Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কালিকা পুরাণ (কালিকাপুরাণম্‌) – পঞ্চানন তর্করত্ন সম্পাদিত

    পঞ্চানন তর্করত্ন এক পাতা গল্প667 Mins Read0
    ⤶ ⤷

    ৩৯. নরকের চরিত্র

    উনচত্বারিংশ অধ্যায় – নরকের চরিত্র

    মার্কণ্ডেয় বলিলেন, মনোহর শোভাশালী, দীর্ঘজীবী নরক, মনুষ্য-প্রথানুসারে বহুকাল রাজত্ব করিলেন। ১

    তাহার পর ত্রেতা অতীত হইলে দ্বাপরের শেষভাগে, শোনিতপুরে বাণ নামক অসুর জন্মগ্রহণ করিল। ২

    সে অত্যন্ত বলবান এবং শিবের মিত্র, তাহার অগ্নিনামক নগর। বলিপুত্র সেই মহাত্মা, প্রবল প্রতাপশালী হইল এবং নরক রাজার সহিত তাহার অত্যন্ত মিত্ৰতা হইল ও পরস্পরের প্রতি পরস্পরের বিশেষ অনুগ্রহ হইল এবং গমনাগমন হইতে লাগিল। ৩-৪

    উভয়েই পবন ও অগ্নির ন্যায় প্রবল প্রতিপাশে বদ্ধ হইলেন। ৫

    বাণ মহাদেবকে আরাধনা করিয়া অকুতোভয়ে, অসুরের ন্যায় বিচরণ করিতে লাগিল। ৬

    হে দ্বিজগণ! বাণের অদ্ভুত কাৰ্য্য দেখিয়া এবং তাহার সংসর্গে নরকও সেই ভাব অবলম্বন করিলেন। ৭

    পূর্বের ন্যায় ব্রাহ্মণদিগকে আর পূজা করিতেন না এবং যজ্ঞ দানাদি ধর্ম কাৰ্যেও পূর্বের ন্যায় মনোযোগ করিতেন না। ৮

    বিষ্ণু ও পৃথিবীকেও পূৰ্বরূপ পূজা করিতেন না এবং কামাখ্যা দেবীর প্রতিও পুৰ্বরূপ ভক্তি করিতেন না। ৯

    ইহার মধ্যে এক সময় ব্ৰহ্মনন্দন বসিষ্ঠ মুনি, কামাখ্যা দেবীকে দর্শন করিবার জন্য প্রাগজ্যোতিষপুরে গমন করিলেন। ১০

    নীলকুট পৰ্ব্বতের দুর্গমধ্যে কামাখ্যা দেবীকে দর্শন করিবার জন্য নরক বসিষ্ট দেবকে প্রবেশ করিতে দিলেন না। ১১

    তারপর বসিষ্ঠ মুনি কুপিত হইয়া কর্কশবাক্যে নরককে ভর্ৎসনা করিয়া বলিলেন, তুমি মহাতেজস্বী বরাহের ঔরসে পৃথিবীর গর্ভে জন্মগ্রহণ করিয়া, ব্রাহ্মণকে দেবতা-দর্শন করিতে দিতেছ না। ১১-১৩

    হে ধরাত্মজ! এ কি তোমার কুলপ্রথামত কাৰ্য্য করিতেছ, দ্বারপ্রবেশ করিতে দাও, দেবী জগদম্বাকে অর্চনা করি। ১৪

    তাহার পর পৃথিবীপুত্ৰ-নরক কর্কশবাক্যে মুনিকে ভর্ৎসনা করত তাহা হইতে নিরস্ত করিলেন। ১৫

    তৎপরে মুনি কুপিত হইয়া নরককে শাপ দিলেন, পাপিষ্ঠ। বরাহপুত্র। তুই যাহার ঔরসে জন্মিয়াছিস, মনুষ্যরূপ ধারণ করিয়া সেই মহাত্মা অচিরাৎ তোকে বিনাশ করিবেন। ১৬

    পাপাত্মা। তোর মৃত্যু হইলে তাহার পর জগন্মাতা কামাখ্যা দেবীকে পূজা করিব, থাক, আমি নিজ স্থানে যাইতেছি। ১৭

    পাপিষ্ঠ। তুই যতদিন জীবিত থাকিবি, ততদিন জগজ্জননী কামাখ্যা সমস্ত পরিবারের সহিত অন্তর্ধান হউন। ১৮

    মার্কণ্ডেয় বলিলেন,–এই কথা বলিয়া ব্ৰহ্ম-নন্দন বসিষ্ঠ মুনি নরকের কর্কশ বাক্যে অত্যন্ত কুপিত হইয়া স্বস্থানে গমন করিলেন। ১৯

    মুনির গমনের পর নরক বিস্মিত হইয়া নীলকূট গিরির গুহাভ্যন্তরে কামাখ্যা দেবীর মন্দিরে গমন করিলেন। ২০

    মন্দিরে যাইয়া কামরূপেশ্বরী কামাখ্যাকে দেখিতে পাইলেন না এবং তাহার যোনিমণ্ডল ও সমস্ত পরিজন কিছুই দেখিলেন না। ২১

    তাহার পর নরক বিমর্ষ হইয়া মাতা বসুন্ধরাকে এবং পিতা জগৎকর্তা নারায়ণকে স্মরণ করিলেন। ২২

    হে দ্বিজগণ। কিন্তু বসুধা ও বিষ্ণু, নীতিমার্গ পরিত্যাগ করাতে এবং নিয়মের অপ্রতিপালনে নরককে প্রত্যক্ষভাবে দেখা দিলেন না। ২৩

    বজ্রধ্বজ নরক বসুন্ধরা ও বিষ্ণুর দর্শন অভিলাষে অনেক সময় প্রতীক্ষা করিয়াও দেখিতে পাইলেন না। ২৪

    তাহাদের দর্শন না পাইয়া নিজগৃহে ফিরিয়া গেলেন এবং ঋতুমতী স্ত্রীর ন্যায় স্বকীয় পুরী শোভাশূন্য হইয়াছে দেখিলেন। ২৫

    দেবী অন্তর্হিত হওয়াতে সেই পুরীস্থিত মনুষ্যগণ পূৰ্বরূপ বেদবাক্য উচ্চারণ করিত না এবং পুণ্যকার্যেও বিশেষ যত্ন করিত না। ২৬

    দেবগণ মনুষ্যগণ ও মহর্ষিগণ কেহই নরকভবনে যাইতেন না। সেই নগর যজ্ঞক্রিয়া এবং উৎসবাদিশূন্য হইল। ২৭

    রাজ্যে বিপ্লব উপস্থিত হইয়া বহুলোক বিনাশপ্রাপ্ত হইল; লৌহিত্যনামক নদের জলও শুষ্কপ্রায় হইল। ২৮

    নরক সে সময়ে রাজ্যে এইরূপ বিপরীতভাব দেখিয়া বিবেচনা করিলেন, ব্ৰহ্মশাপে মরণ অতি নিকটে আগমন করিয়াছে। ২৯

    এই ভাবিয়া প্রাগজ্যোতিষপতি নরক, শোকে অধীর হইলেন এবং মনে মনে চিন্তা করিয়া বলিপুত্র বাণের নিকট গমন করিলেন। ৩০

    বাণ, নরকের প্রাণসম বন্ধু, কোন বিপদে পতিত হইলে স্বৰ্গবৈদ্য অশ্বিনী কুমারের ন্যায় উভয়ে উভয়কেই রক্ষা করিয়া থাকেন। ৩১

    বজ্রকেতু নরক স্থির করিলেন, এ সময়ে শম্ভুসখা, মিত্র বাণ অনুকূল মন্ত্রণা প্রদানে প্রাজ্ঞ। ৩২।

    এই প্রকার স্থিরবুদ্ধি করিয়া বাণনগরে দূত প্রদান করিলেন। ৩৩

    দূত; দ্রুতগামী রথে আরোহণ করিয়া শোণিতপুরে গমন করিল; তাহার পর বাণকে নরকের সমস্ত বৃত্তান্ত বলি। ৩৪

    যেরূপে বসিষ্ঠ শাপ দিয়াছেন, যেরূপে কামাখ্যা অন্তৰ্হিতা হইয়াছেন এবং যেরূপে প্ৰাগজ্যোতিষপুরে নানারূপ বিঘ্ন হইতেছে, যেরূপে নিয়মের ভঙ্গ হওয়াতে ক্ষিতি ও বিষ্ণু স্মরণ করিলেও আগমন করেন নাই, নরক-দূত সমস্তই বলিপুত্র বাণকে বলিল। ৩৫-৩৬

    বাণ মিত্রের দৈব-পরাভব শ্রবণ করিয়া, নরককে প্রতিকারবিষয়ে উপদেশ দিবার জন্য, কাঞ্চনময় বিচিত্রাঙ্গ তিনশত অশ্বযুক্ত, লৌহময় চক্র, ব্যাঘ্র ও ময়ূর ধ্বজে ভূষিত, সুবর্ণ দণ্ড ধবল ছত্র-যুক্ত, কিঙ্কিণী আচ্ছাদিত এবং নানারত্নখচিত রথে আরোহণ করিলেন। ৩৭-৩৯

    সহস্র-বাহুশোভিত বাণ, চতুরঙ্গ সৈন্যসমভিব্যাহারে প্রাগজ্যোতিষ নামক নরকভবনে উপস্থিত হইলেন। ৪০

    বাণ, প্রাগজ্যোতিষেশ্বর নরকের সমীপবর্তী হইয়া তাহার পূৰ্বের সেরূপ শোভা নাই দেখিতে পাইলেন। ৪১

    বাণ তাহার যথাযোগ্য সৎকারে সৎকৃত হইলেন এবং জিজ্ঞাসা করিলেন; আপনার পুরী শোভাহীন হইয়াছে কেন? ৪২

    আপনার শরীরেরও পূর্বের ন্যায় শোভা নাই ও মনও নিতান্ত অসন্তুষ্ট দেখিতেছি, ইহার কারণ কি আমাকে বলুন। ৪৩

    বাণ এই প্রকার জিজ্ঞাসা করিলে, ক্ষিতি-কুমার নরক, বষিষ্ঠ মুনির শাপ অবধি সমস্ত বৃত্তান্ত বলিলেন। ৪৪

    বাণ যাহা নরকের নিকট শুনিলেন, দূত সে সমস্তই পূর্বে বলিয়াহে। বাণ, সমস্ত বিষয় অবগত হইয়া বজ্রধ্বজ নরককে বলিলেন। ৪৫

    এবিষয়ে শোক করা আপনার উচিত নহে,শরীরি-মাত্রেরই সুখ-দুঃখ চক্রের স্যায় পরিবর্তিত হয়, কিন্তু কাহাকেও পরিত্যাগ করে না। ৪৬

    দুঃখ উপস্থিত হইলে ধীর ব্যক্তিদের প্রতিকার করাই কৰ্তব্য; সেই প্রতিকারই মঙ্গলজনক হয়, আপনিও সম্প্রতি প্রতিকার বিষয়ে যত্নবান হউন। ৪৭

    এই পৃথিবীতে মনুষ্য দানব অথবা অসুর রাক্ষস কিন্নর-ইহার মধ্যে যে কেহ অসাধারণ ঐশ্বর্যশালী হইবেন, ইন্দ্রের তাহা কিছুতেই সহ্য হইবে না। ৪৮-৪৯

    দেবগণের সহিত কুটিলতা করিয়া যে প্রকারেই হউক, তাহাকে শ্রীভ্রষ্ট করিবে। ৫০

    তাহার মনোমত দেবতা নিত্য সনাতন বিষ্ণু; তিনি ইন্দ্রের সামান্য অনিষ্টও করিবেন না। ৫১

    ইন্দ্রের অনিষ্ট করিব বলিয়া যে ব্যক্তি বিষ্ণুর আরাধনা করে, বিষ্ণু তাহাকে কৌশলে অনিষ্ট বরদান করিয়া বিনাশ করেন। ৫২

    অনেককাল আরাধনা করিলে বিষ্ণু অভিলষিত বিষয় দান করেন এবং অত্যন্ত কায়ক্লেশে পূজা করিলে প্রসন্নভাব অবলম্বন করেন। ৫৩

    ইষ্টদেবের আরাধনা ব্যতীত, কোন ব্যক্তি অতুল ঐশ্বৰ্য্য পাইয়াছে এবং বর্তমান সময়ে পাইতেছে? ৫৪

    আপনি পূর্বে ব্রহ্মা ও বিষ্ণুর আরাধনা করিতেন না, এজন্য আপনার রাজ্যে নানারূপ বিঘ্ন উৎপন্ন হইতেছে। ৫৫

    যে বিষ্ণু আপনার পালক তাহার স্বভাবত কাহারও প্রতি অনুগ্রহ হয় না; কিন্তু বিষ্ণুকে ক্ষিতির বাক্যানুসারে নিরন্তর আরাধনা করিয়াছেন। ৫৬

    সেই বিষ্ণুই আপনাকে সচ্ছিদ্র বর দান করিয়াছেন; বসিষ্ঠের কোন অপরাধ আছে বলিয়া স্থির করিবেন না। ৫৭

    আপনি ইহার অন্যথা আচরণ করিলে হতশ্রী হইবেন। ৫৮

    বসিষ্ঠের প্রতি অপরাধ আরোপ করিবেন না, আপনি স্মরণ করিলেও ক্ষিতি ও মাধব আগমন করিলেন না। ৫৯

    অতএব মিত্র! ইহা হরির বুদ্ধির কুটিলতাই স্থির করুন। ৬০

    এসময়ে আপনার উদাসীনভাবে থাকা ভাল নহে, ‘বিষ্ণু আমার পিতা’ এইরূপ আপনার মনের বিশ্বাস। ৬১

    কিন্তু বরাহই আপনার পিতা, তিনি লোকান্তর প্রাপ্ত হইয়াছেন। বরাহ হরির অংশ, এইরূপ আপনি শ্রবণ করিয়াছেন। ৬২

    কিন্তু তাহার অংশ এই কথা কে কোথায় বলিয়া থাকে বলুন? তাহা হইলে আপনি–শিব অথবা ব্রহ্মার অর্চনা করুন। ৬৩

    তাহারা প্রসন্ন হইলে অভিলষিত বিষয় দান করিবেন; বিঘ্নই হউক অথবা মুনিশাপ হউক, কিংবা পীড়াদায়ক যে কোনরূপই হউক, ব্ৰহ্মা কিংবা শিব প্রসন্ন হইলে সমস্তই বিনাশ প্রাপ্ত হইবে। ৬৪-৬৫

    মার্কণ্ডেয় বলিলেন,–ভূমি-পুত্র নরক বাণের বাক্যে অত্যন্ত প্রীত হইয়া তাহাকে বলিলেন। ৬৬

    মিত্রবৎসল! বাণ! আপনি যাহা বলিলেন, সেই আরাধনা করা আমার শীঘ্রই কর্তব্য। ৬৭

    বিষ্ণু আমার আরাধনীয় নহেন। তাহার কারণ পূর্বেই আপনি বলিয়াছেন, কিন্তু শম্ভূও আমার আরাধনীয় নহেন; কারণ তিনি আমার পুরমধ্যে গুপ্তভাবে আছেন। ৬৮

    তাহা হইলে মিত্র! আপনার বাক্যানুসারে ব্রহ্মা আমার আরাধনীয়। অতএব মিত্র সেই ব্রহ্মার পুত্র। লৌহিত্যনদের জলসমীপে তাহার উপাসনা করিব। ৬৯

    হে মিত্র! গুরু যেমন শিষ্যকে উপদেশ দেন, সেইরূপ আপনার উত্তমরীতি অনুসারে সান্ত্বনাবাক্যে উপদিষ্ট হইয়াছি। ৭০

    মার্কণ্ডেয় বলিলেন,–বজ্রধ্বজ মিত্রবৎসল নরক এই কথা বলিয়া বাণকে যথাযোগ্য সৎকার করিলেন। ৭১

    তাহার পর বলিপুত্র সৎকৃত হইয়া স্বীয় নগরে গমন করিলেন। ক্ষিতিপুত্র অব্যগ্রচিত্তে ব্রহ্মার উপাসনা করিতে ইচ্ছা করিলেন। ৭২

    তাহার পর মহাত্মা নদরাজ লৌহিত্যের তীরে ব্রহ্মার আরাধনাদি তপস্যার জন্য উপস্থিত হইলেন। ৭৩

    একশত বৎসর পর্যন্ত মনুষ্যের প্রথানুসারে জলাহাররূপ ব্ৰতাচরণ করিয়া ব্ৰহ্মাকে অর্চনা করিলেন। ৭৪

    লোক-পিতামহ ব্রহ্মা একশত বৎসরের পর সন্তুষ্ট হইয়া, প্রত্যক্ষভাবে নরকের সম্মুখে উপস্থিত হইলেন। ৭৫

    “হে সুব্রত। তোমার উপাসনায় প্রীত হইয়াছি, তোমাকে বরদান করিব, তুমি বর প্রার্থনা কর” কমলাসন, নরককে এই কথা বলিলেন। ৭৬

    তাহার পর নরক সৰ্বলোকেশ্বর কমলাসনকে প্রত্যক্ষভাবে দর্শন করিয়া এবং বিনয়-নম্র মস্তকে কৃতাঞ্জলি-পুটে প্রণাম করত বলিলেন। ৭৭

    হে সুরজ্যেষ্ঠ! দেব অসুর রাক্ষস এবং সকল দেবযোনি ইহাদের সকলের অবধ্য হই, প্রথম এই বর দান করুন। ৭৮

    যে পৰ্যন্ত চন্দ্র সূৰ্য্য জগতে প্রকাশিত থাকিবে, ততদিন পর্যন্ত আমার সন্তান-পরম্পরা অবিচ্ছিন্নভাবে জগতে অবস্থান করুক, দ্বিতীয়তঃ এই বর প্রদান করুন। ৭৯

    এবং তিলোত্তমাদির যে সমস্ত রূপ ও গুণ আছে, সেই সমস্ত রূপ ও গুণ সম্পন্ন ষোড়শসহস্র স্ত্রী হইবে, তৃতীয়তঃ এই বর প্রদান করুন। ৮০

    সকলের অজেয় এবং শ্ৰীসম্পন্ন হইয়া সৰ্ব্বদা ঐশ্বর্যের অপরিত্যক্ত হইব, হে পিতামহ! অদ্য এই পাঁচটি বর আমি প্রার্থনা করি। ৮১

    মার্কণ্ডেয় বলিলেন, ভূমি-পুত্র মায়ায় মোহিত হইয়া এবং মুনি-শাপ বিস্মৃত হইয়া অন্য বর প্রার্থনা করিলেন, কিন্তু মুনিশাপ বর্তমান রহিল। ৮২

    তুমি যাহা প্রার্থনা করলে, সে সমস্তই তোমার সিদ্ধ হইবে; পিতামহ, নরককে এইরূপ বর দান করিয়া বলিলেন, দ্বাপরের শেষ ভাগে তিলোত্তমাদির ন্যায় রূপবতী সুরকন্যাগণ জন্ম গ্রহণ করিবে, যতদিন নারদ তোমার বজ্রধ্বজ পুরে গমন না করেন, ততদিন হে ক্ষিতিপুত্র! তাহাদের সহিত সম্ভোগাদি করিও না। ৮৩-৮৪

    এই কথা বলিয়া সৰ্ব্বলোকেশ্বর ব্রহ্মা অন্তর্হিত হইলেন। নরক, পরম আনন্দ লাভ করিয়া নিজ মন্দিরে গমন করিলেন। ৮৫

    তাহার পর স্বকীয় নগর–আনন্দিত লোক সকলে অধিষ্ঠিত, লক্ষ্মীযুক্ত, সদা উৎসাহসম্পন্ন, বিপ্লববর্জিত দেখিলেন এবং পশু, শস্য, অশ্ব, হস্তী ইত্যাদিতে নগর পরিপূর্ণ হইল, নগর পুনরায় দেবরাজের অমরাবতীর ন্যায় হইল। ৮৬-৮৭

    নরকের তপস্যা শেষ হইয়া বর লাভ হইয়াছে শুনিয়া বাণ সেই সময়ে স্বয়ং বজ্রধ্বজ নরকের সমীপে গমন করিলেন এবং ভৌমনগর প্রাগজ্যোতিষ পুরীতে উপস্থিত হইয়া মিত্র নরককে তপস্যার বিবরণ জিজ্ঞাসা করিলেন;– কোথায় আপনি তপস্যা করিয়াছেন? কিরূপে ব্রত প্রতিপালন করিয়াছেন? কিরূপ বর লাভ করিয়াছেন? তৎসমস্ত আমাকে বলুন। ৮৮-৯০

    আপনার নগর আনন্দপূর্ণ এবং জনসমাজও অত্যন্ত প্রফুল্ল, অশ্ব-হস্তি-পূর্ণ এবং মঙ্গলধ্বনিযুক্ত, নানাবিধ শস্য পরিপূর্ণ, ব্যাধিশূন্য। ৯১

    আপনি উত্তমরূপে পালন করিতেছেন দেখিতে পাইয়া সন্তোষ লাভ করিলাম। আপনি বলুন, কিরূপে ব্রহ্মা হইতে বর লাভ করিলেন? ৯২

    ভৌম বলিলেন;–ব্ৰহ্মা স্বয়ং পৰ্বতরূপ ধারণ করিয়া কামেশ্বরীকে ধারণ করিবার জন্য এখানে অবতীর্ণ হইয়াছিলেন; যতক্ষণ বসিষ্ঠ আমাকে শাপ দেন নাই ততক্ষণ কামাখ্যাধারণে স্বয়ং যত্ন করিয়াছিলেন। ৯৩

    হে বলিপুত্র! ব্রহ্মা আমার পুরে এই শ্ৰেষ্ঠ পৰ্ব্বতে দেবকুল-সেব্য হইয়াও বিরাজ করিতেছেন। তাহার পর আমি বারিভক্ষণ করিয়া একশত বৎসর তপস্যা করিলাম। ৯৪

    তখন বায়ু-সেব্য, মনোহর এবং প্রাণীদিগের সুখকর লৌহিত্যতীরে তপস্যাতে রত হইবার পর, এক শত বৎসর এক বৎসরের ন্যায় অতীত হইল। ৯৫

    তৎপরে চতুরানন সন্তুষ্ট হইয়া প্রত্যক্ষভাবে আমার সমক্ষে আগমন করত হিতবাক্য বলিলেন। তোমার প্রতি প্রসন্ন হইয়াছি, ঈপ্সিত বর গ্রহণ কর। ৯৬

    সুরাসুর এবং দেবযোনিমাত্রের অবধ্যতা, অবিচ্ছিন্ন সন্তান, পরের অজেয়তা, অখণ্ড ঐশ্বর্যের আধিপত্য, উত্তমরূপ-সম্পন্ন স্ত্রীগণের পতিত্ব, এই পাঁচটী বর আমি প্রার্থনা করিলাম, তিনিও তাহা দিয়া নিজমন্দিরে গমন করিলেন৷ ৯৭-৯৮

    তাহার পর আমি হৃষ্টান্তঃকরণে নিজপুরে আগমন করিয়া সৎকাৰ্য-বহুল মন্ত্রিগণের সহিত সমস্ত পুরাতন বন্ধুবান্ধবদিগকে দান এবং মান্য ব্যক্তির সন্তোষ সাধন করিলাম। ৯৯

    মার্কণ্ডেয় বলিলেন,–বলিপুত্র নরকের বাক্য শ্রবণ করিয়া তত সন্তুষ্ট হইলেন না; এবং নরককে সেই সময়ের উপযুক্ত বাক্য বলিলেন, মনোমত বাক্যও বলিলেন না। ১০০

    তাহার পর কহিলেন, মিত্র! তোমার মতি ব্ৰক্ষার সমক্ষে বশিষ্ঠ-শাপ অতিক্রম করিতে সক্ষম হয় নাই; হে ক্ষিতিপুত্র! তোমার মঙ্গল কিরূপে হইবে? অবশ্যম্ভাবী যে কাৰ্য সেটী নিত্য। ১০১

    কৃত দৈবকার্য পুনৰ্বার করা যায় না; অবশ্যম্ভাবী কাৰ্য্য নিশ্চয়ই হইবে, তাহা ব্রহ্মাও প্রতিরোধ করিতে পারেন না। ১০২

    অতএব মহাবীর পাবকসদৃশ অসুরদিগকে সচিবের পদে নিযুক্ত করুন, দেবতাদিগেরও দুর্জেয় বীরদিগকে দ্বারীর পদে নিযুক্ত করুন। ১০৩

    যদি দেবেশ্বরকে অতিক্রম করিয়া আপনি বর লাভ করিয়া থাকেন, যে বর ব্রহ্মা আপনাকে দিয়াছেন, তাহা পরীক্ষা করুন এবং নিজ পুরে অবস্থিতি করিয়া জায়াগর্ভে পুত্রোৎপাদন করুন। ১০৪-১০৫

    বাণ, এই কথা বলিয়া যথানিয়মে সৎকৃত হইয়া গমন করিলেন, নরকও মিত্র-বচন প্রতিপালন করিতে উপক্ৰম করিলেন। ১০৬

    উনচত্বারিংশ অধ্যায় সমাপ্ত। ৩৯

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশ্রীশ্রীচণ্ডী – অনুবাদ : পঞ্চানন তর্করত্ন
    Next Article ওয়ারলক – উইলবার স্মিথ

    Related Articles

    পঞ্চানন তর্করত্ন

    শ্রীশ্রীচণ্ডী – অনুবাদ : পঞ্চানন তর্করত্ন

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }