    ‘যায় রানু, যায়। এ শহরে অনেক-অনেক রাস্তা আছে যেগুলি রাজনীতি-ব্যবসায়ীরা পার্টির খাতিরে নামকরণ করেছে। অল্প যে কয়টি ব্যতিক্রম আছে তার মধ্যে পড়ে আচার্য প্রফুল্লচন্দ্র, আচার্য জগদীশচন্দ্র, বিবেকানন্দ রোড, নেতাজী সুভাষ বা…’

    ‘বুঝেছি। কিন্তু সতীনের প্রসঙ্গ তুলে এঁকে খোঁচা দিলে কেন? তুমি তো জান, প্রমীলাদেবীর স্বামী অন্য একটি মহিলার সঙ্গে অন্যত্র থাকেন!’

    ‘সো হোয়াট? এটা তো উইমেন্স লিব-এর যুগ। প্রমীলাদেবী বদলা নিতে অন্য একজন পুরুষের সঙ্গে থাকলেই পারেন।

    ‘যার এখনো তেমন কিছু বয়স হয়নি? প্রমীলা রাজ্য থেকে ডাক এসেছে শুনলে যে এখনো চুলবুল করে ওঠে?

    * * * * *

    কাঁটায় কাঁটায় তিনটের সময়েই এলেন তিনি। বয়স ত্রিশ থেকে চল্লিশ যে কোন অঙ্ক হতে পারে। ‘বায়সকৃষ্ণ’ থেকে ‘দুগ্ধালক্তক’ যে কোন রং— মাথায় ওটা দেহসংলগ্ন কুত্তলসম্ভার অথবা ‘ফরেন মেক উইগ’ বলা শক্ত। বিউটি শপ ওঁকে আদ্যত্ত রূপান্তরিতা করে দিয়েছে— যেটা পরিবর্তন করতে পারেনি— হাই হিল খুটখুট সত্ত্বেও— সেটা ওঁর উচ্চতা।

    সৌজন্য বিনিময়ান্তে বাসুসাহেবের ভিজিটার্স সীটে বসে বললেন, ‘আপনাকে না জিজ্ঞেস করেই আমি কিন্তু একটা কাজ করেছি। জনার্দনকে সাড়ে তিনটের সময় এখানে আসতে বলেছি।’

    ‘কিন্তু সাড়ে তিনটে কেন? আপনার সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট তো ছিল তিনটেয়?’

    ‘সেই জন্যেই। জনার্দনের রাজত্ব নেই, কিন্তু পূর্বপুরুষের রাজ-মেজাজটা আছে। ও এসে পড়ার আগে যাতে আমি আমার কথাগুলো বলতে পারি সে জন্যই এই আধঘণ্টার মার্জিন।’

    ‘সে ক্ষেত্রে আমার প্রশ্ন মিস্টার গায়কোয়াড়কে আদৌ আসতে বললেন কেন?’

    ‘সৌজন্যবোধে। গহনা যা খোয়া গেছে তা আমার এবং পুষ্পার। জনার্দন না মনে করে আমি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাচ্ছি।’

    ‘তা কেন মনে করবেন উনি? বিয়েটা তো এখনো হয়নি। এনগেজমেন্ট হয়েছে মাত্র। আর গহনাগুলো কিছুটা আপনার, অধিকাংশই পুষ্পাদেবীর।

    ‘সত্যি কথা, কিন্তু অধিকাংশই জনার্দনের দেওয়া উপহার।’

    ‘ঠিক আছে। বলুন, প্রথমে বলুন তো চুরিটা কখন হল। কীভাবে হল?’

    ‘মেয়েটি যখন বেকসুর খালাস পেয়ে গেছে, তখন ধরে নিতে হবে ঐ প্রত্যক্ষদর্শী সাক্ষীটার কী যেন নাম…?’

    ‘সহদেব কর্মকার—’

    ইয়েস। সহদেব কর্মকারের সাক্ষ্যের কোনো মূল্য নেই। সে ক্ষেত্রে চুরিটা সন্ধে সাড়ে সাতটার বদলে সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে যে কোন সময়ে হয়ে থাকতে পারে। কারণ কন্টেসা গাড়িটাকে ওখানে রেখে আমরা ট্যাক্সি নিয়ে দুজনে আশ্রমে যাই। সকাল নয়টা নাগাদ। দুপুরে সেখানেই ‘কণিকা’-মাত্র প্রসাদ পাই। ‘কণিকামাত্র’ বলছি— কিছু মনে করবেন না— আমরা অন্য জাতির খাদ্যে অভ্যস্ত। তারপর পুষ্পা মায়ের সঙ্গে অনেকক্ষণ গল্প করল। আমি ট্যাক্সিটা নিয়ে বেলুড়-মন্দির দেখে এলাম। সন্ধ্যা ছয়টার সময় আশ্রম থেকে বের হই। পথে একটা চীনে রেস্তোরাঁয় নৈশাহার সারি। ওদের বার-লাইসেন্স ছিল না। ফলে আমরা আদৌ ড্রিংক করিনি। মোটেলে ফিরে এলাম রাত সাড়ে আটটায়। তখনই আমার নজরে পড়ল পিছনের ডিকিটা বন্ধ নেই। আমার সন্দেহ হল। টানতেই ডালাটা খুলে গেল। দেখি সর্বনাশ হয়ে গেছে। তখন…

    ‘জাস্ট এ মোমেন্ট। এই পর্যায়ে কয়েকটা সন্দেহভঞ্জন করে নিই। প্রথম কথা, দুই লক্ষ টাকার গহনা গাড়ির ডিকিতে কেন রেখে গেছিলেন? কেন নয়, মোটেলের ঘরে।’

    ‘মোটেলের ঘরে ইয়েল-লক ছিল না। অলড্রপ আর সাধারণ তালা। যার ডুপ্লিকেট চাবি নিশ্চয় আছে ঐ ম্যানেজারের কাছে। খানদানি হোটেলে সচরাচর যেমন স্ট্রংরুম থাকে এখানে তা ছিল না। অথচ লক্ষ্য করে দেখি, কন্টেসা গাড়ির পিছনে লাগেজ কেরিয়ারের গা-তালা রীতিমতো মজবুত। ফরেন-মেক হাই-গ্রেড স্টিলের চাবি। তাই সেই চাবিটা আমরা খুলে নিয়ে গিয়েছিলাম। রামলগনের কাছে ছিল শুধু দরজার আর ইগনিশনের চাবি।

    ‘রামলগন বলতে নিশ্চয় ঐ কন্টেসা গাড়ির ড্রাইভার? তাকে কতদিন ধরে চেনেন আপনারা?’

    ‘না, তাকে আদৌ চিনতাম না। পুষ্পার যে পাবলিসিটি এজেন্ট আছে তার কলকাতা অফিসের একজন— মোস্তাক আহমেদ — যে হোটেল বুক করেছিল, সে লোকটাই রেন্ট আ-কার সার্ভিসে কন্টেসাও বুক করেছিল।’

    ‘ঐ মোস্তাক আহমেদকে কতদিন ধরে চেনেন আপনারা?’

    ‘সে বহুদিন। আগে সে বোম্বাইয়ে পুষ্পার সঙ্গে থাকত। কম্বাইন্ড-হ্যান্ড হিসাবে। লোকটার রান্নার হাত দারুণ। তখনো পুষ্পার তেমন নামডাক হয়নি। পরে পুষ্পা ওকে এখানে ওর পাবলিসিটি এজেন্টের কাছে বদলি করে দেয়।’

    ‘ঐ রামলগন সারাদিন কোথায় ছিল?’

    ‘আমরা দুজন ট্যাক্সি নিয়ে আশ্রমে চলে গেলাম সকালের দিকে। রামলগন সারাদিন বস্তুত ছুটিতেই ছিল। গাড়িতে বা এদিক-ওদিক। দুপুরে একটা পাঞ্জাবি ধাবায় গিয়ে খেয়েছে। ম্যাটিনিতে সিনেমা দেখেছে। সে বলছে, চুরির কথা সে কিছুই জানে না।’

    ‘তাকে বলেননি যে, গাড়িতে অত্যন্ত দামী জিনিস আছে?’

    ‘মুখে বলিনি। কিন্তু সে হয়তো আন্দাজ করেছিল। যখন ওর চাবির রিঙ থেকে ডিকি-লক- এর চাবিটা আমরা খুলে নিলাম।’

    ডিকি-লক-এর ডুপলিকেট কোনও চাবি ছিল না?’

    ‘না। অন্তত রামলগনের কাছে ছিল না। পুলিশে এনকোয়ারি করে দেখেছিল। ডুপ্লিকেট ছিল ‘রেন্ট-আ-কার সার্ভিসের দপ্তরে। ম্যান্ডেভিলা-গার্ডেন্সে তাদের অফিস। সে অনেক অনেক দূর বেলুড় থেকে।’

    ‘কিন্তু এত গহনা নিয়ে কলকাতা এসেছিলেন কেন আপনারা?’

    ‘সেকথা উহ্যই থাক না, স্যার।’

    ‘বুঝলাম। গোল্ড অ্যাক্ট বা ইনকাম ট্যাক্স। তা পরদিন মিস্টার গায়কোয়াড়ের রিঅ্যাকশন কী হল?’

    ‘সে তো ক্ষেপে আগুন। ওর সবচেয়ে রাগ : কেন আমরা বোকার মত পুলিশে গেলাম। যদিও পুলিশে খবরটা দিয়েছিলাম আমি, ওর সমস্ত রাগটা গিয়ে পড়ল পুষ্পার উপর। মায়ের সঙ্গে দেখাটা পর্যন্ত করল না। পরের ফ্লাইটেই গোয়ালিয়র ফিরে যেতে চেয়েছিল। আমরা অনেক বুঝিয়ে-সুঝিয়ে আটকেছি। গায়কোয়াড়ের একটা গেস্ট হাউস আছে আলিপুর রোডে। পুষ্পা সেখানে উঠতে রাজি হল না। মান অভিমান আর কি। সে উঠেছে তাজ বেঙ্গলে। দেখুন, দুলাখ টাকাটা কিছু নয়। না জনার্দনের কাছে, না পুষ্পার কাছে। কিন্তু ওর ভিতর একটা মাঙ্গলিকী ছিল : একটা ‘রাণী-মুকুট’। প্রাক্-ব্রিটিশ যুগের। মোঘল সম্রাটদের কাছ থেকে পাওয়া। ঐতিহাসিক মূল্য বাদ দিলেও শুধু সোনা আর পাথর মিলিয়ে সেটারই দাম একলাখ টাকা। তার মূল্য নিক্তি কষে হবার নয়। বস্তুত সে কারণেই আপনার কাছে আসা। ওয়ান অব দ্য থ্রি রিজস।

    ‘তিনটে উদ্দেশ্য নিয়ে এসেছন? কী কী?

    ‘একটা তো ঐ রুবি রায়ের ব্যাপারটা মেটানো। দু-নম্বর : শুনেছি, আপনার আন্ডারে ‘সুকৌশলী’ নামে একটি প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি আছে। আপনার মাধ্যমে আমরা তাঁদের প্রফেশনালি এনগেজ করতে চাই। অন্তত ঐ মুকুটটা উদ্ধারের ব্যাপারে। পুলিশের উপর আমাদের আস্থা নেই।

    ‘বুঝলাম। আর তিন নম্বর উদ্দেশ্য?’

    ‘সেটা একটু ডেলিকেট, স্যার। প্রথম দুটোর দায়িত্ব আপনি নিতে রাজি হলে তারপর সে প্রসঙ্গটা তুলতে চাই।’

    তখনই বেজে উঠল ইন্টারকম। রানু জানালেন, মিস্টার জনার্দন গায়কোয়াড় এসেছেন। তাঁকে কি অপেক্ষা করতে বলা হবে?’

    প্রমীলা হাত নেড়ে ইঙ্গিত করলেন, ‘না’।

    বাসু ইন্টারকমে বললেন, ‘না, না, ওঁকে আসতে বল। আমরা বস্তুত ওঁর জন্য অপেক্ষা করছি।’

    পরমুহূর্তেই দরজাটা খুলে গেল। জনার্দন গায়কোয়াড়ের দেহাকৃতি রাজপুত্রেরই মতো। দীর্ঘদেহী, মধ্যাক্ষম, তবে মুখে বসন্তের দাগ। দাড়ি-গোঁফ কামানো। বুদ্ধিদীপ্ত ঝকঝকে পালিশ। দ্বারপ্রান্তে একটা বিচিত্র ‘বাও’ করলেন। তারপর অগ্রসর হয়ে এসে করমর্দনের জন্য দক্ষিণহস্ত প্রসারিত করে দিলেন।

    বাসু উঠে দাঁড়ালেন, করমর্দন করে বললেন, ‘গুড আফটারনুন। বি সীটেড প্লীজ।’

    প্রমীলাও উঠে দাঁড়িয়েছিলেন। জনার্দন সেদিকে ফিরে মার্কিনী ঢঙে বললেন, ‘হ্যালো বিউটিফুল। য়ু লুক বিউটিফুলার দিস ইভনিং।

    তিনজনেই আসন গ্রহণ করলেন। জনার্দন গায়কোয়াড়ের প্রতিটি মিনিট বোধকরি মূল্যবান। তিনি সরাসরি আলোচ্য প্রসঙ্গে এলেন। মিসেস পাণ্ডের দিকে ফিরে বললেন, ‘তুমি যখন ফোন করেছিলে তখন আমি ছিলাম না; কিন্তু তোমার রেকর্ডেড ফোন-মেসেজ শুনে বুঝলাম তুমি আমাকে এখানে সাড়ে তিনটেয় আসতে বলেছ। ঐ সেই যে মেয়েটি গহনা চুরি করেছিল তার বিষয়ে কী-একটা সেটলমেন্ট করতে। তাই নয়?’

    প্রমীলা তাঁর উইগ-সমেত মাথাটা নেড়ে বললেন, ‘মেয়েটা আদৌ চুরি করেনি। তুমি ভুল বলছ জনার্দন।’

    ‘করেনি? তুমি কেমন করে জানলে?’

    ‘করলে সে বেকসুর খালাস পেত না।’

    জনার্দন বিচিত্র হাসলেন। সে হার্টি বাক্যের চেয়ে বাঙায়। এবং ব্যঙ্গময়।

    তারপর বাসুসাহেবের দিকে ফিরে বললেন, ‘তা আপনি এ কেসে কীভাবে জড়িয়ে পড়লেন, মিস্টার বাসু? আমি তো শুনেছিলাম, মেয়েটি কপর্দকহীনা, তাই আদালত নিজের খরচে একজন জুনিয়র উকিলকে নিয়োগ করেছিল।

    ‘ঠিকই শুনেছেন।’ —বললেন বাসু।

    ‘আর নির্দোষ প্রমাণিত হবার পরে মেয়েটি হাজত থেকে বেরিয়ে এসেই আপনার মতো ক্যালকাটা বারের এ-ওয়ান ব্যারিস্টারকে এমপ্লয় করার মতো আর্থিক সঙ্গতি পেয়ে গেল?’

    বাসু বললেন, ‘কী জানেন মিস্টার গায়কোয়াড়—– অর্থ-কৌলিন্যের দম্ভে যারা ‘হ্যাভ নটস’- দের মাথায় চাঁদির পয়জার মারতে সদা-উদ্যত তাদের বিরুদ্ধে বিনা ফিতেই আমি কিছু কিছু কেস নিয়ে থাকি।’

    জনার্দন গম্ভীর হয়ে গেলেন।

    প্রমীলা একতরফা অনেকক্ষণ বকবক করে গেলেন। কীভাবে প্রসেনজিৎ দত্তগুপ্ত প্রমাণ করেছেন সহদেব কর্মকার ঘটনাস্থলে আদৌ ছিল না।

    জনার্দন হাসি হাসি মুখে বললেন, ‘আর ঐ মেয়েটি বোধহয় স্বপ্নের মধ্যে দেখতে পেল : একটা স্টর্ক উড়তে উড়তে আসছে। তার ঠোঁট থেকে ঝুলছে একটা পুঁটুলি। তাতে একপাটি ব্রেসলেট। মায়েরা যেমন সারস পাখির কল্যাণে পেটের ভিতর খোকাখুকু পায়, ঐ বেকসুর খালাস পাওয়া মেয়েটিও তেমনি তার ভ্যানিটি ব্যাগের ভিতর…. ‘

    প্রমীলা ধমকে ওঠে : ও জন! ডোন্ট বি ভালগার!

    জনার্দন বাসুসাহেবের দিকে ফিরে বলেন, ‘লেটস বি সিরিয়াস, স্যার। মক্কেলের তরফে আপনার বক্তব্যটা কী?’

    ‘সেটা আপনাদের লীগাল-কাউন্সেলের সঙ্গে আলোচনা করতে চাই।’

    ‘নো! উই আর সরি। আপনার যা বলার আমাদেরই বলতে হবে। বলুন?’

    ‘অল রাইট। বলছি : মিসেস প্রমীলা পাণ্ডে একটি অভিযোগ দায়ের করেছিলেন যে, আমার মক্কেল দুই লক্ষ টাকার গহনা চুরি করেছে। সেই অভিযোগ মোতাবেক আমার মক্কেল দুই রাত্রি হাজত বাস করেছে। তার বায়োডাটায় একটা দাগ পড়ে গেছে। সে আনএমপ্লয়েড, ঐ কারণে চাকরি পাচ্ছে না।’

    জনার্দন বাধা দিয়ে বলল, জাস্ট এ মিনিট, স্যার। প্রমীলা পাণ্ডে একটা কেস এফ. আই. আর করেছিল মাত্র।’

    ‘না। দ্যাটস নট দ্য হোল টুথ। ইন্সপেক্টর যখন সহদেব কর্মকারের নির্দেশমতো মধ্যরাত্রে আমার মক্কেলকে ঘুম থেকে টেনে তুলল, তখন মিসেস পাণ্ডে নতুন করে আর একটি এফ. আই. আর. লজ করেছিলেন।

    ‘দ্যাটস অলসো ইজ নট দ্য হোল টুথ, স্যার, আপনি উল্লেখ করতে ভুলে গেছেন যে, মধ্যরাত্রে ইন্সপেক্টর মিস রুবি রায়ের ঘরটা সার্চ করার সময় ভ্যানিটি ব্যাগের ভিতর এক পাটি চোরাই গহনা উদ্ধার করেছিল….

    ‘দ্যাট এগেন ইজ নট দ্য হোল ট্রুথ, স্যার, মামলার রায়ে আদালত বলেছেন, ‘একপাটি গহনা আসামীর ব্যাগে কেউ হয়তো উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঢুকিয়ে দিয়েছিল, অপরাধটা তার ঘাড়ে চাপাতে।’

    জনার্দন ব্যঙ্গের হাসি হাসে। বলে, ‘সে প্রসঙ্গ তো আগেই আলোচিত হয়েছে। সম্ভবত কোন পথভ্রান্ত সারস পক্ষী। শুনুন, স্যার, প্রমীলা ঐ মেয়েটিকে চিনত না। কোনও বিদ্বেষবশে সে বলেনি : ঐ চোর। ঐ চোর। ইন্সপেক্টর নিজ হাতে নতুন করে FI.R.টা ড্রাফট করে দিয়েছিল। F.I.R.-এর ভাব-ভাষা সব কিছুর জন্য ইন্সপেক্টর দায়ী। প্রমীলা শুধু স্বাক্ষর দিয়েছে। দেশে কোন আইন নেই যাতে প্রমীলাকে এজন্য দায়ী করা চলে। সে আরক্ষা বিভাগের নির্দেশে অভিযোগে স্বাক্ষর করেছিল মাত্র। ‘দান’ হিসাবে প্রমীলা ঐ চোর মেয়েটিকে যদি কিছু দিতে চায় তো সে আলাদা কথা। ‘খেসারত হিসাবে আমরা এক নয়া পয়সা দিতেও বাধ্য নই। এটাই আইনের শেষ কথা।’

    বাসু উঠে দাঁড়ালেন। বললেন, ‘আমি আপনাদের ডাকিনি। অবশ্য মিসেস পাণ্ডে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন। আপনারটা নিতান্তই অ্যান অ্যাপয়েন্টেড ইনট্রুশন।’

    গটগট করে এগিয়ে গেলেন তিনি। ধীরে নির্গমন দ্বারটি খুলে নীরবে দাঁড়িয়ে রইলেন।

    জনার্দন এবং প্রমীলা দুজনেই দাঁড়িয়ে উঠেছিলেন।

    জনার্দন বললেন, ‘আপনি স্যার, আমাকে ভুল বুঝেছেন।

    ‘আজ্ঞে না! আপনিই আমাকে ভুল বুঝেছেন। আইনের শেষ কথা আমি আপনার কাছে

    শিখতে রাজি নই। এবার আসুন আপনারা।’

    জনার্দন মনস্থির করে। প্রমীলার হাত চেপে ধরে বলে, ‘অলরাইট। চলে এস প্রমীলা।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসমগ্র কিশোর সাহিত্য – নারায়ণ গঙ্গোপাধ্যায়
    Next Article কাঁটায়-কাঁটায় ৫ – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }