Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কালিকা পুরাণ (কালিকাপুরাণম্‌) – পঞ্চানন তর্করত্ন সম্পাদিত

    পঞ্চানন তর্করত্ন এক পাতা গল্প667 Mins Read0
    ⤶ ⤷

    ২৩. অরুন্ধতী-বিবাহ

    ত্রয়োবিংশ অধ্যায় – অরুন্ধতী–বিবাহ

    মার্কণ্ডেয় বলিলেন,–অনন্তর, দেবী অরুন্ধতী চন্দ্রভাগা নদীর তীরে তাপসারণ্যনামক সেই মহর্ষি-আশ্রমে বৃদ্ধি পাইতে লাগিলেন। ১

    অরুন্ধতী, শুক্লপক্ষের শশিকলা ও জ্যোৎস্নার ন্যায় দিন দিন বাড়িতে লাগিলেন। ২

    সতী অরূন্ধতী, পঞ্চমবর্ষে পদার্পণ করিলে চন্দ্রভাগা নদীকে এবং সেই তাপসারণ্যকে নিজ-গুণে পবিত্র করিতে লাগিলেন। ৩

    তথায় অরুন্ধতীর বাল্যোচিত পবিত্র ক্রীড়াস্থান–মেধাতিথি-নিষেবিত মহাপুণ্য তীর্থ হইল। ৪।

    আজও লোকে সেই তাপসারণ্যে চন্দ্রভাগা নদীর অরুন্ধতীতীর্থজলে স্নান করিলে বিষ্ণুপদ লাভ করে। ৫

    সমস্ত কার্তিকমাস চন্দ্রভাগা নদীতে স্নান করিলে মানুষ, প্রথমতঃ বিষ্ণুগৃহে গমন করিয়া শেষে মুক্তি লাভ করে। ৬

    যে ব্যক্তি মাঘ মাসের পূর্ণিমা ও অমাবস্যাতে এক একবার চন্দ্রভাগ নদীতে স্নান করিবে, তাহার বংশে কদাচ রাজযক্ষ্মা রোগ হয় না। ৭

    সে ব্যক্তি, মৃত্যুর পর চন্দ্রলোকে গিয়া পশ্চাৎ বিষ্ণুলোকে গমন করে। তারপর পুণ্য ক্ষয় হইলে, ইহলোকে জন্মিয়া বেদজ্ঞ ব্রাহ্মণ হয়। ৮

    চন্দ্রভাগাজল পান করিলে চন্দ্রলোকপ্রাপ্তি হয়; একবার যথাবিধি স্নান করিলেও অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। ৯

    একদা অরুন্ধতী চন্দ্রভাগজলে স্নান করিয়া পিতৃসমীপে বাল্যোচিত-ক্রীড়া করিতেছেন। ১০

    ইত্যবসরে কমলাসন ব্রহ্মা, আকাশপথে যাইতে যাইতে তাহাকে দেখিতে পাইলেন। ১১

    অনন্তর, লোকপিতামহ ভগবান্ ব্রহ্মা তথায় অবতীর্ণ হইয়া অরুন্ধতীকে উপদেশ দিবার উপযুক্ত সময় হইয়াছে দেখিলেন। ১২

    অনন্তর ব্রহ্মা, মেধাতিথি প্রভৃতি মুনিগণ কর্তৃক পূজিত হইয়া সেই মহর্ষি মেধাতিথিকে বলিলেন। ১৩

    ব্রহ্মা বলিলেন,–মুনিবর অরুন্ধতীকে উপদেশ দিবার সময় এই; অতএব ইহাকে সতীরমণীগণের সমীপে রাখ। ১৪

    স্ত্রীলোককে স্ত্রীলোকেরই উপদেশ দেওয়া উচিত; কিন্তু তোমার এখানে ত কোন স্ত্রীলোক নাই। অতএব তুমি তোমার কন্যাকে বহুলা ও সাবিত্রীর নিকটে রাখ গিয়া। ১৫

    মুনিবর। তোমার কন্যা তাহাদিগের দুই জনের সংসর্গ পাইলে অবিলম্বে মহাগুণ-সম্পত্তিশালিনী হইবে। তখন মেধাতিথি, পরমাত্মা ব্রহ্মার কথা শুনিয়া তাহাকে যে আজ্ঞা বলিলেন। ১৬-১৭

    অনন্তর সুরশ্রেষ্ঠ ব্ৰহ্মা গমন করিলে, মেধাতিথি মুনি, কন্যাকে লইয়া তৎক্ষণাৎ সূৰ্য্যলোকে গমন করিলেন। ১৮

    তথায় সূর্যমণ্ডলমধ্যগতা পদ্মাসনে আসীনা অক্ষমালা-ধারিণী কল্যাণী সাবিত্রীদেবীকে দেখিতে পাইলেন। ১৯

    তখন বহুলা মানসপৰ্বতের সানুদেশে গমন করিয়াছিলেন, এখন মুনি দৃষ্টা সাবিত্রীও সূৰ্য্যমণ্ডল হইতে নিঃসৃত হইয়া তথায় চলিলেন, মুনিও সঙ্গে সঙ্গে যাইলেন। ২০

    সেই মানসপৰ্বতে, সাবিত্রী, গায়ত্রী, বহুলা, সরস্বতী এবং চারুপদা এই পাঁচজন, পরস্পরে ধৰ্ম্মোপাখ্যানের সদালাপ করিয়া লোকহিতাভিলাষে পুনরায় স্বস্থানে গমন করেন। ২১

    তপোধন মেধাতিথি, সৰ্ব্বলোকের জননীস্বরূপা তাহাদিগের সকলকে একত্র অবস্থিত দেখিয়া প্রত্যেককে পৃথক পৃথক প্রণাম করিলেন। ২৩

    তাহাদিগকে একত্ৰ দেখিয়া বিস্ময়াপন্ন তপোধন, তাহাদিগকে সভয়ে এই মধুর কথা বলিলেন। ২৪

    মা সাবিত্রী! মা বহুলে! এই আমার যশস্বিনী কন্যা; এক্ষণে ইহাকে উপদেশ দিবার এই সময়, তাই আমি এখানে আসিয়াছি। ২৫

    ব্ৰহ্মা, আমার কন্যাকে আপনার নিকট উপদেশ লইতে বলিয়াছেন; তাই আমার কন্যা, আপনার কাছে আসিয়াছে। ২৬

    যাহাতে আমার এই বালিকা সচ্চরিত্রা হয়, আপনারা দুইজনে ইহাকে সেইরূপ শিক্ষা দিন। মা! সাবিত্রি! মা! বহুলে! তোমাদিগের উভয়কে নমস্কার করি। ২৭

    অনন্তর দেবী সাবিত্রী, বহুলার সহিত, মুনিবর মেধাতিথিকে এবং তাহার বালিকা তনয়াকে সস্মিতভাবে বলিলেন। ২৮

    মুনিবর! ব্রহ্মা ও বিষ্ণুর প্রাসাদেই আপনার কন্যা পূর্ব হইতেই সুচরিত্রা হইয়া রহিয়াছেন। ২৯

    তবে, ব্রহ্মার আদেশ বলিয়া আমি এবং মহাসতী বহুলা–আমরা উভয়ে আপনার কন্যাকে এইরূপ শিক্ষা দিব, যাহাতে তিনি অবিলম্বেই আরও ধীর হন। ৩০

    এই অরুন্ধতী, পূর্বজন্মে ব্ৰহ্মার কন্যা ছিলেন; আপনার তপোবলে নারায়ণের অনুগ্রহে ইনি আপনার কন্যা হইয়াছেন। ৩১

    ইনি আপনার কুল পবিত্র করিয়াছেন, যশ বাড়াইবেন, ইনি সমস্ত জগতের এবং দেবগণের কেবল মঙ্গল সম্পাদনই করিবেন। ৩২

    মার্কণ্ডেয় বলিলেন;–অনন্তর, মুনিবর মেধাতিথি তাহাদিগের নিকট বিদায় গ্রহণ ও তাহাদিগকে প্রণামপূর্বক কন্যা অরুন্ধতীকে আশ্বাস দিয়া স্বস্থানে গমন করিলেন। ৩৩

    মুনিবর, চলিয়া গেলে অরুন্ধতী মাতৃ-সমা তাহাদিগের উভয়ের সহ বাস ও যত্ন পালনে, নির্ভয় হইয়া থাকিলেন এবং আনন্দিত হইতে লাগিলেন। ৩৪

    অরুন্ধতী, কখন, রাত্রিতে সাবিত্রীসহ সূৰ্য্যগৃহে গমন করেন, কখন বা বহুলার সহিত ইন্দ্রালয়ে গমন করেন। ৩৫

    দেবী অরুন্ধতী, তাহাদিগের সহিত এইরূপ বিহার করত দৈব পরিমাণে সপ্ত বৎসর অতিবাহিত করিলেন। ৩৬

    সতী অরুন্ধতী তাঁহাদিগের উভয়ের নিকট স্ত্রীলোকের কর্তব্যকাৰ্য্য বিষয়ে উপদেশ পাইয়া অবিলম্বে সমস্ত বুঝিলেন; তখন তিনি সাবিত্রী ও বহুলা হইতেও শ্রেষ্ঠা হইলেন। ৩৭

    অনন্তর, যথাযোগ্য কাল প্রাপ্ত হইলে, কমলিনীকুলের শোভার ন্যায় তাহার সুন্দর যৌবন সঞ্চার হইল। ৩৮

    এক দিন, উদ্ভিন্ন-যৌবনা অরুন্ধতী মানস পৰ্ব্বতে একাকী বিচরণ করিতে করিতে মনোহর তেজস্বী বসিষ্ঠ মুনিকে দেখিতে পাইলেন। ৩৯

    সেই সতী, ব্রহ্ম-শ্ৰীসম্পন্ন নবসূৰ্য-সন্নিভ চারুরূপধারী বসিষ্ঠকে দেখিবামাত্র কামভাবে ইচ্ছা করিলেন। ৪০

    অনন্তর বসিষ্ঠ ও বরবৰ্ণিনী অরুন্ধতীকে দেখিবামাত্র মদনাকুল হইয়া বার বার তাহাকে দেখিতে লাগিলেন। ৪১

    হে দ্বিজবরগণ! তাহাদিগের পরস্পরের দর্শনে, সামান্য লোকের ন্যায় মর্যাদা শূন্যভাবে তাহাদিগেরও পরস্পরের অত্যন্ত কাম বৃদ্ধি হইল। ৪২

    অনন্তর, মেধাতিথিনন্দিনী, ধৈৰ্য্য অবলম্বন-পূর্বক আত্মাকে এবং মদনো দ্বিগ্ন হৃদয়কে প্রকৃতিস্থ করিলেন। মহাতেজা বসিষ্ঠও ধৈৰ্য্যাবলম্বনপূর্বক আপনার মদনোন্মথিত চিত্তকে প্রশমিত করিলেন। ৪৩-৪৪

    অনন্তর, দেবী অরুন্ধতী মুনি-সন্নিধান ত্যাগ করিয়া, নিজ কামোদ্বেগের নিন্দা করত সাবিত্রী সমীপে গমন করিতে লাগিলেন। ৪৫

    “হায়! আমি সতীত্ব হারাইলাম” এই চিন্তা সেই মহাসতীর মনে নিরন্তর উদিত হইতে লাগিল। ৪৬

    তাহাতে তিনি সাতিশয় মনোদুঃখে কাতর হইলেন। মনোদুঃখে তাঁহার মুখ মলিন, অঙ্গ সকল স্নান এবং গতি স্খলিত হইতে লাগিল। ৪৭

    নিজ চিত্তকে নিন্দা করত এইরূপ ভাবিলেন;–সতীগণের মর্যাদা, মৃণাল সূত্রের ন্যায় সূক্ষ্ম এবং বুঝি ক্ষণকাল বায়ুর ভারও সহিতে পারে না; তাই তাহা অল্প চাঞ্চল্যেই বিনষ্ট হয়। ৪৮

    ইহাই যে সতীধৰ্ম্মের সারোদ্ধার, ব্রতচারিণী সাবিত্রী স্ত্রীধর্ম অধ্যয়ন করাইয়া আমাকে ইহা বলিয়াছেন। ৪৯

    হায়, আমি আজ পরপুরুষের প্রতি অভিলাষ করিয়া সেই ধর্ম লোপ করিলাম। ৫০

    হায়, আমার ইহ পরকালের কি হইবে? মেধাতিথিনন্দিনী এই রূপ চিন্তা করত দুঃখার্তা হইয়া দেবী বহুলা ও সাবিত্রীর নিকটে উপস্থিত হইলেন। ৫১

    সাবিত্রী অরুন্ধতী সতীকে, তথাবিধ মলিনমুখী দেখিয়া ধ্যান-যোগ অবলম্বনে সমুদয় জানিতে পারিলেন। ৫২।

    অনন্তর সর্বজ্ঞা দিব্যদর্শিনী সাবিত্রী, বসিষ্ঠ অরুন্ধতীর পরস্পর-দর্শন, তাঁহাদিগের উভয়ের অতিদুঃসহ কামোদ্রেক এবং অরুন্ধতীর মালিন্যের নিদান চিন্তা–সকল ব্যাপারই দিব্য-জ্ঞান-বলে জানিতে পারিলেন। ৫৩-৫৪

    অনন্তর, ব্রতচারিণী মহাদেবী সাবিত্রী মেধাতিথি-তনয়ার মস্তকে হস্ত স্থাপন করিয়া এই কথা বলিলেন। ৫৫

    বৎস! সূৰ্য-কিরণ-পরিতপ্ত ছিন্নমূল কমলের ন্যায় তোমার মুখমণ্ডল আজি এমন বিবর্ণ হইল কেন? ৫৬

    হে গুণবতী প্রধানে! বিরল-নীল-জলদাবলি সংবৃত চন্দ্রমণ্ডলের ন্যায় তোমার শরীর এত ম্লান হইল কেন? ৫৭

    ভদ্রে! তোমার মন যেন চিন্তাকুল বোধ হইতেছে, যদি গোপনীয় না হয়, তাহা হইলে তুমি স্বীয় দুঃখকারণ আমার নিকট ব্যক্ত কর। ৫৮

    মার্কণ্ডেয় বলিলেন;–অনন্তর, অরুন্ধতী, এইরূপে জিজ্ঞাসিত হইয়াও লজ্জায় অধোবদনা হইয়া রহিলেন। মাতৃতুল্য গুরুজন সাবিত্রীর নিকট কিছুই বলিতে পারিলেন না। ৫৯

    যখন মেধাতিথি-নন্দিনী কিছুই বলিলেন না, তখন তপস্বিনী সাবিত্রী স্বয়ং সেই সকল কথা প্রকাশ করিয়া বলিতে লাগিলেন। ৬০

    বৎসে! তুমি যে সূৰ্যসন্নিভ ঋষিকে অবলোকন করিয়াছ, তিনি ব্রহ্মার পুত্র বসিষ্ঠ, তিনিই তোমার স্বামী হইবেন। ৬১

    তোমার এবং বসিষ্ঠের পরস্পর দাম্পত্য-বন্ধন বিধাতা পূর্ব হইতেই স্থির করিয়া রাখিয়াছেন; সুতরাং বসিষ্ঠকে দেখাতে সতীত্ব-লোপ হয় নাই। ৬২

    বৎসে! তাহাকে দেখিয়া তোমার মনে যে কামোদ্রেক হইয়াছে, তাহাতেও দোষ নাই, অতএব মনোদুঃখ ত্যাগ কর। ৬৩

    শোভনে! তুমি পূর্বজন্মে কঠোর তপস্যা করিয়া বসিষ্ঠকেই পতিভাবে প্রার্থনা করিয়াছিলে, এই জন্যই তিনি তোমার প্রতি কামভাবাপন্ন হইয়াছেন। ৬৪

    বৎসে! পূৰ্বে তুমি যেরূপ বসিষ্ঠকে পতিত্বে বরণ করিয়াছিলে এবং তথায় যে ভাবে নিরন্তর তপস্যা করিয়াছিলে তৎসমস্ত শ্রবণ কর। ৬৫

    মার্কণ্ডেয় বলিলেন;–সাবিত্রী এই কথা বলিয়া সন্ধ্যার উৎপত্তি, তিনি যে উদ্দেশে চন্দ্রভাগ পৰ্বতে তপস্যা কারন তাহা, বিধাতার বচনানুসারে সন্ধ্যাকে বসিষ্ঠের ব্রহ্মচারিরূপে তপস্যা শিক্ষা দান, তদুপদেশে সন্ধ্যার কঠোর তপস্যা, ভগবান বিষ্ণু প্রসন্ন হইয়া যেরূপে সন্ধার প্রত্যক্ষ গোচর হন তাহা, সন্ধ্যাকে বিষ্ণুর বরদান, মর্যাদা স্থাপন, উপদেশক বসিষ্ঠকে পরজন্মে স্বামী করিতে সন্ধ্যার অভিলাষ, মেধাতিথির যজ্ঞানলে তাঁহার দেহত্যাগ এবং মেধাতিথির কন্যারূপে তাঁহার উৎপত্তি–অরুন্ধতীকে এ সমস্ত কথাই সুবিস্তারে যথাক্রমে বহুলার সহিত বলিলেন। ৬৬-৭০

    অনন্তর, অরুন্ধতী, সাবিত্রীর নিকট সেই কথা ও পূর্বজন্মবৃত্তান্ত শ্রবণে “ইনি আমার মনোগত সকল কথাই জানিতে পারিয়াছেন” ভাবিয়া অত্যন্ত লজ্জাবশতঃ সাতিশয় অধোমুখী হইলেন। আর সাবিত্রীর কথায় তিনি জাতিস্মর হইলেন। ৭১-৭২

    তখন অরুন্ধতী সতী সেই রূপ অধোমুখে থাকিয়াই পূর্বজন্মে যাহা হইয়াছিল, তৎসমস্তই দিব্য জ্ঞানবলে স্মরণ করিলেন। ৭৩

    বিষ্ণুর প্রসাদে পূর্বকালে তিনি দিব্য-দর্শিনী হন, বালকভাব প্রযুক্ত দিব্য-দর্শিত্ব প্রচ্ছন্ন ছিল। ৭৪

    এখন আবার সাবিত্রীর কথায় পূর্বজন্মবৃত্তান্ত স্মরণ হওয়াতে তৎসমস্ত যেন তাঁহার প্রত্যক্ষবৎ বোধ হইতে লাগিল এবং তিনি সমুদয় পূর্ব-জ্ঞান প্রাপ্ত হইলেন। ৭৫

    অরুন্ধতী দেবী পূর্বজন্মের বিষ্ণুদত্ত জ্ঞান পাইয়া “আমি এই বসিষ্ঠকে পূর্বজন্মে মনে মনে পতিত্বে বরণ করিয়াছি” আনন্দ সহকারে স্বয়ং ইহা জানিতে পারিলেন। ৭৬

    বসিষ্ঠ দর্শনে কামোদ্রেক হওয়াতে সতীত্ব নাশ হইল বলিয়া পূর্বে মনে মনে যে আতঙ্ক হইয়াছিল, মেধাতিথি-নন্দিনী, তখন আপনা হইতেই তাহা পরিত্যাগ করিলেন। ৭৭-৭৮

    অনন্তর, সাবিত্রী, অরুন্ধতী সতীকে চিন্তাশূন্য দেখিয়া তাহার সহিত সূৰ্যভবনে গমন করিলেন। ৭৯

    সতী-শ্ৰেষ্ঠা সর্বজ্ঞা সাবিত্রী, অরুন্ধতীকে সূৰ্য-ভবনে রাখিয়া ব্ৰহ্ম-সদনে গমন করিলেন। ৮০

    সাবিত্রী ব্রহ্মাকে প্রণাম করিবামাত্র তৎকর্তৃক জিজ্ঞাসিত হইয়া, সেই অমিত-তেজা সুরশ্রেষ্ঠকে বলিলেন-হে ভগবন। জগদীশ্বর! অরুন্ধতী সতী, মানস পৰ্বতের সানুদেশে আপনার পুত্র বসিষ্ঠকে দেখিয়াছেন। ৮১-৮২

    প্রজাপতে! তাহাদিগের পরস্পরের সন্দর্শনে পরস্পরের সাতিশয় কামোদ্রেক হয় এবং পরস্পরের প্রতি পরস্পরে অভিলাষী হন। ৮৩

    অনন্তর, ধৈর্য্যবলে মদনবিকার প্রশমিত করিয়া অসৎকার্য আচরণ বোধে অত্যন্ত দুঃখিত, অন্যমনস্ক ও লজ্জিত ভাবে স্ব স্ব স্থানে গমন করেন। ৮৪

    সুরজ্যেষ্ঠ! এই ত ব্যাপার; এখন পরিণামে যাহা শুভ ফলপ্রদ হয়, লোক-হিতাভিলাষে তাহা সম্পাদন করুন। ৮৫

    নিখিল জগদগুরু ব্রহ্মা, সাবিত্রীর এই কথা শুনিয়া দিব্যজ্ঞানবলে, ভাবী কার্যের ফলাফল দর্শন করিলেন। ৮৬

    লোকপিতামহ ব্রহ্মা, মনে মনে বলিলেন, “বসিষ্ঠ অরুন্ধতীর বিবাহ সময় এই ত উপস্থিত। ৮৭

    অতএব লোকহিতার্থে তাহা সম্পাদনের জন্য আমি তথায় গমন করি”; মনে মনে ইহা নিশ্চয় করিয়া যথায় বসিষ্ট-অরুন্ধতীর পরস্পরে দর্শন হইয়াছিল, সাবিত্রী-সমভিব্যাহারে সেই মানসপৰ্বত-সানুদেশে গমন করিলেন। ৮৮-৮৯

    পিতামহ তথায় গমন করিলে, বৃষধ্বজ মহাদেব, নন্দি-ভৃঙ্গি-প্রভৃতি অনুচরগণ সমভিব্যাহারে তথায় আসিয়া উপস্থিত হইলেন। ৯০

    ব্ৰহ্মা কর্তৃক ভক্তিভাবে চিন্তিত হইয়া শঙ্খ-চক্র-গদাধর জগদীশ্বর বাসুদেবও ব্রহ্মা এবং শিব যথায় অবস্থিত ছিলেন, তথায় স্বয়ং আসিয়া উপস্থিত হইলেন। অনন্তর, জগৎপ্রভু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর–মেধাতিথির নিকট নারদকে দূত পাঠাইলেন। ৯১-৯২।

    তাহারা বলিলেন, নারদ! তুমি সত্বর চন্দ্রভাগ পৰ্ব্বতে যাও; ঐ পব্বতের উপত্যকা ভূমিতে মহর্ষি মেধাতিথি বাস করেন। ১৩

    আমাদিগের বাক্যে তুমি যথাসময়ে তাহাকে এখানে আনয়ন কর, অর্থাৎ তাহাকে সঙ্গে লইয়া সত্বর তুমি এখানে ফিরিয়া আইস। ৯৪

    নারদও, ব্ৰহ্মা-বিষ্ণু-মহেশ্বরের কথাক্রমে, মহাকাৰ্য সিদ্ধির জন্য মেধা তিথিকে আনিতে সত্বর গমন করিলেন। ৯৫

    সেই দেব-ত্রয়ের কথানুসারে নারদ, মেধাতিথির সহিত সম্ভাষণপূর্বক তাঁহাকে সঙ্গে লইয়া মানস পর্বতে গমন করিলেন। ১৬

    এদিকে ইন্দ্রাদি দেবগণ, ঋষি-তপস্বি-গণ, আর সাধ্য, বিদ্যাধর, যক্ষ, গন্ধৰ্ব্ব, সমস্ত দেবপত্নী, দেবগণের অনুচরবৃন্দ এবং অন্যান্য প্রাণিগণ সকলে মানস পৰ্বত প্রস্থে গমন করিলেন। ৯৭-৯৮

    এইরূপে তথায় দেবগণের সভা হইলে কমলাসন ব্রহ্মা, মেধাতিথিকে আদেশ করত এই কথা বলিলেন—মেধাতিথি! এই দেবসভামধ্যে ব্রাহ্ম বিবাহ বিধি-অনুসারে তোমার ব্রতচারিণী কন্যা অরুন্ধতীকে বসিষ্ঠ-হস্তে সম্প্রদান কর। ৯৯-১০০

    বসিষ্ঠ-অরুন্ধতীর দাম্পত্য-বন্ধন, আমি পূৰ্বেই স্থির করিয়াছি; আর এই সুসঙ্গত কার্য নারায়ণেরও অনুমোদিত। ১০১

    এইরূপ করিলে তোমার বংশের বড়ই যশ হইবে এবং নিখিল জগতের হিতসাধন হইবে; অতএব সম্প্রদান কর, আর বিলম্ব করিও না। ১০২।

    অনন্তর মেধাতিথি ঋষি, ব্ৰহ্মার কথা শুনিয়া অত্যন্ত আনন্দসহকারে সেই সুরশ্রেষ্ঠদিগকে প্রণামপূর্বক “যে আজ্ঞা” বলিলেন। ১০৩

    মেধাতিথি তাঁহাদিগের, বচনানুসারে কন্যা অরুন্ধতীকে লইয়া দেবগণ সমভিব্যাহারে ধ্যানস্থ বসিষ্ঠের সমীপবর্তী হইলেন। ১০৪

    দেবগণপরিবৃত মেধাতিথি মুনি, সমীপে গিয়া ধৰ্মার্থ-কাম-মোক্ষ–এই চতুৰ্বগের প্রতি পৃথক পৃথক ভাবে অনুরক্ত জ্বলন্ত অনল-সন্নিভ, ব্রাহ্মণ্য শোভা-সমুজ্জ্বল নবোদিত দিবাকরের ন্যায় সাতিশয় তেজস্বী মহর্ষি বসিষ্ঠকে মানস পর্বতের কন্দরে আসীন দেখিলেন। ১০৫-১০৭

    অনন্তর, অরুন্ধতী-পিতা মুনিবর মেধাতিথি, তনয় অরুন্ধতীকে অগ্রে করিয়া সংযতচিত্ত বসিকে বলিলেন-হে ভগবন ব্ৰহ্মনন্দন! আমি ব্রাহ্মণ বিবাহ বিধি অনুসারে আপনাকে এই ব্রতচারিণী স্বীয় কন্যাকে দান করিলাম, গ্রহণ করুন। ১০৮

    ব্ৰহ্মন। আপনি আপন ইচ্ছাক্রমে যে যে আশ্রমে বাস করিবেন, এই পতিব্ৰতা সুন্দরী কন্যা তথায় তথায় আপনার প্রতি ভক্তিমতী ছায়ার ন্যায় অনুগত ও সমান ব্ৰত-চারিণী হইয়া আপনার শুশ্রূষা করিবে। ১০৯-১১০

    মার্কণ্ডেয় বলিলেন,–বসিষ্ঠ, মেধাতিথি মুনির এই কথা শুনিয়া এবং ব্ৰহ্মা বিষ্ণু-মহেশ্বর প্রভৃতি দেবগণ সমাগত হইয়াছেন দেখিয়া “এই কাৰ্য্য অবশ্যম্ভাবী” দিব্য-জ্ঞানবলে ইহা নিশ্চয় করিলেন। ১১১-১২

    অনন্তর ব্রহ্মার সম্মতিক্রমে সেই মেধাতিথি-নন্দিনীকে গ্রহণ করিয়া ‘বাঢ়ং’ অর্থাৎ ‘আচ্ছা গ্রহণ করিলাম’ বলিলেন। ১১৩

    মহাত্মা বসিষ্ঠ পাণিগ্রহণ করিলেই সতী অরুন্ধতী, পতি-বসিষ্ঠের চরণযুগলে দৃষ্টি স্থাপন করিলেন। ১১৪

    অনন্তর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং অন্যান্য দেবগণ, বসিষ্ঠ-অরুন্ধতীকে বিবাহবিধি অনুসারে বিবিধ উৎসবে আমোদিত করিতে লাগিলেন। ১১৫

    সাবিত্রী প্রভৃতি দেবীগণ, ইন্দ্রাদি দেবগণ এবং দক্ষ কশ্যপ প্রভৃতি অতি তপস্বী মুনিগণ, ব্রহ্মার কথানুসারে তদীয় পুত্র বসিষ্ঠকে জটাবল্কল পরিধান, চর্ম সমস্ত উন্মোচনপূর্বক মন্দাকিনী জলে স্নান করাইয়া সেই বসিষ্ঠ ও অরুন্ধতী সতীকে সুবর্ণময় নানাবিধ মনোহর দিব্যালঙ্কারে অলঙ্কৃত করিলেন। ১১৬-১৮

    মুনিগণ, তাহাদিগের উভয়কে ভূষিত করিয়া সাজসজ্জাদি সমাধা করিলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বসিষ্ঠ অরুন্ধতীর বিবাহাবভৃথ (বিবাহান্তে স্নান) করাইলেন। ১১৯

    সৰ্ব্বতীর্থ জল সুবর্ণকলসে স্থাপন করিয়া গায়ত্রী ‘দ্রুপদা’ প্রভৃতি আশীর্বাদকর মন্ত্র পাঠ করত স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাহাদিগের উভয়কে স্নান করান। ১২০-২১

    অনন্তর, মহর্ষিগণ, দেবর্ষিগণ–সকলে, উত্তম স্বরে উচ্চারিত ঋগ-যজুঃ-সাম বেদীয় মন্ত্রাবলী পাঠ করত গঙ্গা প্রভৃতি নদীজল দ্বারা বারংবার তাহাদিগের শান্তি বিধান করিলেন। ১২২

    ব্ৰহ্মা, অব্যাহত-গতি ত্রিভুবনসঞ্চারী সূর্যের ন্যায় তেজস্বী একখানি বিমান ও জলপূর্ণ কমণ্ডলু তাহাদিগের যৌতুক দিলেন। ১২৩

    বিষ্ণু সকল দেবতাগণের ঊর্ধ্বে মরীচি প্রভৃতির নিকটে উত্তম দুর্লভস্থান তাহাদিগকে যৌতুক দিলেন। ১২৪

    মহেশ্বর, তাহাদিগকে সপ্তকল্পপৰ্যন্ত বাঁচিবার বর দিলেন। ১২৫

    অদিতি, ব্ৰহ্মনির্মিত স্বীয় কুণ্ডলযুগল, কর্ণ হইতে উন্মোচনপূর্বক মেধাতিথি নন্দিনীকে দিলেন। ১২৬

    তাঁহাকে সাবিত্রী পাতিব্ৰত্য, বহুলা বহু-পুত্রসম্পন্নতা, আর ইন্দ্র ও কুবের বহুতর ধনরত্নাদি দান করিলেন। ১২৭

    অন্যান্য দেবদেবী মুনিগণ–যাহার তথায় আসিয়াছিলেন, তাঁহারা সকলেই প্রত্যেকে বসিষ্ঠ-অরুন্ধতীকে এইরূপে যথাযোগ্য যৌতুক প্রদান করিলেন। ১২৮

    বসিষ্ঠ, স্বর্ণময় সেই মানস পৰ্ব্বতে এইরূপে যথাবিধি অরুন্ধতীকে বিবাহ করিয়া তিনি এবং তাহার পত্নী উভয়েই আনন্দিত হইলেন। ১২৯

    ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের করতল বিগলিত বসিষ্ঠ-অরুন্ধতীর বিবাহাবভৃথ-জল ও শান্তিজল প্রথমে সেই মানসপৰ্বত-কন্দরে পতিত হয়, পরে তাহা আবার সপ্তধা বিভক্ত হইয়া মানসপৰ্বত হইতে হিমালয় পৰ্ব্বতের গুহা সানু ও সরোবরে পৃথক পৃথক ভাবে পতিত হইতে থাকে। ১৩০-৩১

    তন্মধ্যে যে জল দেবভোগ্য শিপ্রসরোবরে পতিত হয়, তাহা হইতেই শিপ্রা নদীর উৎপত্তি; বিষ্ণু শিপ্রানদীকে ভূমণ্ডলে প্রেরণ করেন। ১৩২

    যে জল মহাকৌষিক প্রপাতে পতিত হয়, তাহা হইতে কৌষিকীনদীর উৎপত্তি। ১৩৩

    বিশ্বামিত্র এই নদীকে পৃথিবীতে অবতারিত করেন। ১৩৪

    সে জল উমাক্ষেত্রে মহাকাল সরোবরে পতিত হয়, তাহাতে কাবেরী নবী মহাকাল সরোবর হইতে নিঃসৃত হয়। ১৩৫

    হিমালয় পর্বতের দক্ষিণ পার্শ্বে শিব-সমীপে যে জল পতিত হয়, তাহাতে এক নদীর উৎপত্তি হয়। ১৩৬

    ‘গোমত’ নামক শৈলক্ষণ্ড হইতে নিঃসৃত হওয়াতে তাহার নাম গোমতী। ১৩৭

    পর্বতরাজ হিমালয়ের মৈনাক নামে আত্মসদৃশ পুত্র মেনকার গর্ভ হইতে যে সানুতে ভূমিষ্ঠ হইয়াছিল, তথায় যে জল পতিত হয়, তাহাতে দেবিকা নামে মহানদীর উৎপত্তি; মহাদেব ঐ নদীকে সাগরে প্রেরণ করেন। ১৩৮

    “হংসাবতার” সমীপবর্তী গুহাতে যে জল পতিত হয়, তাহাতে ‘সরযূ’ নাম্নী পুণ্যতমা নদীর উৎপত্তি। ১৩৯

    যে জল খাণ্ডব-বন-সন্নিধানে হিমালয় পর্বতের দক্ষিণ পার্শ্ববর্তী গুহাতে “ইরা” হৃদের মধ্যে নিপাতিত হয়, তাহাতে মহানদী ইরাবতীর উৎপত্তি। ১৪০

    দক্ষিণসমুদ্রগামিনী এই সমস্ত নদী মর্তবাসীদিগকে স্নান-পান-সেবনে জাহ্নবীর ন্যায় ফলদান করিয়া থাকেন। ১৪১

    এই সমস্ত নদী ধর্ম-অর্থ-কাম-মোক্ষের নিদান এবং চিরকাল-স্থায়িনী। ১৪২

    এই সপ্ত মহানদী দেবগণের সতত ভোগ্য। ১৪৩

    সুরগণ সমীপে বসিষ্ঠ-অরুন্ধতীর বিবাহ কালে সদা পবিত্ৰম-সলিলা সপ্ত, নদীর এইরূপে উৎপত্তি হইল। ১৪৪

    তখন বসিষ্ঠ, অরুন্ধতীকে এইরূপে বিবাহ করিয়া তাহার সহিত বিমান যোগে দেবদত্ত স্থানে গমন করিলেন। ১৪৫

    মুনিবর বসিষ্ঠ, ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের বচনানুসারে নিখিল ত্রিভুবনের লোকের হিতার্থে ঘুরিতে লাগিলেন। ১৪৬

    যুগ-গুণানুরূপ শরীর বেশ ভাবাদি করিয়া সকলকে ধর্মকাৰ্য্যে তৎপর করত অপ্রমত্তভাবে প্রসন্নচিত্তে ত্রিলোক বিচরণ করেন। ১৪৭

    বসিষ্ঠ, পূর্বকালে এইরূপে দেবগণের কথায় ভুবনহিতের জন্য অরুন্ধতীকে বিবাহ করেন। ১৪৮

    যে ব্যক্তি, এই ধর্মসাধক উপাখ্যান নিত্য শ্রবণ করিবে, সে সৰ্বমঙ্গলযুক্ত চিরজীবী এবং ধনবান হইবে। ১৪৯

    যে রমণী সৰ্ব্বদা এই অরুন্ধতী-উপাখ্যান শ্রবণ করিবে, সে ইহলোকে পতিব্রতা হইয়া পরলোকে স্বর্গ লাভ করিবে। ১৫০

    সৰ্ব্বদা যশ, কীর্তি এবং পুণ্যবর্ধনকারী এই আখ্যানই পরম স্বস্ত্যয়ন ও পরম ধর্ম। ১৫১

    ইহা বিবাহে শ্রবণ করাইলে স্ত্রীপুরুষের দীর্ঘজীবন, পুংসবনে শ্রবণ করাইলে পুত্রজন্ম, যাত্রাকালে শ্রবণ করাইলে কার্যসিদ্ধি আর শ্রাদ্ধে শ্রবণ করাইলে পিতৃলোকের প্রীতি হইয়া থাকে। ১৫২

    যেরূপে অরুন্ধতী অতি পতিব্রতা ও মহাত্মা বসিষ্ঠের ভাৰ্য্যা হইলেন, তোমাদিগকে তৎসমস্তই এই বলিলাম। ১৫৩

    অরুন্ধতী যাহার কন্যা, যেরূপে যথায় উৎপন্ন হন, ব্ৰহ্মা-বিষ্ণু-মহেশ্বরের বচনে যেরূপে তিনি, বসিষ্ঠকে পতিভাবে বরণ করেন, পুণ্যজনক পাপনাশক আয়ুবর্ধন আরোগ্যকর গুহ্যতিগুহ্যতম সেই-সমস্ত কথাই আমি তোমাদিগকে বলিলাম। ১৫৪-৫৫

    যে ব্যক্তি বিপ্র-সভামধ্যে অন্ততঃ একবারও এই পুণ্যপুঞ্জসাধন ও মঙ্গলকর ইতিহাস শ্রবণ করাইবে, সে পাপ-জাল বিমুক্ত হইয়া দেহান্তে পরলোকে মুনি গণের সাহায্য লাভপূর্বক অমরত্ব প্রাপ্ত হয়। ১৫৬

    ত্রয়োবিংশ অধ্যায় সমাপ্ত। ২৩

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশ্রীশ্রীচণ্ডী – অনুবাদ : পঞ্চানন তর্করত্ন
    Next Article ওয়ারলক – উইলবার স্মিথ

    Related Articles

    পঞ্চানন তর্করত্ন

    শ্রীশ্রীচণ্ডী – অনুবাদ : পঞ্চানন তর্করত্ন

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }