Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কিরীটী অমনিবাস ২ – নীহাররঞ্জন গুপ্ত

    নীহাররঞ্জন গুপ্ত এক পাতা গল্প517 Mins Read0
    ⤶ ⤷

    ২১. আরো দুটো রাত দুটো দিন

    আরো দুটো রাত দুটো দিন তারপর কেটেছে।

    এবং একমাত্র শচীবিলাসবাবু ব্যতীত সকলেই তখনও সরকার ভিলাতেই উপস্থিত।

    শচীবিলাসকে যেতে অনুমতি দিয়েছে বিমল সেন।

    কিন্তু যাঁরা আছেন তখনও সরকার ভিলায় তারা বুঝি সত্যই পাগল হয়ে যাবে। সর্বক্ষণ এক দুর্বিষহ অকথিত মানসিক যন্ত্রণার পীড়ন সকলকেই যেন কেমন বিমূঢ় করে রেখেছে।

    বিজনবাবুর মৃত্যুর কারণ সম্পর্কে কিরীটীর অনুমানটাও মিথ্যা হয়নি। নির্ভুল সত্য বলেই প্রমাণিত হয়েছে। অর্থাৎ বিজনবাবুর ময়নাতদন্তের রিপোর্টেও মৃত্যুর কারণ মারাত্মক বিষ নিকোটিন বলেই প্রমাণিত হয়েছে ইতিমধ্যে।

    সবাই যে যার ঘরে চুপচাপ সর্বক্ষণই প্রায় বসে বা শুয়ে কাটান। যাবতীয় পান ও আহারের ব্যাপারে সদা-সতর্ক পুলিসপ্রহরী নিযুক্ত করেছে কিরীটী বিমল সেনের সাহয্যে। তথাপি যেন আহারে ও পানে ভীতি রয়েছে সকলের।

    কেউ যেন কিছুতেই মোয়াস্তি পাচ্ছে না।

    মৃত্যুভয়ে, মৃত্যু-আশঙ্কায় এমনিই বুঝি মানুষ তার আপন অজ্ঞাতে ভীত, সশঙ্কিত।

    তবু আশ্চর্য, মৃত্যু আসবেই এবং প্রতিনয়ত আসছেই!

    জন্মের মতই মৃত্যু স্বাভাবিক এবং অনিবার্য, তবু মানুষ চিরদিনই জন্মের পর জ্ঞান হওয়া অবধি মৃত্যুভয়েই যে সিটিয়ে রয়েছে।

    কিন্তু সব কিছুরই একটা সীমা আছে।

    মানুষের সহ্যশক্তির একটা সীমারেখা রয়েছে—সেই কথাটি ভেবেই সেদিন রাত্রে খাবারের টেবিলে বসে কিরীটী সকলকে লক্ষ্য করে বললে, কাল সকাল থেকেই আপনারা সবাই মুক্ত।

    সকলেই একসঙ্গে কথাটা শোনামাত্র কিরীটীর মুখের দিকে তাকালেন।

    তাহলে সত্যিই অসহ্য এই প্রতি মুহূর্তের বোবা-যন্ত্রণা থেকে তারা মুক্তি পেল সকলে!

    অভিশপ্ত মত্যু-আতঙ্কে-ভরা এই সরকার ভিলা ছেড়ে তারা যেখানে যার খুশি চলে যেতে পারবেন!

    একে একে সকলে খাবার টেবিল ছেড়ে ডাইনিং হল থেকে বের হয়ে গেলেন। শুধু টেবিলের সামনে বসে রইল কিরীটী আর শকুন্তলা।

    টেবিলের উপর টেবিল-ল্যাম্পটা জ্বলছে।

    সহসা কিরীটী শকুন্তলাকে সম্বোধন করে বললে, আপনিও নিশ্চয় চলে যাচ্ছেন কালই শকুন্তলা দেবী?

    য়্যাঁ! সহসা যেন নিদ্রোখিতের মতই তাকালো শকুন্তলা কিরীটীর মুখের দিকে, এবং মৃদুকণ্ঠে বললে, হ্যাঁ, যাব।

    কথাটা বলে আর দাঁড়াল না শকুন্তলা।

    চেয়ার থেকে আগেই উঠে দাঁড়িয়েছিল, নিঃশব্দে ঘর থেকে এবারে বের হয়ে গেল। কিরীটীও ঘর থেকে বের হয়ে তার নির্দিষ্ট ঘরে এসে প্রবেশ করল।

     

    ঐদিনই দ্বিপ্রহরে সারদাচরণের লাইব্রেরী ঘরের বইগুলো দেখতে দেখতে একটা বাঁধানো ফটোর অ্যালবাম পেয়েছিল কিরীটী। অ্যালবামটা এনে নিজের শয্যার তলায় রেখে দিয়েছিল। সেটা বের করে টেবিলের সামনে আলোয় এসে বসল।

    সারদাচরণের ফ্যামিলি অ্যালবাম।

    একটার পর একটা পাতা উলটে যায় কিরীটী অ্যালবামের।

    নানাবয়েসী মেয়ে-পুরুষের ফটো সেই অ্যালবামে রয়েছে আঁটা।

    ফটোগুলো দেখতে দেখতে সহসা একটা ফ্যামিলি গ্রুপ ফটোর প্রতি নজর পড়ে কিরীটীর।

    মধ্যস্থলে সারদাচরণ, তাকে বেশ চেনা যায়—বাইরের ঘরে ও লাইব্রেরী ঘরে সারদাচরণের যে ফটো আছে তার সঙ্গে হুবহু মিল রয়েছে। তার এক পাশে বৃন্দাবন সরকার ও অন্যপাশে তার দাঁড়িয়ে মধুসূদনই সরকার নিশ্চয়ই।

    ফটোটা অন্ততঃ দশ-বারো বৎসর পূর্বের। কারণ দশ বৎসর তো মধুসূদন গৃহছাড়াই।

    পরিবর্তনও হয়েছে মধুসূদনের চেহারায় ইতিমধ্যে যথেষ্ট।

    এবং দশ বৎসরে চেহারার পরিবর্তন তো হবারই কথা।

    তখন মধুসূদন দাড়ি-গোফ রাখতেন না, এখন চাপদাড়ি ও ভারী গোঁফ মুখে শোভা পাচ্ছে।

    চাপদাড়ি ও গোঁফ।

    কিরীটী বোধ হয় নিজের চিন্তায় তম্ময় হয়ে গিয়েছিল, সহসা একটা দীর্ণ আর্ত চিৎকার ও দুড়ম দুড়ুম পর পর দুটো গুলির শব্দে সচকিত হয়ে ওঠে কিরীটী।

    চকিতে কিরীটী অ্যালবামটা টেবিলের উপরেই ফেলে রেখে দ্রুত ঘর থেকে বের হয়ে আসে।

    গুলির শব্দ ও চিৎকার সকলেই শুনেছিলেন নিশ্চয়ই, কারণ কিরীটী ঘর থেকে বের হয়ে আসার সঙ্গে সঙ্গে অন্যান্য সকলকেই বাইরের বারান্দায় দেখতে পায়।

    কিরীটীর নির্দেশমতই গত কদিন ধরে বারান্দা ও সিঁড়ির সামনে যে আলোটা ছিল সেটা সারারাত ধরেই জ্বালানো থাকত।

    আলোটা অবিশ্যি খুব পর্যাপ্ত নয়। তবে পর্যাপ্ত না হলেও সমস্ত বারান্দা ও সিঁড়ির অর্ধেকটা ভালই দেখা যাচ্ছিল।

    সিঁড়ির কাছাকাছিই বারান্দাটা ডাইনে বেঁকে গিয়েছে পশ্চিম দিকে।

    ডাঃ অধিকারী, মিঃ মল্লিক, শকুন্তলা ও বৃন্দাবন সরকারকে দেখতে পেল কিরীটী।

    কেবল মধুসূদন সরকারকেই দেখতে পেল না তাদের মধ্যে।

    কথা বললেন প্রথমে বৃন্দাবন সরকারই, পর পর দুটো গুলির আওয়াজ আর কার যেন চিৎকারের শব্দ শুনলাম।

    হ্যাঁ, কিন্তু মধুসূদনবাবু কোথায়? তাঁকে দেখছি না? বললে কিরীটী।

    দাদা তো পশ্চিমের ঘরে—বললেন বৃন্দাবন সরকার।

    চলুন তো-বলে সর্বাগ্রে এগিয়ে গেল কিরীটী এবং তাকে অনুসরণ করে অন্যান্য সকলেই যেন কেমন ভীতভাবে অগ্রসর হল।

    মধুসূদন সরকারের ঘরের দরজা খোলাই ছিল। এবং ঘরে আলো জ্বলছিল।

    সর্বাগ্রে সেই ঘরে কিরীটীই পা দিয়ে থমকে দাঁড়াল।

    ঘরের মেঝেতে কে একটা লোক উবুড় হয়ে পড়ে আছে আর তার চারপাশে রক্তের যেন একেবারে ঢেউ খেলে যাচ্ছে এবং দক্ষিণ বাহুমূলে গুলিবিদ্ধ হয়ে মেঝের উপর রক্তাক্ত অবস্থায় বসে যন্ত্রণায় কাতরাচ্ছেন মধুসূদন সরকার ক্ষতস্থানটা বাঁ হাতে চেপে।

    এ কি! কি সর্বনাশ! তাড়াতাড়ি কথাটা বলে সর্বাগ্রে ডাঃ অধিকারীই আহত মধুসূদনের দিকে এগিয়ে গেলেন।

    কি হয়েছে? ব্যাপার কি দাদা? বৃন্দাবনও এগিয়ে যান।

    কিরীটী ততক্ষণে এগিয়ে গিয়ে ভূপতিত মৃত রক্তাক্ত দেহটা উটে দিতেই যেন সকলে চমকে উঠল মৃতের দিকে তাকিয়ে এবারে।

    গুলিবিদ্ধ মৃত ব্যক্তি আর কেউ নয়-ভৃত্য গোকুল।

    এ কি! এ যে দেখছি গোকুল! বললেন মিঃ মল্লিক।

    হ্যাঁ-ওই বেটাই। যন্ত্রণা-ক্লান্ত কণ্ঠে বললেন মধুসূদন সরকার, ঘরের দরজা আমার ভেজানোই ছিল। বিছানায় শুয়ে শুয়ে একটা বই পড়তে পড়তে বোধ হয় একটু তন্দ্রামত এসেছিল, হঠাৎ খুট করে একটা শব্দ হতেই চেয়ে দেখি আমার জলের গ্লাসে শিশি থেকে কি একটা ঢালছে ঐ গোকুল। তাই দেখেই সঙ্গে সঙ্গে আমি বালিশের তলা থেকে রিভলবারটা নিয়ে ওকে গুলি করতে যাব হঠাৎও আমার উপর ঝাপিয়ে পড়ল। ধস্তাধস্তি করতে করতে একটা ফায়ার আমার হাতে লাগে, আর একটায় বোধ হয় ওই বেটা ফিনিশ হয়েছে

    ঘরের মেঝেতেই একটা বেঁটে মত কালো শিশিও পাওয়া গেল মৃত গোকুলের পাশেই।

    কি সর্বনাশ! ডাঃ অধিকারী বললেন, শেষ পর্যন্ত ঐ বেটাই—

    পকেট থেকে একটা রুমাল বের করে শিশিটা আলগোছে মেঝে থেকে তুলে নিয়ে বৃন্দাবন সরকারের দিকে চেয়ে কিরীটী বললে, থানায় বিমলবাবুকে এখনি একটা খবর দিন বৃন্দাবনবাবু!

    থানায়?

    হ্যাঁ, যান—গোকুলের ব্যাপারটা বিমলবাবুকে এখুনি জানানো কর্তব্য।

    বেশ।

    বৃন্দাবন সরকার তখুনি ঘর থেকে বের হয়ে গেলেন।

    এবার কিরীটী ডাঃ অধিকারীর দিকে তাকিয়ে বললে, ওঁর হাতের উৎটা পরীক্ষা করে দেখলেন ডাঃ অধিকারী?

    নাঃ, এই দেখছি-বলে ডাঃ অধিকারী মধুসূদন সরকারের হাতের উৎটা পরীক্ষা করে বললেন, না সামান্যই, সুপারফিসিয়াল একটা স্কিন ডিপ উণ্ডের উপর দিয়ে গিয়েছে বলেই মনে হচ্ছে।

    তা হোক, ড্রেস করে দিন। কিরীটী বললে শান্তকণ্ঠে।

    ঘণ্টা দেড়েকের মধ্যেই থানা থেকে বিমল সেন এসে গেল। সে আবার মধুসূদন সরকারের জবানবন্দি নিল। জবানবন্দি নিতে নিতেই একসময় বললে বিমল, যাক, শেষ পর্যন্ত যে বেটা ঘায়েল হয়েছে এই রক্ষে! নইলে আরও যে এমন কতগুলো খুন করত কে জানে! উঃ সাংঘাতিক!

     

    সকলে লাইব্রেরী ঘরের মধ্যেই জমায়েত হয়েছিলেন আজও।

    ডাঃ অধিকারী বললেন, যা বলেছেন মিঃ সেন। মধু আজ খুব বেঁচে গিয়েছে।

    লাকিই বলতে হবে। মিঃ মল্লিক বললেন।

    যাহোক সে-রাত্রিও অতিবাহিত হল একসময়।

    এবং পরের দিন সকাল দশটার ট্রেনেই মিঃ মল্লিক ও ডাঃ অধিকারী চলে গেলেন কলকাতায়।

    কিরীটীও তাদের সঙ্গে একই ট্রেনে কলকাতায় গেল।

    পরের দিন শকুন্তলাও কলকাতা চলে গেল।

     

    দিন সাতেক বাদে।

    বৈকালের দিকে সরকার ভিলায় যখন কিরীটী, সুশান্ত ও বিমল সেন এসে প্রবেশ করল, মধুসূদন সরকার তখন বাইরের ঘরে বসে একজন বৃদ্ধ বাঙালী ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন।

    ওদের ঘরে প্রবেশ করতে দেখে মধুসূদন সাদরে আহ্বান জানালেন, আসুন, আসুন–বসুন।

    বৃদ্ধ ভদ্রলোক ওদের ঘরে প্রবেশ করতে দেখে বললেন, তাহলে আজ আমি উঠি মিঃ সরকার। তাহলে ঐ কথাই রইল। সামনের সপ্তাহেই রেজেস্ট্রি হবে।

    বেশ।

    ভদ্রলোক বিদায় নিলেন। আপনারা বসুন মিঃ রায়, আমি কাউকে চা দিতে বলে আসি।

    না, না—আপনাকে ব্যস্ত হতে হবে না মিঃ সরকার, বসুন। চা একটু আগেই থানা থেকে খেয়ে আসছি। কিরীটী বললেন।

    আমার এখানেও না হয় এক কাপ করে থোক। বলেই মধুসূদন মৃদু হেসে কথাটা শেষ করলেন, এখানে চা খেতে আপনাদের ভো আর ভয় নেই। চা রহস্যের তো মীমাংসা হয়েই গিয়েছে, কি বলেন মিঃ রায়!

    তা হয়েছে বটে। তবে চা পরে হবেখন। আপনি বসুন।

    কিরীটীর কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই বাইরের বারান্দায় কয়েকজোড়া মিলিত জুতোর শব্দ পাওয়া গেল।

    কারা যেন আসছে বলে মনে হচ্ছে! মিঃ সরকার বললেন।

    বোধ হয় ডাঃ অধিকারী, বৃন্দাবনবাবু ওঁরা সব এলেন। বললে কিরীটী।

    সত্যিই পরমুহূর্তেই ডাঃ অধিকারী, তার পশ্চাতে মিঃ মল্লিক, বৃন্দাবন সরকার ও শকুন্তলা এসে ঘরে প্রবেশ করল।

    কি ব্যাপার ডাঃ অধিকারী, আপনারা–

    মধুসূদনকে কথাটা শেষ করতে দিল না কিরীটী। সে বললে, সকলকেই আজ এখানে আমি ডেকে আনিয়েছি।

    কিন্তু ব্যাপারটা কি?

    আপনি শুনে হয়ত খুশী হবেন মিঃ সরকার, কিরীটী বললে, সারদাবাবু দশরথ, বিজনবাবু ও গোকুলের হত্যারহস্যের মীমাংসা

    মীমাংসা! কথাটা বললেন বৃন্দাবন সরকার।

    হ্যাঁ বৃন্দাবনবাবু, সেই রহস্যের মীমাংসার জন্যই আজ সকলে আমরা এখানে জমায়েত হয়েছি।

    কিরীটীর কথায় ঘরের মধ্যে উপস্থিত সকলেই কেমন যেন একটু বিব্রত ও অস্বােয়াস্তি বোধ করছেন বোঝা গেল।

    কিরীটী কিন্তু একান্ত নির্বিকার।

    একটা অখণ্ড স্তব্ধতা যেন ঘরের মধ্যে থমথম করছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকিরীটী অমনিবাস ১২ – নীহাররঞ্জন গুপ্ত
    Next Article কিরীটী অমনিবাস ১৩ – নীহাররঞ্জন গুপ্ত

    Related Articles

    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৪ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৫ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }