Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কিরীটী অমনিবাস ১২ – নীহাররঞ্জন গুপ্ত

    নীহাররঞ্জন গুপ্ত এক পাতা গল্প478 Mins Read0
    ⤶ ⤷

    ১৩. রতনলাল উঠে দরজাটা খুলে দিল

    রতনলাল উঠে দরজাটা খুলে দিল।

    মিহি শান্তিপুরের সুরু কলোপাড় ধুতি, মুগার পাঞ্জাবি ও পায়ে চকচকে নিউকাট জুতো মাঝারি দোহারা চেহারার একজন মধ্যবয়সী সুপুরুষ কক্ষমধ্যে প্রবেশ করল। হাতে মলাক্কা বেতের সুদৃশ্য একটা ছড়ি।

    এ কি যোগানন্দ যে! হঠাৎ কি মনে করে? রতনলালই। আগন্তুককে প্রশ্ন করে।

    আগন্তুক যোগানন্দ কিন্তু বিনা বাক্যব্যয়ে কক্ষের মধে খালি দ্বিতীয় চেয়ারটা টেনে নিয়ে বসে নির্বিকার কণ্ঠে কেবল বললে, একটা পাত্রে কিছু ঢাল দেখি আগে বাবা, গলাটা একটু ভিজিয়ে নিই।

    রানা ড্রয়ার থেকে আর একটা কাঁচের গ্লাস বের করে বোতল থেকে খানিকটা তরল পদার্থ জলে ঢেলে মিশিয়ে এগিয়ে দিল যোগানন্দের দিকে।

    দীর্ঘ এক চুমুকে কঁচের পাত্রটি নিঃশেষ করে যোগানন্দ বললে, তারপর? তোমার রত্নমঞ্জিল কেনবার ব্যাপারটা কতদূর এগুলো বল?

    ব্যাপারটা যে ক্রমেই একটু একটু করে ঘোরালো হয়ে উঠল। হে যোগানন্দ!

    এর মধ্যে আবার ঘোরালো হয়ে উঠবার কি হল? বায়না পরশু তো হয়ে গিয়েছে?

    তা তো হয়েই গিয়েছে। এই কিছুক্ষণ আগে দত্ত-সাহার ওখান থেকে আসছি। শালা রাঘব একটা নূতন পাঁচ কষবার মতলবে আছে।

    কি রকম! মিটমিট করে তাকায় যোগানন্দ রানার মুখের দিকে।

    হ্যাঁ, বলছে বাড়িটা ছেড়ে দাও, মোটা টাকা খেসারত দেবী—অন্য কে এক পাটি আছে—

    বটে। তা তুমি কি বললে?

    আমিও রতনলাল রানা! বললাম আরো দু-পাঁচ হাজার বেশী ছাড়তে হয় আমিই ছাড়ব। ওসব মতলব ছেড়ে দাও তো যাদু।

    হুঁ, তা কত বেশী দিতে চায়?

    ঠিক জানি না, তবে দশ-বিশ হাজার তো মিলবেই।

    বল কি! তবে ছেড়েই দাও না, মুফৎসে দশ-বিশ হাজার যদি অমনি করে এসেই যায় তবে আর ক্ষতি কি? ঘরের টাকা ঘরে এসে গেল, সঙ্গে আবার ফাউ!

    কি বলছি তুমি যোগেন? তুমিই না লোভ দেখিয়ে আমাকে এ ব্যাপারে নামিয়েছ! এখন বলছি ছেড়ে দিতে!

    হ্যাঁ, তা বলেছিলাম বটে। কিন্তু ভেবে দেখতে গেলে আগাগোড়া সব কিছুই তো একটা অনিশ্চিতের ওপরে নির্ভর করছে। কিছুই একেবারে নাও তো মিলতে পারে। এতগুলো টাকা ঢেলে তখন স্রেফ বোকা বনে যেতে হবে,–কথাটা ভেবে দেখ!

    উহুঁ, হাত একবার বাড়িয়েছি, ওর শেষ না দেখে ফিরছি না। ভাগ্যে যদি কেবল মাটিই ওঠে উঠবে।

    কিন্তু ভেবে দেখ, পঞ্চান্ন হাজার টাকা—

    লোটা কম্বল নিয়ে বাপ আমার এসেছিল এ মলুকে-ফের না হয় রাম সেই শুরু করব। শালা পুরুষের ভাগ্য ভুবতেও যতক্ষণ উঠতেও ততক্ষণ!

    যোগানন্দ রানার সঙ্গে কথা বলছিল। আর মধ্যে মধ্যে কাচের পাত্র পূর্ণ করে গলাধঃকরণ করছিল। বোতলাটা প্রায় সে খালি করে আনে।

    হঠাৎ বোতলের দিকে নজর পড়ায় রানা বলে, এই যোগেন, কত খাচ্ছিস।

    ভয় নেই—যোগানন্দ মাতাল হয় না। মৃদু হেসে যোগানন্দ জবাব দেয়।

    সত্যি যোগানন্দকে তার পরিচিতেরা কখনও যাকে বলে মদ খেয়ে মাতাল হতে দেখেনি। মদ খেয়ে মদ হজম করবার অদ্ভুত শক্তি আছে যোগানন্দের। বন্ধুবান্ধবমহলে কেউই যোগানন্দের আসল ও সত্যিকারের পরিচয়টা জানত না এমন কি তার পদবীটাও জানে না। কেউ জানে না কোথায় সে থাকে—কোন বাড়িতে বা কোন পাড়ায়! সংসারে কে তার আছে বা কিভাবে তার চলে!

    পরিচিতজনদের আড্ডায় সে নিয়মিত হাজিরা দেয়। মদ্যপান করে হৈ হৈ করে অধিক রাত পর্যন্ত। তারপর একসময় দিব্যি আকণ্ঠ মদ্যপান করে (সর্বক্ষেত্রেই প্রায় পরের পয়সায়) এবং এতটুকু না। টলে বের হয়ে যায় শিস দিয়ে সুর ভাঁজতে ভঁজতে। কারোর সাহায্যের প্রয়োজন হয় না।

    বন্ধুবান্ধবরাও যোগানন্দকে খুশিমনে মদ খাওয়ায়, বিশেষ করে ব্যবসায়ীমহল। ব্যবসায়ীমহলেই যোগানন্দের আনাগোনা এবং খাতিরও তার প্রচুর। যোগানন্দকে খাতির করবার প্রধান কারণই ছিল, সকলের খুঁটিনাটি, সমস্ত ব্যবসার বাজারদরটা সর্বদা থাকত যোগানন্দের ঠোটের আগায় এবং বাজারাদরের ওঠানামা সম্পর্কে আগে থাকতেই মতামত দেবার একটা অদ্ভুত দক্ষতা দূরদৃষ্টি ছিল যোগানন্দের। তার কথার উপরে নির্ভর করে বড় একটা কাউকেই ব্যবসায়ীমহলে তেমন ঠিকতে হত না।

    ঐ দালালী করাটা ছিল তার প্রধান জীবিকা। অথচ ব্যবসায়ীমহলে ঐ শ্রেণীর লোকেরা দালাল বলে সাধারণতঃ যে ব্যবহার পায়, যোগানন্দ কারো কাছ হতে সে ধরনের ব্যবহার পায়নি। বরং সে পেয়ে এসেছে সকলের কাছ হতেই একটা বিশিষ্ট সম্মানের ও প্রীতির আসন। এবং সেই কারণেই হয়ত তাকে সকলেই প্রায় সানন্দে মদ খাওয়াত। যোগানন্দের বিশেষ মদ্য প্রীতিটা কারো কাছেই অজ্ঞাত ছিল না।

    যোগানন্দই রতনলালকে ‘রত্নমঞ্জিল’টা কেনবার জন্য উৎসাহিত করে তোলে। রতনলাল মিথ্যা বলেনি। এবং খুব সম্ববত যোগানন্দের উৎসাহ না পেলে শেঠ রতনলাল এতদূর অগ্রসর হতো। কিনা সন্দেহ।

    রানার অফিসঘরের ওয়াল-ক্লকটিয় রাত্রি আটটা ঢং ঢেং করে ঘোষণা করল।

    যোগানন্দ উঠে দাঁড়ায়, তবে চললাম হে শেঠ!

    এর মধ্যেই? বাস না—আর একটা বোতল খুলি! রানা বলে। না।

    একটা কাজ আছে। এক জায়গায় যেতে হবে। যোগানন্দ মাথা নেড়ে বলে।

    বল কি হে যোগানন্দ এত শীঘ্ৰ অমৃতে অরুচি! সবে তো শুরু করলে!

    না হে, কাজ আছে। চলি—

    সত্যি-সত্যিই যোগানন্দ ঘর থেকে বের হয়ে গেল। সিঁড়িপথে একটা টিমটিমে কম পাওয়ারের বালব জ্বলছে। স্বল্পালোকে সমস্ত সিঁড়িপথটা একটা আধো আলোছায়া, বিশ্ৰী স্তব্ধতায় যেন থমথম করছে।

    যোগানন্দ বাইরের রাস্তায় নেমে একবার সতর্ক দৃষ্টিতে রাস্তার এ-মাথা থেকে ও-মাথা পর্যন্ত যতদূর দৃষ্টি চলে দেখে নিল। এ রাস্তটা ঐ সময় সাধারণতঃ একটু নির্জনই হয়ে পড়ে। ফুটপাত ধরেই যোগানন্দ এগিয়ে চলল। শ্লথমন্থর পদবিক্ষেপে। রানার কাছে রত্নমঞ্জিল সম্পর্কে প্রাপ্ত সংবাদটা সত্যিই যোগানন্দকে যেন একটু চিন্তিত করে তুলেছে।

    যে টোপ সে ফেলেছিল মাছ সে টোপ গিললেও বঁড়শীটা ঠিক মাছের গলায় গেঁথেছে কিনা বোঝা যাচ্ছে না। টেনে তুলতে গেলে যদি ফসকে যায়। আশপাশে আবার এদিকে অন্য মাছ ঘাই দিচ্ছে, খবর পেয়েছে সে।

    অনিলেরও বহুদিন দেখাসাক্ষাৎ নেই। গত এক মাস ধরে হঠাৎ কোথায় যে সে ড়ুব? দিল, একেবারে কোন পাত্তাই নেই।

    ঘটনাটা যে কোন দিকে গড়াচ্ছে ঠিক যেন বোঝা যাচ্ছে না।

    হাঁটতে হাঁটতে যোগানন্দ বৌবাজারে এল। শিয়ালদার দিকে বৌবাজার স্ট্রট ধরে কিছুটা পথ এগিয়ে ডান দিককার একটা অপরিসর গলির মধ্যে একসময় ঢুকে পড়ল। গলিটা এত সরু যে দুজন লোকের স্বচ্ছন্দে রাত্রির অন্ধকারে পাশাপাশি হাঁটাই কষ্টকর। গলিটা ব্লাইন্ড। একটা মাত্র করপোরেশনের গ্যাসবাতি সমস্ত গলিপথটার জন্য। তাই আলোর চাইতে মনে হয়। অন্ধকার যেন বেশী। স্যাঁতসেঁতে নোংরা। হাওয়াটা বন্ধ হওয়ায় একটু ভাপসা ভাব। যোগানন্দ গলিটার মধ্যে প্রবেশ করে দ্রুতপদে এগিয়ে গিয়ে বাঁ-হাতি একটা তিনতলা পুরাতন বাড়ির বন্ধ কবাটের কড়াটা ধরে বার-দুই নাড়া দিতেই ভিতর থেকে নারীকণ্ঠে সাড়া এল, কে?

    যোগানন্দর ডাকে কোনরূপ সাড়া না দিয়ে আবারও দরজার কড়াটা ধরে বার-দুই নাড়া দিল এবং এবারে সঙ্গে-সঙ্গেই দরজাটা খুলে গেল।

    বয়স বোধ করি ত্রিশ-পয়ত্রিশ হবে, একটি মহিলা দরজা খুলে দিতে এসেছিলেন। পরিধানে সাধারণ কালোপাড় একটি মিলের শাড়ি, হাতে একগাছি করে শাঁখা। রোগাটে একহারা দেহের গড়ন। সিঁথিতে সিন্দুর ও কপালে একটি গোলাকার সিন্দুরের টিপা।

    ভদ্রমহিলার চেহারা এমনিতে কুশ্ৰী নয়, কিন্তু দারিদ্র্য যেন সমস্ত সৌন্দর্য ও শ্ৰীকে লেহন করে নিয়েছে। শুধু দারিদ্রই নয়, সেই সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে চোখে মুখে একটা ক্লান্তি! মহিলার হাতে একটি হ্যারিকেন বাতি ছিল। তিনি আগে আগে চললেন। যোগানন্দ তাকে অনুসরণ করে।

    মহাবীর কোথায়? তাকে দেখছি না! যোগানন্দ প্রশ্ন করে।

    বাজারে গিয়েছে। মহিলা জবাব দিলেন।

    আর নারাণী?

    নারাণী তো আজ চারদিন হল কাউকে না বলে চলে গিয়েছে কোথায়—

    আমারই অন্যায় হয়েছে দিদি। কাজের ঝ ঞাটে কদিন এদিকে আসতে পারি নি। এক এক ঐ বাড়িতে মহাবীরকে নিয়ে নিশ্চয়ই আপনার খুব কষ্ট হয়েছে!

    না ভাই, কষ্ট আর কি–

    ভয় করেনি?

    ভয়! মহিলা মৃদু হাসলেন, তারপর মৃদুকণ্ঠে বললেন, না, ভয় কি! সারাদিন ধরে টিনের ফ্যাক্টরীতে কাজ চলে—ঠং ঠেং শব্দ। বরং সন্ধ্যার পর ফ্যাক্টরী বন্ধ হলে একটু আরামই পাওয়া যায়। তাছাড়া মহাবীর তো আছেই।

    ইতিমধ্যে কথা বলতে বলতে দুজনে একটা ঘরের মধ্যে এসে ঢুকলেন। বহু পুরাতন আমলের বাড়ির নিচের তলার ঘর। ছোট ছোট জানালা। অন্ধকার চাপা তাই আলো-বাতাসের অভাবে কেমন যেন! ঘরের মধ্যে আসবাবপত্রের বাহুল্যও তেমন নেই। একাধারে একটি চৌকির ওপরে সাধারণ একটি শয্যা বিছানো। আর এক কোণে একটি ছোট আকারের স্টীলের ট্যাঙ্ক।

    একটি মাদুর পেতে দিয়ে মহিলা বললেন, বাস।

    পরিধানে সুটি থাকায় কোনমতে কষ্টেসৃষ্টি পা গুটিয়েই যোগানন্দ মদুরের ওপরে বসে পড়ল।

    এই দারিদ্র্যের মধ্যে তুমি আস—আমারই লজ্জা করে যোগেন!

    ওকথা ভাবেন কেন দিদি? ভাই আসবে দিদির বাড়িতে, সেখানে দারিদ্র্য যদি কিছু থাকেই তাতে লজ্জার আবার কি! ওরকম ভাবলে কিন্তু আমার আর আসাই হবে না। কিন্তু মহাবীরটারও তো আচ্ছা আক্কেল! কতক্ষণ গিয়েছে?–

    তা আধা ঘণ্টা তো হবেই—

    এক আপনি বাড়িতে আছেন, সে খেয়ালও নেই নাকি?

    না, ওর কোন দোষ নেই। ওর নিজের কি কাজ আছে, তাই বলে দিয়েছি। একেবারে কাজ সেরে আসতে।

    মহাবীরকে বলেননি কেন দিদি একটা ঝি খুঁজে আনতে?

    কি হবে! একা মানুষ কাজকর্মও বিশেষ কিছু নেই। আবার একটা ঝি দিয়ে কি হবে?

    ঠিক সেজন্য নয় দিদি। মহাবীর পুরুষমানুষ, আর এক আপনি এখানে স্ত্রীলোক-অন্য একজন স্ত্রীলোকের থাকা খুবই প্রয়োজন।

    চিরকাল তো এইভাবেই কাটিয়েছি বাণী আর আমি। তোমার দাদা কালেভদ্রে কখনও ক্কচিৎ। আসতেন—

    দাদার আমলে যা হয়েছে হয়েছে—

    কিন্তু থাক সেকথা। তাদের কোন সন্ধান পেলে?

    না, এখনো কোন সন্ধানই পাইনি। তবে আপনি ভাববেন না, তারা ফিরে আসবেই। তারপর একটু থেমে বলে, চলুন না দিদি, আপনি আমার ওখানে গিয়ে থাকবেন।

    না ভাই, তা হয় না।

    কেন হয় না? একা একা এখানে পড়ে থাকেন—মহাবীর তো এখানে রইলই, তারা ফিরে এলে মহাবীরই তো আমাদের সংবাদ দিতে পারে। আপনি আমার ওখানে থাকলে আমিও নিশ্চিত থাকতে পারি।

    তুমি আমার জন্যে চিন্তা করো না ভাই।

    বাইরের দরজার কড়া নড়ে উঠল।—মহাবীর ফিরে এল বোধ হয়! সবিতা বললেন।

    আমি যচ্ছি, দরজা খুলে দিয়ে আসছি। যোগানন্দ ওঠবার চেষ্টা করে। কিন্তু মহিলা বাধা দেন, না না, অন্ধকারে তুমি পথ ঠিক করতে পারবে না। তুমি বসো, আমি দরজা খুলে দিয়ে আসছি। সবিতা অন্ধকারেই দ্রুতপদে অদৃশ্য হয়ে গেলেন।

    একটু পরেই মহাবীরের জুতোর শব্দ দরজার বাইরে শোনা গেল।

    তোমার বাবু এসেছেন মহাবীর! শোনা গেল মহিলার কণ্ঠস্বর।

    মহাবীরের বয়স হয়েছে। পঞ্চাশের উর্ধ্বে। কিন্তু দেহের গঠন এখনও অটুট আছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকিরীটী অমনিবাস ৩ – নীহাররঞ্জন গুপ্ত
    Next Article কিরীটী অমনিবাস ২ – নীহাররঞ্জন গুপ্ত

    Related Articles

    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৪ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৫ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }