Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কালিকা পুরাণ (কালিকাপুরাণম্‌) – পঞ্চানন তর্করত্ন সম্পাদিত

    পঞ্চানন তর্করত্ন এক পাতা গল্প667 Mins Read0
    ⤶ ⤷

    ৪০. নরকের পুত্রোৎপত্তি

    চত্বারিংশ অধ্যায় – নরকের পুত্রোৎপত্তি

    মার্কণ্ডেয় বলিলেন,–কালক্রমে পত্নী ঋতুমতী হইলে ক্ষিতিপুত্র নরক, ভগদত্ত, মহাশীর্ষ, মদবান, সুমালী নামে চারিটি পুত্র উৎপাদন করিলেন। ১

    তাহারা মহা বলবান, অত্যন্ত বীৰ্য্যবান ও অন্য বীরগণের দুর্দমনীয় হইল। তাহার পর বাণের বাক্যানুসারে অনুসন্ধান করিয়া হয়গ্রীব নামক অসুরকে আনয়ন করত সেনাপতি পদে অভিষিক্ত করিলেন। ২-৩

    হয়গ্রীবের বিষয় শ্রবণ করিয়া মুরুনামে অসুর তথায় উপস্থিত হইল; এবং পৃথিবীতে উপযুক্ত যত অসুর ছিল, সকলেই নরক-ভবনে উপস্থিত হইল। ৪

    নরক-ভবনে হয়গ্রীব আগমন করিয়াছে শুনিয়া সুন্দ-নিসুন্দ নামক অসুর দ্বয় সকল সৈন্যের সহিত তথায় উপস্থিত হইল; এবং বিরূপাক্ষ অসুরও সেই স্থানে আগমন করিল। ৫

    অসুরগণ একত্র সমবেত হইলে নরক, সমস্ত সৈন্যের সহিত মুরুকে পশ্চিম দ্বারের অধিপতি করিলেন, হয়গ্রীবকে উত্তরদ্বারাধিপতি করিলেন। ৬

    পূর্বদ্বারের অধিপতি করিলেন, বিরূপাক্ষকে দক্ষিণদ্বারে এবং সুন্দকে মধ্যে সেনাপতি পদে নিযুক্ত করিলেন। মুরু ষটসহস্র ক্ষুরান্ত পাশ দ্বারে যোজনা করিল। ৭-৮

    নরক, পুররক্ষার জন্য তাহাদিগকে বিশেষ সৎকার করিলেন; এবং পূর্বতন মন্ত্রিদিগকে অবজ্ঞা করিয়া, সৰ্ব্বদা অসুরের সহিত অবস্থান করত আনন্দ লাভ করিতে লাগিলেন। ৯।

    তাহার পর ক্ষিতিপুত্ৰ পূর্ব-পরিচিত ভাব পরিত্যাগ করিয়া অসুরভাব গ্রহণ করত দেবতাদিগকে উৎপীড়ন করিতে লাগিলেন। ১০

    দেবতা ও মুনিগণকে নিরন্তর অবজ্ঞা করিতে লাগিলেন; নরক হয়গ্রীবের সাহায্যে দেবরাজকে জয় করিলেন। ১১

    এইরূপ অসুরভাব বিস্তার করত ক্ষিতিপুত্ৰ নরক ক্ষিতিতে বিচরণ করিতে লাগিলেন; এবং বাণের বাক্যানুসারেই ইন্দ্র ও মুনিদিগকে পীড়ন করিতে লাগিলেন। ১২

    হয়গ্ৰীবের সহায়তাবশতঃ নরকবীর দেবরাজকে হঠাৎ পরাজিত করিয়া ত্রিলোকদুল্লভ সৰ্ব্ব-রত্ন-স্রাবী দুঃখ ও বিঘ্ননিবারক অদিতির কুণ্ডলদ্বয়, মুনি শাপে ভয় না করিয়া হরণ করিলেন। ক্ষিতিপুত্র এইরূপ দেবতা ও মুনিদিগের উৎপীড়নে রত হইয়া পঞ্চসহস্র বৎসর প্রাগজ্যোতিষপুরে রাজত্ব করিলেন। ১৩-১৫

    ইহার মধ্যে ক্ষিতি মহাভারাক্রান্ত হইয়া ব্রহ্মা বিষ্ণু প্রভৃতি দেবতাদিগের শরণাপন্ন হইলেন। তিনি মাধব ও ব্রহ্মাকে প্রণাম করিয়া বলিলেন। ১৬

    যে দানব রাক্ষস দৈত্যদিগকে বিষ্ণু বিনাশ করিয়াছিলেন, তাহারা রাজা নরকের গৃহে জন্মগ্রহণ করিয়াছে এবং তাহারা অত্যন্ত বলবান, তাহাদের দুর্বহ ভার আমি সহ্য করিতে পারিতেছি না। তাহারা অসংখ্য–তাহাদের সংখ্যা করিতে আমি সক্ষম হইতেছি না। ১৭-১৮

    সেই অসুরদের মধ্যে অষ্টশত সহস্র–প্রধান এবং অত্যন্ত বলবান্; তাহার মধ্যে অত্যন্ত বলসম্পন্ন বলিপুত্ৰ বাণ, বীর কংস, ধেনুক, অরিষ্ট, প্রলম্ব, মল্ল চাণুর, মুষ্টিক, মহাবলবান্ জরাসন্ধ, নরক, হয়গ্রীব, নিসুন্দ, সুন্দ, বিরূপাক্ষ, পঞ্চজন, হিড়িম্ব, বক, জটাসুর, কির্ম্মীর, অনায়ুধ, অলম্বুষ, সৌভ, জরাসন্ধ ও দ্বিবিদ বানর, শ্রুতায়ুধ, মহাদৈত্য শতায়ুধ, ঋষ্যশৃঙ্গপুত্র সুবাহু, অতিবাহু, হিরণ্যপুরনিবাসী কালকঞ্জ প্রভৃতি দৈত্যবর্গের ভার আমি কিছুতেই সহ্য করিতে সক্ষম হইতেছি না। ১৯-২৪

    ইহাদের চরণে নিরন্তর দলিত হইয়া দিন দিন বিশীর্ণ হইতেছি। এ সমস্ত দৈত্যের ভার বহন করিতে নিতান্তই অক্ষম হইয়াছি, ইহাদিগকে দেবগণ বিনাশ করুন। না হইলে একেবারে বিশীর্ণ হইব, অথবা পাতালে গমন করিব। ২৫-২৬

    মার্কণ্ডেয় বলিলেন, তাহার পর ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর—“আমরা ক্ষিতির ভার মোচন করিব” এই বলিয়া পৃথিবীকে বিদায় করিলেন। ২৭

    তাহার পর সকল দেবগণ সনাতন মাধবকে ক্ষিতির ভারাবতরণের জন্য তোষণ করিলেন। ২৮

    ভগবান তুষ্ট হইয়া বলিলেন, দেবগণ! তোমরা স্ব স্ব রূপে পৃথিবীর ভারাবতারণের জন্য পৃথিবীতে অবতরণ কর;–এই কথা বলিয়া স্বয়ং ভারাবতারণের নিমিত্ত দেবকীর গর্ভে অবতীর্ণ হইলেন। দেবগণ সনাতন হরি অবতীর্ণ হইয়াছেন শ্রুত হইয়া পৃথিবীতে রম্ভা ও তিলোত্তমার ন্যায় রূপ ও গুণ সম্পন্না ষোড়শ সহস্র স্ত্রী উৎপাদন করিলেন, তৎপরে সেই মনোহারিণী স্ত্রীগণ হিমবৎপ্রস্থে ক্রীড়া করিতেছে দেখিয়া ভূমিপুত্র নরক হঠাৎ তাহাদিগকে হরণ করিলেন এবং ক্ষণকাল মধ্যেই পরাভূত করিয়া প্রাগজ্যোতিষপুরে লইয়া গেলেন। ২১-৩২

    সেই স্ত্রীগণ নরকসমীপে সম্ভোগ বিষয়ে কিছু সময় প্রতীক্ষা করিতে প্রার্থনা করিল-হে ভূমিপুত্র! নারদ এই নগরে যতদিন আগমন না করেন, ততদিন সম্ভোগস্পৃহা নিবৃত্তি করুন, এবং আমাদের রক্ষা করুন। হে বীর! নারদ শীঘ্রই এই নগরে আগমন করিবেন, তাহার আগমন কাল পর্যন্ত অনুগ্রহ করিয়া প্রতীক্ষা করুন। তাহার সহিত আমাদের সাক্ষাৎ হইলে তৎপরে আপনার সঙ্গে সম্ভোগ-সুখভোগ করিব। এইরূপ তাহারা কিঞ্চিৎ সময়ের প্রার্থনা করিলে পৃথিবী-পুত্র নরক সেই সময় ব্ৰহ্ম-বাক্য স্মরণ করিয়া তাহাদের কথায় সম্মত হইলেন। ৩৩-৩৬

    ইহার মধ্যে বিষ্ণু দেবকীর গর্ভে জন্মগ্রহণ করিয়া নন্দগৃহে বর্ধিত হইতেছিলেন। তাহার পর কংস কেশী ও প্রলম্বাদি দৈত্যগণকে বিনাশ করিয়া সমুদ্র মধ্যস্থিত দ্বারকাতে বাস করিতে লাগিলেন। ৩৭-৩৮

    তাহার পর সেই দ্বারকাতে মনুষ্য-রূপধারী কৃষ্ণ-কালিন্দী, রুক্মিণী, নগ্নজিৎ-কন্যা, সত্যা, লক্ষ্মণা, চারুহাসিনী, শীল-সম্পন্না সুশীলা ও জাম্ববতী এই আটটী রমণীর পাণিগ্রহণ করিলেন। ৩৯-৪১

    সেই কন্যাদিগের প্রতি সতত অনুরক্ত থাকিয়া ভগবানের ষট্‌ত্রিংশ বৎসর অতীত হইল। সেই সময় বলদেব তাহার সহায় ছিলেন। ৪২

    হে দ্বিজশ্রেষ্ঠগণ! তৎপরে কৃষ্ণের শাস্ত্র ও অস্ত্র-বিদ্যায় পারদশী প্রদ্যুম্ন শাম্ব প্রভৃতি মহাবলশালী পুত্র জন্মগ্রহণ করিলেন। ৪৩

    তাহাদের পরাক্রমে ক্ষিতির ভারভূত বহুদৈত্য বিনষ্ট হইল। তৎপরে কৃষ্ণ, নানাবিধ ক্রীড়াতে রত হইয়া দ্বারকাতে বাস করিতে লাগিলেন। ৪৪

    অনন্তর ইন্দ্র নরকের উৎপীড়নে উৎপীড়িত হইয়া নিজগণের সহিত দ্বারকাতে, কৃষ্ণের দর্শনাভিলাষে আগমন করিলেন। ৪৫

    দ্বারকায় আসিয়া তিনি লোকনাথ কৃষ্ণকে বহু নমস্কার করত কাঞ্চনময় আসনে উপবেশন করিলেন এবং কৃষ্ণ, তাহার বিশেষ আদর করিলেন। তাহার পর শত্রু, নরকের আচরণ সমুদয় বলিতে লাগিলেন; নরক; পূর্বে যাহা করিয়াছেন এবং বর্তমানে সময়ে যাহা করিতেছেন, আনুপূর্বিক সমস্তই বলিলেন। ৩৮-৪৭

    ইন্দ্র বলিলেন, মহাবাহু কৃষ্ণ! আমি যে জন্য আপনার নিকট আগমন করিয়াছি, সে সমস্তই বলিতেছি, আপনি শ্রবণ করুন, তাহাতে শঙ্কা করিবেন না। ৪৮

    সুরপীড়ক দুষ্ট ভূমি-পুত্র নরক, চিরজীবী হইয়া বিষ্ণু ও ক্ষিতিকর্তৃক প্রতি পালিত হইয়াছে, এ সময়ে দুষ্ট-বিষ্ণু ও ক্ষিতিকে অবজ্ঞা করত বাণের বাক্যানুসারে ব্রহ্মাকে পরিতোষ করিয়াছে এবং ব্ৰহ্মদত্ত বরলাভ করিয়া অত্যন্ত গর্বিত হইয়াছে; মাধব ও ক্ষিতিকে কদাচ স্মরণ করে না। ৪৯-৫১

    সেই দুরাত্মা পূর্বে ধর্মশীল দেবারাধনায় রত এবং ব্ৰতশীল ছিল, বর্তমান সময়ে অসুরভাব ধারণ করত সকলকেই পীড়া দিতেছে, মোহবশে অদিতির অমৃত-নিস্যন্দী কুল-দ্বয় হরণ করিয়াছে। ৫২

    দেব ও ঋষিগণকে নিরন্তর পীড়া দিতেছে, এবং ব্রাহ্মণদিগের অপ্রিয়কার্যে সর্বদা রত থাকিয়া, দুষ্ট ইচ্ছানুসারে নিরন্তর আমাকেও উৎপীড়ন করিতেছে। ৫৩

    অসুর ও দেবতাদিগের জেতা এবং দেবাদির অবধ্য হইয়াছে,–এমন কি আপনার পর্যন্ত সময় প্রতীক্ষা করিতেছে। অতএব সেই পাপাত্মাকে মঙ্গলের নিমিত্ত বিনাশ করুন। ৫৪

    আপনার জন্য দেবগণ–দেব ও গন্ধৰ্ব্ব কন্যাগণকে পৰ্বত প্রধান হিমালয়ে রাখিয়াছিলেন। ৫৫

    সেই দেবকন্যা ও গন্ধৰ্ব্বকন্যা শতাধিক ষোড়শ সহস্র। ৫৬

    সেই সমস্ত কন্যাগণকে বলগর্বিত পাপিষ্ঠ নরক; হয়গ্রীবের সাহায্যে হরণ করিয়াছে। ৫৭

    সাগরে পৃথিবীতে ও স্বর্গে যে সকল রত্ন ছিল, সে সমস্তই দেবতা ও মনুষ্য দিগকে উৎপীড়ন করিয়া আত্মসাৎ করত লৌহিত্যনদের তীরে, মণি-পর্বত নিৰ্মাণ করিয়াছে। ৫৮-৫৯

    সেই রত্নপৰ্ব্বতে অলকা নামে মনোহর পুরী নিৰ্মাণ করিয়াছে, তাহাতে সেই সকল দেব ও গন্ধর্বকন্যাগণ বাস করিতেছে। ৬০

    এবং তাহারা সম্ভোগ-বর্জিত হইয়া একবেণী ধারণ করত আপনারই প্রতীক্ষা করিতেছে। অতএব কৃষ্ণ! আপনি তাহাদিগকে সনাথা করুন। ৬১

    ভূমি-পুত্র! যতদিন নারদমুনি আপনার নগরে না আসিবেন, ততদিন আমাদের সঙ্গে সম্ভোগ বিষয়ে আপনি বিরত থাকিবেন। ৬২

    এইরূপে সেই কন্যাগণ দুরাত্মা নরকের নিকট সময় প্রার্থনা করিয়া তাহাকে তদ্বিষয়ে নিরস্ত রাখিতেছে। ৬৩

    যে সময়ে নারদ প্রাগজ্যোতিষপুরে গমন করিবেন, সেই সময়ে নরককে বিনাশ করিবার জন্য আপনিও সেই নরকভবনে গমন করিবেন। ৬৪

    এবং আপনি পাপকৰ্ম্মা দেব ও মনুষ্যগণের কণ্টকস্বরূপ, নরকসদৃশ দুর্দমনীয় নরককেও বিনাশ করুন। ৬৫

    তাহার বধের জন্য ক্ষিতিদেবীও পুত্রশোক প্রাপ্ত হইবেন না; যেহেতু দেবী স্বয়ং তাহার বধের জন্য দেবগণের নিকট প্রার্থনা করিয়াছেন। ৬৬

    অতএব আপনি পাপিষ্ঠ নরককে বিনাশ করুন; তাহাকে বিনাশ করিয়া স্ত্রী এবং মণিরত্নাদি উদ্ধার করুন। ৬৭

    ইন্দ্রের এই কথা শ্রবণ করিয়া, জগৎপতি নারায়ণ, নরক বিনাশ করিবার জন্য সেই সময়েই প্রতিজ্ঞা করিলেন এবং তৎকালেই প্রাগজ্যোতিষ পুরাভিমুখে যাত্রা করিলেন। ৬৮৬৯

    বিষ্ণু সত্যভামার সহিত গরুড়ে আরোহণ করিয়া নরক-পুরে গমন করিলেন এবং ইন্দ্ৰ স্ব-ভবনে স্বর্গে গমন করিলেন। ৭০

    মহাদ্যুতি বিষ্ণু ও ইন্দ্র আকাশে গমন করিতেছেন–দেখিয়া যাদবগণ, সূৰ্য্য ও চন্দ্ৰ একত্র উদয় হইয়াছেন মনে করিল। ৭১

    তাহাকে দেখিয়া অপ্সরাগণ ও গন্ধৰ্ব্বগণ স্তব করিতে লাগিল; তাহারা ক্ষণকালমধ্যেই উভয়ে অদৃশ্য হইলেন। ৭২।

    তৎপরে ক্ষণকালমধ্যেই জগৎপতি নরকের বশীকৃত প্রাগজ্যোতিষ নামে রম্য নগরে উপস্থিত হইলেন। ৭৩

    সেই নগর ভয়ঙ্কর মৃত্যুপাশের ন্যায় মুরু নামক অসুরের ক্ষুরান্ত ষটসহস্র পাশের দ্বারা সুগুপ্তভাবে বেষ্টিত। ৭৪

    বিষ্ণু সেই পুরী হইতে নারদকে বাহির হইতে দেখিলেন; বিষ্ণু যে সময়ে দ্বারকা হইতে আসিতেছিলেন। ৭৫

    সেই সময়ে নারদ প্রাগজ্যোতিষ পরে যাইয়া নরকের সৎকারে সৎকৃত হইলেন এবং নরক তাঁহার সমীপে দেবকন্যাগণের সহিত সম্ভোগের সময় প্রার্থনা করিলেন। ৭৬

    তাহার পর নারদ বলিলেন, অদ্য চৈত্রের শুক্লপক্ষীয় পঞ্চমী প্রবৃত্ত হইয়াছে, হে ধরাপুত্র! নবমীতে আপনার বিশেষ বিপদ; তাহার পর চতুর্দশীতে এই স্ত্রীগণ যদি সুন্দররূপে ঋতুস্নাতা হয়, তাহা হইলে আপনি ইহাদের সহিত সুখে সম্ভোগ করিবেন। ৭৭-৭৮

    নারদের বাক্য শ্রবণ করিয়া নরক ভীত হইলেন; এবং নগরে বিশেষরূপে সৈন্য নিবেশ করিলেন। ৭১

    রাজ্য–রাক্ষসেরা রক্ষা করিতেছিল, এখন আবার বিশেষরূপে চারিদিকে রক্ষার বন্দোবস্ত করিলেন। ভয় ও হাস্যমুক্ত হইয়া নরক সময় প্রতীক্ষা করিতে লাগিলেন। ৮০

    সেই অবসরে গরুড়ধ্বজ কৃষ্ণ, প্রাগজ্যোতিষপুরে উপস্থিত হইয়া পশ্চিম দ্বার আক্রমণ করিলেন। ৮১

    ষটসহস্র ক্ষুর নামক পাশসমূহ খণ্ড খণ্ড করিলেন; এবং মুরু নামে দৈত্যকে তাহার অনুচর ও বন্ধুগণের সহিত বিনাশ করিলেন। ৮২

    মহাবলসম্পন্ন ষটসহস্র দ্বাররক্ষকদিগকে বিষ্ণু, চক্রের দ্বারা সেই সময়ে বিনাশ করিলে; সহস্ৰ সৈন্যের সহিত মুরুকে যমালয়ে পাঠাইলেন। ৮৩

    তাহার ছয় পুত্রকে চক্রের দ্বারা বিনাশ করিলেন এবং অন্যান্য দানবদিগকেও চক্রের দ্বারা খণ্ড খণ্ড করিলেন। ৮৪

    তাহার পর জনার্দন, বহুশিলা অতিক্রম করিয়া, বন্ধু-বান্ধবের সহিত নিসুন্দ ও সুন্দকে বধ করিলেন। ৮৫

    পূর্বে যে বীর একাকী সহস্র বৎসর দেবগণের সহিত যুদ্ধ করিয়াছিল এবং শত্রুকে অতিক্রম করিয়া অত্যন্ত পরাক্রান্ত হইয়াছিল। ৮৬

    কেশব–সেই হয়গ্রীব বীরকে আক্রমণ করিয়া বিনাশ করিলেন। মহাবল, পরমেশ্বর ভগবান দেবকীপুত্র লৌহিত্য-গঙ্গার মধ্যজলে বিরূপাক্ষ ও সুন্দকে বিনাশ করিয়া, পঞ্চজন বীরকেও বিনাশ করিলেন। ৮৭-৮৮

    জগন্নাথ, মহাকায় দুরাসদ মহাবীরদিগকে নিধন করিয়া, প্রাগজ্যোতিষ পুরী প্রাপ্ত হইলেন। ৮১

    তাহার পর আকাশস্থ সমস্ত দেবগণ ও নারদমুনি ঈশ্বরকে জয় শব্দের দ্বারা স্তব করিতে লাগিলেন এবং তিনি সেই পুরে প্রবেশ করিলেন। ৯০

    শ্ৰীসম্পন্ন অত্যন্ত দীপ্তিশীল প্রকার ও অট্টালিকা দ্বারা ভূষিত পুরীকে বিষ্ণু, ইন্দ্রের অমরাবতী বিবেচনা করিলেন। ১১

    সেই পুরে সমস্ত প্রহরিগণের সহিত-ভীরুদিগের ভয়জনক দেবতাদিগের আনন্দবর্ধক মহাযুদ্ধ উপস্থিত হইল, যেরূপ দেবাসুরের যুদ্ধ হয়, সেইরূপই হইল। ৯২

    তাহার পর শার্ঙ্গবিনির্মুক্ত বাণের দ্বারা সেই মহাবাহু গরুড়াসীন জনার্দন বহু দানবগণকে বধ করিলেন। ৯৩

    তাহার পর অষ্টশত সহস্র ও অষ্ট শত অসুর বিনাশ করিয়া নরকের নিকট উপস্থিত হইলেন। ৯৪

    নরক, যুদ্ধে সকল অসুর পতন হইয়াছে শুনিয়া এবং মহাবাহু মহাবলসম্পন্ন গরুড়স্থ কৃষ্ণকে দেখিয়া, বসিষ্ঠের শাপ এবং মাধবের প্রস্তাবিত নিয়ম স্মরণ করিতে লাগিলেন। নারদের বাক্য ও ব্রহ্মার সচ্ছিদ্র বর–সমস্তই স্মরণ হইল। ১৫-৯৬

    কেশব কালপ্রাপ্ত হইয়া আগমন করিয়াছেন, অতএব বাণের বাক্য স্মরণ করত যুদ্ধই নিশ্চয় করিলেন। ৯৭

    তাহার পর পৃথিবীপুত্র নরক কাঞ্চনময় বজ্রধ্বজ, অষ্ট লৌহচক্ৰযুক্ত, সহস্র অশ্বযুক্ত, বহুতূণীর-বদ্ধ, নানা প্রহরণযুক্ত রথে আরোহণ করিয়া যুদ্ধের নিমিত্ত অগ্রসর হইলেন। ৯৮-৯৯

    নরক, সমরের নিমিত্ত মনুষ্যভাব গ্রহণ করিয়া শীঘ্র আগমন করিলেন এবং ক্ষণকালমধ্যেই গরুড়ের উপরিস্থিত কৃষ্ণকে দেখিতে পাইলেন; দেখিলেন, অচ্যুত শঙ্খ-চক্র-গদাধারী কিরীট-কুণ্ডল-বিভূষিত শ্রীবৎস-বক্ষ কৌস্তুভমণি প্রদীপ্ত-বক্ষস্থল পীতাম্বরধারী। ১০০-১০২

    অনন্তর প্রাগজ্যোতিষাধিপতি পৃথিবীপুত্ৰ নরক বীর, প্রভু বিষ্ণুর সহিত যুদ্ধ আরম্ভ করিলেন। ১০৩

    তৎপরে যুদ্ধ করিতে করিতে কৃষ্ণের নিকট কালিকা-সদৃশী কালিকা-মূর্তি দেখিতে পাইলেন; তাঁহার রক্তবর্ণমুখ ও নয়ন, দীর্ঘ কলেবর, করে খড়্গ ও পাশ, তিনি জগদ্ধাত্রী জগন্মোহিনী কামাখ্যাদেবী। ১০৪

    নরক জগৎপ্রসবিনী দেবীকে দেখিয়া বিস্ময়ের সহিত ভীত হইল এবং মনে করিল,–যুদ্ধ করাই কৰ্ত্তব্য। অনন্তর নরকাসুর যুদ্ধ করিতে লাগিল। ১০৫

    তৎকালে কৃষ্ণ তাহার সহিত, দেবতাদের মধ্যে ও মনুষ্যগণের মধ্যে অভূত পূর্ব অদ্ভুত যুদ্ধ করিলেন। ১০৬

    মাধব ভূমিপুত্রের সহিত যুদ্ধ করিয়া দেবরাজের হর্ষোৎপাদন করত তাহাকে বধ করিলেন। ১০৭

    সুদর্শন চক্রের দ্বারা হরি নরকের মধ্যদেশ দ্বিখণ্ড করিলেন, সে হত হইয়া ভূমিতে পতিত হইল। ১০৮

    চক্র-ছিন্ন ভূমিপতিত নরক-দেহ বজ্র-ভিন্ন গৈরিক পৰ্বতের ন্যায় শোভা পাইতে লাগিল। ১০৯

    পুত্র, ভূমিতে পতিত হইলে তাহার শরীর দেখিয়া বসুধা সেইটি তাহার মৃত্যুকাল ইহাই বিবেচনা করত শোক-বেগ সহ্য করিলেন। ১১০

    পৃথিবী স্বয়ং অদিতির কুণ্ডলদ্বয় লইয়া গোবিন্দকে উপঢৌকন দান করিয়া বলিলেন। ১১১

    আপনি বরাহাবতারে যখন আমাকে উদ্ধার করিয়াছিলেন, সেই সময়ে আপনার সংসর্গে আমার গর্ভে নরকের উৎপত্তি হয়, তাহাকে এত দিন আপনি প্রতিপালন করিয়াছেন, অদ্য রণে আপনিই বিনাশ করিলেন। ১১২

    সকল অভীষ্টপ্রদ অদিতির এই কুণ্ডলদ্বয় গ্রহণ করুন এবং হে গোবিন্দ। ইহার সন্ততি আপনি সর্বদা রক্ষা করুন। ১১৩

    ভগবান্ বলিলেন, দেবি! ভারাবতারণের জন্য নরকের বধ প্রার্থনা করিয়াছিলে বলিয়া আমি তাহাকে বধ করিয়াছি। ১১৪

    দেবি। তোমার বাক্যানুসারে ইহার সন্তানদিগকে আমি প্রতিপালন করিব এবং প্রাগজ্যোতিষপুরে পৌত্র ভগদত্তকে অভিষিক্ত করিব। ১১৫

    এই কথা বলিয়া মহাবাহু ভগবান্ মধুসূদন অন্তঃপুরে নরকের ধনাগারে প্রবেশ করিলেন। বীর জনার্দন সেই স্থানে রাশিকৃত পর্বতাকার বিবিধ রত্ন দেখিতে পাইলেন। ১১৬-১১৭

    মাধব মণি মুক্ত প্রবাল এবং বৈদূর্য্যের পৰ্বত হীরক-পৰ্বত ও রজতময় দেখিলেন। সুবর্ণ সমুদয়, রুক্মনির্মিত দণ্ড, রত্নময় ধ্বজ দেখিলেন। ১১৮

    বিচিত্র বাহনসমূহ, যান, শয্যা এবং সুবর্ণখচিত মহামূল্যবান্ অনেক বস্তু দেখিলেন। ১১৯

    যে যে মণিরত্নাদি ধনসমূহ নরকভবনে দেখিলেন, সেরূপ অন্যত্র কোথাও দেখেন নাই। ১২০

    যে সমস্ত ধনরত্ন নরকভবনে আছে, সেরূপ–কুবের, ইন্দ্র, যম, বরুণ ইহাদের কাহারও নাই। ১২১

    কেশব-নারদ ও পৃথিবীর সহিত সার হইতে সারতর পুরধন অবেক্ষণ করিলেন; তাহার মধ্যে তাহাদের গ্রহণীয় বস্তু গ্রহণ করিলেন। পরবীর-প্রহারিণী স্বদত্ত বৈষ্ণবী শক্তিও গ্রহণ করিলেন। ১২২-১২৩

    তাহার পর কেশব–পৃথিবী ও নারদসহ নরকপুত্র ভগদত্তকে সেই শ্রেষ্ঠ প্ৰাগজ্যোতিষপুরে রাজপদে অভিষিক্ত করিয়া বিশেষরূপে অভিনিবেশ করিলেন। ১২৪-১২৫

    ক্ষিতি, ভগদত্তকে অভিষিক্ত দেখিয়া তাহার জন্য কেশব সমীপে সেই শক্তি পুনৰ্বার প্রার্থনা করিলেন। ১২৬

    কেশবও নারদের অনুমতিতে ক্ষিতির বাক্যানুসারে প্রীত হইয়া সেই শক্তি ভগদত্তকে দিলেন। ১২৭

    নরক বরুণকে জয় করিয়া যে কাঞ্চনস্রাবী ছত্র আনয়ন করিয়াছিলেন; কৃষ্ণ স্বয়ং তাহা গ্রহণ করিলেন। ১২৮

    সেই ছত্র প্রতিদিন অষ্টভার সুবর্ণ প্রসব করে এবং একক্রোশ পর্যন্ত বিস্তীর্ণ ও অর্ধ যোজন দীর্ঘ। ১২৯

    কেশব উৎকৃষ্ট রত্ন সকল এবং চতুর্দন্ত মদস্রাবী শ্রেষ্ঠ, চতুর্দশসহস্র গজ– দৈত্যের দ্বারা দ্বারকাতে পাঠাইলেন। ১৩০-৩১

    যে সমস্ত দেবকন্যাকে নরক হরণ করিয়াছিলেন, কেশব তাহাদের বেণী মোচন করিলেন। ১৩২

    বস্ত্র ও ভূষণাদি দ্বারা তাহাদিগকে ভূষিত করত বিমানে আরোহণ করাইয়া দৃঢ় ও বলবান্ সৈন্য দ্বারা নারদ সহ দ্বারকাতে প্রেরণ করিলেন। ১৩৩

    নরক সুরকন্যাগণের জন্য যে দিবাকর-তুল্য প্রভাশীল, রত্নসমূহ-খচিত, মণিপৰ্বত নিৰ্মাণ করিয়াছিলেন। ১৩৪

    জগন্নাথ তাহা উৎপাটন করিয়া গরুড়পৃষ্ঠে স্থাপন করিলেন এবং সেইরূপ বরুণের ছত্রও গরুড়ের উপরে তুলিয়া সত্যভামার সহিত তাহাতে আরোহণ করিলেন। ১৩৫

    জগৎপতি হরি–ভগদত্ত ও পৃথিবীকে সাদরবাক্য বলিয়া আকাশমার্গে দ্বারকাতে প্রস্থান করিলেন। ১৩৩

    অষ্টভার-সুবর্ণস্রাবী ছত্র মণি-পৰ্বত, ও সত্যভামার সহিত কেশবকে বহন করিয়া গরুড় অবলীলাক্রমে গমন করিল। ১৩৭

    তাহার পর ক্ষণকামধ্যেই পরবীরবিনাশক কেশব দ্বারকাতে উপস্থিত হইয়া বন্ধুগণ ও সুরগণের সহিত আনন্দসাগরে মগ্ন হইলেন। ১৩৮

    অনুরাগ ও বিরাগের কারণ মহামায়া জগন্ময়ী কালিকা জগন্নাথ পরাপর– পতি জগৎকারণ জগৎকর্তা জ্ঞানগম্য জগন্ময় হরিকে এইরূপেই মোহিত করিয়া থাকে। ১৩৯-৪০

    মূঢ় ব্যক্তিরা মিত্রকে অনুগ্রহ করেন এবং অমিত্রকেও বিনাশ করেন; এবং যুগলরূপে স্ত্রীতেই সর্বদা রমণ করে। ১৪১

    হে বিপ্রগণ! যেরূপে নরকাসুর জন্মগ্রহণ করিয়াছিল, যেরূপে বরলাভ করিয়াছিল, যেরূপ ব্যবহার করিয়াছে এবং বাণের বুদ্ধিতে যেরূপে ব্ৰহ্মাকে আরাধনা করিয়াছিল, সে সমস্তই আপনাদিগকে বলিলাম। হে দ্বিজোত্তমগণ। আপনাদের আর যে বিষয় জানিতে অভিলাষ হয়, জিজ্ঞাসা করুন। ১৪২-৪৩

    চত্বারিংশ অধ্যায় সমাপ্ত। ৪০

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশ্রীশ্রীচণ্ডী – অনুবাদ : পঞ্চানন তর্করত্ন
    Next Article ওয়ারলক – উইলবার স্মিথ

    Related Articles

    পঞ্চানন তর্করত্ন

    শ্রীশ্রীচণ্ডী – অনুবাদ : পঞ্চানন তর্করত্ন

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }