Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026

    কালীগুণীন ও চতুরঙ্গের ফাঁদ – সৌমিক দে

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কালো ঘুড়ি – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এক পাতা গল্প402 Mins Read0
    ⤶ ⤷

    আত্মা ভুক

    বিকেলের শেষ ট্রেনটা চলে গেলে অপরেশের কাজের চাপ কমে যায়৷ তিনি চলে আসেন ডাক্তার শাসমলের চেম্বারে৷ বিকেলের দিকে রুগি তেমন হয় না৷ ঘণ্টাখানেক গল্পগুজবের পর অপরেশ আবার স্টেশনে ফিরে যান৷ কলকাতা থেকে অনেকদূরে বাংলা-বিহার সংলগ্ন হল্ট স্টেশনের প্রায় পাণ্ডববর্জিত জায়গাতে কথা বলার তেমন লোকজন নেই৷ ডাক্তারির বাইরে নানা বিচিত্র বিষয়ে পড়াশোনা আছে ডাক্তার শাসমলের৷ তাঁর সঙ্গে আড্ডায় সময়টা কাটে৷ বিচিত্র বিষয় জানা যায়৷ কিন্তু এদিন তাঁর চেম্বারে চুনিলালের সঙ্গে যে অপরেশের দেখা হয়ে যাবে তা অপরেশ ভাবতেও পারেননি৷

    সত্যিকথা বলতে তিনি প্রথমে চিনতেও পারেননি তাকে৷ শেষ যেদিন বছর দশ আগে তিনি চুনিলালকে দেখেছিলেন তখন চুনিলালের পরনে রক্তাম্বর, গলায়-বাহুতে রুদ্রাক্ষের মালা, গালে দাঁড়ি, মাথায় জটা৷ পুরোদস্তুর কাপালিকের চেহারা৷ সে নাকি তখন তন্ত্রসাধনা করত৷ কিন্তু শাসমলের চেম্বারে যে লোকটা তাঁর সামনে দাঁড়িয়ে তার পরনে শার্ট-প্যান্ট, মাথায় চুল পাট পাট করে আঁচড়ানো৷ চোখে গোল ফ্রেমের চশমা৷ পায়ে কাঠের খড়মের বদলে কাবলি চপ্পল৷ তার সঙ্গে একটা বছর পাঁচেকের ছেলেও আছে৷ তার চেহারা-পোশাক অবশ্য বেশ বিবর্ণ৷

    কীরে অপরেশ কেমন আছিস? আমি চুনিলাল৷ পরিচিত খোনা গলায় সে এ-কথাগুলো না বললে অপরেশ তাকে চিনতেই পারতেন না৷

    বিস্মিত অপরেশ বললেন, ‘তুই এখানে?’

    চুনিলাল তাঁর হাতটা ধরে বলল, ‘আমারও তো তোকে একই প্রশ্ন৷ কলকাতার বাড়িটা বেচে দিয়েছি৷ বছরখানেক ধরে এখানেই থাকি৷ তবে সংসার পাতিনি৷ একাই থাকি৷ কাছেই আমার বাড়ি৷’

    অপরেশ বললেন, ‘মাস ছয়েক হল সহকারী স্টেশন মাস্টারের চাকরি নিয়ে এখানে এসেছি৷ বিকেলে ডাক্তারবাবুর সঙ্গে গল্প করি৷’

    ডাক্তার শাসমল তাঁদের কথাবার্তা শুনে মৃদু বিস্ময় প্রকাশ করে বললেন, ‘আপনার পরস্পরকে চেনেন!’

    অপরেশ জবাব দিলেন, ‘হ্যাঁ৷ ও আমার সহপাঠী৷ কলকাতাতেও আমরা একই পাড়ায় থাকতাম৷ অনেকদিনের বন্ধু অমরা৷’

    চুনিলাল তাঁর হাতটা এবার আরও শক্ত করে চেপে ধরে বলল, ‘তোকে কিন্তু এখন আর বাড়ি যেতে হবে৷ কতদিন পর তোর সঙ্গে দেখা! না শুনব না৷ চল, চল৷’

    অপরেশ ডাক্তার শাসমলের মুখের দিকে তাকাতেই তিনি হেসে বললেন, ‘পুরোনো বন্ধুকে যখন পেয়েছেন তখন ঘুরে আসুন৷ একটা ফোন কল এল৷ আমাকেও বেরোতে হবে৷’

    অপরেশের হাতে সময় আছে৷ চুনিলালের সঙ্গে তিনি বেরিয়ে পড়লেন৷ যেতে যেতে তিনি চুনিলালকে জিগ্যেস করলেন, ‘তুই যে কীসব তন্ত্রমন্ত্র সাধনা করতিস, সেসব আর করিস না? কী করিস এখন?’

    চুনিলাল বলল, ‘দূর, ওসব তন্ত্র সাধনা-টাধনা ফালতু ব্যাপার৷ ওতে কোনও উপকার হয় না৷ তখন মাথায় কী যে ভূত চেপেছিল৷ কত যে ভণ্ড তান্ত্রিকের দরজাতে সেসময় ঘুরেছি তা আর কী বলব! শেষে সত্যিই এক যোগীপুরুষের দেখা পেলাম৷ বৌদ্ধ যোগীপুরুষ৷ তিনি আমাকে বললেন, ‘মোক্ষ লাভ করতে হলে জীব সেবা কর৷ মহাপুরুষরা যা করতেন৷ তাতে তুই অমর হবি৷’

    কলকাতার বড়িটা বেচে যা পেয়েছিলাম তাতে আমার চলে যায়৷ তার একটা অংশ দিয়ে জীব সেবা করি৷ যেমন এই দেহাতি অনাথ বাচচাটার জ্বর হয়েছে, ডাক্তারবাবুর কাছে তাই দেখাতে নিয়ে এলাম৷’

    সহপাঠী অবস্থা থেকেই চুনিলালের প্রতি কেন জানি অদ্ভুত আকর্ষণ আছে অপরেশের৷ একাধারে চুনীলাল মেধাবী ছাত্র ছিল, অন্যদিকে ছোটোবেলা থেকে একটু খ্যাপাটেও ছিল৷ চুনিলাল তন্ত্রসাধনা শুরু করার পর বন্ধুত্বে ছেদ পড়েছিল৷ নিজেকে সে বন্ধুদের থেকে গুটিয়ে নিয়েছিল৷ তার কথা শুনে অপরেশের খুব ভালো লাগল৷ তিনি বললেন, ‘সত্যি, তোর কথা শুনে ভালো লাগছে৷ কাজের মতো কাজ করছিস৷’

    চুনিলাল তার প্রশংসা শুনে একটু লজ্জিত হয়ে বলল, ‘না, না, এ আর এমন কী! তবে শুধু মানুষ নয়, আমার বাড়ি গেলে আরও অন্য কিছু দেখতে পাবি৷’

    চুনিলাল তার বাড়িটা কাছে বললেও বেশ কিছুটা দূরই৷ এ-জায়গাটা ফাঁকা ফাঁকা৷ একটা সময় ধনী বাঙালিরা এ-তল্লাটে হাওয়া বদলের জন্য বড়ো বড়ো বাড়ি বানাতেন৷ এরপর পুরনো দিনের নানা গল্প করতে করতে অবশেষে আধঘণ্টা পর চুনিলাল তাঁকে নিয়ে ঢুকলেন তেমনই একটা বাড়িতে৷ চুনিলালের বাড়ি৷

    পুরনো দিনের বাড়ি৷ সদর দরজার ওপরে খসে পড়া পঙ্খের কাজ৷ কাঠের জাফরিওয়ালা বারান্দা, থামের ওপর দাঁড়িয়ে থাকা কড়িবরগার ছাদওয়ালা বড়ো বড়ো ঘর৷ বৈঠকখানায় বসলেন অপরেশ৷ চুনিলাল চা করে আনল৷ দুজনে বসে ঘণ্টাখানেক পুরোনো দিনের গল্প করার পর অপরেশ এক সময় বললেন, ‘আজ তবে উঠি৷ সন্ধ্যায় একটা মেল ট্রেন অ্যাটেন্ড করতে হবে৷’

    চুনিলাল বলল, ‘আচ্ছা৷ তবে যাওযার আগে তোকে একটা জিনিস দেখাব৷ ওই যে বলছিলাম না যে শুধু মানুষ নয়…৷’

    ‘কী জিনিস?’

    অপরেশের কথার জবাব দিতে চুনিলাল বৈঠকখানা থেকে তাঁকে নিয়ে উপস্থিত হল একটা ঘরে৷ সে-ঘরে ঢুকতেই একটা ভনভন শব্দ কানে গেল অপরেশের৷ চুনিলাল বাতি জ্বালাতেই অপরেশ দেখতে পেলেন বেশ কয়েকটা নানা আকারের খাঁচা রাখা আছে সেখানে৷ দুটো কাচের অ্যাকোরিয়ামও আছে৷ মসকিউটো নেট দিয়ে ঘেরা একটা খাঁচার সামনে অপরেশকে দাঁড় করাল চুনিলাল৷ ভনভন শব্দটা সেখান থেকেই ছড়িয়ে পড়ছে ঘরে৷ ভালো করে সেই খাঁচার ভিতর তাকাতেই অবাক হয়ে গেলেন অপরেশ৷ তার ভিতর সত্যিই ভনভন করছে অজস্র মশা৷ অপরেশ বিস্মিতভাবে বললেন, ‘তুই মশা পুষিস?’

    চুনিলাল বলল, ‘হেঁ-হেঁ, হ্যাঁ, পুষি৷ ছোটো হলেও ওরাও তো জীব৷ ওদেরও প্রাণ আছে আমার তোর মতো৷ এ-ব্যাপারটা আমরা ভুলে যাই৷’

    অপরেশ জিগ্যেস করল, ‘কী খেতে দিস?’

    চুনিলাল তাঁর কথা শুনে তার দু-হাতের জামার হাতটা তুলল৷ কবজি অব্দি তার দু-হাত লাল হয়ে আছে৷ অসংখ্য মশার কামড়ের চিহ্ন জেগে আছে সে-দুটো হাতে! বিস্মিত অপরেশের উদ্দেশে সে বলল, ‘হাতদুটো খাঁচার মধ্যে ঢুকিয়ে দিই৷ জীবসেবার জন্য সামান্য একটু ত্যাগ করতে পারব না?’

    মশার খাঁচার পাশে দুটো অ্যাকোরিয়ামের একটাতে রাখা আছে দুটো ছোটো ব্যাং, আর অন্যটার মধ্যে একটা হেলে সাপ৷ তার গায়ে খাঁচায় রাখা আছে একটা ছোটো চিল জাতীয় পাখি৷ তাদের দেখিয়ে চুনিলাল এরপর বলল, ‘এদের সবাইকে সেবা করি আমি৷’

    অপরেশ চুনিলালের হাতদুটো দেখে এতই অবাক হয়ে গেলেন যে তিনি ভেবে উঠতে পারলেন না তাকে তিনি কী বলবেন৷ অদ্ভুত প্রাণীগুলোকে দেখে শুধু বিস্ময় নয়, চুনিলালের প্রতি একটা শ্রদ্ধাও জেগে উঠল অপরেশের মনে৷ তুচ্ছ মশার প্রতি এত মমত্ব! চুনিলালের কাছ থেকে পরের রোববার অপরেশের বাড়িতে ভুরিভোজের আসার কথা আদায় করে অপরেশ শেষ পর্যন্ত তার বাড়ি ছাড়লেন৷

    দুই

    কথা ছিল চুনিলাল আসবে৷ সেদিন অপরেশের বাড়িতে দুপুরবেলা চুনিলালের নিমন্ত্রণ৷ সকালবেলা চুনিলালের টেলিফোন পেলেন অপরেশ৷ চুনিলাল ফোনে বলল, ‘বুঝলি ভাই, তোর বাড়িতে যাব তো ঠিকই, কিন্তু একটা অনুরোধ আছে৷ তোকে বলতে একটু সংকোচ হচ্ছে…৷’

    চুনিলালের কথায় অপরেশ বললেন, ‘কী অনুরোধ বল৷’

    চুনিলাল বলল, ‘সেই যে ছেলেটাকে আমার সঙ্গে দেখেছিলি, তাকে সঙ্গে নিলে আপত্তি আছে? আমি তো মাছ-মাংস খাই না৷ আমার ভাগেরটা নয় সেই খাবে৷ আসলে ওই বেওয়ারিশ বাচচাটাকে আমি দত্তক নিয়েছি বলতে পারিস৷ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াত৷ আমি বাড়ি নিয়ে এসেছি…৷’

    অপরেশ শুনে বললেন, ‘আরে এ তো দারুণ ব্যাপার৷ অবশ্যই সঙ্গে আন৷ তোকে যত দেখছি তত অবাক হচ্ছি৷’

    দুপুরবেলা বাচচাটাকে নিয়ে অপরেশের বাড়িতে হাজির হল চুনিলাল৷ বাচচাটার পরনে নতুন জামা, পায়ে চকচকে বুটজুতো৷ সুন্দর করে আঁচড়ানো চুল৷ প্রথমদিন দেখা বাচচাটার সঙ্গে এ-বাচচাটার যেন কোনও মিলই নেই৷ ঘণ্টাখানেক গল্পগুজবের পর খেতে বসল তিনজন৷ চুনিলাল নিরামিষাশী৷ খুব অল্পই খেল সে৷ কিন্তু বাচচাটা পরম আগ্রহে মাংস খেতে লাগল৷ আর পরম মমতায় চুনিলাল হাত বোলাতে লাগল তার পিঠে৷ অপরেশ মুগ্ধ হয়ে চেয়ে রইল তাদের দিকে৷ সত্যিই সামান্য পথশিশুর প্রতি চুনিলালের এত মমতা৷ অপরেশের নিজেকে চুনিলালের তুলনায় অনেক ক্ষুদ্র মনে হল৷ কত বড়ো মাপের মানুষ চুনিলাল৷

    খাওয়া শেষে বাড়ির পিছনে কলতলায় হাত ধোয়ার জন্য হাজির তিনজন৷ হঠাৎ একটা ক্ষীণ ‘মিউমিউ’ শব্দ শুনে সেদিকে ফিরে তাকাল তিনজন৷ একটা ছোট্ট বিড়ালের বাচচা গুটিগুটি পায়ে এগিয়ে আসছে তাদের কাছে৷ চুনিলাল তাকে দেখে বেশ উৎফুল্লভাবে বলল, ‘তুই এটাকে পুষেছিস নাকি? খুব সুন্দর দেখতে তো বাচচাটা!’

    অপরেশ বললেন, ‘না, পুষি নি৷ দু-দিন ধরে কোথা থেকে যেন হাজির হয়েছে বাচচাটা৷ ক-দিন আগে একটা বেড়াল রাস্তায় গাড়ি চাপা পড়েছিল৷ সম্ভবত বাচচাটা তারই৷’

    চুনিলাল চুক চুক শব্দ করে আফশোসের সুরে বলল, ‘আহারে! মা-হারা বাচচা! ওর মধ্যেও তো একটা আত্মা আছে৷ তোর আপত্তি না থাকলে বাচচাটা আমাকে দিবি? আমি যত্নে রাখব বাচচাটাকে৷’

    তার কথা শুনে সাগ্রহে অপরেশ বললেন, ‘হ্যাঁ, হ্যাঁ, নিয়ে যা, নিয়ে যা৷ আমি তো তেমন একটা ঘরে থাকি না৷ তোর কাছেই ও ভালো থাকবে৷’

    কথাটা শোনামাত্রই চুনিলালের উজ্জ্বল চোখদুটো খুশিতে আরও উজ্জ্বল হয়ে উঠল৷ খপ করে চুনিলাল বাচচাটাকে তার কোলে তুলে নিল৷

    খাওয়া শেষে কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পর চুনিলালদের এগিয়ে দেওয়ার জন্য বাড়ি থেকে বেরোলেন অপরেশ৷ গল্প করতে করতে অনেকটা পথ চলে এলেন তিনি৷ চুনিলাল এক সময় তাঁকে বলল, ‘অতটা পথই যখন এলি, তখন বিকেলের চা-টা আমার বাড়ি থেকেই খেয়ে যা৷’

    এদিন তেমন কাজ ছিল না অপরেশের৷ আরও কিছুটা এগিয়ে তিনি অপরেশের বাড়ি পৌঁছোলেন তাঁর চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে৷ বাড়িতে ঢোকার পর চুনিলাল তার অদ্ভুত সংগ্রহশালায় ঢুকল বেড়ালের বাচচাটাকে রাখার জন্য৷ অপরেশও কৌতূহলবশত তার সঙ্গে সে-ঘরে ঢুকল৷ ভনভন শব্দটা কিন্তু কানে এল না সেদিনের মতো৷ অপরেশ দেখলেন সেই মসকিউটো নেট দিয়ে ঘেরা খাঁচাটা শূন্য আর ব্যাংগুলোও নেই৷ সাপটা অবশ্য কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে তার নিজের জায়গাতে৷ পাখিটাও আছে৷ ঘাড় বেঁকিয়ে চুনিলাল আর বেড়ালের বাচচাটাকে দেখে একবার সে কর্কশস্বরে ডেকে উঠল৷ অপরেশ চুনিলালকে বললেন, ‘কী রে, তোর মশা আর ব্যাং গেল কোথায়?’

    চুনিলাল একটু বিমর্ষভাবে প্রথমে বলল, ‘মশাগুলোকে শেষ পর্যন্ত ছেড়েই দিতে হল বুঝলি৷ তবে সে আমার কষ্টের কথা ভেবে নয়, এই ছেলেটার কথা ভেবে৷ নইলে আর ক-ফোঁটাই-বা রক্ত খেত মশাগুলো৷ কিন্তু মশার কামড়ে আমার যদি ম্যালেরিয়া হয় তবে এই বাচচাটাকে কে দেখবে বল? তারপর সে বলল, তবে ব্যাংগুলো বেশ ফূর্তিতেই আছে৷ বাড়ির পিছনের ডোবাটায় ওদের ছেড়ে দিয়েছি আমি৷’

    চুনিলালের বাড়িতে চা খেয়ে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়লেন অপরেশ৷ রোজকার মতো তাঁর গন্তব্য ডাক্তার শাসমলের চেম্বার৷ এদিন তাঁকে অন্য রাস্তা দিয়ে আসতে দেখে শাসমল তাঁকে জিগ্যেস করলেন, ‘আজ অন্য কোথাও যাওয়া হয়েছিল নাকি?’

    অপরেশ বললেন, ‘হ্যাঁ, ওই যে সেদিন আপনার এই চেম্বারে আমার যে বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, সে চুনিলালের বাড়ি৷’

    ডাক্তার জিগ্যেস করলেন, ‘আপনার ওই বন্ধু ভদ্রলোক কী করেন?’

    অপরেশ বললেন, ‘সে অর্থে ও কোনও কিছু করে না৷ পয়সাওয়ালা ঘরের ছেলে চুনিলাল৷ এক সময় তন্ত্রসাধনা করত৷ এখন সে সব ছেড়েছুড়ে এক বৌদ্ধসাধুর পরামর্শে জীবসেবা করছে মোক্ষলাভের জন্য৷ জানেন, বড়ো অদ্ভুত মানুষ ও৷ ওকে যত দেখছি অবাক হচ্ছি৷ জীবসেবার জন্য ও মশা, ব্যাং, সাপ, চিল পোষে৷ একটা পথশিশুকেও রাস্তা থেকে তুলে নিয়ে নিজের বাড়িতে রেখেছে৷ আমার বাড়ি থেকে একটা বিড়ালের বাচচাও নিয়ে গেল৷ এমন মানুষ দেখা যায় না!’

    ডাক্তার শাসমল হেলে বললেন, ‘তাই নাকি! মশা, ব্যাং, সাপ, চিল পোষেন? এ-প্রাণীগুলোর মধ্যে তো আবার খাদ্য-খাদকের সম্পর্ক! কত বিচিত্র ধরনের মানুষ আছেন পৃথিবীতে!

    তিন

    স্টেশনমাস্টার অসুস্থতার কারণে ছুটিতে যাওয়ায় সপ্তাহখানেক খুব চাপ গেছিল অপরেশের৷ কাজের চাপে মাথা তোলবার সময় ছিল না৷ চুনিলালের সঙ্গে আর দেখা হয়নি তাঁর৷ ডাক্তার শাসমলের চেম্বারেও যাওয়া হয়নি৷ মাঝে অবশ্য একদিন তিনি চুনিলালকে টেলিফোন করেছিলেন৷ রিং হয়ে গেছে, ফোন তোলেনি সে৷ সেদিন সকালে স্টেনশমাস্টার আবার ফিরে এসে কাজে জয়েন করেছেন৷ তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে অপরেশ হালকা হয়ে ভাবছিলেন ডাক্তার শাসমলের চেম্বার আর চুনিলালের বাড়িতে পারলে একবার ঘুরে আসবেন৷ অনেকদিন দেখা হয়নি তাঁদের সঙ্গে৷

    দুপুর নাগাদ নিজের বাড়িতে অপরেশ সবে ফিরেছেন, এমনসময় ডাক্তার শাসমলের টেলিফোন এল, ‘ও মশাই, আপনার তো কোনও পাত্তা নেই৷ এদিকে কাল রাতে আপনার সেই বন্ধু এসেছিলেন বাচচাটাকে নিয়ে৷ একটা অদ্ভুত ব্যাপার! সেটা জানাতেই ফোন করলাম৷’

    ‘কী ব্যাপার?’

    ডাক্তার শাসমল বললেন, ‘বাচচাটা খুব অসুস্থ হয়ে পড়েছে! বমি-পায়খানা করছে৷ সেজন্যই দেখাতে এনেছিলেন আমার কাছে৷ বাচচাটা আমার সামনেই বমি করল৷ দেখলাম বমির মধ্যে বিড়ালের লোম! চুনিলালবাবু অবশ্য বললেন যে বিড়ালের বাচচাটার খুব লোম উঠছে৷ বিড়ালটাকে নিয়ে খেলার সময় সেই লোম বাচচাটার পেটে গেছে! কিন্তু আমার একটা সন্দেহ হচ্ছে৷ সেটা আপনাকে পরে বলব৷ আপনি একবার ভদ্রলোকের বাড়ি ঘুরে আসুন তো৷ তারপর কথা হবে আপনার সঙ্গে৷

    অপরেশ বেশ অবাক হয়ে গেলেন তাঁর কথা শুনে৷ তিনি বললেন, ‘আমার সঙ্গে বেশ কিছুদিন ওর দেখা হয়নি৷ ঠিক আছে, আমি ওর বাড়ি হয়ে আপনার চেম্বারে যাচ্ছি৷’

    কোনওরকমে স্নান-খাওয়া সেরে অপরেশ বাড়ি থেকে বেরিয়ে পড়লেন৷ এক সময় তিনি পৌঁছে গেলেন চুনিলালের দরজায়৷ এল প্যাটার্নের দোতলা বাড়িটার সদর দরজা খোলা৷ দরজা দিয়ে ঢোকার সময় অপরেশ হাঁক দিলেন, ‘চুনিলাল? চুনিলাল আছিস?’

    দোতলার একটা ঘরের জানলা হঠাৎ খুলে গেল৷ চুনিলাল মুহূর্তের জন্য উঁকি দিয়ে দেখে ব্যগ্রভাবে বলল, ‘ও তুই? আমি আসছি৷’

    যদিও জানালাটা মুহূর্তের জন্যই খুলল, কিন্তু সেই এক ঝলকের জন্য অপরেশের মনে হল চুনিলালের পরনে যেন রক্তাম্বর৷ বৈঠকখানায় ঢুকে অপরেশ বসলেন৷ সামনের টেবিলের ওপর লাল শালুর একটা খাতা খোলা৷ একটা কলমও রাখা৷ তা দেখে অপরেশের মনে হল, লিখতে লিখতে হঠাৎ যেন উঠে গেছিল চুনিলাল৷ সে খাতার ওপর চোখ পড়তেই তাতে একটা অদ্ভুত অঙ্ক দেখতে পেলেন অপরেশ—

    ‘৯৯৪ টা আত্মা (মশা)+২টো আত্মা (ব্যাং)+১টা আত্মা (সাপ)+১টা আত্মা (চিল)+১টা আত্মা (বিড়াল)+একটা আত্মা=১০০০ আত্মা (অমরত্ব)৷

    খুব অদ্ভুত হিসাব তো! কিন্তু ব্যাপারটা বোঝার আগেই চুনিলাল ঝড়ের বেগে সে-ঘরে প্রবেশ করে খাতাটা ছোঁ-মেরে টেবিল থেকে উঠিয়ে নিল৷ তার পরনে একটা প্যান্ট আর বোতাম খোলা জামা৷ বোঝাই যাচ্ছে কোনওরকমে আগের পোশাক পালটে ছুটে এসেছে সে৷ অপরেশ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, ‘কীরে, তোর কোনও খবর নেই কেন? কেমন আছিস?’

    চুনিলাল জবাব দিল, ‘কাজে ব্যস্ত ছিলাম, তাই দেখা হয়নি৷’

    অপরেশ এবার পায়ে পায়ে এগিয়ে গিয়ে পাশের ঘরটায় উঁকি দিয়ে জানতে চাইলেন, ‘কীরে, আমার বেড়ালের বাচচাটা কই? তোর অন্য খাঁচাগুলোও তো ফাঁকা দেখছি!’

    চুনিলাল তার খোনা গলায় জবাব দিল, ‘সব দূর করে দিয়েছি৷’

    অপরেশ বেশ আশ্চর্য হয়ে জানতে চাইলেন, ‘দূর করে দিয়েছি মানে?’

    চুনিলাল সে-কথার জবাব না দিয়ে বলল, ‘শোন, তুই এখন আয়৷ আমি ভীষণ ব্যস্ত আছি, পরে একদিন কথা হবে৷

    এরপর আর কারো বাড়িতে থাকা চলে না৷ ফিরতে গিয়ে হঠাৎ তাঁর চোখ গেল ঘরের মেঝেতে যেন কালচে রঙের ফোঁটা ফোঁটা রক্ত জমাট বেঁধে আছে৷

    অপরেশ সে-বাড়ি থেকে বেরিয়ে এরপর কার্যত ছুটতে শুরু করলেন ডাক্তার শাসমলের চেম্বারের দিকে৷

    ডাক্তার শাসমলও যেন ব্যাগ্র হয়ে অপরেশের প্রতীক্ষা করছিলেন৷ তাঁকে দেখেই তিনি বললেন, ‘গেছিলেন ওখানে? কী দেখলেন?’

    অপরেশ খুলে বললেন তাঁর অভিজ্ঞতা৷ খাতায় সেই অদ্ভুত লেখাটার কথা বলতেই ডাক্তার শাসমল উঠে প্রথমে উত্তেজিতভাবে একটা শব্দ উচচারণ করলেন, ‘জুফাগাউস!’ তারপর বললেন, ‘বাচচাটা? সে বাচচাটা কোথায়?’

    অপরেশ বললেন, ‘বাচচাটাকে আমি দেখিনি৷ কিন্তু ‘জুফাগাউস’ শব্দের মানে কী?’

    ডাক্তার শাসমল বললেন, ‘শব্দের মানে পরে বোঝাব৷ আমার অনুমান ঠিক হলে ভয়ংকর কিছু ঘটতে চলেছে৷ এখনই থানায় যেতে হবে৷ তারপর সেখান থেকে চুনিলালের বাড়ি৷ দেখি যদি বাচচাটাকে বাঁচানো যায়৷ আজ আবার অমাবস্যা৷ ও কাজের জন্য তন্ত্রসাধকরা সাধারণত এসব দিনই বেছে নেয়৷

    চার

    অপরেশ, ডাক্তার শাসমল একজন অফিসার সহ জনা কয়েক পুলিশকর্মী যখন চুনিলালের বাড়ি পৌঁছোলেন তখন অন্ধকার নেমে গেছে৷ ভূতের মতো দাঁড়িয়ে আছে বিশাল বাড়িটা৷ কোথাও কোনও আলো জ্বলছে না৷ সদর দরজা বন্ধ৷ বাড়ির পিছনে গিয়ে সেখানে একটা দরজা যন্ত্রের সাহায্যে একজন পুলিশকর্মী খুলে ফেলল৷ বাড়ির ভিতরটাও অন্ধকার৷ একতলার ঘরগুলো শূন্য৷ দোতলায় নিঃশব্দে উঠে আসার পর তাঁরা শুনতে পেল দোতলার কোনার ঘর থেকে একটা শব্দ ভেসে আসছে৷ কে যেন সুর করে কী বলছে৷ অপরেশ গলাটা চিনতে পেরে বললেন, ‘চুনিলালের গলা৷’

    পায়ে পায়ে নিঃশব্দে তাঁরা গিয়ে দাঁড়ালেন সে-ঘরের সামনে৷ দরজার পাল্লাটা ফাঁক করা৷ বাতি জ্বলছে ঘরে৷ একটা খাটে শুয়ে আছে বাচচাটা৷ মাথার কাছে চুনিলাল বসে৷ তার পরনে রক্তাম্বর৷ বাচচাটার মাথায় পরম মমতায় হাত বোলাতে বোলাতে চুনিলাল খোনা গলায় সুর করে ছড়া কাটছে— ‘ছেলে ঘুমাল পাড়া জুড়াল বর্গী এল দেশে… বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে…৷’

    ব্যাপারটা দেখে পুলিশ অফিসার অবিশ্বাসের ভঙ্গিতে একবার তাকালেন ডাক্তার শাসমলের দিকে৷ যেন বলতে চাইলেন এতে তো অস্বাভাবিকের ব্যাপার কিছু নেই৷ পুলিশকে এখানে আনলেন কেন? শেষে না মানহানির মামলায় পড়তে হয়৷ অসুস্থ বাচচাটা এর পরই হঠাৎ গোঙিয়ে উঠল৷ অপরেশরা এরপর একটা অদ্ভুত কথা শুনতে পেল চুনিলালের মুখ থেকে৷ ছড়া থামিয়ে বাচচাটার উদ্দেশে বলল, ‘ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো৷ আর তো কিছুক্ষণ৷ রাত বারোটা বাজলেই তোমাকে এ-পৃথিবীর সব কষ্ট, দুঃখ, যন্ত্রণা থেকে মুক্তি দেব আমি৷ এই বলে সে আবার ছড়া কাটতে লাগল, ‘ছেলে ঘুমাল পাড়া জুড়াল বর্গী এল দেশে…৷’

    ডাক্তার শাসমলের ঠোঁটে এত উত্তেজনার মধ্যেও যেন একটা চাপা হাসি ফুটে উঠল৷ চাপা স্বরে তিনি অপরেশকে বললেন, ‘ঘরে ঢুকে আমি চুনিলালকে কবজা করছি৷ আপনি সে-সুযোগে ছেলেটাকে উঠিয়ে নেবেন৷ ওকে বাঁচাতে হবে৷’

    কয়েকমুহূর্তের নিস্তব্ধতা৷ নিঃশব্দে দরজা খুলে ঘরে ঢুকলেন দুজন৷ তারপরেই ডাক্তার শাসমল ক্ষিপ্রগতিতে ছুটে গিয়ে পিছন থেকে জাপটে ধরলেন৷ দুজনের ধস্তাধস্তি শুরু হল৷ দুজনেই ছিটকে পড়ল মাটিতে৷ সেই ফাঁকে অপরেশ বাচচাটাকে কোলে তুলে নিয়ে দরজার কাছে এসে দাঁড়াল৷ কয়েক মুহূর্তের মধ্যে এরপর ডাক্তার শাসমলকে মাটিতে ফেলে দিয়ে উঠে দাঁড়াল চুনিলাল৷ চুনিলালের মুখ বীভৎসরূপ ধারণ করেছে৷ তার চোখদুটো হিংস্র শ্বাপদের মতো জ্বলছে৷ ঠোঁটের দু-কষ বেয়ে ফেনা গড়াচ্ছে৷ হাঁফাতে হাঁফাতে অপরেশের উদ্দেশে সে বলল, ‘দিয়ে দে, বাচচাটা আমাকে দিয়ে দে৷ আমার সাধনা শেষ মুহূর্তে আমি ব্যর্থ হতে দেব না৷ নইলে…৷’ এই বলে সে বালিশের তলা থেকে একটা ধারালো ছুরি বার করে এগিয়ে আসতে লাগল অপরেশের দিকে৷ জিঘাংসা ফুটে উঠেছে তার মুখে৷ সে বলতে লাগল, ‘দে, দে, বাচচাটা আমাকে দিয়ে দে, ও আমাকে অমরত্ব দেবে, অমরত্ব…৷’

    ঠিক এই সময় রিভলভার হাতে ঘরে ঢুকলেন পুলিশকর্মীরা৷ তাঁদের দেখে বিস্ময়ে হাঁ হয়ে গেল চুনিলাল৷ ঠিক সেই সময় লাফিয়ে উঠে চুনিলালকে আবার পিছন থেকে জাপটে ধরলেন শাসমল৷ ছুরিটা তার হাত থেকে কেড়ে নিয়ে তাকে বেঁধে ফেলা হল৷ সে কিন্তু প্রথমে দমল না৷ বেশ ঝাঁঝিয়ে উঠে সে বলল, ‘কী অভিযোগে আমাকে গ্রেপ্তার করা হচ্ছে? আমি মামলা করব৷ আমার বিরুদ্ধে কিছুই প্রমাণ করতে পারবেন না আপনারা৷’

    অফিসার বললেন, ‘খুনের চেষ্টার অভিযোগে৷ এই মাত্র ছুরি হাতে অপরেশবাবুকে আক্রমণ করতে যাচ্ছিলেন আপনি৷’

    পুলিশের বুদ্ধির কাছে ফেঁসে গেছে বুঝতে পেরে এবার ভেঙে পড়ল চুনিলাল৷ সে এরপর কাকুতিমিনতি করে বলতে লাগল, ‘দোহাই, আপনাদের পায়ে ধরি, একরাতের জন্য আমাকে আর বাচচাটাকে আলাদা থাকতে দিন৷ তারপর আপনারা যা ইচ্ছে করুন আমাকে নিয়ে৷’

    বারবার একই অনুনয় করতে লাগলেন৷

    পাঁচ

    পরদিন ভোরে থানায় অফিসারের ঘরে বসেছিলেন অপরেশবাবুরা৷ তাঁদের সামনে টেবিলের ওপর রাখা ছিল চুনিলালের অদ্ভুত হিসেবলেখা খাতা আর ছুরিটা৷ ডাক্তার শাসমল পুলিশ অফিসারের উদ্দেশে বললেন, ‘প্রথম যেদিন অপরেশবাবু আমাকে জানালেন তাঁর বন্ধু মশা, ব্যাং, সাপ, চিল আর বিড়াল পুষছেন তখনই আমার খটকা লেগেছিল৷ এদের মধ্যে তো খাদ্য-খাদকের সম্পর্ক৷ তারপর যখন বাচচাটার পেট থেকে বেড়ালের লোম বেরুল তখন একটা সন্দেহ উঁকি মারল আমার মনে৷ বিড়ালটার কাঁচা মাংস তিনি বাচচাটাকে খাওয়াননি তো? নানা বিষয়ের বই পড়ি আমি৷ হঠাৎই আমার মনে পড়ে গেল তন্ত্রশাস্ত্র নিয়ে একটা বইয়ের কথা৷ তাতে বলা আছে কোনও প্রাণীকে হত্যা করে কেউ যদি তাকে খায় তবে প্রথম প্রাণীর আত্মার শক্তি ও জীবন দ্বিতীয় প্রাণীতে সঞ্চারিত হয়৷ এভাবে এক প্রাণী থেকে আর এক প্রাণীতে জীবনীশক্তি প্রবাহিত পারে৷ কীটপতঙ্গ থেকে বিভিন্ন প্রাণীর স্তর অতিক্রম করে কোনও মানুষের মধ্যে তাদের জীবনীশক্তি সঞ্চিত করে যদি সেই মানুষের রক্তপান করা যায় তবে নাকি অমরত্ব লাভ হয়৷ চুনিলাল মশা খাইয়েছিল ব্যাংকে, তাদের খেল সাপ, সাপকে চিল খাওয়ার পর তাকে খেল বিড়ালটা৷ আর বিড়ালের বাচচাটাকে খাওয়ানো হয়েছিল ছেলেটাকে৷ শেষ ভয়ংকর ব্যাপারটাই শুধু সে করতে পারল না আমাদের জন্য৷ এ-ধরনের লোককে বলে ‘জুফাগাউস’, বা ‘আত্মা ভুক আত্মা৷’

    কথা হচ্ছিল৷ একটন সেন্ট্রি এসে বলল, ‘কাল রাতের কয়েদি আপনাদের ডাকছে৷’

    কথাটা শুনে সবাই গারদঘরের সামনে গিয়ে দাঁড়াল৷ গরাদ ধরে দাঁড়িয়ে আছে চুনিলাল৷ তার মুখে শান্ত ভাব৷ উত্তেজনার কোনও চিহ্ন নেই৷ সে অফিসারের উদ্দেশে বলল, ‘আমাকে একটা খাতা-কলম দেওয়া যাবে?’

    অফিসার বললেন, ‘কেন, কী করবেন?’

    চুনিলাল অন্ধকার গারদঘরটার ভিতরে একবার তাকিয়ে নিয়ে একটু যেন খুশি মনেই বলল, ‘এ ঘরে অনেক মশা আছে দেখছি৷ মাকড়শাও আছে৷ আজ ঘুলঘুলিতে একটা চড়াই দেখলাম৷ সেটাকে ধরা যেতে পারে৷ এদের নিয়ে একটা হিসাব কষব৷ তার জন্য খাতা-পেন চাই৷ আর কিচুদিন পরে একটা বেড়ালের বাচচা দেবেন৷ বেড়াল আমি বড়ো ভালোবাসি৷’

    চুনিলালের কথা শুনে অপরেশবাবু বিস্মিতভাবে তাকিয়ে রইলেন তার দিকে৷ পাশ থেকে ডাক্তার শাসমল বললেন, ‘এদের বলে ‘জুফাগাউস ম্যানিয়াক৷’ অর্থাৎ ‘আত্মা ভুক উন্মাদ৷’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকর্ণসুবর্ণর কড়ি – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    Next Article একদা এক পানশালাতে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    Related Articles

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    বিষ্ণুলোকে সন্ধ্যা নামে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    March 20, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    সাদা বিড়াল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    January 31, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ১ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    জাদুকর সত্যচরণের জাদু কাহিনি – হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026
    Our Picks

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026

    কালীগুণীন ও চতুরঙ্গের ফাঁদ – সৌমিক দে

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }