Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কাপালিকরা এখনও আছে – বিমল কর

    বিমল কর এক পাতা গল্প170 Mins Read0
    ⤶ ⤷

    ৬. হলঘরে বসে থাকার সময়ে

    ছয়

    হলঘরে বসে থাকার সময়েই তারাপদরা বুঝতে পারল, তারা এক অদ্ভুত জায়গায় এসে পড়েছে। এই বিশাল বাড়ি এত ফাঁকায়–এমনিতেই নিঝুম থাকার কথা তার ওপর যদি এই বিরাট পুরীতে মানুষের সাড়াশব্দ, হাঁকডাক, চলাফেরা না থাকে–তবে কেমন লাগে? তারা কলকাতার মানুষ, মানে হইহই রইরইয়ের মধ্যে মানুষ। কোন্ ভোর থেকে মাঝরাত পর্যন্ত সেখানে শুধু শব্দ আর শব্দ, মানুষজন থেকে গাড়ি-ঘোড়া, রাস্তার খেকি কুকুরগুলোও কানের পরদা ফাটিয়ে দেয় অনবরত। আর এখানে এই অদ্ভুত চুপচাপ। শুধু ডায়নামো চলার সেই ফটফট শব্দ; মাঝে মাঝে বাইরে দু-চারটে পাখির ডাক।

    হলঘরটাও কেমন জাদুঘরের মতন দেখাচ্ছে। রীতিমত বড় ঘর, কবেকার কোন্ মান্ধাতা আমলের আসবাবপত্র, কারিকুরি করা লোহার ফ্রেমের সোফা সেট, বড় বড় আর্ম চেয়ার, মোগলাই নকশার একটা বড় সেন্টার টেবিল, মোটা মোটা বেটপ আলমারি গোটা দুই, দেওয়াল জুড়ে নানা ধরনের সামগ্রী ঝুলছে, বাঘের মাথা, বুনো মোষের সিং, বড় বড় তীর-ধনুক, এক জোড়া খঙ্গ, মা কালীর বিরাট পট, আর ওই সবের মধ্যে একটিমাত্র মানুষের ছবি। ফটো নয়, তেলরঙে আঁকা ছবি । ও ছবি যে ভুজঙ্গভূষণের তাতে কোনো সন্দেহ নেই। ওই মুখের দিকে তাকালে সমস্ত শরীর যেন থরথর করে কাঁপে, গায়ের লোমকূপে কাঁটা দিয়ে ওঠে। বেশ লম্বা, খাঁড়ার মতন নাক, ভীষণ চওড়া কপাল; চোখ দুটো জ্বলজ্বল করছে, কী তীব্র, তীক্ষ্ণ। খুবই আশ্চর্য, ঘরের মাঝখানে যেখানেই তুমি বসো, মনে হবে ভুজঙ্গভূষণ তোমায় দেখছে। ঘাড় পর্যন্ত ঝাঁকড়া এলোমেলো চুল, মুখভরতি দাড়ি। দাঁত যেটুকু দেখা যাচ্ছে তাতে মনে হয় মানুষটি বড় ভয়ংকর।

    তারাপদরা বসে থাকল তো বসেই থাকল। চুপচাপ। ঘরের মধ্যে একটা বড় দেওয়াল-ঘড়ি টিকটিক করে বেজে যাচ্ছিল। আর তারাপদর বুকের মধ্যে ধকধক করছিল, গলা শুকিয়ে আসছিল।

    এমন সময় একজন ঘরে এল। ছিপছিপে চেহারা, গায়ের রঙ কালো, অন্তত বছর চল্লিশ বয়েস, লালচে রঙের গেরুয়া পরনে, মাথায় রুক্ষ একরাশ কোঁকড়ানো চুল, দাড়ি নেই। লোকটার মুখের দিকে তাকালেই প্রচণ্ড ধূর্ত মনে হয়।

    লোকটা দু মুহূর্ত তারাপদদের দেখল। তারপর বলল, “তোমাদের জন্যে ঘর ঠিক করা হয়েছে, এসো।”

    তারাপদ বলল, “আমরা ভুজঙ্গবাবুর সঙ্গে দেখা করব।”

    “এখন নয়। গুরুজির অসুখ। তিনি বিকেলের পর দেখা করবেন।”

    আরও দেখুন
    আলোর
    আলো
    বুক শেল্ফ
    ডিকশনারি
    কৌতুক সংগ্রহ
    পিডিএফ
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    PDF বই
    স্বাস্থ্য টিপস

    তারাপদ কী ভেবে বলল, “একবার একটুর জন্যে দেখা করা যায় না?”

    “না; এখন নয়। দেখা করার সময় তিনি নিজেই দেখা করবেন।”

    তারাপদ ঢোক গিলল। চন্দন একটাও কথা বলছিল না। লোকটাকে দেখছিল। তার মনে হল, লোকটা মোটামুটি টেরা, গলার কাছে একটা জায়গা ফোলা, থায়রয়েড় গ্ল্যান্ডের গোলমাল আছে বোধ হয়, চোখ দুটোও যেন সামান্য ঠেলে বেরিয়ে আসার মতন লাগছে।

    তারাপদরা ঝোলাঝুলি নিয়ে উঠে দাঁড়াল।

    আবার বারান্দায়। লোকটার পিছু পিছু হেঁটে বাড়ির একেবারে শেষ দিকে একটা ঘরে তারা এসে দাঁড়াল।

    তারাপদ কী বলতে যাচ্ছিল, তার আগেই লোকটা বলল, “আমার নাম মৃত্যুঞ্জয়। এখানে আমায় সকলে ছোট মহারাজ বলে।” বলেই তারাপদর দিকে তাকাল, “গুরুজি আদেশ দিয়েছেন, তোমার কাছে কাগজপত্র যা আছে, আমার হাতে দিতে। গুরুজি দেখবেন।”

    আরও দেখুন
    আলো
    আলোর
    Library
    অনলাইনে বই
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    গীতবিতান
    সংগীত
    বাংলা বই
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বাংলা বইয়ের উপহার কার্ড

    তারাপদ ভাবল আপত্তি করে। কাগজপত্রগুলো নিজের হাতে ভুজঙ্গভূষণকে দেবার কথা। অবশ্য মৃণাল দত্ত বলে দেননি যে, হাতে-হাতেই দিতে হবে। পৌঁছে দেবার কথাই তিনি বলেছিলেন। এই মৃত্যুঞ্জয়কে কাগজপত্র দিলে কি কোনো ক্ষতি হবে? তারাপদ বুঝতে পারল না। লোকটা যখন এই বাড়িরই লোক, বোধ হয় ভুজঙ্গভূষণের ডান হাত–তখন একে দিতে আপত্তি কি? তা ছাড়া ভুজঙ্গভূষণ তো বিকেলের আগে দেখাই করবেন না। কাগজপত্রের কথা ভুজঙ্গভূষণ বলে না দিলে এই লোকটা জানবেই বা কোথা থেকে?

    তারাপদ একবার চন্দনের দিকে তাকাল। চন্দন চোখের ইশারায় দিয়ে দিতে বলল।

    কিট ব্যাগ খুলে যা কিছু দেবার বের করে তারাপদ মৃত্যুঞ্জয়কে দিয়ে দিল।

    চন্দন এতক্ষণ পরে কথা বলল। বলল, “কিছু মনে করবেন না, আমরা সারারাত ট্রেন জার্নি করেছি। খিদে-তেষ্টা পেয়েছে। একটু চা পেলে অন্তত ভাল হয়।”

    মৃত্যুঞ্জয় বলল, “ও হ্যাঁ, আমি দেখছি। ব্যবস্থা হয়ে গেছে।” বলে চলে যেতে গিয়ে আবার বলল, “এখানে কোনো অসুবিধে হবে না। কিছু দরকার হলে আমাদের জানিও। নাও, বিশ্রাম করো। কলঘরটা ডানদিকে।” বলে হাত দিয়ে বাথরুমের দিকটা দেখাল।

    আরও দেখুন
    আলো
    আলোর
    লেখকের বই
    বুক শেল্ফ
    বাংলা হস্তলিপি কুইল
    বইয়ের তালিকা
    PDF
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বাংলা ই-বুক রিডার
    রেসিপি বই

    মৃত্যুঞ্জয় চলে যাবার পর তারাপদ নিচু গলায় বলল, “চাঁদু, এ কোথায় এলাম । আমার ভাল লাগছে না। সাধুমামা আমায় চিনতে পারল না। কেমন শরীর হয়ে গেছে! একটাও কথা বলল না। ব্যাপারটা আমি বুঝতে পারছি না।”

    চন্দন বলল, “তোর লোক চিনতে ভুল হয়নি তো?”

    “কী বলিস! সাধুমামাকে চিনব না?”

    চন্দন কোনো জবাব দিল না। ঘরটা দেখতে লাগল। বড়ঘর। দু পাশে দুই বিছানা। একটা দেরাজ একপাশে। গোটা দুয়েক চেয়ার। মাথার ওপর পাখা। ইলেকট্রিক বাতি ঝুলছে। শীতকাল বলে পাখা চালানোর প্রয়োজন নেই। আর দিনের বেলায় বাতি জ্বালানোর প্রশ্নই ওঠে না। পুবের মস্ত জানলা দিয়ে আলো আসছে, রোদ অবশ্য নেই, সরে গেছে।

    চন্দন বলল, “দাঁড়া, আগে মুখ ধুই, চা খাই, তারপর ভাবব। এখন আর মাথা খুলছে না।”

    চন্দন কিট ব্যাগ খুলে টুথব্রাশ, পেস্ট, তোয়ালে বার করল। এক টুকরো সাবানও।

    আরও দেখুন
    আলোর
    আলো
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    গ্রন্থাগার
    বাইশে শ্রাবণ
    অনলাইন বুকস্টোর
    গীতবিতান
    কৌতুক সংগ্রহ
    বইয়ের তালিকা
    মিউজিক

    তারাপদ তার কিট ব্যাগ খুলতে লাগল। তার মুখ দেখলেই মনে হয় সে বেশ উদ্বেগ এবং হতাশা বোধ করছে।

    ঘরের ভেতর দিকের দরজা খুলে চন্দন একটা প্যাসেজ দেখল, তার গায়েই বাথরুম।

    তারাপদ জানলার সামনে গিয়ে দাঁড়াল। ঘরটা একেবারে শেষের দিকের। জানলার গা ঘেঁষে বাগান, পেছনের দিকে আস্তাবল। একটা বাদামী রঙের ঘোড়া চরে বেড়াচ্ছে ফাঁকা জমিতে। তারাপদ বুঝতে পারল, ভুজঙ্গভূষণের বাড়িতে ঘোড়ার গাড়ি আছে।

    সেই ফটফট শব্দটা হঠাৎ কখন থেমে গেছে তারাপদ বুঝতে পারেনি। আচমকা খেয়াল হল। কান পেতে থাকল সামান্য, না, কোনো শব্দ নেই। সাধুমামার মুখ আবার তার মনে পড়ল। মানুষ না কঙ্কাল? কী হয়েছিল সাধুমামার? সাধুমামা কেন তাকে চিনতে পারল না? কেন কথা বলল না? সাধুমামা কি অসুখবিসুখে বোবা হয়ে গেছে? আশ্চর্য!

    চন্দন ফিরে এসে বলল, “যা তারা, মুখটুখ ধুয়ে আয়। ফাইন জল এখানকার রিফ্রেশিং…।”

    আরও দেখুন
    আলোর
    আলো
    রেসিপি বই
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা ই-বুক রিডার
    বাংলা কৌতুক বই
    ডিজিটাল বই
    স্বাস্থ্য টিপস
    বইয়ের

    তারাপদ নিশ্বাস ফেলে মুখ ধুতে চলে গেল।

    চা জলখাবার এসেছিল। বাড়িতে তৈরি জলখাবার । মিষ্টিও। চা-টাও মন্দ নয়।

    দুই বন্ধু চা খেতে খেতে নিচু গলায় কথা বলছিল।

    চন্দন বলল, “শোন তারা, আমি সবই বুঝতে পারছি। কিন্তু এতদূর এসে আর ফিরে যাওয়া যায় না।”

    “এমন জানলে আমি আসতাম না, চাঁদু।”

    “না এলে সম্পত্তি ফসকে যেত।” চন্দন যেন ঠাট্টাই করল।

    তারাপদ মুখ কালো করে বলল, “যেত তো যেত। আমি গরিব ছিলাম, গরিবই থাকতাম; বটুকবাবুর মেসে আমার জীবন কেটে যেত। কিন্তু এ-কোথায় এলাম? মৃণাল দত্ত আমায় এত কথা বলে দেননি।’

    আরও দেখুন
    আলোর
    আলো
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    স্বাস্থ্য টিপস
    ডিজিটাল বই
    গান
    রেসিপি বই
    Books
    গীতবিতান

    চন্দন বলল, “এসে যখন পড়েছিস, দুটো দিন দেখে যা না কী হয়? আমাদের কী করবে ভুজঙ্গভূষণ? খুনও করবে না, জেলেও পাঠাবে না। যদি অবস্থা খারাপ দেখি, পালাব।”

    “কেমন করে পালাবি এই দুর্গ থেকে?”

    “পালাব। সে-ভার আমার।…এই বাড়িতে অনেক রহস্য লুকিয়ে আছে, তারা; অ-নেক। এই রহস্যগুলো কী?”

    তারাপদ বিরক্ত হয়ে বলল, “তুই শার্লক হোমস্ নাকি?”

    চন্দন বলল, “শোন, তুই এ-বাড়িতে একটা মেয়েকে দেখেছিস?”

    “মেয়ে? না।” তারাপদ অবাক।

    “আমি দেখেছি,” চন্দন বলল, “দোতলার দিকে ভেতর বারান্দায় একটা মেয়েকে দেখলাম। একটুর জন্যে। মনে হল, খুব রোগা, ফরসা, বয়স কম।”

    আরও দেখুন
    আলো
    আলোর
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    অনলাইন বুকস্টোর
    রেসিপি বই
    বাংলা ই-বুক রিডার
    বইয়ের
    বই
    ই-বই পড়ুন
    বাংলা বই

    তারাপদ বলল, “ভুজঙ্গভূষণ বা তার চেলার কেউ হবে।“

    “হতে পারে,” চন্দন একটা সিগারেট ধরাল, “কাপালিকের বাড়িতে অতটুকু মেয়ে কেন?”

    তারাপদর বুকের মধ্যে ধক করে উঠল। আর সঙ্গে সঙ্গে তার কপালকুণ্ডলার কথা মনে পড়ে গেল। বন্ধুর মুখের দিকে অপলক চোখে তাকিয়ে থাকল তারাপদ।

    ভুজঙ্গভূষণ যে অতিথিদের ব্যাপারে খুবই যত্নশীল সেটা বোঝা গেল। শীতের বেলা গড়িয়ে যাচ্ছিল, স্নান খাওয়া শেষ করল তারাপদরা। দোতলায় গিয়ে তাদের খেতে হল আসনে বসে। খেতে বসে মনে হল, এতরকম সুখাদ্য তারাপদ জীবনে খায়নি। মৃত্যুঞ্জয় তাদের তদারক করছিল। ঠাকুরগোছের একটা লোক খেতে দিচ্ছিল ওদের। সমস্ত কিছু পরিপাটি, পরিচ্ছন্ন।

    নিজেদের ঘরে ফিরে এসে চন্দন বলল, “তারা, তোর পিসেমশাই যে দারুণ খাতির করছে রে? এই রেটে যদি সাত দিন খাই আর ঘুমোই–এই শীতে একটা ফার্স্ট ক্লাস চেঞ্জ হয়ে যাবে।”

    আরও দেখুন
    আলো
    আলোর
    ট্রেন টু পাকিস্তান
    PDF
    অনলাইন বুকস্টোর
    অনলাইনে বই
    বাংলা ডিকশনারি অ্যাপ
    গান
    বাংলা ই-বুক রিডার
    মিউজিক

    তারাপদ ঢেকুর তুলে বলল, “খাতিরের শেষটায় কি হয়, দেখ।”

    “কেন, তুই সম্পত্তি পাবি, আর আমরা বগল বাজাতে বাজাতে কলকাতা ফিরব। “

    “সাধুমামাকে আর একবারও দেখছি না কেন বল তো?”

    “কী জানি! হয়ত তাঁর অন্য কাজ।”

    “মৃত্যুঞ্জয়কে তোর কেমন লাগছে?”

    “একটা ক্যারেকটার।”

    “লোকটা শয়তান বলে মনে হচ্ছে আমার।”

    “পাকা শয়তান। …নে এবার একচোট ঘুমিয়ে নে। ট্রেনে ভাই ভাল ঘুম হয়নি।” বলতে বলতে চন্দন বিছানায় শুয়ে পড়ল। হাতের সিগারেটটা টিল করে জানলা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দিল।

    আরও দেখুন
    আলো
    আলোর
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    গান
    বাংলা বই
    বুক শেল্ফ
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    Library
    সংগীত
    বাংলা গানের লিরিক্স বই

    তারাপদও প্রচুর খাবার পর একটা সিগারেট খাচ্ছিল। বলল, “চাঁদু, আজ একবার কিকিরার সঙ্গে দেখা করা যায় না? উনি তো বলেছেন বিকেলেই যশিডি থেকে ফিরবেন।”

    চন্দন বলল, “আজ আর কী করে হবে? সন্ধের দিকে ভুজঙ্গভূষণের সঙ্গে দেখা হবে তোর। তারপর আর সময় কোথায়? স্টেশন কম দূর নয়।”

    তারাপদ চুপ করে থাকল। চন্দন বিছানায় এপাশ-ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়ল।

    তারাপদরও আলস্য লাগছিল। শীতের দুপুরে চন্দন ঘুমোচ্ছে। বিছানায় গা গড়িয়ে নানারকম ভাবতে ভাবতে তারাপদও ঘুমিয়ে পড়ল।

    .

    তারাপদর ঘুম ভাঙল শেষ বেলায়। শীতের দিন। হুহু করে রোদ পালিয়ে আলো মরে আসছে। ঘরের মধ্যে ছায়াছায়া ভাব। কেমন যেন বিষণ্ণ রঙ ধরে গিয়েছে বাগানে।

    আরও দেখুন
    আলোর
    আলো
    বাংলা বইয়ের উপহার কার্ড
    PDF বই
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা সাহিত্য
    ডিজিটাল বই
    নতুন বই
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    স্বাস্থ্য টিপস

    চন্দন ঘুমোচ্ছিল। তারাপদ হাই তুলতে তুলতে উঠল। জানলার কাছে দাঁড়াল। হাওয়া দিয়েছে শীতের, গাছপালায় সেই হাওয়া লেগেছে। দূরে যেন কোথায় একটা কাক ডাকছে। শব্দটা কানে খারাপ লাগছে না। গাছের পাতা উড়ে গেল বাতাসে, বোধ হয় ওই ইউক্যালিপটাস গাছটার শুকনো পাতা।

    তারাপদ চোখেমুখে জল দিয়ে আসতে কলঘরের দিকে চলে গেল।

    ফিরে এসে ঘরে ঢুকতেই দেখল জানলার কাছে সাধুমামার মুখ ।

    তারাপদ প্রথমটায় কেমন বিশ্বাস করতে পারেনি। যখন তার বিশ্বাস হল, তখন আর সাধুমামা নেই। কী যেন একটা বিছানার দিকে ছুঁড়ে দিয়েই সাধুমামা চলে গেছেন।

    তারাপদ তাড়াতাড়ি এসে জানলার কাছে দাঁড়াল। জানলায় গরাদ, মুখ বাড়ানো যায় না। এদিক ওদিক তাকিয়ে দেখল তারাপদ–সাধুমামাকে দেখতে পেল না। ডেলাটা তুলে নিল তারাপদ। ধীরে ধীরে খুলল। এক টুকরো কাগজে কী যেন লেখা সিস-পেনসিলে; পড়তে কষ্ট হয় ।

    আরও দেখুন
    আলোর
    আলো
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    ডিকশনারি
    অনলাইন বুকস্টোর
    বাইশে শ্রাবণ
    লেখকের বই
    PDF
    বাংলা ই-বুক রিডার
    কৌতুক সংগ্রহ

    তারাপদ পড়ল : “তুমি শেষ পর্যন্ত যমপুরীতে পা দিয়েছ। এসে ভাল করেছ। খুব সাবধানে থাকবে। আমি আছি । তোমায় পরে সব বলব। আমি বোবা সেজে আছি। এই যন্ত্রণা থেকে তুমি আমাদের উদ্ধার করবে বাবা? একাগজ রেখো না। নষ্ট করে ফেলো।”

    অরাপদর সর্বাঙ্গ পাথর হয়ে গেল। সাধুমামা বোবা সেজে রয়েছে। কেন? তারাপদ তাদের উদ্ধার করতে পারে, মানে? কাদের? কারা এখানে বন্দী? কেন?

    তারাপদ ভয়ে কেমন যেন হয়ে গিয়ে চন্দনকে ঠেলা মেরে জাগিয়ে তুলতে লাগল ।

    “চাঁদু, এই চাঁদু; ওঠ..।”

    চন্দন ধড়মড় করে উঠে বসল। ভেবেছিল, না জানি কী ঘটেছে; উঠে বসে দেখল ঘরটা ছায়ায় ভরা, তারাপদ তার সামনে দাঁড়িয়ে আছে।

    তারাপদ বলল, “আচ্ছা ঘুম ঘুমোচ্ছিস? সন্ধে হয়ে গেল। ওঠ। …এইটে পড়ে দেখ।”

    ঘুম জড়ানো ছলছলে চোখে চন্দন বলল, “কী ওটা?”

    “সাধুমামার চিঠি।“

    চন্দন চিঠিটা নিল। চোখ ঝাপসা, কোনো রকমে পড়ল। বার দুই তিন। তারপর বলল, “এখানকার সবই মিস্টিরিয়াস ।”

    .

    এবাড়ির আরও বড় রহস্য তারাপদরা সন্ধের দিকে জানতে পারল।

    শীতের দিন; বিকেল ফুরোতেই সন্ধে। চারদিক অন্ধকার হয়ে গেল । কলকাতার মানুষ তারাপদরা, অন্ধকার দেখার সুযোগ কমই জোটে; জুটলেও এমন চারপাশ জুড়ে থমথমে অন্ধকার দেখার অভিজ্ঞতা তাদের নেই। তার ওপর শীত। কুয়াশা জমছে মাঠঘাটে। কোনো দিকেই তাকানো যায় না।

    মৃত্যুঞ্জয় এসে জানিয়ে গিয়েছে, সামান্য পরে এসে তারাপদদের ভুজঙ্গভূষণের কাছে নিয়ে যাবে। তারাপদরা জামা-প্যান্ট পরে তৈরি হয়ে বসে আছে। সেই ফটফট শব্দটা আবার বিকেলের পর থেকে শোনা যাচ্ছিল । ডায়নামো চলছে আর কি। ঘরে বাতি জ্বলছি।

    তারপর বুকের মধ্যেও ধকধক করছিল। ভুজঙ্গভূষণের কাছে যেতে হবে। জীবনে যাকে কোনোদিন দেখেনি, যার নামও তিন দিন আগে পর্যন্ত তার জানা ছিল না, সেই লোকটার কাছে। অথচ এই লোকই তারাপদকে দেড় দুই লাখ টাকার সম্পত্তি দিয়ে যেতে ডেকে পাঠিয়েছে। এমন মানুষকে দেখার আগে এমনিতেই বুক কাঁপার কথা। তার ওপর সেই মানুষ যদি এত রহস্যময় ও ভয়ঙ্কর হয় তবে কেমন লাগে? তারাপদর মুখ গলা শুকিয়ে যাচ্ছিল, বলে যেন অনবরত কেউ হাতুড়ি পিটছে।

    চন্দন তারাপদর চেয়ে সাহসী । তবু তারও ভয় হচ্ছিল।

    তারাপদর কাঠের মতন শুকনো গলা করে বলল, “চাঁদু, কী হবে?”

    চন্দন বলল, “কিছু ভাই বুঝতে পারছি না। যাই হোক, আমাদের নিশ্চয় মেরে ফেলবে না। কাপালিকই হোক আর শয়তানই হোক–আজকের দিনে মানুষকে বাড়িতে ডেকে এনে মেরে ফেলা মুশকিল। পুলিসে ধরবে। আমরা দুজন যে এবাড়িতে এসেছি তার প্রমাণ কলকাতার মৃণাল দত্ত থেকে শুরু করে এখানে সাধুমামা পর্যন্ত সবাই দিতে পারবেন।”

    তারাপদ ভয় সামলাবার জন্যে ঘন ঘন সিগারেট খেতে লাগল।

    শেষে মৃত্যুঞ্জয় এল। বলল, “এসো।”

    তারাপদরা উঠল।

    ফাঁকা ফাঁকা ঘর, বারান্দা, সিঁড়ি দিয়ে তারাপদরা দোতলায় এল। দোতলার ভেতর বারান্দা দিয়ে হেঁটে একটা ছোট ঘরের কাছে এসে মৃত্যুঞ্জয় বলল, “ওই ঘরে যাও। ঘরে থোয়ানো ধুতি, ফতুয়া, গরম চাদর আছে। তোমাদের এই জামা-প্যান্ট পালটে নেবে, জুতো-মোজা খুলে রাখবে । জানলার দিকে জল আছে। হাত ধুয়ে নেবে। নোংরা, বাইরের জামা কাপড়ে গুরুজির কাছে যাওয়া যায় না।”

    চন্দন প্রতিবাদ করে বলল, “আমরা লড্রির প্যান্ট জামা পরেছি।”

    “তা হোক; এখানের এই নিয়ম। বাইরের কোনো পোশাকেই কাউকেই গুরুজির কাজে যেতে দেওয়া হয় না।”

    “আমি ধুতি পরতে পারি না,” চন্দন বলল।

    “তা হলে তুমি থাকো।”

    তারাপদ চন্দনের হাত ধরে টানল। “ঠিক আছে–আমি তোকে ধুতি পরিয়ে দেব।”

    ওরা দুজনে পোশাক পালটাতে পাশের ঘরে চলে গেল।

    ঘরে ঢুকে চন্দন রাগের গলায় বলল, “যত্ত বাজে নিয়ম। কোনো মানে। হয়? কোন মহারাজ তোর পিসেমশাই যে তাকে দেখতে হলে ধুতি পরতে হবে। কেমন শীত দেখছিস। ধুতির ভেতর দিয়ে ঢুকে হাড় কাঁপাবে।”

    তারাপদ বলল, “কপাল ভাই। কিছু করার উপায় নেই।”

    চন্দন একেবারেই ধুতি পরতে পারে না তা নয়, বছরে এক-আধ দিন পরে, রীতিমত যুদ্ধ করে।

    ওরা জামা-প্যান্ট ছেড়ে ধুতি ফতুয়া পরতে লাগল।

    পোশাক পালটে তারাপদরা বাইরে এল। মৃত্যুঞ্জয় দাঁড়িয়ে আছে। বলল, “এসো ।”

    বারান্দার গা-লাগানো একটা প্যাসেজ ঘুরে সামনের ঘরটার সামনে এসে দাঁড়াল মৃত্যুঞ্জয়। বলল, “ভেতরে যাও, বসবার জায়গা আছে, গিয়ে বসে থাকো। কথাবার্তা বলো না।”

    দরজা ভেজানো ছিল, মৃত্যুঞ্জয় খুলে দিল।

    তারাপদরা ঘরে পা বাড়াল। দরজা বন্ধ হয়ে গেল।

    সামনেই মোটা ভারী পরদা। পরদা সরিয়ে ঘরের মধ্যে তাকাতেই চোখ যেন অন্ধ হয়ে গেল। কিছু দেখা যায় না। মনে হল, সিনেমা আরম্ভ হয়ে যাবার পর হলে ঢুকলে চোখে কিছু দেখা যায় না, অনেকটা সেই রকম। কিন্তু সিনেমার হলে তবু এদিকে ওদিকে চোরা আলোর ব্যবস্থা থাকে, ছবি দেখানোর আলোও এক এক সময় উজ্জ্বল হয়ে ওঠে। এখানে ওসব কিছু না। মিটমিট করে দুপাশে দুই চোরা দেওয়াল-আলো জ্বলছে যদিও, তবু সেই আলোয় কিছু দেখা যায় না।

    দুই বন্ধু পাশাপাশি থমকে দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে চোখ সয়ে এলে খুব অস্পষ্টভাবে ঘরটা চোখে পড়ল। ঘরের মাঝখানে দুটো চেয়ার। দাঁড়িয়ে থাকার চেয়ে বসে থাকা ভাল ভেবে দুজনে হাতড়াতে হাতড়াতে এগিয়ে চলল। পায়ের তলায় যে কী আছে বোঝা যাচ্ছে না। মনেই হয় না মাটিতে পা; যেন কোনো তুলোর মধ্যে পা ডুবে যাচ্ছে, এত নরম! কোনো সন্দেহ নেই, খুব দামি কার্পেট পাতা রয়েছে ঘর জুড়ে, কার্পেটের রঙটাও। হয় কালো, না হয় ঘন লাল–কালচে দেখাচ্ছে, অবশ্য এই অন্ধকারে সবই কালচে দেখাচ্ছে।

    তারাপদরা কোনো রকমে চেয়ারে এসে বসল। বসামাত্র মনে হল, যেন নরম গদির মধ্যে সমস্ত শরীরটা ডুবে গেছে।

    ভয় দু’জনেরই বুকের ওপর চেপে বসেছে। তবু চোখ আরও খানিকটা সয়ে আসায় তারা ঘরের চারপাশ দেখছিল। ঘর নিশ্চয় ছোট নয়। দেওয়ালগুলো দেখা যায় না। সারা ঘরে কেমন এক সুন্দর গন্ধ। দামি ধূপের, নাকি কোনো আতর ছিটিয়ে দেওয়া হয়েছে বোঝা যায় না। গন্ধটা বাতাসে ক্রমেই ভারী হয়ে উঠছিল। তাদের চেয়ারের সামনে–খানিকটা তফাতে আরও একটা চেয়ার চোখে পড়ল। তারাপদদের দিকে মুখ করা। সিংহাসনের মতনই যেন। উঁচু, বড়। মনে হল–বেশ যেন বাহারি। চেয়ারের দু’পাশে পরদা। ভেলভেটের পরদা বুঝি। কোঁচানো হয়ে ঝুলছে। ঠিক একেবারে ছোট স্টেজের দুটো উইং। মাথার ওপর দিকটা এত অন্ধকার যে, কোথায় ছাদ বোঝা যাচ্ছে না।

    হঠাৎ চন্দন তারাপদর হাত আঁকড়ে ধরল। ধরে ফিসফিস করে বলল, “তারা, সেই বেড়াল।

    তারাপদ তাকায়। ভেলভেটের পরদার একপাশে, ছোট্ট একটা গোল টেবিলের ওপর সেই কালো বেড়াল, মৃণাল দত্তের বাড়িতে যেমন দেখেছিল তারা। অন্ধকারে তার গা দেখা যাচ্ছে না, চোখের মণিদুটো শুধু জ্বল। করছে। নিশ্চয় কালো বেড়াল। মৃণাল দত্তের বাড়ির বেড়ালের মতনই মরা, সাজানো বেড়াল। নয়ত একই জায়গায় বসে থাকবে কেন?

    চন্দনের হাত ঘামছিল। সে বেড়ালের দিকে তাকিয়ে থাকল। নিশ্চয় ঘুরবে, মুখ ফেরাবে।

    এমন সময় ভেলভেটের পরদার পরদার দিকে আর-একটা চোরা আলো জ্বলে উঠল। লাল আলো। মৃদু তার আভা।

    আর তারাপদরা দেখল এক ভৌতিক আকৃতি ডানদিকের পরদা সরিয়ে এসে দু মুহূর্ত দাঁড়াল। তারপর সেই সিংহাসনের মতন চেয়ারে বসল ধীরে ধীরে।

    ভয় দুজনেরই গলায় এসে জমা হয়েছে। জিব শুকনো। বুক যেন আর সইতে পারছে না এত জোরে ধকধক করছে হৃদপিণ্ড । শরীরের রক্ত ঠাণ্ডা হয়ে যাচ্ছিল। অসাড় লাগছে। কাঁপছে হাত-পা ।

    মানুষটি যে কী পরেছে বোঝা যাচ্ছিল না। হয়ত আলখাল্লা। রক্ত-গৈরিক রঙের। তার মাথা থেকে গলা পর্যন্ত একটা ঢাকা পরানো, শুধু নাক মুখ আর চোখের জায়গাটা ভোলা। তারাপদরা প্রচুর ইংরেজি ছবি দেখেছে। তাদের মনে হল, এককালে এই রকম মুখোশ পরে রাজারাজড়ারা গোপন জায়গায়। যেত, এইরকম মুখোশ পরেই কেউ কেউ অনাচার অত্যাচার করতে বেরিয়ে পড়ত; দুশমন দমন করতেও যেত।

    এই কি ভুজঙ্গভূষণ?

    হঠাৎ সেই মানুষটি গম্ভীর চাপা গলায় বলল, “তারাপদ, আমি তোমার পিসেমশাই ভুজঙ্গভূষণ।”

    উঠে গিয়ে প্রণাম করার কথা তারাপদ ভুলে গেল।

    ভুজঙ্গভূষণ বললেন, “আমার মুখ পুড়ে গিয়েছে। ব্যান্ডেজ বাঁধা। তোমাদের দেখতে ভাল লাগবে না। তাই এটা পরেছি। তুমি আমার মুখ দেখতে পাচ্ছ না বলে আমারই কষ্ট হচ্ছে। আমার শরীর ভাল নয়। তোমায় শুধু দেখতে এসেছি। তুমি এসেছ, আমি খুশি হয়েছি।”

    তারাপদ সাহস করে বলল, “মৃণালবাবু আমার হাত দিয়ে কিছু কাগজপত্র আর চিঠি দিয়েছিলেন আপনাকে দেবার জন্যে। আপনি পেয়েছেন?”

    “পেয়েছি। ..ওই ছেলেটি তোমার বন্ধু, ডাক্তার?”

    “আজ্ঞে হ্যাঁ। মৃণালবাবুর মুখে শুনলাম, আপনার অ্যাকসিডেন্ট হয়েছে–তাই ওকে সঙ্গে করে নিয়ে এলাম। কী হয়েছিল আপনার?”

    “কী হয়েছিল তুমি ঠিক বুঝবে না। অগ্নিচক্রের মধ্যে মুখ ছিল, মনটা হঠাৎ অন্যমনস্ক হয়ে যায়। একাগ্রতা নষ্ট হয়ে গেলে পাপ হয় সেই পাপের ফল।”

    “অগ্নিচক্র কী?”

    “তোমরা বুঝবে না। না দেখলে বুঝতে পারবে না। এই যে ঘরে তোমরা বসে আছ, এই ঘরে পরলোক থেকে আত্মারা আসেন। আমি তাঁদের ডেকে আনি। তাঁরা আসেন, দেখা দিয়ে যান, কত লোক তাদের হারানো প্রিয়জনকে এখানে একটু দেখতে আসে। আত্মা অদৃশ্য। তাকে দেখা যায় না। তবে সদয় হলে তাঁরা আমাদের নানা প্রশ্নের জবাব দিয়ে যান। অনেক সময় স্পর্শও করে যান। চিহ্নও রেখে যান কোনো কোনো সময়ে।…ওই দেখো, একজন এসেছেন…এই মুহূর্তে এসে গেছেন।” বলতে বলতে যেন ভুজঙ্গভূষণ কেমন হয়ে গেলেন, মাটি থেকে একটা বড় পুজোর ঘণ্টা উঠিয়ে নিয়ে বাজালেন সামান্য। সঙ্গে সঙ্গে সমস্ত ঘর ঘুটঘুঁটে অন্ধকার।

    সেই নিকষ কালো অন্ধকারে মাথার ওপর ক্ষীণ একটু আলো জ্বলে উঠল । আর কোথা থেকে একটা লাল বল, সোনালি ডোরা দেওয়া, ঘরের মাঝখানে এসে হাজির হল।

    ভুজঙ্গভূষণ বললেন, “আপনি কে আমি জানি না। যদি আমার পরিচিত হন আপনার আসার প্রমাণ দিন।”

    বলার পর বলটা কাঁপতে লাগল, নড়তে লাগল, তারপর ধীরে ধীরে শূন্যে উঠতে লাগল, ভাসতে ভাসতে ওপরে ছাদের দিকে উঠে গেল, ওপরের আলোয় সেই লাল আর সোনালি রঙের বলটা ঝকঝক করে উঠল। বলটা আবার সামান্য নেমে এল। নেমে এসে লাফাতে লাফাতে ঘরের ডান দিক থেকে বাঁ দিক পর্যন্ত চলে গেল। আবার বাঁ দিক থেকে ডান দিকে আসতে লাগল।

    তারাপদ ভয়ে অজ্ঞান হয়ে যাবার মতন।

    চন্দন দু চোখ বন্ধ করে ফেলল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরাজবাড়ির ছোরা – বিমল কর
    Next Article কবিতার শত্রু ও মিত্র – বুদ্ধদেব বসু

    Related Articles

    বিমল কর

    রাজবাড়ির ছোরা – বিমল কর

    October 30, 2025
    বিমল কর

    ঘোড়া সাহেবের কুঠি – বিমল কর

    October 30, 2025
    বিমল কর

    সেই অদৃশ্য লোকটি – বিমল কর

    October 30, 2025
    বিমল কর

    শুদ্ধানন্দ প্রেতসিদ্ধ ও কিকিরা – বিমল কর

    October 30, 2025
    বিমল কর

    কিকিরা সমগ্র ১ – বিমল কর

    October 30, 2025
    বিমল কর

    একা একা – বিমল কর

    October 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }