Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কিরীটী অমনিবাস ৩ – নীহাররঞ্জন গুপ্ত

    নীহাররঞ্জন গুপ্ত এক পাতা গল্প610 Mins Read0
    ⤶ ⤷

    ২৩. অশোক রায় বিদায় নিলেন

    অতঃপর অশোক রায় বিদায় নিলেন।

    ঐদিন রাত বারোটার পর কিরীটীর পূর্ব পরিকল্পনামত আমরা ছোট একদল সশস্ত্র পুলিস-বাহিনী নিয়ে ডাঃ ভুজঙ্গ চৌধুরীর আমীর আলী অ্যাভির আবাসস্থলে গিয়ে ঘেরাও করলাম।

    এবং আমি, কিরীটী ও লাহিড়ী তিনজনে মিলে সদর দরজায় উপস্থিত হয়ে, কিরীটীর নির্দেশে আমিই দরজার গায়ে কলিং বেলের বোতামটা টিপলাম।

    বলা বাহুল্য আমরা তো সাধারণ বেশে ছিলামই, লাহিড়ীও ছিলেন সাধারণ বেশে।

    কিছুক্ষণ বাদেই দরজা খুলে দিল ডাঃ ভুজঙ্গ চৌধুরীর খাসভৃত্য রাম।

    কে আপনারা, কি চান?

    কিরীটী জবাব দিল, ডাঃ ভুজঙ্গ চৌধুরীর সঙ্গে দেখা করতে চাই।

    রাত্রে তো তিনি কারও সঙ্গে দেখা করেন না।

    করবেন। তুমি তাঁকে গিয়ে বল কিরীটী রায় এসেছেন, দেখা করতে চান। জরুরী।

    মিথ্যে আপনি বলছেন বাবু। স্বয়ং মহারাজা এলেও রাত্রে তিনি কারও সঙ্গে দেখা করেন না।

    ইতিমধ্যে কিরীটীর পূর্ব নির্দেশমত তার নিযুক্ত লোকটি ডাক্তারের বাড়ির ছদ্মবেশী ভৃত্য রামের পশ্চাতে এসে দাঁড়িয়েছিল এবং আচমকা পিছন দিক থেকে রামকে আক্রমণ করতেই কিরীটীও তাকে সাহায্য করবার জন্য এগিয়ে গেল লাফিয়ে। রাম কোনরূপ শব্দ করবার পূর্বেই তাকে হাত-মুখ বেঁধে বন্দী করা হল। এবং সেই ছদ্মবেশী ভৃত্যই তখন রামের কোমর থেকে চাবির গোছা ছিনিয়ে নিল।

    ঐ চাবির গোছাটা হাতাবার জন্যই এত আয়োজন পরে জেনেছিলাম।

    চাবির সাহায্যে তারপর সিঁড়ির কোলাপসিবল গেট খুলে আমরা নিঃশব্দ পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম।

    দোতলা ও তিনতলার মধ্যে সিঁড়িতে আর একটি কোলাপসিবল গেট ছিল, সেটাও ঐ রিঙের একটি চাবির সাহায্যে খুলে আমরা তিনতলায় পা দিলাম।

    দুটি ঘর পাশাপাশি।

    দুটোরই দ্বার বন্ধ।

    কিরীটী এগিয়ে গিয়ে দ্বিতীয় দ্বারে আঘাত করল পর পর চারটি টুক-টুক শব্দে।

    সঙ্গে সঙ্গে প্রায় দরজাটা খুলে গেল।

    কি রে রাম–কথাটা বলতে গিয়ে শেষ না করেই সহসা ডাঃ ভুজঙ্গ চৌধুরী আমাদের তিনজনকে দরজার সামনে দেখে বিস্ময়ে যেন একেবারে স্তম্ভিত হয়ে গেলেন।

    নমস্কার ডাঃ চৌধুরী। এত রাত্রে নিজের শয়নকক্ষের দোরগোড়ায় আমাকে দেখে নিশ্চয়ই খুব আশ্চর্য হয়ে গিয়েছেন!

    মুহূর্তকাল স্তব্ধ থেকেই ভুজঙ্গ চৌধুরী যেন নিজেকে সামলে নিলেন এবং মৃদু কাষ্ঠ হাসি হেসে বললেন, তা একটু হয়েছি বৈকি।

    ভাবছেন নিশ্চয়ই কি করে এখানে এত রাত্রে প্রবেশ করলাম!

    না। কিন্তু বাইরে কেন, ভিতরে আসুন। কষ্ট করে এসেছেনই যখন।

    ভুজঙ্গ চৌধুরীর পরিধানে তখন ছিল গ্রে রঙের ট্রপিক্যাল সুট। পায়ে রবারসোল দেওয়া জুতো।

    সেই দিকেই তাকিয়ে কিরীচী বললে, এই ফিরছেন, না কোথাও বেরুচ্ছিলেন?

    অনধিকার চর্চা ওটা আপনার মিঃ রায়। কিন্তু কেন এ গরীবের কুটিরে বে-আইনী ভাবে জুলুম করে এই অসময়ে আপনার মত মহাত্মার শুভাগমন, জানতে পারি কি?

    জানাব বলেই তো আসা। শুনবেন বৈকি। তার আগে এই মিঃ লাহিড়ীর সঙ্গে দ্বিতীয়বার আবার পরিচয় করিয়ে দিতে চাই।

    ওঁকে আমি চিনি। পরিচয়ের কোন প্রয়োজন নেই। আপনার বক্তব্যটা তাড়াতাড়ি শেষ করলে বাধিত হব।

    কথা বললেন এবার রজত লাহিড়ীই। বললেন, বৈকালী সঙ্ঘ ও আপনার চেম্বারে বিনা লাইসেন্সে হ্যাহিস্ নামক মাদক দ্রব্যের চোরাকারবার করবার জন্য আপনাকে আমি arrest করতে এসেছি ডাঃ চৌধুরী।

    I see! তা এ মূল্যবান সংবাদটি কোথায় পেলেন? মিঃ কিরীটী রায়ই দিয়েছেন বোধ হয়?

    সে জেনে আপনার কোনো লাভ নেই ডাঃ চৌধুরী। আপনি সরে আসুন, আপনার ঘরটা একবার সার্চ করতে চাই।

    করতে পারেন, কিন্তু consequence-টাও মনে রাখবেন। অযথা একজন ভদ্রলোককে এভাবে বিব্রত করা আপনাদের আইনও নিশ্চয়ই সম্মতি দেয় না!

    সে সম্পর্কে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। লাহিড়ী জবাব দিলেন।

    আবার কিরীটী কথা বললে, তার আগে দয়া করে আপনি আপনার ছোট ভাই ত্রিভঙ্গবাবু ও তাঁর স্ত্রী মৃদুলা দেবীকে যদি একবার এখানে ডাকেন—

    মিঃ রায়, অত্যন্ত বাড়াবাড়ি করছেন না কি! জবাবে বলেন ভুজঙ্গ চৌধুরী।

    চোখরাঙানিতে বিশেষ কোনো ফল হবে না আর ডাক্তার সাহেব। যা বলছি তাই করুন। নচেৎ বাধ্য হয়ে আমাদেরই সে ব্যবস্থা করতে হবে জানবেন। আপনার মত একজন শয়তানী বুদ্ধিতে পরিপক্ক ব্যক্তির বোঝা উচিত যে প্রস্তুত হয়েই এখানে আজ আমরা এসেছি সব রকমে। মিথ্যে আর দেরি করে কোনো লাভ হবে না। যা বললাম করুন। কেন মিথ্যে চাকর-বাকরদের সামনে একটা scene create করবেন!

    অতঃপর মুহূর্তকাল ডাঃ চৌধুরী কি ভাবলেন। তারপর বললেন, কিন্তু তাদের ডাকতে হলেও তো নীচে আমাকে যেতেই হবে।

    নীচে যাবেন কেন? ঘরের মধ্যে কোনো কলিং বেল নেই আপনার?

    কলিং বেল!

    নিশ্চয়ই। দেখুন না একটু দয়া করে মনে করে। উপর-নীচ করাটাও আপনার বিশেষ অভ্যাস নেই বলেই আমি শুনেছি ডাক্তার সাহেব। চলুন, ঘরে ঢুকে ওঁদের আহ্বান করুন।

    সে রকম কোনো ব্যবস্থাই আমার ঘরে নেই।

    তবে দয়া করে সরুন। আমাকেই দেখতে দিন।

    মুহূর্তকাল তীক্ষ্ণ দৃষ্টিতে কিরীটীর দিকে তাকিয়ে থেকে নিঃশব্দে একপাশে সরে দাঁড়ালেন ডাঃ চৌধুরী।

    আপনিও ভেতরে চলুন। আমরা ভেতরে যাব আর আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন, সেটা কি ভাল দেখাবে? চলুন! বলতে বলতে কিরীটী মৃদু হাসল।

    সকলে মিলে আমরা যেন কতকটা ডাঃ ভুজঙ্গ চৌধুরীকে ঘিরেই ঘরের মধ্যে প্রবেশ করলাম।

    একটা ব্যাপার আজ প্রথম থেকেই লক্ষ্য করছিলাম, কিরীটীর চোখ ও কান যেন অতিমাত্রায় সজাগ হয়ে আছে। তার দেহের প্রতিটি রোমকূপ যেন চক্ষু মেলে রয়েছে।

    কিরীটী ঘরের মধ্যে ঢুকে চকিতে সিলিং থেকে শুরু করে দেওয়াল ও মেঝে পর্যন্ত কক্ষের সর্বত্র তার তীক্ষ্ণ অতিমাত্রায় সজাগ দৃষ্টিটা বুলিয়ে নিল বারকয়েক।

    অত্যন্ত সাধারণ ও স্বল্প আসবাবপত্রে কক্ষটি যেন একেবারে ছিমছাম।

    একপাশে একটি সিঙ্গল বেডিং। একটি স্টীলের আলমারি, একটি আরামকেদারা, একটি বিরাট আয়না দেওয়ালে টাঙানো ও বেডিংয়ের কাছে একটি ত্রিপত্রের ওপরে অদ্ভুত একটি বৃদ্ধের কাষ্ঠমূর্তি ও একটি কাঁচের জলভর্তি পাত্র। মূর্তিটি বিরাট উদরবিশিষ্ট এক বৃদ্ধের। উদরের দু পাশে দুটো হাত। দন্তপাটি বিকশিত। পা ভাঁজ করে বসে আছে। মাথায় একটি টুপি।

    কিরীটীর তীক্ষ্ণ দৃষ্টি দেখলাম ঘরের সর্বত্র ঘুরে গিয়ে ত্রিপয়ের উপরে রক্ষিত সেই কাষ্ঠনির্মিত বিচিত্র বৃদ্ধের মূর্তির উপরে স্থির হল।

    কয়েক সেকেণ্ড মৃর্তিটার দিকে কিরীটী তাকিয়ে থেকে ধীরে ধীরে এগিয়ে গেল ত্রিপয়টার সামনে। দাঁড়াল। তারপর নিঃশব্দে হাত রাখল মূর্তিটার গায়ে।

    আমরা সকলে স্তব্ধ নির্বাক হয়ে দাঁড়িয়ে আছি।

    মৃদু কণ্ঠে কিরীটী ঘরের নিস্তব্ধতা ভঙ্গ করল, পিকিউলিয়ার! A nice curio! মূর্তিটা কোথা থেকে সংগ্রহ করেছেন ডাক্তার সাহেব? বলতে বলতে তাকাল কিরীটী ডাঃ ভুজঙ্গ চৌধুরীর মুখের দিকে।

    নির্বাক ডাঃ চৌধুরী।

    শুধু তাঁর চোখের তীক্ষ্ণ ধারালো ছুরির ফলার মত দৃষ্টি নিস্পলক কিরীটীর দৃষ্টির প্রতি নিবদ্ধ।

    ঘরের মধ্যে যেন একটা বিশ্রী অস্বস্তিকর থমথমে ভাব।

    কিরীটী স্থির অপলক দৃষ্টিতে ডাঃ চৌধুরীর দিকে তাকিয়ে আছে বটে, কিন্তু দেখতে পেলাম তার ডান হাতটির আঙুলগুলো নিঃশব্দে মূর্তিটার মাথায় বুলিয়ে চলেছে।

    স্তব্ধতা।

    বরফের মতই জমাট বাঁধানো স্তব্ধতা।

    চারজোড়া চোখের নিষ্পলক দৃষ্টি পরস্পর পরস্পরের প্রতি নিবদ্ধ।

    দুখানা তীক্ষ্ণ তরবারির ফলা যেন পরস্পরকে স্পর্শ করে আছে একে অন্যের মুহূর্তের অসর্তকতায় চরম আঘাত হানবার প্রতীক্ষ্ণয়।

    সহসা একটা মৃদু পদশব্দ যেন মনে হল সিঁড়ি বেয়ে উঠে আসছে। পদশব্দটা ক্রমে ক্রমে এগিয়ে এসে খোলা দরজার গোড়ায় থামল। তারপরই দেখা গেল খোলা দরজার পথে এক অধাবগুষ্ঠিতা নারীমূর্তি।

    আজও মনে আছে আমার, সে যেন একটা আবিভাব! মধ্যরাত্রি যেন মূর্তিমতী হয়ে স্বপ্নের পথ বেয়ে সেদিন আমার দৃষ্টির সামনে এসে দাঁড়িয়েছিল।

    শ্বেতবস্ত্র পরিহিতা এক স্বপ্নচারিণী নারীমূর্তি যেন।

    গাত্রবর্ণ খুব পরিষ্কার না হলেও চোখে মুখে ও দেহে সেই নারীর রূপের যেন অবধি ছিল না।

    মনোমোহিনী সেই নারীমূর্তি খোলা দরজার পথে কমধ্যে প্রবেশ করেই মুহূর্তমধ্যে যেন থমকে দাঁড়াল। এবং মুখে ফুটে উঠল একটা তার চাপা আশঙ্কা।

    আসুন মৃদুলা দেবী!

    ঘরের স্তব্ধতা ভঙ্গ করল কিরীটী মৃদু অথচ স্পষ্ট কণ্ঠস্বর।

    কিন্তু কিরীটীর আহ্বানে কোন সাড়াই যেন জাগল না সেই প্রস্তরীভূত নারীমূর্তির মধ্যে।

    আবার কিরীটী বললে, বসুন!

    তথাপি নির্বাক সেই নারীমূর্তি।

    এবারে কিরীটী আমার মুখের দিকে তাকিয়ে বললে, নীচের গাড়ি থেকে অশোকবাবুকে ডেকে নিয়ে আয় তো সুব্রত!

    আমি ঘর থেকে বের হয়ে গেলাম একটু যেন বিস্মিত হয়েই।

    কিন্তু নীচে গিয়ে দেখি ইতিমধ্যেই কখন একসময় অশোক রায় নিজের গাড়ি নিয়ে এসে তার মধ্যে বসে আছেন চুপটি করে।

    বললাম, কিরীটী আপনাকে ওপরে ডাকছে, চলুন অশোকবাবু!

    ঘরের মধ্যে আমি ও অশোকবাবু প্রবেশ করতেই কিরীটী বললে, আসুন অশোকবাবু। দেখুন তো, ঐ উনিই আপনার সেই মনীষা দেবী কিনা!

    কিরীটীর কথায় অশোকবাবু এবার চোখ তুলে তাকালেন, ঘরের মধ্যেই একপাশে পাথরের মত নিঃশব্দে দণ্ডায়মান মৃদুলা দেবীর মুখের দিকে চেয়ে।

    মৃদুলা দেবীও যেন কেমন বিহ্বল বিমূঢ় হয়ে চেয়ে রইলেন অশোক রায়ের মুখের দিকে। পরস্পর পরস্পরের মুখের দিকে চেয়ে আছেন।

    স্তব্ধ কয়েকটা মুহূর্ত। কেবল ঘরের দেওয়াল-ঘড়িটার একঘেয়ে পেণ্ডুলামের টকটক শব্দ।

    কি, চিনতে পারছেন না অশোকবাবু?

    ধীরে ধীরে নিঃশব্দে এবার মাথা নাড়ালেন অশোক রায়।

    চিনেছেন?

    হ্যাঁ। তারপর একটু থেমে বললেন, হ্যাঁ, উনিই। আমার মনে পড়েছে এখন, উনিই মিত্রার মৃত্যুর দিন বৈকালী সঙ্ঘে—

    হ্যাঁ অশোকবাবু, কথাটা এবার কিরীটীই শেষ করে, ওঁকেই আপনি হলঘরে সেরাত্রে ঢুকতে দেখেছিলেন। আর শুধু তাই নয়, বাগানে সে রাত্রে মিত্রা সেনের dead body-র সামনে থেকে উনিই চক্রান্ত করে ভয় দেখিয়ে আপনাকে সরিয়ে দিয়েছিলেন তাড়াতাড়ি, যাতে করে আপনাকেই সকলেই মিত্রা সেনের হত্যাকারী বলে সহজেই মনে করতে পারেন!

    তবে কি,–অর্ধস্ফুট আর্তকণ্ঠে কথাটা বলতে গিয়েও যেন শেষ করতে পারলেন না অশোক রায়।

    হ্যাঁ, উনিই মিত্রা দেবীর হত্যাকারিণী। মৃদুলা দেবী এবং মীরা চৌধুরী একমেবাদ্বিতীয়ম্‌। কিন্তু উনি দুর্ভাগ্যক্রমে মিত্রা দেবীকে হত্যা করার অপরাধে আজ দণ্ড নিতে বাধ্য হলেও, আসল হত্যার পরিকল্পনাটা ওঁর নয়, হত্যার ব্যাপারে উনি instrument মাত্র ছিলেন। আসল পরিকল্পনাকারী বা হত্যাপরাধে অপরাধী হলেন উনি–আমাদের ডাঃ ভুজঙ্গ চৌধুরী।

    কিরীটীর কথায় ঘরের মধ্যে যেন বজ্রপাত হল।

    কিরীটী ডাঃ ভুজঙ্গ চৌধুরীর মুখের দিকে তাকাল একবার এবং তাঁকেই সম্বোধন করে বললে, কিন্তু এ আপনি কি করলে ডাঃ চৌধুরী! মানুষের সেবার প্রতিজ্ঞা নিয়ে শেষ পর্যন্ত ধ্বংসের নীচে ড়ুবে গেলেন!

    ডাঃ ভুজঙ্গ চৌধুরী নির্বাক।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকিরীটী অমনিবাস ৪ – নীহাররঞ্জন গুপ্ত
    Next Article কিরীটী অমনিবাস ১২ – নীহাররঞ্জন গুপ্ত

    Related Articles

    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৪ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৫ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }