Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026

    কালীগুণীন ও চতুরঙ্গের ফাঁদ – সৌমিক দে

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কায়াহীনের কাহিনী – মণিলাল গঙ্গোপাধ্যায়

    মণিলাল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প122 Mins Read0
    ⤶ ⤷

    লাট্টুর ঘূর্ণি

    এ আমার আরও ছেলেবেলাকার গল্প৷

    আমার দাদার ভারি লাট্টুর শখ ছিল৷ তিনি যেখানে যা পয়সা পেতেন, তাই দিয়ে লাট্টু ও লেত্তি কিনতেন৷ এমনি করে ছোটো-বড়ো কতরকম আকারের এবং লাল-নীল প্রভৃতি কতরকম রঙের কত যে লাট্টু তাঁর ভাণ্ডারে জমা হয়েছিল, তার ইয়ত্তা নেই৷ সেই সব লাট্টু নিয়ে, মাটিতে একটা প্রকাণ্ড গোল দাগ কেটে, তার মধ্যে একটার পর একটা, একটার পর একটা লাট্টু ঘুরিয়ে তিনি যখন ফেলতেন, তখন মনে হত যেন দেখতে দেখতে মাটির বুকের উপরে একখানি ছোট্ট মরসুমি ফুলের খেত বিচিত্র রঙের ঝলমলানি নিয়ে গজিয়ে উঠল৷ লাট্টুর সেই শোভা এখনও যেন আমার চোখে লেগে আছে৷ দাদার মতন তেমনতর লাট্টু ঘোরাতে এ পর্যন্ত আমি আর কাউকে দেখলাম না৷ আমার চোখে তিনি ছিলেন লাট্টুখেলার ওস্তাদ শিল্পী৷

    দাদার দেখে দেখে আমারও লাট্টু ঘোরাবার খুব ইচ্ছে হত; কিন্তু উপায় ছিল না৷ দাদা আমাকে লাট্টুর গায়ে হাত পর্যন্ত দিতে দিতেন না-পাছে লাট্টু খারাপ হয়ে যায়৷ লাট্টুকে তিনি যেন প্রাণের চেয়েও ভালোবাসতেন৷ তাদের কত আদর-যত্ন ছিল; গায়ে একটু ময়লা লেগে থাকবার জো ছিল না৷ কোনো রকমে তাদের গায়ে একটু চোট লাগলে, মনে হত সে চোট বুঝি দাদার বুকেই লেগেছে৷ আমি বড্ড কাকুতি-মিনতি করলে, তিনি কখনো কখনো লাট্টুর গায়ে একটিবার আমাকে শুধু হাত বুলোতে দিতেন৷ লাট্টুর সেই স্পর্শটুকুতেই আমার যে কী আনন্দ হত! কিন্তু তবু মন থেকে লাট্টুঘোরাবার লোভ ছাড়তে পারতাম না! বাবা-মা যে কেন আমায় একটা লাট্টু কিনে দেননি, তা আমি এখন ঠিক বলতে পারি না এবং আমিও যে কেন লাট্টুর জন্য মায়ের কাছে কোনোদিন বায়না ধরিনি, তাও আমার মনে পড়ে না৷ কেবল মনে পড়ে সেই ছেলেবেলায় লাট্টু ঘোরাবার কী ব্যাকুলতাই না বুকের মধ্যে ছটফট করে ঘুরে বেড়াত! দাদা কিছুতেই লাট্টু ছুঁতে দিতেন না, বোধ হয় সেই জন্যেই ওই ব্যাকুলতা দিন দিন অত প্রবল হয়ে উঠেছিল-আমায় যেন খেপিয়ে তুলেছিল৷

    দাদা স্কুলে গেলে আমি সারা দুপুরটা বাড়িময় তার লাট্টুর গুপ্ত আস্তানা খুঁজে খুঁজে বেড়াতাম৷ কিন্তু তিনি এমন করে লুকিয়ে রাখতেন, যে কিছুতেই তা বার করতে পারতাম না৷ মন আরও ছটফট করত৷ এমনিতর সারাদিন লাট্টু লাট্টু করে এক একদিন রাত্রে লাট্টুর স্বপ্ন দেখতাম৷ কী আনন্দ! রাশি রাশি লাট্টু-লাল, নীল, সবুজ, হলদে, বেগুনি, আরও কত রঙের-যেন শিলাবৃষ্টির মতো আকাশ থেকে ঝরে পড়ছে! দু-হাতে চেপে, বুক দিয়ে ধরে, সে লাট্টুর রাশি আঁকড়ে রাখা যায় না-উপচে উপচে পড়ে! কিন্তু হায়, স্বপ্নের সঙ্গে সঙ্গে সেই লাট্টু মিলিয়ে যেত, আর তার সেই আনন্দও মুষড়ে আসত!

    এমনিতর এবং আরও কতরকম লাট্টুর স্বপ্ন আমি প্রায়ই দেখতাম৷ এবং স্বপ্নের মধ্যেই মাঝে মাঝে মনে হত যে এ তো স্বপ্ন! কিন্তু তাতে লাট্টু পাওয়ার আনন্দ কিছুমাত্র কম হত না৷ কেবল এই দুঃখ হত যে ওই লাট্টুগুলোকে কিছুতেই স্বপ্নের আবরণ থেকে ছিন্ন করে আমার নির্জন দুপুর বেলাকার খেলাঘরের মধ্যে এনে ফেলতে পারছি না! তখন এই পেয়েও না পাওয়ার জন্যে বুকটা হায় হায় করতে থাকত; আর কেবলই মনে হত-স্বপ্ন কি সত্য হয় না?- স্বপ্ন কি সত্য হয় না?

    একরাত্রে এক স্বপ্ন দেখলাম-এক পরি এসে আমার কপালে একটি চুমু খেয়ে আমার হাতে একজোড়া লাট্টু দিলেন৷ কিন্তু পরি চলে যেতেই ওই লাট্টুজোড়া দু-জোড়া পাখা বার করে আমার কাছ থেকে পাখির মতো উড়ে গেল৷ আমি এত ডাকলাম, আর ফিরে এল না৷ কী দুষ্টু! পরির দেওয়া লাট্টু নিশ্চয় আসল লাট্টু৷ সে স্বপ্নের মতো নিশ্চয় ভেঙে যেত না৷ কিন্তু তারা ছিল দুষ্টু, তাই আমাকে ছেলেমানুষ পেয়ে ফাঁকি দিয়ে নিজের যেখানে খুশি পালিয়ে গেল!

    ছেলেমানুষের মনের দুঃখ দেখে বোধ হয় দেবতার দুঃখ হল৷ তিনি আমার মনোবাঞ্ছা পূর্ণ করলেন৷ একদিন দুপুরে দাদার পড়বার ঘরে ঢুকে আমি দাদার নতুন-পাওয়া প্রাইজ বইয়ের ছবি দেখছি, এমন সময় মাথার উপর খসখস একটা আওয়াজ হয়ে ঠিক সেই স্বপ্নে দেখা লাট্টু-বৃষ্টির মতো টপটপ করে তিন-চারটে লাট্টু টেবিলের ওপরে এসে পড়ল৷ আর আমাদের কালো পুষিটা আলমারির ঠিক উপরে যে ছোট্ট ঘুলঘুলিটা আছে, তার থেকে লাফিয়ে, আলমারির মাথা হয়ে, টেবিলের উপরে পড়ে, ছুটে ঘর থেকে বেরিয়ে গেল৷

    পুষিটা সোনার পুষি! তাকে সেদিন আমি কত আদর করলাম৷ মনে মনে প্রতিজ্ঞা করলাম আর তার ল্যাজ ধরে টানব না৷ আমার পাত থেকে একটু করে মাছ তাকে রোজ দেব৷ যে লাট্টুর সন্ধান আমি এতদিন এত কষ্ট করেও পাইনি, এই পুষি সেই সন্ধান এক মুহূর্তে দিয়ে গেল৷

    আমি টেবিলের উপর দাদার বসবার টুলটা চাপিয়ে সেই ঘুলঘুলির নাগাল পেলাম৷ নাগাল পেলাম না তো, যেন হাতে স্বর্গ পেলাম! সেই অন্ধকার ঘুলঘুলির মধ্যেই দাদার লাট্টুর ভাণ্ডার! আরব্য উপন্যাসের চল্লিশ দস্যুর গল্পের গুহার মধ্যে লুকানো গুপ্ত রত্নভাণ্ডারের মতোই যেন দাদার এই লাট্টুর ভাণ্ডার-থাকে থাকে সাজানো-লাল, নীল, নানা রঙের লাট্টু-হিরে মণিমাণিক্যের মতো জ্বলজ্বল করছে! তবে দাদার এই রত্নগুহার এই সুবিধে ছিল যে চল্লিশ দস্যুর গুহার মতো এর দরজা দিনরাত বন্ধ থাকত না এবং এর মধ্যে থেকে রত্ন লুটে নেবার জন্যে দরজা খুলতে কোনো মন্ত্রের দরকার হত না৷ তবে ধরা পড়লে, দস্যু সর্দারের হাতে কাশিমের মতো দাদার হাতে আমার প্রাণটি যাবার ভয় ষোলো আনাই ছিল!

    সেদিন দুপুর বেলাটা আমার কী আনন্দেই কাটল৷ এতদিনকার মনের সাধ আজ পূর্ণ হয়েছে৷ লাট্টুর জন্যে দাদার কাছে যত বকুনি খেয়েছিলাম, তার সমস্ত ব্যথা আজ যেন জুড়িয়ে গেল৷ আমি একটা লেত্তি নিয়ে ঠিক দাদার মতো করে লাট্টুর গায়ে জড়িয়ে, ঠিক তেমনই করে হাত ঘুরিয়ে, মেঝের উপর লাট্টু ফেলতে লাগলাম! বার কয়েক লাট্টু ঘুরল না৷ কিন্তু আমি দাদার ভাই তো! পাঁচ-সাতবারের পরই আমার হাতের গুণ বুঝে লাট্টু ঠিক ঘুরতে শুরু করল৷ সে যতই ঘোরে আমি ততই মেতে উঠি৷ এবং তার গুঞ্জনধ্বনি যতই কানের ভেতর দিয়ে মরমে প্রবেশ করে, ততই মন আনন্দে লাফাতে থাকে৷ হঠাৎ দেয়াল ঘড়ি থেকে তিনটের ঘা খেয়ে আমি চমকে উঠলাম৷ তাড়াতাড়ি লাট্টুগুলোর গা থেকে ধুলো-ময়লা মুছে সেগুলোকে সেই ঘুলঘুলির মধ্যে লুকিয়ে রেখে, দাদার পড়বার ঘর থেকে পিটটান দিলাম৷ দাদার যে এইবার স্কুল থেকে আসবার সময় হয়েছে৷

    এরপর থেকে আমার আর লাট্টুর দুঃখ রইল না৷ এক ছুটির দিন ছাড়া রোজ দুপুরে দাদার পড়বার ঘরে আমি মনের সাধে লাট্টু ঘোরাতাম৷ কিন্তু এই দুঃখ হত যে একলব্যের মতো এই নির্জন সাধনায় আমি লাট্টু ঘোরানোতে যে কত বড়ো ওস্তাদ হয়ে উঠেছি, তা দাদাকে দেখাতে পারলাম না! আমার লাট্টু ঘোরানো দেখে দাদা যে কতখানি চমকে উঠবে, তা মনে মনে কল্পনা করেই আমি আনন্দ পেতাম৷

    কিন্তু চিরদিন সমান যায় না৷ গ্রীষ্মের ছুটি এসে পড়ল৷ দাদার স্কুল যাওয়া বন্ধ, আমার লাট্টু ঘোরানোও বন্ধ৷ মনের মধ্যে আবার তেমনই ছটফটানি শুরু হল৷ দাদার কাছে লাট্টু চেয়ে আবার তেমনই বকুনি খেতে লাগলাম; আবার তেমনই ঘুমের ঘোরে আবোলতাবোল লাট্টুর স্বপ্ন দেখতে আরম্ভ করলাম৷

    যখন এমনি করে লাট্টুর শোকে মনের দুঃখে দিন কাটছে, তখন একদিন মামার বাড়ি থেকে বিয়ের নিমন্ত্রণ এল৷ ছোটোমামার বিয়ে৷ সেদিন আমার পেটের অসুখ৷ মা কেবল দাদাকে নিয়েই সকাল বেলায় নিমন্ত্রণ গেলেন৷ আমি ভুখাই-চাকরের কাছে পড়ে রইলাম৷ নিমন্ত্রণ যেতে পারলাম না বলে সেদিন আমার একটুও দুঃখ হল না৷ বরং লাট্টু ঘোরাবার এই মহা সুযোগ পেয়ে মনটা আনন্দে নৃত্য করতে লাগল৷

    মা আর দাদা চলে যেতেই আমি সেই ঘুলঘুলি থেকে এক গাদা লাট্টু বার করে এনে মনের সাধে ঘোরাতে শুরু করে দিলাম৷ আজ আর ভয় নেই৷ সারাদিন তো নয়ই, রাত্রেও দাদা আজ বাড়ি ফিরবেন না-ফিরতে সেই কাল বিকেলে৷ কী আনন্দ!-কী আনন্দ!

    আমি সারাদিন লাট্টু ঘুরিয়ে, সেদিন আর লাট্টুগুলোকে ঘুলঘুলিতে তুললাম না৷ শোবার সময়, বিছানার চারদিকে সেগুলোকে সাজিয়ে রেখে, তার মধ্যে শুয়ে পড়লাম৷ এ পাশে ফিরি লাট্টু, ও পাশে ফিরি লাট্টু, মাথার শিয়রে লাট্টু, পায়ের তলায় লাট্টু-কী মজা!

    লাট্টুর কথা ভাবতে ভাবতে কখন আমি ঘুমিয়ে পড়েছি জানি না, হঠাৎ ঘুমের ঘোরে একবার মনে হল-চোরে যদি লাট্টু চুরি করে নিয়ে যায়? কী সর্বনাশ? আমি ধড়মড় করে উঠে বসবার চেষ্টা করলাম-লাট্টুগুলোকে লুকিয়ে রাখবার জন্যে; কিন্তু পারলাম না কিছুতেই! গা একেবারে এলিয়ে রইল৷ তারপর আবার কখন ঘুমিয়ে পড়লাম জানি না৷

    এবার জেগে উঠে দেখি অন্ধকার ঘরের মধ্যে যেন এক টুকরো চাঁদের কুচি এসে পড়েছে! ঠিক মোমে গড়া পুতুলের মতো একটি কচি ছেলে আমার বিছানা থেকে একটি লাল রঙের লাট্টু নিয়ে মেঝের উপরে বসে খেলা করছে৷ ঝাঁকড়া ঝাঁকড়া কোঁকড়া চুল, টানা টানা দুটি বড়ো চোখ-ঠিক যেন আমার সেই ছোটো ভাইটি, যে ভাই আমার মারা গেছে-যাকে আমি ভারি ভালোবাসতাম, যে মারা যেতে আমি লুকিয়ে লুকিয়ে কত কেঁদেছিলাম৷

    বুঝলাম ছেলেটি লাট্টু চুরি করতে এসেছে৷ কিন্তু সত্যি বলছি, তাকে চোর বলতে আমার ইচ্ছে হল না৷ অমন সুন্দর ছেলে কখনো চোর হয়? ও যে আমার ছোটো ভাই! ও যদি লাট্টুগুলো আমার কাছে চায়, আমি এখনই সব দিয়ে দিতে পারি- তার জন্যে দাদা আমায় মেরেই ফেলুন, আর কেটেই ফেলুন!

    আমি বিছানা থেকে নেমে তার কাছে যেতেই সে তার সেই টানা টানা চোখ দু-টি আমার পানে তুলে মিষ্টি মিষ্টি কথায় বলল-“দাদা, আমায় একটা লাট্টু দেবে?”

    আমিও ঠিক এমনি করে দাদার কাছে লাট্টু চেয়েছি কতবার, আর তার বদলে পেয়েছি বকুনি কেবল৷ সে যে কী কষ্ট! সে কষ্ট আমার মনে এখনও গাঁথা আছে৷ সে দুঃখ আমার এই নতুন পাওয়া ছোটো ভাইটিকে আমি দিতে পারব না৷ আমি বললাম-“নাও ভাই তুমি লাট্টু-তোমার যেটা খুশি!” হাসিতে তার মুখ ভরে উঠল৷ সে সেই লাল লাট্টুটি হাতে নিয়ে বলল- “আমায় এটা দিয়ে দিলে?-একেবারে?”

    আমি বললাম-“হ্যাঁ ভাই!”

    সে বলল-“জম্মের শোধ?”

    আমি বললাম-“হ্যাঁ, জম্মের শোধ৷”

    সে বলল-“কী মজা!-কী মজা!” বলে আনন্দে দুই হাত তুলে লাফাতে লাগল; তার পর বলল-“দাদা তুমি লাট্টু ঘোরাও না, আমি দেখি!”

    আমি মহা উৎসাহে একটার পর একটা লাট্টু নিয়ে বনবন করে ঘোরাতে শুরু করে দিলাম৷ নানা রঙের লাট্টু রাত্রের অন্ধকারের উপর বিচিত্র রং ছড়িয়ে কালো রাত্রিটাকে রঙিন করে তুলতে লাগল৷ আর তাদের ঘূর্ণির ঘন-গুঞ্জন স্তব্ধ বাতাসের ফাঁকে ফাঁকে অপরূপ সুরের বাঁশি বাজিয়ে চলতে লাগল!

    ছেলেটির কী আনন্দ! আমি ঘুরন্ত লাট্টু মাটি থেকে তুলে নিয়ে তার কাঁধে-মাথায় বসিয়ে দিই-তবু তারা ঘোরে দেখে সে অবাক! কখনো সেই লাট্টু নিজের আঙুলের নখের ছোট্ট ঘেরটুকুর মধ্যে বসিয়ে রেখে তাকে ঘোরাই, কখনো মাটিতে না ফেলে শূন্য থেকেই ঘুরন্ত লাট্টু হাতের উপর তুলে নিই, কখনো দু-হাতে দুটো লাট্টু নিয়ে ঘুরিয়ে ফেলতে না ফেলতেই এ হাতের লাট্টু, ও হাতে ধরে নিই, ও হাতেরটা এ-হাতে নিই এমন করে যত কসরত তাকে দেখাই, ততই সে আনন্দে হাততালি দিয়ে ওঠে-আর আমায় বাহবা দেয়৷

    তার এই বাহবাতে আমি মেতে উঠতে লাগলাম; যত কিছু বিদ্যে দাদার দেখাদেখি আয়ত্ত করেছিলাম, একবার নয় পাঁচ-দশবার করে তাকে সব দেখাতে লাগলাম৷ তারও যেন দেখে আর সাধ মিটছিল না-যতই দেখে, ততই তার আনন্দ, ততই তার বিস্ময়! লাট্টু ঘোরানো দেখিয়ে দাদাকে বিস্মিত করে দেব মনে মনে আকাঙ্খা ছিল, কিন্তু তা পারিনি৷ আজ এই নতুন পাওয়া ছোট্ট ভাইটিকে বিস্মিত করে দিয়ে সে ক্ষোভ আমার মিটল৷

    ছেলেটি বলল-“দাদা, তুমি কী চমৎকার লাট্টু ঘোরাও! কী সাফ তোমার হাত!”

    আমি বললাম-“তুমি শেখো না-তুমিও ওইরকম পারবে!”

    সে ছলছল চোখে বলল-“কে আমায় শেখাবে?”

    আমি বললাম-“কেন, আমি!”

    সে উৎফুল্ল হয়ে উঠল৷ আমি তার বাঁ-হাতে লাট্টু, ডান হাতে লেত্তি দিয়ে তার হাতে ধরে তাকে লাট্টু ঘোরানো শেখাতে আরম্ভ করলাম৷ কী কোমল তার হাত দু-খানি! কী বুদ্ধিভরা উজ্জ্বল তার চোখ দু-টি! সে অল্পক্ষণেই আমার কাছ থেকে লাট্টু ঘোরানো শিখে নিল৷ তার পর সে ঘরময় ছুটে ছুটে লাট্টু ঘুরিয়ে বেড়াতে লাগল৷ সে তো ছোটাছুটি নয়-সে যেন আনন্দের ছন্দ ভরা অপরূপ নৃত্য! আমি অবাক হয়ে দেখতে লাগলাম৷ দেখতে দেখতে ছেলেটি যেন লাট্টু-খেলার ভেলকি শুরু করে দিল৷ সে এমনই লাট্টু ঘোরাতে লাগল যে কখনো পাঁচ-সাতটা লাট্টু মিলে যেন একটি ফুলের তোড়ার মতো গড়ে উঠল, কখনো যেন বিভিন্ন রঙে গাঁথা একগাছি ফুলের মালা হয়ে গেল৷ কখনো তারা এঁকেবেঁকে চলা নদীর স্রোতের মতো বহে গেল, কখনো যেন তারা সমস্বরে গেয়ে উঠল, কখনো বা হেলেদুলে নানা ভঙ্গিতে নৃত্য করতে লাগল-আরও কত কী হল আমি বলতে পারি না; আমি নির্বাক হয়ে সেই অদ্ভুত কাণ্ড দেখতে লাগলাম৷ এ কি জাদুকর? না মায়াবী?

    চোখের সামনে নানা আকারে নানা ভঙ্গিতে ক্রমাগত লাট্টু ঘোরা দেখতে দেখতে আমার মাথার ভেতরে যেন একটা ঘূর্ণি জেগে উঠতে লাগল৷ মনে হতে লাগল-যেন রাত্রি ঘুরছে, রাত্রির অন্ধকার ঘুরছে৷ আকাশ ঘুরছে, তারা-নক্ষত্র-তারাও ঘুরছে-সেই লাট্টুর সঙ্গে সঙ্গে, তারই তালে তালে! সে কী মহা ঘূর্ণি! মাথা ঠিক রাখা যায় না, পা ঠিক রাখা যায় না৷ মনে হল যেন আমি ঘুরতে ঘুরতে ঠিকরে বিছানার উপর গিয়ে পড়লাম৷

    পরদিন দাদা নিমন্ত্রণ থেকে ফিরে বাড়িতে এক কুরুক্ষেত্র কাণ্ড বাধিয়ে বসলেন৷ তাঁর একটা লাল লাট্টু খোয়া গেছে৷ কে নিয়েছে-তাই নিয়ে মহা হইচই! আমি চুপ৷ আমি যে সেই লাট্টুটি গত রাত্রে আমার সেই ছোটো ভাইটিকে দিয়ে দিয়েছি সেকথা আর সাহস করে দাদাকে বলতে পারলাম না৷ কিন্তু ধরা পড়ে গেলাম৷ কুঞ্জদাসী দাদাকে বলে দিল যে কাল সে আমাকে লাট্টু নিয়ে খেলতে দেখেছে৷ দাদা আর কথাটি নয়, একেবারে ধাঁ করে এসে সজোরে একটি চড় আমার গালে কসিয়ে দিলেন৷ আমি সেই চড় খেয়ে ঘুরে পড়ে গেলাম-জ্ঞান হল কতক্ষণ পরে জানি না৷ জেগে দেখি মায়ের কোলে শুয়ে আছি-কপালে জলপটি বাঁধা৷ দাদা যে কোথায় দেখতে পেলাম না৷

    সন্ধ্যার দিকে সমস্ত শরীর আচ্ছন্ন করে আমার খুব জ্বর এল৷ মা আমার মাথায় হাত বুলোতে বুলোতে বলতে লাগল-“বাবা, তুমি ভালো হও, আমি তোমায় অনেক লাট্টু কিনে দেব৷” মায়ের এই কথগুলো আমার বেশ লাগছিল; কিন্তু জ্বরের আচ্ছন্নতায় তাঁর কোনো কথারই উত্তর দিতে পারলাম না৷ মা আমায় লাট্টু দেবেন-অনেক লাট্টু-রাশি রাশি লাট্টু-ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম৷

    কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, ঘুম ভেঙে দেখি আমার সেই কালকের ছোটো ভাইটি ঘরে এসেছে৷ কিন্তু আজ তার মুখখানি মলিন, কান্নার ভারে চোখ দু-টি যেন বুজে আসছে৷ আমি বলতে গেলাম-তোমার কী হয়েছে ভাই? কিন্তু কথা কইতে পারলাম না; সর্বাঙ্গ জ্বরে এমনই ঝিমিয়ে ছিল! সে আস্তে আস্তে এসে আমার শিয়রের কাছে দাঁড়াল৷ মা পাশে শুয়েছিলেন, তাঁকে ইশারা করে ডেকে বললাম-“দেখো মা, কে এসেছে!” কিন্তু তিনি যেমন ঘুমিয়েছিলেন, তেমনই ঘুমিয়ে রইলেন৷ আমার তো গলার আওয়াজ বার হয়নি, কেমন করে তাঁর ঘুম ভাঙবে?

    ছেলেটি তার সেই ননির মতো নরম হাত দিয়ে অতি আস্তে আস্তে আমার সেই গালটি বুলিয়ে বুলিয়ে দেখতে লাগল-যে গালে দাদা সজোরে এক চড় কসিয়েছিলন৷ হাত বুলোতে বুলোতে তার চোখ দিয়ে টসটস করে জল পড়তে লাগল৷ সে গুনগুন করে বলতে লাগল-“অ্যাঁ! এমনই করে মেরেছে! আহা, আমার জন্যেই তোমায় মারলে! না জানি তোমার কত লেগেছে!”

    কী মিষ্টি তার স্পর্শ! কী মিষ্টি তার গলার স্বর৷ আমার ভারি ভালো লাগছিল তার সেই হাত বুলানো, তার সেই কথা শুনতে৷ কত কথা তাকে বলবার ইচ্ছা হচ্ছিল, কিন্তু কিছুই বলতে পারলাম না৷

    টুপ করে আবার এক ফোঁটা চোখের জল আমার গায়ে পড়ল৷ আমি বললাম-“কাঁদো কেন, ভাই?” সে শুনতে পেল না৷ সে মনে করল আমি বুঝি ঘুমিয়ে আছি৷ কিন্তু আমি যে জেগে, সে কথাও তাকে বোঝাতে পারলাম না৷ শুধু এইটুকু বুঝলাম-ছোটো ভাই না হলে দাদাকে এমনতর ভালোবাসে কে? সে আমার মাথায় হাত বোলাতে লাগল, আমি আবার ঘুমিয়ে পড়লাম৷

    পরদিন সকালে আমার জ্বর ছেড়ে গেল৷

    ভুখাই চাকর বিছানা রৌদ্রে দিতে গেলে দাদার সেই হারানো লাট্টুটি বেরিয়ে পড়ল৷ সে বলল-আগের দিন আমি যখন লাট্টু নিয়ে ঘুমাই, তখন কীরকম করে একটা লাট্টু গড়িয়ে খাটের গদির পাশে ঢুকে গিয়েছিল৷

    সকলে সমস্বরে বলল-তাই হবে৷ কিন্তু আমার মন বলল-আমার সেই ছোটো ভাইটি পাছে দাদা আমায় আবার মারে, সেই দুঃখে ওই লাল লাট্টুটি ফিরিয়ে দিয়ে গেছে৷

    কিন্তু কেন সে ফিরিয়ে দিল?

    দাদা না হয় মেরেছে, কিন্তু আমি তো সে জন্যে একটুও দুঃখ করিনি, আমার সেই ছোটো ভাইটির উপর অভিমান করিনি৷ তবে কেন সে লাট্টু ফিরিয়ে দিয়ে গেল?

    সে কি জানে না, কত আদর করে ওই লাট্টুটি আমি তাকে দিয়েছিলাম! সে ফিরিয়ে দিতে আমার কত দুঃখ হয়েছে! আমি যদি জানতাম, সে লাট্টু ফিরিয়ে দিতে এসেছে, কখনো তাকে ফেরাতে দিতাম না-হাতে ধরে তাকে সেটা আবার ফিরিয়ে দিতাম৷

    অসুখ সারবার পর মা আমায় অনেক রকমের লাট্টু কিনে দিয়েছিলেন, সেসব লাট্টু আমি খুব যত্নের সঙ্গে তুলে রেখেছিলাম৷ যেদিন আবার আমার সেই ছোটো ভাইটি আসবে, তাকে সবগুলো দিয়ে দেব৷ কিন্তু সে তো আর একদিনও এল না৷ কেন?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleদ্য লাস্ট ডন – মারিও পুজো
    Next Article পদ্মাবতী নাটক – মাইকেল মধুসূদন দত্ত
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026
    Our Picks

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026

    কালীগুণীন ও চতুরঙ্গের ফাঁদ – সৌমিক দে

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }