Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কাঁটায়-কাঁটায় ৪ – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প520 Mins Read0
    ⤶ ⤷

    ‘অভিপূর্বক নী-ধাতু অ’-এর কাঁটা – ৮

    ৮

    উনত্রিশে শুক্রবার।

    সকালে প্রাতঃভ্রমণ ওঁর নিত্যকর্মপদ্ধতির অন্তর্গত। সাত রাজ্য সেরে সূর্যোদয়ের সময়ে ডেরায় প্রত্যাবর্তন করে দেখলেন ইতিমধ্যে সুজাতা-কৌশিক ফিরে এসেছে। ওঁরা তিনজনে লনে বসেছিলেন। বিশু এক-এক পেয়ালা চা বানিয়ে দিয়েছে।

    বাসুসাহেবও এসে বসলেন। বললেন, ‘কোথায় গিয়েছিলে তোমরা? পাটনা? ওরে বিশে। আমাকেও এক পেয়ালা দে।’

    কৌশিক বলে, ‘না, মামু! পাটনা নয়, গোয়ালিয়র। আমরা বোধহয় একই চক্করে পাক খাচ্ছি অথচ মামা-ভাগ্নে সে খবর জানি না।’

    ‘কী রকম? গোয়ালিয়রে কোথায়? কেন?’

    ‘মামিমার কাছে এতক্ষণ বসে আপনার কপর্দকহীন গাড়ির মালিক মক্কেলের কাণ্ড শুনছিলাম। তাই বলছি, আপনার কেসের সঙ্গে আমাদের তদন্তের একটা নিগূঢ় যোগাযোগ রয়েছে মনে হয়, আমরা দুজনে গোয়ালিয়র গেছিলাম রাজমাতার গোপন আহ্বানে। শুনুন কাণ্ড :

    ‘সুকৌশলী’র দপ্তরে দেখা করতে আসেন একজন সম্ভ্রান্ত মক্কেল। আত্মপরিচয় দেন গোয়ালিয়রের একজন পরাক্রমশালী প্রাক্তন জমিদারের— ছোটখাটো রাজাই ছিলেন তিনি- দেওয়ানপুত্র হিসাবে। রাজাও নেই, দেওয়ানিও নেই- কিন্তু বৈভব আছে, খানদান আছে। রাজমাতা এই দূতের মাধ্যমে সুকৌশলীর গোয়েন্দা-দম্পতিকে গোয়ালিয়রে আমন্ত্রণ করে পাঠিয়েছেন। হেতুটা কী, তদন্তটা কী জাতীয়, তা দূত জানেন না। আন্দাজ করছেন : অত্যন্ত গোপনীয়। দু-তিনদিনের জন্য ওঁদের দুজনকে গোয়ালিয়রে গিয়ে গায়কোয়াড়-প্রাসাদে আতিথ্য গ্রহণ করতে হবে। ওঁদের ফি তিনি অগ্রিম মিটিয়ে দিতে প্রস্তুত।

    বাসু সামনের দিকে ঝুঁকে পড়ে বলেন, ‘গায়কোয়াড়-প্রাসাদ?’

    ‘আজ্ঞে হ্যাঁ। আমাদের ডেকে পাঠিয়েছিলেন জনার্দন গায়কোয়াড়ের জননী।’

    তিনি তোমাদের পাত্তা পেলেন কী করে?’

    ‘শুনুন সেকথা। আমরা দুজনে ক্রমে সর্বভারতীয় পরিচিতি লাভ করে বসেছি। ভি.আই.পি. কোটায় এ. সি. কোচে দুজনের টিকিট কেটে নিয়ে এলেন রাজমাতার দূত। অত্যন্ত দ্রুত কাজটা সারতে হবে। কারণ রাজমাতার ইচ্ছা— পুত্রের অনুপস্থিতির ভিতরেই যেন ‘সুকৌশলী’ গোয়ালিয়রে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। পুত্র জনার্দন এসেছেন কলকাতায়, তাঁর হবু শাশুড়ির সঙ্গে সাক্ষাৎ করতে। কৌশিক ও সুজাতা রাজবাড়ির অতিথি হল। রাজকীয় আপ্যায়নের ত্রুটি নেই, তবে দেওয়ানপুত্র ছাড়া ওদের প্রকৃত পরিচয় আর কেউ জানলো না। এমনকি রাজমাতার খাস পরিচারিকা পর্যন্ত নয়।

    রুদ্ধদ্বারকক্ষে রাজমাতা জানালেন যে, তাঁর একমাত্র পুত্র জনার্দন একটি সিনেমা আর্টিস্টকে বিবাহ করতে চলেছে। তাতে তাঁর আপত্তি নেই, অনেক অনেক খানদানী ঘরে এখন ফিল্ম স্টার পুত্রবধূরূপে প্রবেশলাভ করেছে, করছে। কিন্তু উনি গোপনে সংবাদ পেয়েছেন যে, তাঁর একমাত্র পুত্র যে অভিনেত্রীটিকে বিবাহ করতে যাচ্ছে, সে অন্যপূর্বা এবং তাদের পূর্ববর্তী বিবাহের বিচ্ছেদ নাকি হয়নি। পুত্রকে তিনি সে কথা বলেছেন— জনার্দন বিশ্বাস করেননি। মাকে পাত্তা দেননি। ক্ষুব্ধ রাজমাতা তখন বোম্বাইয়ের একটি সুপ্রতিষ্ঠিত ইনভেস্টিগেটিং এজেন্সি বা গোয়েন্দা সংস্থাকে নিয়োগ করেন। তাঁরা সন্ধান করে জানিয়েছেন যে, আশঙ্কাটি হয়তো অমূলক নয়। কিন্তু অভিনেত্রীর পূর্বতন স্বামী— বস্তুত হয়তো বর্তমান খসম্ যদি ‘তালাক’ না দিয়ে থাকে…

    রাজমাতাকে বাধা দিয়ে সুজাতা বলে উঠেছিল : ‘তালাক’?

    ‘হ্যাঁ বেটি। ‘তালাক’। কারণ ওই লোকটা মুসলমান। এবং শরিয়তী আইনে ওদের সাদি হয়েছিল বলে আশঙ্কা করা হচ্ছে।

    কৌশিক জানতে চায়, ‘মা, আপনি তো বোম্বাইয়ের একটি সংস্থাকে দিয়ে তদন্ত করাচ্ছেন, তাহলে আমাদের আবার ডেকে পাঠালেন কেন? আর এই গোয়ালিয়রে বসে আপনি আমাদের পাত্তাই বা পেলেন কেমন করে?’

    রাজমাতা ওদের বুঝিয়ে বললেন যে, ওদের নাম সেই বোম্বাইয়ের গোয়েন্দা সংস্থাই সাজেস্ট করেছেন। কারণ ওই মুসলমান লোকটি বছরখানেক ধরে কলকাতার স্থায়ী বাসিন্দা। জনার্দনের হবু পত্নীর সঙ্গে তার আদৌ দেখা-সাক্ষাৎ বা আলাপ হয় না। এক্ষেত্রে বাকি তদন্তটা কলকাতার কোনও সুপ্রতিষ্ঠিত গোয়েন্দা সংস্থা যদি ওদের সঙ্গে যৌথভাবে নিষ্পন্ন করে তবে সত্য উদ্ঘাটনে সুবিধা হতে পারে।

    মোট কথা, সুকৌশলী দায়িত্বটা গ্রহণ করেছে। মোটা বায়নানামা নিয়ে ফিরে এসেছে। সাতদিনের মধ্যে ফলাফল জানানোর কথা : পুষ্পাদেবী অবিবাহিতা অথবা অন্যপূর্বা।

    বাসু বললেন, ‘পুষ্পার একটি ঘনিষ্ঠ বান্ধবী আছে…’

    বাধা দিয়ে সুজাতা বলে, ‘জানি। প্রমীলা পাণ্ডে। ঘনিষ্ঠ বান্ধবীও বটে, আবার প্রতিদ্বন্দ্বিনীও বটে।’

    ‘প্রতিদ্বন্দ্বিনী! মানে? প্রমীলা তো বিবাহিতা? আমার মনে হল, বয়সেও জনার্দনের চেয়ে বড়।’

    ‘দুটোই সত্যি কথা। জনার্দন প্রায় রাজপুত্র। অগাধ ঐশ্বর্যের মালিক। তাই জনার্দনকে বাগে আনতে পারলে প্রমীলা পাণ্ডে ডিভোর্সের মামলা দায়ের করবে তার বর্তমান স্বামীর বিরুদ্ধে। সে প্রকাশ্যেই অন্য স্ত্রীলোকের সঙ্গে বসবাস করে, ফলে প্রমীলাকে বিবাহবিচ্ছেদে বেগ পেতে হবে না। কিন্তু তার আগে পুষ্পার সঙ্গে জনার্দনের প্রেমটা খতম হওয়া চাই।’

    বাসু বললেন, ‘হয়তো তোমাদের অনুমান ঠিক। কারণ প্রমীলা যখন আমার সঙ্গে দেখা করতে আসে তখন বলেছিল, তার তিনটি উদ্দেশ্য আছে। প্রথমটি আমার মক্কেলকে কিছু টাকা দিয়ে ‘খেসারত-মামলা’ আপসে মিটিয়ে নেওয়া। দ্বিতীয়টি সুকৌশলীর মাধ্যমে গায়কোয়াড় রাজবংশের একটি মাঙ্গলিক ‘রাণী-মুকুট’ উদ্ধার করা। এটা যদি প্রমীলা উদ্ধার করে রাজমাতাকে উপহার দিতে পারে তবে তাকে পুত্রবধূ হিসাবে মেনে নিতে হয়তো জনার্দন- জননীর আপত্তি থাকবে না। বিশেষ যদি প্রমাণিত হয় যে, তার প্রতিদ্বন্দ্বিনী পুষ্পা একজন মুসলমানের বউ। প্রমীলা স্বীকারও করেছিল : তৃতীয় প্রস্তাবটা ডেলিকেট। মনে হয়, সেটা ওই পুষ্পার জীবনের গোপন কথার সন্ধান : যা তোমাদের খোঁজ করে বার করতে বলেছেন গায়কোয়াড়-রাজমাতা। যা হোক পুষ্পার ‘হলেও হতে পারে’ প্রথম স্বামীর নাম-ধাম ফটো পেয়েছ?’

    কৌশিক সুটকেশ খুলে খান দশেক হাফ-সাইজ রঙিন ফটো বার করে দেখায়। সবই বোম্বাইয়ের বিভিন্ন স্টুডিওতে তোলা ছবি- পুষ্পা যেসব ছবিতে অভিনয় করেছে। ফিল্মের কাটিং নয়, ‘ছবি তোলার ছবি’- যাতে কোথাও ক্যামেরাম্যান, কোথাও মেকআপ-ম্যান বা অন্যান্য টেকনিশিয়ানদের দেখা যাচ্ছে, অভিনেতা, অভিনেত্রী বা পরিচালকের সঙ্গে। তাদের ভিতর বিশেষ একটি সুপুরুষকে নানা কাজে ব্যস্ত দেখা যাচ্ছে। প্রতিটি আলোকচিত্রেই ঐ ব্যক্তিবিশেষের মাথার উপর ঢেরা-চিহ্ন দেওয়া।

    বাসু বলেন, ‘রীতিমতো হ্যান্ডসাম চেহারা। বয়স ত্রিশ থেকে তেত্রিশ। হাইট একশ পঁচাত্তর থেকে আশি সে.মি.। ওজন : অ্যারাউন্ড সত্তর কে.জি.। কী নাম?

    ‘মোস্তাক আহমেদ।’

    ‘কী? মোস্তাক আহমেদ! আই সী।’

    ‘নামটা আগে শুনেছেন, মনে হচ্ছে।

    ‘তা শুনেছি। বর্তমানে সে পুষ্পার পাবলিসিটি এজেন্টের কলকাতা অফিসে বোধহয় হ্যান্ডিম্যান হিসাবে চাকরি করে। ওই লোকটাই মোটেল বুক করেছিল, কন্টেসা গাড়িটা ভাড়া করেছিল। তাছাড়া প্রমীলা পাণ্ডে বলেছিল, ওই মোস্তাক আহমেদ এককালে ছিল পুষ্পার কম্বাইন্ড-হ্যান্ড। লোকটার রান্নার হাত নাকি দারুণ।’

    কৌশিক বলে, ‘না মামু, সমস্যাটা আরও জটিল। বম্বের যে ইনভেস্টিগেটিং এজেন্সি তদন্ত করছিল তারা অনেক তথ্য সরবরাহ করেছে। এক নম্বর, হৃষীকেশ মুখার্জির ছবিতে সাইড রোল পাবার আগে পুষ্পা থাকত আহমেদের এক-কামরা খুপরিতে। সে আমলে আহমেদই ওর খাওয়া- পরার যোগান দিয়েছে। তারপর পুষ্পা যখন একটু নাম করল— দু-তিনটি ছবিতে কন্ট্রাক্ট পেল, তখন পুষ্পাও আহমেদকে খাইয়েছে, পরিয়েছে। পুষ্পা যখন স্টারলেট, তখন আহমেদ তার ড্রাইভার-কাম-কুক। আর পুষ্পা যখন পুরোপুরি স্টার, তখন আহমেদকে পাঠিয়ে দেওয়া হল কলকাতার অফিসে। আহমেদের হাতে ঠিক কী কী তাস আছে, তা কেউ জানে না। কারও মতে ওরা শরিয়তী কানুনে বিবাহিত। সেটাই ওর রঙের টেক্কা। সেক্ষেত্রে আহমেদ তালাক না দিলে জনার্দন গায়কোয়াড় তাকে বিবাহ করতে পারেন না। হয়তো সে একজন মোল্লা আর বিবাহরাত্রের কিছু সাক্ষীকে খাড়া করে পুষ্পার পুনর্বিবাহে বাগড়া দেবে। টাকা পেলে তবে তালাক দেবে।’

    বাসু বলেন, আইনের আরও একটি দিক আছে, কৌশিক। আহমেদ দাবি করতে পারে, পুষ্পার যে সম্পত্তি আজ স্বনামে আছে তার আংশিক ভাগিদার সে নিজে। কারণ পুষ্পার প্রথম অর্থনৈতিক সংগ্রামে সে একা হাতে টাকা-পয়সা জুগিয়ে গেছে। এটা সে সাক্ষীসাবুদ দিয়ে সহজেই প্রমাণ করবে।’

    ‘না, মামু, আমার মনে হয় ওর এক্তিয়ারে একটা মারাত্মক ডকুমেন্ট আছে, সম্ভবত শরিয়তী- বিবাহের প্রমাণ। পুষ্পার সঙ্গে জনার্দন গায়কোয়াড়ের বিবাহ অফিশিয়ালি ঘোষিত হলেই মোস্তাক আহমেদ দুপক্ষকেই উকিলের নোটিস দেবে। বিবাহ ক্যানসেলের আর্জি জানাবে। বলবে যে, পুষ্পা তার বিবাহিতা স্ত্রী। গোপনে মোটারকম টাকা না পেলে সে তালাক দেবে না।

    বিশে ওঁদের ডাকতে এল : ‘ব্রেকফাস্ট রেডি’।

    ব্রেকফাস্ট টেবিলে একই আলোচনা এগিয়ে চলে। মোস্তাক আহমেদ থাকে পার্ক সার্কাস অঞ্চলে। ঠিকানা পাওয়া গেছে। বাড়িতে তার ফোন নেই। তবে বেলা এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সে কাজ করে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে। সেখানে টেলিফোনে আহমেদকে পাওয়া যেতে পারে, যদি সে কাছে-পিঠে থাকে। বিভিন্ন প্রোডাকশন ইউনিটে সে হ্যান্ডিম্যান হিসাবে কাজ করে। বিভিন্ন গাড়ি চালায়। তার অনেকটাই ছোটাছুটির কাজ!

    এই সময় টেলিফোন বেজে উঠল। সকাল তখন সাড়ে সাতটা।

    ফোন করেছেন প্রমীলা পাণ্ডে। বাসু আত্মঘোষণা করে বলেন, ‘বলুন, মিসেস পাণ্ডে?’

    ‘কী বলব? আমার আর কিছু বলার মুখ নেই। কাল যা বিশ্রী কাণ্ডটা হল।’

    ‘কালকের বিশ্রী কাণ্ড তো অতীত কথা, মিসেস পাণ্ডে। আজকে নিশ্চয় নতুন করে কিছু বলতে চান? তাই না? তাহলে বলে ফেলুন।’

    ‘কাল জনার্দন আমাকে প্রস্তাবটা পেশ করার সুযোগই দিল না। ও বড্ড একরোখা। যা বুঝবে, তাই করবে। আপনাকে আগেই বলেছি : আমি কিছু বিবেকের দংশনে পীড়িত হচ্ছি। মনে হচ্ছে মেয়েটিকে কিছু দিতে পারলে মনটা শান্ত হবে। আমি নিঃসন্দেহ : বিচারক ঠিকই রায় দিয়েছেন। রুবি রায় ওই গহনা চুরির অংশীদাব নয়। হয়তো জনার্দনের যুক্তিও অকাট্য — মানে সেজন্য আমার কোনও ‘খেসারত’ দেবার কথা ওঠে না। তা যে যাই বলুক, আমি বিবেকের দংশন থেকে মুক্তি পেতে চাই। আপনি কি আমাকে সে সুযোগ দেবেন?

    ‘আপনি প্রকারান্তরে বলতে চান যে, আমার মক্কেলকে কিছু আর্থিক ক্ষতিপূরণ দিতে চান, এই তো? তা আদালতের বাইরে সমস্যার সমাধানে আমার আপত্তি কী?

    ‘আমি তাহলে কখন আপনার চেম্বারে আসব?’

    ‘এখনই আসতে পারেন, আপনার যদি অসুবিধা না থাকে।’

    ‘আজ্ঞে না। অসুবিধা নেই। তাহলে এখনি আসছি। বাই দা ওয়ে… আপনার বাড়ির অপরাংশে যাঁরা থাকেন— আই মীন ‘সুকৌশলী’ দম্পতি— ওঁরা কি কলকাতায় ফিরে এসেছেন?’

    ‘ওঁরা কি কলকাতার বাইরে গিয়েছিলেন?’

    ‘আজ্ঞে হ্যাঁ। দিনকয়েক আগে টেলিফোন করে তাই তো শুনেছিলাম। আজ সকালে ওঁদের ফিরে আসার কথা।

    ঠিক আছে। আমি খবর নিচ্ছি। ওরা ফিরে এসে থাকলে ওরাও আপনার জন্য অপেক্ষা করবে। কটায় আসছেন….. ও কে।’

    এদিকে ফিরে বললেন, ‘উনি আসছেন নয়টার সময়। তোমাদের দুজনের মধ্যে অন্তত একজন থেকো। সুজাতাই থাকুক। কৌশিক তুমি বরং আমার গাড়িটা নিয়ে বার হও। কিছু তদন্ত দরকার।’

    বাসু ওকে বুঝিয়ে দিলেন—

    এক নম্বর : মোস্তাক আহমেদ— টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে কাজ করে। কিন্তু সেখানে কাজকর্ম সচরাচর একটু বেলায় শুরু হয়। এত সকালে সব ভোঁ-ভাঁ। দু-নম্বর : প্রসেনজিতের মাধ্যমে হাওড়ার রুবি রায় কেসের সাক্ষী সহদেব কর্মকারের হদিস। পুলিশ-রেকর্ডে সেটা আছে। তার ঠিকানা…. কোথায় কাজ করে, কী রোজগার; এবং ইতিপূর্বে পুলিশ কেসে সাক্ষী দিয়েছে কিনা। লোকটা যেভাবে সাক্ষী দিচ্ছিল তাতে স্বতই মনে হয় সে প্রফেশনাল সাক্ষীদেনেবালা। তিন নম্বর : রেন্ট-আ-কার এজেন্সির মাধ্যমে জানতে হবে তাদের ড্রাইভার রামলগনের অতীত ও বর্তমান কথা। হাওড়া কেসের পরে এই তিনজনের মধ্যে কারও জীবনযাত্রায় কি কোনও উল্লেখজনক পরিবর্তন হয়েছে? লটারিতে লাখ টাকা পেলে সচরাচর যেমন হয়ে থাকে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসমগ্র কিশোর সাহিত্য – নারায়ণ গঙ্গোপাধ্যায়
    Next Article কাঁটায়-কাঁটায় ৫ – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }