Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কিরীটী অমনিবাস ২ – নীহাররঞ্জন গুপ্ত

    নীহাররঞ্জন গুপ্ত এক পাতা গল্প517 Mins Read0
    ⤶ ⤷

    ০৮. সকলে এসে লাইব্রেরী ঘরে

    সকলে এসে লাইব্রেরী ঘরে প্রবেশ করল।

    মধুসূদন ও বৃন্দাবন সরকার দুই ভাই দুটো চেয়ারে পাশাপাশি বসেছিলেন, ওদের পদশব্দে মুখ তুলে তাকালেন দুজনেই একসঙ্গে।

    দেখলেন বিমলবাবু? প্রশ্নটা করলেন মধুসূদনই।

    হ্যাঁ।

    বৃন্দাবনবাবু মধুসূদনবাবু, মিঃ রায়কে তাহলে আপনারা এই ব্যাপারের মীমাংসা করতে–

    সুশান্তর কথাটা শেষ হল না, মধুসূদন সরকার বলে উঠলেন, নিশ্চয়ই। উনি যদি এ ব্যাপারের মীমাংসার ভারটা দয়া করে হাতে নেন, তাহলে আমরা সত্যিই ওঁর কাছে কৃতজ্ঞ থাকব, কি বল বৃন্দাবন?

    নিশ্চয়ই। আমার তো হাত-পা পেটে সেধিয়ে যাবার যোগাড় হয়েছে-পনের দিনের মধ্যে দু-দুটো মৃত্যু! আত্মহত্যাই হোক বা হত্যাই হোক, এর একটা বিহিত করা একান্ত প্রয়োজন বইকি। সমর্থন জানালেন ছোট ভাই বৃন্দাবন সরকার।

    এবারে কথা বললে কিরীটী ওঁদের দুই ভাইকেই লক্ষ্য করে, দেখুন আপনাদের ঐ ভৃত্য দশরথের মৃত্যুর ব্যাপারটা যে সুইসাইড নয় সে বিষয়ে আমি হলফ করে বলতে পারি, আর ঐভাবে দশরথের হত্যার ব্যাপারটা থেকে আমার মনে হচ্ছে, আপনাদের কাকামশাইয়ের মৃত্যুর ব্যাপারটাও সুইসাইড নয়—হোমিসাইডই-হত্যা!

    মিঃ রায়,-বৃন্দাবন সরকার যেন কি বলবার চেষ্টা করেন কিন্তু তাকে থামিয়ে দিয়ে আবার কিরীটী বলে, হ্যাঁ  মিঃ সরকার, আপনার কাকামশাইকেও-া, সামবডি ডেলিবারেটলি কিড় হিম, নো ডাউট অফ ইট–

    বৃন্দাবনবাবু এবারেও কিছু বুঝি বলবার জন্য উদ্যত হয়েছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গেই প্রায় কিরীটীকে সমর্থন জানালেন এবারে মধুসূদন সরকার এবং বললেন, কেমন বৃন্দাবন, আমি সেদিন সব ব্যাপারটা শোনার পরই তোমাকে বলিনি! কোন্ দুঃখে আর কেনই বা আফটার অল কাকা অমনি করে বিষ খেয়ে আত্মহত্যা করতে যাবে! নিশ্চয়ই কেউ না কেউ তাকে হত্যা করেছে।

    কিন্তু দাদা, এ যে কেবল অসম্ভবই নয়-অবিশ্বাস্যও! বৃন্দাবন সরকার বললেন।

    সে তুমি যাই বল বৃন্দাবন, ইট ইজ দি ফ্যাক্ট!

    বুঝলাম কিন্তু তাই যদি হয় তো কে তাকে হত্যা করবে আর কেনই বা তাকে আফটার অল হত্যা করতে যাবে বলতে পার দাদা? বৃন্দাবন সরকার আবার তাঁর জ্যেষ্ঠকে প্রশ্ন করেন।

    তা কি করে বলব? তবে সহজ বিচার-বুদ্ধিতে এক্ষেত্রে যা মনে হচ্ছে তাই বলছি।

    বেশ, তাহলে বলতে হয় বাইরে থেকেই কেউ না কেউ এসে সেরাত্রে তার ঘরে ঢুকে তাকে অমন করে হত্যা করে গিয়েছে!

    আমার মনে হয় তা নয় বৃন্দাবনবাবু। প্রতিবাদ জানায় এবারে কিরীটী।

    তা নয়?

    না। সেরাত্রে যারা এ বাড়িতে ছিল তাদেরই মধ্যে নিশ্চয়ই, আমার বিশ্বাস, কেউ না কেউ তাকে হত্যা করেছিল। শুধু তাই নয়, হত্যাকারী বুদ্ধিমান বিচক্ষণ ও বেশ কিছু জ্ঞানগম্যিও তার ছিল। কিরীটী আবার বলে।

    এ আপনি কি অসম্ভব কথা বলছেন মিঃ রায়। আবার প্রতিবাদ জানান বৃন্দাবন সরকার, সেরাত্রে এ বাড়িতে তো থাকার মধ্যে ছিলাম আমি, শকুন্তলা দেবী আর ছিল দশরথ, গোকুল, ঝি পেয়ারী, ঠাকুর হরিদাস, দারোয়ান রামভজন। এদের কি স্বার্থ থাকতে পারে কাকাকে হত্যা করার বলতে পারেন?

    স্বার্থের কথা যদি বলেন বৃন্দাবনবাবু, কিরীটী বলে, তো অত জোরগলায় একেবারে ডেফিনিটলি কিছুই হলফ করে বলা যায় না। কারণ কিসে যে কার স্বার্থ থাকতে পারে আর কিসে যে কার স্বার্থ থাকতে পারে না, তা কি সর্বদা সকলের পক্ষে জানা সম্ভব। তাছাড়া বৃন্দাবনবাবু, একটু আগে যে লিস্ট বললেন, তার মধ্যে একজন কিন্তু বাদ গিয়েছে।

    বাদ গিয়েছে? বৃন্দাবন শুধান।

    হ্যাঁ, কেতু না রাহু কে একজন আপনার কাকার নতুন বেয়ারা নিযুক্ত হয়েছিল তার মৃত্যুর মাত্র দিন পনের আগে এবং যাকে ঘটনার দিন সকাল থেকেই আর ট্রেস করা আজ পর্যন্ত যায়নি—তাই না বিমলবাবু?

    হ্যাঁ। বিমল সমর্থন জানায়।

    কেতু-রাহু, কি ব্যাপার বৃন্দাবন? প্রশ্নটা এবারে করলেন মধুসূদনই তার ভাইকে।

    হ্যাঁ শুনেছি বটে, কেতু নামে একটা নতুন লোককে কিছুদিন আগে রাখা হয়েছিল, কিন্তু লোকটাকে বিশেষ তেমন আমিও দেখিনি দাদা।

    আই সি! তা লোকটা বুঝি উধাও?

    হ্যাঁ। তবে তার যথাসম্ভব ডেসক্রিপশন দিয়ে প্রায় সর্বত্রই পুলিস স্টেশনে স্টেশনে ইনফরমেশন পাঠিয়ে দিয়েছি ঐদিনই। বাছাধন যাবেন কোথায়! বললে বিমল কতকটা যেন আত্মপ্রত্যয়ের কণ্ঠে ঐসময়।

    তা এতগুলো লোক তো বাড়িতে রয়েছে, আবার একজন নতুন লোকই বা আমদানি করবার কি প্রয়োজন হয়েছিল, বিশেষ করে অজ্ঞাতকুলশীল? কথাটা বললেন মধুসূদন সরকার।

    দশরথ বুড়ো হয়ে গিয়েছে, কাকার দেখাশুনা তেমন আর করে উঠতে পারছিল না, তাই নাকি লোকটাকে কাজে বহাল করা হয়েছিল। শকুন্তলা দেবী কথাটা আমাকে বলেছিলেন। মধুসূদন সরকারের প্রশ্নের জবাব দিলেন বৃন্দাবনবাবু।

    কাকা এত বড় কাঁচা কাজটা কি করে যে করলেন বুঝলাম না! অজ্ঞাতকুলশীল একটা লোককে হুট করে কি করে যে তিনি এ বাড়ির কাজে বহাল করলেন, বিশেষ করে তার মত একজন সতর্ক ও বিচক্ষণ প্রকৃতির লোক, এখনও বুঝে উঠতে পারছি না। মধুসূদন আবার মৃদুকণ্ঠে কথাটা বললেন।

    কিন্তু সে যাই হোক মধুসূদনবাবু, লোকটা দুর্ঘটনার সময় এ বাড়িতে উপস্থিত ছিল যখন, তখন সন্দেহের তালিকায় সেই কেতুকেও আমাদের ধরতে হবে। বললে কিরীটী।

    ধরাধরি আর কি মিঃ রায়, এ তো অত্যন্ত সহজ ব্যাপার! আপনার কথা যদি সত্যি বলে ধরে নেওয়া যায়, তাহলে সবচাইতে বেশী সন্দেহ তো ঐ লোকটার উপরেই পড়ে! বললেন মধুসূদন।

    তারপরই একটু থেমে আবার মৃদুকণ্ঠে বললেন, কিন্তু বর্তমানে তো সে হাতের কাছে আমাদের নেই–

    মধুসূদনের কথার মাঝখানে বাধা দিয়ে কিরীটী বললে, না থাকলেও আমাদের তদন্তের ব্যাপারে অগ্রসর হতে বিশেষ কোন অসুবিধা হবে না মিঃ সরকার। কারণ আপাতত যাঁরা আমাদের চোখের সামনেই আছেন বা আছে, তাদের সম্পর্কেই তো আমরা এখনো সম্পূর্ণ ওয়াকিবহাল হতে পারিনি। কিন্তু তারও পূর্বে আমি একটা বিষয়, মধুসূদনবাবু ও বৃন্দাবনবাবু, আপনাদের কাছে জানতে চাই–

    বলুন! দুজনেই তাকালেন কিরীটীর মুখের দিকে।

    সারদাবাবু-আপনাদের কাকা কোনরকম উইল কিছু করে গিয়েছেন কিনা জানেন?

    উইল!

    হ্যাঁ, মধুসুদনবাবু। কারণ শুনেছি আপনাদের সরকার জুয়েলারী বিরাট একটা লাভজনক প্রতিষ্ঠান। এত বড় সম্পত্তির একটা কিছু বিলি-ব্যবস্থা ভবিষ্যতের জন্যে ভেবে নিশ্চয় তিনি করে রেখেছিলেন, স্বাভাবিক বলেই মনে হয় না কি! কিরীটী বললে ওঁদের দিকে তাকিয়ে।

    তা তো নিশ্চয়ই। তবে আমি তো এখানে দীর্ঘদিন ছিলাম না, কাকার সঙ্গে কোন চিঠিপত্রের যোগাযোগও ছিল না-বৃন্দাবনই কাকার কাছে ছিল। সেরকম কিছু থাকলে ও-ই হয়ত ভাল বলতে পারবে। বললেন মধুসূদন সরকার ভাইয়ের দিকে চেয়ে।

    আমিও সঠিক কিছু বলতে পারব না বর্তমানে মিঃ রায়, এসব ব্যাপার জানেন সব কিছুই হয়তো আমাদের সলিসিটার বোস ও চৌধুরী ফার্মের মিঃ শচীবিলাস বোস। তিনিই আমাদের লিগ্যাল অ্যাডভাইসার ছিলেন। কিন্তু কাকার মৃত্যুর পর থেকে আর তো ইতিমধ্যে আমি কলকাতাতেই যাইনি—তাঁর সঙ্গে এর মধ্যে দেখাসাক্ষাৎও হয়নি।

    আপনার কাকার মুখেও কখনও কি ঐ সম্পর্কে কিছু শোনেননি বৃন্দাবনবাবু?

    না, প্রয়োজন হয়নি। তাছাড়া বিষয়-সম্পত্তির ব্যাপারে কাকা কখনও কিছু আলোচনা পছন্দ করতেন না।

    কিন্তু মানুষের একটা কৌতূহলও তো হয় বৃন্দাবনবাবু!

    তা হয়তো হয়, কিন্তু আমার বেলায় তো তার কোন প্রয়োজন ছিল না। কারণ কাকার তো কোন সন্তানাদি ছিল না—যা কিছু সব তো আমরাই পাব জানতাম।

    কিন্তু মানুষের মনের কথা তো কিছু বলা যায় না বৃন্দাবনবাবু! কিরীটী আবার বলে।

    তা হয়তো যায় না, তবে কাকার দিক থেকে সেরকম কিছু ঘটবার সম্ভাবনা হলে অন্তত

    আমি জানতে পারতাম বৈকি!

    ইতিমধ্যে একসময় বিমল সেন ঘর থেকে বের হয়ে গিয়েছিল দশরথের মৃতদেহটা ময়না। তদন্তের জন্য পাঠাবার ব্যবস্থা করতে।

    সত্যি কথা বলতে কি, থানা অফিসার বিমল সেন দশরথের মৃত্যুর ব্যাপারে বেশ একটু বিচলিতই হয়ে পড়েছিল।

    ঘটনার পরিস্থিতিতে এখন মনে হচ্ছে তারও যে সারদা সরকার ও দশরথের মৃত্যুর ব্যাপার দুটো সাধারণ আত্মহত্যা নয়—দুটোই হত্যা!

    দুজনকেই হত্যা করা হয়েছে।

    আর ব্যাপারটা রীতিমত জটিলই বলে তার এখন মনে হচ্ছে।

    বিমল সেন যখন পুনরায় ঘরের মধ্যে ফিরে এল, কিরীটী তার মুখের দিকে তাকিয়ে বললে, সমস্ত বাড়িটা একবার ঘুরে দেখলে কেমন হত বিমলবাবু?

    বেশ তো, দেখুন না!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকিরীটী অমনিবাস ১২ – নীহাররঞ্জন গুপ্ত
    Next Article কিরীটী অমনিবাস ১৩ – নীহাররঞ্জন গুপ্ত

    Related Articles

    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৪ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৫ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }