Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কালো বরফ – মাহমুদুল হক

    মাহমুদুল হক এক পাতা গল্প136 Mins Read0
    ⤶ ⤷

    ০৪. গিরিবালা, ও গিরিবালা

    গিরিবালা, ও গিরিবালা–ঘুমন্ত রেখার মুখের ওপর ঝুঁকে পড়ে আবদুল খালেক ডাকে, তোমার এতো রাগ কেন গিরিবালা?

    একটা হাত ঠেলে দেয় রেখা। বোঝা গেল, সে এততক্ষণ ঘুমায়নি; চোখ বন্ধ করে পড়ে ছিল।

    ।আমাকে শুতে দেবে না বুঝি–

    রেখা একপাশে সরে গিয়ে জায়গা করে দেয়। বললে, না এলেই হতো! হারিকেনের সবটুকু তেল শেষ করে তবে শান্তি হয়েছে তোমার–

    আবদুল খালেক শুয়ে বললে, তুমি শুধু রাগ করো, আগের মতো আর আমাকে ভালোবাসে না

    ইস্‌ মাঝরাতে ওনার একেবারে উপচে উঠছে। কি লাভ ওইসব ছাইভস্ম করে, তোমার এক একটা পাগলামি দেখলে গা রি রি করে জ্বলে আমার!

    কি করবো, করতে হচ্ছে—

    করতে হচ্ছে মানে?

    আরে মালেক, মালেক, ওই হারামজাদাই তো আমাকে ফাঁসিয়েছে। ডায়েরি করে পাগল করে তুলেছে কিছুকাল যাবৎ। লেখক মানুষ, বুঝলে না, সবকিছুই ও কাজে লাগায়—

    রেখা বিরক্ত হয়ে বললে, এতে তোমার কি লাভ?

    বন্ধুর কাজে লাগলাম, নিজেরও কিছুটা সময় কাটলো—

    রেখা বললে, সময় কাটানোটা তোমার জন্যে এখন একটা মস্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বুঝতে পারছি–

    আবদুল খালেক বললে, কেন যে তুমি সবকিছু বুঝতে যাও—

    রেখা বললে, আমি খুব খারাপ!

    তা বলি নি–আবদুল খালেক রেখাকে জড়িয়ে ধরে বললে, তোমার কাজ শুধু আমাকে ভালোবাসা, জীবনভর ভালোবেসে বেসে একদম পচিয়ে দেয়া–

    আরও দেখুন
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা লাইব্রেরী
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    গ্রন্থাগার সেবা
    বিনামূল্যে বই
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা অডিওবুক
    বাংলা গল্প
    বাংলা ই-বুক রিডার
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স

    দিন দিন তুমি ছোকরা হচ্ছো!

    ছোকরা তো আছিই, একটা মাত্র ছেলে, নবছরের বিবাহিত জীবন, টুকটুকে বৌ, বুড়োটা হলাম কিভাবে?

    রেখা পাশ ফিরে শুয়ে বললে, দয়া করে এখন আমাকে ঘুমোতে দাও। তোমার ইচ্ছে না হয় বসে বসে যা ইচ্ছে তাই করো গে—

    আবদুল খালেক বললে, তোমার ভাবগতিক ভালো ঠেকছে না হে। হপ্তাটা মাঠে মারা যাবে নাকি?

    চুপ করে শুয়ে থাকো—

    ধমকাচ্ছো কেন এমন?

    বলছি তো আমারূ র্শীর ভালো নেই—

    আরও দেখুন
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা গল্প
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা রান্নার রেসিপি বই
    পিডিএফ
    অনলাইন গ্রন্থাগার
    বিনামূল্যে বই
    গ্রন্থাগার
    বাংলা সাহিত্য

    শরীর, না মন?

    কোন্ খবরটা রাখো তুমি! পরশু দুপুর থেকে যা খারাপ যাচ্ছে শরীর–

    মাসের মাঝখানে হঠাৎ?

    কি করে বলবো! কিভাবে যে কেটেছে সারাটা দিন!

    আমাকে বললানি তো?

    কি লাভ তোমাকে বলে? কোনো ব্যবস্থা করতে? কবে আমার ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামিয়েছিলে?

    তবু বলা উচিত ছিল তোমার—

    কেন আগেও তো এমন হয়েছে, নতুন কিছু তো আর নয়, আমার ব্যাপার নিয়ে খামোখা তোমার মাথা ঘামানোর দরকার নেই—

    আরও দেখুন
    বাংলা অনুবাদকের পরিষেবা
    বাংলা ই-বুক রিডার
    বাংলা শিশু সাহিত্য
    বাংলা উপন্যাস
    পিডিএফ
    PDF
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বুক শেল্ফ
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    অনলাইন বুক

    কিছু একটা ভাবল আবদুল খালেক। একটা সিগ্রেট ধরালো। বললে, আমি কি বলি জানো, তোমার ঐ ট্যাবলেট-ফ্যাবলেট এবার বাদ দাও। আর কতো, অনেক তো হলো—

    তোমার কি, তুমি তো বলেই খালাস। তারপর কিছু একটা হয়ে গেলে?

    হোক না, মন্দ কি! ছেলেপিলেয় ঘর ভরে যাক। বাগান হয়ে যাক। আমরা তো সব মিলে সাত ভাইবোন ছিলাম, মরে হেজে শেষ পর্যন্ত ঠেকেছিল চারে—

    ঝক্কি সামলাতে পারবে? খাওয়াতে পারবে?

    এইসব মন খারাপ করা কথা কেন তোলো রেখা?

    মন খারাপ হয় কেন, নিজের গাঁটের ওজন বুঝবে না! ছেলে বলতে একটা, তা-ও কিভাবে মানুষ হচ্ছে। মানুষ হবে না ছাই। শহরে থাকলে একটা ভালো ইস্কুলে যেতো, সবকিছু শিখতো। এখানো ধুলোকাদা মাখছে, সারাদিন ইচ্ছেমতো গড়াগড়ি খাচ্ছে, চাষাভুষাদের ছেলেমেয়েদের কাছে শিখবেটা কি!

    আরও দেখুন
    বাংলা ভাষা
    বাংলা কবিতা
    সেবা প্রকাশনীর বই
    বাংলা ইসলামিক বই
    বই পড়ুন
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা শিশু সাহিত্য
    বাংলা বই
    বুক শেল্ফ
    বাংলা ই-বই

    আবদুল খালেক বললে, এইতালো, কাদামাটি চিনুক, ধুলোবালি চিনুক।।

    হ্যাঁ, তাতে তোমার মুখ উজ্বল হবে—

    হঠাৎ কি মনে করে আবদুল খালেক বললে, রানিবুবুর চিঠির উত্তর দিয়েছিলে?

    না!

    সে কি কথা, তুমি না বললে তুমি জবাব দেবে।

    তুমিও তো পারতে।

    আমি পারলে আর তোমাকে বলতাম না, কখনো চিঠির উত্তর আমি দিতে পেরেছি? হচ্ছে—হবে, দিচ্ছি-দেববা করে শেষ পর্যন্ত কোনোদিন আমার উত্তর লেখা হয়ে ওঠে না। তোমার কিন্তু উচিত ছিল। রানিবুবুর অমন জ্বলজ্যান্ত ছেলেটা মারা গেল, যাওয়া তো হলোই না, এমনকি চিঠির উত্তরও না, খুব খারাপ হলো ব্যাপারটা।

    আরও দেখুন
    ই-বই ডাউনলোড
    বাংলা গানের লিরিক্স বই
    গ্রন্থাগার
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা বই
    বই পড়ুন
    Library
    পিডিএফ
    বইয়ের
    বাংলা সাহিত্য কোর্স

    রেখা বললে, তুমি তো দেখছি সবই বোঝ, উচিত-অনুচিত জ্ঞান তোমার টনটনে, লেখ না কেন, ধরে রেখেছে কেউ তোমাকে?

    আবদুল খালেক বললে, জীবন কি রকম বদলে যায়, কি আশ্চর্য দ্যাখো। রেখা কিভাবে সবকিছু বদলে যায়।

    একসময় এক বিছানায় গলা জড়াজড়ি করে শুয়েছি, এক পাতে খেয়েছি, চোখের আড়াল হইনি কেউ কারো, অথচ আজ রূপকথা, আদ্যিকালের গপ্পো। টিপু ভাইজানকেও কতোদিন দেখিনি, পাঁচ বছর হলো। এখন আর মনেই পড়ে না।

    তোমার পেয়ারের ভাবী তো খবর নিতে পারে, তিনি না হয় ব্যস্ত মানুষ, ডাক্তারিতে ডুবে থাকেন। একসময় তো খুব মাখামাখি ছিল তোমার সঙ্গে।

    কেন যে তুমি ওভাবে কথা বলো— আবদুল খালেক দুঃখিত হয়ে বললে, গুরুজনদের ব্যাপারে অশ্রদ্ধা, থাকতে নেই, এতে নিজের ওজনই হাল্কা হয়। এরাই বোধহয় সবচেয়ে দুঃখী–

    আরও দেখুন
    Books
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা ঐতিহাসিক স্থান ভ্রমণ
    বাংলা কবিতা
    বাংলা হেলথ টিপস ই-বুক
    PDF
    বাংলা ভাষার বই
    সেবা প্রকাশনীর বই
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা

    রেখা আর কোনো কথা না বলায় অস্বস্তি বোধ করে আবদুল খালেক। সে বললে, আগে তো লিখতোই। কটা উত্তর আমরা লিখেছি। আরবের মতো একটা রুভূমিতে পড়ে আছে, ওদেরও তো কতো সমস্যা থাকতে পারে, কতোটুকুই বা আমরা জানি, কিই-বা আমরা জানি—

    রেখা বললে, প্রথম প্রথম তো খুব বড়মানুষি দেখাতে পেরেছিল। কেউ এলেই এটা সেটা পাঠাতে, এখন চিঠি লিখেও পোছে না।

    এক এক সময় এইরকম থাকে। মনে হয় কাউকে ছাড়া কারো চলবে না, সব সম্পর্কই দামী, সবকিছু রক্ষে করে চলতে হবে। শেষ পর্যন্ত দেখা যায় যে যার সংসারের ভেতর নাকঅব্দি ডুবে গেছে, চোখ ফিরিয়ে তাকাবার উপায়ও তার নেই। এই নিজেদের দিকেই দ্যাখো না, ইচ্ছে থাকলেও কোন্ কাজটা আমরা করতে পারছি

    রেখা বললে, বড়দের একটা আলাদা কর্তব্য থাকে। টিপু ভাইজানের কি উচিত ছিল না আমাদের খোঁজখবর রাখার? তোমাদের প্রিন্সিপ্যাল সাহেবের ছোট ছেলে তো সৌদি আরবে গেল সেদিন, মাত্র বছরখানেক। কি না পাঠিয়েছে এর মধ্যে। টিভি থেকে শুরু করে থ্রি-ইন-ওয়ান, ঘড়ি কি না। ওনার তো আর কোনো অভাব ছিল না, তবুও তো পাঠিয়েছে। আসলে মন থাকা দরকার। তুমি কি মনে কর তোমাকে কেউ খুব গ্রাহ্যের মধ্যে একটা আনে?

    আরও দেখুন
    বাংলা ভাষা
    বাংলা লাইব্রেরী
    বাংলা ই-বই
    বাংলা হেলথ টিপস ই-বুক
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    ই-বই ডাউনলোড
    বুক শেল্ফ
    বাংলা গল্প
    বই পড়ুন
    বইয়ের

    আবদুল খালেক হেসে বললে, তোমার ইস্কুল আলাদা, এই আর কি?

    রেখা বললে, তা গিরিবালা মাগীটা কে শুনি, হঠাৎ তার কথা মনে পড়লো কেন?

    আবদুল খালেক বাইরের দিকে হাত বাড়ালো। বললে, বাইরে আকাশ বলে একটা কিছু আছে, তা জান তো! সেখানে একটা চাঁদ আছে, গোল চাঁদ। ঐ চাঁদের ভেতর হাঁটুমুড়ে কতোকাল ধরে বসে আছে। চরকায় সুতো কাটছে বসে বসে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজীবন আমার বোন – মাহমুদুল হক
    Next Article অনুর পাঠশালা – মাহমুদুল হক

    Related Articles

    মাহমুদুল হক

    অনুর পাঠশালা – মাহমুদুল হক

    November 8, 2025
    মাহমুদুল হক

    জীবন আমার বোন – মাহমুদুল হক

    November 8, 2025
    মাহমুদুল হক

    মাহমুদুল হকের গল্প

    November 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }