Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কালিকা পুরাণ (কালিকাপুরাণম্‌) – পঞ্চানন তর্করত্ন সম্পাদিত

    পঞ্চানন তর্করত্ন এক পাতা গল্প667 Mins Read0
    ⤶ ⤷

    ৮৪. রাজনীতি

    চতুরশীতিতম অধ্যায় – রাজনীতি

    ঋষিগণ বলিলেন,–মহাভাগ। আপনি সকল কথাই বলিলেন, আমাদিগের সন্দেহ ভঞ্জনও করিলেন; গুরুদেব! আপনার প্রসাদে আমরা কৃতার্থ হইলাম। ১

    দ্বিজবর! ভৃঙ্গী ও মহাকালই ত বেতাল ভৈরবরূপে উৎপন্ন হইল; কিন্তু গুরুদেব! বেতাল, মহাকাল, ভৃঙ্গী ও ভৈরব–এই চারিজনের কথা শুনিতে পাই কিরূপে? ২-৩

    দ্বিজবর! বেতাল ভৈরব-ব্যতীত আর দুইজন ভৃঙ্গী মহাকাল কে? ইহা পুনরায় শুনিতে ইচ্ছা করি। ৪

    মার্কণ্ডেয় বলিলেন,–দ্বিজবরগণ! মহাকাল ও ভৃঙ্গী-মনুষ্যত্ব প্রাপ্তির পর বেতাল ভৈরব নামে প্রসিদ্ধ হয়। ৫

    ইহার পর বরলাভ করিলে, মহেশ্বর তপোনিষ্ঠ অন্ধকাসুরকে ভৃঙ্গিস্থানীয় করিলেন। ৬

    পূৰ্বে অন্ধকাসুর, শিবের সহিত বিরোধ করিয়া বিপন্ন হয়, পশ্চাং শিবকে আরাধনা করিয়া তদীয় পুত্ৰত্বলাভ করিল। ৭

    ভৃঙ্গীর প্রতি স্নেহবশত মহাদেব, সেই অন্ধকের নাম রাখিলেন ভৃঙ্গী। কৃষ্ণ, বলিপুত্র বাণ-রাজার বাহুচ্ছেদ করিলে মহাদেব, তাহাকে মহাকালস্থানীয় করিয়া মহাকাশের প্রতি স্নেহবশত বাণেরই মহাকাল নাম রাখিলেন। ৮

    মুনিবরগণ! এইরূপেই বেতাল, ভৈরব, ভৃঙ্গী, মহাকাল–পৃথক পৃথক এই চারিজন হইয়াছেন। ৯

    ঋষিগণ বলিলেন–ভাৰ্য্যা, পুত্র, আত্মা ও গুরুর প্রতি যেরূপ নীতি প্রয়োগ করা উচিত, তৎসম্বন্ধে এবং রাজনীতি, সাধুনীতি এবং সদাচারে যে সকল বিশেষ নিয়ম আছে, তদ্বিষয়ে সগর রাজা, মহামতি মহাত্মা ঔর্ব ঋষিকে জিজ্ঞাসা করিলে, তিনি যে উত্তর প্রদান করেন। ১০-১১

    হে দ্বিজবর! তপোধন! তৎসমস্ত বিশেষরূপে শুনিতে ইচ্ছা করি, মহাভাগ গুরুদেব! আমাদিগের নিকট তাহা কীর্তন করুন। ১২

    মার্কণ্ডেয় বলিলেন,–মহাত্মা ঔৰ্ব নীতিসম্বন্ধে যে যে বিশেষ কীৰ্ত্তন করিয়াছেন, তৎসমস্ত বলিতেছি। ১৩

    হে দ্বিজবরগণ! শ্রবণ কর। রাজা সগর, মন্ত্ৰকল্পাদি শ্রবণ করিয়া মহামুনি ঔর্বকে নীতি সম্বন্ধে বিশেষ বিবরণ জিজ্ঞাসা করিলেন। ১৪

    ঋষিবর! পুত্র, আত্মা এবং ভাৰ্যার প্রতি যে নীতি প্রয়োগ করা উচিত, তৎসমুদায় এবং সদাচার-আমার নিকট বলুন। ১৫

    ঔর্ব বলিলেন,–রাজেন্দ্র! আত্মা, পুত্র, ভাৰ্যার প্রতি যে নীতি প্রয়োগ করা উচিত, তাহা সবিশেষরূপে আমি কীৰ্ত্তন করিতেছি, ক্ৰমে শ্রবণ কর। ১৬

    প্রথমে জ্ঞান-বৃদ্ধ, তপোবৃদ্ধ, বয়োবৃদ্ধ, অসূয়া-বর্জিত উদারচিত্ত বিপ্রমণ্ডলীর সেবা কর্তব্য। ১৭

    তাহাদিগের নিকট প্রতিদিন শ্রুতি-স্মৃতিবিহিত বিধিব্যবস্থা শ্রবণ করিবে; তাঁহারা যাহা বলিবেন, বিজ্ঞ রাজা তাহাই করিবেন। ১৮

    শরীর একখানি রথ; পঞ্চ ইন্দ্রিয় তাঁহার পাঁচটি অশ্ব; আত্মা তাঁহার আরোহী রথী, জ্ঞান অশ্বের লাগাম, মন তাহার সারথি। ১৯

    অশ্ব সকল বিনীত করিবে, সারথিকে রথীর বশ করিবে, লাগাম দৃঢ় করিবে এবং শরীরের (রথের) স্থৈর্য সম্পাদন করা কর্তব্য। ২০

    রথী, দুর্বিনীত-অশ্বচালিত রথে আরোহণ করিয়া অশ্বদিগের ইচ্ছানুসারে গমন করিতে করিতে বিপথে উপনীত হয়, আবার সারথি, রথীর অবশ হইয়া ইচ্ছামত অশ্ব চালনা করিলে, রথী বীর হইলেও তাহাকে রিপুর অধীন করিয়া ফেলে। ২১-২২

    অতএব রাজা, বিষয় ভোগ করিবার সময় ইন্দ্রিয় এবং মনকে বশীভূত করিবে, জ্ঞান যাহাতে দৃঢ় হয়, তাহা করিবে। ২৩

    রাজশ্রেষ্ঠ জ্ঞান বা কশা (লাগাম) দৃঢ় হইলে, সারথি বশবত্তা থাকিলে, বিনীত অশ্ব ঠিক পথেই চালিত হইয়া থাকে। ২৪

    অতএব রাজা, নিজ ইন্দ্রিয় ও মন বশে রাখিয়া জ্ঞানপথে অধিষ্ঠান করত আত্ম-হিতানুষ্ঠান করিবে। ২৫

    রাজা স্বেচ্ছাক্রমে ভোগ করিবে, কিন্তু বিপথে মন দিবে না। দেখা উচিত বলিয়া দেখিবে, ঔৎসুক্য সহকারে কিছুই দেখিবে না। ২৬

    শ্রোতব্য হইলে শ্রবণ করিবে, অতিরিক্ত বিষয় শ্রবণ করিবে না। ধীর রাজা শাস্ত্ৰতত্ত্ব ব্যতীত, আর কিছুতেই হঠাৎ বিশ্বাসযুক্ত হইবে না। ২৭

    রাজা, নাসিকা ও ত্বগিন্দ্রিয়কেও এইরূপ নিজ ইচ্ছার বশবর্তী করিয়া স্বেচ্ছাক্রমেই বিষয়েপভোগ করিবে এবং স্বেচ্ছাক্রমেই বিষয়লাভ করিবে। ২৮

    রাজা এইরূপ হইলেই জিতেন্দ্রিয় হয়। শাস্ত্রানুশীলন ও বৃদ্ধসেবাই ইন্দ্রিয় জয়ের হেতু। ২৯

    অবৃদ্ধসেবী, শাস্ত্রানভিজ্ঞ রাজা, শত্রুবশ হইয়া পড়েন। এই জন্য রাজা, শাস্ত্র অবলম্বনপূর্বক জিতেন্দ্রিয় হইবেন। ৩০

    প্রসন্নতা, প্রাগলভ্য, উৎসাহ, বাকপটুতা, বিবেচনা, কুশলতা, সহিষ্ণুতা, জ্ঞান, মৈত্রী, কৃতজ্ঞতা, শাসন-দার্ঢ়্য, সত্য, শৌচ, কাৰ্যস্থিরতা, পরের অভিপ্রায় জ্ঞান, সচ্চরিত্রতা, বিপদে ধৈৰ্য, ক্লেশ-সহিষ্ণুতা, গুরুদেব-দ্বিজপূজা, অসূয়া হীনতা, অক্ৰোধতা–রাজা এই সমস্ত গুণ অভ্যস্ত করিবে। ৩১-৩২

    রাজা, কাৰ্যাকাৰ্য-বিভাগ, ধর্ম, অর্থ এবং কামের প্রতি সতত লক্ষ্য রাখিবেন; অবসর মত তাহা পালনও করিবেন। ৩৩

    সাম (সদ্ব্যবহারে মিটমাট), দান (কিছু দিয়া মিটমাট), ভেদ (শত্রু পক্ষের লোক ভাঙ্গান), দণ্ড (যুদ্ধ) এই চতুর্বিধ উপায়; রাজা ইহা জানিয়া যথাস্থানে প্রয়োগ করিবেন। ৩৪

    সামপ্রয়োগ স্থলে, ভেদ-উপায় প্রয়োগ মধ্যম বলিয়া কীর্তিত। দানপ্রয়োগ স্থলে দণ্ডপ্রয়োগ বা দণ্ড প্রয়োগস্থলে দানপ্রয়োগ-অধম বলিয়া নিদিষ্ট।  ৩৫-৩৬

    সামপ্রয়োগ-স্থলে দণ্ডপ্রয়োগ অধমাপেক্ষা অধম। সাম, দান–এই দুইটি উপায় পরস্পরেই পরস্পরের সাহায্য কারী। ৩৭

    রাজা, সাম, দান, ভেদ, দণ্ড–সকল উপায় প্রয়োগস্থলেই মৌখিক সৌজন্য প্রকাশ করিবেন। ৩৮

    রাজার পক্ষে, কাম, ক্রোধ, লোভ, হর্ষ, অভিমান ও মদ-ইহাদিগের আতিশয্য শত্রুবং নিরাকরণীয়। ৩৯

    ক্ষোভ এবং গৰ্ব ব্যতীত, কাম প্রভৃতি অপর কয়েকটির–যথাকালে কিছু কিছু ব্যবহার করা যাইতে পারে। ৪০

    রাজাদিগের তেজই সূর্যের ন্যায় তীব্র; গৰ্ব্ব তাহার রোগ, অতএব রোগ যুক্ত দেহের ন্যায় গৰ্ব্বমিশ্রিত তেজকে পরিত্যাগ করিবে। ৪১

    মৃগয়াসক্তি, দ্যূতক্রীড়া, অত্যন্ত স্ত্রী-সম্ভোগ, পানদোষ, অর্থদূষণ, বাক পারুষ্য এবং দণ্ডপারুষ্য–রাজা এই সাতটি দোষ পরিত্যাগ করিবে। পরস্ত্রীতে কিংবা অননুরক্তা নিজ-স্ত্রীতেও কখনই আসক্ত হইবে না। ৪২-৪৩

    তবে আপনার অনুরাগিণী সাধ্বী পত্নীতে অনুরূপ সময়ে উপগত হইবে। রতিক্রীড়া ও পুত্রোৎপত্তি ভাৰ্যা করিবার ফল, অতএব সতী নিজ ভাৰ্য্যাকে একেবারে পরিত্যাগ করিবে না; প্রত্যুত ঐ দুই প্রয়োজন সিদ্ধির জন্য সময়ে আসক্ত হইবে, কিন্তু অতিশয় আসক্ত হইবে না। ৪৪

    মৃগয়াতে অত্যাহিত হইবার বিশেষ সম্ভাবনা, অতএব মৃগয়া রাজার সতত পরিহার্য; আর সৎকাৰ্য-শক্তি-নাশক দ্যূতক্রীড়াও সৰ্ব্বতভাবে পরিত্যাজ্য। ৪৫

    তবে অপরে দ্যূতক্রীড়া করিতেছে, রাজা কদাচিৎ তাহা দেখিতে পারেন। কিন্তু স্বয়ং কদাচ খেলিবেন না। ৪৬

    দ্যূতক্রীড়ার ন্যায় কুকার্যের মূল এবং কৰ্মনাশক আর কিছুই নাই। গূঢ় মন্ত্রণা পান দোষে অযথাকালে প্রকাশ হইয়া পড়ে, অসময়ে অকারণে কলহ উপস্থিত হয়। ৪৭

    সৎকাৰ্য, শৌচ এবং মঙ্গল বিনষ্ট হয়, অতএব পানদোষ সৰ্ব্বতভাবে পরিহার করিবে। প্রাণক্ষয়কর অর্থ-দূষণ সতত পরিত্যাজ্য। ৪৮

    অভিশস্ত, চোর, হত্যাকারী এবং আততায়ীদিগের উপরে, নরপতি সতত দণ্ডপারুষ্য করিবেন। কিন্তু হে নৃপবর! অন্যত্র দণ্ডপারুষ্য করা রাজার অনুচিত। রাজা বাক্যপারুষ্য (কটুবাক্য-প্রয়োগ) কখনই কাহারও প্রতি করিবেন না। ৪৯-৫০

    সতত সত্য পালন করিবেন; সত্যই একমাত্র অবলম্বনীয়। রাজা কাৰ্য্য বুঝিয়া ক্ষমা এবং তেজস্বিতা অবলম্বন করিবেন। ৫১

    যান, স্থিতি, আশ্রয়-গ্রহণ, দ্বৈধ, সন্ধি এবং বিগ্রহ এই ছয়টি গুণ সতত অভ্যাস করিবেন; যে স্থানে যে গুণ অবলম্বনীয়, তাহাও স্থির করিবেন। ৫২

    যে ব্যক্তি স্থান, বৃদ্ধি, ক্ষয়, কোষ, জনপদ এবং দণ্ডের পরিমাণাদি না বুঝে, সে রাজা রাজ্য শাসনে অনুপযুক্ত। ৫৩

    কোষ জনপদ এবং দণ্ড এতৎসম্বন্ধীয় এক একটি কার্যে তিন তিন জনকে নিযুক্ত করিবে। আর একজনকে এই সকল কার্যে চিরস্থায়ী করিয়া রাখিবে না। ৫৪

    মিত্র হউক, শত্রুই হউক, আর উদাসীনই হউক,-প্রভাব ত্রিবিধ ব্যক্তিকেই দেখাইবে। রাজারা জিগীষা, ধর্মকাৰ্য, অষ্টবর্গ এবং শরীর-যাত্রা-নিৰ্বাহেও উৎসাহ-সম্পন্ন হইবেন। ৫৫-৫৬

    মন্ত্র, শস্ত্র, রাজ্য, পুত্র এবং অন্তঃপুর এই সকল বিষয়ে মন্ত্রণাপূৰ্ব্বক বুদ্ধি চালনা করিবে। ৫৭

    কৃষি, দুর্গ, বাণিজ্য, সেতু-বন্ধন, গজ-বাজি বন্ধন; খনি-আকরাধিকার, করগ্রহণ এবং শূন্যনিবেশন চর-শুন্যাদি স্থানে চরাদিস্থাপন–ইহা অষ্টবর্গ। এই অষ্টবর্গে চর নিয়োগ করিবে। ৫৮-৬০

    এই অষ্টবর্গে নিযুক্ত ব্যক্তিদিগের কাৰ্যাকাৰ্য্য পরিজ্ঞানের জন্য আটজন চর নিযুক্ত করিবে। ৬১

    অন্য যে দশ বিষয়ে চর নিয়োগ করিবে, যথাক্রমে তাহা শ্রবণ কর; রাজা, অমাত্য, রাজচক্র, মিত্র, কোষ, সৈন্যসামন্ত এবং দুর্গ–রাজ্যের এই গুরুকথিত সপ্তাঙ্গ। ৬২

    অষ্টবর্গের মধ্যে দুর্গের কথা একবার বলা হইয়াছে, এবং আপনার প্রতিও চর প্রয়োগ করিতে হইবে না;–সুতরাং সপ্তাঙ্গের মধ্যে পঞ্চাঙ্গে চর প্রয়োগ করিবে। ৬৩

    অন্তঃপুর, নিজপুত্র, মাল্য-পূগাদি, পাকশালা এবং শত্রু ও উদাসীনের বলাবল পরীক্ষা এই পাঁচবিষয়ে–সৰ্বশুদ্ধ এই অষ্টাদশ বিষয়ে চর প্রয়োগ করিবে। ৬৪-৬৫

    যাহা গোপনে জানিতে ইচ্ছা হইবে, তদ্বিষয়েই চর প্রয়োগ কর্তব্য। চর মুখে অবগত হইয়া প্রতিকাৰ্য বিষয়ের অবশ্য প্রতিকার করিবে। ৬৬

    নিযুক্ত চর, নিয়োগের অন্যথাচরণ করিতেছে জানিতে পারিলে, রাজা তাহাকে উপযুক্ত দণ্ডে দণ্ডিত করিয়া অধিকারচ্যুত করিবেন। ৬৭

    মন্ত্রিসমেত রাজা, প্রদোষকালে নির্জনস্থানে বসিয়া চরদিগকে বিবরণ জিজ্ঞাসা করিয়া তৎক্ষণাৎ তদনুসারে কাৰ্য্য করিবেন। ৬৮

    নিজপুত্র, অন্তঃপুর, মহানস (পাকশালা) এবং মন্ত্রীর প্রতি যে সকল চর নিযুক্ত থাকিবে, রাজা নিশীথকালে তাহাদিগকে জিজ্ঞাসা করিবেন। ৬৯

    এই সকল চরকে রাজা মন্ত্রীব্যতীত একাকীই পরিদর্শন করিবেন। রাজা, অন্য চরদিগকে মন্ত্রীর সহিত পরিদর্শন করিয়া ফলাফল নির্দেশ করিবেন। ৭০

    একবেশধারী, উৎসাহ-বর্জিত, সৰ্বত্ৰ পরিচিত, অতিদীর্ঘাকৃতি, খৰ্বাকার, সতত দিবাচারী, বেগসম্পন্ন, নির্বুদ্ধি, ধন-সম্পত্তি-হীন, পুত্ৰদার-বর্জিত ব্যক্তিদিগকে গোপনীয় সংবাদ জানিবার জন্য রাজা চর নিযুক্ত করিবেন না। চর একজন রাখিবেন না। ৭১-৭৩

    বহুদেশতত্ত্ববিৎ, বহুভাষাভিজ্ঞ, পরাভিপ্ৰায়বেত্তা, দৃঢ়ভক্তি, সমর্থ ও নির্ভয় ব্যক্তিকে চর নিযুক্ত করা উচিত। ৭৪

    রাজা–কৃষিকৰ্ম্ম, বাণিজ্য এবং দুর্গাদিতে তত্তদ্বিষয়ে সুদক্ষ আত্মসদৃশ চর দিগকে নিযুক্ত করিবেন। ৭৫

    অন্তঃপুরে, বৃদ্ধ বীর পিতৃতুল্য পুরুষদিগকে, বিচক্ষণ ষণ্ঢ-পণ্ড (খোজা) দিগকে এবং সুবুদ্ধি সুপণ্ডিতা বৃদ্ধা রমণীমণ্ডলীকেও চর নিযুক্ত করিবে। ৭৬

    রাজা, কদাচ একাকী শয়ন বা ভোজন করিবেন না; একাকী মলত্যাগ করিতে যাইবেন না বা একাকিনী মহিষীর নিকট একাকী যাইবেন না। রাজা, নিজ মনের সন্তোষ হওয়া পর্যন্ত মন্ত্রী, ভাৰ্যা ও পুত্রদিগকে সতত উপধা-শুদ্ধ করিবেন। ৭৭-৭৮

    প্রত্যেক পরিশুদ্ধ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ–চতুৰ্বর্গ সেবার নামই উপধা। ভাৰ্যা ও পূত্রদিগকে অর্থ কাম-উপধাদ্বারা, ব্রাহ্মণদিগকে ধর্ম-উপধাদ্বারা এবং মন্ত্রীদিগকে সকল উপধাদ্বারা শুদ্ধ করিবে। ৭১-৮০

    এই সকল কাৰ্য্য, যজ্ঞ এবং দানাদিদ্বারা রাজা পুণ্যভাগী হইবে; অতএব রাজ্যার্থী তুমিও এইরূপ ধৰ্ম্মাচরণ কর। ৮১

    এই রাজধর্ম, অশ্বমেধাদি যজ্ঞ, মন্ত্রণা, চরপ্রেরণাদি কাৰ্য–যে রাজার নাই, অবিলম্বে তাঁহার রাজ্যচ্যুতি এবং প্রাণত্যাগ ঘটে সন্দেহ নাই। অতএব হে সাধুবর! তুমি এ সকল কার্য করিতে থাক। ৮২-৮৩

    রাজা এইরূপ মন্ত্রণা করিয়া দৈবজ্ঞ ব্রাহ্মণদিগকে গোপনে আনিয়া এবং প্রকৃতি পর্যালোচনা করিয়া লোকের মন বুঝিতে চেষ্টা করিবেন। ৮৪

    মন্ত্রী যদি রাজ্যাভিলাষী হইয়া রাজা হইতে অধিক ধর্মাচরণ করেন, তাহা হইলে, রাজা তাঁহার ধর্মাচরণে ব্যাঘাত করিবেন। ৮৫

    রাজার বিরুদ্ধে অভিচার কার্য করিলে, রাজা তাহার প্রাণদণ্ড করিবেন; ব্রাহ্মণ এরূপ করিলে রাজা তাহাকে নির্বাসিত করিবেন। ৮৬

    ইহার নাম ধর্মোপধা; পুত্র ও মন্ত্রীদিগকে ইহার দ্বারা জয় করিবে। এতাদৃশ অন্য উপধাও রাজা, ধর্মত আশ্রয় করিবেন। ৮৭

    মন্ত্রী বা মন্ত্রণা-গোপন-ক্ষম রাজপুত্র বসিয়া আছেন, এমন সময় রাজার নিয়মমত কোষাধ্যক্ষ আসিয়া বলিবে। ৮৮

    এই প্রচুর ধন আপনার আয়ত্ত রহিয়াছে, অনুমতি করেন ত লইয়া আসি, আপনার অধীনে আমাদিগেরও জীবন নির্বাহ হইবে। এ প্রচুর ধন দ্বারা আপনিও যাহা ইচ্ছা করিতে পারেন। রাজা কোষসম্বন্ধীয় এই উপায় দ্বারা পুত্র এবং মন্ত্রীদিগকে পরিশোধিত করিবেন। ৮৯-৯১

    কোষ-হানিকর ব্যক্তিদিগের প্রাণদণ্ড করিবেন, কিংবা নির্বাসিত করিবেন। কোষ-হানি করি কি–না করি এইরূপ বিতর্কিতচিত্ত ব্যক্তিকে অধিকারচ্যুত করিবেন এবং কোষরক্ষণে যত্ন করিবেন। ৯২

    যে সকল বৃদ্ধা বিচক্ষণা দাসী ও শিল্পিনীগণ, মন্ত্রী প্রভৃতির জ্ঞাতসারে অন্তঃপুরে ও বাহিরে গতিবিধি করে। ৯৩

    রাজা নির্জনে ভাৰ্য্যাদির অলক্ষ্যে, তাহাদিগকে বলিয়া-কহিয়া মন্ত্রীদিগের নিকট পাঠাইবেন। ৯৪

    তাহারা গিয়া ইহাদিগের মন বুঝিবে; বলিবে, রাজমহিষী প্রভৃতি সুন্দরীগণ, তোমার প্রতি অনুরক্তা হইয়াছে। ৯৫

    তোমার যদি ইচ্ছা থাকে ত বল, আমি ঘটনা করিয়া দিতে পারি। আবার রাজমহিষী-প্রভৃতিকে বলিবে, বরবৰ্ণিনি! মন্ত্রী তোমার প্রতি অনুরক্ত। ৯৬

    যদি ইচ্ছা হয় ত বল, আমি তাঁহার সহিত তোমার মিলন করাইয়া দিতে পারি। ৯৭

    রাজা, এইরূপ উপায় এবং অন্য উপায় দ্বারা ভাৰ্য্যা, কন্যা, পৌত্রী, স্নুষা ও পৌত্রবধূদিগকে এবং মন্ত্রী, পুত্র, পৌত্র ও সেবকদিগকে বিশুদ্ধ কি না জানিবে। ৯৮

    ইহার মধ্যে যে সকল স্ত্রী-পুরুষ কামোপধাতে অশুদ্ধ, অবিবাদে তাহাদিগকে প্রাণদণ্ড করিবে। ব্রাহ্মণ হইলে নির্বাসিত করিবে। ৯৯

    মোক্ষমার্গাসক্ত হিংসা-পৈশুন্যবর্জিত ক্ষমা-সৰ্বস্ব মন্ত্রীকে রাজা পরিত্যাগ করিবেন। ১০০

    মোক্ষ-মার্গাসক্ত ব্যক্তি, দণ্ডের উপযুক্ত হইলেও তাহাকে রাজা দণ্ডিত করিবেন না; কারণ মোক্ষমার্গাসক্ত ব্যক্তি সর্বত্র সম-বুদ্ধি। ১০১

    উপধার এই সূত্র। উশনা অনেক প্রকার উপধার বিষয় বিবেচনা করিয়াছেন; তৎসমস্ত ঔশনস শাস্ত্রেই জ্ঞাতব্য। ১০২

    ভূমিসম্পত্তি এবং মিত্রলাভ বহুতর হইবে,–নিশ্চয় থাকিলেই শত্রুর সহিত যুদ্ধ করিবে। ১০৩

    নচেৎ অন্য উপায় অবলম্বনই শ্রেয়স্কর। সপ্তাঙ্গের পরস্পর সম্ভাব, কোয় সঞ্চয় ও কোষ-রক্ষা, নৃপশ্রেষ্ঠগণের সর্বতোভাবে কৰ্ত্তব্য। ১০৪

    রাজা, বহুবিদা-বিশারদ, বিনীত, সৎ-কুলোদ্ভব, ধৰ্মার্থ-কুশল, সরল চিত্ত ব্রাহ্মণদিগকেই মন্ত্রিপদে নিযুক্ত করিবেন। ১০৫

    যথাকালে তাহাদিগের মধ্যে কাহারও কাহারও সহিত মন্ত্রণা করিবেন। অনেকের সহিত মন্ত্রণা এবং সর্বদা মন্ত্রণা করা নিষিদ্ধ। ১০৬

    বিশেষ আবশ্যক হইলে, একবার একজনের সহিত আর একবার আর এক জনের সহিত-এইরূপে সকল মন্ত্রীর সহিতই মন্ত্রণা করিয়া লইবেন। অন্যের ছল করিয়া একেবারে সকলের সহিত মন্ত্রণাও করিতে পারেন। ১০৭

    অত্যন্ত গোপনীয় এবং সুরক্ষিত গৃহে কিংবা উপদ্রব নির্জন অরণ্যে গিয়া মন্ত্রণা করা উচিত; রাত্রিতে মন্ত্রণা করা নিষিদ্ধ। মন্ত্রণাস্থলে, বালক, বানর, নপুংসক, শুক-সারিকা, এবং বিকৃত মনুষ্যদিগকেও আসিতে দেওয়া নিষেধ। ১০৮

    রাজাদিগের গূঢ় মন্ত্রণা প্রকাশ পাইলে যে দোষ হয়, তাহার প্রতিকার করা সুদক্ষ শত শত রাজারও সাধ্য নহে। ১০৯

    রাজা দণ্ডনীয় ব্যক্তিদিগকে দণ্ডিত করিবেন, অদণ্ডনীয় ব্যক্তিদিগকে দণ্ডিত করিবেন না। রাজা, দণ্ডার্হব্যক্তির দণ্ড না করিলে বা অদণ্ডনীয় ব্যক্তির দণ্ড করিলে অকীর্তি প্রাপ্ত হন এবং চোর-পাপে পাপী হইয়া থাকেন। ১১০-১১১

    রাজা–প্রাকার, অট্টালিকা ও তোরণ দ্বারা ভূষিত দুর্গ-নগরের অদূরে প্রস্তুত করাইবেন। ১১২

    নগর যদি কোনরূপ শত্ৰুকর্তৃক আক্রান্ত হয়, তাহা হইলে দুর্গমধ্যে আশ্রয় গ্রহণ করা রাজার কর্তব্য। দুর্গ, রাজাদিগের প্রধান সহায়; দুর্গের প্রশংসা সর্বত্রই আছে। দুর্গস্থিত একজন ধনুর্ধারী অন্য স্থানস্থিত একশত লোকের সহিত এবং দুর্গস্থিত একশত লোক অন্য স্থানের দশসহস্র লোকের সহিত যুদ্ধ করিতে পারে, এইজন্য দুর্গের এত প্রশংসা। ১১৩-১৪

    জলদুর্গ, ভূমিদুর্গ, বৃক্ষদুর্গ, বনদুর্গ, মরুদুর্গ এবং পৰ্বত-দুর্গ এই ষড়বিধ দুর্গ। সকল দুর্গেরই শেষে পরিখা করিতে হয়। ১১৫

    এই ষড়বিধ দুর্গের মধ্যে দেশানুসারে যে কোন দুর্গ করিতে পারে। পার্বত্যদেশে সুবিধা হইলে পৰ্বত-দুর্গ, মারব দেশে মরুদুর্গ ইত্যাদি। দুর্গ করিতে হইলে, নগর ধনুর ন্যায় ত্রিকোণ, গোল বা চতুষ্কোণ করিবে, অন্যরূপ দুর্গ করিবে না।১১৬

    মৃদঙ্গাকার দুর্গ, কুল-নাশক; রাক্ষসরাজের লঙ্কাদুর্গ মৃদঙ্গাকৃতি ছিল। ১১৭

    বলিরাজের নগর শোনিতপুর–তোয়োময় দুর্গে প্রতিষ্ঠিত ছিল, কিন্তু ব্যজনাকৃতি ছিল, এই জন্য বলি শ্রীভ্রষ্ট হন। ১১৮

    রাজন! শাল্বরাজের যে পঞ্চকোণ সৌভনগর আকাশে রহিয়াছে, তাহাও ভ্রষ্ট হইবে। ১১৯

    রাজন্! ইক্ষাকুবংশীয় রাজাদিগের এই অযোধ্যানগর ধনুর ন্যায় ত্রিকোণ, এই জন্য ইহা ভূরি-জয়প্রদ। ১২০

    রাজা, দুর্গ-ভূমিতে দুর্গাদেবীকে দুর্গদ্বারে দিপালগণকে,–যথাবিধি পূজা করিলে জয় লাভ করেন। ১২১

    এই জন্য রাজা, জয়-বৃদ্ধি কামনায় দুর্গ সন্নিবেশিত করেন। রাজা, কদাচ ব্রাহ্মণের অবমাননা করিবেন না। ১২২

    ব্রাহ্মণের অবমাননা করিলে রাজা পরলোকে দুঃখভাগী হইবেন। ব্রাহ্মণের সহিত বিরোধ বা ব্রাহ্মণের ধন হরণ করা রাজার অকৰ্ত্তব্য। ১২৩

    রাজা তাহাদের কার্যশেষে সমুচিত সম্মানে সন্তোষিত করিবেন এবং ইহাদের নিন্দা অথবা দ্বেষ আচরণ করিবেন না। ১২৪

    এই প্রকার স্বীয় বুদ্ধি-কৌশলে স্বপরাদিমশুল পরিবৃত হইয়া, সাবধান গূঢ়দূত দ্বারা সৰ্ববার্তাবিং গুণবান্ মিষ্টভাষী ভাগ্যশালী নৃপতি,-প্রত্যহ তোমার ন্যায় অতুল ঐশ্বর্যের ঈশ্বর হন। ১২৫

    এবং নিজের সদগুণসমূহ পুত্রে উপদেশ করেন। সেই পুত্র পৃথিবীপতি হইলেও তাহাকে স্বাধীন হইয়া কোন কার্য করিতে নিবারণ করা উচিত। ১২৬

    যেহেতু রাজপূত্র স্বতন্ত্র হইলেই কামাদিদ্বারা অবস্থান্তর লাভ করে। সঙ্গদোষে চিত্তের বিকার জন্মে বলিয়া নীতিবিজ্ঞ বৃদ্ধমণ্ডলীর মধ্যে সর্বদা যুবরাজকে অবস্থাপিত করিবেন। ১২৭

    পৃথিবীপতি অতিভোজন, রমণ, সুরাপান, বহুজনতা এবং ইচ্ছানুরূপ কাৰ্য্যে-সদাচার বিযোজিত করিবেন। পৃথিবীপতি স্ত্রীগণকে সর্বদা অস্বতন্ত্র করিবেন। ১২৮

    স্ত্রীগণ যদি স্বতন্ত্র হইয়া কাৰ্য্য করে, তাহা হইলে মহৎ অনিষ্টের সম্ভাবনা হয়। অতএব রাজা, সুন্দর ধর্ম এবং অর্থকাম প্রভৃতি দ্বারা পুত্র এবং পত্নীকে সংশোধিত করিয়া যৌবরাজ্য এবং অন্তঃপুরে নিয়োগ করিবেন। ১২৯-৩০

    ভূপতি, পুত্র এবং পত্নীকে বহিঃপ্রদেশে এবং অন্তঃপুরে স্বতন্ত্র হইয়া কোন কাৰ্য্য করিতে দিবেন না। ১৩১

    আমি সংক্ষেপে রাজধর্ম বিশেষ বর্ণন করিলাম এবং রাজপুত্রের গুণবর্ণন প্রসঙ্গে মহিষীগণের আচার বলিলাম। ১৩২

    শুক্র এবং বৃহস্পতি রাজনীতি-তন্ত্রের স্রষ্টা, ইহারা যে সকল রাজনীতি শাস্ত্ৰ নিৰ্মাণ করিয়াছেন, তাহাতে অন্য বিষয় বিশেষরূপে বর্ণিত আছে। ১৩৩

    এই প্রকারে পৃথিবীপতি রাজনীতিতে বিশেষ বিজ্ঞ হইলে কোন ক্লেশ অনুভব করেন না এবং অতুল ঐশ্বর্যের ঈশ্বর হন। ১৩৪

    চতুরশীতিতম অধ্যায় সমাপ্ত। ৮৪

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশ্রীশ্রীচণ্ডী – অনুবাদ : পঞ্চানন তর্করত্ন
    Next Article ওয়ারলক – উইলবার স্মিথ

    Related Articles

    পঞ্চানন তর্করত্ন

    শ্রীশ্রীচণ্ডী – অনুবাদ : পঞ্চানন তর্করত্ন

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }