Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কিছুক্ষণ – অভীক দত্ত

    লেখক এক পাতা গল্প92 Mins Read0
    ⤶ ⤷

    আকাশ বাতাস ও তৃষ্ণা

    তৃষ্ণার দিকে তাকালে সায়কের বুক তেষ্টায় ভরে ওঠে। কিন্তু দুর্ভাগ্যবশত তৃষ্ণার একটা রীতিমত জিম করা ঘ্যামা দাদা আছে। সায়কের সেই দাদাকে দেখলে তেষ্টা মিটে বিতৃষ্ণা দেখা দেয়। তৃষ্ণার জিম করা দাদাকে সবাই করবেট বলে ডাকে। এখন নয় ছোটবেলায় সে নাকি এয়ারগান নিয়ে বিস্তর কাককে বিবস্ত্র করেছে। করবেট গানার্সদের ফ্যান, মানে ইংলিশ প্রিমিয়ার লীগে আর্সেনালের ভক্ত এটুকু সায়ক জানে কিন্তু এটা জানে না করবেট আরসালানের বিরিয়ানি ভালবাসে কিনা! আসলে করবেটকে মোটেও বিরিয়ানির মত দেখতে নয়। বরং দেখলে মনে হয় একটা পাঁচ টাকা দামের ছোলা মটর সিদ্ধ ঘুরে বেরাচ্ছে। এবছর ভ্যালেন্টাইন্স ডেতে তৃষ্ণা যখন মৌচাক থেকে ক্যাডবেরি কিনছিল সায়ক সতৃষ্ণ নয়নে তাকিয়ে ছিল। হৃদয় ঠাণ্ডা করা চাউনি নিয়ে করবেট তার দিকে তাকানোয় সায়কের চোখ তখন বন্ধ হতে পারলেই বাঁচে।

    এসব কারণেই সায়কের আজকাল মনমেজাজ ভালো নেই। এই তো সকালেই ইলেকট্রিক বিল জমা দিতে গিয়ে টেলিফোন এক্সচেঞ্জে চলে গিয়েছিল। বিল জমা দিতেই বুড়ো মত বিল কালেক্টর তার দিকে কড়া চোখে তাকাল। কেমন হুঁকোমুখো হ্যাংলার মত দেখতে লোকটাকে। তার দিকে তাকিয়ে অদ্ভুত ভঙ্গিতে বলল “কবিতা লেখেন নাকি?” সায়ক বিনামেঘে কাশল। বলল “লিখি মাঝে মধ্যে”। উত্তর শুনে খিটখিটিয়ে উঠল লোকটা “আগেই বুয়েচি, কবিতা না লিখলে এমন ভুলো মন হয় নাকি! আপনি টেলিফোন এক্সচেঞ্জে এসছেন। যান যান ভিড় করবেন না”। বলে গজগজ করতে থাকল “কত যে উড়ো কবি বেড়িয়েছে বর্ষাকালে শীতকালের কবিতা লেখে আর মন ভুলো করে ঘুরে বেড়ায়। কাল কালে যে কি দিন দেখতে হল…”

    সায়ক মানে মানে সরে পড়ল সেখান থেকে। তার আজকাল কিছুই ভাল লাগে না। তৃষ্ণার জন্য কবিতা লিখে লিখে তার ডায়েরির মেমোরি ফুল হয়ে গেছে। তার দিনরাতের কর্মকাণ্ডের মধ্যে এখন নতুন যুক্ত হয়েছে প্রতিদিন বিকেলে সাইকেল নিয়ে তৃষ্ণার বাড়ির সামনে দিয়ে চক্কর কাটা। বাড়ির সামনে মাঝে মধ্যেই তৃষ্ণা ব্যাডমিন্টন খেলে। সাইকেলটা তখন স্লো হয়ে যায়। সায়ক সমস্ত উত্থান পতন দেখতে পায় তৃষ্ণার। তবে করবেটের চেহারার মতোই ওর গাম্বাট বাইকটা থাকলে সায়ক মোটেও সাইকেল স্লো করে না, হুহু করে বেরিয়ে যায়। কে জানে মাপলে হয়ত সে গতিবেগ আলোর চাইতেও বেশি পাওয়া যেত।

    এ মফস্বলে অগাধ রাস্তা। তৃষ্ণাদের বাড়ির সামনেটা পুরোটাই কংক্রিটের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে এখানে ব্রিটিশদের যুদ্ধ বিমান নামত। অনেকেই বাড়ির সামনে ফুলের গাছ পোতায় জায়গাটা বেশ মায়াবী মায়াবী রূপ পায়। আর সায়কও মায়াবী তৃষ্ণা, কচি গোলাপ, কামিনী ফুল ইত্যাদি দেখে বাড়ি ফিরে বড় বড় দীর্ঘশ্বাস ফেলে।

    সায়ক ভাবছিল সুন্দরী মেয়েদের দাদা থাকা দরকার নাকি। কত ভাল হত যদি একটা ভাল দিদি থাকত। একেবারে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মত, হয়ত দেখা গেল সায়ক বাড়ির সামনে থেকে সাইকেল চালিয়ে যাচ্ছে। হঠাৎ উফ করে পড়ে গেল। দিদি এল। বলল “আসুন আসুন ভাই” বলে হাত ধরে নিয়ে যেত ঘরে। ডেটল সাবান দিয়ে যে জায়াগাগুলো ছড়েছে সেখানে তুলো দিয়ে দিত। দরজার পাশে এককোণে দাঁড়িয়ে থাকত তৃষ্ণা। মুখে একটা টোটাল সলজ্জ হাসি।

    সে আর হল কই! কোথাকার একটা হুদো দাদা জুটেছে দিনরাত খালি জিমে পড়ে আছে, বারবেল ডাম্বেলগুলোর জন্যও আজকাল সায়কের কষ্ট হয়। ওরকম গাবদা হাত যাদের ধরে, তাদের শরীরে আর কিই থাকবে ক্ষয় ছাড়া!

    পাড়ার রতনদা ম্যানেজমেন্ট পাশ। তার কাছে সায়ক সমস্যা নিয়ে গেলে রতনদা একটা সিগারেট মোটামুটি গাজার দমে টান দিয়ে বলল (সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক :D) “দেখো বাপু। আগে তোমায় ভাগ করে নিতে হবে। কি ভাগ করে নিতে হবে?” বলে মাথাটা গৌতম দেবের মত দোলাল রতনদা। “ভাগ করে নিতে হবে সময়। তোমায় দেখতে হবে ঐ মাংসের দোকান কখন থাকে। তারপর দেখতে হবে তৃষ্ণার কোন ইয়ে মানে বয় ফ্রেন্ড আছে কিনা”। সায়ক প্রতিবাদ করল “না তা নেই, কার এত দম আছে করবেটকে টপকে তৃষ্ণার দিকে হাত বাড়ায়”। রতনদা চোখ মারল “ও, তবে তো লাইন ক্লিয়ার, মেয়েটা কিসে পড়ে?” সায়ক বলল “এই তো আমাদের কলেজেই পড়ে। একই ক্লাস তবে কলেজে আসে না। এক আধটা ক্লাসের জন্যে এলে ঐ করবেট ব্যাটা নিয়ে আসে। যতক্ষণ ক্লাস করে ততক্ষণ কমনরুমে ক্যারাম খেলে ওর বন্ধুদের সাথে,তারপর ফিরে যায়। তাহলে বল আমি কখন কি করব! ঐ জন্যেই তো ওর বাড়ির সামনে মাঝে মধ্যে ফিল্ডিং দিতে যেতে হয়।”

    রতনদা এবার চিন্তায় পড়ল। চুপচাপ কিছুক্ষণ বসে থেকে বলল “ইয়ে আমার অফিসে একটা প্রেজেন্টেশন আছে কাল, তুই এখন যা পরে আসিস”।

    সায়ক বুঝল রতনদা ফেল মেরেছে। চুপচাপ কেটে পড়ল।

    সে কানাঘুষো শুনেছে ব্রতী পাড়ার ইমন, আট নম্বরের রাজীব আরও চার পাঁচটা ছেলে তৃষ্ণাকে টারগেট করেছে তার মত। কেউ কেউ করবেটের সাথে ভাব জমানোর উদ্দেশ্যে জিমেও ভর্তি হয়েছে। টেনশান বাড়ছে। মাঝে মাঝে মাছের কাটা গলায় ঢুকে যাচ্ছে। সব মিলিয়ে “অবস্থা মোটেই সুখকর নয় কমরেড”।

    ২।।

    সোনার দোকান

    আকাশছোঁয়া

    গাছের ভিড়ে

    একলা শালুক

    পলকা প্রেমিক

    একলা হাসে

    তোমার ছোঁয়া

    স্পর্শকাতর

    তারার ভিড়ে

    “এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় কি বল?” আজকাল স্বপ্নেও হানা দিচ্ছে করবেট। তৃষ্ণাকে নিয়ে তার ঘুমগুলো যখন কাব্যময় হয়ে ওঠে চারিদিকে তখন কোত্থেকে হিন্দি সিনেমার ভিলেনদের মত কালো মুখোশ পড়ে হানা দেয় ব্যাটা।

    তারপর… সায়ক কার নাম?

    এম কেডির ক্লাস কোন কালেই সায়কের ভাল লাগে না। যত বিতিকিচ্ছিরি নোট লেখায় আর ব্যাটার আরও দোষ আছে। ফার্স্ট বেঞ্চে বসে মেয়েগুলোকে নোট দিতে দিতে চশমার ওপর দিয়ে দেখে ব্যাটা।

    আর তৃষ্ণা ক্লাস করলে তো কথাই নেই। ব্যাটা খালি ওকেই তুলে তুলে প্রশ্ন করার চেষ্টা করে। “আচ্ছা বলতো রাধার পূর্বরাগ কেন হয়েছিল”। সায়কের মনে হয় এমকেডির পূর্বরাগ ছুটিয়ে দেয়। কিন্তু কিছুই করার নেই। সে চুপচাপ দেখে। সে ভাল করেই জানে তার অবস্থা জরুরি অবস্থায় বিরোধী দলের নেতার মত। সবই দেখে যাও। কিছু করার নেই। তার আজকাল পড়াশুনাতেও মন বসে না। ভাল ছাত্র হয়েও সে বাংলা পড়তে এসেছে কেন সবার প্রশ্নের উত্তর যেমন দিতে পারেনা, একইভাবে তৃষ্ণাকে কেন ভাল লেগে গেল সে জানে না। তাদের ক্লাসেই পার্বণী বলে একটা মেয়ে আছে যার বুক দেখে তার বন্ধু পুলক বলেছিল “অত বড় বুক মেয়েটা সামলায় কি করে কে জানে, ‘র’ পেলে নিয়ে নিত। এক একটা যেন মিসাইল। যখন তখন সুইচ দিলেই পাকিস্তানের দিকে উড়ে যাবে!” পুলক তাদের কলেজ ম্যাগাজিনের সম্পাদক। সব সময় চশমা গুঁজে ইন্টেলেকচুয়ালের মত মুখ করে ঘুরে বেড়ায়। যেন এই মাত্র অল বেঙ্গল কবি সম্মেলনে ওকে কবিতা পড়তে ডাকা হবে। ব্যাটা ভাল করেই জানে তৃষ্ণার উপর সায়কের ভাল রকম চাপ আছে সেজন্য তৃষ্ণা যখনই ক্লাসে ঢোকে পুলক চেচিয়ে ওঠে “সায়ক কই গেলি রে”? সবাই চমকে ওদের দিকে তাকিয়ে দেখে দুজন পাশাপাশি বসে আছে। সায়ক তখন কোথায় লুকোবে বুঝে পায় না। একটাই জায়গা যেখানে করবেটবিহীন তৃষ্ণার উপর তার ইম্প্রেশন জমানোর সুযোগ আছে সেখানেও পুলক ব্যাটা লেঙ্গি মারে। এমকেডি যখন পূর্বরাগ পড়ায় সায়ক তখন তৃষ্ণাকে দেখে আর জীবনানন্দের কবিতা আউরায়। নোটসের খাতা কবিতায় ভরাট হয়ে যায়।

    ক্লাসের বাইরে বসন্তের পাতারা ভেসে বেরোয় “মোহাব্বতে” স্টাইলে। নাম না জানা ফুলের গন্ধ ভেসে আসে ক্লাসের ভেতরে। কলেজের মাঠটায় জোড়ের সংখ্যা বাড়ছে। রাতে ঘুম না হলে জেগে বসে বসে চাঁদ দেখে সায়ক।

    এমনি এক দিনে কলেজ ম্যাগাজিন নিয়ে ক্লাসে ঢুকল তৃষ্ণা। ঢুকে সায়কের হার্টবিট দ্বিগুণ করে দিয়ে বলল “সায়ক কার নাম?” সায়ক বুঝতে পারল না কি কেলো হয়েছে। সে বাচ্চা ছেলের মত হাত তুলল। তৃষ্ণা তার সামনে এসে ম্যাগাজিনটা বের করল। “ এসব কি ট্র্যাশ লিখেছ হ্যাঁ? তৃষ্ণা তোমার সকালবেলায় ভাসুক ফুলে বসন্তেরা? এসব কি?” হতভম্ব হয়ে গেল সায়ক। এসব কলেজ ম্যাগাজিনে বের করেছে পুলক! নিশ্চয়ই তার নোটসের খাতা থেকে নিয়েছে! তৃষ্ণার সামনেই সে নোটস খাতাটা বের করল। বেশ কয়েকটা পাতা ছেড়া। তৃষ্ণা রাগে ফুসছিল, “তুমি ভেব না তুমি এসব করে পার পেয়ে যাবে, পড়তে আস না এই সব করতে আস? মজা পাও না? মজা দেখাব তবে!” ক্লাসের সবাই হাসছিল। সায়ক দেখল পুলকের মুখটা নিচু। সে কিছু বলল না। ছেলেটা তাকে ভালবেসেই এই দুষ্টুমিটা করেছে সেটা বুঝতে পারছিল।

    “কিবে রোমিও খুব প্রেম উথলেছে না? আয় আয়”, করবেট, সীমান্ত, রণরা কলেজের পাশের মাঠে রক্তাক্ত সায়ককে যখন ফেলে রেখে গেল তখন সন্ধ্যে নেমে এসেছে। কলেজ শেষে এই এলাকায় কেউ থাকে না। শুধু পুলক লুকিয়ে বসে ছিল এককোণে। নিরস্ত্র সায়ককে ওরা যখন মারছিল পুলকের কিছুই করার ছিল না। করবেটদের পরিবারের লোক এখানে যা বলে তাই আইন। সে শুধু ওরা চলে গেলে সায়ককে তুলে নিয়ে গেল।

    ৩।।

    শেষমেশ সবাই চলে গেল

    ডাহুক, কোকিল, এমনকি তোমাদের বাড়ির পোষা বিড়ালটাও

    একঘেয়ে রেডিওটা

    আমার পুরনো হারমোনিয়ামের কোমল ‘পা’,

    আমার দাদুও

    মারা গেল এবারের শীতে।

    শুধু তুমি র‍্য়ে গেলে তৃষ্ণা।

    কলকাতা যেতে আজকাল ভালই লাগে সায়কের। সাইকেল করে স্টেশান, ওখান থেকে বনগাঁ লোকাল করে শিয়ালদা। বনগাঁ লোকালের ভিড় মন খারাপ ভোলানোর মোক্ষম জায়গা। দম ফেলবার অবসর দেয় না। দত্তপুকুর পেরনোর পর ডেলি প্যাসেঞ্জারদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিঙয়ে একটু বসতেও পারে। বাবার বন্ধুরাই বেশি থাকে। সেদিনের ঘটনার পরে মা বাবা ভয় পেয়েছিল। বেশ ঘাবড়ে গেছিল। বাবাই তারপর বকাবকি করে জয়েন্টে বসায়। শুরু থেকেই সায়েন্সের ছেলে জয়েন্ট দেবে না কেন এই ধুয়ো তুলেছিল বাবা। বাংলা নিয়ে রোম্যান্টিসিজমও আর মেনে নিতে চায়নি। সায়ক এবার আর প্রতিবাদ করল না। কলকাতাই কিছুটা ভুলাতে পারে তাকে।

    বাবা একটা নতুন মোবাইল কিনে দিয়েছে। উদ্বিগ্ন মা তাতে মাঝে মাঝেই ফোন করে। ট্রেনে উঠে একটা, ট্রেন থেকে নেমে, একটা কলেজে পৌঁছে একটা মিসড কল দিলে তবে মা নিশ্চিন্ত হয়। পুলক আসে মাঝে মাঝে বাড়িতে। যেদিন হাসপাতাল থেকে ছেড়ে ছিল সায়ককে পুলক ওর হাত ধরে কেঁদে ফেলেছিল। বার বার ক্ষমা চায় এখনও।

    সায়ক সবই ভুলে গেছে। শুধু মাঝে মাঝে কোন কোনদিন কলেজ না গিয়ে কলকাতা ঘুরতে বেরিয়ে পড়ে। উত্তর কলকাতার গলির গন্ধ, কলেজ স্ট্রিটের বইয়ের গন্ধ নাকে করে ঘুরে বেড়ায়। মাঝে মাঝে শুধু মাকে আশ্বস্ত করে মার ছেলে বেঁচে আছে।

    সেদিন জোড়াসাঁকো দেখতে বেরিয়েছিল সায়ক। হঠাৎ এমন বৃষ্টি এল যে একদৌড়ে একটা পানের দোকানের তলায় ঢুকে পড়তে হল। বৃষ্টিতে ভেজা গায়ে মোবাইলটা বেজে উঠল। সায়ক বিরক্ত হল। মা এত ইন্সিকিউরিটিতে ভোগে! দুবার রিং হবার পর বিরক্ত হয়ে ভেজা হাতে ফোনটা বের করতেই দেখল অজানা নম্বর। সে ফোন কানে নিতে শুনতে পেল,

    “ ‘তৃষ্ণা তোমার সকালবেলায় ভাসুক ফুলে বসন্তেরা

    তৃষ্ণা তোমার রাত্রিবেলায় আগুন জ্বালুক বিপ্লবীরা

    তৃষ্ণা তোমার পায়ের তলায় শিশির ছড়াক ভোরের বাতাস

    তৃষ্ণা আমার এ প্রাণ জুড়ে তুমিই শুধু তুমিই আকাশ’

    আমায় ক্ষমা করে দেবে সায়ক?”

    সায়ক স্তব্ধ হয়ে রইল। গলাটা চিনতে ভুল হবার কথা না তার।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅপারেশন জন্নত – অভীক দত্ত
    Next Article প্রেমিক – অভীক দত্ত

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }