Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কালিকা পুরাণ (কালিকাপুরাণম্‌) – পঞ্চানন তর্করত্ন সম্পাদিত

    পঞ্চানন তর্করত্ন এক পাতা গল্প667 Mins Read0
    ⤶ ⤷

    ৪১. পাৰ্বতীর জন্ম

    একচত্বারিংশ অধ্যায় – পাৰ্বতীর জন্ম

    ঋষিগণ বলিলেন, কিরূপে জগৎপ্রসবিনী কালী দাঙ্গায়ণী গিরিসুতা হইলেন? কিরূপে তিনি হরকে পতিত্বে বরণ করিয়াছিলেন? ১

    কিজন্যই বা তিনি পিনাকীর অর্ধ শরীর গ্রহণ করিয়াছিলেন? হে মহামতে! এই জিজ্ঞাসিত বিষয় সকল–সম্পূর্ণরূপে আমাদিগকে বলুন। ২

    মার্কণ্ডেয় বলিলেন,–হে ঋষিশ্রেষ্ঠগণ! যেরূপে দাক্ষায়ণী সতী গিরিসুতা হইয়াছেন এবং যেরূপে শিবের অর্ধশরীর গ্রহণ করিয়াছেন, তাহা শ্রবণ করুন। ৩

    দাক্ষায়ণী সতী প্রাণত্যাগ করিয়া মানসিক গতিতে হিমালয় পর্বতে মেনকাসমীপে গমন করিলেন। ৪

    হে দ্বিজগণ। যে সময়ে দক্ষকন্যা সতী শিবসহ হিমাচলে ক্রীড়া করিতেন, সেই সময়ে মেনকা তাহার হিতৈষিণী ছিলেন। ৫

    অতএব তাহাতেই আমি জন্মগ্রহণ করিব, সতী এই মনে করিয়া প্রাণত্যাগ করত হিমালয়সুতা হইলেন। ৬

    পূৰ্বে যে সময়ে দাক্ষায়ণী দক্ষের প্রতি কোপ করিয়া প্রাণত্যাগ করেন, সেই সময়ে মেনকা শিবাকে আরাধনা করিতেন। ৭

    মহামায়া জগদ্ধাত্রী সনাতনী যোগনিদ্ৰাস্বরূপা সৰ্ব্বভূতমোহিনী সৰ্ব্বলোকের শরণ সেই জগদম্বাকে চৈত্রমাসের অষ্টমীতে উপবাস করিয়া নবমীতে মোদক, পিষ্টক, পায়স ও গন্ধ পুষ্পাদিদ্বারা সপ্তবিংশতি বত্সর পর্যন্ত পুত্রকামনা করত প্রত্যহ পূজা করিতেন। ৮-১০

    ওষধিপ্রস্থে গঙ্গাতে মৃন্ময়ী মূর্তি করিয়া কোন সময়ে নিরাহারে, কোন সময়ে সংযতাহারে, মহামায়াতে মন অর্পণ করত সপ্তবিংশতি বৎসর পর্যন্ত মেনকা দেবী মহাঐশ্বৰ্য্য লালসাতে পূজা করত কাল যাপন করিলেন। ১১-১২

    সপ্তবিংশতি বৎসরের পর জগন্মাতা; জগন্ময়ী অত্যন্ত প্রীতিলাভ করত প্রত্যক্ষভাবে উপস্থিত হইয়া বলিলেন। ১৩

    দেবি! আপনি যাহা প্রার্থনা করিয়াছেন; তাহা এইক্ষণ প্রার্থনা করুন; আপনার মনের বাঞ্ছিত বিষয় সমস্ত প্রদান করিব। ১৪

    তাহার পর মেনকা দেবী প্রত্যক্ষভাবে কালীকে দেখিয়া প্রণাম করিলেন এবং এই কথা বলিলেন। ১৫

    দেবি। আপনার মূর্তি আমি প্রত্যক্ষ দেখিলাম; কিন্তু শিবে। যদি আপনি প্রসন্ন হন, তাহা হইলে আপনাকে কিঞ্চিৎ স্তব করিতে ইচ্ছা করি। ১৬

    সৰ্বমোহিনী কালিকা ‘মাতঃ’ এই বলিয়া মনোহর বাহু দ্বারা মেনকাকে আলিঙ্গন করিলেন। ১৭

    তাহার পর মেনকাদেবী, প্রত্যক্ষভাবে অবস্থিত পরমেশ্বরী কালীকে অভিলষিত বাক্যের দ্বারা স্তব করিতে লাগিলেন। ১৮।

    মেনকা বলিলেন, জগদ্ধাত্রী লোকধারিণী চণ্ডিকাকে আমি প্রণাম করিতেছি; সর্বকামার্থদায়িনী জগদ্ধাত্রীকেও প্রণাম করি। ১৯

    নিত্যানন্দা জ্ঞানময়ী জগৎপ্রসবিনী মহামায়াকে আমি করজোড়ে প্রণাম করি। যিনি সর্বদা শুদ্ধা, যিনি হর-বিরিঞ্চিরূপিণী গৌরী মহামায়া, ভক্তের শোক-দুঃখনাশিনী, যিনি শিবজায়া, ভদ্রা, তাহাকে আমি প্রণিপাত করি। ২০-২১

    যিনি চিৎস্বরূপা শিবা, যিনি সত্ত্বগুণসম্পন্না নিত্যস্বরূপা, যিনি অনিত্যা, প্রাণিগণের বুদ্ধিরূপা, তাহাকে প্রণাম করি। আপনি যতিদিগের সংসার বন্ধনচ্ছেদিনী, আমাদের সেই গতির অনুসরণ করিবার ক্ষমতা কোথায়। ২২

    আপনি সামবেদের উক্তি সিদ্ধিরূপা এবং ঋগ্বেদ ও যজুৰ্ব্বেদের অনুষ্ঠেয় যাগাদিরূপ দীর্ঘকাৰ্যরূপা, আপনিই অথৰ্ব্ববেদোক্ত অভিচারাদি কাৰ্য্যস্বরূপা; অতএব আপনি আমার নিত্য অভিলাষ পূর্ণ করুন। ২৩

    ভূতবর্গ, নিত্য, অনিত্য, ভাগহীন, পরস্থ ও তন্মাত্র ইহা দ্বারা আপনাকেই যোগ করে, আপনি তাহাদের নিত্যরূপা শক্তি। কোন স্ত্রী আপনার যোগ্য রূপ বলিবার নিমিত্ত সক্ষম হইবে। ২৪

    আপনি ক্ষিতি এবং ধরিত্রী ও জগতের নিত্য প্রকৃতিস্বরূপা; যে শক্তি দ্বারা ব্ৰহ্মরূপ বশ হয়, আপনি সেই নিত্যরূপ শক্তি; অতএব মাতঃ আমার প্রতি প্রসন্না হউন। ২৫

    আপনিই অগ্নিগত উগ্ৰাশক্তিস্বরূপা এবং সূর্যকরের দাহিকাশক্তিরূপা; চন্দ্রিকার আহ্লাদিকা শক্তিরূপা; অতএব আপনাকে স্তব করত প্রণিপাত করিতেছি। ২৬

    আপনি যোষিৎপ্রিয়দিগের যোষিৎস্বরূপা, উর্দ্ধরেতাদিগের বিদ্যারূপা; সৰ্বজগতের বাঞ্ছারূপা এবং হরির মায়াস্বরূপা। ২৭

    আপনি বহুরূপ ধারণ করত নিরন্তর সৃষ্টি-স্থিতি-সংহার করিতেছেন, এবং ব্রহ্মা বিষ্ণু শিবাদির শরীরের কারণ; অতএব দেবি! আপনাকে প্রণিপাত করি, প্রসন্ন হউন। ২৮

    মার্কণ্ডেয় বলিলেন, তাহার পর জগন্মাতা দেবি মেনকাকে বলিলেন, দেবি! বাঞ্ছিত বর প্রার্থনা কর। ২৯

    তৎপরে যশস্বিনী মেনকা প্রথমেই বীর্যবান্, আয়ুষ্মান্ এবং ধনসম্পন্ন শত পুত্র প্রার্থনা করিলেন। ৩০

    তাহার পরে সুরূপ ও গুণশালিনী কুলদ্বয়ের আনন্দরূপা ও ত্রিভুবন-দুর্লভা একটী কন্যা প্রার্থনা করিলেন। ৩১

    তাহার পর দেবী ঈষৎ হাস্যসহকারে মেনকার অভিলাষ পূর্ণ করত বলিলেন,–তোমার বীর্য্যবান্ একশত পুত্র হইবে। কিন্তু প্রথম পুত্র অত্যন্ত বলবান্ হইবে। ৩২-৩৩

    দেবতা রাক্ষস ও মনুষ্যের–সকল জগতের হিতের জন্য আমিই তোমার কন্যা হইব। ৩৪

    তুমি নিত্য সুখপ্রসবা, নিত্য পতিব্রতা এবং অম্লান-রূপ-সম্পন্না ও সুভগা হইবে। ৩৫

    জগদ্ধাত্রী এই কথা বলিয়া অন্তর্ধান করিলেন। মেনকাও–প্রফুল্ল চিত্তে স্ব স্থানে গমন করিলেন। ৩৬

    তাহার পর কালক্রমে মেনকা দেবী মৈনাককে প্রসব করিলেন, এই মৈনাক ইন্দ্রের সমস্পর্ধী হইয়া পক্ষের সহিত অদ্য পর্যন্তও সমুদ্রমধ্যে আছে। ৩৭

    তাহার পর দেবী একন্যূন শত পুত্ৰ ক্ৰমে প্রসব করিলেন; তাহারা মহা বীর্যবান, মহাসত্বসম্পন্ন ও সকল-লক্ষণ-যুক্ত। ৩৮

    তাহার পর-জগন্ময়া মোগনিদ্রা কালিকা পূর্বে সতীদেহ ত্যাগ করিয়া ছেন, পুনৰ্বার জন্মের নিমিত্ত মেনকাসমীপে গমন করিলেন এবং অনুরূপ সময়ে তাহার গর্ভে উৎপন্না হইয়া সাগর হইতে লক্ষ্মীর ন্যায় জন্ম গ্রহণ করিলেন। ৩৯-৪০

    দেবী বসন্তকালে মৃগশিরা নক্ষত্রে নবমীতে অর্ধরাত্রি সময়ে চন্দ্রমণ্ডল হইতে গঙ্গার ন্যায় জন্মিলেন। ৪১

    দেবীর জন্ম হইলে দিক সকল প্রসন্ন হইল, বায়ু অনুকূল হইয়া সুন্দর গন্ধে আমোদিত করিতে লাগিল। ৪২

    তৎপরে ভিন্ন রূপ তোয়-বৃষ্টির ন্যায় পুষ্পবৃষ্টি হইতে লাগিল। মহা প্রজ্বলিত অগ্নি প্রশান্তভাব ধারণ করিল। মেঘকূল মৃদু গর্জন করিতে লাগিল। ৪৩

    দেবীর জন্ম হইতেই সমস্ত জগৎ স্বাস্থ্যময় হইল। নীলোৎপলদল-সদৃশ নবপ্রসূতা শ্যামাকে দেখিয়া মেনকা হাস্যের সহিত আনন্দপ্রাপ্ত হইলেন; এবং দেবগণও অতুল হর্ষ প্রাপ্ত হইলেন। ৪৪-৪৫

    অন্তরীক্ষ গন্ধৰ্ব্ব ও অপ্সরাগণ নীলোৎপলদলের ন্যায় শ্যাম সেই হিমালয় সুতাকে স্তব করিতে লাগিল। ৪৬

    হিমালয় তাহাকে ‘কালী’ এই নামে আহ্বান করিলেন; বান্ধবগণ দেবীর ‘পাৰ্বতী’ এই নাম রাখিলেন, আর তাঁহারা কালী ও গিরিনন্দিনী ইহাও বলিলেন। ৪৭-৪৮

    তাহার পর দেবী, গিরিরাজ-গৃহে বর্ষাকালীন গঙ্গার ন্যায় ও শারদীয় চন্দ্রিকার ন্যায় দিন দিন বাড়িতে লাগিলেন। ৪৯

    অনুদিন বৃদ্ধি প্রাপ্তা চাৰ্ব্বঙ্গী কালীর চন্দ্র-বিম্বের কলার ন্যায় মনোহর কান্তি প্রকাশ পাইতে লাগিল। ৫০

    কালী বাল্যভাব প্রাপ্ত হইয়া ক্রীড়া করিতে লাগিলেন। নদীসমূহ যেরূপ কালিন্দীতে মিলিতা হয়, সেইরূপ সখীগণও কালীর সহিত ক্রীড়াচ্ছলে মিলিতা হইল। ৫১

    হে দ্বিজশ্রেষ্ঠগণ! দেবী পূর্ব-জন্ম-বশীকৃত বিষয়ের ন্যায় স্বয়ং সমস্ত গুণ রাশি প্রাপ্ত হইলেন। ৫২

    গিরিকন্যা নিজগুণে দেবকন্যা ও অপ্সরাগণকে অতিক্রম করিলেন এবং গানে গন্ধৰ্ব্ব-কন্যাদিগকে অতিক্রম করিলেন। ৫৩

    তাহার লাবণ্য সৰ্ব্বদা বন্ধুবর্গের প্রীতিকর হইল। গুণের দ্বারা পিতা, মাতা ও বন্ধুগণকে সর্বদা সন্তুষ্ট করিতে লাগিলেন। ৫৪

    তাহার পর জগন্মাতা নিত্য, মাতার তৃপ্তিকারিণী হইয়া পিতার পূজাদি সৎকারে সর্বদা রত হইলেন এবং ভ্রাতাদিগের সহিত সৰ্ব্বদা রত থাকিলেন। ৫৫

    কালিন্দী যেরূপ সূর্যসমীপে সর্বদা থাকেন সেইরূপ জগন্মাতা সৰ্ব্বদা কন্যারূপে পিতার সমীপে উপস্থিত থাকিতেন। ৫৬

    অনন্তর একদা গিরি, তাহাকে নিকটে রাখিয়া তনয়গণের সহিত সঙ্গত হইয়া অতি গৌরবে অবস্থান করিতেছেন, এমন সময় নারদ স্বর্গ হইতে সেই স্থানে আগমন করিলেন এবং পুত্রগণের সহিত সুখাসীন হিমালয়কে দেখিতে পাইলেন। ৫৭-৫৮

    নিকটস্থিতা কালীকে সূৰ্য্যসমীপে কালিন্দী সদৃশ দেখিলেন, এবং তাহাকে শরতের রাত্রিকালে সম্পূর্ণ বর্ধিত চন্দ্রকিরণের ন্যায় বিবেচনা করিলেন। ৫৯

    গিরি তাহাকে পূজা করত উপবেশন করিবার নিমিত্ত আসন প্রদান করিলেন। নারদ প্রথমতঃ গিরিরাজকে বৃত্তান্ত জিজ্ঞাসা করিলেন। ৬০

    তাহার পর বিদিত-বৃত্তান্ত বাগ্বিশারদ মুনি, হাস্যপূর্বক মেনকাকে বলিলেন, আপনার এই কন্যা অতি রমণীয়া, যেন শুভাংশুর কিরণ দ্বারাই বৃদ্ধি পাইতেছেন। শৈলরাজ! আপনার সৰ্ব্বসুলক্ষণশালিনী এই প্রথমপ্রসূতা কন্যা শম্ভুর দয়িতা হইয়া তাহার সর্বদা অনুকূল-বর্তিনী হইবেন। ৬১-৬৩

    এই তপস্বিনী শম্ভুর চিত্তও সৰ্ব্বদা প্রসন্ন করিবেন; তিনিও ইহাকে ভিন্ন অন্য স্ত্রীকে পরিণয় করিবেন না। ইঁহাদের যেরূপ প্রণয় হইবে, সেরূপ প্রণয় এ জগতে কাহারও হয় নাই, হইবেন না এবং বর্তমান সময়েও হইতেছে না। ৬৪

    হে গিরিশ্রেষ্ঠ! আপনার কন্যা দেবতাদিগের অনেক হিতকর কার্য করিবেন এবং ইহার দ্বারাই শিব অর্ধনারীর ঈশ্বর হইবেন। ৬৫

    শিবের–দেবীর সহিত অত্যন্ত সৌহার্দ হইবে এবং দেবী ভগবানের শরীরার্ধ গ্রহণ করিবেন ও তাহার আস্পদ প্রাপ্ত হইবেন। ৬৬

    আপনার তনয়া কালী, তপস্যাদ্বারা হরকে প্রসন্ন করিলে সুবর্ণাভা ও সুবর্ণের ন্যায় গৌরাঙ্গী বিদ্যুৎ-সদৃশী হইবেন; ইহার নাম পরে গৌরী বলিয়াই খ্যাত হইবে। ৬৭

    এই কন্যা শিব ভিন্ন অন্য বরে প্রদান করিতে মনেও স্থান দিও না। এইটী অতি গোপনীয় বিষয়,-দেবতাদিগের নিকটও প্রকাশ করিবেন না। ৬৮

    মার্কণ্ডেয় বলিলেন, হিমালয় নারদ ঋষির কথা শ্রবণ করিয়া তাহাকে বলিলেন;–আমি শুনিতেছি, মহাদেব মানুষসঙ্গ পরিত্যাগ করত সংযতাত্মা হইয়া নির্জনে দেবতাদিগের অগম্য স্থানে তপস্যা করিতেছেন। ৬৯-৭০

    হে দেবর্ষে। ধ্যানমাৰ্গস্থিত মহাদেব, পরমব্রহ্মে অর্পিত মনকে, কিরূপে ভ্রষ্ট করিবেন, সেবিষয়ে আমার সংশয় বোধ হইতেছে। ৭১

    অক্ষর মহাদেব, প্রদীপ-কলিকা-সদৃশ পরমব্রহ্মকে অন্তরে সর্বস্থানে নিরন্তর দেখিতেছেন; তিনি বাহ্যদৃষ্টিশূন্য হইয়াছেন। ৭২

    হে দ্বিজ। আমি কিন্নরদিগের মুখে এই রূপ শ্রুত হইয়াছি; তাহা হইলে হর, কিরূপে তাদৃশ মনকে ভ্রষ্ট করিতে সক্ষম হইবে? ৭৩

    বিশেষতঃ আমি এই শুনিয়াছি, হর দাক্ষায়ণীর সহিত পূৰ্বে শপথ করিয়া ছিলেন যে, “প্রিয়ে দাক্ষায়ণি সতি! তোমা ভিন্ন অন্য স্ত্রীকে পত্নীত্বে গ্রহণ করিব না”; মুনে! এ বিষয় আপনাকে সত্য বলিতেছি। ৭৪-৭৫

    সতীর সহিত পূর্বে ইহা প্রতিজ্ঞা করিয়াছেন, তাহার মৃত্যু হইয়াছে, এখন অন্য স্ত্রীকে গ্রহণ করিবেন কিরূপে? ৭৬

    নারদ বলিলেন, গিরিরাজ! আপনি চিন্তা করিবেন না–আপনার এই কন্যা সেই সতী; শিবের নিমিত্তই জন্মগ্রহণ করিয়াছেন, তাহাতে সংশয় নাই। ৭৭

    মার্কণ্ডেয় বলিলেন;–নারদ ঋষি, যেরূপে সতী মেনকাতে উৎপন্ন হইয়াছেন, তৎসমস্তই গিরিরাজকে বলিলেন। গিরিরাজ পুত্ৰদারের সহিত সমস্ত বৃত্তান্ত শ্রবণ করিয়া নিঃসংশয় হইলেন। ৭৮-৭৯

    তাহার পর কালী নারদ-বাক্য শ্রবণ করিয়া হাস্যমুখে লজ্জাতে অধোমুখী হইলেন। ৮০

    গিরি, হস্ত দ্বারা তাঁহার মুখ মার্জনা করত কিঞ্চিৎ উন্নমিত করিলেন এবং মস্তকে নিরন্তর চুম্বন করিয়া নিজের আসনে বসাইলেন। ৮১

    তাহার পর নারদ পুনর্বার মেনকাতনয়গণের সহিত গিরিরাজকে আনন্দিত করত শৈলতনয়ার জন্য বলিলেন, শৈলরাজ! এই সামান্য সিংহাসনে দেবীর প্রয়োজন কি? শিবের ঊরুই ইহার সৰ্ব্বদা আসন হইবে। ৮২-৮৩

    পর্বতরাজ! আপনার তনয়া হরের ঊরুরূপ আসন নিরন্তর প্রাপ্ত হইবেন,–অন্য কোন স্থানে এরূপ উৎকৃষ্ট আসন পাইবে না। ৮৪

    নারদ, শৈলরাজকে এইরূপ উদার-বাক্য বলিয়া তৎক্ষণাৎ দেবযানে ত্রিদশ ভবনে গমন করিলেন। গিরিপতিও চিন্তা, হর্ষ ও আমোদযুক্ত হইয়া নিজ মন্দিরে গমন করিলেন। ৮৫

    একচত্বারিংশ অধ্যায় সমাপ্ত। ৪১

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশ্রীশ্রীচণ্ডী – অনুবাদ : পঞ্চানন তর্করত্ন
    Next Article ওয়ারলক – উইলবার স্মিথ

    Related Articles

    পঞ্চানন তর্করত্ন

    শ্রীশ্রীচণ্ডী – অনুবাদ : পঞ্চানন তর্করত্ন

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }