Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কাঠপেন্সিল – হুমায়ূন আহমেদ

    হুমায়ূন আহমেদ এক পাতা গল্প105 Mins Read0
    ⤶ ⤷

    রসকষ

    ছোটবেলায় একটা খেলা খেলতাম। এই খেলায় অতি দ্রুত একটি ছড়া আবৃত্তি করতে হতো–

    রস
    কষ
    সিঙ্গাড়া
    বুলবুলি
    মস্তক

    একটি শব্দের সঙ্গে অন্যটির কোনো মিল নেই। ননসেন্স রাইম যেরকম হবার কথা সেরকম। শুধু প্রথম দুটি শব্দ সবসময় একসঙ্গে ব্যবহার করার রীতি আছে। যেমন, লোকটির রসকষ নেই। ব্যাপারটা এরকম যার রস থাকবে তার কষও থাকতে হবে। রসবোধের সঙ্গে কষবোধ।

    আমরা রসিক মানুষ পছন্দ করি। শৈশবে দেখেছি গ্রাম্য মজলিশে ভাড়া করে রসিক মানুষ নিয়ে আসা হতো। তাদের কাজ হাসিতামাশা করে আসর জমিয়ে দেয়া। নেত্রকোনা অঞ্চলে এদের নাম আলাপি অর্থাৎ যিনি আলাপ করেন। শৈশবে আলাপিলের আলাপ শুনেছি। তাদের আলাপের বড় অংশ জুড়েই আদি রস। কাজেই শিশুদের জন্যে নিষিদ্ধ।

    বাংলাদেশের মেয়েরাও মনে হয় স্বামী হিসেবে রসিক পুরুষ পছন্দ করে। কী ধরনের স্বামী পছন্দ? প্রশ্নের জবাবে দেখি একটা সাধারণ উত্তর হলো, তাকে রসিক হতে হবে। রসবোধ থাকতে হবে।

    আমার আড্ডার আড্ডাধারিরা সবাই রসিক। রসিকতা করেন এবং বুঝতেও পারেন। বাসায় আড্ডা চলছে আর কিছুক্ষণ পর পর হো হো হাসির শব্দ শোনা যাচ্ছে না তা কখনো হয় না। যারা নিয়মিত আড্ডায় আসেন না তারাও ভালো কোনো রসিকতা পেলে sms করে আমাকে পাঠিয়ে দেন।

    সম্প্রতি এরকম একটি sms পেয়েছি। যিনি পাঠিয়েছেন তিনি গুরুগম্ভীর মানুষ। পরিচয় প্রকাশ করে তার গাম্ভীর্যে কালো স্পট ফেলার অর্থ হয় না বলেই নাম অপ্রকাশিত। রসিকতাটা বলা যাক।

    ইন্ডিয়াতে গে সমাজ (সমকামী সমাজ) স্বীকৃতি পেয়েছে। এর প্রভাব পড়েছে দরজিদের ওপর। কেউ ট্রাউজার বানাতে গেলে দরজি বলছে, স্যার জিপার কি শুধু সামনে হবে? নাকি পেছনেও হবে?

    রসিকতার উৎপত্তি কোথায় হয় এই বিষয়টি কিন্তু রহস্যাবৃত। একই ধরনের রসিকতা পৃথিবীর সব দেশে, সব কালচারে প্রচলিত। কে প্রথম শুরু করেছে তা কেউ জানে না।

    সায়েন্স ফিকশনের গ্র্যান্ডমাস্টার আইজাক অ্যাসিমভের এই বিষয়ে একটি থিওরি আছে। তিনি বলেন, রসিকতার জন্ম পৃথিবীর বাইরে। এলিয়েনরা এগুলি তৈরি করে পৃথিবীতে পাঠিয়ে দেয়। মানুষ রসিকতাগুলি কীভাবে গ্রহণ করে তা দেখে তারা মানব সমাজ সম্পর্কে একটা ধারণা পেতে চায়। তবে তাৎক্ষণিক রসিকতা মানুষই তৈরি করে।

    এখন একটি তাৎক্ষণিক রসিকতার গল্প বলি। আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয় থেকে পৃথিবীর নানান দেশের লেখকরা উপস্থিত হয়েছেন। আমিও সেই দলে আছি। ক্রিয়েটিভ রাইটিং-এর ওপর একটা সেমিনার হচ্ছে। বক্তা চমৎকার বলছেন। হঠাৎ লেখকদের একজন (ইন্দোনেশীয় ঔপন্যাসিক) হাত তুললেন।

    বক্তা হঠাৎ বক্তৃতা বাধাগ্রস্ত হওয়ায় খানিকটা অবাক হয়ে বললেন, কী জানতে চাচ্ছেন?

    ঔপন্যাসিক বললেন, সেমিনার কক্ষে কয়েকটা মশা উড়তে দেখেছি। আমি জানতে চাচ্ছি, মশা কামড়ালে কি AIDS হয়?

    বক্তা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এই প্রশ্নের জবাবে বললেন, মশা কামড়ালে AIDS হবার কোনো সম্ভাবনা নেই। তবে তুমি যদি মশার সঙ্গে যৌনসঙ্গম কর তাহলে হতে পারে।

    আমি বক্তার তাৎক্ষণিক রসিকতায় মুগ্ধ। ইন্দোনেশীয় ঔপন্যাসিকের ভোতামুখের ছবি এখনো চোখে ভাসে।

    শুরুতে বলেছি আমরা রসিক মানুষ পছন্দ করি। কিন্তু বাংলাদেশে রসিক মানুষদের কিছু সমস্যা আছে। তারা সমাজে হালকা মানুষ বলে বিবেচিত হন। ময়মনসিংহ অঞ্চলে এদের আলাদা নাম আছে, কিচক। কিচক হলো ভাঁড়।

    ক্রিয়েটিভ মানুষরা নিপাতনে সিদ্ধর মতো সবসময় রসিক হন। তাঁরা তাদের রসবোধ বন্ধুবান্ধবের বাইরেও (তাদের সৃষ্টিতে) ছড়িয়ে দেন। জননী মানিক বন্দোপাধ্যায়ের প্রথমদিকে একটি উপন্যাস। উপন্যাসের প্রধান চরিত্রের মদ্যপানের অভ্যাস। তার একটি ছেলে হয়েছে খবর পেয়ে সে বাড়িতে ছেলে দেখতে এল। ছেলে কোলে নিয়ে বলল, যমজ হয়েছে না কি গো? দুটা কেন?

    রবীন্দ্রনাথের তাৎক্ষণিক রসিকতা নিয়ে কয়েকটি বই আছে। পাঠকরা পড়লে মজা পাবেন। আমাদের কবি নির্মলেন্দু গুণের রসবোধ তুলনাবিহীন। তাঁর সঙ্গে দেখা হলে নিজের অজান্তেই আমি হো হো করে হাসার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলি।

    বিজ্ঞানীরা এক অর্থে ক্রিয়েটিভ মানুষ। তারা কি রসিকতা করেন? বিজ্ঞানীরা সিঙ্গেল ট্র্যাক মানুষ। সিঙ্গেল ট্র্যাক মানুষরা রসিকতা করেন না, বুঝেনও না। তাদের মধ্যে ধর্ম প্রচারকের আলাদা গাম্ভীর্য থাকে। তারা মনে করেন বিজ্ঞান নামক ধর্ম তাঁরা প্রচার করছেন। উজ্জ্বল ব্যতিক্রম পদার্থবিদ George Gamow, ইনি ১৯৪৮ সনে বিগ ব্যাং-এর প্রমাণ হিসেবে মহাকাশে Background Radiation পাওয়া যাবে বলে ভবিষৎবাণী করেছিলেন। দুজন বিজ্ঞানী Background Radiation আবিষ্কার করেন। তাদের নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়।

    যে কথা বলছিলাম, পদার্থবিদদের সমাজে জর্জ গ্যামোকে জোকার হিসেবে ধরা হতো। কারণ তিনি সারাক্ষণই নাকি জোকারি করতেন। তার জোকারির একটা নমুনা হচ্ছে, তিনি পদার্থবিদ্যার অতি গুরুত্বপূর্ণ একটি গবেষণা তাঁর এক বন্ধুর নাম দিয়ে জার্নালে প্রকাশ করে দেন। তাঁর কাছে জানতে চাওয়া হলো, এই কাজটি কেন করলেন? তিনি হাসতে হাসতে বললেন, বন্ধুকে চমকে দেবার জন্যে। সে মাথা চুলকাবে আর ভাববে এই কাজটি কখন করলাম?

    আমাদের সমাজে ভাঁড় মানে, জোট জাত। তাদের কথাবার্তায় মজা পওয়া যাবে, তবে তাদেরকে পাত্তা দেওয়া যাবে না। কারণ তারা এক অর্থে বেয়াদব। মুরব্বিদের সামনে শব্দ করে হেসে ফেলাকে বেয়াদবি ধরা হতো। নববধু স্বামীর ঘর করতে যাবার আগে তাকে যেসব উপদেশ দেয়া হতো তার মধ্যে একটি হচ্ছে–শ্বশুর-শাশুড়ির সামনে কখনো শব্দ করে হাসবে না। যদি হেসে ফেল লক্ষ্য রাখবে দাঁত যেন দেখা না যায়। শ্বশুর-শাশুড়িকে দাঁত দেখানো বিরাট বেয়াদবি।

    চিটাগাং কলেজিয়েট স্কুলে যখন পড়তাম তখন আমাদের এক অংক শিক্ষকের কাছে ক্লাসে হেসে ফেলার জন্য কঠিন শাস্তি পেয়েছি। আমি একা না, অনেকেই। এই স্যার আবার তাৎক্ষণিক রসিকতায় অসম্ভব পারদর্শী। ছাত্রদের এমন সব কথা বলতেন যে হেসে না ফেলে উপায় ছিল না। হাসলেই বিপদ। স্যারের হুঙ্কার, এটা কি রঙ্গশালা? হাসল কে? কান ধরে উঠে দাঁড়াও। বকের মতো দাঁড়াও এক ঠ্যাং-এ! তোমার নাম কালাম। আজ থেকে নামের আগে বগা টাইটেল। সবাই একে কবে বগা কালাম।

    স্যারের কথায় হাসি আসছে, কিন্তু হাসতে পারছি না। এ এক কঠিন অবস্থা। কঠিন বড় বাথরুম চেপেছে, বাথরুমে যেতে পারছি না টাইপ।

    স্যারের অন্য ধরনের একটা গল্প বলি। তখন মার্বেল খেলায় আমার খুব ঝোঁক ছিল। একটা স্কয়ার এঁকে স্কয়ারের এক কোনায় মার্বেল রাখা হতো। সেই মার্বেলকে সই করে মারতে হতো। খেলায় স্কয়ারের একটা ভূমিকা ছিল। কী ভূমিকা তা মনে নেই। মগ্ন হয়ে খেলছি, হঠাৎ দেখি অংক স্যার। আমি আতঙ্কে জমে গেলাম। স্যার বললেন, এখানে কী করছিস?

    মার্বেল খেলছি স্যার।

    মার্বেল খেলছিস? থাপড়ায়ে তোর দাঁত সবগুলো ফেলে দেব। বত্রিশটা দাঁত পকেটে নিয়ে বাসায় যাবি। আয় আমার সঙ্গে।

    আমি ভয়ে অস্থির হয়ে স্যারের সঙ্গে গেলাম। স্যার একটা টিনের হাফ বিল্ডিং-এ ঢুকলেন এবং ডাকলেন জমিলা বা এই ধরনের কিছু। স্যারের নাম এবং তার স্ত্রীর নাম মনে পড়ছে না। অল্পবয়েসী এক তরুণী বের হয়ে এলেন। স্যার বললেন, এ আমার ছাত্র। এদের আমি সবসময় বকাঝকা করি। তুমি একে কোলে নিয়ে আদর করে দাও। এতে সমান সমান হবে। ঘরে কোনো খাবার থাকলে খেতে দাও।

    ক্লাস ফাইভে যে ছেলে পড়ে সে অনেক বড়। স্যারের বালিকা বধূ তারপরেও টেনে আমাকে কোলে তুললেন। লজ্জিত গলায় বললেন, ঘরে তো কিছু নাই। স্যার বললেন, কোলে নিয়ে বসে থাক। আমি গরম জিলাপি নিয়ে আসি। গরম জিলাপি পুলাপানের পছন্দ। এই বলেই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, গাধা গরম জিলাপি খাবি?

    আমি বললাম, খাব।

    ঝিম ধরে কোলে বসে থাক, আমি জিলাপি নিয়ে আসছি।

    পৃথিবীর অনেক প্রাণী extinct হয়ে যাচ্ছে। তাদের রক্ষার চেষ্টা করা হচ্ছে। আমরা শৈশবে যেসব শিক্ষক পেয়েছি তাঁরাও Extinct হয়ে যাচ্ছেন। তাদের রক্ষার কোনো চেষ্টা নেই।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Article১৯৭১ – হুমায়ূন আহমেদ
    Next Article সকল কাঁটা ধন্য করে – হুমায়ূন আহমেদ

    Related Articles

    হুমায়ূন আহমেদ

    বোতল ভূত – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    রং পেন্সিল – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    বিবিধ / অগ্রন্থিত লেখা – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    আজ হিমুর বিয়ে – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    কৃষ্ণপক্ষ – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }