Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কিছুক্ষণ – অভীক দত্ত

    লেখক এক পাতা গল্প92 Mins Read0
    ⤶ ⤷

    নিশীথিনীর রসিকতা

    সনাতন নামটা আজকালকার দিনে যেমন পুরনো পুরনো লাগে, সনাতন আসলে কিন্তু সেরকম নয়। বরং একটু আধুনিকই বলা যেতে পারে। মানে দাঁড়িপাল্লায় ফেললে হয়ত আধুনিক সনাতনের দিকটা একটু বেশিই মাটির দিকে যাবে। সে ফেসবুক করে, ইউ টিউবে উত্তেজক দৃশ্য দেখে আবার বউকে নিয়ে শপিং মলেও বেড়াতে যায়। ক্রেডিট কার্ডে জিনিসপত্র কেনে। নেগেটিভ পয়েন্ট বলতে সে মাঝেসাঝে শনিবারে বড় ঠাকুরের মন্দিরের সামনে গিয়ে নমো নমো করে। বছরে দুয়েকদিন উপোস করে। এটাকে প্রাচীন বলা নাও যেতে পারে।

    তার বউ পুজো আচ্চা করে। বরং সে একটু প্রাচীনপন্থী। তার নাম সহেলি। সহেলি ফেসবুক কি বস্তু জানে না। শুধু কখনো সখনো বরকে মোবাইল ঘাটতে দেখলে একটু বিরক্ত হয়। ঠিক যেই সময়টা হয়ত সে চাইছে সনাতন পিছন থেকে এসে তার শরীরের বিভিন্ন অংশে আগুন টাগুন লাগাক তখনই দেখা যায় সনাতন গম্ভীর হয়ে মোবাইল ঘাঁটছে।

    বিরক্ত হয়ে বলে, “কি করছ?”

    সনাতন গম্ভীর হয়ে বলে “অফিসের কাজ”।

    সহেলি অবাক হয়, “অফিসের কাজও আজকাল মোবাইলে হয়?”

    সনাতন ততোধিক গম্ভীর হয়ে বলে “হ্যাঁ, এখন টেকনোলজি উন্নত, আমাদের বেশির ভাগ কাজই মোবাইলে করা যায়”।

    সহেলি চাপ খেয়ে আর বেশি ঘাটায় না। সে নিজেও একটু শিটিয়ে থাকে। সনাতন অনেক কিছু জানে। তার তুলনায় সে নিতান্তই ইলেভেন ব্যাক।

    ওদিকে সনাতন হয়ত গড়িয়াহাটার তমালিকার সাথে গভীর আলোচনায় মগ্ন। তমালিকা বাসন্তী দেবী কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্রী। ইংরেজি অনার্স। সনাতন কেন এখনও বিয়ে করেনি এই বিষয়েই তাদের আলোচনা চলে।

    ওদিকে সহেলি সনাতনকে খাইয়ে ঘুমিয়ে পড়ে আর প্রতিরাতে সনাতন গম্ভীর হয়ে ফেসবুক করে যায়।

    #

    চলছিল এভাবেই মসৃণভাবে। কিন্তু সিনেমা আর গল্প যদি মসৃণভাবে চলে, তাহলে গল্পকার গল্প লেখে কেন আর পাঠকই বা পড়বে কেন? বাংলা সিরিয়ালের মত বেশ একটা গোদা বাঁক এল সনাতনের জীবনে। কিন্তু সেটা জানতে তার বেশ দেরী হয়ে গেল।

    ঘটনা হল সহেলি বাপের বাড়ি যেতে তার এক বন্ধু তানিয়া তাকে চমকে দিয়ে বলল “হ্যাঁ রে, সনাতনদা কি ফেসবুকে আছে?”

    সহেলি ফেসবুক খায় না মাথায় দেয় না বুঝে তানিয়ার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকল। অগত্যা তানিয়া পূর্ণ দায়িত্ব সহকারে তাকে ফেসবুকের এ বি সি ডি শিখিয়ে দিল।

    এবং

    হ্যাঁ এবং-টি হল সহেলি সনাতনের একটি পুরনো স্মার্টফোন ব্যবহার করত। তানিয়া তাকে ওটা থেকেই সব শিখিয়ে দিল। কিন্তু সহেলি ইলেভেন ফেল হলে কি হবে, বুদ্ধিতে আর সব মেয়েদের মতোই তুখোড়। সে ফেসবুকে নিজের নাম নিল নিশীথিনী। তার সাথে একটি কালো বাঁশঝাড়ের(মানে অন্ধকারে তোলা বাঁশঝাড়ের) ছবি।

    #

    ফেসবুকে সনাতনকে আবিস্কার করা গেল সহজেই। একটা সানগ্লাস পড়া ফটো, রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গল, এবং একটু উঁকি দিতেই ফ্রেন্ডলিস্টে প্রচুর মেয়ের ছবি পাওয়া গেল। সহেলি আগেই সনাতনকে তার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাল না। সনাতনের ফ্রেন্ডলিস্টের মেয়েদের একের পর এক রিকোয়েস্ট পাঠাতে থাকল।

    ইতিমধ্যে মেয়ে ফেসবুকে একা দেখে প্রচুর ছেলের ঝাক ঝাকের কইয়ের মত সহেলিকে যোগ করা শুরু করল। সহেলিও বেশি চাপ ফাপ না নিয়ে সবাইকে কনফার্ম করে নিল। কেউ চ্যাটে এসে জিজ্ঞেস করে যায় “হাই সুইটি কি খবর?” কেউ বা “হায় বেব, অয়াটস আপ?” ইত্যাদি ইত্যাদি। সহেলিও সাধ্যমত জবাব দেয়।

    তার মেয়েবন্ধুদের সুন্দর ছবিতে নিশীথিনীকে কমেন্ট করতে দেখে সনাতনও খুব শিগগিরি সহেলিকে অ্যাড করে নিল।

    এই ঘটনাগুলি সবই ঘটল দুপুরবেলা। রাত্তির বেলা নিশীথিনী অনলাইন থাকে না। সে তখন শান্ত মেয়ের মত রোজকার রুটিন ফলো করে যায়। তবে সামান্য চেঞ্জ। মাঝরাত অবধি সনাতন ফেসবুক করে যায়। আগে সহেলি শুয়ে পড়ত। এখন ঘাপটি মেরে থাকে।

    #

    নিশীথিনীঃ তুমি এখনও বিয়ে করনি কেন?

    সনাতনঃসেরকম মেয়ে পেলাম আর কোথায়? লাইফ ইজ টোটাল ডাল হিয়ার।

    নিশীথিনীঃ কিরকম মেয়ে পছন্দ তোমার?

    সনাতনঃ এই ধর তোমার মত, রহস্যময়ী… নিজের ছবি দাও না দেখি একটু সোনাকে।

    নিশীথিনীঃ দেব দেব, সময় হলে ঠিকই দেব।

    সনাতনঃ আমার খুব দেখতে ইচ্ছা করে তোমাকে। তুমি নিশ্চয়ই খুব সেক্সি হবে। আচ্ছা তোমার হাইট কত?

    নিশীথিনীঃ হুম, ওই পাঁচ ফুট ছয় টয় হবে।

    সনাতনঃ ওয়াও। দারুণ হাইট তো। তোমার ব্রার সাইজ কত?

    নিশীথিনীঃ অসভ্য।

    সনাতনঃ এই বল না, প্লিস।

    নিশীথিনীঃ জানি না যাও।

    সনাতনঃ আরে বলই না, কি হবে, আমি আর তুমিই তো চ্যাট করছি, সবার সামনে বলছি না। আচ্ছা তুমি কখনো সেক্স করেছ? তুমি মাস্টারবেট কর?

    আরে কোথায় গেলে? অফ হয়ে গেলে কেন? এহ…

    #

    এর পরের ঘটনা সংক্ষিপ্ত।

    এইভাবেই একদিন কথা বলতে বলতে গোলপার্কের কাছের একটি রেস্টুরেন্টে নিশীথিনীকে যেতে বলল সনাতন। নিশীথিনী এক রহস্যময় নারী। তার সাথে দেখা করার জন্য উত্তেজনায় ফুটছিল সে।

    বাড়িতে সহেলিকে বলে গেছিল সনাতন তার ফিরতে দেরী হবে। অফিসে গুরুত্বপূর্ণ মিটিং আছে ইত্যাদি ইত্যাদি।

    সনাতন বেরোতে বাড়ির কাজ টাজ সেরে দুপুরের পর সাজতে বসল সহেলি। খুব সাজল। দেখতে সে অসামান্যা সুন্দরী না হলেও বেশ চটক আছে একটা তার মধ্যে। সেজে টেজে সে দেরী করল পৌছতে।

    রেস্টুরেন্টে পৌঁছে সনাতন আর সে মুখোমুখি হল।

    #

    তারপর অনেককিছুই হতে পারে, তার দায়িত্ব আমি নিলাম না। পাঠক, আপনি চিন্তা করে নিন, আপনি যা ভাববেন সেটাই ঠিক।

    Scoundrel

    বড়াল ছেলেটা আমার জুনিয়র। একটু ভিতু ভিতু।

    প্রথমে ভাবতাম ছেলেটা বুঝি মুখচোরা। পরে জানলাম তা বটে কিন্তু মদের ঠেকে বসলে দু তিন পেগ পরে বাচাল হয়ে যায়।

    আমার পরে জয়েন করলেও বিয়ে আগেই করে এসছে। বিবাহিত ছেলে। কিন্তু হাবে ভাবে সেটা বোঝা যায় না। বিয়েবাড়ি গেলে আমাদের থেকে ওর দেখি মেয়েদের প্রতি ছুকছুকানি বেশি। পারলে যেন চোখ দিয়ে গেলে।

    অবশ্য ওর বউকে দেখে বোঝা যায় সেটার কারণ। একটা থলথলে টাইপ চেহারা। যদিও থলথলে চেহারার বউ থাকলেই যে রোগা বরেরা অন্য মেয়েকে ছক করার লাইসেন্স পেয়ে যায় এরকম কোন ব্যাপার নেই।

    এর মধ্যেই উৎপলের বিয়ে গেল। উৎপল আমাদের ব্যাচের ছেলে। বিয়ে করব করব ভাব ছিল। করল কিছুদিন পর। একটা টাটা সুমো ভাড়া করে আমরা সব ব্যাচেলার ছেলেগুলি গেলাম ওর বিয়েতে। বড়াল বলল ওর বউ নেই, ও আমাদের সাথে যাবে। আমরা বেশি আপত্তি করলাম না, গাড়ি ভাড়া যত বেশি লোক হবে আমাদের তত কম টাকা দিতে হবে। গাড়ির পেছনে আমি আর বড়াল বসলাম। গাড়ি চলতেই একটা হুইস্কির বোতল খোলা হল। খোলা জানলা দিয়ে হু হু করে বাতাস আসছে আর আমি বড়াল ঢুক ঢুক শুরু করেছি।

    দুটো পেগ পরেই ব্যাটার নেশা উঠে গেল। আমায় বলল “শান্তনুদা, আমার জীবনটা শেষ হয়ে গেল”।

    আমিও নেশার ঘোরে। মাথা টলটলায়মান। ওকে জড়িয়ে ধরে বললাম, “হ্যাঁ ভাই আমারও”।

    বড়াল আমায় ছাড়িয়ে নিয়ে বলল, “ কী যে বল। তোমার? তুমি শালা কপালওয়ালা ছেলে। এখনও বিয়ে করনি। তোমার চিন্তা কি?”

    আমি বুঝলাম ছেলেটার ফ্রাস্ট্রু আছে। বললাম “কেসটা কি বল?”

    নেশার ঘোরে বড়াল যা বলল তা শুনে আমার নেশা নেমে গেল। ও নাকি বিয়ের পরে জানতে পেরেছে ওর বউয়ের আগে একটা পেট ক্লিয়ার হয়েছে। পেট ক্লিয়ার মানে অ্যাবরশান।

    কি বলব আমি! সান্তনা জানানোর কোন ভাষা নেই। তার উপরে ঠাণ্ডা বাতাসের ঝাপটা এসে লাগছে আমার চোখে নাকে মুখে। নেশাটা একবার ধরছে একবার ছাড়ছে বড়ালের কথা শুনে। কি বলব কি বলব চিন্তা করতে করতে শেষে বললাম “তাহলে একটা এখন আর তো কিছু করার নেই।মেনে নে, আর কি করবি?”

    একটা খিস্তি দিয়ে বড়াল বলল “মেনে নেব কি বলছ? আমি ছাড়াছাড়িতে নেই। আমিও অ্যাফেয়ার করব”।

    শুনে বুঝলাম চড়েছে বেশ। নেশা হলে তখন আর আমার মাথা কাজ করেনা। আমিও ওকে উৎসাহ দিলাম, কর কর। চাপ কিসের ইত্যাদি ইত্যাদি।

    পরেরদিন অফিসে দেখলাম বড়াল আমায় একটু এড়িয়ে এড়িয়ে চলছে। আমি বুঝলাম ব্যাটা কালকে সব বলে কেস খেয়ে গেছে।

    আমিও আর বেশি ঘাঁটালাম না। কাজে মন দিলাম।

    এর প্রায় এক মাস বাদে বড়াল আমার কাছে এল। ভীত সন্ত্রস্ত মুখ। বলল “শান্তনুদা তোমার কোয়াটারে দুদিন থাকতে দেবে”?

    আমি থাকি একা। চিন্তা ভাবনা নেই। বললাম “দেব কেন তোর বউ নেই?”

    বড়াল বলল “না, ও বাপের বাড়ি গেছে”।

    বুঝলাম না সমস্যাটা কি। চিন্তা করে দেখলাম ভালই হল, সন্ধ্যেগুলি প্রেমিকার সাথে ফোনে আর ফেসবুক করে ঠিক জমছে না, বড়ালের সাথে একটু আধটু ঢুক ঢুক করা যাবে আর ওর ক্রিটিকাল কেস কি সব আছে সেগুলিও জানা যাবে।

    রাত্তিরে বড়াল আমার কোয়াটারে এসে বলল “শান্তনুদা, মহা কেস খেয়ে গেছি”।

    আমি বললাম “কেন রে? কি কেস?”

    বড়াল কাচুমাচু মুখে আরও একটা যা তা গল্প শুনিয়ে দিল। ও নাকি বউয়ের উপর খচে টচে কোন এক মেয়ের নম্বর যোগার করে তার সঙ্গে চুটিয়ে দুদিন ফোন করে, একদিন দেখা করে। কচি মেয়ে, ক্লাস টেনে পড়ে। সিনেমাহলের অন্ধকারে হাত ধরাধরি অবধি করে হঠাৎ ওর খেয়াল হয় ও যা করছে তা ঠিক নয়। টয়লেটে যাবার নাম করে ওখানেই মেয়েটাকে রেখে চলে আসে। মেয়েটা ওকে ফোনে বারবার ট্রাই করে। ও ফোন ধরেনি। কাল রাতে মেয়েটার দিদি অন্য এক নাম্বার থেকে ওকে ফোন করে জানিয়েছে মেয়েটা ঘুমের ওষুধ খেয়েছে। এখন ওর নামে থানায় কেস করা হয়েছে।

    সারারাত বড়ালকে ফোন করা হয়েছে আননোন সব নম্বর থেকে। ঘুম টুম মাথায় উঠেছে। বলা হয়েছে আজ নাকি পুলিশ আসবে ওকে ধরতে।

    আমি মনে মনে বললাম “খাইসে”। মুখে বললাম, “ঠিক আছে, চাপ না নিয়ে ঘুমা দেখা যাবে”।

    সে রাতটা, আরও দুরাত বড়াল আমার কোয়াটারেই ঘুমাল। আমারও একটু ভয় ভয় হচ্ছিল ওকে আশ্রয় দিয়ে তবু কলিগ বলে কথা। মনে মনে অবশ্য দু পাঁচবার ওকে স্কাউন্ড্রেল বলে ফেলেছি। নিজের বউয়ের উপর রাগ করে অন্যের জীবন নষ্ট করার কোন মানে হয় না।

    ওকে একবার বললাম বসকে সব জানিয়ে রাখতে। বারণ করল। কারণ তাহলে অফিসে জানাজানি হয়ে যাবে, প্রেস্টিজের ব্যাপার ইত্যাদি।

    তিনদিন পরে ওর বউ ফিরল বাপের বাড়ি থেকে। ওকেও অগত্যা ফিরতে হল নিজের কোয়াটারে। ব্যাপারটা যে খুব ঘেঁটে গেছে সেটা বেশ বুঝতে পারছিলাম তবু আমার ঘাড় থেকে নামল বলে আমিও খানিকটা স্বস্তি পেলাম।

    এক সপ্তাহ পর বড়াল আমায় নেমন্তন্ন করল। অবশ্যই মদ খাবার। শুনে বুঝলাম ঝামেলা মিটেছে হয়ত।

    সুসজ্জিত বারে তন্দুরি চিকেন, বিফ স্টেক আর স্কচ অর্ডার করে বেয়ারা যখন সব জিনিসপত্র টেবিলে সাজাচ্ছে আমি জিজ্ঞেস করলাম, “কি রে এত খাওয়াচ্ছিস যে? সব মিটল নাকি?”

    বড়াল বিরাট একটা হাসি দিয়ে বলল “মিটল মানে ভালভাবেই। বউকে সব বললাম। বউ ওর এক উকিল দাদাকে দিয়ে কোর্টে একটা কেস করিয়ে দিয়েছে মেয়েটা আর মেয়েটার দিদির নামে। এই ভাবে কেস করানো হল যে মেয়েটা আমার সাথে দেখা করে জোর করে আমায় বিয়ে করার জন্য ব্ল্যাকমেল করে এবং আমার থেকে কিছু টাকা নেয়। এখন ঘুমের ওষুধের নাটক করে আরও টাকা চাওয়ার ধান্ধা ইত্যাদি ইত্যাদি। আমার বউটা খুব ভাল বুঝলে। কি সুন্দর সব কিছু মিটিয়ে দিল। আমি এখন খুব খুশি। ঠিক করে নিয়েছি সারাজীবন বউয়ের সাথে আর কোন ঝামেলা করব না”।

    অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর বলে একটা কথা হয়। এতদিন কাতর ছিলাম, আজকে একেবারে প্রস্তরীভূত হয়ে গেলাম।

    তবে সেটা হবার পূর্বে আর মনে মনে নয়, মুখেই একবার “স্কাউন্ড্রেল” শব্দটা উচ্চারিত হয়ে গেল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅপারেশন জন্নত – অভীক দত্ত
    Next Article প্রেমিক – অভীক দত্ত

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }