Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কাবিল কোহকাফী – মুহম্মদ জাফর ইকবাল

    মুহম্মদ জাফর ইকবাল এক পাতা গল্প169 Mins Read0
    ⤶ ⤷

    ০৮. বিজ্ঞান ক্লাস

    ৮. বিজ্ঞান ক্লাস

    বিজ্ঞান ক্লাসে রেহানা আপা আজকে নানারকম জিনিসপত্র নিয়ে ঢুকলেন। টেবিলে সেগুলো সাজিয়ে রাখতে রাখতে গম্ভীর মুখে বললেন, “আজকে তোমাদের বিজ্ঞানের সৌন্দর্য দেখাব।”

    রেহানা আপা টুশিদের বিজ্ঞান পড়ান। তার চেহারা খুব সুন্দর, ফরসা রং ফাঁপানো চুল, টানা-টানা চোখ। মানুষের চেহারা সুন্দর হলেই প্রথমে সবাই তাকে পছন্দ করে ফেলে, ধরেই নেয় তার চেহারা যেরকম সুন্দর মনটাও নিশ্চয়ই সেরকম সুন্দর–কিন্তু দেখা গেছে সেটা সবসময় সত্যি হয় না। রেহানা আপা মিষ্টি মিষ্টি কথা বলেন কিন্তু সেগুলো বলেন শুধু তার পছন্দের ছেলেমেয়েদের সাথে। এমনিতে মানুষটা কেমন যেন নিষ্ঠুর প্রকৃতির–সবাই তাঁকে কেমন যেন ভয় পায়। তাই যখন টেবিলে নানারকম জিনিসপত্র রেখে মুখে হাসি ফুটিয়ে বিজ্ঞানের সৌন্দর্যের কথা বললেন তখন ক্লাসের কেউ কোনো কথা বলল না। শুধু ফারিয়া খিলখিল করে হেসে বলল, “বিজ্ঞানের সৌন্দর্য হয় নাকি আপা? আমি শুধু ভাবতাম যে মানুষের চেহারায় সৌন্দর্য হয়।”

    টুশি নিজের কানকে বিশ্বাস করতে পারল না যে কেউ এরকম গাধার মতো একটা কথা বলতে পারে। কিন্তু রেহানা আপার কাছে সেটা গাধার মতো কথা মনে হল না। আপাও খুব মধুর হাসি দিয়ে বললেন, “হ্যাঁ ফারিয়া, ফুলের যেরকম সৌন্দর্য আছে, চেহারার যেরকম সৌন্দর্য আছে ঠিক সেরকম বিজ্ঞানেরও একটা সৌন্দর্য আছে।”

    টুশি দাঁতে দাঁত চেপে একটা নিশ্বাস ফেলল, একজন টিচার কীভাবে এরকম কথা বলে? চেহারার সৌন্দর্যের কথা নয়, বলা উচিত ছিল মানুষের ভেতরকার সৌন্দর্যের কথা–চরিত্রের সৌন্দর্যের কথা। কিন্তু রেহানা আপা মনে হয় সেগুলোর কথা জানেনই না।

    রেহানা আপা টেবিলে একটা চুম্বক, একটা পেন্ডুলাম, বিকারে একটু পানি, একটা মোমবাতি, কিছু মার্বেল, মার্কার পেন্সিল এসব সাজিয়ে রাখতে রাখতে বললেন, “বিজ্ঞান পড়ার আগে বিজ্ঞানকে জানতে হয়–বিজ্ঞানকে বুঝতে হয়। বিজ্ঞানকে অনুভব করতে হয়।”

    ক্লাসের সবাই একটু উসখুস করে বসল, এখন না রেহানা আপা আবার গভীর জ্ঞানের একটা প্রশ্ন করে বসেন। মনে-মনে সবাই যেটা ভয় পাচ্ছিল তা-ই হল, রেহানা আপা জিজ্ঞেস করলেন, “বলো দেখি বিজ্ঞান বলতে আমরা কী বুঝি?”

    টুশি তাড়াতাড়ি চিন্তা করে মনে-মনে উত্তরটা ঠিক করার চেষ্টা করল কিন্তু রেহানা আপা তার দিকে তাকালেন না, কখনোই তার দিকে তাকান না। ক্লাসের পিছনের দিকে বসে থাকা হাবাগোবা টাইপের শাফকাতকে জিজ্ঞেস করলেন। শাফকাত দাঁড়িয়ে মাথা চুলকে বলল, “হ্যাঁ ইয়ে মানে–যেটা দিয়ে মানে মেশিন টেশিন বানায় মানে হচ্ছে গিয়ে”

    রেহানা আপা গর্জন করে বললেন, “গাধা কোথাকার!” তারপর মুখ ভেংচে বললেন, “যেটা দিয়ে মেশিন বানায়! বুদ্ধির চেঁকি। বসো।”

    শাফকাত চট করে বসে পড়ল, টুশি একবার ভাবল হাত তোলে, কিন্তু সাহস হল না–উত্তরটা পছন্দ না হলে তার আরও খারাপ গালি শুনতে হবে। তার গায়ের রং নিয়ে চেহারা নিয়ে খোটা দেয়া হবে। রেহানা আপা কঠিন মুখে সারা ক্লাসের উপর দিয়ে চোখ বুলিয়ে ফারিয়ার দিকে তাকালেন, তখন তাঁর কঠিন মুখ নরম হয়ে গেল, চোখ হাসি-হাসি হয়ে উঠল। আপা জিজ্ঞেস করলেন, “ফারিয়া, তুমি বলো দেখি বিজ্ঞানটা কী?”

    ফারিয়া নেকু নেকু ভাব করে নায়িকাদের মতো চুল পিছনে সরিয়ে বলল, “টেলিভিশন লাইট এইসব হচ্ছে বিজ্ঞান।”

    টুশি অপেক্ষা করে রইল দেখার জন্যে রেহানা আপা কী বলেন। শাফকাতকে যদি গাধা আর বুদ্ধির ঢেঁকি বলা হয় তা হলে ফারিয়াকে কমপক্ষে ছাগল আর বেকুব ডাকা উচিত। কিন্তু রেহানা আপা সেটা ডাকলেন না। কষ্ট করে মুখে হাসিটা ধরে রেখে বললেন, “ভেরি গুড ফারিয়া–তুমি বিজ্ঞানের আবিষ্কারের চমৎকার দুইটা উদাহরণ দিয়েছ। একটা জিনিস বোঝার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে উদাহরণ দিয়ে বোঝা। টেলিভিশন আর লাইট–এই দুটি হচ্ছে বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার। সবচেয়ে সুন্দর উদাহরণ। ভেরি গুড।” ।

    রেহানা আপার কথা শুনে ফারিয়ার চোখমুখ আনন্দে ঝলমল করতে লাগল, গাধা মেয়েটা জানতেও পারল না যে সে কী বোকার মতো কথা বলেছে।

    রেহানা আপা এবারে টেবিল থেকে একটা চুম্বক তুলে বললেন, “এই যে ছেলে এবং মেয়েরা, আমার হাতে আছে একটা চুম্বক। চুম্বক দিয়ে কী হয় বলো দেখি?”

    টুশির কথা বলার ইচ্ছে নেই তাই সে চুপ করে বসে রইল, অনেকে বলল, “চুম্বক লোহাকে আকর্ষণ করে আপা।”

    “হ্যাঁ। চুম্বক লোহাকে আকর্ষণ করে।” রেহানা আপা মাথা নেড়ে বললেন, “চুম্বক কি কাঠকে আকর্ষণ করে?”

    ফারিয়া সবার চেয়ে জোরে চিৎকার করে বলল, “না আপা করে না।”

    “ভেরি গুড–”

    রেহানা আপা আরও কিছু কথা বললেন কিন্তু টুশি তার কিছু শুনতে পেল না, কারণ সে বিস্ফারিত চোখে দেখল ঠিক তখন কাবিল কোহকাফী হেলতে দুলতে ঢুকছে, টুশিকে দেখে সে চোখ টিপে হাত নাড়াল। টুশি মুখ শক্ত করে চোখের ইশারায় কাবিলকে সরে যেতে বলল–কাবিল সেই ইশারাকে একেবারে কোনো পাত্তা না দিয়ে রেহানা আপার টেবিলের একেবারে কাছে গিয়ে দাঁড়াল। তার চোখেমুখে একধরনের আনন্দের ভাব যেটা টুশির একেবারেই পছন্দ হল না।

    রেহানা আপা চুম্বকটা হাতে নিয়ে বললেন, “এই চুম্বকটা কাঁচকে আকর্ষণ করে, কাঠকে আকর্ষণ করে না, ডাস্টারকে আকর্ষণ করে না, চককে আকর্ষণ করে না–শুধু লোহাকে আকর্ষণ করে। এই দ্যাখো–”

    বলে রেহানা আপা চুম্বকটা একটা চকের কাছে ধরতেই সবাই অবাক হয়ে দেখল চকটা লাফ দিয়ে চুম্বকের গায়ে লেগে গেল–আসল কারণটা দেখতে পেল শুধু টুশি–কাবিল কোহকাফী চকটাকে টান দিয়ে নিয়ে এসেছে, অন্য সবাই বিস্ময়ের একটা শব্দ করল।

    রেহানা আপা কেমন যেন ঘাবড়ে গেলেন। তিনি ভয়ে ভয়ে চুম্বকটা আবার কয়েকটা চকের কাছে ধরতেই চকগুলো জীবন্ত প্রাণীর মতো তার উপর লাফিয়ে পড়ল। রেহানা আপা ভয় পেয়ে চুম্বকটা হাত থেকে ফেলে দিয়ে দূরে সরে গেলেন। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল, শুধু ফারিয়া হি হি করে হেসে বলল, “খুব শক্তিশালী চুম্বক তাই না আপা? চককেও আকষর্ণ করে।”

    রেহানা আপা কোনো কথা না বলে চুম্বকটা হাতে নিতেই টেবিলের উপর রাখা পানির বিকারটা চুম্বকের আকর্ষণে সেটার দিকে ছুটে গেল এবং সেই পানি ছিটকে রেহানা আপাকে ভিজিয়ে দিল। রেহানা আপা চিৎকার করে পিছনে সরে গিয়ে ভয় পেয়ে চুম্বকটা হাত থেকে ফেলে দিরেন। ক্লাসের কেউ কোনো কথা বলল না, শুধু ফারিয়া বলল, “খুব শক্তিশালী চুম্বক তাই না আপা? পানিকেও আকর্ষণ করে।”

    টুশি নিচু গলায় বলল, “চুম্বক পানিকে আকর্ষণ করে না গাধা।”

    “এই যে করল!”

    “করে নাই। অন্য কিছু হয়েছে।”

    ফারিয়া তখন রেহানা আপাকে নালিশ করে নেকু নেকু গলায় বলল, “দেখেছেন আপা কী বলছে!”

    রেহানা আপা তখনও চুম্বকটার দিকে তাকিয়ে ছিলেন, ঢোক গিলে বললেন, “কী বলেছে?”

    “বলেছে চুম্বক নাকি পানিকে আকর্ষণ করে না। খুব শক্তিশালী চুম্বক হলে করে। তাই না আপা?”

    রেহানা আপা শাড়ির আঁচল দিয়ে নিজের শরীর মুছতে মুছতে বললেন, “ইয়ে মানে সাধারণত করে না, কিন্তু আজকে মানে ইয়ে মনে হচ্ছে–” রেহানা আপা থেমে গিয়ে বললেন, “চুম্বকটা থাক। তোমাদের বরং অন্য একটা এক্সপেরিমেন্ট করে দেখাই।” রেহানা আপা টেবিলের ওপর রাখা স্ট্যান্ড থেকে ঝুলে থাকা পেন্ডুলামটা দেখিয়ে বললেন, “এই যে এটা হচ্ছে একটা পেন্ডুলাম। এটা দুলিয়ে দিলে কী হবে?”

    ক্লাসের অফিসিয়াল ভালো ছেলে জাবেদ বলল, “এর দোলনকাল হবে দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক।”

    রেহানা আপা মাথা নাড়লেন, খুব অনিচ্ছার সাথে বললেন “গুড।” ফারিয়া ছাড়া আর কারও উত্তর বা কথাবার্তা তার ভালো লাগে না। তিনি পেন্ডুলামটা ধরে একপাশে টেনে এনে বললেন, “এই যে পেন্ডুলামটা আমি একপাশে টেনে এনে ছেড়ে দিচ্ছি দেখবে এটা দুলতে থাকবে ডান থেকে বামে, বাম থেকে ডানে। সমানতালে। এই দ্যাখো–”

    রেহানা আপা পেন্ডুলামটা ছাড়লেন সেটা দুলে অন্য পাশে যেতেই কাবিল কোহকাফী সেটা খপ করে ধরে ফেলল। ক্লাসের সবাই এবং রেহানা আপা বিস্ফারিত চোখে দেখলেন পেন্ডুলামটা অন্য পাশে গিয়ে আটকে গেছে, সেটা আর নড়ছে না। ফারিয়ার চোখ আনন্দে ঝলমল করতে থাকে, সে হাত নেড়ে বলল, “পেন্ডুলামটা বেশি ভারী দেখে আটকে গেছে আর নড়ছে না, তাই না আপা?”

    রেহানা আপা কোনো কথা না বলে পেন্ডুলামটা ধরতে গেলেন ঠিক তখন সেটা তাঁর হাত গলে উপরে উঠে গেল। রেহানা আপা কিছুক্ষণ হাঁ করে সেদিকে তাকিয়ে রইলেন, তারপর পেন্ডুলামটা ধরতে গেলেন তখন সেটা কেমন যেন নাচের ভঙ্গিতে লাফাতে লাগল এবং সেটা দেখে ফ্যাকাশে ভঙ্গিতে রেহানা আপা এক লাফে পিছনে সরে গেলেন।

    টুশি দেখল কাবিল কোহকাফী পেন্ডুলামটা ছেড়ে দিয়ে আনন্দে হাসতে হাসতে একপাশে সরে দাঁড়িয়েছে। সে চোখের ইশারায় তাকে নিষেধ করার চেষ্টা করল কিন্তু কাবিল কোহকাফী ভ্রূক্ষেপ করল না।

    পেন্ডুলামটা থামার পর রেহানা আপা খানিকক্ষণ সেটার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, “পেন্ডুলামটাও থাকুক। তোমাদের তাপ নিয়ে একটা এক্সপেরিমেন্ট করে দেখাই।”

    টুসি একধরনের আতঙ্ক নিয়ে দেখল কাবিল কোহকাফী একগাল হেসে এক্সপেরিমেন্ট দেখার জন্যে এগিয়ে এল।

    রেহানা আপা একটা মোমবাতি টেবিলে বসিয়ে মোমবাতিটি জ্বালালেন, কাবিল সাথে সাথে ফুঁ দিয়ে মোমবাতিটি নিভিয়ে দিল। রেহানা আপা আবার জ্বালালেন, কাবিল কোহকাফী আবার নিভিয়ে দিল। রেহানা আপা একটু বিরক্ত হয়ে এবারে হাত দিয়ে আড়াল করে একটু সাবধানে মোমবাতিটি জ্বালালেন। মোমবাতিটি ঠিকভাবে জ্বলা পর্যন্ত কাবিল কোহকাফী অপেক্ষা করল, তারপর ফুঁ দিয়ে নিভিয়ে দিল। রেহানা আপা একটু অবাক হয়ে এদিক-সেদিক তাকালেন, ওপরে তাকালেন তারপর আবার জ্বালালেন। মোমবাতিটি যখন স্থির হয়ে জ্বলতে লাগল তখন কাবিল কোহকাফী ফুঁ দিয়ে সেটাকে নিভিয়ে দিল।

    টুশি চোখ পাকিয়ে কাবিলের দিকে তাকাল কিন্তু কাবিল টুশির দৃষ্টি এড়িয়ে মোমবাতি নেভাতে লাগল। রেহানা আপার কেমন জেদ চেপে গেল, তাঁর চোখমুখ লাল হয়ে ওঠে, হাত কাঁপতে থাকে, জোরে জোরে নিশ্বাস নিতে থাকেন। একটার পর একটা ম্যাচ জ্বালাতে থাকেন আর কাবিল ফুঁ দিয়ে নেভাতে থাকে। সারা ক্লাসেই কেমন যেন রুদ্ধশ্বাস রুদ্ধশ্বাস ভাব চলে আসে। সবাই নিশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে–সবাই কেমন জানি ভয় পেয়ে যায়। রেহানা আপা শেষ পর্যন্ত ভেঙে পড়লেন–ম্যাচটা টেবিলের উপর ছুঁড়ে ফেলে নিজের মাথা খামচে গোঙানোর মতো একধরনের শব্দ করতে লাগলেন। কাবিল কোহকাফীকে দৃশ্যটা বেশ উপভোগ করতে দেখা গেল।

    কেউ কোনো কথা বলতে সাহস পেল না, শুধু বোকাসোকা ফারিয়া হি হি করে হেসে বলল, “আপা আজকের দিনটা মনে হয় উলটাপালটা। আজকে মনে হয়। বিজ্ঞানের কোনোকিছু কাজ করবে না।”

    রেহানা আপা তার টেবিলের উপর রাখা জিনিসপত্রগুলোর দিকে তাকিয়ে থেকে বললেন, “তাই তো দেখছি!”

    টুশি একটু আগেই লক্ষ করেছিল–অন্যেরা এখন দেখল যে মোমবাতিটি হঠাৎ করে নিজে নিজে জ্বলে উঠছে–এবং এখন আর নিভে যাচ্ছে না। ব্যাপারটি যে ঘটা উচিত নয় সেটা ফারিয়ার সাদাসিধে মাথায় ঢুকল না, সে আনন্দে হাততালি দিয়ে। বলল, “জ্বলে গেছে! মোমবাতি নিজে থেকে জ্বলে গেছে!”

    রেহানা আপা অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থেকে একটু ভয়-পাওয়া গলায় বললেন, “কিন্তু এটা নিজে থেকে জ্বলার কথা না! কেমন করে জ্বলল?”

    ফারিয়া ব্যাখ্যা দিল, “আপা বিজ্ঞান হচ্ছে ম্যাজিকের মতো–তাই ম্যাজিকের মতো জ্বলে গেছে।”

    কেউ কোনো কথা বলল না, তাই ফারিয়া একটু উৎসাহ পেয়ে গেল, নেকু নেকু গলায় বলল, “তাই না আপা?”

    ফারিয়ার এই ঢঙের কথা শুনে টুশির পিত্তি জ্বলে যাচ্ছিল, রেহানা আপা তাকে পছন্দ করে না তাই সে এতক্ষণ কিছু বলছিল না, কিন্তু আর পারল না। বলল, “বিজ্ঞান মোটেও ম্যাজিকের মতো না। বিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের মতো।”

    ফারিয়ার কথার কেউ প্রতিবাদ করবে, তাও তার প্রিয় রেহানা আপনার ক্লাসে সেটা সে বিশ্বাস করতে পারল না। নেকু নেকু গলায় বলল, “তা হলে কেমন করে এগুলো হচ্ছে?”

    “আর হবে না।”

    “হবে না?”

    “না।”

    রেহানা আপা ভুরু কুঁচকে বললেন, “আর হবে না?”

    টুসি আমতা-আমতা করে বলল, “আমাকে যদি করতে দেন তা হলে আর হবে না।”

    “কেন?”

    “বিজ্ঞানকে বিশ্বাস করতে হয় আপা। বিজ্ঞানকে বিশ্বাস করলে সবকিছু ঠিকঠাক হয়।”

    রেহানা আপা খানিকক্ষণ টুশির দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন, “আসো।”

    টুশি টেবিলের দিকে এগিয়ে গেল, সবাই অবাক হয়ে দেখল সে কনুইটা হঠাৎ করে পিছনে সজোরে নিয়ে যায়, মানুষ কনুই দিয়ে কারও পেটে গুতো মারতে হলে এরকম করে–কিন্তু এখানে কোনো মানুষ নেই, সে কেন এরকম করছে কে জানে! কাবিল কোহকাফী পেটে গুঁতো খেয়ে একটু সরে গিয়েছে, টুশি তখন টেবিলে এগিয়ে যায়, চুম্বকটা হাতে নিয়ে বলল, “এই দ্যাখোচুম্বক চককে আকর্ষণ করে না, পানিকেও আকর্ষণ করে না। শুধু লোহাকে আকর্ষণ করে।”

    সবাই দেখল চক লাফিয়ে গেল না, পানিও ছলকে উঠল না, চুম্বকটা শুধু লোহাগুলোকে আকর্ষণ করল। পেন্ডুলামটাও ঠিক ঠিক দুলতে শুরু করল, নাচানাচি করল না। মোমবাতির শিখাটাও নিভে গেল না, টেস্ট টিউবের মাঝে এক টুকরো বরফ একটা তার দিয়ে নিচে আটকে রেখে উপরের পানিটিও রেহানা আপা ফুটিয়ে ফেলতে পারলেন। কাবিল কোহকাফী টুশিকে বিরক্ত করার চেষ্টা করল না, একটু কাছে থেকে এসে দেখার চেষ্টা করছিল কিন্তু টুশি কোনো ঝুঁকি নিল না, হাতের কনুই দিয়ে শরীরের শক্তি দিয়ে গুঁতো মেরে তাকে সরিয়ে রাখল।

    তার এই অঙ্গভঙ্গি দেখে জাবেদ অবাক হয়ে জিজ্ঞেস করল, “টুশি, তুমি একটু পরে পরে তোমার কনুই দিয়ে ওরকম করছ কেন?”

    “কে বলেছে একটু পরে পরে করছি?”

    “হ্যাঁ করেছ। এই যে একটু আগে করলে!”

    “ও আচ্ছা ওইটা? ওইটা মনের আনন্দে করেছি!”

    “মনের আনন্দে?”

    “হ্যাঁ। মনের আনন্দে কেউ হাততালি দেয়, কেউ হাত উপরে তুলে বলে ইয়াহু, আমি এরকম করি!” টুশি ব্যাপারটা বিশ্বাসযোগ্য করার জন্যে আরও একবার করে দেখাল–কাবিল ছাড়াই!

    “তোমার মনে এত আনন্দ হচ্ছে কেন?”

    “বিজ্ঞানের এক্সপেরিমেন্ট দেখলে আমার মনে খুব আনন্দ হয়!” টুশি সবগুলো দাঁত বের করে হেসে বলল, “তোমাদের হয় না?”

    রেহানা আপা সামনে দাঁড়িয়ে আছেন, তাই সবাই জোরে জোরে মাথা নেড়ে বলল, “হয়।”

    টুশি গম্ভীর হয়ে বলল, “ভেরি গুড।”

    রেহানা আপা টুশি নামের এই একটু বিচিত্র মেয়েটাকে ভালো করে এবং একটু অন্যরকমভাবে লক্ষ করলেন।

    ঠিক কী কারণ জানা নেই তাই দেখে ফারিয়া একেবারে জ্বলেপুড়ে কাবাব হয়ে গেল!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসায়েন্স ফিকশন সমগ্র ৪ – মুহম্মদ জাফর ইকবাল
    Next Article এক ডজন একজন – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    মুহম্মদ জাফর ইকবাল

    ছোটগল্প – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সাদাসিধে কথা – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    মেকু কাহিনী – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সায়েন্স ফিকশান সমগ্র ১ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    টুনটুনি ও ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }