Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কিছুক্ষণ – অভীক দত্ত

    লেখক এক পাতা গল্প92 Mins Read0
    ⤶ ⤷

    লাবুর গল্প

    চাটুজ্জে বাড়ির বউ যখন এল তখন সবাই চোখ তুলে বউকে দেখছিল। লম্বা টানা টানা চোখ, গমের মত গায়ের রঙ আর সেরকম ফিগার খানি। কোমরটি দেখার মত। চাটুজ্জে বাড়ির ছোট ছেলে ক্ষ্যাপা লাবু লুকিয়ে লুকিয়ে দেখছিল দোতলা থেকে বউদিকে। তার বড়দার পছন্দ আছে। যতই বলা হোক দেশ দুহাজার বারোতে পৌঁছেছে আসলে এ গাঁয়ের লোকজন এখনও অতদূর যায়নি। ছেলে শহরের বউ ঘরে তুলেছে বলে বাড়ির কর্তা অধীর চাটুজ্জের কিছুটা অভিমান ছিল কিন্তু বউমাকে দেখে সে অভিমান দূর হয়েছে। এ গ্রামের জমিদার ছিল এককালে চাটুজ্জেরা। বাড়ি ঘরদোরে জমিদারি রক্ত বোঝা যায়। ব্রাহ্মণ অভিমানও অধীর চাটুজ্জের বড়ছেলে রাখতে পারেনি। তার বউ কায়স্থ ঘরের মেয়ে। তবে পয়সাওয়ালা। ছেলে যখন বাড়িতে বলল অধীর সে রাতে খাননি। তবে এটুকু বুঝেছিলেন আজকালকার দিনের ছেলে পিলেরা বাপের “না” শোনার জন্য বসে থাকে না। আর জমিদারী মেজাজ দেখাতে গেলে সফটওয়ার ইঞ্জিনিয়ার ছেলে বাড়িতে এক পয়সাও দেবে না। তাতে সংসার চালানো মোটেও সহজ হবে না। সেই দিন আর নেই। চুপচাপ মেনে নিয়েছিলেন।

    এ গ্রামটা বর্ধমান জেলায়। কলকাতা থেকে ২০০ কিলোমিটার দূর। চাটুজ্জে আর খানদুয়েক ঘর ছাড়া সেরকম শিক্ষিত কেউ এ গ্রামে থাকে না। গ্রামটা খুব বেশি বড়ও না। চাষবাসই মূল উপজীব্য। বাম শাসনই হোক কিংবা রাম শাসন শাসকদলের যত উন্নয়ন শহর কেন্দ্রিক হবার দরুন এখনও এ গ্রামের বেশিরভাগ রাস্তা কাঁচা। বেশিরভাগ বাড়ি মাটির তবে ইলেক্ট্রিসিটি আছে। বেশিরভাগ স্ট্রিট লাইট রাত্তিরে জ্বলে না।

    লাবু সেই সময়টাতেই বেরোয়। তার বেশ লাগে রাত বারোটার পরে গ্রামে হেঁটে হেঁটে ফিরতে। অধীর বাবুর আক্ষেপের অন্যতম মূল কারণ লাবু। ছেলেটা বড় ছেলে উজ্জল কিংবা মেজ সুনীলের মত মানুষ হল না। আধ পাগলা ক্ষ্যাপা থেকে গেল। লাবুর এই বেরনোর খবরটা অধীর জানেন। প্রথমে রাগারাগি করতেন। পরে দেখলেন চ্যাচামেচি করায় কোন লাভ নেই, তাই ধীরে ধীরে ছেড়ে দিলেন।

    দাদার বাসরে লাবু সবার সাথে গোলাপ সাজাল বিছানায়। বউদিকে নিয়ে যখন দাদা ঘরে ঢুকল লাবু ড্যাব ড্যাব করে তাকাল। তার প্রাণের বন্ধু আসলাম আর সে খেতে বসল লাস্ট ব্যাচে। আসলামকে সে চুপি চুপি জিজ্ঞেস করল,”ঘর বন্ধ করে কি করে রে?”

    আসলাম ফিস ফিস করে বলল,”কি আর করবে, লুডো খেলে।“ বলে খিল খিল করে হাসতে থাকল।

    লাবু রেগেমেগে আসলামের পাতের ইলিশ মাছটা খেয়ে নিল।

    ২।।

    জ্যোৎস্না রাতে একটার পর থেকে চাঁদ মনে হয় আরও চকচকে হয়ে যায়। লাবুর অন্তত তাই মনে হয়। গ্রামের শেষে জমি পাহারা দেবার খাটিয়ায় বসে লাবু এই দার্শনিক চিন্তাগুলি করে। এই জমিটা শিবেন জোয়ারদারের। গত বছর ভোটের সময় শিবেন জোয়ারদার এক জবরদস্ত বুদ্ধি করলেন। নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়ে গেলেন। পাঁচ হাজার টাকা গুনে গুনে দিয়ে পুলিশ স্টেশনে এক লম্বা চিঠি লিখে অভিযোগ করলেন তার প্রাণ সংশয় দেখা দিয়েছে ভোটে দাঁড়াবার পর, সরকার থেকে তাকে সিকিউরিটি দেওয়া হোক। দিন দুয়েকের মধ্যে দুই বন্দুকধারী হাজির হল শিবেন জোয়ারদারের কাছে। তখন ফসল কাটার সময়। শিবেন খাটিয়ায় শুয়ে লম্বা ঘুম আর সারারাত দুই সরকারি পাহারাদার ফসল পাহারা দিত। ভোট হল তিনমাস পরে। শিবেনের জামানত বাজেয়াপ্ত হল। সরকারি পাহারাদারেরাও চলে গেল। কিন্তু শিবেন বগল বাজিয়ে বলল দ্যাখো আমার কি বুদ্ধি। পাঁচ হাজার টাকায় বন্দুকধারী পাহারাদার তিন মাসে কে দেবে? হে হে হে হে।

    সেই থেকে লাবুর ধারনা ছিল শিবেন জোয়ারদার সব চাইতে বুদ্ধিমান লোক। কিন্তু দাদার বিয়ের পর থেকে তার সে ধারনার পরিবর্তন হয়েছে। এত সুন্দর বউ যে আনতে পারে সেই সবচাইতে বুদ্ধিমান। তাদের বংশের মধ্যে দাদাই সব চেয়ে ভাল ছাত্র। এর মধ্যে একবার আমেরিকাও ঘুরে এসেছে। লাবুকে ওখান থেকে একটা দাড়ি কাটার ক্রিম এনে দিয়েছিল। লাবু সারা মুখে মেখে বসে থাকে। বড় ভাল লাগে তার। আমেরিকার ক্রিম। দারুণ ব্যাপার। দাদাকে সে খানিকটা ভয়ও করে। ছোটবেলায় দাদা তাকে খুব পেটাত পড়া পারত না বলে। সেই ভয় থেকেই দাদাকে জিজ্ঞেস করতে পারেনি আমেরিকার চাঁদ কি রাত একটার পরে বেশি চকচক করে। যদি পেটায়!

    লাবু প্রতিরাতেই তিনটের সময় ঘরে শুতে আসে। আজ দেরি করল। বাড়িতে পেছনের দরজা দিয়ে যখন ঘরে ঢুকছিল পরিষ্কার শুনতে পারছিল বড়দা বউদি নিচু গলায় ঝগড়া করছে। দাদা চাপা গলায় বলছে,”অন্তত একমাস তো তোমায় থাকতেই হবে এখানে, বিয়ে করে এসেছি, আমি না হয় প্রতি উইক এন্ডে একবার করে আসব।“

    বউদি সাপের মত নিঃশ্বাস ফেলতে ফেলতে বলছে,”এই শর্তটা বিয়ের আগে দিতে পারতে, তোমার থেকে শান্তনুই তবে বেটার অপশন ছিল, অ্যাটলিস্ট ওদের তো কোন ধ্যাদ্ধেরে গোবিন্দপুরে বাড়ি নয়।তার উপর মান্ধাতার আমলের বাড়ি। ভুতুড়ে বাড়ির মত লাগে। মাগো!“

    দাদাও কম নয়, সেও ফোঁস করল,”হ্যারে মাগী, তোর যত অপশন এখনই দেখতে পাই, এতদিন তাহলে সব জেনে শুনে এখানে কি ছিঁড়তে এলি!”

    ঝাড় খেয়ে বউদির গলাটা একটু নামল মনে হল,”এখানে স্যানিটারি ন্যাপকিন আমি কোথায় পাব। আগে বলতে পারতে, সেরকম স্টক আনলাম না।“

    দাদা আদুরে গলায় বলল, “ সে আমি এনে দেব সোনা, এখন চল ঘুমোই।“

    লাবু চুপচাপ সরে এল। স্যানিটারি ন্যাপকিনের মানেটা আসলাম জানে কিনা কে জানে!

    ৩।।

    “তোর বউদির বুকখানা মাইরি দারুণ। তোর দাদা শালা কি যে করে, এমন বউ কেউ রেখে যায়!”

    আসলামের কথা শুনে লাবু বুঝে উঠতে পারে না তার কি করা উচিত। ওকে তাড়া করে মারা যায়। কিন্তু এই সাত সকালে অত দৌড়ঝাঁপ তার পোষাবে না। সে শান্ত চিত্তে দাঁতন করতে লাগল। আসলাম আরও ঝুঁকে এল, “কি বে, তোর দাদার ঘরে উঁকি ঝুকি মারলি?কি করল দেখলি?” লাবু বুঝতে পারল না কাল রাতের ঘটনা আসলামকে বলা ঠিক হল নাকি। কিন্তু ওই যে কি ন্যাপকিন বলল ওটা বলতে আসলাম বলল ওটা ন্যাকড়ার মত। তুই বুঝবি না। লাবু ফিক ফিক করে হাসছিল। সে বুঝেছে আসলামও অতটা জানে না। এমনিতে আসলাম হাব ভাব দেখায় সব জান্তা। ব্যাটা আসলে যেটা জানেনা সেটাও রঙ চং মাখিয়ে বলতে ওস্তাদ। ওই তো গেল বছর আসলাম বলল জয়দেবের মেলায় সাইকেল করে যাবে। দুজন মিলে উদ্যোগ করে বেরিয়েওছিল। আসলামের কথায় ভেবেছিল আধঘণ্টা লাগবে। এ গ্রাম সে গ্রামের ওপর দিয়ে সাইকেল চালিয়ে প্রায় ঘণ্টা তিনেক পরে পৌঁছেছিল। তখন রাত আটটা বাজে। মেলা বলতে সব বাউলদের ঠেক আর নদীর চরে সারি সারি পায়খানা। বাড়ির কথা ভুলেই গেছিল লাবু। সারারাত বাউল ঠেকে গান শুনে আর মেয়ে বাউলের নৃত্য দেখে চোখ জুড়িয়ে গেছিল তার। পরদিন বাড়ি পৌঁছালে বাড়িতে কম মার খেতে হয়নি বাবার কাছে। তবে লাবু আসলামের কথা বলেনি। আসলামকে সে খুব ভালবাসে। আসলামও তাকে কম বাঁচায়নি। পদ্মফুল আনতে গিয়ে চিতি সাপের হাত থেকে বাঁচিয়েছিল। পঞ্চাননতলার বটগাছের নীচে পাগলা কুকুরটা তাড়া করেছিল লাবুকে। সেটাকে ইট দিয়ে মেরে মাথা গুঁড়ো করে দিয়েছিল আসলাম।

    তবে ব্যাটা মাঝে মাঝে বড্ড উলটো পাল্টা কথা বলে। তার বউদিকে নিয়ে এসব কথার কি দরকার। এমনিতে তার সাথে বউদি তো খারাপ ব্যবহার করেনি। তাকে ডেকে একদিন তত্তের মিষ্টি দিল। জিজ্ঞেস করল কোন ক্লাস অব্দি পড়েছে। তার মাথায় হাতও বুলিয়ে দিয়েছে। লাবুর একটা অস্বস্তি হচ্ছিল। তারপর বাতাবি লেবু আনার নাম করে পালিয়েছে সেখান থেকে। তবে বউদি আসার পর লাবুর সারাক্ষণই বউদির সামনে সামনে থাকতে ইচ্ছা করে। যখন সে সুপারি গাছে ওঠে তখনও মনে হয় বউদি থাকলে ভাল হত। তাকে দেখত। মুসলমান পাড়ায় ফুটবল খেলতে যাবার সময় মনে হয় ইস বউদি যদি দেখত সে কত সুন্দর খেলতে পারে।

    তবে লাবু ক্ষ্যাপা হলেও এসব কথা আসলামকে বলে না। সেও বুঝতে পারে, কিছু কিছু কথা আসলামকে বলার নয়।

    ৪।।

    ঘটনাটা ঘটল বুধবার রাত্রিবেলা। দুটোর সময় লাবু ফিরছিল পেছনের দরজা দিয়ে। ঘরে ঢোকার সময় দেখল তার ঘরে বউদি বসে। লাবু কি করবে বুঝে উঠতে পারছিল না। সে আমতা আমতা করল, “ কি খবর বউদি, কেমন আছ?” লাবুর ঘরটা অন্ধকার থাকে। এখন সেরকমই ছিল। সে বুঝতে পারছিল কিছু একটা ঘটতে চলেছে। বউদি উঠে তাকে আচমকা জড়িয়ে ধরল। লাবু অবশের মত হয়ে গেল। তবু ওই সময়ের মধ্যেই বউদিকে টান দিয়ে সরিয়ে দেয়। ঘর থেকে একপ্রকার ঠেলেই বের করে দেয় বউদিকে। ছিটকিনি আটকে হাক পাক করে নিঃশ্বাস নেয়।

    ৫।।

    আসলাম এই সতেরো বছর বয়সেই রোজা করে। রোজার সময় আসলামের চোখ নাক মুখ দুর্বল হয়ে পড়ে। এই সময় কোন অপবিত্র কথা শোনা, বলা পাপ।লাবু আসলামের সাথে সাথে ঘোরে। সাপের খোলস দেখে, পোড়া অশ্বত্থ গাছের ডালে ডালে পাখির বাসা খুঁজে বেরোয়, মাঝে মাঝে শিবেন জোয়ারদারের খাটিয়ায় গিয়ে বসে দুজনে মিলে। দাদা বউদিকে নিয়ে গেছে মাস খানেক হল। সেই ঘটনার পর বাড়িতে থাকা একপ্রকার ছেড়েই দিয়েছিল লাবু, সব সময় সচকিত থাকত বউদির সাথে যেন কোন প্রকারে চোখাচুখি না হয়ে যায়। সাইকেল চালিয়ে অজয়ের তীরে গিয়ে বসে থাকত। শ্রাবণের ঘোর বৃষ্টিতেও এ গ্রাম সে গ্রাম একা একা ঘুরে বেরাত চাটুজ্জে বাড়ির ছোট ছেলে। দাদার যাবার সময় দাদা বউদিকে প্রনাম করার সময় বউদির চোখের কোণায় জল দেখতে পেয়েছিল লাবু।

    এখন অনেকেই বলে লাবু চালাক হয়ে গেছে, সেই খ্যাপামি অনেক কমে গেছে। লাবু কিন্তু এখনও রাত একটার পর জ্যোৎস্নার চাঁদ বেশি চকচকে দেখে। শুধু মাঝরাতে ঘরে ঢোকার সময় টর্চ জ্বেলে ঘর দ্যাখার উপসর্গ যুক্ত হয়েছে লাবু খ্যাপার খ্যাপামিতে। বাকি সব ঠিকই আছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅপারেশন জন্নত – অভীক দত্ত
    Next Article প্রেমিক – অভীক দত্ত

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }