Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026

    আমার বাবা রবীন্দ্রনাথ – রথীন্দ্রনাথ ঠাকুর

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    সৌমিক দে এক পাতা গল্প168 Mins Read0
    ⤶ ⤷

    রাধাকান্তর হেঁয়ালি

    সোঁদরবনের অন্তর্গত হাতানিয়া-দোয়ানিয়া নদীটা বইতে বইতে যখন নামখানা তালুক ছাড়িয়ে নৌকাঘাটের নিকটে বাঁক নিয়েচে, সেইখানে এ আরেক রায়বাটি। এই বাড়ির প্রধান পুরুষ হল রাধাকান্ত রায়। সম্পর্কে দেবনগরের বাসুদেব রায়ের খুড়া। দেবনগর থেকে এই জায়গাটার দূরত্ব তেমন অধিক নয়, গোরুর গাড়িতে এক ঘন্টাটাক আর এক্কাতে এলে আরও অনেক কম। তো, ভাদ্রের সংক্রান্তির ঠিক আগের রাতের কথা। দুইদিন ধরে শতানিক বাণের ধারায় অনর্গল বৃষ্টি হয়ে চলেচে। চারদিক জলে থইথই। বিরাট বাড়িটার ভিত অনেকটাই উচ্চ, তাই পথের জল এখানে উঠতে পারেনি। উঠানের এক কোণে পোড়া মাটির তৈরি কালীমন্দিরে পূজা চলেচে। আজ অমাবস্যা লেগেচে। কাল ছেড়ে যাবে। রায়দের পারিবারিক লোহার কারখানায় কাল বিশ্বকর্মা পূজা। আজ সকালেও বহু লোকজন বাড়ির অনতিদূরে নদীতে পিতৃপুরুষের তর্পণ সেরেচে। গোটা বাড়ির প্রায় প্রত্যেকেই মন্দিরে উপস্থিত রয়েচে, শুধু রাধাকান্ত বাদে।

    রাধাকান্ত বয়সোচিত কারণে নড়াচড়া বড়ো করতে পারেন না। অহোরাত্র কেবল বইপত্তর পড়েন আর দেশবাড়ি থেকে নিয়ে আসা কিছু প্রাচীন পুঁথিপত্র ঘেঁটে রায়বংশের গৌরবময় ইতিহাস অন্বেষণ করেন। নীচে হৈহৈ, হুলুধ্বনি আর শঙ্খ কাঁসরের শব্দে তিনি কিঞ্চিৎ বিমনা হলেও মন্দ লাগে না। গোটা পরিবারকে একসঙ্গে একজোট দেখাটাও একজন বৃদ্ধের পক্ষে খুবই পরিতৃপ্তির। প্রকাণ্ড ঘড়িটায় ঢং ঢং করে আটটার ঘণ্টা পড়তে রাধাকান্তর বৌমা, অর্থাৎ বলরাম রায়ের স্ত্রী কাঁসার বড়ো জামবাটিতে সিকি বাটি কবোষ্ণ দুধ আর দুটি চাঁপাকলা নিয়ে শ্বশুরের পালঙ্কে রেখে কইলো, “খেয়ে নিন বাবা, রাত হলো।”

    রাধাকান্ত কলা দুটি খেয়ে দুধের বাটিতে তৃপ্তির চুমুক দিয়ে বললো, “চাঁপাকলা কে আনলে বৌমা? পূজার কি?”

    বৌমা গৌরী কলার খোসাদুটি তুলে আঁচল চাপা দিয়ে হেসে বললে, “বাবার যেমন কথা, পূজার ফল পূজার আগে পাবো কোথা? ও কলা আপনার নাতি কলকাতা থেকে ফেরার সময়ে নিয়ে এসেচিল কাল। ইন্দুরের ভয়ে ছিকেয় রেখে দিইচিলাম, আজ নামালুম…”

    “ভালো করেছ।”

    হঠাৎ বাইরের জানালার বাইরে কী যেন একটা ঝটাপট শব্দ তুলে উড়ে গেল! গৌরী ভ্রু কুঁচকে সেদিকে চাইতে রাধাকান্ত বললে, “ও পেঁচা বৈ কিছু নয়।”

    “এই অঝোর বৃষ্টিতে পাখি বেরোয় কখনও শুনিনি বাবা। এ বাড়ির সবই উলটো নিয়ম।”

    কথায় কথায় গৌরী ঔষধের তেপায়ার দিকে চেয়ে সন্দেহের সুরে কইলো, “কুইনিনের মিক্সচারটা কমেনি কেন? সকালেও যা দেখলুম, এখনও তাই! খাননি না? সব ওষুধ কি যষ্টিমধু হয় বাবা?”

    রাধাকান্ত বিপন্ন মুখে ইতস্ততঃ করে কইলো, “তা ধরো বৌমা, হ্যাঁ খেলুম তো? দিব্যি মনে রয়েচে। খেলুম না?”

    গৌরী অসন্তুষ্ট হয়ে কইলো, “খেলেন বৈকী। আমি দেখতে গিয়েচি কিনা? সব মিছে কথা। আমাকে যদি শান্তা কান্তার মতো নিজের মেয়ে মনে করেন তবে আমার দিকে তাকিয়ে বলুন তো, হ্যাঁ বৌমা আমি খেয়েচি।”

    বৃদ্ধ গৌরীর চোখের পানে চেয়ে অপরাধীর মতো মুখ করে বললো, “ভুল হয়ে গেছে মা এইবারটি…

    গৌরী উত্তর দিল না।

    “ভালো কথা বৌমা, ইন্দ্র যদি আবার কলকাতায় যায়, ওকে বলো রেডিওর লাইসেন্সখানা যেন অমনি সঙ্গে নিয়ে যায়। চালু করিয়ে আনতে হবে আবার। লাইসেন্স ছাড়া রেডিও চালালে আবার কি হাঙ্গামা হয়। ছাতে এন্টেনা দেখলেই হতভাগাগুলো বুঝে ফেলে যে ঘরে রেডিও যন্ত্র রয়েচে। এভারেস্ট রেডিও কোম্পানির আপিসে গেলে ওরাই করে দেবে সব। আর রেডিও চালানোর ব্যাটারী দু-খানার জল বদলে আনতে বলবে।”

    “আচ্ছা, বলে দেবো। আমার বুকের ব্যামোর ওষুধ আনতে যাবার কথা আছে কলকাতায়। ইন্দ্ৰ কাল কী বলচিল জানেন? বলচে কলকাতার রাস্তায় নাকি রেলগাড়ির মতো একরকম টিকিওয়ালা…”-

    বাইরে একটা ভয়ানক গম্ভীর গুম্ গুম্ গুম্ শব্দের সঙ্গে গৌরীর অর্ধোচ্চারিত শব্দ মুখেই আটকে গেল! নীচের কাঁসর ঘণ্টা থেমে গিয়ে ভীষণ কোলাহলের আওয়াজ পাওয়া গেল। সবাই যেন কিছুতে ভয় পেয়েচে!

    রাধাকান্ত নড়তে পারে না বিশেষ, গৌরী ধড়মড়িয়ে প্রশস্ত বারান্দায় ছুটে গেল। নীচ থেকে বলরামের চিৎকার পাওয়া গেল, “বাবাকেও ছাতে নিয়ে চলো গৌরী!”

    স্বামীর কথা শুনে আর স্বচক্ষে নীচের তলার অবস্থা দেখে পরক্ষণে প্রাণপণে ছুটে এসে ভয়ার্ত স্বরে চিৎকার করে বলল, “সর্বনাশ হয়েচে বাবা! নদীর বাঁধ ভেঙে গিয়ে সব ডুবে গিয়েচে! নীচের তলায় এক লাফে জল উঠে গিয়েচে! কতদূর উঠবে জানি নে। আপনার ছেলে আপনাকে নিয়ে এখনই….

    রাধাকান্ত অতি কষ্টে উঠে দাঁড়িয়ে টলমল করে বলল, “আমি শুনেচি বৌমা। আমাকে ধরো।” উঠতে গিয়ে পা টলে রাধাকান্তর ধাক্কায় তার কাগজপত্র আর দুধের পাত্র মেঝেতে ছিটকে পড়লো।

    গৌরী খুব সামলে শ্বশুরকে নিয়ে ছাতে উঠে এলো। উঠতে উঠতেই চারদিক দেখে রাধাকান্তর চক্ষে জল এলো। সব ডুবে গিয়েচে! জল দুইতলা ছুইছুই করচে! না জানি বাইরে কত গরীবগুর্বো ডুবে গিয়েচে এর মধ্যেই! ছাতে ওঠার পরিশ্রমে সে ছাতের প্রাচীরে ঠেস দিয়ে হাঁপাতে হাঁপাতে কইলো, “বলরামকে বলো, ইতর-ভদ্র যে কেউই যদি আশ্রয় নিতে চায় রায়বাড়িতে, তাকে আশ্রয় দিতে।”

    গৌরী উত্তরে অবাক গলায় বললো, “তাঁকে কী করে বলবো বাবা এখন? আপনার ছেলে তো পুজোয় বসে?”

    “মানে?”

    উত্তরে রাধাকান্ত কী একটা বলতে গিয়ে হঠাৎ বিস্ময়ে কাঠ হয়ে গেল! নীচের উঠান থেকে হুলুধ্বনি আর শঙ্খের শব্দ আসচে! রাধাকান্ত কষ্টে পিছন ঘুরে নীচের দিকে তাকাতেই দেখে, কোথায় জল, কোথায় কী? সকলেই মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েচে, আর তাদের মধ্যে তার বৌমা গৌরীও শঙ্খ হাতে দাঁড়িয়ে! রাধাকান্ত ইষ্টস্মরণ করে পিছন ঘুরে দেখলো গৌরী তখনও মৃদু মৃদু হেসে চলেচে! রাধাকান্ত চাপা গলায় বললে, “রায় রাজপরিবারের প্রচলিত লোককথা তবে অলীক নয়? মনগড়া নয়? যদি ভ্রান্ত না হই তবে তুই-ই সেই নরকের কীট পিশাচ, যাকে রাজমাতা ইন্দুমতী…”, কথা শেষ হবার আগেই রাধাকান্তর শরীরটা এক রাক্ষুসে আঘাতে ছিটকে পড়লো মন্দিরের ঠিক সামনে, সবার মাঝে

    গোটা রায়বাটীতে কান্না, আতঙ্কের চিৎকার আরম্ভ হয়ে গেল। পূজা অসমাপ্ত থেকে গেল বলাই বাহুল্য। পাইক, পিয়াদা, দ্বারবান থেকে বলরাম, গৌরী আর বাকিদের মধ্যে ভীষণ ত্রাস ছড়িয়ে পড়লো। কেউ কেউ ছাতে ছুটে গেল। রাধাকান্তর নাতি ইন্দ্রদেব তার দাদাইয়ের মাথা কোলে তোলার চেষ্টা করচিলো, সে হঠাৎ চিৎকার করে উঠলো, “দাদাই…”

    সকলে ছুটে এসে দেখলো রাধাকান্ত তখনও অবধি জীবিত রয়েচে! বৃদ্ধ নাতিকে কিছু বলতে চাইচে, হঠাৎ রাধাকান্তর মুমূর্ষু চোখ গেল ছাতের দিকে! সেখানে সেই ভয়ঙ্কর পিশাচ আগুনের মতো চোখ মেলে তার দিকেই তাকিয়ে রয়েচে! পিশাচটার গা ঘেঁষেই ছাতে ছুটে যাওয়া দুইজন দ্বারবান নীচে তাকিয়ে চিৎকার করে বলচে, “কৈ বাবু, ছাতে তো কেউই নাই?”

    ইন্দ্র কেঁদে ফেলে বললে, “কী হয়েচে তোমার দাদাই? কিছু বলবে দাদাই? ও দাদাই…”

    রাধাকান্ত পিশাচের মুখ থেকে নজর সরিয়ে দুই চোখ মুদ্রিত করে আপন মনে ভাঙা গলায় বললো, “তারা, পাতা, জল / কোথা পাবি বল? / চোখ ছলছল?” তারপরই নাতির কোলে চিরদিনের মতো ঢলে পড়লো রাধাকান্ত। ইন্দ্র তার দাদাইয়ের হেঁয়ালির স্বভাব জানতো, কিছু কিছু বুঝতোও। ইন্দ্ৰ চোখ মুছে, ভ্রু কুঞ্চিত করে একবার ছাতের দিকে চাইলো। কেউ নেই! শুধু ছাতের উপর ঝুঁকে পড়া আমগাছটার একরাশ পাতার ফাঁক দিয়ে কয়েকটা তারা জ্বলজ্বল করচে। কিন্তু তার মন বলচে এখুনি কেউ ছাত থেকে তাকে দেখচিল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআমার বাবা রবীন্দ্রনাথ – রথীন্দ্রনাথ ঠাকুর
    Next Article তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    Related Articles

    সৌমিক দে

    কালীগুণীন ত্রাহিমাম – সৌমিক দে

    March 20, 2026
    সৌমিক দে

    সর্বংসহ কালীগুণীন – সৌমিক দে

    March 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025
    Our Picks

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026

    আমার বাবা রবীন্দ্রনাথ – রথীন্দ্রনাথ ঠাকুর

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }