Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কালিকা পুরাণ (কালিকাপুরাণম্‌) – পঞ্চানন তর্করত্ন সম্পাদিত

    পঞ্চানন তর্করত্ন এক পাতা গল্প667 Mins Read0
    ⤶ ⤷

    ৫৯. অঙ্গমন্ত্রের বিশেষ বিবরণ

    ঊনষষ্টিতম অধ্যায় – অঙ্গমন্ত্রের বিশেষ বিবরণ

    ভগবান বলিলেন, আমি শক্তি সকলের বিশেষ করিয়া চণ্ডিকার সেই অঙ্গ মন্ত্র সকলের কীর্তন করিতেছি। দেবী গৌরী ইহা দ্বারা আরাধিতা হইয়া চতুৰ্বর্গ প্রদান করেন। ১

    অন্তে তালব্য বর্ণ, ষষ্ঠ স্বর আদি ও চন্দ্রবিন্দুযুক্ত, কিংবা উপাত্ত পূর্বোক্ত বর্ণযুক্ত অথবা আদি বাগভব বীজ। ২

    এই তিনটি চণ্ডিকার নেত্ৰবীজ। এই তিনটি নেত্রবীজ যথাক্রমে বাম ললাট এবং দক্ষিণ চক্ষুতে বিন্যস্ত। ৩

    ইহা ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের কারণ হয়। এই মন্ত্র অতিশয় গুহ্য এবং দুৰ্গাবীজ নামে বিখ্যাত। ৪।

    যখন দেবী মহামায়া কাত্যায়ন-মুনির আশ্রমে দেবগণ কর্তৃক স্তুত হইয়া দেবতাদিগের তেজে শরীর ধারণ করিয়াছেন, দেবী নেত্ৰত্ৰয় বিশিষ্ট মূল মূর্তিতেই অবতীর্ণ হইয়াছিলেন। ৫

    সেই তেজোময়ী জগদ্ধাত্রী মহিষাসুরনাশিনী দেবী নিখিল দেবগণের তেজে শরীর ধারণ করেন। ৬

    দেবগণ কর্তৃক একে একে দত্ত অস্ত্রসকল গ্রহণ করিয়া ব্ৰহ্মাদি দেবগণ কর্তৃক সংস্তুত হইয়া সগণ, সানুবন্ধ এবং অমাত্য বল ও বাহনের সহিত বর্তমান মহিষাসুরকে বধ করেন।

    মহিষাসুর নিহত হইলে দেবগণ এই মন্ত্র দ্বারাই দেবীর পূজা করেন এবং সেই দেবীও লোকে সেই মহিষমর্দিনী মূর্তিতে বিখ্যাত হন। ৮

    সেই অবধি সর্বত্র সেই সকল লোক সেই মূর্তিরই পূজা করে। মূল মূর্তি এক্ষণে অন্তর্হিত, এই মহিষমর্দিনী মূর্তিই প্রসিদ্ধ হইয়াছে। ৯

    দেবতাদিগের বর দানহেতু এবং ব্ৰহ্মাদির উপযোগ হেতু ঐ মূর্তিকে সকলে পূজা করে, হে ভৈরব! আমি সেই মূর্তির বর্ণনা করিতেছি, শ্রবণ কর। ১০

    মস্তকে জটাজুটসমাযুক্ত এবং অর্ধচন্দ্র শেখরস্বরূপ বিরাজমান, তিন লোচনে শোভিত এবং পূর্ণচন্দ্ৰতুল্য দীপ্তিমান্। ১১

    বর্ণের আভা তপ্তকাঞ্চন তুল্য, তিনি সুপ্রতিষ্ঠিতা এবং সুলোচনা, তাহার শরীর নবীন যৌবন সম্পন্ন এবং সকল আভরণে বিভূষিত। ১২

    দন্তগুলি অতি মনোহর, স্তনদ্বয় পীন এবং উন্নত, তাহার শরীরসংস্থান ত্রিভঙ্গক্রমে স্বয়ং মহিষমর্দিনী। ১৩

    মৃণালসদৃশ কোমল অথচ আয়ত দশবাহুযুক্ত, ঐ দশ বাহুর মধ্যে দক্ষিণ পাঁচ বাহুতে যথাক্রমে এই সকল অস্ত্র আছে–দক্ষিণের সর্বোপরি বাহুতে ত্রিশূল, তাহার নীচে ক্রমে ক্রমে খড়্গ, চক্র। ১৪

    তীক্ষ্ণবাণ এবং শক্তি; পাঁচ বাম বাহুতেও যথোর্ধ খেটক, পূর্ণচাপ, পাশ ও অঙ্কুশ। ১৫

    অধস্থ বাহুতে ঘণ্টা বা পরশু। দেবীর নীচে ছিন্নশির মহিষ দেখিতে পাওয়া যায়। ১৬

    মহিষের শিরচ্ছেদ হওয়াতে উহা হইতে একটি খড়্গপাণি দানব উৎপন্ন হইয়াছে। তাহার বক্ষঃস্থল শূলদ্বারা বিদ্ধ এবং সর্বশরীর মহিষের অন্ত্রে বিভূষিত। ১৭।

    মহিষের রক্তে তাহার শরীর রক্তবর্ণ এবং চক্ষুদ্বয়ও আরক্ত, নাগপাশ তাহাকে বেষ্টন করিয়া আছে এবং তাহার মুখ ভ্রুকুটিতে কুটিল হইয়াছে। ১৮

    তাহার কেশ একত্র করিয়া দুর্গা বাম হস্তে ধারণ করিয়াছেন। তাহার মুখ দিয়া রক্ত বমন হইতেছে। এইরূপ অবস্থায় দেবী সিংহকে তাহার প্রতি ধাবিত করিয়াছেন। ১৯

    ঐ সিংহের উপর দেবীর দক্ষিণ পাদ বিন্যস্ত, বামপাদ একটু ডিঙ্গামারা ভাবে, কিন্তু তাহার অঙ্গুষ্ঠ মহিষের উপর। ২০

    উগ্রচণ্ডা, প্রচণ্ডা, চণ্ডোগ্রা, চণ্ডনায়িকা, চণ্ডা, চণ্ডবতী, চামুণ্ডা এবং চণ্ডিকা সর্বদা এই অষ্টশক্তিতে পরিবেষ্টিত; সেই ধর্ম, কাম, অর্থ এবং মোক্ষদায়িনী দেবীকে এইরূপে সর্বদা চিন্তা করিবে। ২১-২২

    এই দেবীর অঙ্গমন্ত্রই দুর্গাতন্ত্র নামে বিখাত। ঐ ধর্ম, কাম এবং অর্থের সাধন মন্ত্রকে একমনা হইয়া শ্রবণ কর। ২৩

    অন্তে বহ্নি-ভাৰ্য্যা, তৎপূর্বে ঢন্তে, (ণ) চ কার হইতে আদি ষষ্ঠস্বর (ই), তৎপূর্বে হান্ত (ক্ষ), তৎপূৰ্বে অগ্নি। তাহার পূর্বে দুর্গে দুর্গে এবং ওঙ্কার ইহাই দুর্গামন্ত্র নামে খ্যাত; তবেই হইল “ওঁ দুর্গে দুর্গে রক্ষণি স্বাহা”। ২৪

    সূর্য্য, মকর রাশি হইলে যে শুক্লপক্ষের পঞ্চমী হইবে, তাহাতে এই মন্ত্র দ্বারা বিধিপূর্বক সেই মঙ্গলময়ী দেবীকে বিধানানুসারে পূজা করিবে। ২৫

    তাহার পর সেই মহাদেবীকে শুক্ল অষ্টমীতে যথাবিধি পূজা করিয়া নবমী দিবস প্রভূত বলিদান করিবে। ২৬

    সন্ধ্যাকালে আপনার গাত্রের রক্তে প্রলিপ্ত বলি প্রদান করিবে। এইরূপ করিলে নিত্য কল্যাণযুক্ত হইয়া প্রমুদিত হয়। ২৭

    পুত্র, পৌত্র, ধন ও ধান্যে সম্পূর্ণ হয় এবং দীর্ঘায়ু হইয়া ইহলোকে শুভ প্রাপ্ত হয়। ২৮

    চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমীতে তৎকাল-সম্ভূত অন্যান্য পুষ্প এবং অশোক পুষ্পদ্বারা এই মন্ত্র উচ্চারণপূর্বক যে দেবীর পূজা করে, তাহার শোক রোগ অথবা কোনরূপ দুর্গতি হয় না। ২৯

    জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষে অষ্টমীতে উপবাসী হইয়া নবমীর দিন, তিল রম্য যাবক, মোদক, ক্ষীর, আজ্য, মধু, শর্করা, পিষ্টক, নানাবিধ পশুর রুধির ও মাংস দ্বারা পূজা করিবে। ৩০-৩১

    তাহার পর শুক্লাদশমীতে তিলমিশ্রিত জল দ্বারা এই দুর্গাতন্ত্র মন্ত্র উচ্চারণ পূর্বক তিনবার অঞ্জলি দান করিবে। ৩২

    দশমীর দিন এইরূপ করিলে দশজন্মর্জিত যাবতীয় পাপের নাশ হয় এবং সে ব্যক্তি দীর্ঘায়ু হয়। ৩৩

    আষাঢ় ও শ্রাবণ মাসের শুক্ল পক্ষের অষ্টমীর দিবস দেবীর পরম প্রীতিকর পবিত্ৰারোহণ করিবে। ৩৪

    উক্ত দুর্গাতন্ত্র মন্ত্রদ্বারা পবিত্ৰারোহণ করিবে। বিশেষতঃ শ্রবণা হইতে দেবীর পবিত্ৰ নিৰ্মাণ করিবে। ৩৫

    আষাঢ় বা শ্রাবণ মাসে সমুদয় দেবতারই পবিত্ৰারোহণ করিবে, তাহা হইলে সংবৎসর শুভ ফল হইবে। ৩৬

    ধনদ অর্থাৎ কুবেরের পবিত্ৰারোহণের জন্য প্রতিপৎ তিথি উক্ত হইয়াছে এবং তিথির মধ্যে শ্রেষ্ঠ তিথি দ্বিতীয়া লক্ষ্মীদেবীর পবিত্ৰারোহণে উক্ত। ৩৭-৩৮

    ভবতারিণী (ভামিনী) দেবীর তৃতীয় এবং তাহার পুত্রের চতুর্থী। সোম রাজের পঞ্চমী এবং কার্তিকেয়ের ষষ্ঠী। ৩৯

    ভাস্করের সপ্তমী, দুর্গার অষ্টমী, মাতৃকাদিগের নবমী এবং বাসুকির জন্য দশমী নির্দিষ্ট। ৪০

    ঋষিদিগের পবিত্ৰারোহণের জন্য একাদশী শ্রেষ্ঠ তিথি, চক্রপাণির জন্য দ্বাদশী, অনঙ্গের ত্রয়োদশী এবং আমার চতুর্দশী। ৪১

    ব্রহ্মা এবং দিকপালগণের পবিত্ৰারোহণ নিমিত্ত পৌৰ্ণমাসী তিথি নির্দিষ্ট। যে মনুষ্য দেবতাগণের পবিত্ৰারোহণ কার্যের অনুষ্ঠান না করে, কেশব তাহার সংবৎসরকৃত পূজার ফল হরণ করেন। এই নিমিত্ত শ্রেষ্ঠ পরিত্ৰারোহণ কাৰ্য্য যত্নপূর্বক অনুষ্ঠান করিবে। ৪২-৪৩

    এই পবিত্রারোহণ কার্য করিলে, অনেক লাভ হয় এবং পূজা সফল হয়। বিজ্ঞ ব্যক্তি যে সূত্ৰদ্বারা পবিত্ৰ নিৰ্মাণ করিবে, হে ভৈরব! আমার কথামত তাহা শ্রবণ কর। ৪৪

    প্রথমে দর্ভসূত্র, তাহার পর পদ্ম সূত্র, অনন্তর সুপবিত্ৰ ক্ষৌম, তদভাবে কার্পাস। পট্টসূত্র এবং অন্যান্য সূত্র দ্বারা পবিত্ৰ নিৰ্মাণ করিবে না। ৪৫-৪৬

    পবিত্র সকল যত্নপূৰ্ব্বক বিচিত্ররূপে নিৰ্মাণ করিবে এবং গন্ধ ও সুরভি মাল্যদ্বারা পবিত্রদিগের যথোচিত অর্চনা করিবে। ৪৭

    কন্যা অথবা পতিব্রতা সচ্চরিত্রা প্রমদা, পবিত্রের সূত্ৰ কৰ্ত্তন করিবে; বিধবা দুঃশীলা রমণী পবিত্রের সূত্ৰ কৰ্তন করিবে না। ৪৮

    সূচিভিন্ন, দগ্ধ ভস্ম বা ধূম দ্বারা অবগুণ্ঠিত–এইরূপ সূত্ৰ পবিত্ৰনিৰ্মাণ বিষয়ে যত্নপূর্বক ত্যাগ করিবে। ৪৯।

    উপভুক্ত, মূষিকদষ্ট, মধ্যে রক্তাদি দ্বারা দূষিত, মলিন এবং নীলি-রাগযুক্ত এই সকল সূত্র যত্নপূর্বক পরিত্যাগ করিবে। ৫০

    সূত্র দ্বারা কনিষ্ঠ, উত্তম এবং মধ্যম এই তিন প্রকার পবিত্র নির্মাণ করিবে। সাতাইশ খেয়া সূত্ৰদ্বারা যে পবিত্র প্রস্তুত হয়, উহা কনিষ্ঠ। ৫১

    চুয়ান্ন খেয়া সূত্র দ্বারা যাহা নির্মিত হয় উহ মধ্যম এবং মর্ত্যলোকে যশ, কীর্তি, সুখ এবং সৌভাগ্যের বর্ধন। এক শত আট খেয়া সূত্ৰদ্বারা যাহা নির্মিত হয়, তাহার নাম উত্তম। ৫২-৫৩

    উহা দিব্যভোগের উৎপাদক পবিত্র, স্বর্গ ও মোক্ষের সাধক; এই উত্তম পবিত্র মহাদেবীকে দান করিয়া মনুষ্য শিবের সাযুজ্য প্রাপ্ত হয়। সাধক, যদি বাসুদেবকে উত্তম পবিত্র দান করে, তাহা হইলে সে বিষ্ণুলোকে গমন করে, সে বিষয়ে কোন সন্দেহ নাই। ৫৪-৫৫

    অষ্টোত্তরসহস্র সূত্র দ্বারা নির্মিত পবিত্রকে রত্নমালা বলে। এইরূপ পবিত্র, মহাদেবীর প্রতি ভক্তি ও মুক্তিপ্রদায়ক। ৫৬।

    যে মনুষ্য মহাদেবীকে রত্নমালাসংজ্ঞক পবিত্র প্রদান করে, সে কোটি সহস্র কল্প স্বর্গে থাকিয়া অন্তে শিবত্ব প্রাপ্ত হয়। ৫৭

    এইরূপ অষ্টোত্তর সহস্র তন্তুদ্বারা মহাদেবের নিমিত্ত যে মনোহর পবিত্র নির্মিত হয়, উহাকে নাগ-হার বলে। ৫৮

    যে মনুষ্য এইরূপ পবিত্র আমাকে দান করে, সে যতগুলি সূত্র দ্বারা ঐ পবিত্র নির্মিত হইয়াছে, তত সহস্র কল্প আমার লোকে প্রমুদিত হয়। ৫৯

    এইরূপ অষ্টোত্তর সহস্র তন্তু দ্বারা হরির নিমিত্ত যে পবিত্র নির্মিত হয়, তাহার বনমালা; তাহা প্রদান করিলে বিষ্ণু-সাযুজ্য প্রাপ্ত হয়। ৬০

    পূর্বে যে কনিষ্ঠ নামে পবিত্র উক্ত হইয়াছে, উহাকে নাভি পর্যন্ত লম্বমান এবং আপন পরিমাণ অনুসারে দ্বাদশ-গ্রন্থি-যুক্ত করিবে। ৬১

    মধ্যম পবিত্ৰও ঊরু পর্যন্ত লম্বমান, উহাকে আত্মপরিমাণানুরূপ চতুর্বিংশতি গ্রন্থিযুক্ত করিবে। ৬২

    হে ভৈরব! উত্তম পবিত্র জানু পর্যন্ত লম্বমান, উহাকেও আত্মপরিমাণানু সারে ছত্রিশ গ্রন্থি যুক্ত করা কর্তব্য। ৬৩

    নাগহার-নামক পবিত্রে যথাবিধি অষ্টোত্তর শত গ্রন্থি করা কর্ত্তব্য। তাদৃশ আর যে সকল পবিত্র উক্ত হইয়াছে, তৎসমুদায়েও ঐ পরিমাণে গ্রন্থি করিবে। ৬৪

    যেরূপ সূত্র দ্বারা পবিত্র নির্মাণ করা হইবে, গ্রন্থি সকল তাহার অন্যবর্ণ সূত্র দ্বারা সুলক্ষণান্বিতরূপে নিৰ্মাণ করিবে। কনিষ্ঠ পবিত্রে সপ্তবেষ্টনের পর একটি গ্রন্থি করিবে। ৬৫

    মধ্যম বেষ্টন তাহার দ্বিগুণ। এবং উত্তমের বেষ্টন তাহার দ্বিগুণ। পবিত্র সকলের পূর্বদিন অধিবাস করিয়া পর দিবস তাহাতে মন্ত্রের ন্যাস করিবে। ৬৬

    ব্রাহ্মণ, দুর্গার বীজ মন্ত্র দ্বারা উহাতে মন্ত্রের ন্যাস করিবে এবং অপর লোকও উহাতে বৈষ্ণবীতন্ত্র-মন্ত্র দ্বারা ন্যাস করিতে পারে। ৬৭-৬৮

    বিচক্ষণ ব্যক্তি প্রতিগ্রন্থিতে নিজে মন্ত্র ন্যাস করিবে। এই মালায় সমুদয় গ্রন্থিতে অঙ্গুষ্ঠের অগ্রভাগ দ্বারা মন্ত্রজপ করিয়া মন্ত্রন্যাস করিবে। ৬৯

    এইরূপ মন্ত্ৰন্যাস করিয়া ঐ পবিত্র–দেবীর অংশে যোজিত করিয়া দুর্গাতন্ত্র মন্ত্রের বিন্যাস করিবে। ৭০

    একটি যজ্ঞপাত্রে সমুদয় পবিত্র স্থাপন করিয়া সেই স্থানে শোভন গন্ধ ও পুষ্পাদি স্থাপিত করিবে। ৭১

    হে ভৈরব! তদনন্তর উহাতে অঙ্গুলীর অগ্রভাগ দ্বারা তত্ত্বন্যাস করিবে। মূলমন্ত্র দ্বারা বিষ্ণুর তত্ত্বন্যাস করিবে। মন্ত্ৰন্যাস-কালে দ্বিজাতিগণ ‘ইদং বিষ্ণু’ এই মন্ত্র পাঠ করিবে। ৭২

    মন্ত্রবিন্যাসকালে শূদ্রেরা দ্বাদশার মন্ত্র উচ্চারণ করিবে এবং প্রাসাদ মন্ত্র দ্বারা আমার তত্ত্বন্যাস করিবে। ৭৩

    ঐ মন্ত্র দ্বারা আমার মন্ত্ৰন্যাসও করিবে এবং দানও করিবে। পবিত্র সকল–কুঙ্কুম, ঊশীর, কর্পূর এবং চন্দনাদি বিলেপন দ্বারা লিপ্ত করিয়া তাহাতে তত্ত্বন্যাস করিবে। ৭৪

    হে ভৈরব! মনুষ্য প্রযত হইয়া বৈষ্ণবী তন্ত্রমন্ত্র অথবা দুর্গাতন্ত্র দ্বারা মণ্ডলে দেবীর পূজা করিয়া দুর্গাবীজ দ্বারা দেবীর মস্তকে পবিত্র প্রদান করিবে। ৭৫-৭৬

    যে যে দেবতার যেরূপ যেরূপ পদক্রম, যেরূপ যেরূপ মণ্ডল, যেরূপ যেরূপ ধ্যান এবং পূজন, সেই সেই দেবতাকে সেইরূপ মন্ত্রাদি দ্বারা যত্নপূর্বক পূজা করিয়া তাহারই বীজ এবং মন্ত্র দ্বারা তাঁহার মস্তকে পবিত্র দান করিবে। ৭৭-৭৮

    হে ভৈরব! সকল দেবেরই পূজা সমাপনার্থ পবিত্র সময়ে দেবতাদিগকে পবিত্র দান করিবে। ৭৯

    অগ্নি, ব্ৰহ্মা, ভবানী, গণেশ, অনন্ত, স্কন্দ, সূৰ্য্য, মাতৃগণ, দিকপাল এবং নব গ্রহ–ইহাদের প্রত্যেককে ঘটে পূজা করিয়া সমাহিত চিত্তে প্রত্যেকের মস্তকে পবিত্র দান করিবে। ৮০-৮১

    পঞ্চগব্য চরু নিৰ্মাণ করিয়া উহা দ্বারা তিনবার দেবীর হবন করিয়া তথা বিধি বিষ্ণু ও শম্ভুরও হবন করিবে। ৮২

    সাধক, কেবল আজ্য দ্বারা অষ্টোত্তর শত তিল ও আজ্য দ্বারা অষ্টোত্তর শত আহুতি দেবীকে ও আমাকে অর্পণ করিবে। ৮৩

    বৈষ্ণব ব্যক্তি ধর্ম, কাম এবং অর্থের সিদ্ধির নিমিত্ত এইরূপ বিধানে বিষ্ণু প্রভৃতিরও পবিত্ৰারোহণ করিবে। ৮৪

    নানাবিধ নৈবেদ্য, পেয়, অনেক প্রকার পিষ্টক, মোদক, কুষ্মাণ্ড, নারিকেল, খর্জুর, পনস, আম্র, দাড়িম্ব, কর্কন্ধু, দ্রাক্ষাদি বিবিধ ফল, সকল প্রকার ভক্ষ্য ও ভোজ্য, মদ, মাংস, ওদন, গন্ধ পুষ্প, মনোহর, ধূপ, দীপ, বসন ও ভূষণ এই সকল উপচার দ্বারা সাধক দেবীর পূজা করিবে। ৮৫-৮৭

    এবং রাত্রিকালে নট, নর্তক ও বেশ্যা দ্বারা নৃত্য গীত করাইয়া আনন্দিত হইয়া জাগরণ করিবে। ৮৮

    দ্বিজাতিগণের সহিত ব্রাহ্মণ, জ্ঞাতি কুটুম্বদিগকে ভোজন করাইবে। পবিত্রারোহণ সম্পন্ন হইলে সুবর্ণ, গো, ধেনু, তিল, বসন বা অশোক বৃক্ষ দক্ষিণারূপ দান করিবে। অনন্তর, সাধক, বক্ষ্যমাণ মন্ত্র পাঠ করিবে। ৮৯

    মণি, বিদ্রুম মালাদ্বারা এবং মন্দার পুষ্প দ্বারা তোমার এই বাৎসরিক পূজা হইতে থাকুক। ৯১।

    তাহার পর পূজা এবং প্রতিপত্তিপূর্বক দেবীর বিসর্জন করিবে। এইরূপে যথাবিধি দেবীর পবিত্ৰ-দান সম্পন্ন হইলে বাৎসরিক পূজা সম্পূর্ণ হয়। এই কার্য্যের অনুষ্ঠান করিয়া মনুষ্য একশত কোটি কল্প দেবীর গৃহে বাস করে এবং সেই স্থানে তাহার অতুল-সুখ সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ হয়। ৯২-৯৪

    ঊনষষ্টিতম অধ্যায় সমাপ্ত। ৫৯

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশ্রীশ্রীচণ্ডী – অনুবাদ : পঞ্চানন তর্করত্ন
    Next Article ওয়ারলক – উইলবার স্মিথ

    Related Articles

    পঞ্চানন তর্করত্ন

    শ্রীশ্রীচণ্ডী – অনুবাদ : পঞ্চানন তর্করত্ন

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }