Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কিরীটী অমনিবাস ১৩ – নীহাররঞ্জন গুপ্ত

    নীহাররঞ্জন গুপ্ত এক পাতা গল্প337 Mins Read0
    ⤶ ⤷

    ১১. পরের দিন বেলা নটা নাগাদ

    পরের দিন বেলা নটা নাগাদ কিরীটী লালবাজারে ডি.সি. ডি.ভি, মিঃ চট্টরাজের অফিস ঘরে প্রবেশ করে দেখে একজন মধ্যবয়সী সুদর্শন ভদ্রলোক, পরনে দামী সুট, চট্টরাজের মুখোমুখি বসে।

    চট্টরাজ কিরীটীকে চোখের ইঙ্গিতে চেয়ারে বসতে বললেন।

    –ডাঃ রায়, আপনার ঐ হিন্দুস্থান রোডের বাড়িতে যাতায়াত ছিল সে কথা আমরা গতকালই জানতে পারি—ডি.সি. ডি.ডি. বলতে থাকেন।

    –যাতায়াত ছিল বলতে আপনি কি বোঝাচ্ছেন?

    –মানে প্রায়ই আপনি ওখানে যেতেন।

    —হ্যাঁ  যেতাম, মালঞ্চ দেবী আমার পেসেন্ট ছিলেন।

    –I see, তা তার রোগটা কি ছিল ডাঃ রায়?

    —নানা ধরনের অসুখ ছিল। তবে প্রায়ই মাইগ্রেন আর পেটের কলিকে ভুগতেন। হঠাৎ ঐ সময় কিরীটী প্রশ্ন করল, excuse me ডাঃ রায়, একটা কথা, আপনি কি জানতেন ঐ মহিলাটি গাঁজা জাতীয় কোন নিষিদ্ধ নেশা করতেন?

    -না, আমি জানি না।

    –মালঞ্চ দেবী কখনো বলেন নি?

    —না।–

    -আপনি সাধারণত রাত্রের দিকেই সেখানে যেতেন শুনেছি–

    –বাজে কথা। যখনই দরকার পড়ত তখনই যেতাম, আমরা ডাক্তার, কল এলে যেতেই হয়।

    —ডাক্তার হিসাবেই তো যেতেন! তবে আপনাকে দরকারটা বেশীর ভাগ রাত্রের দিকেই হত–তাই নয় কি?

    —বললাম তো, যখন দরকার হত তখুনি যেতাম।

    —তা মিঃ সুরজিৎ ঘোষাল ব্যাপারটা জানতেন?

    —জানতেন বৈকি, আর তার কল পেয়েই তো প্রথমে আমি সেখানে যাই—

    –সুরজিৎ ঘোষালের সঙ্গে মালঞ্চর সম্পর্কর কথাটা নিশ্চয় আপনি জানতেন অর্থাৎ মালঞ্চ তার keeping-য়ে ছিল?

    —আমার জানার দরকার হয়নি and that was none of my business.

    —ডাঃ রায়, আপনি দীপ্তেন ভৌমিককে জানেন?

    —হ্যাঁ, পরিচয় আছে। সমীর ডাক্তার বললেন।

    —তিনি হিন্দুস্থান রোডের বাড়িতে যেতেন জানেন নিশ্চয়ই?

    –না, তাকে সেখানে আমি কখনো দেখিনি।

    –ডাঃ রায়, বালিগঞ্জ সারকুলার রোডে একটা নাইট ক্লাব আছে, socalled সোসাইটির অভিজাত নরনারীরা যেখানে রাত্রে মিলিত হয়। ক্লাবটা জানেন আপনি?

    —জানি।

    —আপনিও তো সেখানে প্রায়ই যেতেন। সেখানে আপনার দীপ্তেন ভৌমিকের সঙ্গে দেখা হত না?

    —মনে করতে পারছি না।

    –আর মিঃ সুরজিৎ ঘোষালের সঙ্গে?

    –না, তাকে কখনও সেখানে দেখেছি বলে মনে পড়ছে না।

    —মালঞ্চ দেবী–তাকে নিশ্চয়ই ঐ নাইট ক্লাবে দেখেছেন?

    —হ্যাঁ, দেখেছি। তিনি মাঝে মধ্যে সেখানে যেতেন।

    —ডাঃ রায়, আপনি অভিনেত্রী ডলি দত্তকে চেনেন?

    –না, ও নাম শুনিইনি আমি কখনো।

    ডি.সি. ডি.ডি. প্রশ্ন করলেন, ব্যাঙ্কে আপনার কোন ভল্ট নেই?

    –না মশাই, নেই। আমাদের আয়টাই আপনারা কেবল দেখেন, ব্যয়ের দিকটা কখনো ভেবে দেখেন না। আমার আয় যেমন তেমন খরচও অনেক।

    -আচ্ছা আর একটা কথা, আবার কিরীটীর প্রশ্ন, আপনি তো মালঞ্চ দেবীর ফ্যামিলি ফিজিসিয়ান ছিলেন, তিনি গাঁজা ছাড়া অন্য কোন রকম নেশা করতেন বলে জানেন?

    –হ্যাঁ, করতেন। She was addicted to pethidinc! প্রথমে abdominal colic-এর জন্যে নিতেন, পরে সেটাই অভ্যাসে দাঁড়িয়েছিল।

    –নিজে নিজেই ইজেকশন নিতেন বোধহয়?

    –শেষের দিকে তাই নিতেন জানি।

    —আপনি তাকে ঐ মারাত্মক বিষ শরীরে নিতে নিষেধ করেননি?

    –বহুবার করেছি, কিন্তু পেথিডিনের নেশা বড় মারাত্মক নেশা, একবার ঐ নেশার কবলে পড়লে রেহাই পাওয়া দুষ্কর–

    –আর একটা নেশাও তিনি করতেন, আমরা যতদূর জেনেছি। জানেন কিছু?

    -কিসের নেশা?

    —হ্যাসিস–

    —Good Lord! না, আমি জানতাম না। and I dont think so, প্রশ্নোত্তরের পর ডাভার রায়কে মিঃ চট্টরাজ যাবার অনুমতি দিলেন।

     

    অভিনেত্রী ডলি দত্তকে কিন্তু তার টালার বাড়িতে খোঁজ করে পাওয়া গেল না। তার স্বামী জীবন দত্ত বললেন, ছবির ব্যাপারে সে বোম্বাই গিয়েছে।

    সুশীল চক্রবর্তী ডলি দত্ত সম্পর্কে খোঁজখবর নিয়েছিলেন।

    বয়স ত্রিশের মধ্যে, খানতিনেক ছবিতে কাজ করেছে বেশ কয়েক বছর আগে, এবং কোন ছবিই দাঁড়ায়নি। বর্তমানে তিন-চার বৎসর তার হাতে কোন কাজ নেই। তার স্বামী জীবন দত্ত ব্রোকার, বেশ ভালই রোজগার করে। সচ্ছল অবস্থা। ডলি দত্ত গ্র্যাজুয়েট এবং হাই সোসাইটিতে তার যাতায়াত ও মেলামেশা আছে। নিজের একটা ফিয়াট গাড়ি আছে, সেটা নিয়েই ঘুরে বেড়ায়।

    ডলি দত্ত একদিন নিজেই লালবাজারে এসে হাজির হল। গাড়ি থেকে নেমে গটগট করে সিঁড়ি দিয়ে উঠে একেবারে চট্টরাজের ঘরের সামনে গিয়ে দাঁড়াল। দরজার গোড়ায়

    প্রহরারত সার্জেন্ট ডলি দত্তকে বাধা দিল।—কাকে চাই?

    —মিঃ চট্টরাজের সঙ্গে দেখা করব। বলুন ফিল্ম অ্যাকট্রেস ডলি দত্ত এসেছেন।

    সার্জেন্টের নামটা শোনা ছিল, বললে, অপেক্ষা করুন, আমি খবর দিচ্ছি-বলে সার্জেন্ট ঘরের মধ্যে ঢুকে গেল। পরমুহূর্তেই বেরিয়ে এসে বললে, যান, ভিতরে যান—

    চট্টরাজ তার নিজের অফিস ঘরে বসে একটা রিপোর্ট দেখছিলেন। ডলি দত্ত ভিতরে ঢুকতেই তিনি বললেন, বসুন—

    –শুনলাম থানা থেকে আমার বাড়িতে কেউ আমার খোঁজে গিয়েছিলেন, আমি কলকাতায় ছিলাম না—ডলি দত্ত বললে।

    চট্টরাজ চেয়ে ছিলেন ডলি দত্তর দিকে। বয়েস যা-ই হোক দেখতে সাতাশ-আটাশের বেশী বলে মনে হয় না। স্লিম ফিগার, বগল-কাটা বুক-খোলা ব্লাউজ গায়ে, পরনে একটা। ডিপ ব্লু রঙের দামী জর্জেট শাড়ি। গলায় একটা সোনার সরু চেন, দু কানে দুটো হীরার ফুল। হাতে কিছু নেই, ডান হাতে ছোট একটা দামী সোনার ঘড়ি। মাথার চুল ছোট করে ছাঁটা, শ্যাম্পু করা।

    ডলি দত্ত চেয়ারটা টেনে নিয়ে বসতে বসতে বলল, তা আমাকে হঠাৎ আপনাদের কি প্রয়োজন হয় বলুন তো?

    —আপনি নিশ্চয়ই সংবাদ পেয়েছেন হিন্দুস্থান রোডের মালঞ্চ দেবীকে হত্যা করা হয়েছে?

    —হ্যাঁ, নিউজপেপারে পড়েছি—

    —আমরা শুনেছি তিনি আপনার একজন ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন।

    –বান্ধবী! Not at all, সামান্য পরিচয় ছিল। আমার একজন admirer ছিলেন তিনি। একটা ফাংশনে আলাপ হয়েছিল ওঁর সঙ্গে।

    —আপনি প্রায়ই তার হিন্দুস্থান রোডের বাড়িতে যেতেন?

    —প্রায়ই নয়, বার দুই বোধহয় গিয়েছি।

    বালিগঞ্জ সারকুলার রোডের নাইট ক্লাব দি রিট্রিটে আপনার যাতায়াত আছে—মালঞ্চ দেবীকে আপনি সেখানে দেখেছেন!

    –দেখেছি।

    —ডাঃ সমীর রায়কে চেনেন? এই শহরের নামকরা ফিজিসিয়ান?

    —নাম শুনেছি, পরিচয় নেই।

    —কিন্তু ডাঃ রায় বলেছেন, সেই নাইট ক্লাবেই তার সঙ্গে আপনার পরিচয় হয়। আপনারা উভয়েই উভয়ের পরিচিত এবং আপনি প্রায়ই ডাঃ রায়ের সঙ্গে মালঞ্চ দেবীর হিন্দুস্থান রোডের বাড়িতে যেতেন।

    –ডাক্তার রায় বলেছেন ঐ কথা?

    —হ্যাঁ। নচেৎ আমরা জানব কি করে?

    —All bogus! দু-একদিন সামান্য একটু কথাবার্তা বললেই যদি যথেষ্ট পরিচয় হয়, তাহলে তো যাদের সঙ্গে কখনো দু-চারটে কথা বলেছি, তারা সকলেই আমার যথেষ্ট পরিচিত।

    –আপনি লেক রোডের দীপেন ভৌমিককে চেনেন?

    –সামান্য পরিচয় আছে।

    —তার সঙ্গে, তার গাড়িতে মাঝে মধ্যে আপনি বালিগঞ্জ সারকুলার রোডের নাইট ক্লাবে যেতেন আমরা জানতে পেরেছি–

    —মাঝে মধ্যে নয়, বার দুই হয়তো গিয়েছি–

    –And you stayed there till midnight—কথাটা সত্যি?

    —তা মাঝে মধ্যে একটু বেশী সময় থাকতাম।

    —গতকাল evening flight-এ বম্বে থেকে ফিরেই এয়ারপোর্ট থেকে সোজা ট্যাক্সি করে আপনি তার ফ্ল্যাটে গিয়েছিলেন?

    ডলি দত্তর মুখের দিকে তাকিয়ে মিঃ চট্টরাজের মনে হল হঠাৎ যেন ডলি দত্ত একটু বিব্রত বোধ করছে। ডলি দত্ত কোন জবাব দেয় না। চুপ করে থাকে।

    —কি ভাবছেন মিসেস দত্ত? সংবাদটা তাহলে মিথ্যে নয়?

    –হ্যাঁ, গিয়েছিলাম। মানে—

    –নিশ্চয়ই কোন জরুরী ব্যাপার ছিল—নচেৎ বাড়িতে না গিয়ে এয়ারপোর্ট থেকে সোজা একেবারে তার লেক রোডের ফ্ল্যাটে চলে গেলেন কেন?

    —হ্যাঁ  একটু কাজ ছিল, মানে তার এক বন্ধু বম্বে থেকে একটা প্যাকেট তাকে পৌঁছে দিতে বলেছিলেন। জরুরী। তাই সোজা সেখানেই গিয়েছিলাম।

    –জরুরী প্যাকেট! তা কি ছিল তার মধ্যে জানেন?

    –না, আমি তা জানব কি করে?

    —কিন্তু আমি বোধহয় অনুমান করতে পারি-প্যাকেটটার মধ্যে ছিল নিষিদ্ধ নেশার বস্তু, হ্যাসিস সিগারেট–

    –Oh Christ! কি বলছেন আপনি?

    —মিসেস দত্ত-গম্ভীর গলায় চট্টরাজ বললেন, if I am not wrong, কথাটা আপনি জানতেন।

    —নিশ্চয়ই না, কখনোই না।

    –জানতেন, আপনি জানতেন। আর আপনি বোম্বাই গিয়েছিলেন কোন ফিল্মের contract-এর ব্যাপারে নয়, ঐ প্যাকেটটাই নিয়ে আসতে

    –What do you mean!

    –মিসেস দত্ত, আপনি নিঃসন্দেহে বুদ্ধিমতী, কিন্তু অস্বীকার করে কোন লাভ নেই। আপনি জানতেন হিন্দুস্থান রোডের বাড়িটা একটা ডেন ছিল, আর ঐখানেই ঐ নিষিদ্ধ বস্তু হ্যাসিসের লেনদেন চলত–

    -Believe me officer, আ—আমি ওসব ব্যাপারে কিছুই জানতাম না, জানলে ঐ বাড়ির ত্রিসীমানাতেও যেতাম না।

    —মিসেস দত্ত, কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে?

    –ব্যাঙ্ক অ্যাকাউন্ট?

    –হ্যাঁ, কারণ আমরা খবর পেয়েছি, রোজগার আপনার ভালই, এবং সেটা ঐ ফিল্ম লাইন থেকে নয়—

    —আপনি জানেন না আমার স্বামী একজন ব্রোকার এবং সে যথেষ্ট রোজগার করে। সে প্রতি মাসে আমাকে অনেক টাকা হাতখরচ দেয়। Film-এ অভিনয় করাটা আমার পেশা নয়, নেশা। হ্যাঁ, নেশাই বলতে পারেন। ব্যাঙ্কে আমার সামান্য একটা অ্যাকাউন্ট আছে। ব্যাঙ্কের নাম দিচ্ছি, আপনারা খোঁজ নিয়ে জানতে পারেন

    —ঠিক আছে, আপনি যেতে পারেন। তবে আপনাকে হয়তো ভবিষ্যতে আবার আমাদের প্রয়োজন হবে। আমাদের না জানিয়ে আপনি কলকাতার বাইরে যাবেন না।

    —কিন্তু কেন, আপনারা কি মালঞ্চর হত্যার ব্যাপারে আমাকে সন্দেহ করছেন?

    —সন্দেহ সকলের প্রতিই হওয়া স্বাভাবিক, বিশেষ করে যারা মালঞ্চ দেবীর সঙ্গে। ঘনিষ্ঠ ছিল, যাদের ওখানে যাতায়াত ছিল। আচ্ছা, আপনি আসুন।

    ডলি দত্ত আসার সময় যেভাবে গটগট করে এসেছিলেন, বেরুবার সময় কিন্তু তেমন নয়, গতিটা মনে হল শ্লথ। একটু পরে ডলি দত্তর গাড়িটা লালবাজারের গেট দিয়ে বের হয়ে গেল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকিরীটী অমনিবাস ২ – নীহাররঞ্জন গুপ্ত
    Next Article কিরীটী অমনিবাস ১ – নীহাররঞ্জন গুপ্ত

    Related Articles

    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৪ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৫ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }