Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কালিকা পুরাণ (কালিকাপুরাণম্‌) – পঞ্চানন তর্করত্ন সম্পাদিত

    পঞ্চানন তর্করত্ন এক পাতা গল্প667 Mins Read0
    ⤶ ⤷

    ৮২. ব্ৰহ্মপুত্রের উৎপত্তিবিবরণ

    দ্বশীতিতম অধ্যায় – ব্ৰহ্মপুত্রের উৎপত্তিবিবরণ

    মার্কণ্ডেয় বললেন,–হে দ্বিজবরগণ! রাজা সগর, ঔৰ্ব ঋষির কথা শুনিয়া হর্ষোৎফুল্লচিত্তে জিজ্ঞাসা করিলেন। ১

    ব্ৰহ্মপুত্ৰ লৌহিত্য, অমোঘগর্ভে উৎপন্ন হইলেন কিরূপে? কমলাসন, শান্তনুপত্নীতে উপগত হইলেন কিরূপে? ২

    পিতামহ ব্রহ্মার ঔরসে, পরস্ত্রীগর্ভে পুত্র উৎপন্ন হইল কেমন করিয়া? হে দ্বিজোত্তম! আমি এতৎসমস্ত শ্রবণ করিতে ইচ্ছা করি;-বলিতে আজ্ঞা হয়। ৩

    ঔর্ব বলিলেন,–হে মহামতি রাজশ্রেষ্ঠ! আমি এই ব্ৰহ্মপুত্ৰ লৌহিত্যের বিস্তৃত উপাখ্যান কীৰ্ত্তন করিতেছি, শ্রবণ কর। ৪

    প্রধান বর্ষ হরিবর্ষে শান্তনু নামে একজন মহাভাগ জ্ঞানবান তপোনিষ্ঠ মুনি ছিলেন। ৫

    হিরণ্যগর্ভ-মুনির কন্যা তৃণবিন্দুর আশ্রমে প্রসূতা অমোঘা নাম্নী মহাসতী শান্তনুর ভাৰ্য্যা ছিলেন। ৬

    শান্তনু, অমোঘার সহিত, কখন সীমা-পৰ্বত কৈলাসে, কখন চন্দ্রভাগার উৎপাদক বৃহৎ লোহিতসরোবর তীরে, কখন বা গন্ধমাদন পৰ্বতে বাস করিতেন। ৭

    একদিন, সেই তপস্বী, নিজ পুষ্পোদ্যানের বনমধ্যে বহুতর পক্ক ফল চয়ন করিতে গমন করেন। ৮

    ইত্যবসরে সর্বলোক-পিতামহ ব্রহ্মা, যথায় শান্তনু-ভার্য্যা অমোধ্য বর্তমান ছিলেন, তথায় গমন করিলেন। ৯

    সুর-সুন্দরী সদৃশী অতিসুরূপা যুবতী অমোঘাকে দেখিয়া ব্রহ্মা মদন-মোহিত ও ইন্দ্রিয় বিকারপ্রাপ্ত হইলেন। ১০

    কাম-পীড়িত ব্ৰহ্মা উদগতেন্দ্রিয় হইয়া সেই মহাসতীকে ধরিবার জন্য সম্মুখে ধাবমান হইলেন। ১১

    মহাসতী অমোঘা, বিধাতাকে দৌড়িয়া আসিতে দেখিয়া “না-না, এরূপ করিবেন না” ইত্যাদি বলিতে বলিতে পর্ণ-শালার অভ্যন্তরে যাইলেন। ১২

    তৎক্ষণাৎ দ্বার রুদ্ধ করিয়া ভিতর হইতে সক্রোধে ব্রহ্মাকে বলিতে লাগিলেন। ১৩।

    আমি মুনিপত্নী, স্বেচ্ছাক্রমে কদাচ গর্হিত কাৰ্য্য করিব না; আর যদি বলাৎকার কর, তাহা হইলে শাপ দিব। ১৪

    রাজন! অমোঘা এই কথা বলিলে, শান্তনু মুনির আশ্রমে বিধাতার রেতস্খলন হইল। ১৫

    রেতস্থলন হইলে, ব্রহ্মা হংসযানে আরোহণ করিয়া লজ্জাপূর্ণ চিত্তে সত্বর নিজ আশ্ৰমাভিমুখে গমন করিলেন। ১৬

    বিধাতা চলিয়া যাইলে শান্তনু, নিজ-আশ্রমে আসিলেন; আসিয়া হংস কুলের পদচিহ্ন দেখিলেন। ১৭

    ভূতল-পতিত অনল-সন্নিভ ব্রহ্মবীৰ্য নিরীক্ষণপূর্বক পর্ণশালার অভ্যন্তরে অবস্থিতা অমোঘাকে জিজ্ঞাসা করিলেন, “সুভগে! এখানে কি হইয়াছিল? ১৮

    এই যে পক্ষীদিগের পদচিহ্ন এবং অলৌকিক বীৰ্য্য পতিত রহিয়াছে–এ কি?” অমোঘা শান্তনুর কথা শুনিয়া ব্যাকুলভাবে ক্রোধবিবর্ণ-বদনে সেই মুনিবরকে বলিতে লাগিলেন। ১৯

    একজন কমণ্ডলুধারী চতুর্ন্মুখ হংস-বিমানে এখানে আসিয়া আমাকে সম্ভোগ করিতে প্রার্থনা করে। ২০

    তাহার পর আমি এই পর্ণশালার মধ্য হইতে তাহাকে ভর্ৎসনা করিলে, সে স্খলিত-বীৰ্য্য হইয়া আমার শাপভয়ে এখান হইতে পলায়ন করে। ২১

    শান্তনু! যদি সমর্থ হন, তদ্বিষয়ে প্রতিকার করুন। তবে ইহা স্থির জানিবেন, কোন প্রাণীই আমাকে বলাৎকার করিতে সমর্থ নহে। ২২

    শান্তনু, অমোঘার কথা শুনিয়া বুঝিলেন, স্বয়ং ব্রহ্মাই এখানে আসিয়া ছিলেন; ইহা স্থির করিয়া ধ্যান করিতে লাগিলেন। ২৩।

    জগতের হিতার্থে তীর্থোৎপাদন দেবগণের উপস্থিত কাৰ্য্য; মুনি দিব্য জ্ঞানবলে তাহা অবগত হইয়া এবং তাঁহার পরিণাম চিন্তা করিয়া নিজ পত্নীকে বলিলেন। ২৪-২৫

    অমোঘে! ত্রিভুবনের হিতার্থে এবং দেবকার্য্যের সিদ্ধির জন্য আমার অনুমতিক্রমে এই ব্ৰহ্ম-বীর্য পান কর। ২৬

    স্বয়ং ব্রহ্মা তোমার নিকটে আসিয়াছিলেন; তোমাকে না পাইয়া মহৎ কাৰ্য সাধনোদ্দেশে এই বীৰ্য্য আমাদিগের উভয়কে সমর্পণ করিয়া নিজালয়ে গিয়াছেন; এখন তুমি আমার কথা রাখ। ২৭

    অমোঘা, শান্তনুর সেই কথা শ্রবণে অত্যন্ত লজ্জিত হইয়া মহামুনি স্বামীকে প্রণামপূর্বক তাহাকে সান্ত্বনা দিবার জন্যই বলিতে লাগিলেন। ২৮

    তুমি আমার প্রতি ক্ৰোধ করিও না, আমি অপরের বীৰ্য্য ধারণ করিতে পারিব না; সে বিষয় মনে স্থান দিও না। ২৯

    যদি নিতান্তই এ কাজ করিতে হয়, তাহা হইলে তুমি এই তেজ পান করিয়া আমাতে নিষেক কর। ৩০

    অনন্তর, শান্তনু–অমোঘার এই যুক্তিযুক্ত সত্যবাক্য শ্রবণ করিয়া স্বয়ং সেই ব্ৰহ্ম-বীর্যপানপূর্বক অমোঘার গর্ভে নিষেক করিলেন। ৩১

    শান্তনু এইরূপে ব্ৰহ্মতেজ সংক্রামিত করিলে, অমোঘা সতী,–ত্রিভুবনের হিতার্থে গর্ভবতী হইলেন। ৩২

    যথাকালে সেই অমোঘার গর্ভ হইতে জলরাশি ভূমিষ্ঠ হইল; দেখেন, সেই জলরাশির মধ্যে রত্নমালা-বিভূষিত, নীলাম্বরপরিধান, কিরীটধারী, ব্রহ্মার ন্যায় আরক্ত গৌরবর্ণ, চতুর্ভূজ, পদ্ম-বিদ্যা-ধ্বজ-শক্তিধারী শিশুমার-মস্তকে আরূঢ় একটি পুত্র; ঐ জলরাশি এবং বর্ণিতদেহ উভয়ই তাঁহার শরীর। ৩৩-৩৪

    লোকমঙ্গলকর শান্তনু, তদ্রূপে উৎপন্ন সেই ব্ৰহ্মপুত্ৰকে–চারিটি পর্বতের মধ্যস্থলে স্থাপন করিলেন। ৩

    উত্তর পার্শ্বে কৈলাস, দক্ষিণ-পার্শ্বে গন্ধমাদন, পশ্চিমে জারুধিপৰ্বত, আর পূৰ্বে সম্বৰ্তকাদি পৰ্বতশ্রেণী। ৩৬

    ব্ৰহ্মপুত্ৰ, সেই পৰ্বতরাজির মধ্যে, কুণ্ডরূপে শারদ শুক্ল-শশধরের ন্যায় ক্রমে বাড়িতে লাগিলেন। ৩৭

    ব্রহ্মা, সেই জলরাশি-মধ্যগত নিজ পুত্রের নিকট আসিয়া তদীয় শরীর শুদ্ধির জন্য যথাক্রমে সমুদয় সংস্কার সম্পাদন করিলেন। ৩৮

    এইরূপে বহুকাল অতীত হইলে ব্ৰহ্মপুত্র, জলরাশিরূপে পাঁচ যোজন বৃদ্ধি পাইলেন। ৩৯

    দেব-দেবী, অপ্সরোগণ, দ্বিতীয় সাগরসদৃশ মনোহর সেই শীত-নিৰ্ম্মল-সলিল ব্ৰহ্মপুত্ৰ কুণ্ডে স্নান ও তদীয় জল পান করিতে লাগিলেন। ৪০

    তখন প্রতাপবান জমদগ্নিপুত্র পরশুরাম পিতার অনুমতিক্রমে মাতৃবধরূপ ঘোরতর অকার্য করেন। ৪১

    তৎপরে মাতৃহত্যা-পাপ মোচনের জন্য পিতৃ-উপদেশে সেই ব্ৰহ্মপুত্র নামক মহাকুণ্ডে স্নান করিতে যান। ৪২

    তথায় স্নান ও তদীয় জল পান করিয়া তিনি মাতৃহত্যা পাপ হইতে মুক্ত হন। তখন জামদগ্ন্য লোকহিতাভিলাষে পরশু-সাহায্যে উপযুক্ত পথ করিয়া ক্ষণমধ্যে ব্ৰহ্মপুত্ৰকে পৃথিবীতে অবতারিত করেন। ৪৩

    সগর বলিলেন,–জমদগ্নিপুত্র রাম নিজমাতাকে বধ করিলেন কেন? তাহার মাতার নাম কি? রাম জননী কাহার কন্যা? আর মুনিতনয় পরশু রাম, তাদৃশ মহাবল ক্রুরতর হইলেন কিরূপে? ৪৪

    সেই বীরবর এতাদৃশ যুদ্ধকুশল যে, তিনি ক্ষত্রিয়গণকে নির্মল করিয়া ছিলেন। ৪৫

    হে মুনিবর! আমি এতৎসমস্ত শ্রবণ করিতে ইচ্ছা করি; যদি গোপনীয় হয়, তথাপি তাহা আমার নিকট যথার্থরূপে কীৰ্ত্তন করুন। ৪৬

    ঔৰ্ব বলিলেন,–রাজন! জমদগ্নি-পুত্রের চরিত্র শ্রবণ কর, তিনি যে কারণে ক্রুরতর হইয়াছিলেন ও মাতৃবধ করিয়াছিলেন তাহাও শুন। ৩৭

    রাজন্! ভৃগু ব্রহ্মার পুত্র, ঋচীক ভৃগুর পুত্র; পূৰ্ব্বকালে ঋচীক বিবাহ করিবার মানসে বিচরণ করত কান্যকুজে গমন করেন। ৪৮

    তিনি অরণ্যমধ্যে জহ্লুমুনির বংশোৎপন্ন নৃপশ্রেষ্ঠ কুশিকপুত্র গাধি তপস্যা করিতেছেন দেখিতে পাইলেন। ৪৯

    পুত্রাভিলাষে ভাৰ্য্যাসহ তপঃপরায়ণ অরণ্যস্থিত গাধিরাজের দেবকন্যাসদৃশী গুণবতী এক কন্যা হইয়াছিল, ভৃগুপুত্র ঋচীক সেই কন্যাকে বিবাহ করিবার নিমিত্ত নৃপশ্রেষ্ঠ গাধির নিকট প্রার্থনা করেন। ৫১

    অনন্তর রাজা ঋচীককে বলেন,-সুমহাত্মা ব্রাহ্মণকে কন্যাদান করা আমার উচিত বটে, কিন্তু শুল্ক গ্রহণ করা আমাদিগের কুলধর্ম। ৫২

    তাহা আবার যে সে শুল্ক নহে–যে ব্যক্তি এক কর্ণ-কৃষ্ণ-বর্ণ চন্দ্রবৎ বিশদ প্রভ এক সহস্র অশ্ব শুল্ক প্রদান করে, তাহাকেই আমরা কন্যাদান করিয়া থাকি। ৫৩

    ঋচীক বলিলেন;–হে রাজন্। আমি তোমাকে তাদৃশ এক সহস্র অশ্ব দিব; কিন্তু কিছুকাল প্রতীক্ষা কর, আমি সেই অশ্ব লইয়া আসি। ৫৪

    গাধি, ভৃগুপুত্রের নিকট “তাহাই হউক” বলিয়া স্বীকার করিলেন। ঋচীকও অশ্ব আনিবার জন্য কান্যকুব্জের গঙ্গাতীরে গমন করিলেন। ৫৫

    ভৃগুপুত্র, তথায় যাদসাং পতি বরুণকে আরাধনা করিয়া বরুণদত্ত সহস্র অশ্ব প্রাপ্ত হইলেন। ৫৬

    হে নৃপবর! তিনি যে স্থানে সেই অশ্ব প্রাপ্ত হন, তাহা “অশ্বতীর্থ” নামে বিখ্যাত মহাফলজনক তীর্থস্থান। ৫৭

    বরুণদত্ত গঙ্গাজলোত্থিত সহস্র অশ্ব গ্রহণ করিয়া ঋচীকমুনি গাধির নিকট গমন করিলেন। ৫৮

    ক্ষীর সমুদ্র, যেমন নারায়ণকে লক্ষ্মীসম্প্ৰদান করিয়াছিলেন গাধি, সহস্র অশ্ব গ্রহণ করিয়া সেইরূপ নিজ দুহিতা কল্যাণী সত্যবতীকে ঋচীক-হস্তে সম্প্রদান করিলেন। ৫৯

    ঋচীক, অনিন্দিতা গাধি-নন্দিনীকে ভাৰ্যারূপে লাভ করিয়া হৃষ্টচিত্তে নিজ আশ্রমে ইচ্ছানুরূপ তাঁহার সহিত বিহার করিতে লাগিলেন। ৬০

    জ্ঞানী ভৃগু,–পুত্র দার-পরিগ্রহ করিয়াছেন শুনিয়া পুত্রবধূ দর্শনার্থ ঋচীকাশ্রমে আগমন করিলেন; পুত্রবধূ দেখিয়া আনন্দিতও হইলেন। ৬১

    দেবগণ-বন্দিত মহর্ষি ভৃগু আসীন হইলে, সেই বধূ-বর যথাযোগ্য তদীয় পূজা করিয়া কৃতাঞ্জলিপুটে তদীয় সম্মুখে দণ্ডায়মান রহিলেন। ৬২

    অনন্তর ভৃগু, অত্যন্ত প্রীত হইয়া নিজ পুত্রবধূকে বলিলেন;– “বরবৰ্ণিনি! বাঞ্ছিত বর প্রার্থনা কর; অদেয় বা অত্যন্ত কঠিন হইলেও আমি তোমাকে তাহা প্রদান করিব”। ৬৩

    অনন্তর সত্যবতী, আপনার জন্য বেদপারগ তপোনিষ্ঠ পুত্র এবং মাতার জন্য অমিতবিক্রমশালী বীরপুত্র প্রার্থনা করিলেন। ৬৪

    ভৃগু, “ইহাই হইবে” বলিতে বলিতেই ধ্যানমগ্ন হইয়া মনে মনে সমস্ত দেখিয়া যত্নসহকারে শ্বাস পরিত্যাগ করিলেন। ৬৫

    তাঁহার নিঃশ্বাস-বায়ু হইতে দুইটী চরু নিঃসৃত হইল। ভৃগু পুত্রবধুকে সেই চরু দুইটি দিয়া বলিলেন। ৬৬

    পুত্রবধূ সত্যবতি! এই দুইটি চরু গ্রহণ কর, তুমি এবং তোমার মা তোমরা ঋতু-স্নান করিয়া তদ্দিনে ইহা ভোজন করিও। ৬৭

    তোমার মা, পুত্র প্রসবের জন্য অশ্বত্থবৃক্ষ আলিঙ্গন করিয়া এই আরক্ত চরুটী ভোজন করিবেন। ৬৮

    তুমি, উড়ুম্বর বৃক্ষ আলিঙ্গন করিয়া এই শুক্লবর্ণ চরুটী ভোজন করিবে; তাহাতে তোমার অত্যুৎকৃষ্ট কীর্তিমান তপোধন পুত্র হইবে। ৬৯

    ভৃগু এই বলিয়া ইচ্ছামত স্থানে গমন করিলেন, বরবর্ণিনী সত্যবতীও সত্বর ভর্তার সহিত পিতৃমাতৃ-সন্নিধানে আসিয়া উপস্থিত হইলেন। ৭০

    অনন্তর, ঋতু-স্নানদিবসে সত্যবতী, ভ্রমক্রমে অশ্বত্থবৃক্ষ আলিঙ্গন করিয়া আরক্তবর্ণ-চরু ভোজন করিলেন, আর তাঁহার মাতা বীৰ্য্য-শূন্য শুক্লবর্ণ চরু ভোজন করিলেন। ৭১

    দিব্য-জ্ঞানসম্পন্ন মহর্ষি ভৃগু, সেই বৈপরীত্য অবগত হইয়া তথায় আগমন পূৰ্ব্বক পুত্রবধূকে বলিলেন। ৭২

    ভদ্রে! তুমি চরুভোজন ও বৃক্ষালিঙ্গনে বৈপরীত্য করিয়া ফেলিয়াছ। ৭৩

    এই জন্য তোমার পুত্র ক্ষত্রিয়াচারী ব্রাহ্মণ হইবে; আর তোমার মাতার পুত্র ব্রাহ্মণাচারী ক্ষত্রিয় হইবে। ৭৪

    ভৃগু, এই কথা বলিলে, সাধ্বী সত্যবতী, গুরু ভূগুকে প্রসন্ন করিয়া বলিলেন,–আমার পৌত্র এতাদৃশ হউক। পুত্র যেন ব্রাহ্মণাচার ব্রাহ্মণই হয়। ভৃগু, “তথাস্তু” বলিয়া তথায় অন্তর্হিত হইলেন। ৭৫-৭৬

    অনন্তর, গাধি-নন্দিনী সত্যবতী যথাকালে তেজস্বী জমদগ্নিকে প্রসব করিলেন, আর তদীয় জননী তপোনিধি বিশ্বামিত্রকে প্রসব করিলেন। ৭৭

    জমদগ্নি, অবিলম্বে চতুর্বেদ অধ্যয়ন করিলেন; আর ধনুৰ্বেদবিদ্যা সেই মহাত্মার স্বতঃসিদ্ধ হইল। ৭৮

    বিশ্বামিত্রও অচিরকাল মধ্যে চতুর্বেদ এবং সমস্ত ধনুর্বেদে পারদর্শী হইলেন। ৭৯

    অবশেষে তপস্যা-বলে ব্রাহ্মণও হইয়াছিলেন। ৮০

    জাজ্বল্যমান তেজস্বী মহাতপা জমদগ্নি মুনি, বেদ-বিদ্যা ও তপঃপ্রভাবে সূৰ্য্যবৎ দীপ্তি পাইতে লাগিলেন। ৮১   দ্বশীতিতম অধ্যায় সমাপ্ত। ৮২

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশ্রীশ্রীচণ্ডী – অনুবাদ : পঞ্চানন তর্করত্ন
    Next Article ওয়ারলক – উইলবার স্মিথ

    Related Articles

    পঞ্চানন তর্করত্ন

    শ্রীশ্রীচণ্ডী – অনুবাদ : পঞ্চানন তর্করত্ন

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }