Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কালিকা পুরাণ (কালিকাপুরাণম্‌) – পঞ্চানন তর্করত্ন সম্পাদিত

    পঞ্চানন তর্করত্ন এক পাতা গল্প667 Mins Read0
    ⤶ ⤷

    ৩০. বরাহ-শরভসংগ্রাম

    ত্রিংশ অধ্যায় – বরাহ-শরভসংগ্রাম

    মার্কণ্ডেয় বলিলেন,–তদনন্তর দেবগণ লোকহিতের নিমিত্ত দেবেন্দ্র এবং দেবযোনি-সমূহের সহিত মন্ত্রণা করিতে আরম্ভ করিলেন। ১

    এবং ইন্দ্রাদি দেবগণ যুক্তি করিয়া অনাদি দেবাদিদেব শরণাগতপালক ভগবানের শরণ লওয়াই শ্রেয়স্কর বিবেচনায় মুনিগণের সহিত জগৎপতি বাসুদেব গরুড়ধ্বজ গোবিন্দের সমীপে গমন করত প্রণতিপূর্বক স্তব করিতে আরম্ভ করিলেন। ২-৩

    হে দেবাদিদেব! আপনি জগৎসৃষ্টির মূলীভূত কারণসমূহের কারণ; হে কালরূপিন! মহাপুরুষ! ভগবন্! আপনি স্থূলরূপে জগদ্ব্যাপী হইয়াও সূক্ষ্ম রূপে প্রকাশ পাইতেছেন। ৪

    হে পুরুষোত্তম পরমেশ্বর! আপনি এই জগৎপ্রপঞ্চের সৃষ্টি-স্থিতি-বিনাশ কারী। এবং আপনি স্বয়ং মায়া স্বরূপে জগৎ মোহিত করিতেছেন। হে পরমেশ্বর! ভূত-ভবিষ্যৎ-বৰ্তমানাত্মক ত্রিকালের যে কিছু বস্তু আছে, সকলই আপনার স্বরূপ। অর্থাকাঙ্ক্ষী দরিদ্রগণ আপনাকে লাভ করিলে অকিঞ্চিৎকর অর্থাভিলাষে জলাঞ্জলি দিয়া কৃতার্থ হয়। কামুকগণ আপনাকে পাইলে সকাম হইয়া অসুখকর কামক্রীড়া হইতে পরাঙ্মুখ হয়। ৫-৭

    ধর্মপরায়ণগণ স্বীয়ধর্মবলে আপনার দর্শন পাইয়া আত্মাকে চরিতার্থ করে এবং মুমুক্ষুগণ আপনার দর্শনে মোক্ষধাম প্রাপ্ত হয়। হে সৰ্বাত্মক। কামুক, অর্থী, ধার্মিক এবং মুমুক্ষু প্রভৃতি সকলেই আপনার স্বরূপ। ৮

    আপনার মুখ হইতে ব্রাহ্মণ, বাহু হইতে ক্ষত্রিয়, ঊরু হইতে বৈশ এবং চরণ হইতে শূদ্ৰজাতি উৎপন্ন হইয়াছে। ৯

    হে বিভো! আপনার নেত্র হইতে সূর্য, মন হইতে চন্দ্র এবং কর্ণ হইতে প্রাণ-অপান-প্রভৃতির সহিত পবনদেব জন্মিয়াছেন। ১০

    আপনার মস্তক হইতে স্বর্গাদি উৰ্দ্ধলোক, নাভিমণ্ডল হইতে আকাশ এবং চরণকমল হইতে পৃথিবী উৎপন্ন হইয়াছেন। ১১

    আপনার কর্ণের অগ্রভাগ হইতে দিক্‌ এবং জঠর হইতে জগতের উৎপত্তি হইয়াছে। ১২

    আপনি নির্গুণ এবং নিৰ্ম্মল হইয়াও গুণবান্ অদ্বিতীয় স্বরূপ হইয়াছেন। হে অচ্যুত জগন্নাথ! আপনি উৎপত্তি, স্থিতি এবং লয় প্রভৃতি দেহি ধর্মহীন পরমেশ্বর। ১৩

    আর দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, দেবগণ, সাধ্য, যক্ষ, মরুগণ এবং মুমুক্ষু যোগিগণ আপনার ধ্যানে কাল অতিবাহিত করেন। ১৪

    বিশেষজ্ঞ পরাশরাদি নিঃস্পৃহ মুনিগণ আপনাকে চিরানন্দময় বলেন এবং আপনিই সংসাররূপ বৃক্ষের মূল আলবাল (জলদান স্থান) এবং ফলের স্বরূপ। ১৫

    হে কমলকর! আপনি হস্তচতুষ্টয় অসি, চক্র, পদ্ম এবং ধনু ধারণ করিয়া পদ্মার সহিত শোভা পাইতেছেন; এবং সুমেরুশিখরোপরি সজল-জলদ যেরূপ শোভা পায়, আপনিও গরুড়োপরি আরোহণ করিয়া তাহা হইতে অধিক শোভায় শোভিত হন। ১৬

    আপনিই দেবশ্রেষ্ঠ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং আপনিই সকল বস্তুর স্বরূপ। ব্ৰহ্মা, শিব এবং লোকপাল–আমাদের গুণ, স্মরণ করিবার যোগ্য নহে। অতএব হে ভক্তভয়হারিন্! আমরা ভয় হেতু আপনার আশ্রয় গ্রহণ করিলাম, আমাদিগকে রক্ষা করুন। ১৭

    মার্কণ্ডেয় বলিলেন,–ভূতভাবন ভগবান এই প্রকার ইন্দ্রাদি দেবগণের স্তবে তুষ্ট হইয়া মেঘগর্জনের ন্যায় গম্ভীর রবে বলিলেন,–হে দেবগণ! তোমরা যে ভয়-নিমিত্ত আগমন করিয়াছ এবং আমার দ্বারা কি প্রকারে সেই ভয় শান্তি হইবে, তাহা শীঘ্র বল। ১৮-১৯

    দেবগণ বলিলেন, যজ্ঞ-বরাহের ক্রীড়াহেতু পৃথিবী প্রতিদিন শীর্ণ বিশীর্ণ হইতেছেন। লোক সকল সেই উদ্বেগে শান্তি লাভ করিতেছে না। ২০

    শুষ্ক অলাবু ফলের উপরে আঘাত করিলে সে যে প্রকার খণ্ড খণ্ড হয়, যজ্ঞ বরাহের খুরের আঘাতে পৃথিবীও সেইরূপ বিদীর্ন হইতেছেন। ২১

    বরাহদেবের সুবৃত্ত, কনক এবং ঘোরনামক প্রলয়াগ্নির ন্যায় তেজস্বী যে তিনটি পুত্র আছেন, তাহারাও আঘাতে পৃথিবীকে জীর্ণ করিতেছেন। ২২

    হে জগদীশ্বর! তাহাদের কর্দম-ক্রীড়া-হেতু মানসাদি উত্তম উত্তম সরোবর সকল ভগ্ন হইয়াছে, অদ্যাপি পূর্ববৎ শোভা ধারণ করিতেছে না। ২৩

    মহাবল বরাহপুত্রগণ মন্দারাদি দেবতরু সকলকে ভগ্নপ্রায় করিয়াছেন। পারিজাত তরু–পুষ্প, ফল, পত্র প্রভৃতি দ্বারা দেবগণের তৃপ্তিসাধন করিতেছে। ২৪

    হে মহাবাহো! যে কালে সুবৃত্তাদি বরাহপুত্রগণ, অত্রি গিরির উন্নতশিখর হইতে লবণ সমুদ্রের জলে লম্ফ প্রদান করেন, সেই সময়ে তাহাদের লম্ফন-বেগে উত্থিত জল-প্রবাহে ত্রিভুবন মগ্নপ্রায় হয়। ২৫

    লোক সকল জলমগ্ন হইয়া প্রাণভয়ে চতুর্দিকে পলায়ন করত প্রাণরক্ষার নিমিত্ত পুত্ৰকলহ ত্যাগ করিয়া দেশদেশান্তরে ধাবমান হয়। ২৬

    যজ্ঞবরাহপুত্রগণ যেকালে ইচ্ছানুরূপ স্বর্গে গমন করেন, তাহাদের দর্শনে অতিশয় ভীত হইয়া ইতস্তত পলায়ন করিয়াও চিত্তের শান্তিলাভ করিতে পারেন নাই। ২৭

    ক্রীড়াপরায়ণ বরাহপুত্রগণ, পৰ্বত সকলের শৃঙ্গ ধারণ করিয়া পৃথিবীতে নিক্ষেপ করে, পৃথিবীও পৰ্বত-পতন-বেগ সহ্য করিতে না পারিয়া অধোগামিনী হন। ২৮

    হে জগদীশ্বর বৈকুণ্ঠনাথ! এই প্রকার বরাহপুত্রগণের ক্রীড়ায় ত্রিলোক বিনষ্টপ্রায় হইতেছে। অতএব হে ধরাপতে! আপনি ধরার প্রতি সদয় হউন। ২৯

    মার্কণ্ডেয় বলিলেন;–জনার্দন দেবগণের এই প্রকার বাক্য শ্রবণ করিয়া ব্রহ্মা এবং মহেশ্বরকে বিশেষরূপে বলিতে আরম্ভ করিলেন। ৩০

    যে নিমিত্ত দেবগণ এবং প্রজাগণ মহাদুঃখ পাইতেছে এবং পৃথিবীও বিদীর্ণ হইতেছে, এই সকল দুঃখের কারণস্বরূপ বরাহদেহ ত্যাগ করিব; কিন্তু সুখাসক্ত সেই দেহকে স্বেচ্ছাক্রমে ত্যাগ করিতে সমর্থ হইতেছি না। ৩১

    অতএব হে মহাদেব! তোমার যত্নে আমি বরাহদেহ ত্যাগ করিব। ৩২

    ব্ৰহ্মন্! তুমি মহাদেবকে নিজ তেজে পুষ্ট কর। দেবগণ মহাদেবকেও আপ্যায়িত করুন। ৩৩

    মহাদেব সকলের উৎসাহে যজ্ঞবরাহকে বিনাশ করুন! রজস্বলার সঙ্গমে এবং ব্রাহ্মণাদির বধহেতু পাপপূর্ণ প্রাণকে স্বচ্ছন্দে ত্যাগ করিব। ৩৪

    প্রায়শ্চিত্ত দ্বারা অখণ্ডনীয় পাপের এই প্রকারে প্রায়শ্চিত্ত হইবে। কেননা, প্রাণত্যাগ করিলে সকল পাপ হইতে মুক্তি হয়। ৩৫

    প্রজাপণের পালনার্থে আমার জন্ম, সেই প্ৰজাই যখন আমার নিমিত্ত প্রতিদিন মহাদুঃখ অনুভব করিতেছে, তখন প্রজাহিতের নিমিত্ত আমি শীঘ্রই বরাহদেহ পরিত্যাগ করিব। ৩৬

    মার্কণ্ডেয় বলিলেন,–ব্ৰহ্মা এবং মহাদেব এই প্রকার ভগবানের বাক্য শ্রবণ করিয়া বলিলেন, হে গোবিন্দ! আপনি আপনার আদেশানুরূপ কাৰ্য্য করুন। ৩৭

    ভগবান বাসুদেব দেবগণকে স্ব স্ব স্থানে গমনের আদেশ করিয়া বরাহদেহ হইতে স্বকীয় তেজ আকর্ষণের নিমিত্ত ধ্যানপর হইলেন। ৩৮

    মাধব ক্রমশ বরাহ-দেহ হইতে তেজ আকর্ষণ করিলে সেই দেহ সত্ত্বহীন হইল দেখিয়া মহাদেব দেবগণের সহিত তেজোহীন বরাহদেবের সমীপে উপস্থিত হইলেন। ৩৯-৪০

    ব্ৰহ্মাদি দেবগণ মহাদেবের তেজ বিস্তারের নিমিত্ত পশ্চাৎ পশ্চাৎ আগমন করিলেন। ৪১

    নিজ নিজ তেজ মহাদেবের দেহে সঞ্চার করায় তিনি অত্যন্ত বলবান হইলেন। ৪২

    তদনন্তর মহাদেব উৰ্দ্ধ এবং অধোদেশে অষ্টচরণ সমন্বিত ভয়ানক শরভরূপ ধারণ করিলেন। ৪৩

    দুইলক্ষ যোজন উন্নত, দেড়লক্ষ যোজন বিস্তৃত, ঊর্ধ্বে একলক্ষ যোজন বিস্তৃত। ৪৪

    পার্শ্বে অর্ধ লক্ষ যোজন পরিমাণে দীর্ঘ বরাহশরীর বৃদ্ধি পাইল। ৪৫

    তদনন্তর যজ্ঞবরাহ, মস্তক দ্বারা চন্দ্র-স্পর্শী সুদীর্ঘ নাসিকা এবং নখরবিশিষ্ট অঙ্গারের ন্যায় কৃষ্ণবর্ণ বিস্তৃতমুখে অষ্ট-দন্ত-শোভিত। ৪৬-৪৭

    শরীরানুরূপ-দীর্ঘ পুচ্ছধারী, পৃষ্ঠদেশে পাদচতুষ্টয় দ্বারা বিরাজমান, মুখে ভয়ানক শব্দকারী এবং ইতস্ততঃ শরীরবিস্তারী শরভরূপী মহাদেবকে দর্শন করিলেন। ৪৮

    সুবৃত্ত, কনক, ঘোর এই তিন জন মহাবল ভ্রাতা শরভের বেগে আগমন দর্শন করিয়া ক্রোধান্ধ হইলেন! ৪০

    তাহারা একেবারে শরভশরীরে পোত্রের দ্বারা প্রচণ্ড আঘাত করিতে আরম্ভ করিলেন। ৫০

    বরাহ-পুত্ৰত্ৰয় মায়াতে শরভের ন্যায় দীর্ঘ হইয়া বিষম প্রহারে শরভকে ভূতলে নিক্ষেপ করিল। ৫১

    শরভ, বরাহপুত্রগণের বিষম পোত্র-প্রহারে পৃথিবী হইতে গম্ভীর সমুদ্রজলে পতিত হইলেন। ৫২

    মকরাদি হিংস্ৰজলজন্তুপূর্ণ মহোদধিতে শরভ পতিত হইলে বরাহপুত্রগণ ক্রোধবশতঃ লম্ফপ্রদান করিয়া সমুদ্রজলে নিপতিত হইল। ৫৩

    হে দ্বিজগণ! যজ্ঞবরাহ সুবৃত্তাদির সমুদ্রজলে পতন দেখিয়া পুত্রস্নেহে এবং শত্রুর প্রতি রোষ প্রকাশ করিয়া সমুদ্রে লম্ফ প্রদান করিলেন। ৫৪

    তাহাদের পতনবেগে স্বর্গবাসী দেবগণ এবং গ্রহ নক্ষত্রগণ ভগ্ন হইল। ৫৫

    কোন কোন দেব নিহত হইয়া পৃথিবীতে পতিত হইলেন। কোন কোন জ্ঞানিদেব মহর্লোক আশ্রয় করিলেন। ৫৬

    নক্ষত্ৰগ্ৰহ রাশিচক্র হইতে মহীতলে পতিত হইয়া –হে দ্বিজগণ। পৃথিবীকে দীপ্তিরাশি দ্বারা পরিপূর্ণ করিল। ৫৭।

    তাহাদের পতনবেগে যে প্রচণ্ড বায়ু উৎপন্ন হইয়াছিল, সেই বায়ু কর্তৃক চালিত হইয়া বৃহৎ বৃহৎ পৰ্বত সকল পৃথিবীতে ভগ্নশৃঙ্গ হইয়া পতিত হইতে লাগিল। কোন কোন পৰ্বত ঐভাবে সমুদ্রজলে পতিত হইল। ৫৮-৫৯

    কোন পৰ্বত, পৰ্ব্বতের উপর পতিত হইয়া পার্বত্য জীবজন্তু এবং বৃক্ষ সকলকে নাশ করত পৃথিবীতে স্থির হইল। ৬০

    কোন পৰ্বত বায়ু দ্বারা বিমর্দিত হইয়া পতনবেগে পৃথিবীস্থ জন্তুসকল নষ্ট করিল। অচল সকল পৃথিবীতে পতিত হইয়া পরস্পর সঙ্ঘর্ষণে চলৎশক্তি সম্পন্নের ন্যায় দৃষ্ট হইয়াছিল। ৬২-৬১

    সপুত্র যজ্ঞবরাহ, শরভ এবং বিশালশৃঙ্গ পৰ্বতগণ সমুদ্রে পতিত হইয়া জল উচ্ছলিত করিয়াছিলেন। ৬৩

    তাঁহাদের পতনবেগে সলিলরাশি উৎক্ষিপ্ত হইলে সাগরসমূহ কিঞ্চিৎকাল পরে নির্জলবৎ হইয়াছিল। ৬৪

    তাঁহাদের উৎক্ষিপ্ত জল-প্রবাহে পৃথিবী পূর্ণ হইলে প্রজা সকল নষ্ট হইতে লাগিল। মরণদশাপন্ন প্রজা সকল জলে সন্তরণ করত শরণার্থী হইয়া ম্রিয়মাণ হইল। ৬৫

    ‘হা পিতঃ! হা মাতঃ! হা ভ্রাতঃ! হা সুত!’ ইত্যাদি সম্বোধনে করুণস্বরে রোদন করিতে করিতে মৃত্যুমুখে পতিত হইতে লাগিল। ৬৬

    যে দিকে শরভ, বরাহগণের সহিত নিপতিত হইয়াছিলেন, সেইদিকে পৃথিবী তাহাদের চরণভরে বিদীর্ণ হইয়া মগ্ন হইলেন। ৬৭

    অপর দিকে বরাহাদির পরাক্রমে চঞ্চলা পৃথিবী পৰ্বতসহ উত্থিত হইয়া জনলোকে উঠিল। ৬৮

    শরভ, সেইকালে ভয় এবং শ্ৰমান্বিত হইয়া বরাহবিক্রম হেতু চঞ্চলা, জন লোকগামিনী পৃথিবীকে সোপানপংক্তির ন্যায় দর্শন করিয়া বিস্ময়ান্বিত হইলেন। ৬৯-৭০

    তদনন্তর বরাহগণ পোত্র (মুখাগ্র) প্রহার, খুরাঘাত, দন্তপ্রহার এবং ভয়ানক গাত্রনিক্ষেপ দ্বারা যুদ্ধ করিতে আরম্ভ করিলেন। ৭১

    শরতও দন্তাগ্রপ্রহার, তীক্ষ্ণ নখাঘাত, পুচ্ছাঘাত এবং ভয়ানক মুখাঘাত দ্বারা যজ্ঞবরাহ এবং তৎপুত্রগণের সহিত যুদ্ধ করিতে লাগিলেন। ৭২।

    একক শরভ বরাহচতুষ্টয়ের সহিত সমানভাবে সহস্র বৎসর পর্যন্ত তুমুল সংগ্রাম করিলেন। ৭৩

    তাঁহাদের বেগের সহিত প্রহার, ভ্রমণ, গমন, আগমন, আস্ফোটন এবং বিকট শব্দে কদ্রুপুত্রগণের সহিত পন্নগসমূহ পাতালমধ্যে প্রবেশ করিল। ৭৪

    তদনন্তর তাহারা সমুদ্র হইতে পৃথিবীর উপর উত্থান করিয়া পরস্পর যুদ্ধ করত ভূমিসাৎ হইলেন। ৭৫

    অনন্ত কচ্ছপের সহিত অতিকষ্টে বহু পরিশ্রমে পৃথিবী ধারণে যত্ন করিয়া ছিলেন এবং তাহারা অলৌকিক পরাক্রম প্রকাশ করায় ভগ্নমস্তক হইয়া বহু সন্তাপ অনুভব করিয়াছিলেন। ৭৬

    অনন্ত, স্ববশে পৃথিবীকে অপেক্ষাকৃত সমভূমিতে পরিণত করিলে, জল প্রবাহে জলজন্তুর সহিত পরস্পর যুধ্যমান বরাহগণ এবং শরভ নিবিষ্ট হইলে উদ্বেল সমুদ্রজলে জগৎ জলমগ্ন হইল। ৭৭-৭৮

    তখন সুরজ্যেষ্ঠ ব্রহ্মা হরিকে চিন্তা করিয়া বলিতে আরম্ভ করিলেন, ভগবন্! ত্রিভুবনবাসী সুরাসুর মানব সকলে নষ্ট হইয়াছে। ৭১

    স্থাবর জঙ্গমাত্মক জগৎও বিধ্বস্ত হইয়াছে। হে জগন্নাথ! দেব, দানব, গন্ধৰ্ব্ব, দৈত্য এবং সরীসৃপ (সর্পাদি) এবং তপস্বী মুনিগণ সকলে অকালে নষ্ট হইয়াছে। ৮০

    হে জগৎপতে! আপনি সকলের পালক এবং প্রভু। অতএব আমাদিগকে এবং পৃথিবীকে রক্ষা করুন। ৮১

    বরাহদেবকে উপসংহার করিয়া চরাচরের সহিত পৃথিবীকে সংস্থাপন করুন। ৮২

    ভগবান, ব্রহ্মার এই বাক্য শ্রবণ করিয়া ত্রিভুবন সংস্থাপনার্থে যত্নবান হইলেন। ৮৩

    তদনন্তর বেদপ্রতিপাদ্য এবং বেদস্থাপক হরি, রোহিত মৎস্যরূপী হইয়া লোকহিতের নিমিত্ত সপ্তর্ষিমণ্ডল এবং বেদসকল ধারণ করিলেন। ৮৪

    বসিষ্ঠ, অত্রি, কাশ্যপ, বিশ্বামিত্র, গৌতম, জমদগ্নি তপোবন ভরদ্বাজকে পৃষ্ঠে স্থাপন করিয়া উত্তম নৌকায় আরোহণ করত জলমধ্যে উপস্থিত হইলেন। ৮৫

    তদনন্তর, ভগবান্ মহাদেবকে সন্তুষ্ট করিবার নিমিত্ত তাহার সহিত বরাহদেবের যে স্থানে ভয়ঙ্কর যুদ্ধ হইয়াছিল, সেই স্থানে গমন করিলেন। ৮৬

    ভগবান, বরাহগণের পোত্রাঘাতে অতিশয় পীড়িত এবং শ্রমযুক্ত মহাদেবকে বিস্তৃত বদনে দীর্ঘনিঃশ্বাস পরিত্যাগ করিতে করিতে সমীপাগত দেখিয়া দেবগণের সম্মুখে নৃসিংহ মূর্তিকে স্মরণ করিলেন। ৮৭

    ভগবান স্মরণমাত্রেই যজ্ঞবরাহের হিতের নিমিত্ত লোকস্ৰষ্ঠা নরসিংহদেবের আগমনদৰ্শন করিয়া তদীয় শরীর হইতে নিজতেজ আকর্ষণ করিলেন। ৮৮

    বরাহগণ এবং শরভ, নৃসিংহশরীর হইতে সূৰ্য্যসদৃশ তেজ বিষ্ণুতে প্রবিষ্ট হইল দর্শন করিলেন। বরাহ, নৃসিংহদেবকে নিস্তেজ দর্শন করিয়া ঘন ঘন নিশ্বাস ত্যাগ করিতে লাগিলেন। ৮৯

    তদনন্তর, বরাহনিশ্বাসে ভয়ঙ্কর তীক্ষ্ণদন্তবিশিষ্ট বৃহৎপরিমাণ অনেক বরাহ উৎপন্ন হইল। তাহারা নির্ভয় চিত্তে অনেক প্রকার মায়া অবলম্বন করিয়া শরভরূপী মহাদেবকে আঘাত করিতে লাগিল এবং নৃসিংহের সাহায্যে ঘোর সংগ্রাম আরম্ভ করত মহাদেবকে বিমথিত করিল। ৯০

    মায়াবলে বরাহগণ কখন ভয়ঙ্কর পক্ষী, কখন গো, অশ্ব এবং মনুষ্য রূপ ধারণ করিয়া কখন নৃসিংহ বরাহ এবং শৃগাল প্রভৃতি নানা প্রকার ভয়ঙ্কর রূপ প্রকটন করিয়া মহাদেবকে অতিশয় ব্যথাযুক্ত করিলে ভগবান্ মহাদেবের সমীপে উপস্থিত হইলেন এবং শরভরূপী মহাদেবকে নিজ কর দ্বারা স্পর্শ করত নিজ শরীরস্থিত তেজ তাহার দেহে সঞ্চার করিলেন। ১১-৯৩

    অনন্তর মহাদেব, সৰ্ব্বলোকনিয়ন্তা বিষ্ণুর স্পর্শে ব্যথাহীন এবং আনন্দিত হইয়া পূৰ্ব্বাপেক্ষা অধিক বল ধারণ করিলেন। ৯৪

    তদনন্তর পরাক্রমশালী শরভের ভয়ঙ্কর-শব্দে চতুর্দশ ভুবন পূর্ণ হইল। ৯৫

    মহাদেবেরও প্রচণ্ড শব্দকালে মুখ হইতে হে ফুৎকারনিকর বহির্গত হইয়া ছিল, সেই ফুৎকার হইতে মহাবল তেজস্বী প্রমথগণ উৎপন্ন হইল। ৯৬

    বরাহের নিশ্বাসে নানারূপী যে প্রকার মায়াবিগণ উৎপন্ন হইয়াছিল; তাহা অপেক্ষা বলবান্ কুক্কর, বরাহ, উষ্ট্র, প্লবগ, গোমায়ু, গো, ভল্লুক, মার্জার, মাতঙ্গ, শিশুমার, সিংহ, ব্যাঘ্র, সর্প, ইন্দুর, হয়গ্রীব, হয়মুখ, মহিষ, মনুষ্য, মৃগ, মেষ, কবন্ধ (মস্তকহীন), পাদহীন, বিহস্ত, বহুহস্ত, শরভ, কৃকলাস, মৎস্যবক্ত্র, গ্রীবাবক্ত্র, হ্রস্ব, দীর্ঘ, কৃশ, চতুষ্পদ, অষ্টপাদ, ত্রিপাদ, দ্বিপাদ, একপাদ, ভুরিহস্ত, যক্ষ-কিন্নর-অশ্বাকৃতি, পক্ষযুক্ত, লম্বোদর, মহোদর, দীর্ঘোদর, স্থূলকেশ, বহুকর্ণ, বিকর্ণ, স্থূলাধর, দীর্ঘদন্ত, দীর্ঘশ্মশ্রু প্রভৃতি ত্রিভুবনে যতপ্রকার জন্তু আছে, তাহাদের প্রত্যেকের সমনাবয়ব চতুর্দশটী করিয়া পুত্রের সহিত গণসকল শিবের মুখনিৰ্গত ফেন হইতে উৎপন্ন হইল। ৯৭-১০৩

    স্থাবর জঙ্গমাত্মক ভুবনে সে প্রকার কোন জন্তু ছিল না। যাহাদিগের সমানরূপিগণ–শিব হইতে উৎপন্ন হয় নাই। ১০৪

    শিবগণ সকলে ভিন্দিপাল, খড়্গ, পরিঘ, তোমর, অঙ্কুশ, অসি, পাশ, শঙ্কু, খট্বাঙ্গ, ত্রিশূল, কপাল, শক্তি, দাত্র, শূলী, রীশাগ্র, যষ্টি, ভিত্তি, কণ্টক, পাশ, শরাতিগ, কোদণ্ড প্রভৃতি অস্ত্রসমূহ দ্বারা ভয়ানক রূপ ধারণ করিয়াছিল; এবং বলবানগণ জটা, চন্দ্র এবং কপাল প্রভৃতি শৈব লক্ষণে উপলক্ষিত হইয়াছিল। ১০৫-১০৮

    কোন কোন গণ মহাদেবের রূপ ধারণ এবং বাহনে আরোহণ করিয়া তাহার ন্যায় জটাকীর্ণ মস্তকে অর্ধচন্দ্র ধারণ করত কিরণমণ্ডলে দিন্মণ্ডল উদ্ভাসিত করিয়াছিলেন। কেহ বা মহাদেবের ন্যায় অর্ধাঙ্গে পৰ্বত-নন্দিনীকে ধারণ করিয়া রমণোৎসুক হইয়াছিলেন। ১০৯

    হে দ্বিজগণ! সকলেই স্বেচ্ছাক্রমে আকাশাদি বিচরণ করিতে পারেন, কেহ নীলোৎপলের ন্যায় শ্যামবর্ণ, কেহ বা শুক্লবর্ণ, কেহ লোহিতবর্ণ এবং রক্ত, পীত, চিত্র, হরিত, কপিল, অর্ধপীত, অৰ্দ্ধনীল, ধবল, পীন, অৰ্দ্ধকৃষ্ণ, অর্ধশুক্ল, একবর্ণ, দ্বিবর্ণ, ত্রিবর্ণ, বহুবর্ণ, চতুর্থবর্ণ, পঞ্চমবর্ণ, ষষ্ঠবর্ণ এবং দশবর্ণ বিশিষ্ট প্রমথ ডিণ্ডিম, পটহ, শঙ্খ, ভেরী, বংশ, ঝর্ঝর, ঝর্ঝরি, মর্দল, বীণা, তন্ত্রী, পঞ্চতন্ত্রী, নর্দট, দৰ্দর, গোমুখ, নরক, কুণ্ড এবং করতাল প্রভৃতির বাদ্য এবং উচ্চহাস্যদ্বারা ত্রিভুবন আন্দোলিত করিয়া আনন্দিতচিত্তে বরাহের সম্মুখে উপস্থিত হইলেন। ১১০-১১৬

    শরভরূপী মহাদেব নিজগণকে আজ্ঞা দিলেন; হে মহাবলগণ! তোমরা ক্রূর নিষ্ঠুর হইয়া ক্রূরকৰ্ম্মা বরাহগণকে নিষ্ঠুর আঘাত কর। ১১৭

    তদনন্তর নানাপ্রকার অস্ত্রধারী প্রমথগণ মহাদেবের আদেশে বরাহগণের সহিত ক্রূর দৃষ্টিতে ঘোরতর সংগ্রাম আরম্ভ করিলেন। ১১৮

    আকাশচারী শরভ এবং বরাহের গণ জলপূর্ণ ভূমণ্ডল ত্যাগ করিয়া আকাশমধ্যেই সমভাবে যুদ্ধ করিতে লাগিলেন। ১১৯

    তদনন্তর প্রলয়পবন যে প্রকার পয়োধির দুরবস্থা করে, সেই প্রকার মহাবল প্রমথগণ বরাহের গণকে নষ্ট করিল। ১২০

    বরাহ, স্বকীয়গণের সহিত বরাহসমূহের নাশ দেখিয়া পূর্ব পশ্চাৎবৃত্তান্ত চিন্তা করিতে আরম্ভ করিলেন। ১২১

    ভগবান, বরাহকে চিন্তান্বিত দর্শন করিয়া সকল বৃত্তান্ত তাহার মনোগোচর করিলেন এবং বরাহও দেহত্যাগ করাই শ্রেয়স্কর বিবেচনা করিলেন। সেই কালে মহাবল শরভরূপী ভর্গ মহাদেব, দন্তাঘাতে নরসিংহকে দুইখণ্ড করিলেন। ১২২-১২৩

    নরসিংহ, শরভদন্তাঘাতে দুইখণ্ড হইলে তাহার নররূপ অর্ধ দেহ হইতে মহাতপা দিব্যাকৃতি মুনিরূপী নর এবং সিংহাকৃতি অৰ্ধদেহ হইতে মহাতপস্বী নারায়ণ নামক জনার্দন উৎপন্ন হইলেন। ১২৪-১২৬

    মহাত্মা নর এবং নারায়ণ সৃষ্টির প্রধান কারণস্বরূপ; যাহাদের অলৌকিক প্রভাব শাস্ত্র, বেদ, তপস্যাদিতে বিশেষ পারদর্শিতা প্রসিদ্ধ। ১২৭

    হরি, নর নারায়ণকে সপ্তর্ষিমণ্ডলের সহিত মৎস্যদেবরক্ষিত নৌকায় সংস্থাপিত করিয়া শরভ এবং বরাহের সমীপে উপস্থিত হইলেন। ১২৮

    পরমেশ্বর বরাহদেব “আমি লোকহিতের নিমিত্ত অবশ্যই শরীরত্যাগ করিব।” এই প্রকার প্রতিজ্ঞা করিয়াই হরি ব্রহ্মা এবং শম্ভু সহিত এই উদ্যমে প্রবৃত্ত হইয়াছিলাম। ১২৯

    এই প্রকার চিন্তা করিয়া পরমেশ্বর বরাহদেব শরভকে বলিলেন–হে মহাদেব। আমি দেব ঋত্বিজ প্রভৃতি সৰ্ব্বলোকের হিতের নিমিত্ত দেহত্যাগ করিব। আমাকে দেহ ত্যাগ করিতে বিসর্জন কর। ১৩০-১৩১

    হে মহাত্মন্! আমার অঙ্গসমষ্টিতে যজ্ঞযূপ নির্মাণ করত পৃথক পৃথক্‌ অঙ্গ দ্বারা সমিৎ বাদি যজ্ঞীয় দ্রব্য সকল নির্মাণ করিবে। আমার দেহোৎপন্ন যজ্ঞীয়-দ্রব্যসমূহ বিধিপূর্বক পৃথিবীতে স্থাপন করিবে। ১৩২-১৩৩

    এই রূপে যজ্ঞ বিহিত হইলে, সেই যজ্ঞ হইতে দেব এবং অন্যান্য প্রকার প্রজা এবং অন্নাদির সহিত যোগিগণ উৎপন্ন হইবেন। এতদ্ভিন্ন অন্যান্য সকল দ্রব্যই জন্মিবে। যেহেতু এই জগৎই যজ্ঞস্বরূপ। ১৩৪

    রজস্বলা পৃথিবী যে গর্ভধারণ করিয়াছেন, হে ভর্গ! এই গর্ভপ্রসূত বালককে চিরকাল রক্ষা করিবে। ১৩৫

    পৃথিবী যে কালে ভারাক্রান্ত হইয়া তোমার নিকট পুত্রবধের প্রার্থনা করিবে, সেই কালে পৃথিবীপুত্রকে বধ করিয়া পৃথিবীর ভার হরণ করিবে। ১৩৬

    যে কালে পৃথিবী ভারে পীড়িতা হইয়া একশত যোজন পাতাল মধ্যে মগ্ন হইবেন, আমি সেই কালে শৃঙ্গবিরাজিত বরাহ-রূপ ধারণ করত ইহাকে উদ্ধার করিব। ১৩৭

    তোমার বীর্যে উৎপন্ন ষান্মাতুর নামে যে পুত্র দেবগণের সেনাপতি হইয়া অসুর-সংহার করিবেন, তিনিই কার্য শেষ হইলে, আমাকে বরাহ-মূৰ্ত্তি ত্যাগ করাইবেন। ১৩৮

    হে দ্বিজবরগণ! মহাবল যজ্ঞ বরাহ এই প্রকার বলিলে, তাহার দেহ হইতে কোটি সূর্যের ন্যায় দীপ্তিশালী এবং জবাপুষ্প সমান লোহিত-বর্ণ তেজ নির্গত হইয়া ভগবান্ হরির অঙ্গে প্রবিষ্ট হইল। ১৩৯-১৪০

    হে দ্বিজগণ! বরাহ-দেহ হইতে নিঃসৃত তেজ হরির অঙ্গে প্রবিষ্ট হইলে, ভগবান বরাহ;–নিজপুত্র সুবৃত্র, কনক এবং ঘোরের দেহ হইতে নিজ তেজ গ্রহণ করিলেন। ১৪১

    যজ্ঞবরাহের ন্যায় সুবৃত্তাদি তদীয় পুত্রগণের দেহ হইতে অগ্নিশিখার ন্যায় দেদীপ্যমান তেজ পৃথক পৃথকরূপে নির্গত হইয়া হরির দেহে প্রবেশ করিল। ১৪২-১৪৩

    তদনন্তর হরি এবং ভর্গ মহাদেব, বরাহের বাক্য শ্রবণ করত অঙ্গীকার করিলেন এবং পুত্রের সহিত বরাহের প্রাণ ত্যাগের নিমিত্ত মহান্ যত্ন করিতে লাগিলেন। ১৪৪

    তদনন্তর শরভ, বিষম মুখ-প্রহারদ্বারা বরাহের কণ্ঠদেশ হইতে শরীর ছেদন করত সেই জলে নিক্ষেপ করিলেন। ১৪৫

    শরভ,–এই প্রকারে প্রথমে বরাহ-দেহকে জলসাৎ করিয়া সুবৃত্তাদি বরাহপুত্রয়ের কণ্ঠদেশ ছেদন করত পূর্ববৎ সমুদ্রজলে নিক্ষেপ করিলেন। ১৪৬

    প্রলয়কালীন অগ্নির ন্যায় তেজস্বী বরাহগণ সমুদ্রজলে পতনকালে জলের প্রচণ্ড শব্দ উৎপাদন করিয়াছিলেন। ১৪৭

    এইরূপে বরাহগণ পতিত হইলে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর মিলিত হইয়া পুনৰ্বার জগৎ সৃষ্টির নিমিত্ত চিন্তা করিতে লাগিলেন। ১৪৮

    হে দ্বিজবরগণ! চারিভাগে বিভক্ত ষষ্টিশত সহস্র সংখ্যক প্রমথগণ আগমন করত মহাদেবের অর্চনা করিলেন। ১৪৯

    চারিভাগে বিভক্ত প্রমথগণের মধ্যে একভাগে নানারূপধারী জটা এবং অর্ধচন্দ্রবিশিষ্ট যে ষোড়শ সহস্র প্রমথ ছিলেন, ভোগবিমুখ ধ্যানপরায়ণ যোগী, মদ-মাৎসৰ্য-দম্ভ-অহঙ্কার-রহিত নিষ্পাপ সেই মহাত্মাগণ মহাদেবের আনন্দ জন্মাইতেন। ১৫০-১৫১

    তাঁহারা কখন কাহারও নিকট কিছু প্রার্থনা করিতেন না। এবং স্রকৃ চন্দনাদি উপভোগ্য বিষয়ে তাঁহাদের অনুরাগ ছিল না। তাঁহারা স্ত্রীপুত্রাদি সংসারসুখে নিরভিলাষ হইয়া নিয়ম অবলম্বন করত যোগশিক্ষার নিমিত্ত ধ্যান পরায়ণ মহাদেবকে চতুর্দিকে বেষ্টন করিয়া ব্ৰতাদি পালন করিতেন এবং শ্রেণীবদ্ধ হইয়া অনাহারে থাকিতে ক্লেশ বোধ করিতেন না। ১৫২-৫৩

    যেকালে অম্বিকাপতি মহাদেব জ্যোতির্ময় ব্ৰহ্ম চিন্তা করিতেন, সেইকালে প্রমথগণ তাহাকে বেষ্টন করিয়া থাকিতেন। ১৫৪০

    অণিমা লঘিমা প্রভৃতি আট প্রকার ঐশ্বৰ্য্য সমন্বিত সিংহ ব্যাঘ্রাদি স্বরূপে সেই ষোড়শ কোটী প্রমথগণ ব্রতপর ছিলেন। ১৫৫

    এতদ্ভিন্ন অন্য প্রমথগণ কামুক এবং মহাদেবের ক্রীড়া বিষয়ে সহায়; বিচিত্র আভরণে অলঙ্কৃত, জটা-অর্ধচন্দ্রবিশিষ্ট, শিবের ন্যায় শুভ্রবর্ণ বৃষারূঢ়, উমার ন্যায় সুন্দরী কামিনীগণ-সেবিত, বিচিত্র মাল্যশোভিত স্বর্গীয় পুষ্পমাল্যধারী উমার সহিত ক্রীড়াপরায়ণ মহাদেবের অনুগামী আট কোটী প্রমথ, রমণোচিত বেশভূষা ধারণ করিত। ১৫৬-১৫৮

    মহামনা প্রমথগণ মহাদেবের ন্যায় অর্ধ-অঙ্গে হর এবং অর্ধ-অঙ্গে গৌরীর রূপ ধারণ করত শরীরের বামার্ধে পাৰ্বতীরূপধারী মহাদেবের অনুগমন করিতেন। ১৫৯

    মহাদেব পাৰ্বতীর সহিত যেকালে সুখে বিলাসাদি করেন, সেইকাল অর্ধাঙ্গে হর অর্ধাঙ্গে গৌরীর রূপধারী প্রমথগণ দ্বারপাল হন। ১৬০

    প্রতিদিন যেকালে মহাদেব আকাশ পথে বিচরণ করেন; উক্ত প্রমথগণ সেই সময়ে তাঁহার পশ্চাতে পশ্চাতে বিচরণ করেন। ১৬১

    এবং তিনি যেকালে ধ্যান করিতে আরম্ভ করেন, তাহারা সেই সময়ে জলাদি দ্বারা তাহার পরিচর্যা করেন। সেই প্রমথগণ নানাপ্রকার রূপ ধারণ করিতে পারেন। ১৬২

    যে মহাবল বীর প্রমথগণ যুদ্ধভূমিতে গমন করত শত্রুবল বিদলিত করেন, তাহাদের সংখ্যা নয় কোটি। ১৬৩

    গায়ক প্রমথগণ, মৃদঙ্গ পণব প্রভৃতির বাদ্যানুসারে মধুরস্বরে গান করত মহাদেবের সমীপে নৃত্য করেন। ১৬৪

    তিন কোটিসংখ্যক নানারূপ-ধারী সেই প্রমথগণ বিচরণপর মহাদেবের নিরন্তর পশ্চাতে গমন করেন। ১৬৫

    সৰ্ব্বশাস্ত্রার্থবিৎ বলবান্ প্রমথগণ সকলেই মায়াবলে সকল কাৰ্য্য সাধন করিতে পারেন এবং সকলেই সৰ্ব্বজ্ঞ, সকলেই ইচ্ছানুরূপ সকল স্থানেই সকল সকল সময়ে যাইতে পারেন। ১৬৬

    অধিক কি বলিব, অণিমাদি অষ্ট প্রকার ঐশ্বর্যশালী মহাবল মহাদেব ভক্ত প্রমথগণ মুহূর্তকালমধ্যে ত্রিভুবন গমন করত পুনৰ্বার প্রত্যাগমন করিতে পারেন। ১৬৭।

    রুদ্ৰনামক অন্য প্রমথগণ জটা এবং অর্ধচন্দ্র দ্বারা ভূষিত হইয়া সুরেন্দ্রের আদেশে সর্বদা স্বর্গে বাস করিতেন। ১৬৮

    এক কোটিসংখ্যক বলবান্ সেই প্রমথগণ নিরন্তর মহাদেবের সেবা করিতেন। ১৬৯

    যে প্রমথগণ পাপাত্মাগণকে নিজ মহিমায় বিস্ময়ান্বিত করত ধার্মিক ব্যক্তি সকলকে পরিপালন করিতেন এবং মহাদেবের ব্রতাবলম্বী মনুষ্যগণের প্রতি অনুগ্রহকরত জিতেন্দ্রিয় যোগিগণের সদাতন বিঘ্ন বিনাশ করিতেন, তাঁহারা ছত্রিশ কোটি সংখ্যক ছিলেন। ১৭০

    বরাহগণের নিধন দ্বারা জগতের হিতের নিমিত্ত এবং মহাদেবের সেবার জন্য এই প্রমথগণ উৎপন্ন হইয়াছিলেন। ১৭১

    শরভরূপী মহাদেব,–বরাহগণ, নরসিংহ এবং হরিকে দর্শন করিয়া কিঞ্চিৎ কাল চিন্তাপূর্বক যে শব্দ করিয়াছিলেন, সেই শব্দ-কালে মুখ হইতে নির্গত শীকর হইতে তাহাদের উৎপত্তি হেতু বহুরূপ ধারণ করিয়াছিলেন। ১৭২-১৭৩

    ক্রুর দর্শনে, ক্রূর যুদ্ধে এবং ক্রূর কাৰ্য্যে বরাহগণকে হননেচ্ছু মহাদেবের ইচ্ছা বশত প্রমথগণ ভয়ঙ্কর এবং ক্রূরকৰ্ম্মা হইয়াছিল। ১৭৪

    মহাবল প্রমথগণ যদিও ক্রূরকাৰ্য্য করিত না, তথাপি তাহাদের অত্যন্ত ক্রূরতা প্রকাশ করিত এবং যদি কিঞ্চিৎ পরিমাণেও ক্রূরকাৰ্য্য করিত, তাহা হইলে তাহাদের অত্যন্ত ক্রূরতা প্রকাশ পাইত। ১৭৫

    তাহারা পৰ্বতপ্রান্তে নিবেদিত ফল, জল, পত্র, পুষ্প এবং মূল প্রভৃতি বন্য দ্রব্য ভোজন করিত। ১৭৬

    এবং তাহারা ফল-পুষ্পাদি স্বয়ং আহরণ করিয়াও ভোজন করিত। মহাদেবের যে কিছু দ্রব্য ভোজ্য ছিল, তাহারাও সেই সকল ভোজন করিত। ১৭৬

    তাহারা চৈত্রমাসীয় চতুর্দশী ভিন্ন সকলদিনেই আমিষান্ন ভোজন করিত। কিন্তু মহাদেব মধুমাসের চতুর্দশীতেও আমিষান্ন ভোজন করিতেন। ১৭৭

    তদনন্তর বরাহগণ বিনষ্ট হইলে প্রমথগণ, সেই মহাদেবের সহিত মাংস ভোজন করিতে আরম্ভ করিল। ১৭৮

    তাহারা স্বয়ং চারি ভাগে বিভক্ত হইয়া অতীতকাৰ্য্য সকল কীৰ্ত্তন করিয়া ছিলেন। এই জন্য ব্রহ্মার বাক্যে ভূতগ্রাম সংজ্ঞায় অভিহিত হইয়াছিলেন।১৭৯

    লোকে পূৰ্বে চারিপ্রকার ভূতগ্রাম জানিত। ইহারাই ভূতগ্রামপদের অধিকারী হইল। ১৮০

    মহাদেবের ভূতগণের যে প্রকার আহার, যে প্রকার অবয়ব, যেরূপ কাৰ্য্য; তাহা তোমাদের নিকট বর্ণন করিলাম। ১৮১

    যে ব্যক্তি সাংখ্য-যোগান্তর্গত এই প্রবন্ধ শ্রবণ করিবে, সে ব্যক্তি দীর্ঘজীবী হইয়া নিরন্তর উৎসাহপূর্বক যোগবিদ্যায় বিজ্ঞ হইবে। ১৮২ ত্রিংশ অধ্যায় সমাপ্ত। ৩০

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশ্রীশ্রীচণ্ডী – অনুবাদ : পঞ্চানন তর্করত্ন
    Next Article ওয়ারলক – উইলবার স্মিথ

    Related Articles

    পঞ্চানন তর্করত্ন

    শ্রীশ্রীচণ্ডী – অনুবাদ : পঞ্চানন তর্করত্ন

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }