Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কালিকা পুরাণ (কালিকাপুরাণম্‌) – পঞ্চানন তর্করত্ন সম্পাদিত

    পঞ্চানন তর্করত্ন এক পাতা গল্প667 Mins Read0
    ⤶ ⤷

    ৮৯. বেতাল-ভৈরব বংশকীৰ্ত্তন

    ঊননবতিতম অধ্যায় – বেতাল-ভৈরব বংশকীৰ্ত্তন

    মুনিগণ বলিলেন;–ঔৰ্বমুনি সগর রাজার সমীপে যে সদাচার এবং রাজনীতি বর্ণন করিয়াছেন। তাহা আপনার মুখে শ্রবণ করিলাম। ১

    বিষ্ণু-ধৰ্ম্মোত্তর-নামক শাস্ত্রে এই সকল বিষয় বিশেষরূপে বর্ণিত আছে এবং সদাচারসমূহও আপনার অনুগ্রহে জানিতে পারিব। ২

    কিন্তু আমাদের অন্য একটা সংশয় আছে, আপনি পূর্বে তাহা অপনোদন করেন নাই। অতএব সম্প্রতি আমরা প্রশ্ন করিতেছি, সংশয় ছেদনপূর্বক আমাদের কৌতুক বর্ধন করুন। ৩

    বেদবাক্যে এবং লোকতঃ শ্রুত হইয়া থাকে, পুত্রহীন ব্যক্তির গতি নাই। বেতাল এবং ভৈরব পূর্বে তপস্যার্থে পৰ্বত আশ্রয় করিয়াছিল। ৪

    তৎপূর্বে তাহারা দারপরিগ্রহ করিয়াছিল, তাদের পুত্র ছিল না। তাহাদের পুত্র উৎপন্ন হয় নাই, কি হইয়াছিল–তাহাদের অবস্থার বিষয় বর্ণন করুন। ৫

    মার্কণ্ডেয় বলিলেন-হে সাধুগণ! অপুত্রক ব্যক্তির গতি নাই, ইহা নিশ্চয়। নিজপুত্ৰ অথবা ভ্রাতৃপুত্র দ্বারাও সপুত্র বলিয়া পরিগণিত হয়। ৬

    হে মহর্ষিগণ! বেতাল এবং ভৈরব মহাবলশালী ছিলেন এবং তাহাদের পুত্ৰ উৎপন্ন হইয়াছিল। বিশেষরূপে তাহাদের বংশ বৰ্ণন করিতেছি। ৭

    বেতাল এবং ভৈরব যে কালে অভিমত সিদ্ধি লাভ করিয়া আনন্দ লাভ করিয়া আনন্দিতচিত্তে শিবমন্দির কৈলাসশিখরে গমন করে, হে দ্বিজগণ! সেইকালে মহাদেবের আজ্ঞায় পার্ষদপ্রবর নন্দী নির্জনে তাহাদিগকে শান্ত বাক্যে প্রবোধিত করিয়া বলিতে লাগলেন। ৮-৯

    মহাদেবের আত্মজ আপনারা পুত্রহীন। পুত্রোৎপত্তির নিমিত্ত চেষ্টা করুন। পুত্র বা ব্যক্তি সর্বত্র সদগতি লাভ করে। ১০

    পুত্রহীন ব্যক্তি পুন্নাম নরকে নিবাস করে। তপস্যা, যজ্ঞ এবং ধৰ্ম্মাদি দ্বারাও সেই নরক হইতে পরিত্রাণ পাইবার উপায়ান্তর নাই। ১১

    কেবল পুত্রদ্বারাই পুন্নাম নরক হইতে মুক্তিলাভ হয়; অতএব আপনারা দেবযোনিতে নিজপুত্র উৎপাদনের প্রয়াস করুন। ১২

    পৰ্বত-নন্দিনীর স্তন্য পানে আপনাদিগের মনুষ্যত্ব দূর হইয়াছে। কাত্যায়নীর পুত্র মনুষ্য হইতে পারে না। ১৩

    অতএব আপনারা সুররমণীতে পুত্ৰ উৎপাদন করিয়া শীঘ্র মহাদেবের প্রিয় পাত্র হউন ১৪

    মার্কণ্ডেয় বলিলেন,–বেতাল এবং ভৈরব নদীর বচনে আনন্দিত হইয়া বলিলেন, তোমার কথানুরূপ কাৰ্য করিবে। ১৫

    তদনন্তর নিরন্তর নন্দীর বাক্য স্মরণপূর্বক তাহারা ইতস্তত সঞ্চরণ করিতে আরম্ভ করিলেন। ১৬

    অনন্তর একদিন ভৈরব অপ্সরা-শ্রেষ্ঠা মনোহারিণী উৰ্বশীকে হিমালয় পর্বতের শিখরে দর্শন করিলেন। ১৭

    কামাকৃষ্ট হইয়া উৰ্বশীর নিকট সুরতোৎসব প্রার্থনা করিলেন। সেও বেশ্যাভাবে সন্তুষ্টা হইয়া ইচ্ছানুরূপ আদেশ করিল। ১৮

    তদনন্তর ভৈরবও তাহার অভিপ্রায় মতে তাহার সহিত সুরতক্ৰীড়া আরম্ভ করিলেন; এবং সন্তুষ্টা উৰ্বশীর সহিত বিহারে সন্তুষ্ট হইলেন। ১৯

    তাঁহার রমণে সন্তুষ্টা উৰ্বশীর গর্ভে সূৰ্যসদৃশ বীৰ্যবান পুত্র সদ্যই উৎপন্ন হইল। ২০

    উৰ্বশী সেই পুত্রকে ত্যাগ করিয়া স্বস্থানে প্রস্থান করিল, ভৈরবও সেই পুত্রটিকে গ্রহণ করিয়া নিজ স্থানে আগমন করিলেন। ২১

    প্রমথগণশ্রেষ্ঠ ভৈরব আনন্দিতচিত্তে সেই পুত্রটির জাতসংস্কারাদি করত সুবেশ নামে তাহাকে আহ্বান করিতে লাগিলেন। ২২

    অনন্তর চন্দ্র-সূর্যের ন্যায় কান্তিশালী সুবেশ বয়ঃপ্রাপ্ত হইয়া বিদ্যাধরগণের আধিপত্যে অভিষিক্ত হইলেন। ২৩

    বিদ্যাধররাজ সুবেশ, গন্ধৰ্ব্বরাজ ধৃতরাষ্ট্রের পরম-সুন্দরী কন্যাকে বিবাহ করিলেন। ২৪

    সেই কন্যার গর্ভে সুবেশের ঔরসে রুরু নামক পুত্ৰ উৎপন্ন হইল। রুরুর ঔরসে মেনকার গর্ভে বাহু নামে পুত্র উৎপন্ন হইল। ২৫

    বাহুর–তপন, অঙ্গদ, ঈশ্বর এবং কুমুদ নামে চারিজন পুত্র জন্মে। তাহার মধ্যে পরম সুন্দর কুমুদ কনিষ্ঠ। ২৬

    কুমুদের ঔরসে মহাবলশালী দেবসেন নামে এক পুত্র উৎপন্ন হয়। সুন্দর সেই দেবসেন পৃথিবীমণ্ডলে আগমন করত যৌবনাশ্ব মান্ধাতার কন্যা কোমলাঙ্গী অপ্সরাসদৃশী কেশিনীর সহিত নিরন্তর রমণ করিতে লাগিলেন। ২৭-২৮

    যৌবনাশ্ব মান্ধাতা স্বীয় কন্যা কেশিনীকে ইন্দ্রের কথা অনুসারে দেবসেনের হস্তে প্রদান করিলেন। ২৯

    দেবসেন, যথাবিধি কেশিনীর পাণিগ্রহণ করিয়া হরনগরী কাশীধামে তাঁহার সহিত দেবাদিদেব মহাদেবের আরাধনা করিতে আরম্ভ করিলেন। ৩০

    পশুপতি তাঁহার তপস্যায় সন্তুষ্ট হইয়া অভিমত বরদানের নিমিত্ত সেই স্থানে উপস্থিত হইলেন। ৩১

    দেবসেন তাঁহার নিকট অভিলষিত বরত্রয় প্রার্থনা করিলেন। যতকাল পর্যন্ত প্রভাকর নিজ প্রভা বিস্তার করিবেন, ততদিন পর্যন্ত আমার বংশীয় রাজগণ কাশীপুরের অধিপতি হইবে এবং আপনিও আমার বংশে প্রসন্ন থাকিবেন। ৩২

    মহামতি দেবসেন মহাদেবের নিকট এই বর প্রার্থনা করিয়া, তাঁহার অনুগ্রহে বহুকাল পর্যন্ত কাশীর আধিপত্য করিলেন। ৩৩

    অনন্তর, দেবসেন কেশিনীর গভে সাতটি পুত্ৰ উৎপন্ন করেন, তাহাদের নাম এবং কীর্তি শ্রবণ কর। ৩৪

    সুমনা, বসুদান, ঋতধৃক, যবন, কৃতী, নীল এবং বিবেকী এই সকল দেবসেনতনয় সৰ্ব্বশাস্ত্রবিশারদ বংশবর্ধক এবং সংশীল। ৩৫-৩৬

    অনন্তর দেবসেন, যথাসময়ে পুত্ৰসকলের প্রতি রাজ্যভার সমৰ্পণ করিয়া ভাৰ্যার সহিত বিদ্যাধরলোকে গমন করিলেন। অনন্তর দেবসেনের পুত্রগণ জ্যেষ্ঠভ্রাতা সুমনাকে রাজসিংহাসনে সংস্থাপিত করিয়া, তাঁহার অনুগত হইয়া রাজলক্ষ্মী ভোগ করিতে লাগিলেন। ৩৭-৩৮

    সুমনার শাস্ত্রাৰ্থ-বিশারদ মহা-বলশালী বীর সুমতি, বিরূপ এবং সত্য নামে তিনটি পুত্ৰ উৎপন্ন হইল। ৩১

    সুমতির কল্প নামে এবং সত্যের ডিণ্ডিম নামে পুত্র হয়, তাহাদের মধ্যে জ্যেষ্ঠ কল্প, সিংহাসনে উপবেশন করে। ৪০

    কল্পের বিজয় নামে এক পুত্র হয়। বিজয় সমস্ত পৃথিবীমণ্ডল এবং মহাবল নৃপমণ্ডলকে জয় করেন। কল্পপুত্র বিজয় ইন্দ্রের আদেশে খাণ্ডব নামে শত যোজন বিস্তৃত বন নির্মাণ করেন। ৪১-৪২

    এই বনকে পাণ্ডুপুত্র মহাবল অৰ্জ্জুন হুতাশনের সন্তোষ সাধনের নিমিত্ত দগ্ধ করেন। ৪৩

    ঋষিগণ বলিলেন,–হে তপোধন! বিজয় কি নিমিত্ত শত যোজন পরিমাণে খাণ্ডব বন নির্মাণ করিয়াছিলেন? সেই বিষয় এবণ করিতে ইচ্ছা করি। আমাদিগের নিকট বর্ণন করুন। ৪৪

    মার্কণ্ডেয় বলিলেন,–চন্দ্রবংশে মহাত্মা মহাবল ধীর সুন্দর এবং প্রতাপবান সুদর্শন নামে নৃপতি হইয়াছিলেন। ৪৫

    মুনিগণ! মহাবল শিবভক্ত সুদর্শন রাজা হিমালয় পর্বতের সমীপে হিংস্র সিংহবাঘ্ৰসমূহকে দূরীভূত করিয়াছিলেন। ৪৬

    ত্রিংশৎ যোজন পরিমাণে বিস্তৃত ও শত যোজন দীর্ঘ খাণ্ডবী নামে নগরী নিৰ্মাণ করিয়াছিলেন। ৪৭

    উন্নত প্রাকারমণ্ডলপরিবৃত সেই নগর উন্নত অট্টালিকা পঙক্তিদ্বারা বিরাজিত হইয়াছিল। নিম্ন এবং উন্নত পরিখা সেই নগরের চতুষ্পার্শে পরিবৃত থাকিত। ৪৮

    সেইজন্য বিপক্ষীয় সৈন্যের প্রবেশ করিবার সাধ্য ছিল না এবং তথায় নানা প্রকার মনুষ্য সর্বদা অধিষ্ঠান করিত। দীর্ঘিকা, বহুতর উপবন, সরোবর এবং উন্নত মনুষ্যগণ সর্বদা মহানন্দে অধিষ্ঠান করিত। ৪৯

    তাহারা স্বর্গস্থিত দেবগণের সহিত অতুল ঐশ্বর্যে এবং অনন্ত আনন্দে স্পর্ধা করিত। ৫০

    সুদর্শন রাজা ভূমি বিদারণ করিয়া কনখলা নামে প্রসিদ্ধা গঙ্গাদেবীকে খাণ্ডবীপুরে প্রবাহিত করিয়াছিলেন। ৫১

    এ উক্ত নদী খাণ্ডবীর মধ্য দিয়া খাতপথে উত্তাল তরঙ্গলেখায় উক্ত নগরীকে সিক্ত করিয়া সীতানাম্নী নদীর সহিত মিশ্রিত হইয়াছেন। ৫২

    রাজা সুদর্শন অনেক অনেক পৃথিবীপতিগণকে জয় করিয়া প্রচুর পরিমাণে অর্থ সঞ্চয় করিলেন। অনেক অনেক রত্নরাশিতে খাণ্ডবী নগরী মণ্ডিত করিলেন। ৫৩

    পৃধিবীপতি সুদর্শন, অন্যান্য নরপতিগণের রাজ্য হইতে প্রজাগণকে আনয়ন করত নিজ নগরে স্থাপিত করিলেন। ৫৪

    রাজা সুদর্শন যুদ্ধে দেব, দানব ও গন্ধর্বদিগকে জয় করিয়া দেববৃক্ষ, দেবরত্ন ও দৈবী ঔষধি বৃক্ষ আনিয়া খাণ্ডববনে রোপণ করাইয়াছিলেন। ৫৫

    দেব এবং মনুষ্যগণের অপকারকারী সুদর্শনের সমৃদ্ধি দর্শন করিয়া বিজয় নরপতি তাহার অনিষ্ট চেষ্টা অনুসন্ধান করিতে লাগিলেন। ৫৬

    বারাণসীর ঈশ্বর বিজয় রাজা সুদর্শনের সহিত সন্ধি করিয়া তাহাকে মন্ত্রি পদে প্রতিষ্ঠিত করিলেন। ৫৭

    অনন্তর মহাবলশালী বিজয়, ছিদ্রান্বেষণ-পর হইয়া কোনছলে সুদর্শনকে আক্ৰমণ করিলেন। ৫৮

    সুদর্শন, বিজয়ের গতিরোধার্থ চতুরঙ্গ-বলের সহিত সমরাভিমুখ হইলেন।

    বিজয় নরপতি চতুরঙ্গসৈন্যের সহিত রথে আরোহণ করত সুদর্শনের সহিত সুস্থচিত্তে মুদ্ধযাত্রা করিলেন। ৫৯-৬০

    পূৰ্ব্বে ইন্দ্র এবং বৃত্রাসুরে যে প্রকার অদ্ভুত যুদ্ধ হইয়াছিল, সেই প্রকার মহাত্মা বিজয় এবং সুদর্শনের তুমুল সংগ্রাম উপস্থিত হইল। ৬১

    সুদর্শন নৃপতির সেনাধ্যক্ষ রুমণ্বান্ সুবর্ণরথে আরোহণ করত মহাবেগে বিজয় রাজের সম্মুখে উপস্থিত হইল। ৬২

    বিজয় রাজার অস্ত্রধারিণী সাত অক্ষৌহিণী সেনা চতুর্দিক পরিবৃত করিয়া ক্রোধান্ধ শত্রুসেনাকে আক্রমণ করিল। ৬৩

    বিজয় রাজার সেনাপতি রিপুঞ্জয় সঞ্জয়, সেনার সহিত সেনাপতি রুমণ্বানকে গ্রহণ করিল। সেনাপতিদ্বয়ের পরস্পর মহাবলে বিপুল যুদ্ধ হইল। রুমণ্বান সঞ্জয়ের প্রতি শর বৰ্ষণ করিতে লাগিল। ৬৪-৬৫

    সিংহ যে প্রকার গজরাজকে দর্শন করত তুমুল শব্দ করে, রুমণ্বান্ সেই প্রকার ঘোর শব্দ করিয়া বিংশতি বাণে সঞ্জয়কে বিদ্ধ করিল এবং যুদ্ধকুশল রুমণ্বান্ অৰ্দ্ধচন্দ্র বাণে সঙ্গয়ের ধনুক ছেদন করিল। ৬৬

    সঞ্জয়ও অন্য ধনুক গ্রহণ করত তিন বাণে রুমন্বানকে বিদ্ধ করিল এবং ভল্ল অস্ত্রে ধনুক ছেদন করিল। ৬৭

    সঞ্জয় রুমণ্বানের আট শত হস্তী, পাঁচ ছয় হাজার পদাতিক এবং তিন হাজার অশ্ব তীক্ষ্ণ বাণ বর্ষণে ছেদন করিল। ৬৮

    রুমণ্বান অতিশয় ক্রুদ্ধ হইয়া অন্য ধনুকে ভল্লাস্ত্র সংযোজিত করিয়া সঞ্জয় সারথির মস্তক দেহ হইতে পাতিত করিলেন। ৬৯

    বাণচতুষ্টয়ে ঘোটক-চতুষ্টয়কে যমভবনে প্রেরণ করিয়া, পাঁচ বাণে সঞ্জয়কে বিদ্ধ করিল। ৭০

    সঞ্জয়ও তৎক্ষণে রথ হইতে অবতরণ করত এক গদা গ্রহণপূর্বক রুমণ্বানের পশ্চাতে ধাবন করিতে লাগিল। ৭১

    সমর-প্রবীণ রুমণ্বান পশ্চাদধাবী সঞ্জয়কে শীঘ্রই বাণবর্ষণে আচ্ছাদিত করিয়া নিবারিত করিলেন। ৭২

    সিংহ যে প্রকার মদমত্ত মাতঙ্গের সঙ্গে সংগ্রাম করে, সেইরূপ রিপুঞ্জয় সঞ্জয়ও প্রচণ্ড গদার ভ্রামণে বাণবর্ষণ নিবারিত করিয়া রুমণ্বানের সমীপে উপস্থিত হইলেন। ৭৩

    সঞ্জয় দুর্জয় গদা ভ্রামণ করত একবার প্রহারে রথের সহিত রুমণ্বানকে ভূমিসাৎ করিল। ৭৪

    রুমণ্বান গদাঘাতে বন-মধ্যস্থিত উন্নত শালবৃক্ষ যে প্রকার বজ্রাঘাতে নিপতিত হয়, তদ্রূপ পৃথিবী মধ্যে পতিত হইল। ৭৫

    সুদর্শন রাজা রুমণ্বানকে পতিত দর্শন করিয়া ধূমমুক্ত বহ্নির ন্যায় শোক এবং ক্রোধে প্রজ্জ্বলিত হইলেন। ৭৬

    এবং শোকাকুল হইয়াও ক্রোধবশে বেগবান্ অশ্বযুক্ত ব্যাঘ্রচর্ম-পরিবৃত, সুবর্ণ দ্বারা চিত্রিত এরং সিংহধ্বজযুক্ত রথে আরোহণকরত বার বার কার্মুক বিস্ফারিত করিয়া বেগে সসৈন্য সঞ্জয়ের প্রতি ধাবমান হইলেন। ৭৭-৭৯

    মৃগরাজ সিংহ যে প্রকার ক্ষুদ্র মৃগসমূহকে অবলীলাক্রমে বিনাশিত করে, সেই প্রকার সুদর্শনও নিশিত শস্ত্রসমূহ দ্বারা শত্রুসৈন্য ছিন্ন-ভিন্ন করিলেন। ৮০

    তিমিরহারী সূৰ্য্য যে প্রকার অন্ধকার নাশ করেন, রাজাও সেইরূপ দুই ক্রোশ অগ্রগামিণী মহাবল এক অক্ষৌহিণী সেনা বিনষ্ট করিলেন। ৮১

    এই প্রকারে এক অক্ষৌহিণী সেন নাশ করিয়া একাকী সঞ্জয়ের সমীপে উপস্থিত হইয়া ছয় বাণে তাহাকে বিদ্ধ করিলেন। ৮২

    এবং এক বাণে রথধ্বজ ছিন্ন করিলেন। সমরকুশল সঞ্জয়ও বিংশতি বাণে সুদর্শনকে বিদ্ধ করিয়া এক বাণে তাঁহার ললাট ভেদ করিলেন। ৮৩

    অর্ধচন্দ্রবাণে সুদর্শনের ধনুক ছেদন করিয়া দশবাণ দ্বারা সারথিকে বিদ্ধ করিলেন। ৮৪

    তদনন্তর সুদর্শন রাজা অন্য ধনুক গ্রহণ করত ভয়ানক শরবর্ষণ দ্বারা সঞ্জয়কে ব্যাকুল করিলেন। ৮৫

    পূৰ্বে যে প্রকার ইন্দ্র ও দৈত্যেন্দ্র বলির পরস্পর তুমুল সংগ্রাম হইয়াছিল, সেই প্রকার সৰ্ববিস্ময় সুদর্শন এবং সঞ্জয়ের সংগ্রাম হইতে লাগিল। ৮৬

    তদনন্তর, সুদর্শন রাজা, সুতীক্ষ অস্ত্রে সঞ্জয়ের ধনু ছেদন করিলেন। শাণিত শস্ত্রদ্বারা সারথিকে বিদ্ধ করিলেন। ৮৭

    এবং বাণদ্বারা ঘোটকচতুষ্টয়কে যমভবনে প্রেরণ করিলেন। ধনুক ছিন্ন করিয়া তাহাকেও বিদ্ধ করিলেন। তদনন্তর সঞ্জয় ধনু এবং রথ বিনষ্ট হইলে অবনীতে অবতরণ করিয়া খড়গ এবং চর্ম গ্রহণপূৰ্ব্বক সুদর্শন রাজার সম্মুখে উপস্থিত হইলেন। সুদর্শন রাজা, সঞ্জয়কে ক্রোধভরে মহাবেগে আগমন করিতে দেখিয়া অর্ধচন্দ্র বাণে খড়্গ এবং ভল্ল দ্বারা চর্মচ্ছেদন করিলেন। ৮৮-৯২

    সুদর্শন সারথি বেগে আগমন করত উৎকৃষ্ট সঞ্জয়রথ হস্ত দ্বারা তূতলসাৎ করিল। ৯৩

    সুদর্শন খড়্গদ্বারা রথ-সমীপগত সঞ্জয়ের মস্তকচ্ছেদন করিলেন। সঞ্জয়ও ছিন্ন মস্তক হইয়া পৃথিবীতে পতিত হইল। ৯৪

    কানন-মধ্যে কুঠার দ্বারা ছিন্ন কুসুমিত শালবৃক্ষ পতিত হইলে যে প্রকার হয়, সঞ্জয়ও সুদর্শন রাজার খড়্গে ছিন্ন হইয়া সেইরূপ হইয়াছিল। ৯৫

    বিজয়রাজা সঞ্জয়কে শত্রুশরে পতিত দেখিয়া ক্রোধভরে শঙ্খনাদ দ্বারা গগন মণ্ডল শব্দিত করত স্বর্ণ-চিত্রিত ব্যাঘ্র-চৰ্ম্ম-শোভিত অর্ধযোজন বিস্তৃত কেতুবিশিষ্ট রথের রবে দশদিক্‌ নিনাদিত করিয়া বাণ বর্ষণ করিতে করিতে সুদর্শনের সমীপে উপস্থিত হইলেন। ৯৬-৯৮

    শত্রু-জয়কারী বিজয় রাজ সুদর্শনের সমীপে উপস্থিত হইয়া তিন বাণে তাঁহার হৃদয় বিদ্ধ করত ‘স্থির হও ভঙ্গ দিও না’ এই কথা বলিলেন। ৯৯

    সুদর্শনও হস্তীর ন্যায় শব্দ করিতে লাগিলে বিজয় রাজা দশবাণে বিদ্ধ করিয়া তাঁহার ধনুশ্ছেদন করিলেন। ১০০

    সুদর্শন রাজা তিনবাণে বিজয় নৃপতির ধনু ছেদন ও তাহাকে বিদ্ধ করিয়া সিংহসদৃশ ভয়ানক নিনাদ করিলেন। ১০১

    বিজয় অপর ধনুক গ্রহণ করত কঙ্ক পত্ৰশোভিত তিন শর দ্বারা সুদর্শনের হৃদয় বিদ্ধ করিলেন এবং তদনন্তর বিজয় রাজা সুদর্শনের উদ্দেশে জাজ্বল্যমান কোপবশে সকল বস্তুকে যেন গ্রাস করিতে উদ্যত অনুপম সুবর্ণ দণ্ড শোভিত সুতীক্ষ্ণ তৈমধৌত এবং সুনির্মল নাগকন্যা শক্তি নিক্ষেপ করিলেন। ১০২-১০৪

    হে দ্বিজগণ! সুদর্শন, তাহার আঘাতে ব্যাকুল হইয়া রথসমীপে উপবেশন করিলেন। ১০৫

    এবং বিজয় সুদর্শন মূর্ছিত হইলে তাঁহার সম্মুখ এবং পার্শ্ববর্তী সৈন্যসমূহকে কিঞ্চিৎ কালের মধ্যেই যমালয়ে প্রেরণ করিলেন। ১০৬

    দশ সহস্র হস্তী, পঞ্চবিংশতি সহস্র বেগবান্ অশ্ব, দুই লক্ষ পদাতি তৎক্ষণাৎ নিহত করিলেন। ১০৭

    তদনন্তর সুদর্শন সংজ্ঞা লাভ করিয়া দৃঢ়তর ধনুগ্রহণপূর্বক বিজয়ের প্রতি বাণ বৰ্ষণ করিতে লাগিলেন। ১০৮

    সুদর্শন, বিজয়ের প্রতি শর বর্ষণ করত ভল্ল দ্বারা তাঁহার ধনুশ্ছেদন করিলেন। ১০৯

    ভল্ল দ্বারা সারথির মস্তকচ্ছেদন করিলেন এবং অশ্বচতুষ্টয়ও নষ্ট করিলেন। অনন্তর সুদর্শন রাজা, রথশূন্য বিজয় নরপতিকে কঙ্কপত্রবিশিষ্ট দশ বাণদ্বারা বিদ্ধ করিয়া উচ্চৈঃস্বরে নাদ করিলেন। ১১০-১১১

    বিজয়, বিজয় আকাঙ্ক্ষায় রথ এবং ধনুঃ শূন্য হইয়া মহাবেগে গদা গ্রহণ পূর্বক সুদর্শনের প্রতি ধাবমান হইলেন। ১১২

    বর্ষাকালীন বারিধর যে প্রকার ভূধরের উপর বারিবর্ষণ করেন, সেইপ্রকার সুদর্শনও বেগে আগত বিজয় রাজার প্রতি বাণ বর্ষণ করিতে লাগিলেন। ১১৩

    বিজয় রাজা গদা ভ্রামণদ্বারা সুদর্শনের শরবৃষ্টিকে আচ্ছাদিত করিয়া রথারূঢ় সুদর্শনের সমীপে উপস্থিত হইলেন। ১১৪

    অনন্তর বিজয় মহাবল সুদর্শনের সমীপে উপস্থিত হইয়া গদাদ্বারা তাঁহার মস্তকে আঘাত করিয়া ভূতলে নিক্ষেপ করিলেন। ১১৫

    বজ্ৰপাণির বজ্রাঘাতে যে প্রকার গিরিশিখর চুর্ণ হয়, সেই প্রকার সুদর্শন গদাঘাতে আহত হইয়া নিপতিত হইলেন। ১১৬

    সুদর্শন, সমরে প্রাণত্যাগ করিলে সেনাপতিগণ সেনার সহিত চতুর্দিকে ধাবমান হইল। ১১৭

    বিজয় রাজা, সেনার সহিত সুদর্শন নিহত হইলে খাণ্ডবী পুরে প্রবিষ্ট হইয়া পৰ্বতের ন্যায় রাশি রাশি পরিমাণে অনেক সুবর্ণ এবং রত্নসমূহ দর্শন করিলেন। সেই নগরে প্রফুল্ল কমলাদি কুসুমসমূহে বিরাজিত। ১১৮-১১৯

    হংস কারণ্ডব প্রভৃতি নানাপ্রকার জলচর জন্তুসমূহে সকল দিকে পরিপূর্ণ সরোবরসমূহও দর্শন করিলেন। ১২০

    বিজয় রাজা পর্বতের ন্যায় রাশি রাশি স্বর্ণ এবং রত্নসমূহ, প্রফুল্ল পুষ্পসমূহে বিভূষিত ভ্রমরগণের গুন্ গুন্ শব্দে গুঞ্জরিত। মন্দরাদি দেব-বৃক্ষ, সুধা-ধবল কৈলাস-সদৃশ বৃহৎ বৃহৎ গৃহ, উচ্চ হস্তী এবং প্রতি গৃহস্থিত সুগন্ধ পুষ্পশোভিত উদ্যান প্রভৃতি দ্বারা অমরাবতী-সদৃশ শক্তনগরী দর্শন করিয়া আনন্দে উৎফুল্ল নয়ন হইয়াছিলেন। ১২১-১২২

    তিনি আশ্চৰ্য্য নগরশোভা দর্শন করিয়া বিবেচনা করিয়াছিলেন, অমরাবতী এই পুরীরূপে স্বর্গ হইতে আগমন করত পৃথিবী নিবাস করিতেছেন। ১২৩

    দেবরাজ ইন্দ্র আগমন করত নগরশোভা দর্শনে বিস্মিত বিজয়রাজকে সান্ত্বনাপূর্বক মনোহর বাক্য বলিতে লাগিলেন। ১২৪

    হে রাজন! সুদর্শন নৃপতি, দেব নর গন্ধর্ব যক্ষ এবং মুনিগণের মনোহর নিবাসস্থান উৎসারিত করিয়া নিরন্তর আমার অপ্রিয় আচরণ করিত এবং অতি সুগোপ্য তপোবনকে ভগ্ন করিয়া খাণ্ডবী নামে নগর নির্মাণ করিয়াছে। ১২৫-১২৬

    হে নরাধিপ! অতএব তুমি পুনর্বার পূর্ববৎ বন নির্মাণ কর। ঐ বনে নির্জনে তক্ষকের সহিত বিহার করিব। ১২৭

    হে পৃধিবীপতে! তোমার অনুগ্রহে মুনিগণেরও রমণীয় তপস্যা স্থান হইবে এবং কিন্নর গন্ধৰ্ব্ব প্রভৃতিরও ক্রীড়াস্থান হইবে। ১২৮

    মার্কণ্ডেয় বলিলেন,–বিজয়রাজ এই প্রকার ইন্দ্রের বাক্য শ্রবণ করিয়া তাঁহার গৌরববর্ধনের নিমিত্ত খাণ্ডবী নগরীকে বনরূপে পরিণত করিলেন। ১২৯

    নগরবাসী প্রজাগণকে বলিলেন,–প্রজাগণ! তোমরা ইচ্ছানুরূপ ইচ্ছামত স্থানে প্রস্থান কর। তোমাদের যদি ইচ্ছা হয়, তাহা হইলে আমার ভূজবলে পরিপালিত বারাণসী নগরে গমন কর। ১৩০-১৩১

    তদনন্তর প্রজাগণ তাঁহার বাক্য শ্রবণ করত তাঁহার বাহুবলে পরিপালিত বারাণসী নগরে গমন করিল। ১৩২

    বিজয় নৃপতিও সেই সকল ধনরত্নরাশি সূবর্ন রূপ্য এবং অশ্বসমূহ পৃথক পৃথক রূপে নৌকাদ্বারা নিজ নগরী বারাণসীতে উপস্থাপিত করিলেন। ১৩৩

    সুদর্শন, বাহুবলে দেব এবং গন্ধৰ্বাদির যে সকল রত্নাদি দ্রব্যসমূহ আহরণ করিয়াছিল, বিজয় তাহাদিগকে সেই সকল দ্রব্যের প্রত্যর্পণে প্রসন্ন করলেন। ১৩৪

    তাহারাও আনন্দিত-চিত্তে নিজ নিজ দ্রব্য গ্রহণপূর্বক খাণ্ডবী হইতে স্বস্থানে গমন করিলেন। ১৩৫

    শত যোজন পরিমাণ দীর্ঘ এবং ত্রিংশং যোজন পরিমাণে বিস্তৃত সেই নগর পূৰ্ববৎ বনরূপে পরিণত হইল। ১৩৬

    ইন্দ্রের অনুমতি অনুসারে তক্ষক নিজগণের সহিত সেই বনে বহুকাল নিবাস করিল এবং বন জনশূন্য হইল। ১৩৭

    সেই বনে দেবগণ গন্ধৰ্ব্বগণ এবং অপ্সরোগণ বিজয় রাজার জয় প্রার্থনা করিয়া সুখে ক্রীড়া করিতে লাগিলেন। ১৩৮

    অষ্টাবিংশ দ্বাপরযুগে বহ্নিদেব ভিক্ষুকরূপে অৰ্জ্জুনের নিকট প্রার্থনা করিলেন। ১৩৯

    অৰ্জ্জুন অঙ্গীকৃত পরিপালনের নিমিত্ত প্রতিজ্ঞা করিলেন। অনন্তর অগ্নিদেব নিজরূপ ধারণ করত অর্জুনকে সম্বোধনপূর্বক বলিলেন। ১৪০

    পার্থ! আমি স্বয়ং অগ্নি, যজ্ঞে অতিশয় ভোজন করিয়া ব্যাধিগ্রস্ত হইয়াছি, অতএব তুমি আমার ব্যাধি নিবারণ কর। ১৪১

    হে অর্জুন! পক্ষী, রাক্ষস এবং মৃগ প্রভৃতি নানাপ্রকার জন্তুপূর্ণ খাণ্ডব নামে নগর আছে, সেই বন যদি আমাকে ভোজন করাইতে পার, তাহা হইছে অদ্যই আমি অনন্ত ব্যাধি যন্ত্রণা হইতে মুক্তি লাভ করি। ১৪২

    পূর্বে বিজয় রাজা খাণ্ডবী নামক নগর ভগ্ন করিয়া বন নিৰ্মাণ করায় উক্ত বন খাণ্ডবনামে প্রসিদ্ধ। ১৪৩

    কিন্তু দেবেন্দ্র সেই বনের রক্ষক। অতএব আমি স্বয়ং অন্য সাহায্য ব্যতিরেকে তাঁহার সহিত বিরোধ করিতে সমর্থ হইব না। ১৪৪

    হে মহাত্মন! অতএব তুমি অনুগ্রহপূর্বক আমার সাহায্য করিলে আমি নিঃশঙ্কচিত্তে সেই বন ভোজন করিয়া ব্যাধি-মুক্ত হই। ১৪৫

    বহ্নিদেবের এই বাক্য শ্রবণ করত মহাবল অৰ্জ্জুন সকল প্রকার প্রাণিযুক্ত সেই বনকে দগ্ধ করিলেন। ১৪৬

    অর্জুন অগ্নিদেবের হিতকামনায় দেবকীতনয় বাসুদেবের সাহায্যে খাণ্ডব বন দাহনে প্রবৃত্ত হইলেন। ১৪৭

    বহ্নিদেব অর্জুনের বলে খাণ্ডব ভোজন করিয়া আনন্দিত চিত্তে বরস্বরূপ বরুণদেব নিৰ্মিত গাণ্ডীবধনুঃ প্রদান করিলেন। ১৪৮

    অগ্নিদেব, অক্ষয়তূণীর রৌপ্যাভ অশ্বচতুষ্টয়যুক্ত হনূমদধিষ্ঠিত রথ এবং সুতীক্ষ্ণ খড়্গ অর্জুনকে প্রদান করিলেন। ১৪৯

    তিনি তাঁহার অনুগ্রহে রোগশূন্য হইলেন ৷ অৰ্জ্জুন অক্ষয়বাণপূর্ণ তূণ, গাণ্ডীবধনু, খড়্গ এবং বানরধ্বজ ঘোটক-চতুষ্টয়যুক্ত রথ দ্বারা অমরদুর্জয় অজেয় রিপুকুল জয় করিয়াছিলেন। ১৫০

    এই প্রকারে ভৈরবীর বংশে মহাকৃতী বিজয় জন্মগ্রহণ করত খাণ্ডববন নির্মাণ করেন। ১৫১

    রাজন! বিজয়ের ত্রয়োদশ জন মহাবল পরাক্রান্ত পুত্র হয়; তাহাদিগের নাম–দ্যুতিমান, সৌম্যদর্শী, ভূরি, প্রদ্যুম্ন, ক্রতু, তুণ্ড, বিরূপাক্ষ, বিক্রান্ত, ধনঞ্জয়, প্রহর্ষ, প্রণব, কেতু এবং উপরিচর। ১৫২-১৫৩

    কনিষ্ঠ উপরিচরই ইহাদিগের মধ্যে রাজা হন। ইনি বারাণসী নগরীতে একলক্ষ যজ্ঞ করিয়াছিলেন। ১৫৪

    পৃথিবীতে এই মহাভাগ উপরিচর রাজা ভিন্ন আর কেহই একলক্ষ যজ্ঞ করেন নাই, করিবেনও না। ১৫৫

    ইহাদিগের পুত্র-পৌত্রে সমস্ত জগৎ ব্যাপ্ত হইয়াছে। মাদৃশ কোন ব্যক্তিই বহুকালেও তাহাদিগের সংখ্যা করিতে পারে না। ১৫৬-১৫৭

    হে ব্রাহ্মণগণ! এই আমি ভৈরবের বংশবিবরণ কীৰ্ত্তন করিলাম, এই বংশচরিত শ্রবণ করিলে মনুষ্য অপুত্র হয় না। ১৫৮

    যে ব্যক্তি এই পবিত্র বিজয়চরিত শ্রবণ করে, তাহার সর্বদা জয় হয়, পরাভব হয় না। ১৫৯

    যে ব্যক্তি একাগ্রচিত্তে এই উত্তম বিবরণ শ্রবণ করিবে, কদাচ তাহার বংশ বিচ্ছেদ হইবে না। ১৬০

    ঊননবতিতম অধ্যায় সমাপ্ত। ৮৯

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশ্রীশ্রীচণ্ডী – অনুবাদ : পঞ্চানন তর্করত্ন
    Next Article ওয়ারলক – উইলবার স্মিথ

    Related Articles

    পঞ্চানন তর্করত্ন

    শ্রীশ্রীচণ্ডী – অনুবাদ : পঞ্চানন তর্করত্ন

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }