Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কিরীটী অমনিবাস ১২ – নীহাররঞ্জন গুপ্ত

    নীহাররঞ্জন গুপ্ত এক পাতা গল্প478 Mins Read0
    ⤶ ⤷

    ১২. সেরাত্রের অভিযানের কথা

    সুজাতা বা বামদেব কাউকেই ঘুণাক্ষরেও সেরাত্রের অভিযানের কথা বিনয় ইচ্ছা করেই জানাল না এবং তারপর পর পর দুটো দিন সারাটা দুপুর বিনয় একা একা বাড়ির পিছনে জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে বেড়াল।

    কিন্তু সেরাত্রের সেই কাঁটাঝোপের কোন হদিসই পেল না। কোথায় গিয়ে যে সে পথ হারিয়েছিল বুঝতেই পারল না। জঙ্গলের মধ্যে কিছুটা অগ্রসর হবার পর ফণীমনসা ও নানা জাতীয় বন্যগুল্ম কাঁটাঝোপ এমন দুর্ভেদ্য প্রাচীর তুলে দাড়িয়ে আছে যে তার মধ্যেই প্রবেশ করা একপ্রকার দুঃসাধ্য।

    শুধু তাই নয়, রত্নমঞ্জিলের একটা ভগ্নাংশ যেটা গত ভূমিকম্পের সময় ধ্বসে গিয়েছিল, সেটাও ঐ জঙ্গলের মধ্যেই যেন ঢাকা পড়ে গিয়েছে। ভগ্ন দালান ও জঙ্গল দুটোতে মিলে জায়গাটা অগম্য ভয়াবহ করে রেখেছে। যত বিষধর সাপের আডিডা সেখানে এখন।

    যাই হোক বার বার ব্যর্থ হলেও বিনয় দমল না। অফিস থেকে কয়েক দিনের ছুটি নিয়ে এল। পরের দিন কলকাতায় গিয়ে। তারপর ঐ জঙ্গল ও ভগ্ন ধ্বংসাবশেষ দালানের আশেপাশে সে ঘুরে বেড়াতে লাগল। যেমন করে যে উপায়েই হোক সেই রাত্রের রহস্যময়ী নারীকে খুঁজে বের করতেই হবে।

    সেই মজা জঙ্গলাকীর্ণ দিঘিটার আশেপাশেও কম ঘোরাঘুরি করেনি বিনয়। সেই দাড়িগোফ শোভিত মুখখানার দেখাও আর মেলেনি যেমন তেমনি মেলেনি সেই তেমনি দেখা রহস্যময়ীর।

    এদিকে দিনসাতেক হয়ে গেল কিরীটী রায়ের দেখা মিলল না।

    এমনি করে আরো দুটো দিন কেটে গেল।

    সেদিন সকালে সবে দোতলার বারান্দায় চায়ের আডডাটা জমে উঠেছে, এমন সময় মনোহর এসে বললে কে একজন ভদ্রলোক দেখা করতে চান কর্তবাবুর সঙ্গে। বিশেষ জরুরী প্রয়োজন, ভদ্রলোক নাকি কলকাতা থেকে আসছেন।

    বামদেব বিস্মিত হলেন। কলকাতা থেকে এত দূরে কে আবার তাঁর সঙ্গে দেখা করতে এল!

    বললেন, যা, উপরেই পাঠিয়ে দে।

    মনোহর চলে গেল এবং কিছুক্ষণ পরেই সিঁড়িতে জুতোর শব্দ শোনা গেল।

    আর কেউ নয়। আগন্তুক স্বয়ং পিয়ারী।

    পরিধানে দামী মুগার সুট। মাথার চুল থেকে পায়ের দামী গ্লেসকীডের জুতোটি পর্যন্ত চকচকে ঝকঝকে পালিস করা হাতে মার্কোভিচের টিন।

    মুখে একটা আলগোছে ধরা জ্বলন্ত সিগারেট।

    যদি আমার ভুল না হয়ে থাকে আপনিই-বোধ হয় মিঃ অধিকারী?

    হ্যাঁ আপনি?

    গুড মর্নিং!

    গুড মর্নিং! স্বাগত সম্ভাষণ জানালেন বামদেব পিয়ারীকে, যদিচ তাকে চিনতে পারলেন না।

    বামদেব যে পিয়ারীকে চিনতে পারবেন না সে তো জানা কথাই, কারণ ইতিপূর্বে কখনো তো তাকে তিনি দেখেননি।

    বিনা আহ্বানেই একটা খালি চেয়ার টেনে বসতে বসতে পিয়ারী বললে, আমি আপনার পরিচিত নই। মিঃ অধিকারী, আপনি আমাকে তাই চিনতে পারছেন না।

    না–

    আমি আসছি। কলকাতা থেকে বিশেষ একটা কাজে আপনার কাছে। আমার নাম পিয়ারীলাল দেশমুখ। পিয়ারী বলেই লোকে আমায় জানে।

    কিন্তু কাজটা কি বলুল তো?

    এই রত্নমঞ্জিল আপনার কাছ থেকে আমি কিনতে চাই।

    বামদেব সত্যিই এবারে চমকে উঠলেন।

    আবার রত্নমঞ্চিলের নতুন ক্ৰেতা!

    বিনয়ও বিস্মিত দৃষ্টি তুলে নতুন করে আবার পিয়ারীর দিকে তাকাল। আবার একজন ক্ৰেতা!

    কিন্তু বাড়ি তো ইতিপূর্বেই বায়না নেওয়া হয়ে গিয়েছে মিঃ পিয়ারী! বললেন বামদেব।

    মৃদু হাসলে পিয়ারী।

    বায়না নেওয়া হয়ে গেছে? তা যাক না!

    কি বলছেন আপনি?

    ঠিকই বলছি। বায়না আমন হয়ই। নাকচ করতে কতক্ষণ লাগবে মশাই!

    বিনয়ও অবাক হয়েছে যেন কথাটা শুনে।

    নাকচ করব?

    হ্যাঁ, সব সংবাদই আমি নিয়ে এসেছি। পঞ্চান্ন হাজার টাকা দর হয়েছে তো। আশি হাজার টাকা দাম আপনাকে আমি দেব। ঐ সঙ্গে বায়নার টাকাও দেব। বলুন, isn’t a fair offer! বক্তব্যের শেষে বিশেষ করে ঐ শেষ কটি কথার ওপর জোর দিয়ে পিয়ারী বামদেবের মুখের দিকে তাকিয়ে হাতের অর্ধনিঃশেষিত জ্বলন্ত সিগারেটটা তর্জনী মধ্যমা ও বৃদ্ধাঙ্গুষ্ঠের সাহায্যে বারান্দার বাইরে নিক্ষেপ করে টিন হতে আর একটি সিগারেট বের করে অগ্নিসংযোগ করল।

    বামদেব ভাবছিলেন, পঞ্চান্ন হাজার থেকে একেবারে আশি হাজার!

    লোভনীয় টোপ বটে নিঃসন্দেহে।

    ভেবে দেখুন। মিঃ অধিকারী, আপনি যদি আমার terms-এ agree করেন তো এখুনি বায়না, বাবদ ষাট হাজার আমি অগ্রিম দিতে প্রস্তুত। বলতে বলতে পিয়ারী আলতোভাবে ধীরে ধীরে মুখের ধোঁয়া ছাড়তে লাগল।

    টাকাটা যেন পিয়ারীর কাছে কিছুই নয়।

    বামদেব নিশ্চুপ।

    পিয়ারীই আবার কথা বলে, আমি অত্যন্ত সোজা এবং এক কথার মানুষ। বিজনেস যা করি। তার মধ্যেও গোলমাল রাখতে ভালবাসি না।

    পার্শ্বে উপবিষ্ট বিনয় বুঝতে পেরেছিল বামদেবের কোথায় দ্বিধা হচ্ছে। লোভনীয় টাকার পরিমাণে শুধু বামদেব কেন, যে কোন মানুষের পক্ষেই এক্ষেত্রে লোভ সামলানো দুষ্কর।

    বিশেষ করে এই জীর্ণ বাড়িটার—যার ন্যায্য দাম পচিশ-ত্রিশ হাজারের কখনই বেশী হতেই পারে না। সেক্ষেত্রে আশি হাজার টাকা একটা স্বপ্নাতীত ব্যাপার। শুধু তাই নয়, এ বাড়ির দাম আশি হাজার দিতে যে উদ্যত তার কাছ হতে এক লক্ষ টাকা পাওয়াও দুঃসাধ্য হবে না।

    তাছাড়া আশি হাজার টাকা যখন বাড়িটার দাম উঠেছে, এর আসল মূল্যও নিশ্চয়ই তার চেয়ে বেশীই হবে। নচেৎ এই জীর্ণ একটা বাড়ির জন্য কোন পাগলও এত টাকা দিতে যেত না।

    কিন্তু মিঃ পিয়ারী, তা তো হবার নয়! পরিষ্কার কণ্ঠে এবারে বিনয়ই জবাব দিল।

    বিনয়ের কথা শুনে বঙ্কিম দৃষ্টিতে তাকাল পিয়ারী এবারে বিনয়ের মুখের দিকে।

    আপনি?

    আমার আত্মীয়। জবাব দিলেন বামদেব।

    ওঃ, কিন্তু কেন সম্ভব নয় বলুন তো?

    শুনলেন তো একটু আগেই মেসোমশাইয়ের কাছে, এ বাড়ি বিক্রয়ের জন্য বায়না নেওয়া হয়ে গিয়েছে।

    বললাম তো সে আর এমন একটা কঠিন ব্যাপার কি! ছেড়ে দিন না ব্যাপারটা আমার হাতেই, আমিই সব settle করে নেব। বাকি যা সামলাবার আমিই সামলাব।

    না, তা আর হয় না মিঃ পিয়ারী। আমরা অত্যন্ত দুঃখিত, ক্ষমা করবেন। জবাব দিল আবার বিনয়ই।

    অতঃপর পিয়ারী নিঃশব্দে কিছুক্ষণ ধুমপান করে।

    তাহলে আমার অফারটা আপনারা নিচ্ছেন না!

    দুঃখিত। বললে বিনয়।

    মিঃ অধিকারী, আপনারও কি তাই মত? পিয়ারী বামদেবের দিকে তাকিয়ে এবারে প্রশ্ন করে।

    হ্যাঁ মিঃ পিয়ারী, ক্ষমা করবেন।

    আচ্ছা তাহলে চলি। তবে একটা কথা যাবার আগে বলে যাই, আমার offerটা accept করলে ভালই করতেন।

    পিয়ারী ততক্ষণে উঠে দাঁড়িয়েছে চেয়ার ছেড়ে।

    পিয়ারীর কথার সুরাটাই যেন বিনয়ের ভাল লাগল না। সেও অনুরুপ কণ্ঠস্বরে বলে ওঠে, কেন বলুন তো!

    না, তাই বললাম–

    আপনি যেন মনে হচ্ছে, আমাদের একটু থ্রেটেন করছেন মিঃ পিয়ারী!

    যদি তাই মনে করেন মিস্টার তাই!

    তাহলে আপনি জেনে যান দশ লক্ষ টাকা দিলেও এ বাড়ি আপনি পাবেন না।

    তাই বুঝি! আচ্ছা-সোজা হয়ে দাঁড়ায় পিয়ারী।

    হ্যাঁ, আপনি যেতে পারেন।

    পিয়ারীর চোখের তারা দুটো বিনয়ের চোখের ওপরে স্থিরনিবদ্ধ। এবং সে দৃষ্টিতে কৌতুক ও ব্যঙ্গ যেন অত্যন্ত স্পষ্ট হয়ে ফুটে উঠেছে।

    তাহলে দশ লক্ষ পেলেও দেবেন না?

    না।

    তাহলে আপনিও শুনে রাখুন, আমিও পিয়ারীলাল। নামটার সঙ্গে হয়তো আপনাদের সঠিক পরিচয় নেই। Wel, I accept your challenge! হয় এ বাড়ি আমার হবে, আশি হাজারে নয় পঞ্চান্ন হাজারেই, অন্যথায় এ বাড়ি কেউ পাবে না। আপনাদেরও ভোগে আসবে না এ বাড়ি।

    এই মুহুর্তে আপনি এখান হতে চলে যান!

    বিনয়ের সমস্ত শরীর রাগে কাঁপছে তখন।

    যাব বৈকি-আচ্ছা bye bye, আবার দেখা হবে। বলে দ্বিতীয় কোন বাক্যব্যয় না করে পিয়ারী জুতোর মচমচ শব্দ তুলে সিঁড়ির দরজার দিকে এগিয়ে গেল। এবং পিয়ারীর ক্রমআপম্রিয়মাণ দেহটা সিঁড়ির পথে মিলিয়ে গেল।

    বামদেব বিনয়ের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা ঝামেলায় পড়া গেল দেখছি। এই এক বাড়ি নিয়ে! মিথ্যে তুমি লোকটাকে চটাতে গেলে কেন বিনয়!

    কি বলছেন। আপনি মেসোমশাই, কোথাকার কে না কে, আমাদের বাড়িতে এসে চোখ রাঙিয়ে যাবে!

    চটাচটি না করলেই হত। উপকার না করে করুক, অপকার করতে কতক্ষণ?

    আপনি দেখছি ভয় পেয়ে গিয়েছেন মেসোমশাই!

    ভয় নয় বিনয়, মিথ্যে ঝামেলায় লাভ কি?

    তাই বলে ভয় দেখিয়ে যাবে?

    কিন্তু বাবা এখানে আর নয়, চল আজই কলকাতায় ফিরে যাওয়া যাক!

    না মেসোমশাই, এখন কলকাতায় যাওয়া হবে না।

    কেন?

    তবে শুনুন অনেক কথা আছে আমার বলবার।

    আবার কি কথা!

    শুনুন। এ কদিন আমি চুপ করে বসে থাকিনি।

    অতঃপর সংক্ষেপে গত দ্বিপ্রহর ও রাত্রির সমস্ত কাহিনী একে একে বলে গেল বিনয়। বামদেব সব কথা শুনে তো নির্বাক।

    ইতিমধ্যে পিয়ারীর সঙ্গে যখন বিনয়ের কথাবার্ত হয়, বিনয়ের কণ্ঠস্বরে আকৃষ্ট হয়ে সুজাতাও একসময় সকলের পশ্চাতে এসে দাঁড়িয়েছিল। সেও সমস্ত কথা শুনে বিস্ময়ে একেবারে স্তব্ধ হয়ে যায়।

    বিনয় বলে, নিশ্চয়ই এ বাড়ির পিছনে কোন জটিল রহস্য আছে, এখন তো বুঝতে পারছেন। এবং অন্যেও জানতে পেরেছে, তাই এ বাড়ি নিয়ে হাঙ্গামা শুরু হয়েছে। নচেৎ আপনিই বলুন না, এমন কেউ কি পাগল আছে যে এ বাড়ি আশি হাজার টাকা দিয়ে কিনতে চাইবে! নিশ্চয়ই এর মূল্য অনেক বেশী। কাজেই সমস্ত ব্যাপারটা ভালভাবে না জেনে এ বাড়ি কিছুতেই হাতছাড়া করা চলবে না। এবং সব ব্যাপারের একটা মীমাংসা না হওয়া পর্যন্ত এ স্থানও আমাদের ত্যাগ করা উচিতও হবে না।

    বামদেব কিছুক্ষণ গুম হয়ে রইলেন।

    অবশেষে বললেন, এ যে বড় চিন্তার কথা হল বিনয়!

    চিন্তার কথা তো নিশ্চয়ই, কিন্তু বিচলিত হবার কি আছে! দেখাই যাক না কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়!

    বিনয় ঠিকই বলেছে। বাবা, এ বাড়ি আমাদের কিছুতেই বিক্রি করা চলবে না।

    সুজাতার কথায় বিনয় ও বামদেব দুজনেই একসঙ্গে ফিরে তাকাল।

    সুজাতা আবার বলে, বেটাকে গলাধাক্কা দিয়ে হাঁকিয়ে দিলে না কেন বিনয়! বেটার কি সাহস!

    না মা না, ওসব কী চরিত্রের লোক কে জানে!

    বাবা, তুমি দেখছি ভয়েই গেলে। যার যা খুশি তাই করলেই হল! দেশে আইন নেই আদালত নেই! প্রতিবাদ জানায় সুজাতা।

    আপনি মিথ্যে ভাবছেন মেসোমশাই। এই ধরনের কুকুর সায়েস্তা করবার জন্য আমারও মুগুর জানা আছে। আবার যদি এখানে ও পা দেয়, সেই ব্যবস্থাই করব।

    বিনয় আশ্বাস দেবার চেষ্টা করে বামদেবকে, কিন্তু বুঝতে পারে বামদেবের মনের চিন্তা তাতে দূর হয়নি, তিনি প্রত্যুত্তরে কোন কথাই বলেন না।

    নিঃশব্দে উঠে বামদেব তাঁর ঘরের দিকে চলে যান।

    বিনয় নিজেও চিন্তিত হয়নি তা নয়। কিন্তু তার চিন্তাধারাটা অন্য পথে। সে ভাবছিল এই রত্নমঞ্জিলকে কেন্দ্র করে ক্ৰমে যে একটা রহস্য ঘনিয়ে উঠছে তারই কথা।

    সেই বাঁকড়া চুলদাড়িগোঁফওয়ালা লোকটা, চকিতে দিঘির ধারে দেখা দিয়েই যে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল, কে সে লোকটা!

    আর কেই বা সেই রাত্রের মধুকণ্ঠী পথ-প্রদর্শিকা! কেন সে তার পরিচয় দিল না? আর কেই বা সেই দুর্বাসা মুনি যার কথায় সেই মেয়েটিকেও শঙ্কিত বলে মনে হল! সেরাত্রে জানালা হতে দেখা সেই লাল আলো, সর্বশেষে এ বাড়ির পুরাতন ভৃত্য মনোহরের সন্দিগ্ধ আচরণ—সব কিছু যেন জট পাকিয়ে যাচ্ছে। এই রত্নমঞ্জিলের সঙ্গে সব কিছুর নিশ্চয়ই একটা সম্পর্ক আছে।

    সম্পর্কই যদি না থাকবে তো ওরা—ঐ বিচিত্রের দল এখানে এসে ভিড় জমিয়েছে কেন? কেনই বা রহস্যজনক ওদের গতিবিধি? আর বিশেষ করে রত্নঞ্জিলের সঙ্গে যদি ওদের কোন সম্পর্কই না থাকবে তো এখানেই বা ওরা কেন?

    তারপর এই পিয়ারী!

    কোথা হতে ঘটল এর আবির্ভাব? এ কি কোন সম্পূর্ণ তৃতীয় পক্ষ, না পূর্বের দলেরই কোন একজন?

    আশি হাজার টাকা। আশি হাজার টাকায় লোকটা এই রত্নমঞ্জিল কিনতে চায়!

    কি ভাবছ বিনয়?

    সুজাতার প্রশ্নে বিনয়ের চিন্তাসূত্র ছিন্ন হয়ে গেল।

    অ্যাঁ! কিছু বলছিলে সুজাতা?

    বলছিলাম মুখ বুজে বসে আছ কেন?

    এক কাপ চা হলে ভাল হত।

    তা না হয়। আনছি, কিন্তু–

    ভয় নেই। সুজাতা। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এ ব্যাপারে যখন একবার জড়িয়েছি নিজেকে, এর শেষ না দেখে ছাড়ছি না।

    কিন্তু যাই বল, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়ে উঠল দেখছি। সকৌতুকে বলে সুজাতা কথাটা।

    হুঁ? গম্ভীর কণ্ঠে জবাব দেয় বিনয় মাত্র একটি শব্দে।

    কিন্তু তোমার কি মনে হয় বল তো বিনয়? বাড়িটার মধ্যে কোন গুপ্তধনটন নেই তো?

    ব্যাপার দেখে সেই রকমই তো মনে হয় সুজাতা।

    ভারী মজা হয়, না? যদি এই বাড়ির কোথাও ঘড়া ঘড়া যক্ষের ধন পাওয়া যায়!

    যখের ধন থাক আর না থাক, মজা তো শুরু হয়েই গিয়েছে। কিন্তু চা কই!

    আনছি। আবার হঠাৎ উধাও হয়ে না। কিন্তু। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে বিনয়।

    ভয় নেই, চা পান না করে পাদমেকং ন গচ্ছামি! নিৰ্ভয়ে চা তৈরী করে আন।

    লঘুপদে সুজাতা চলে গেল।

     

    ব্যাপারটা যেমন আকস্মিক তেমনি অতর্কিতভাবেই ঘটে গেল। লোকটা যে আচম্‌কা অমনি করে হঠাৎ উঠ, ছুটে পালিয়ে যাবে আদপেই তা সে ভাবেনি, ভাবতে পারেনি।

    ছট্টুলাল হঠাৎ উঠে এক দৌড়ে বাইরের অন্ধকারে অদৃশ্য হওয়ায় প্রথমটায় একটু হক্‌চকিয়ে যায়নি যে তা নয়, কিন্তু পরিস্থিতিটা হৃদয়ঙ্গম করে ছট্টুলালের পিছু পিছু বাইরে ছুটে আসতেও সে দেরি করে না।

    কিন্তু ঘনান্ধকারে জঙ্গলের মধ্যে কোন পথে যে সে পালাল বুঝতে পারা গেল না।

    এই কুটীরে আসবার পথ তিন-চারটে আছে। অবশ্য জঙ্গলের ভিতর দিয়ে দিয়ে কিন্তু সেও এক গোলকধাঁধার ব্যাপার।

    ভাল করে না জানা থাকলে জঙ্গলের মধ্যে পথভ্রান্ত হওয়া কিছুই বিচিত্র নয়। সেই ভেবেই সে অগ্রসর হল ছট্টুলালের খোঁজে।

    জঙ্গলের মধ্যে পূর্বে কোন রাস্তাই ছিল না। কষ্টেসৃষ্টে চলবার মত পথ সে নিজেই করে নিয়েছিল এবং সেই পথ ধরে চলাচল করলেও তাকে ঠিক পথ বলা চলে না। এবং পূর্ব হতে না জানা থাকলে সে পথ ধরে যে যাতাযাত করা চলতে পারে কারুরই বিশ্বাস হবে না।

    অন্ধকারে শ্বাপদের চোখের মত যেন লোকটার অনুসন্ধানী চোখের তারা দুটো জ্বলছে। হাতের নিশ্চিন্ত মুঠোর মধ্যে এসে সে পালিয়ে গেল।

    তার এখানে গোপন অবস্থিতি সম্পর্কে একবার জানাজানি হয়ে গেলে এখানে তার আর আত্মগোপন করে থাকা সুবিধে হবে না। লোকটার আসল পরিচয় জানা হল না।

    কে এবং কোন দলের লোক তাই বা কে জানে? কি উদ্দেশ্যে যে রত্নমঞ্জিলের আশেপাশে আজি ক’দিন ধরে চোরের মত উঁকিঝুকি দিয়ে বেড়াচ্ছিল তাই বা কে জানে!

    না, লোকটা সম্পর্কে আমন শৈথিল্য প্রকাশ করা আদপেই উচিত হয়নি।

    ঐ শৈথিল্যের সুযোগেই ও পালাতে পারল।

    আপসোসে নিজের হাত নিজেরই যেন চিবোতে ইচ্ছে করে। কিন্তু তীর তুণ থেকে বের হয়ে গিয়েছে, আর উপায় নেই।

    হঠাৎ একটা খসখস শব্দ শুনে ও থমকে দাঁডায়।

    শ্বাস বন্ধ করে অন্ধকারে দাঁড়িয়ে থাকে। অন্ধকারে ও বুঝতে পারে অস্পষ্ট একটা ছায়ামূর্তি এগিয়ে আসছে।

    কাছাকাছি আসতেই বাঘের মত ঝাঁপিয়ে পড়ে ছায়ামূর্তিকে জাপটে ধরতেই নারীকণ্ঠে ভয়চকিত সাড়া এল, কে?

    আক্রমণকারীর বজ্ৰবন্ধনও সঙ্গে সঙ্গে শিথিল হয়ে যায়। বিস্ময়-বিহ্বল কণ্ঠে বলে ওঠে, কে, বাণী!

    হ্যাঁ।

    এত রাত্রে এই জঙ্গলের মধ্যে তুমি কি করছিলে? ঘুমোওনি?

    না, বাবা। ঘুম আসছিল না দেখে বাইরে একটু—

    কতবার না তোমায় নিষেধ করে দিয়েছি বাণী, একা একা এমনি করে অন্ধকার জঙ্গলের মধ্যে বের হবে না!

    দিনরাত ঐ খুপরির মধ্যে কোন মানুষ বন্দী থাকতে পারে নাকি? বাণীর কণ্ঠে সুস্পষ্ট একটা অভিমানের সুর।

    খুব পারবে। যাও ঘরে যাও।

    বাণী কিন্তু নড়ে না। চুপ করে দাঁড়িয়ে থাকে।

    কই গেলে না? যাও!

    বাণী তথাপি নিরুত্তর এবং নিশ্চল।

    বজ্ৰকণ্ঠে এবার ডাক এল, বাণী!

    তারপরই এগিয়ে এসে বাণীর একখানা হাত বজমুষ্টিতে চেপে ধরে ও হিড়হিড় করে টেনে নিয়ে চলে।-অবাধ্য মেয়ে! চল হাত-পা বেঁধে তোমাকে এরপর থেকে আমি ঘরের মধ্যে আটকে রেখে দেব!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকিরীটী অমনিবাস ৩ – নীহাররঞ্জন গুপ্ত
    Next Article কিরীটী অমনিবাস ২ – নীহাররঞ্জন গুপ্ত

    Related Articles

    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৪ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৫ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }