Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কার্ভালোর বাক্স – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প96 Mins Read0
    ⤶ ⤷

    ০২. জলপাইগুড়ি শহরে সন্ধে নামতেই

    জলপাইগুড়ি শহরে সন্ধে নামতেই সেটা রাত হয়ে যায়। নটা বেজে গেলে রাস্তাগুলো খাঁ-খাঁ হয়ে যায়। নির্জন রাস্তায় দ্রুত বাইক চালাতে-চালাতে অর্জুনের একবার মনে হল এটা অসময়, মহাদেববাবু ঘুমিয়ে পড়তে পারেন। এখন যাওয়া মানে বিরক্ত করা। কিন্তু, একটু মরিয়া হল সে।

    বাবুপাড়ায় করলা নদীর ধারে একটা গেটওয়ালা বাড়ির সামনে বাইক দাঁড় করিয়ে সে ভেতরে ঢুকল। বাইরেটা অন্ধকার কিন্তু ভেতরে আলো জ্বলছে। বেল টিপতেই মহিলা কণ্ঠে প্রশ্ন এল, কে?

    আমি অর্জুন।

    মিনিটখানেকের মধ্যেই ওপরের বারান্দায় আলো জ্বলল। অর্জুন দেখল যোলো-সতেরো বছরের একটি স্কার্ট-পরা মেয়ে ওপর থেকে ঝুঁকে দেখার চেষ্টা করছে। সে জিজ্ঞেস করল, মহাদেববাবু কি জেগে আছেন? একটু দরকারে এসেছিলাম।

    আপনি! মেয়েটি ওপর থেকে নেমে আসা আলোয় অর্জুনকে চিনতে পেরে হঠাৎই উচ্ছ্বসিত হল, ও আপনি! না না, দাদু ঘুমোয়নি এখনও। দাঁড়ান, একটু দাঁড়ান। মেয়েটি অন্তর্হিত হল। অর্জুন বেশ অবাক। মেয়েটিকে সে আগে কোনওদিন দ্যাখেনি। অমলদার কাজে মহাদেববাবুর কাছে তাকে কয়েকবার আসতে হয়েছে এখানে।

    মেয়েটি দরজা খুলল, আমি তিস্তা। আপনার কথা খুব জানি।

    ও।

    আসুন।

    তিস্তার পেছনে সে দোতলায় উঠে এসে যে-ঘরটিতে ঢুকল সেখানেই মহাদেববাবু পড়াশোনা করেন। চোখের গোলমাল বেড়ে যাওয়ার পর অবশ্য সেটা বন্ধ হয়েছে। ত ক অপেক্ষা করতে বলে তিস্তা খবর দিতে গেল। মহাদেববাবু এলেন খানিক বাদেই। লুঙ্গির ওপর গেঞ্জি পরা, চোখে মোটা ফ্রেমের চশমা। এসে জিজ্ঞেস করলেন, কী খবর অর্জুনবাবু?

    অর্জুন উঠে দাঁড়িয়েছিল চেয়ার ছেড়ে, একটু বিরক্ত করলাম।

    নট অ্যাট অল। আয় দিদু, এই হল আমার নাতনি। খুব গোয়েন্দা গল্প ভালবাসে। শুরু করেছিল এনিড ব্লাইটন, ক্যারোলিন কিন দিয়ে। এখন কোনান ডয়েল শেষ করে আগাথা ক্রিস্টি ধরেছে। থাকে কলকাতায়। মহাদেববাবু নাতনির কাঁধে হাত রাখলেন।

    তিস্তা বলে উঠল, সত্যি, আপনি লন্ডন, নিউ ইয়র্কে গোয়েন্দাগিরি করেছেন?

    মহাদেববাবু বললেন, যা পড়েছ সব সত্যি। এখন যাও দিদু, আমরা একটু কথা বলি। বেশ অনিচ্ছার সঙ্গে তিস্তা চলে গেলে মহাদেববাবু বসলেন, তোমার দাদা তো আবার উধাও হয়েছেন। বেশ আছে সে। হিংসে হয়। ঈশ্বর আমার চোখ দুটো এমন না করলে কে থাকত এখানে পড়ে? যাকগে, এত রাত্রে এসেছ যখন তখন নিশ্চয়ই কোনও প্রয়োজন আছে?

    হ্যাঁ আছে। কিন্তু তার আগে বলুন আপনি ঈশ্বর আছেন বলে বিশ্বাস করেন?

    একটা কিছুর ওপর নির্ভর করলে মনে জোর পাওয়া যায়। এই পৃথিবীটার সবকিছু যে নিয়ম মেনে চলে তার পেছনে যদি কারও পরিকল্পনা না থাকত তা হলে সবকিছু এলোমেলো হয়ে যেত। ঈশ্বর থাকার বিপক্ষে যত যুক্তি, থাকার পক্ষে অনেক বেশি যুক্তি দেওয়া যায়। আসলে তিনি আছেন ভাবতেই ভাল লাগে।

    অর্জুন মহাদেববাবুর চোখের দিকে তাকাল। মোটা কাচের আড়ালে চোখ দুটো অদ্ভুত বড়। সে জিজ্ঞেস করল, আপনার চোখে কী হয়েছে? ছানি পড়লে…।

    মহাদেববাবু হাত নাড়লেন, না ভাই। এটা ছানি নয়। গ্লুকোমা। আমার চোখের ভেতরের কিছু শিরা শুকিয়ে গেছে। চোখের ভেতরের প্রেশারও অ্যাবনমালি বেশি। এ-জীবনে সারবে না, বরং দিন-দিন আরও কম দেখতে পাব। এই সুন্দর পৃথিবীতে অন্ধ হয়ে বেঁচে থাকার কথা ভাবতে খুব কষ্ট হয়।

    মহাদেববাবুর মুখটাকে খুবই বিমর্ষ দেখাচ্ছিল। অর্জুন জিজ্ঞেস করল, অপারেশন করলে হয় না?

    হত। কিন্তু আমার যে আবার বেশিরকমের ব্লাড সুগার আছে। হত বলছিই বা কেন! আমার যে স্টেজ তাতে নিশ্চয় করে কিছুই বলা যায় না। থাকগে। আমার কথা থাক। কী উদ্দেশ্যে এখন এলে তাই শোনা যাক। মহাদেববাবু হাসার চেষ্টা করলেন।

    অর্জুন বলল, আমি একটু বিপাকে পড়েছি। অমলদা থাকলেও উনি আমাকে আপনার কাছে পাঠাতেন। ব্যাপারটা খুবই অদ্ভুত। আমি অন্তত আগে শুনিনি।

    মহাদেববাবু বললেন, কে যেন লিখেছেন পৃথিবীর সব রহস্য কোথাও-না-কোথাও কেউ-না-কেউ সমাধান করে গেছেন। যেহেতু আমরা সেই সমাধানের সূত্র জানি না তাই এখনও আমাদের কাছে রহস্যময় বলে মনে হয়। ব্যাপারটা শোনা যাক।

    অর্জুন থানায় সন্ধেবেলায় রামচন্দ্রবাবুর সঙ্গে আলাপ হওয়ার পর থেকে সমস্ত ঘটনা পর-পর বলে গেল। কম দৃষ্টিশক্তিসম্পন্ন মানুষেরা কোনও কথা শোনার সময় অদ্ভুত একটা ভঙ্গি করেন। মনে হয় নিজেদের শ্রবণেন্দ্রিয় ক্রমশ শক্তিশালী করাই তাঁদের চেষ্টা হয়ে থাকে। অর্জুন চুপ করলে মহাদেববাবু জিজ্ঞেস করলেন, কার্ভালো অসমে যাওয়ার সময় রামচন্দ্রবাবুকে কি কিছু বলে গিয়েছেন?

    বোধ হয় না। বললে উনি আমাকে বলতেন।

    বোধ হয় ব্যাপারটা ঠিক নয়। তোমার জিজ্ঞেস করা উচিত ছিল। কারণ যদি সুটকেসের বস্তুটা সম্পর্কে কিছু জানিয়ে গিয়ে থাকে, ধরো, কোথেকে তিনি ওটাকে পেলেন, তাঁর কিছু হয়েছে কি না, তা হলে একটা ধারণা স্পষ্ট হত।

    আমি জিজ্ঞেস করিনি। তবে জানা থাকলে রামচন্দ্রবাবু নিশ্চয়ই বলতেন।

    কার্ভালো ওঁর বাড়িতে এক রাত ছিল?

    হ্যাঁ।

    তখন কার্ভালোকে কেউ মিডিয়াম হিসেবে ব্যবহার করেনি?

    এই প্রশ্নটাও আমি করিনি।

    রামচন্দ্রবাবু সিগন্যাল না কি যেন শুনতে পাচ্ছিলেন, তুমি পাওনি?

    না।

    তোমার সঙ্গে যে-লোকটা তালা ভাঙতে গিয়েছিল সে পেয়েছে?

    না। পেলে বলত।

    যন্ত্রটাকে একবার না দেখলে কিছু বলা যাচ্ছে না। এমন হতে পারে, এসবই রামচন্দ্রবাবুর কল্পনা। আজ রাত্রে থানায় ওটা রেখে এসেছ। যদি এটা সক্রিয় থাকে তা হলে থানার কোনও চোর অথবা পুলিশের অবস্থা রামচন্দ্রবাবুর মতো হবে। অতএব আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করা যাক। মহাদেববাবু বললেন।

    আচ্ছা, যন্ত্র বলেই বলছি, মহাকাশের সঙ্গে জড়িত কিছু নয় তো?

    মহাকাশে তো কোনও যন্ত্র এমনি ঘুরে বেড়ায় না যে খসে পড়লে পৃথিবীর কোনও মানুষ কুড়িয়ে পবেআর যদি বা পড়ে তা হলে পৃথিবীতে পড়তে যাবে কোন দুঃখে! যদি পৃথিবীতে পড়ে তো ভেঙে চুরমার হয়ে যাবে।

    অর্জুন উঠে দাঁড়াল, তা হলে কাল সকালে থানায় গিয়ে খোঁজ নেব।

    দাঁড়াও। মহাদেবাবু হাত তুললেন, তুমি বললে রাত হলে রামচন্দ্রবাবু যে সিগন্যালটা শোনেন, তা ওই যন্ত্রের মধ্যে মিলিয়ে যায়। তখন তাঁর আর হুঁশ থাকে না। যা উনি করেন তা তাঁকে দিয়ে অন্য কেউ করায়?

    হ্যাঁ। উনি তো তাই বলেছেন।

    তোমার সঙ্গে তো বাইক আছে?

    হ্যাঁ।

    কিন্তু বাইকে বসার সাহস আমার নেই। নইলে তোমার সঙ্গে গিয়ে রামচন্দ্রবাবুকে এই রাত্রে দেখে আসতাম। বেশি রাত তো হয়নি!

    আপনি যদি আমার পেছনে বসেন তা হলে আমি খুব সাবধানে চালাতে পারি।

    না, তুমি রিকশা ডাকো।

    মহাদেববাবু যে অত রাত্রে অর্জুনের হাত ধরে বের হচ্ছেন, তা ওঁর বাড়ির লোকদের পছন্দ ছিল না। অনেকেই মুখের ওপরেই আপত্তি জানালেন। তিস্তা বায়না ধরল সে সঙ্গে যাবে, কিন্তু মহাদেববাবু কারও কথা কানে তুললেন না।

    তিনি যখন তৈরি হচ্ছিলেন, তখন অর্জুন জলপাইগুড়ির রাত্রের রাস্তায় রিকশা খুঁজছিল। যেহেতু নটা বেজে গেছে, একটাও রিকশা চোখে পড়ছিল না। সে খুব হতাশ হয়ে মহাদেববাবুর গেটের সামনে ফিরে আসতেই শুনল বৃদ্ধ বলছেন, কে।

    আমি অর্জুন। ও, রিকশা পেলে না?

    না।

    রাজবাড়ি তো বেশি দূর নয়, চলো হেঁটেই যাই।

    অন্তত দেড় কিলোমিটার পথ।

    এমন কী বেশি? তোমার বাইকের চেয়ে হাঁটতে আরাম হবে। নিজন জলপাইগুড়ির রাস্তায় হাঁটতে ভাল লাগছিল অর্জুনের। নিজের বাইকটাকে সে মহাদেববাবুর বাড়ির গেটের ভেতরে ঢুকিয়ে রেখে এসেছিল। মহাদেববাবু হঠাৎ বললেন, জানো, আমাদের বাংলা ভাষায় মহাকাশ নিয়েও গল্প-উপন্যাস লেখা হচ্ছে। কিন্তু সেদিন একটা কাহিনী শুনলাম, যা আমাকে খুব চমকে দিয়েছে।

    মহাদেববাবু যে আন্দাজে হাঁটছেন, তা বুঝতে পেরেই অর্জুন তাঁর হাত ধরল। দুপাশে বাড়ি-ঘর-দোকানের আলো নিভে গেছে। মাঝে-মাঝে দু-একটা বিকশা দেখা গেলেও তারা যাত্রী নিয়ে পাঁই-পাঁই করে ছুটছে। হাঁটতে হাঁটতে মহাদেববাবু গল্পটা শোনালেন। এক ভদ্রলোকের হার্ট ব্লক হয়েছিল। কিন্তু তাঁর শরীরের যা অবস্থা তাতে অপারেশন করা সম্ভব ছিল না। অনেক ভাবনাচিন্তার পব সার্জেন এবং তাঁর সহকারী নিজেদের শরীরে যে ইনজেকশন নিলেন তাতে তাঁদের শরীর ছোট হয়ে গেল। একটা ছোট্ট ক্যাপসুলেব মধ্যে ঢুকে পড়লেন তাঁরা। তারপর সেই ক্যাপসুলটাকে ইঞ্জেকশনের সাহায্যে ভদ্রলোকের ধমনীতে ঢুকিয়ে দেওয়া হল। ধরা যাক, চব্বিশ ঘণ্টাব মধ্যে যা করার করতে হবে সার্জেনকে। তারপরে ওই ক্যাপসুল গলে যাবে।

    এই পর্যন্ত বলে মহাদেববাবু জিজ্ঞেস করলেন, কী, আজগুবি বলে মনে হচ্ছে?

    একটু।

    লেখক সামান্য লাইসেন্স নিয়েছেন। আজ থেকে পঞ্চাশ বছর আগে লোকে চাঁদে হেঁটে বেড়ানোটাকে আজগুবি বলে মনে করত।

    তারপর  হাটতে-হাঁটতে অর্জুন জিজ্ঞেস করল।

    ধমনী বেয়ে ক্যাপসুলে চেপে লোক দুটো পথ হারিয়ে ফেলল। ওরা প্রথমে গেল স্টম্যাকে। তারপর লিভারে। নানা জায়গায় ঘুরে ওরা যখন হার্টে পৌঁছল তখন অনেক নাটক হয়ে গেছে। কিন্তু হাতে সময় নেই। শিরা বেয়ে ওরা হৃদযন্ত্রে প্রবেশ করল। খুদে-খুদে যন্ত্রপাতির সাহায্যে ওরা অপারেশনের পুরো কাজটা শেষ করল। হাতে বেশি সময় নেই কিন্তু বেরিয়ে আসার পথ ওরা খুঁজে পাচ্ছিল না। কী করে ওরা বের হল বলতে পার? মহাদেববাবু প্রশ্ন করলেন।

    অর্জুন ভেবে পেল না। ওরা তখন রাজবাড়ির গেট পেরিয়ে যাচ্ছে। মহাদেববাবু বললেন, পেশেন্টের চোখের জলের সঙ্গে ওদের ক্যাপসুল বেরিয়ে আসামাত্র গলে গেল। বেরোবার ওই একটিমাত্র পথ ছিল। দারুণ গল্প। পড়তে-পড়তে শিরদাঁড়া সোজা হয়ে যায়।

    অর্জুন বলল, এই বাড়ি।

    রামচন্দ্র রায়ের বাড়ির সদর দরজা বন্ধ। জানলাগুলোও। কিন্তু ভেতরে আলো জ্বলছে। অর্জুন কড়া নাড়ল। ভেতর থেকে কোনও শব্দ ভেসে এল না। দ্বিতীয়বারের পর গলা পাওয়া গেল। অর্জুন নিজের পরিচয় দেওয়ার পর দরজাটা খুলল। খালি গায়ে লুঙ্গি পরে রামচন্দ্র রায় তাদের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছেন। যেন তাঁর বুঝতে সময় লাগল। শেষমেশ বললেন, ও, আমি ভাবলাম, আসুন-আসুন। আমি শুয়ে পড়েছিলাম। কথাগুলো বেশ জড়ানো।

    অর্জুন বলল, আমি খুবই দুঃখিত যে আপনার ঘুম ভাঙিয়ে–।

    হাত নাড়লেন রামচন্দ্রবাবু, ঘুমোইনি। কিছুতেই ঘুম আসছিল না। শুয়ে ছিলাম।

    প্রতি রাত্রে যা হয় আজ সেসব–।

    হয়নি। এমনকী সেই সিগন্যালিং সাউন্ডটাও কানের পরদা থেকে উধাও। প্রতি মুহুর্তে মনে হচ্ছিল কিছু একটা হবে, কিন্তু হচ্ছে না। টেনশন বাড়ছে কিন্তু ঘুম আসছে না।

    আপনি তো তাই চেয়েছিলেন।

    মোটেই নয়। ওরা আমাকে দিয়ে কোনও অপরাধ করাক এটা চাইনি। কিন্তু আমার কাছ থেকে চলে যাক, এটা কখনও ভাবিনি। সুটকেসটাকে

    কোথায় রেখেছেন?

    এবার মহাদেববাবু কথা বললেন, নমস্কার। আমার নাম মহাদেব সেন। চোখে দেখি না বলাই সঙ্গত। অর্জুনবাবুর সঙ্গে তবু এলাম। আপনার মনে হচ্ছে সুটকেসটা এখানে থাকলে সুবিধে হত?

    রামচন্দ্র রায় বললেন, নিশ্চয়ই। কার্ভালো যে আমার এত বড় উপকার করেছে তা আগে বুঝিনি। ওর ওই সুটকেসটার জন্যেই রোজ রাত্রে ওরা এই বাড়িতে আসত।

    কারা? মহাদেব সেনজিজ্ঞেস করলেন।

    আমি জানি না। কিন্তু ওদের উপস্থিতি টের পেতাম। বেশ ভাল লাগত।

    এবার অর্জুন বলল, ভাল লাগত? আপনি আগে একবারও বলেছেন এ কথা? থানায় গিয়েছিলেন এর বিরুদ্ধে ডায়েরি করতে, তা হলে কী করে ভাল লাগত?

    আঃ, বোঝাতে পারছি না, ওদের উপস্থিতি আমার ভাল লাগত কিন্তু ওরা যদি আমাকে দিয়ে অন্যায় কিছু করিয়ে নেয় তাই ভয় করত। সুটকেসটা কোথায়? রামচন্দ্র রায় বেশ উদ্বিগ্ন।

    ওটা ঠিক জায়গায় আছে। আমরা আপনার সঙ্গে ওই ব্যাপারেই কথা বলতে এসেছি। একটু বসতে পারি? উনি অনেকটা পথ হেঁটে এসেছেন।  অর্জুন বলল।

    বোঝা গেল অনিচ্ছা প্রবল, তবু বসতে বললেন রামচন্দ্র রায়। বসাটা দরকার ছিল মহাদেববাবুর। তিনি একটু আরামসূচক শব্দ করে জিজ্ঞেস করলেন, সুটকেসটা যে এত জরুরি তা আপনি আগে জানতেন?

    না। ওটা পড়ে থাকত ঘরের কোণে।

    আপনার বন্ধু আপনাকে দিয়েছিল?

    দেয়নি। রেখে গিয়েছিল। বলেছিল অসম থেকে ফেরার পথে নিয়ে যাবে।

    যে রাত্রে তিনি এ বাড়িতে ছিলেন সেই রাত্রে কোনও ঘটনা ঘটেছিল? মানে, ওই সিগন্যালিং সাউন্ড? কারও আসার অনুভূতি। মহাদেববাবু প্রশ্ন করে যাচ্ছিলেন।

    না। একদম হয়নি। কার্ভালো চলে যাওয়ার পরের রাত থেকে এটা শুরু হয়েছে।

    যাওয়ার দিন উনি কি সুটকেস খুলেছিলেন?

    রামচন্দ্রবাবু মনে করার চেষ্টা করলেন। তারপর মাথা দোলালেন, না। কেউ নিজের সুটকেস খুলছে তা মুখ বাড়িয়ে দেখা অভদ্রতা। আমি দেখিনি।

    কার্ভালো আপনাকে যন্ত্রটা সম্পর্কে কিছু বলে গিয়েছেন?

    না।

    মিস্টার রায়, এখন কি মনে হচ্ছে আপনি রোজ রাত্রে একটা নেশার মধ্যে ছিলেন, কিন্তু আজ সেই নেশার বস্তুটি পাচ্ছেন না?

    হ্যাঁ, ঠিক তাই। আমার ঘুম আসছে না।

    যারা আপনার কাছে আসে বলে মনে হয়, তাদের কোনও কথা আপনার মনে আছে?

    তারা কোনও কথা বলে না।

    মহাদেব সেন এবার উঠে দাঁড়ালেন, চলি, অনেকটা পথ ফিরতে হবে।

    রামচন্দ্র রায় বললেন, কিন্তু সুটকেসটাকে আমার চাই, এখনই।

    এখনই দেওয়া সম্ভব নয়। অর্জুন উঠে দাঁড়াল।

    কেন?

    ওটাকে থানার সিন্দুকে রেখে এসেছি। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

    সঙ্গে-সঙ্গে ভদ্রলোক ভেঙে পড়লেন, ওঃ, কী দুর্মতি হয়েছিল। থানায় গিয়ে আমার কাল হল। ওঃ।

    মহাদেব সেনের হাত ধরে অর্জুন বেরিয়ে আসতেই লটারির মতো একটা রিকশা পেয়ে গেল। রোড স্টেশনে তার রিকশা খারাপ হয়ে যাওয়ায় এত রাত পর্যন্ত আটকে পড়ে ছিল। মহাদেব সেন আর অর্জুন সেই রিকশায় বসে শহরের দিকে হু-হু করে চলে আসছিল। অর্জুন জিজ্ঞেস করল, কিছু বুঝলেন?

    এক বিন্দু নয়। বুঝবে তুমি। আমার কাজ প্রশ্ন করে যাওয়া। আমরা কি থানার রাস্তায় যাচ্ছি?

    থানা? আপনি এখন বাড়িতে ফিরবেন না?

    নিশ্চয়ই। তবে তার আগে একবার থানার ব্যাপারটা শুনে যেতে চাই।

    বুঝলাম না।

    রাত অনেক হয়েছে। থানার লোকজন সিগন্যালিং সাউন্ড শুনতে পাচ্ছে কি না অথবা ওদের কারও রামচন্দ্র রায়ের মতো অবস্থা হল কি না। এটা জানা দরকার।

    অর্জুন রিকশাওয়ালাকে থানার দিকে যেতে বলল। লোকটা আপত্তি করল। ওর বাড়ি থানা থেকে অনেক দূরে। সে বেশিক্ষণ অপেক্ষা করতে পারবে না।

    থানায় পৌঁছে মহাদেব সেন নামতে চাইলেন না। তিনি রিকশায় বসে রইলেন। অর্জুন নামল। পাহারায় থাকা সেপাই জানাল অবনীবাবু ফিরেছেন। তিনি এখন নিজের কোয়ার্টার্সে আছেন। সেকেন্ড অফিসার শঙ্করবাবু এত রাত্রে অর্জুনকে দেখে অবাক, কী হল মশাই?

    কিছুই হয়নি। আপনাদের নতুন কোনও খবর আছে?

    পুলিশের আবার নতুন খবর! সবসময়ই খবর। কী ব্যাপার বলুন তো?

    একবার ভল্টের সামনে নিয়ে যাবেন?

    নিশ্চয়ই। কিন্তু রহস্য কিছু আছে বলে মনে হচ্ছে!

    অর্জুন আর কথা না বাড়িয়ে শঙ্করবাবুকে অনুসরণ করল। ভল্টের দরজায় তেমনই তালা ঝুলছে। সে জিজ্ঞেস করল, এখানে যারা আছে তাদের আচরণে কোনও পরিবর্তন এসেছে?

    না। আর পরিবর্তন হবেই বা কেন?

    একটা কারণ ছিল। কেউ কোনও শব্দ শুনতে পাচ্ছে? মেটালিক টোন?

    আমি তো শুনিনি। কেউ শুনলে নিশ্চয়ই বলত। আপনি শুনছেন?

    অর্জুন হেসে ফেলল, নাঃ। চলুন।

    কী ব্যাপার! এসব প্রশ্ন করছেন কেন?

    যে ভদ্রলোকের কাছে সুটকেসটা ল্লি তিনি শুনতে পেতেন।

    লোকটা নিশ্চয়ই নেশাভাঙ করত! জলপাইগুড়িতে এরকম লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে। আরে মশাই এক ভদ্রমহিলা রোজ রাতে ভূত দেখছেন। গিয়ে জানলাম একটা মাটির প্যাঁচা মেলা থেকে কেনার পর থেকেই নাকি ওই কাণ্ড শুরু হয়েছে। বললাম, ভেঙে ফেলুন কিন্তু তা করবে না। জোর করে সেটাকে করালাম, ফেলে দিতে ভূত দেখা বন্ধ হল। বুঝুন। কিসে এলেন, বাইক কোথায়?

    রিকশায় এসেছি। সঙ্গে একজন বিশিষ্ট মানুষ আছেন।

    কে?

    মহাদেব সেন।

    শঙ্করবাবু সম্ভবত মহাদেব সেন সম্পর্কে বেশি কিছু জানেন না। কিন্তু তিনি অর্জুনের সঙ্গে গেট পর্যন্ত এলেন। দূর থেকেই রাস্তার আলোয় অর্জুনের চোখে পড়ল রিকশার ওপরে মহাদেব সেন দু হাতে কান চেপে বসে আছেন। মাথায় যন্ত্রণা হচ্ছে নাকি ভদ্রলোকের! নিজেকে অপরাধী বলে মনে হল। এত রাত্রে ওঁকে বিব্রত কবা ঠিক হয়নি। কাছে পৌঁছে সে জিজ্ঞেস করল, কী হয়েছে?

    অদ্ভুত চোখ কবলেন মহাদেব সেন, অর্জুন, আমি বুঝতে পারছি না, কিন্তু আমার কানের পরদায় একটানা একটা সাউন্ড বিপবিপ করে বেজে যাচ্ছে। কখনও রেডিয়ো খোলর আগের শব্দের মতো টানা। মাই গড। তুমি কিছু শুনতে পাচ্ছ?

    হতভম্ব অর্জুন বলল, না।

    এই রিকশাওয়ালাটাও পাচ্ছে না। আপনি পাচ্ছেন ভাই?

    শঙ্করবাবু হাঁ হয়ে শুনছিলেন। মুখ বন্ধ করে দ্রুত মাথা নেড়ে না বললেন। সেটা ভাল করে দেখতে পেলেন না মহাদেব সেন। বুঝতে পেরে অর্জুন বলল, উনিও কিছু শুনতে পাচ্ছেন না।

    মহাদেব সেনকে খুবই উদ্বিগ্ন দেখাচ্ছিল। অর্জুন বলল, ঠিক আছে। চলুন, বাড়িতে গিয়ে রেস্ট নেবেন।

    মাথা নাড়লেন মহাদেব সেন, না ভাই। মিস্টার রায় যা বলেছিলেন অবিকল সেই আওয়াজ। খুব দূর থেকে আসছে, যেন ক্ষীণ কিন্তু কানে পৌঁছে যাচ্ছে। রিকশাটা এখানে দাঁড়ানো মাত্র ওটা কানে পৌঁছেছে। ব্যাপারটা আমার দেখা উচিত।

    শঙ্করবাবু বললেন, সার, আপনি বোধ হয় ঠিক সুস্থ নন।

    রাবিশ। চোখে দেখতে না পাওয়া ছাড়া আমার কোনও প্রব্লেম নেই। মহাদেব সেন রিকশা থেকে নামার চেষ্টা করছেন দেখে অর্জুন এগিয়ে গিয়ে তাঁকে ধরল। মহাদেব সেন মাটিতে দাঁড়িয়ে বললেন, আমাকে থানার দিকে এগিয়ে নিয়ে চলো।

    রিকশাওয়ালা এতক্ষণ এসব কাণ্ড দেখছিল। এবার লিল তাকে ছেড়ে দিতে। এমনিতেই প্রচুর রাত হয়ে গিয়েছে, তার ওপর ভুতুড়ে ব্যাপারে সে নেই। অর্জুনের আপত্তি ছিল, কিন্তু শঙ্করবাবু বললেন, এখানে এসে পড়েছেন যখন, তখন কোনও প্রব্লেম নেই। গাড়ি করে ওঁকে পৌঁছে দিয়ে আসব।

    ভাড়া মিটিয়ে দিয়ে মহাদেব সেনের পাশে এসে দডিতেই তিনি বললেন, অর্জুনবাবু।

    হ্যাঁ, বলুন।

    মনে করে দ্যাখো তো, তোমার সঙ্গে কথা বলতে মিস্টার রায় এরকম শব্দ শুনতে পেয়েছেন কি না?

    হ্যাঁ। উনি পাচ্ছিলেন।

    গুড। এখনও আমার বোধবুদ্ধি ঠিক আছে। মিস্টব নয় তোমাকে বলেছেন একটা সময় তাঁর কোনও হুঁশ থাকত না। সেই অবস্থা যদি আমার হয় তা হলে একটু লক্ষ রেখো। আমি চেষ্টা করব আমার হুশ ঠিক রাখতে। সুটকেসটাকে কোথায় রেখেছ? মহাদেব সনের চোখ এখন একেবারেই বন্ধ। কিন্তু মুখ দেবোঝা যাচ্ছিল ওঁর ভেতরে কিছু ঘটে যাচ্ছে!

    মাটির তলার ঘরে। অর্জন জবাব দিল। আমাকে সেখানে নিয়ে চলো।

    আমি তো নিয়ে যেতে পারব না। জায়গাটায় বাইরের মানুষের যাওয়া নিষেধ যদি না এঁরা অনুমতি দেন। শঙ্করবাবু, উনি একবাব ভল্টের সামনে যেতে চান। নিয়ে যাবেন?

    অর্জুন প্রশ্ন করতে শঙ্করবাবু তার দিকে মুখ ফেরালেন। বি চোখে-মুখে বিস্ময়। মহাদেব সেনের ওই পরিবর্তনের কাবণ তিনি বুঝতে পারছেন না। থানায় যারা পাহারা দিচ্ছিল সেই সেপাইরাও কাছাকাছি এসে যেন মজা দেখছে।

    শঙ্করবাবু চাপা গলায় জিজ্ঞেস করবেন, কী ব্যাপার? ওতে ভর করছে নাকি?

    কথাটা চাপাস্বরে হলেও মহাদেব সেনের কানে গেল! তাঁব গলা শোনা গেল, অর্জুন, ওর কথাগুলো শুনতে পেয়েছি। তার মানে আই অ্যাম ইন ফুল সেন্স। ভূতে ভর করলে এসব কথা বলতে পারতাম না মশাই। ঠিক কি না?

    শঙ্করবাবু চটপট বলে উঠলেন, ঠিক কথা। অর্জুনবাবু, আমি একবার বড়সাহেবকে জিজ্ঞেস করে আসি। যদি কিছু হয়ে যায়, মানে, আমার একটু ঝুঁকি থাকছে তো!

    অর্জুন বলল, এত রাত্রে ভদ্রলোককে ঘুম থেকে তুলবেন? আমরা তো কিছুই করছি না। শুধু দরজা পর্যন্ত যাচ্ছি আর ফিরে আসছি।

    শঙ্করবাবু আর একটু ইতস্তত করে বললেন, ঠিক আছে, তবে অন্য কিছু হলে আপনি কিন্তু আমার কথা বড়সাহেবকে বলবেন। আমি অবশ্য এঁকে বলেছি যে, আপনি এসে একটা সুটকেস রেখে গেছেন। উনি জিজ্ঞেস করলেন, কীসের সুটকেস? আমি বললাম সম্ভবত দামি জিনিস আছে ভেতরে।

    তা হলে তো ওঁকে জানানোই হয়ে গেছে। চলুন, আপনার কোনও অসুবিধে হবে না।

    ওরা যত এগোচ্ছিল তত নিচুস্বরে মহাদেব সেন বলছিলেন, খুব জোরে বাজছে হে। রায় ঠিকই বলেছে। কোনও আজগুবি ভূতপ্রেত নয়। একেবারে মাথার ভেতরে হ্যামার করছে।

    বন্ধ দরজার সামনে ওরা যখন এসে দাঁড়াল, তখন মহাদেব সেনের মুখ-চোখ বেশ উত্তেজিত। অর্জুন বলল, ওই ঘরের ভেতরে সুটকেসটা আছে।

    মহাদেব সেন সজোরে দরজায় ঘুসি মারলেন।

    শঙ্করবাবু বললেন উঠলেন, করছেন কী? তালা দেওয়া আছে। কাল সকালের আগে খোলা যাবে না। আরে, আপনার হাতে লাগবে! ও অর্জুনবাবু, সামলান ওঁকে।

    অর্জুন মহাদেব সেনের হাত ধরল, আপনি আহত হবেন।

    হই হব। আই মাস্ট সি দ্যাট সুটকেস। আঃ কী আরাম। কথাগুলো জড়িয়ে যাচ্ছিল ওঁর। চোখ-মুখ পালটে যাচ্ছিল। শঙ্করবাবুর ইঙ্গিতে পাহারাদাররা ছুটে এসে মহাদেব সেনকে জড়িয়ে ধরল। একজন একটা দড়ি এনে ভাল করে বাঁধতে যাচ্ছিল, কিন্তু অর্জুন তাকে বাধা দিল। না। ওটা করবেন না। ধরাধরি করে ওঁকে বরং বাইরে নিয়ে চলুন।

    ওরা যখন মহাদেব সেনকে জোর করে তুলে ওপরে নিয়ে যাচ্ছিল, তখন শঙ্করবাবু ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন, সুটকেসটার ভেতরে ভূত আছে। নাকি? অ্যা। ভদ্রলোকের ওপর তো ভর করে ফেলেছে।

    আপনি তো ওসবে বিশ্বাস করেন না।

    করতাম না। কিন্তু এখন চোখের ওপর দেখছি।

    ওপরে এসেও সেপাইরা মহাদেব সেনকে সামলাতে পারছিল না। তিনি যেন প্রচণ্ড শক্তির অধিকারী এখন। সেপাইরা কী করবে বুঝতে পারছে না। অর্জুন ওঁকে বোঝাতে গেল, আপনি শান্ত হোন, কী করছেন?

    মহাদেব সেন এমন সব শব্দ উচ্চারণ করতে লাগলেন, যা অর্জুন এই জীবনে শোনেনি। এমনিতে দৃষ্টিশক্তি প্রায় নেই, কিন্তু এখন তাঁকে দেখে ওসব মনেই আসছে না। চিৎকার চেঁচামেচিতে অবনীবাবুর ঘুমও ভেঙে গেল। তিনি নেমে এলে অর্জুন তাঁকে সব জানাল। ব্যাপারটা পরীক্ষা করার জন্যে অবনীবাবু নিজে একবার ভল্টের দরজা থেকে ঘুরে এলেন, তাঁর আচার-আচরণে কোনও পরিবর্তন হল না। ওপরে এসেই অবনীবাবু মহাদেব সেনের বাড়িতে একজন সেপাইকে পাঠালেন খবর দিতে, আর টেলিফোনে ডাক্তার দাসকে থানায় আসতে বললেন।

    দুটো হাত পেছন দিকে শক্ত করে ধরে মহাদেব সেনকে একটা চেয়ারে জোর করে বসিয়ে রাখা হয়েছিল। অর্জুনের খুব কষ্ট হচ্ছিল। এই বৃদ্ধ অসুস্থ মানুষটিকে সে কোন্ সমস্যায় জড়িয়ে দিল!

    মিনিট কুড়ির মধ্যে প্রায় একই সঙ্গে মহাদেব সেনের ছেলে এবং বউমা আর ডাক্তার দাস এসে গেলেন। মহাদেব সেনের ছেলে সুব্রত সেন এখানকার কলেজের অধ্যাপক। বাবার ওই অবস্থা দেখে তিনি অবাক!

    কী করে এমন হল প্রশ্ন করাতে অর্জুন খুব দুঃখের সঙ্গে ব্যাপারটা জানাল। ভদ্রলোক বললেন, খুব অন্যায় করেছেন বাবাকে অত রাত্রে নিয়ে গিয়ে। এই বয়সে এ কী হয়ে গেল বলুন তো!

    সুব্রত সেনের স্ত্রী অনেকটা বাস্তব কথা বললেন, বাবা না চাইলে কেউ কি ওঁকে নিয়ে যেতে পারে? তা ছাড়া উনি কী করে জানবেন যে, এমন হবে।

    ডাক্তার দাসকে মংদেব সেন পরীক্ষা করতে দিলেনই না। যতবার তিনি কাছে যাচ্ছেন ততবার যেন তাঁর ওপরেই আক্রোশ পড়ছে। শেষপর্যন্ত ডাক্তার দাস বললেন, মনে হচ্ছে কোনও কারণে ওর নার্ভাস সিস্টেমে গোলমাল হয়েছে। এখনই কড়া ঘুমের ওষুধ দেওয়া উচিত। আপনারা জোর করে ধরুন, আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি।

    তাই করা হল। মহাদেব সেনের শরীরে প্রচণ্ড শক্তি, এখন তবু সবাই মিলে জোর করে তাঁকে এমনভাবে ধরা হল যাতে ডাক্তার দাস ইনজেকশন দিতে পারেন। কিন্তু আশ্চর্য, তাতেও কাজ হল না। ভদ্রলোক রীতিমতো অবাক। বললেন, কোনও মানুষ এই ইনজেকশনের পর মিনিট পাঁচেক জেগে থাকতে পারে না। এঁর কী হল?

    রাতটা ওইভাবেই কাটল। ভোর যত এগিয়ে এল, তত নেতিয়ে পড়তে লাগলেন মহাদেব সেন। সূর্য ওঠার ঠিক আগে তিনি একদম শিশুর মতো ঘুমিয়ে পড়লেন। তাঁর মুখ-চোখ শান্ত হয়ে এল। অবনীবাবু বললেন, এখন ওঁকে বাড়িতে নিয়ে গেলে ঘুম ভেঙে যেতে পারে। এই ঘরেই আমি বিছানা করে দেওয়ার ব্যবস্থা করছি। শঙ্করবাবু, আপনি দেখবেন কেউ যেন এখানে না ঢোকে। মহাদেব সেনের মতো নামী বিজ্ঞানীর কোনও ক্ষতি হোক আমরা চাই না।

    কয়েক মিনিটের মধ্যে সব ব্যবস্থা হয়ে গেল। মহাদেব সেন এখন আরামে ঘুমোচ্ছেন। ডাক্তার দাস পরীক্ষা করে দেখলেন, ওঁর পাস এবং হার্ট নর্মাল। ভয়ের কোনও কারণ নেই। ঘুমের স্তর পরীক্ষা করে ভদ্রলোক শুধু বললেন, আশ্চর্য! মনে হচ্ছে আমি এইমাত্র ইজেকশন দিয়েছি। কী কাণ্ড!

    মিসেস সেন চলে গেলেন। বললেন, কাউকে পাঠিয়ে দিলে তুমি যেয়ো।

    সুব্রত সেন মাথা নাড়লেন। তাঁকে তখনও অর্জুনের ওপর সদয় মনে হচ্ছিল না।

    অবনীবাবু বললেন, চলুন, দরজা ভেজিয়ে আমরা বাইরে যাই। অর্জুনবাবু, অনেক ঝড় গেল, আপনি বাড়িতে গিয়ে বিশ্রাম করুন।

    অর্জুন মাথা নাড়ল, অসম্ভব। আমার জন্যে ওঁর এই দশা, উনি যতক্ষণ না সুস্থ হয়ে কথা বলছেন ততক্ষণ আমার ঘুম আসবে না।

    বেশ, তা হলে চলুন, আমরা একটু চা-পান করি।

    ওরা দরজা ভেজিয়ে বাইরে এল। অবনীবাবু একজনকে ডেকে চায়ের কথা বললেন। সবে ভোর হচ্ছে। হঠাৎ অর্জুনের নজরে এল থানার গেট পেরিয়ে রামচন্দ্র রায় বেশ ইতস্তত ভাব নিয়ে ঢুকছেন। এই সময়ে ওঁকে এখানে দেখবে ভাবেনি সে। রামচন্দ্র বায় অর্জুনকে দেখতে পেয়ে ইশারায় ডাকলেন।

    অবনীবাবু বললেন, আরে, এই ভদ্রলোকই তো গতকাল সন্ধেবেলায় আমার কাছে এসেছিলেন, তাই না অর্জুনবাবু?

    হ্যাঁ, উনিই। দাঁড়ান, দেখি কেন ডাকছেন!

    অর্জুন এগিয়ে গেল। রামচন্দ্র রায় দাঁড়িয়ে ছিলেন। অর্জুন কাছে গিয়ে বলল, সুপ্রভাত!

    ও, হ্যাঁ, সুপ্রভাত। ভদ্রলোককে আজ আরও বয়স্ক দেখাচ্ছিল।

    কী ব্যাপার?

    আপনার বাড়িতে গিয়েছিলাম। গিয়ে শুনলাম কাল রাত্রে নাকি ফেরেননি।

    এখন মা বাড়িতে নেই। কদিনের জন্যে এক পিসির বাড়িতে গিয়েছিলেন। কাজের লোকটি নিশ্চয়ই চিন্তা করবে না। অর্জুন গতরাত্রে বাড়িতে খবর দেয়নি সেই কারণেই।

    হঠাৎ কোনও প্রয়োজন হয়েছিল?

    হ্যাঁ। আমার সুটকেসটা ফেরত দিন।

    আপনি বলেছেন ওটা কার্ভালোর।

    কার্ভালো আমার বন্ধু। সে ওটা আমার কাছে রেখে গিয়েছিল। অতএব ওর সম্বন্ধে যাবতীয় দায়িত্ব আমার। দয়া করে ফেরত দিন। প্রায় মিনতি করলেন রামচন্দ্র রায়।

    দেখুন, ওটার অস্তিত্ব আছে তাই আমরা জানতাম না। আপনি নিজে এসে থানায় কথা না বললে এসব কিছুই হত না। কিন্তু নিজের অজান্তে আপনি একটা ভাল কাজ করেছেন। আপনার কাছে সুটকেসের ভেতরে যে যন্ত্রটি ছিল তার রি-অ্যাকশন সব মানুষের ওপর পড়ে না। আমি, ল্যাংড়া-পাঁচু, থানার অফিসার অথবা সেপাইরা ওর রি-অ্যাকশন থেকে মুক্ত, অথচ কাল যে-ভদ্রলোক আমার সঙ্গে আপনার বাড়িতে গিয়েছিলেন, তিনি আক্রান্ত হয়েছেন। সারারাত ওঁর যে কষ্ট হয়েছে, তা আমি দেখেছি। মনে হয় আপনারও একই কষ্ট হত। এখন ওই যন্ত্র সম্পর্কে সম্পূর্ণ নিঃসন্দেহ না হওয়া পর্যন্ত আমরা আপনাকে ফেরত দিতে পারি না, অর্জুন বলল।

    অবনীবাবু ততক্ষণে কাছে এসে পড়েছিলেন, জিজ্ঞেস করলেন, আপনার বন্ধু ওই যন্ত্র কোথায় পেয়েছেন তা কি আপনাকে বলেছেন?

    নীরবে মাথা নেড়ে না বললেন রামচন্দ্রবাবু।

    একটা অদ্ভুত জিনিস বেআইনিভাবে আপনি রাখতে পারেন না!

    রামচন্দ্রবাবুর কাছে এসব কথা যাচ্ছিল না। তিনি জিজ্ঞেস করলেন, আপনাদের কারও কিছু হয়নি আর সেই ভদ্রলোকের অবস্থা আমার মতো হয়ে গেল! একবার তাঁকে দেখতে পারি?

    উনি এখন ঘুমোচ্ছেন! অবনীবাবু বললেন।

    আচ্ছা, আমিও সকাল থেকে দুপুর পর্যন্ত মড়ার মতো ঘুমোতাম। আপনারা আমার সনাশ করেছেন। এই কদিন বাতের ব্যথাটা ছিল না একটুও, আজ আবার ফিরে এসেছে। ওটা না পেলে আমি আজ আত্মহত্যা করব! রামচন্দ্র রায় চাপা গলায় বললেন।

    অর্জুন বৃদ্ধকে বলল, ওই সিগন্যাল শোনা, ঘোরের মধ্যে থাকা আপনার নেশা হয়ে গেছে বলে মনে হচ্ছে। একটা রাত না পেয়ে আপনি এসব কথাও ভাবতে পারছেন। অথচ আপনি নাবিক ছিলেন, কত কষ্ট, পরিশ্রম করেছেন, জীবন দেখেছেন। একটা সাধারণ নেশাখোরের কথা আপনার মুখে কি মানায়?

    ওঃ, কী করে বোঝাব ওটা কী ধরনের নেশা!

    আপনি তো ওই নেশায় আক্রান্ত হয়ে কাউকে খুন করতে পারতেন!

    হ্যাঁ, ঠিক, সব ঠিক। রামচন্দ্র রায় মাথা নাড়লেন, তবু–।

    আর কোনও তবু নয়। আমরা পরীক্ষা করে দেখতে চাই যন্ত্রটাকে। দরকার হলে সরকারকে জানাতে হবে। এরকম হচ্ছে কেন! চিংড়িমাছ খেলে সবার ভাল লাগে, আবার কারও-কারও শরীরে এমন অ্যালার্জি বের হয় যে, সে দ্বিতীয়বার খায় না। তার শরীরের গঠনের সঙ্গে ওই মাছ মেলে না। মনে হচ্ছে আপনার বন্ধুর দেওয়া ওই যন্ত্রটি সব মানুষকে আক্রমণ করে না। কোনও-কোনও মানুষের মস্তিষ্কে এমন কিছু কোষ আছে, যা ওর পছন্দ। বোঝাই যাচ্ছে তাঁদের সংখ্যা খুব অল্প। আপাতত আপনি আর মহাদেববাবু একই গোত্রের। এখন আপনি বাড়ি ফিরে যান। মহাদেববাবুর ঘুম ভাঙলে মনে হয় কিছু জানা যেতে পারে। অর্জুন তার লাল বাইকটির কথা ভাবল। সেটা মহাদেব সেনের বাড়ির সামনেই পড়ে আছে গত রাত থেকে। সে অবনীবাবুদের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটা শুরু করল। সমস্ত রাত অদ্ভুত টেনশনে কাটিয়ে এখন বেশ অবসন্ন মনে হচ্ছে নিজেকে।

    ⤶ ⤷
    1 2 3 4 5
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleএকশ বছরের সেরা গল্প – সমরেশ মজুমদার (সম্পাদিত)
    Next Article সাতকাহন ২ – সমরেশ মজুমদার

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }