Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কালিকা পুরাণ (কালিকাপুরাণম্‌) – পঞ্চানন তর্করত্ন সম্পাদিত

    পঞ্চানন তর্করত্ন এক পাতা গল্প667 Mins Read0
    ⤶ ⤷

    ৫৬. মন্ত্র-কবচ

    ষট্‌পঞ্চাশ অধ্যায় – মন্ত্র-কবচ

    ভগবান বলিলেন,–হে বেতাল-ভৈরব! বৈষ্ণবী তন্ত্রসংজ্ঞক অঙ্গিমন্ত্রের এবং বিশেষতঃ বৈষ্ণবী দেবীর কবচ শ্রবণ কর। ১

    তাহাতে মন্ত্রের আদি অক্ষর বাসুদেবস্বরূপধারী (অ), দ্বিতীয় বর্ণ স্বয়ং ব্ৰহ্মা (ক) এবং তৃতীয় স্বয়ং চন্দ্রশেখর মহাদেব (চ)।

    চতুর্থ গণেশ (ট), পঞ্চম দিবাকর সূৰ্য্য (ত), মহামায়া জগন্ময়ী শক্তি স্বয়ং পকারস্বরূপ, যকার স্বয়ং মহালক্ষ্মীস্বরূপ এবং ষবর্ণ স্বয়ং সরস্বতী। ৩

    শৈলপুত্রী প্রথম বর্ণের যোগিনী, দ্বিতীয় বর্ণের যোগিনী চণ্ডিকা, তৃতীয় মন্ত্রের যোগিনী চণ্ডঘন্টা এবং চতুর্থের কুষ্মাণ্ডী। ৪

    তকারের যোগিনী স্কন্দমাতা এবং পকারের যোগিনী স্বয়ং কাত্যায়নী। মহাদেবী নামে প্রসিদ্ধা কালরাত্রি সপ্তম বর্ণের যোগিনী। ৫

    প্রথমে বর্ণ-কবচ, তাহার পর যোগিনী-কবচ। তদনন্তর দেবৌঘ-কবচ এবং তাহার পর দেবী-দিক্‌-কবচ। ৬

    তাহার পর পার্শ্ব-কবচ। তদনন্তর দ্বিতীয়াষ্টাক্ষর-কবচ। তাহার পর ষড়ক্ষর-কবচ। তদনন্তর অভেদ্য-কবচ। ৭

    যে মনুষ্য, এই সকল শ্রেষ্ঠ কবচ পরিজ্ঞাত হয়, সে আমার সহিত অভিন্ন শক্তিমান, মহাদেব এবং দেবীর স্বরূপতা প্রাপ্ত হয়। ৮

    এই বৈষ্ণবীতন্ত্র কবচের ঋষি নারদ, ছন্দঃ অনুষ্টুপ, দেবতা কাতায়নী এবং সকল প্রকার কাম ও অর্থ সাধন বিষয়ে ইহার নিয়োগ হয়। ৯

    অ পূর্বদিকে আমার রক্ষাবিধান করুন, ক আমাকে সর্বদা অগ্নিকোণে রক্ষা করুন, চ দক্ষিণদিকে, ট নৈর্ঋত কোণে। ১০

    ত পশ্চিমদিকে, শক্তি (প) বায়ুকোণে, য উত্তরদিকে এবং (য) ঈশান কোণে আমাকে রক্ষা করুন। ১১।

    য আমার মস্তকে রক্ষা বিধান করুন, দক্ষিণ বাহুতে ক, বাম বাহুতে চ, এবং ট সর্বদা হৃদয়ে রক্ষা করুন। ১২।

    ত আমার কণ্ঠদেশে, উভয় কটিদেশে শক্তি, য দক্ষিণ পাদে এবং ষ বাম পাদে রক্ষা করুন। ১৩

    শৈলপুত্রী পূর্বদিকে, চণ্ডিকা অগ্নিকোণে, যমভয়-নিবারিণী চণ্ডঘণ্টা দক্ষিণ দিকে রক্ষা করুন। ১৪

    জগৎ-প্রসবিনী কুষ্মাণ্ডী নৈর্ঋতে রক্ষা করুন, স্কন্দমাতা সর্বদা আমার পশ্চিমদিকে রক্ষা করুন। ১৫

    ত্রিলোকের ঈশ্বরী কাত্যায়নী বায়ুকোণে এবং কালরাত্রি সর্বদা উত্তরদিকে রক্ষা করুন। ১৬

    ঈশানকোণে পাবনী মহাগৌরী সতত রক্ষা করুন এবং সনাতন বাসুদেব নেত্ৰদ্বয়ে রক্ষা করুন। ১৭

    পদ্মযোনি এবং অযোনিজ ব্রহ্মা আমার বদনে রক্ষা করুন এবং ভগবান চন্দ্রশেখর আমার নাসাভাগ রক্ষা করুন। ১৮

    মহাদেবের পুত্র গজানন আমার স্তনযুগে রক্ষা করুন এবং দিবাকর সূর্য বাম ও দক্ষিণ হতে সৰ্ব্বদা রক্ষা করুন। ১৯

    পরমেশ্বরী মহামায়া স্বয়ং আমার নাভিদেশে রক্ষা করুন, মহালক্ষ্মী গুহ্য দেশে রক্ষা করুন এবং সরস্বতী জানুদ্বয়ে রক্ষা করুন। ২০

    মঙ্গলরূপা মহামায়া নিত্য পূৰ্বভাগে রক্ষা করুন এবং সুবাসিনী অগ্নিজালা নিত্য অগ্নিকোণে রক্ষা করুন। ২১

    রুদ্রাণী আমাকে দক্ষিণদিকে রক্ষা করুন এবং নৈর্ঋতকোণে চণ্ডনায়িকা রক্ষা করুন। আমাকে পশ্চিমদিকে মহেশ্বরী উগ্রচণ্ডা সর্বদা রক্ষা করুন। ২২

    বায়ুকোণে প্রচণ্ড এবং ঘোররূপিণী উত্তরদিকে রক্ষা করুন। সনাতনী ঈশ্বরী সৰ্ব্বদা ঈশানকোণে রক্ষা করুন। ঊর্ধ্বদিকে মহামায়া এবং অধোদিকে পরমেশ্বরী রক্ষা করুন। ২৩

    আমার সম্মুখে উগ্রা এবং পশ্চাদ্ভাগে বৈষ্ণবী সৰ্ব্বদা রক্ষা করুন এবং শোভন ব্রহ্মাণী নিত্য দক্ষিণ পার্শ্বে রক্ষা করুন। ২৪

    বৃষভবাহিনী মহেশ্বরী আমার বাম পার্শ্বে নিত্য রক্ষা করুন। কৌমারী পর্বতে এবং বারাহী জলে রক্ষা করুন। ২৫

    নারসিংহী অরণ্য মধ্যে দ্রংষ্ট্রিজীবগণের ভয় হইতে রক্ষা করুন এবং ঐন্দ্রী আকাশে সমুদয় জল ও স্থলভাগে আমাকে রক্ষা করুন। ২৬

    সেতু সকল অঙ্গুলী রক্ষা করুন এবং দেবাদি কর্ণদ্বয় সর্বদা রক্ষা করুন। দেবান্ত চিবুকে এবং শক্তিপঞ্চম পার্শ্বদ্বয়ে রক্ষা করুন। ২৭

    ত এবং য আমার ঊরুদ্বয়ে এবং জঙ্ঘাদ্বয়ে রক্ষা করুন। ২৮

    ষ সৰ্বেন্দ্রিয় এবং রোমকূপের রক্ষা বিধান করুন। য সদা সর্বদা আমার ত্বকে ওষ্ঠে এবং নখ, দন্ত ও কর আদিতে রক্ষা করুন। ২৯

    দেবাদি আমার বস্তিদেশে রক্ষা করুন এবং দেবান্ত আমার কক্ষদ্বয়ে রক্ষা করুন। ষ ইত্যাদি সর্বত্র অবয়বে রক্ষা করুন এবং সেতু দেহের বর্হিভাগে রক্ষা করুন। ৩০-৩১

    এই বৈষ্ণবী তন্ত্র মন্ত্র–আমার আজ্ঞা চক্রে, সুষূম্নায়, ষটচক্রে, হৃদয়ের সন্ধিস্থলে, আদি ষোড়শচক্রে এবং ললাটকোষে নিত্য বিদ্যমান হইয়া রক্ষা করুন। ৩২

    সমুদয় গর্ভ, নাড়ী, পার্শ্ব কুক্ষি, শিরানিচয়, রুধির, স্নায়ু, মজ্জা, মস্তিষ্ক এবং সমুদয় পর্বভাগে দ্বিতীয়াষ্টাক্ষর মন্ত্রময় কবচ সর্বতোভাবে রক্ষা করুন। ৩৩

    রেতঃ, বায়ু, নাভির এবং সকল প্রকার পৃষ্ঠসন্ধিতে তৃতীয় ষড়ক্ষর মন্ত্র সৰ্ব্বদা রক্ষা করুন। ৩৪

    মহামায়া আমার নাসারন্ধ্রে রক্ষা করুন, বৈষ্ণবী কণ্ঠরন্ধ্রে রক্ষা করুন এবং দুর্গতিহারিণী দুর্গা আমার সকল সন্ধিস্থলে রক্ষা করুন। ৩৫

    শ্রোত্রদ্বয়ে হ্রঁ ফট, এই প্রকারে কালিকা নিত্য রক্ষা করুন এবং নেত্র রক্ষা করিতে বীজত্ৰয় অবস্থান করুক। ৩৬

    ওঁ ঐঁ হ্রীঁ হ্রৌঁ এই বীজান্বিতা চণ্ডিকা নাসাভাগ রক্ষা করত অবস্থান করুন এবং ঐঁ হ্রীঁ হূঁ এই বীজান্বিতা তারা সর্বদা জিহ্বামূলে অবস্থান করুন। ৩৭

    সেতু আমার হৃদয়ে অবস্থান করত উত্তম জ্ঞান রক্ষা করুন এবং ওঁ ক্ষৌঁ ফট্‌ এই বীজসম্বলিতা মহামায়া আমাকে সর্বদা সর্বপ্রকারে রক্ষা করুন। ৩৮

    ওঁ যুং সঃ এই বীজান্বিতা রক্ষাকারিণী কৌশিকী সৰ্ব্বদা আমার প্রাণ রক্ষা করুন এবং ওঁ হূঁ সৌঁ এই বীজান্বিতা ভর্গদয়িতা দেহশূন্য স্থানে আমায় রক্ষা করুন। ৩৯

    ওঁ নমঃ এই বীজান্বিতা শৈলপুত্রী আমার সকল প্রকার রোগের নাশ করুন। ৪০

    ওঁ হ্রীঁ সঃ স্ফেঁ ক্ষঃ অস্ত্রায় ফট্‌ এই বীজযুতা শিবদূতী নিত্য সকল অস্ত্রে স্থিত হইয়া সিংহ-ব্যাঘ্ৰভয় হইতে এবং যুদ্ধকালে আমাকে রক্ষা করুন। ৪১

    ওঁ হ্ৰীঁ হ্রীঁ সঃ এই বীজান্বিতা চণ্ডঘণ্টা আমার কর্ণছিদ্র রক্ষা করুন। ৪২।

    ওঁ ক্ৰীঁ সঃ এই বীজান্বিতা কামেশ্বরী আমার কাম অর্থাৎ অভিলষিত বস্তু সকল রক্ষা করিবার নিমিত্ত বিদ্যমান হউন। ওঁ আঁ হূঁ ফট্‌ এই বীজশালিনী উগ্রচণ্ডা আমাদিগের রিপু এবং বিঘ্ন সকলকে বিমদ্দিত করুন। ৪৩

    ওঁ হ্রীঁ হ্ৰীঁ শ্ৰীঁ এই বীজান্বিতা কালরাত্রি খড়্গ হইতে আমাকে সর্বদা রক্ষা করুন। ওঁ অং এই বীজান্বিতা জগদীশ্বর বৈষ্ণবী আমাকে শূল হইতে রক্ষা করুন এবং ওঁ কং এই বীজান্বিতা ব্রহ্মাণী আমাকে চক্র হইতে আর ওঁ চং এই বীজান্বিতা রুদ্রাণী আমাকে শক্তি হইতে রক্ষা করুন। ৪৪

    ওঁ টং এই বীজযুক্তা কৌমারী আমাকে বজ্র হইতে রক্ষা করুন এবং ওঁ তং এই বীজযুক্তা বারাহী আমাকে কাণ্ড হইতে রক্ষা করুন। ৪৫

    ওঁ পং এই বীজযুক্ত নারসিংহী আমাদিগকে ক্ৰব্যাদগণের হস্ত হইতে রক্ষা করন। ৪৬

    ওঁ যং এই বীজান্বিতা চণ্ডিকা সমুদয় অস্ত্র শস্ত্র হইতে এবং নিখিল যন্ত্র এবং অনিষ্টকারী মন্ত্র হইতে আমাকে রক্ষা করুন, দেবীকে নমস্কার করি। ৪৭

    যং নমঃ ঐন্ত্রী আমাকে বিশ্বাসঘাতকের হস্ত হইতে রক্ষা করুন। ৪৮

    মহামায়া বৈষ্ণবী দেবীকে ওঁকার উচ্চারণপূর্বক নমস্কার করি। সেই পরমেশ্বরী আমাকে নিখিল ভূতগণ হইতে রক্ষা করুন। ৪৯

    এই সৰ্বশ্রেষ্ঠ অষ্টাক্ষরাত্মক মন্ত্র আমার আধার শক্তিতে বায়ুমাৰ্গে, হৃদয়ে এবং চন্দ্ররশ্মি ও সূৰ্যযুক্ত কমলদলে, বস্তিস্থানে এবং বহ্নিতে অধিষ্ঠান করুন। যাহাকে–ব্ৰহ্মা মস্তকে, বিষ্ণু গলদেশে এবং মহেশ্বর কণ্ঠে ধারণ করেন, সেই ব্ৰহ্মাণ্ড-বীজ সকলের প্রধান মন্ত্র আমাকে রক্ষা করুন। ৫০

    যে বৈষ্ণবী মন্ত্রে অষ্টোত্তর সহস্র সেতুবন্ধ মন্ত্র বিদ্যমান, সেই অ ক চ ট প্রভৃতি অষ্টাক্ষর মন্ত্র সম্বর, স্বরহীন, সানুস্বার, স-বিসর্গ ইত্যাদি বিধিরূপে আমাকে স্বর্গ, ভূতল ও জলে রক্ষা করুন। ধর্ম কাম এবং অর্থের সাধন এই কবচ আমি তোমাকে বলিলাম। ইহা অতি রহস্য এবং সকল প্রকার অর্থের সাধক। ৫১-৫৩

    যে ব্যক্তি আমাকর্তৃক উক্ত এই কবচ একবার শ্রবণ করে, সে ইহলোকে সমুদয় কাম প্রাপ্ত হয় এবং পরকালে শিবস্বরূপতা লাভ করে। ৫৪

    আমাকর্তৃক কথিত এই কবচ যে ব্যক্তি একবার পাঠ করে, সে সকল প্রকার যজ্ঞের ফল লাভ করে, সে বিষয়ে কোন সংশয় নাই। ৫৫

    কেশরী যেমন অবলীলাক্রমে হস্তীকে পরাজয় করে, সেইরূপ সে সংগ্রামে শত্ৰুদিগকে পরাজয় করে। ৫৬

    অগ্নি যেমন তৃণরাশিকে দগ্ধ করে, সেইরূপ সেও শত্ৰুদিগকে দগ্ধ করে। ৫৭

    তাহার শরীরে অস্ত্র শস্ত্র কিছুই প্রবেশ করে না এবং তাহার কোন ব্যাধি বা দুঃখ উৎপন্ন হয় না। ৫৮

    গুটীকাঞ্জন, পাতাল পাতন, পরমাঞ্জন প্রভৃতি যে সকল সিদ্ধি আছে, সে সকলই ইহা দ্বারা প্রসন্ন হয়। ৫৯

    তাহার গতি বায়ুর ন্যায় হইবে এবং তাহা কেহ নিবারণ করিতে পারিবে এবং সে ব্যক্তি দীর্ঘায়ুঃ, কামভাগী এবং ধনবান হইয়া জন্মগ্রহণ করে। ৬০

    অষ্টমীতে সংযত হইয়া নবমীতে ভগবতী দুর্গার বিধিবৎ পূজা করিয়া, যে ব্যক্তি নিজদেহে কবচের বিন্যাস করে, তাহার সম্যক্‌ ফল শ্রবণ কর। ৬১

    তাহার ব্যাধি হয় না, পরমায়ু শতবর্ষ হয় এবং সে রূপবান, গুণবান, ধন এবং রত্নসমূহে পরিপূর্ণ, বিদ্যাবান হইয়া জন্মগ্রহণ করে। ৬২

    অগ্নি তাহার শরীরকে দগ্ধ করে না এবং জলও ক্লিন্ন করে না, বায়ু তাহাকে শুষ্ক করিতে পারে না এবং মাংসাশিগণ তাহাকে মারিতে পারে না। ৬৩

    শস্ত্র সকল তাহাকে ছেদ করিতে পারে না। সূৰ্য্য তাহাকে তাপিত করিতে পারেন না। তাহার কোনরূপ বিঘ্ন বা পীড়া হয় না। ৬৪

    বেতাল; পিশাচ, রাক্ষস এবং গণনায়ক এই চারি প্রকার ভূতযোনি তাহার বশীভূত হয়। ৬৫

    যে এই মহাদেব-নির্মিত কবচ নিত্য পাঠ করে, সে আমার সহিত অভিন্নতা প্রাপ্ত হয় এবং মহাদেব, মহামায়া, মাতৃকাবর্গ এবং ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ও সকল তাহার হস্তের মুষ্টিমধ্যে অবস্থিতি করে। সে পণ্ডিত এবং অপরকে বর দানে সমর্থ হয়। ৬৬-৬৭

    সর্বদা তাহার কবিত্ব এবং সত্যবাদিত্ব উৎপন্ন হয়। সে প্রত্যহ এক সহস্র শ্লোক বলিতে পারে ও শ্রুতিধর হয়। ৬৮

    হে ভৈরব! যাহার গৃহে এই কবচ লিখিত হইয়; স্থিতি করে, তাহার কোনরূপ দুর্গতি বা দূষণ হয় না। ৬৯

    গ্রহ সকল তাহার উপর তুষ্ট এবং রাজা সকল বশীভূত হয়। ৭০

    আর যে রাজ্যে এই কবচ অবস্থান করে, সে রাজ্যের কোনরূপ ক্ষতি উৎপন্ন হয় না। ৭১

    সেতু শক্তিবীজ পঞ্চমরূপ, তাহার কখন হীনতা হয় না। তিনি বলে বায়ুতুল্য এবং দ্বিতীয়াষ্টাক্ষরাত্মক। ৭২

    বৈষ্ণবীর সেতু ষড়ক্ষরাত্মক এবং শুভদায়ক। ৭৩

    এই তিনটি সৰ্ব্বদা যাহার জিহ্বাগ্রে বর্তমান হয়; দেবী মহামায়া, সর্বদা তাহার শরীরে অধিষ্ঠান করেন। ৭৪

    সেতু মন্ত্রের প্রণবস্বরূপ, এই হেতু সেতু প্রণব বলিয়া অভিহিত হইয়াছে। ৭৫

    ইহা পূর্বে অলঙ্কৃত হয় এবং পরে শেষ হয়। ৭৬

    নমস্কার মহামন্ত্র–দেবগণ উহাকে দ্বিজাতিদিগের দেবতা বলিয়া নির্দেশ করেন এবং শূদ্রদিগের উহা সকল কর্মে মহামন্ত্র স্বরূপ। ৭৭

    পূর্বকালে প্রজাপতি ব্রহ্মা,-অকার, উকার এবং মকার এই তিনটি অক্ষরকে বেদত্রয় হইতে নিষ্কাসিত করিয়া প্রণব নিৰ্মাণ করিয়াছেন। ৭৮

    সেই ওঁ কার ব্রাহ্মণদিগের উদাত্ত এবং ক্ষত্রিয়দিগের অনুদাত্ত উচ্চারণ করা কর্তব্য। বৈশ্যেরা মনে মনে স্মরণ করিলে প্রশস্ত ফল লাভ করে। ৭৯

    চতুর্দশ স্বরের মধ্যে শেষকালে যে ঔকার আছে, উহা অনুস্বার এবং চন্দ্র বিন্দু দ্বারা যুক্ত হইয়া শূদ্রদিগের সেতু হয়। ৮০।

    জল যেমন আলরহিত হইলে নিম্নদিকে গমন করে, মন্ত্রও সেইরূপ সেতু রহিত হইলে ক্ষরিত হয়। ৮১

    এই নিমিত্ত ব্রাহ্মণাদি বর্ণচতুষ্টয়, সকল মন্ত্রের উভয় পার্শ্বে সেতু স্থাপন পূর্বক জপ কৰ্ম্ম আরম্ভ করিবে। ৮২

    শূদ্রেরা ইচ্ছানুসারে মন্ত্রের প্রথমে একবার মাত্র সেতু দিতে পারে অথবা আদি-অন্ত দুই দিকেই সেতু দিতে পারে। দ্বিজাতিমাত্রেই “দ্বিঃ-সেতু” বলিয়া প্রসিদ্ধ অর্থাৎ তাহাদের আদি-অন্ত দুই দিকেই সেতু দেওয়া বিধেয়। ৮৩

    ঔর্ব বলিলেন,–মহাদেব কর্তৃক কথিত সকল কবচই তোমার নিকট বলিলাম। এই কবচাষ্টক উত্তম একটি অভেদ কবচ-স্বরূপ। ৪

    এই মন্ত্রসংযুক্ত ষড়ক্ষর কবচ মহামায়া মন্ত্রকল্প এবং তিনলোকে দুর্লভ। ৮৫

    হে নৃপশার্দূল! নিত্য ভক্তিসহকারে এই কবচ পাঠ কর এবং বৈষ্ণবী দেবীর মন্ত্র জপ কর, তাহা হইলে সকল বিষয়ে সিদ্ধি প্রাপ্ত হইবে। ৮৬

    ষট্‌পঞ্চাশ অধ্যায় সমাপ্ত। ৫৬

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশ্রীশ্রীচণ্ডী – অনুবাদ : পঞ্চানন তর্করত্ন
    Next Article ওয়ারলক – উইলবার স্মিথ

    Related Articles

    পঞ্চানন তর্করত্ন

    শ্রীশ্রীচণ্ডী – অনুবাদ : পঞ্চানন তর্করত্ন

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }