Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কিরীটী অমনিবাস ৩ – নীহাররঞ্জন গুপ্ত

    নীহাররঞ্জন গুপ্ত এক পাতা গল্প610 Mins Read0
    ⤶ ⤷

    ২.০৮ জবানবন্দির জের

    জবানবন্দির জের

    রাস্তায় চলতে চলতে কিরীটী কিছু কিছু বাদ দিয়ে আনুপূর্বিক সমস্ত কথা বিকাশকে বলে গেল। বললে, রায়পুর-হত্যারহস্য যতটুকু জট পাকাবার তা পাকিয়েছে বিকাশবাবু, এবারে সেই জট আমাদের একটি একটি করে খুলতে হবে। রায়পুর রাজপরিবারের পুরাতন ইতিহাস, মনে হচ্ছে সে যেন একখানি উপন্যাস। যার কিছুটা আজ আপনি রাজাবাহাদুরের মুখে শুনলেন, বাকিটা আমি যা খোঁজ করে জেনেছি তা এই— আপনি শুনলেন, শ্ৰীকণ্ঠ মল্লিকরা ছিলেন তিন ভাই, জ্যেষ্ঠ শ্রীকণ্ঠ, মধ্যম সুধাকণ্ঠ ও কণিষ্ঠ বাণীকণ্ঠ। এঁদেরই পিতা ছিলেন রাজা রত্নেশ্বর মল্লিক। রত্নেশ্বরের পিতার আমলে একটা খুনের মামলায় এঁদের সম্পত্তি প্রায় যায় যায় হয়েছিল, সেই সময় যিনি তাঁর প্রাণ দিয়ে সকল অপরাধ নিজের কাঁধে তুলে নিয়ে এঁদের পূর্বপুরুষকে বাঁচিয়েছিলেন, সেই তিনিই হচ্ছেন এঁদের পূর্বতন নায়েবজী শ্রীনিবাস মজুমদারের পিতামহ। রত্নেশ্বরের পিতা অকৃতজ্ঞছিলেন না, তাই হয়ত এর প্রতিদানেনৃসিংহগ্রাম মহালটির অর্ধাংশ মজুমদার বংশকে লেখাপড়া করে দিয়ে যান। পরে অবিশ্যি আবার শোনা যায় রত্নেশ্বর সে অংশটুকু কিনে নেন নামমাত্র মূল্য দিয়ে, বলতে পারেন কতকটা মজুমদার মশাইকে বিক্রি করতে বাধ্য করেছিলেন রত্নেশ্বর এবং অর্থের লোভে পিতার ঋণ তিনি সম্পূর্ণ অস্বীকার করলেন।

    হয়ত মল্লিক বংশের ধ্বংসের মৃত্যুবীজ সেই দিনই সবার অলক্ষ্যে রোপিত হয়েছিল অলঙঘ নির্দেশে এবং ক্রমে একদিন সেই বিষই এদের পুরুষানুক্রমে রক্তের মধ্যে ছড়িয়ে পড়ল। সত্যি কি মিথ্যা জানি না, হারাধন মল্লিক বলেন রত্নেশ্বরই নাকি তাঁর বৃদ্ধ পিতাকে দুধের সঙ্গে বিষপ্রয়োগে হত্যা করেন। কিন্তু দৈত্যকুলে প্রহ্লাদ হয়ে জন্ম নিলেন রত্নেশ্বরের জ্যেষ্ঠ পুত্র শ্রীকণ্ঠ মল্লিক। তিনি দুই পুরুষ আগেকার পাপের প্রায়শ্চিত্ত করতে চাইলেন, কিন্তু তাঁর সে মনস্কামনা পূর্ণ হবার আগেই নিজ বংশের বিষের ক্রিয়ায় জর্জতির হয়ে ছটফট করতে করতে তিনি মৃত্যুকে বরণ করলেন। সংক্রামক ব্যাধির মতই পাপের বিষ তখন এদের বংশকে বিষাক্ত করে ফেলেছে, অনিবার্য ধ্বংসের দিকে তখন এঁরা ছুটে চলেছে নিষ্ঠুর নিয়তির এক অলঙ্ঘ্য নির্দেশে। রায়পুর রাজবংশের এক করুণ অধ্যায়ের সূচনা শুরু হয়ে গিয়েছে।

    আপনার কি মনে হয় কিরীটীবাবু, শ্ৰীকণ্ঠ মল্লিকের হত্যা, সুধীনের পিতার হত্যা, সতীনাথের হত্যা, নিশানাথের হত্যা সব একই সূত্রে গাঁথা? প্রশ্ন করে বিকাশ।

    এখনও সেটা বুঝতে পারেননি বিকাশবাবু? সব একসূত্রে গাঁথা—একই উদ্দেশ্যে একের পর এককে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে রাজপরিবারের লোকেদরে এবং অন্য যারা খুন হয়েছে বাইরের তারাও সেই বিষচক্রের মধ্যে গিয়ে পড়েছে এবং যদি ঐ একের পর এক হত্যার মূল অনুসন্ধান করেন তো দেখতে পাবেন সবেরই মূলে রয়েছে এক মোটিভ বা উদ্দেশ্য, সব একই—অর্থম অনর্থ। কিন্তু যাক সে কথা। আমি শুধু সূত্রগুলো এখান থেকে ওখান থেকে একত্রে এক জায়গায় জড়ো করছি। সময় এলে ঐ সূত্রগুলো আপনার হাতে তুলে দেব। আপনি বোধ হয় জানেন না বিকাশবাবু, একটি অভাগিনী মায়ের কাতর মিনতিই আমাকে এই রায়পুর হত্যা-রহস্যের মধ্যে টেনে নিয়ে এসেছে। অবিশ্যি আইনের দিক থেকে তার ওপরে আগেই যবনিকা পড়েছে।

    আপনি কি সত্যিই মনে করেন, ডাঃ সুধীন চৌধুরীকে খালাস করে আনতে পারা যেতে পারে?

    মনে করি না বিকাশবাবু, সে বিষয়ে আমি স্থিরনিশ্চিত। কিন্তু তাহলেও বলতে দ্বিধা নেই, প্রথমে যখন এ কেসটা কতকটা ঝোঁকের মাথায়ই আমি হাতে নিই, তখন সব দিক ততটা ভাল করে বিবেচনা করে উঠতে পারিনি, আজ কিন্তু যেন মনে হচ্ছে, সুধীনকে মুক্ত করতে পারি তো আর একজনকে তার জায়গাতে যেতে হবেই। হয়তো একটা ভূমিকম্পও উঠবে, ফলে অনেক কিছুই ওলটপালট হয়ে যাবে।

    কথা বলতে বলতে ওরা থানার কাছে এসে পড়েছিল; কিরীটী হাতঘড়ির দিকে তাকিয়ে বললে, রাত্রি প্রায় আড়াইটে। এখানকার কাজ আমার প্রায় শেষ হয়ে এসেছে, কাল-পরশু নাগাদই বোধ হয় আমি চলে যাব। কাল সকালে একবার হারাধন মল্লিকের সঙ্গে দেখা করতে হবে। আপনিও আমার সঙ্গে থাকবেন কিন্তু। তারপর কতকটা যেন আত্মগত ভাবেই বললে নিম্নকণ্ঠে, তারপর বাকি থাকল একজন—

    কার কথা বলছেন?

    বলব পরে। কিন্তু হারাধন লোকটার কথাই ভাবি, অমন নিলোভ সত্যাশ্রয়ী লোক আজকালকার যুগে বড় বিরল মিঃ সান্যাল। হ্যাঁ ভাল কথা, হারাধনের নাতি জগন্নাথের সঙ্গে আপনার আলাপ আছে?

    সুব্রতবাবু ওঁর খুব প্রশংসা করেন। বলেন, অমন ছেলে নাকি হয় না, একেবারে দাদু-অন্ত প্রাণ।

    হ্যাঁ। কিরীটী মৃদুস্বরে জবাব দেয়।

    ঐদিন রাত্রে শুতে যাবার আগে কিরীটী বলে, তারিণী চক্রবর্তী, মহেশ সামন্ত ও সুবোধ মণ্ডলকে কাল বিকেলের দিকে একবার এদিকে ডাকিয়ে আনতে পারেন? তাদের আমি কয়েকটা প্রশ্ন করতে চাই।

    বেশ তো। নিশ্চয় আনাব।

    ***

    পরের দিন গোটা নয়েকের সময় কিরীটী ও বিকাশকে ঘরে প্রবেশ করতে দেখে হারাধন সানন্দে ওদের আহ্বান জানালেন, আসুন আসুন। চা আনতে বলি?

    তা মন্দ কি! হারাধনের ব্যাপার দেখে মনে হল যে, যেন এতক্ষণ উদগ্রীব হয়ে ওদেরই পথপানে চেয়েছিলেন। হারাধন চিৎকার করে ভৃত্যকে চা আনতে আদেশ দিলেন।

    গতরাত্রের সব সংবাদ শুনেছেন বোধ হয় মল্লিক মশাই?কিরীটী মৃদুস্বরে বলে।

    হ্যাঁ। শেষকালে নিশাও গেল। সব যাবে একে একে, এ আমি জানতাম কিরীটীবাবু। নিশা আমার চাইতে বছর আটেকের ছোট। বোলপুরে চাকরি করবার সময় মাঝে মাঝে চিঠিপত্র দিত। কিন্তু ইদানীং এখানে আসবার পর অনেক সময় ভেবেছি, যদি একবার দেখা হয়! তা আর হল না। শেষের দিকে হারাধনের কণ্ঠস্বর অশ্রুভারাক্রান্ত হয়ে যায় যেন।

    মল্লিক মশায়? কিরীটী কিছুক্ষণ পরে হঠাৎ ডাকে।

    অ্যাঁ! কিছু বলছিলেন?

    হ্যাঁ, আপনি কি সত্যি-সত্যিই ভেবেছিলেন নিশানাথও খুন হবেন?

    নিশ্চয়ই। এ-কথা তো আমি হাজার বার বলেছি, সেইদিন থেকে, যখনই শুনেছি এই বৃদ্ধ বয়সে সে রূপালী চক্রের মধ্যে এসে ধরা দিয়েছে। কেউ থাকবে না, বুঝলেন কিরীটীবাবু, কেউ থাকবে না। রাজা রত্নেশ্বরের বংশে কেউ বাতি দিতে থাকবে না। এ বিধাতার অভিশাপ।

    জগন্নাথ চায়ের ট্রেতে করে তিন পেয়ালা গরম চা নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল।

    কিরীটী আড়চোখে তাকিয়ে দেখল, জগন্নাথের মুখখানা যেন বেশ গম্ভীর। কিরীটী হাত বাড়িয়ে ট্রে থেকে চায়ের কাপ একটা তুলে নিতে নিতে মৃদুস্বরে বললে, জগন্নাথবাবু, আপনার দাদুকে নিয়ে আজ বা কাল হোক যে কোনো একসময় সময় করে রাজাবাহাদুর সুবিনয় মল্লিকের সঙ্গে দেখা করে আসবেন। তাঁদের আজকের এতবড় দুঃসময়ে সব ভুলে যাওয়াই ভাল। দূরসম্পকীয় হলেও, আপনারাই এখন তাঁর একমাত্র আত্মীয় অবশিষ্ট রইলেন তো।

    না না, জগন্নাথ প্রবল প্রতিবাদ করে ওঠে, ও বাড়ির সঙ্গে আমাদের কোনো সম্পর্কই আর নেই। রাজা শ্রীকণ্ঠ মল্লিকের মৃত্যুর সঙ্গে সঙ্গেই সব ধুয়ে মুছে গেছে।

    তা কি আর সত্যিই হয়, জগন্নাথবাবু? এ কি জলের দাগ যে এত সহজে মুছে যাবে? এ যে রক্তের সম্পর্ক, কিরীটী বলতে থাকে, জানেন তো, ইংরাজীতে একটা প্রবাদ আছে,—blood is thicker than water! ঝগড়া মিটিয়ে ফেলুন। অতীতে কে একজন ভুল করেছিলেন বলেই যে সেই ভুলের জের টেনে বেড়াতে হবে আজও বংশ-পরম্পরায় তার কি মনে আছে?

    রক্তের দাগ বলেই তো মুছে ফেলবার নয় কিরীটীবাবু! জগন্নাথ জবাব দেয়।

    কিন্তু–

    কিরীটীকে বাধা দিয়ে জগন্নাথ মৃদু অথচ দৃঢ় কণ্ঠে বলে, বড়লোক আত্মীয় সাপের চেয়েও সাংঘাতিক কিরীটীবাবু। আপনি ধারণাও করতে পারবেন না, গরীব আত্মীয়দের ওরা কত হীন চোখে দেখে; দেখা-সাক্ষাৎ করতে গেলেই ওরা ভাবে যে হাত পাততে গেছি আমরা ওদের কাছে! আরও একটা কথা হচ্ছে, ওদের ঐ ধনগরিমার দৃষ্টি দিয়ে ওরা আমাদের মনে করে যেন কৃতার্থ করে দিচ্ছে, কিছুতেই সেটা যেন আমি সহ্য করতে পারি না, গায়ে যেন ছুঁচ বেঁধায়— তাছাড়া যে প্রাসাদে আমাদের সমান অধিকার একদিন ছিল, সেখানে আজ মাথা নীচু করে প্রবেশ করতে পারবো না। না–মরে গেলেও না। … উত্তেজনায় জগন্নাথ যেন হাঁপাতে থাকে।

    কিরীটী আর কিছু বলল না।

    .

    সন্ধ্যার দিকে মহেশ সামন্ত ও সুবোধ মণ্ডল এল থানায়। তারিণী চক্রবর্তী ছিল না, আগের দিন কোনো এক মহালের কাজে গেছে।

    প্রথমেই কিরীটী সুবোধকে ডাকলে, বসুন মণ্ডল মশাই।

    আজ্ঞে স্যার, গরীব দাসানুদাস হই আমরা আপনাদের, আপনাদের সামনে উপবেশন করব, এ কি একটা লেহ্য কথা হল স্যার? কি আজ্ঞা হয় বলুন!

    মণ্ডলের কথার বাঁধুনিতে কিরীটী না হেসে থাকতে পারলে না। বলে, মহাশয় বুঝি বৈষ্ণব? মাছ-মাংসও বুঝি চলে না? কিন্তু গলায় কষ্ঠি কই?

    এ দাসের স্যার, সত্যি কথা বলতে কি, কোনো ধর্মের প্রতি আস্থাও যেমন নেই অনাস্থাও তেমন নেই। বোঝেনই তো স্যার, রাজবাড়ির বাজার-সরকার আমি!

    তা তো দেখতেই পাচ্ছি। তা সংসার-ধর্ম করেছেন, না এখনও বাজার-সরকারী করে সময় করে উঠতে পারেননি?

    আজ্ঞে স্যার, সে দুঃখের কথা আর বলবেন না, তিন-তিনটি সংসার করেছিলাম, কিন্তু একটি কাশীবাসিনী, দ্বিতীয়া পিত্রালয়বাসিনী, কনিষ্ঠা উদ্বন্ধনে প্রাণত্যাগ করেছেন।

    কেন চতুর্থী?

    রামঃ, আর রুচি নেই স্যার।

    আহা, আপনি তো তা হলে দেখতে পাচ্ছি রীতিমত একজন বিচক্ষণ ব্যক্তি!

    হেঁ হেঁ, কি যে বলেন স্যার, আমরা হলাম আপনাদের দাসানুদাস, কীট হতেও কীট।

    তা দেখুন মণ্ডল মশাই, আমি কয়েকটা প্রশ্ন আপনাকে করতে চাই, ঠিক ঠিক যেন জবাব পাই, বিনয়ে বিগলিত হয়ে আবার সব না গোলমাল করে ফেলে অযথা নিজেকে বিপদগ্রস্ত করে ফেলেন! তবে হ্যাঁ, গরীব লোক আপনি সেকথা আমি ভুলবো না।

    তা মনে রাখবেন বইকি স্যার, এ অধীন তো আপনাদের পাঁচজনের দয়াতেই বেঁচে-বর্তে আছে—তা কি আজ্ঞা হচ্ছে?

    আপনাদের ম্যানেজার সতীনাথ লাহিড়ী মশাই যে রাত্রে খুন হন, সেই রাত্রির কথা নিশ্চয়ই আপনার মনে আছে?

    সহসা যেন কিরীটীর কথায় মণ্ডলের মুখখানি কেমন পাংশুবৰ্ণ ভাব ধারণ করে, কিন্তু মুহূর্তে সে নিজেকে সামলে নিয়ে বলে, তা…তা আছে বইকি স্যার!

    আচ্ছা মণ্ডলমশাই, দারোগাবাবুর কাছেসেরাত্রে আপনি আপনার জবানবন্দিতে বলেছিলেন, সতীনাথ লাহিড়ী মরার আগে যে চিৎকার করে উঠেছিলেন, সেই চিৎকার শুনেই আপনি ঘর থেকে বের হয়ে যান। অথচ তারিণী খুড়োর পাশের ঘরে থেকেও আপনি জানতে পারেননি, কখন তারিণী চক্রবর্তী ঘর থেকে বের হয়ে যান? আপনি তখন জেগেই ছিলেন, কেমন তাই না?

    না, বোধ হয় তো আমি ঘুমিয়েই ছিলাম।

    বেশ ভাল করে মনে করে দেখুন, মনে হচ্ছে যেন আমার, বোধ হয় কেন—নিশ্চয়ই আপনি জেগেই ছিলেন, মোটেই ঘুমোননি!

    আজ্ঞে স্যার, তা কি করে হয়? ঘুমিয়ে থাকলেও জেগে থাকা কি করে সম্ভব বলুন?

    সম্ভব এইজন্য যে চিৎকারটা আপনি বেশ পরিষ্কারই শুনতে পেয়েছিলেন। ঘুমিয়ে থাকলে কি কেউ চিৎকার শুনতে পায়? এবং শব্দটা শুনতে পেয়েছিলেন বলেই এটাও জানেন, আপনার তারিণী খুড়ো কখন ঘর থেকে বের হয়ে যান! বুঝলেন মণ্ডল মশাই, একে বলে আইনের লজিক। ঠিক আপনি বুঝতে পারবেন না, কারণ লজিক তো আর আপনি পড়েননি। যাহোক আমাদের লজিকে বলে চিৎকারটা যখন শুনেছেন, এবং জেগে না থাকলে যখন চিৎকারটা শোনা যায় না, তখন আপনি কি করে ঘুমিয়ে থাকতে পারেন? অতএব জেগেই ছিলেন। কেমন,এবার হল তো? বেশ, এবারে বলুন তো, শুধু যে আপনার তারিণী খুড়োকেই ঘর থেকে বেরিয়ে যেতে শুনেছিলেন তা নয়, আরও কাউকে বারান্দা দিয়ে হেঁটে যেতেও শুনেছিলেন যার পায়ের জুতোর তলায় লোহার নাল বসানো ছিল।

    সুবোধ বোকার মত ফ্যালফ্যাল করে কিরীটীর দিকে তাকিয়ে থাকে। কি যে জবাব দেবে কিছুই যেন বুঝে উঠতে পারে না।

    মণ্ডল মশাই, আপনি যে একজন নিরীহ গোবেচারী গোছের লোক তা আমি জানি। কারও সাতেও নেই আপনি, কারও পাঁচেও নেই। অথচ কেমন বিশ্রীভাবে আপনি এই খুনের মামলায় জড়িয়ে যাচ্ছেন তা যদি ঘুণাক্ষরেও বুঝতে পারতেন, তাহলে হয়ত ভুলেও বলতেন না যে আপনি সেরাত্রে বোধ হয় ঘুমিয়ে ছিলেন। তাছাড়া এ-কথা কে না বোঝে, খুনের মামলায় জড়িয়ে যাওয়া কত বড় সাংঘাতিক ব্যাপার! চাই কি যোগসাজস আছে প্রমাণ হয়ে গেলে, সারাটা জীবন কাষ্ঠঘানি ঘুরিয়ে সরিষা হতে বিশুদ্ধ সরিষার তৈলও উৎপাদন করতে হতে পারে। এবং সেও আর চারটিখানি কথা নয়, কি বলুন!

    স্যার, একটা বিড়ি পান করতে পারি? গলাটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে।

    আহা, নিশ্চয়ই নিশ্চয়ই। সে কি কথা? ম্যাচ আছে, না দেব?

    কিরীটী লক্ষ্য করে দেখলে, বিড়ি ধরাচ্ছে বটে সুবোধ কিন্তু কি এক গভীর উত্তেজনায়। হাত দুটো তার ঠকঠক করে কাঁপছে।

    মণ্ডল মশাই, এবারে বোধ হয় আপনি বসতে পারবেন, ঐ চেয়ারটায় বসুন। তারপর আপনার আর কষ্ট করতে হবে না, আমিই বলছি শুনুন। যদি কোথাও ভুল থাকে দয়া। করে শুধরে দেবেন। সেইদিন রাত্রে মানে যেদিন আপনাদের ভূতপূর্ব ম্যানেজার লাহিড়ী মশাই খুন হন, সেদিন এই রাত্রি দশটা কি পৌনে দশটার সময়, প্রথমে আপনি একটা শব্দ শুনতে পান, ঠিক যেন জুতো পায়ে দিয়ে কেউ বারান্দা দিয়ে হেঁটে বাইরের দিকে চলে যাচ্ছে। জুতোর শব্দ ঠিক অনেকটা আপনাদের ছোট্টু সিংয়ের লোহার নাল বসানো নাগরাই জুতোর শব্দের মত। কিন্তু কিছু আপনি মনে করেননি, তার কারণ আপনি ভেবেছিলেন ছোট্টু সিং-ই বাইরে যাচ্ছে। তারপর অনেকক্ষণ আপনি কান পেতে অপেক্ষা করেছেন, কারণ আপনি জানতেন, রাত্রে মানে ঠিক সন্ধ্যার পর হতে ঐ দরজার প্রহরা ছেড়ে ছোষ্ট্র সিংয়ের বাইরে কোথাও যাওয়ার হুকুম নেই এবং যদি সে হুকুম না মেনে দরজা ছেড়ে মুহূর্তের জন্যও কোথাও যায় ও,সেকথা যদি ম্যানেজারবাবু জানতে পারেন, তাহলে তার চাকরি তো যাবেই জমানো মাইনেটাও কাটা যাবে। এখানে হপ্তায় দুবার হাট করে রাজবাড়ির সাতদিনের মত অনেক কিছু জিনিস কিনেকেটে আপনি আনেন, কিন্তু ম্যানেজারবাবু আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করতেন না বলে তিনি ছোট্টু সিংকে আপনার সঙ্গে যেতে আদেশ দেন। কাজে-কাজেই ছোট্টু সিংয়ের ওপরে আপনার সন্তুষ্ট না থাকা খুবই স্বাভাবিক। এবং আপনি সর্বদা চেষ্টা করছিলেন কি করে ছোট্টু সিংকে জব্দ করা যেতে পারে। কি, আমি কিছু মিথ্যে কথা বলছি, বলুন?

    আজ্ঞে,…আ…আপনি…

    সত্যি কথা বলছি, এই তো?… বেশ, শুনে সুখী হলাম। যাক্, আপনি ফিরতি শব্দ শোনার জন্য তাই জেগেই ছিলেন। কারণ জুতোর শব্দ শুনে প্রথম হতেই আপনি সন্দেহ। করেছিলেন যে, ছোষ্ট্র সিংয়েরই পায়ের শব্দ এবং সে কাউকে না জানিয়ে দরজা অরক্ষিত রেখে কোথাও যাচ্ছে। কেমন তাই না?

    আ…আপনি কে?

    সুবোধবাবু! সহসা কিরীটীর এতক্ষণের পরিহাস-তরল কণ্ঠ যেন যাদুমন্ত্রে কঠিন হয়ে ওঠে।

    সুবোধ মণ্ডল ভীষণ রকম চমকে উঠে কিরীটীর মুখের দিকে তাকাল।

    ময়াল সাপের গল্প শুনেছেন কখনও মণ্ডল মশাই? আপনি ময়াল সাপের খপ্পরে পড়েছেন। কিন্তু কোনো ভয় নেই আপনার। আপনাকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু সে কেবল একটি শর্তে… আপনি সব কথা আমার কাছে এই মুহূর্তেই অকপটে আগাগোড়া খুলে বলবেন। তবেই, নচেৎ–

    আজ্ঞে!–মণ্ডলের গলার স্বর কাঁপতে কাঁপতে থেমে যায়।

    বলুন লোকটা যখন আবার ফিরে আসে, আধঘণ্টা পরে, তখন শব্দ শুনেই আপনি বাইরে এসে তাকে দেখতে পান কিনা?

    হ্যাঁ—কিন্তু তাকে আমি চিনতে পারিনি। অন্ধকারে তাকে আমি ভাল করে দেখতে পাইনি।

    সত্যি কথা বলছেন?

    আজ্ঞে মা কালীর দিব্যি।

    তারিণী খুড়ো যখন ঘর হতে বের হয়ে যান চিৎকার শুনে, তাও আপনি জানেন, কেমন না?

    হ্যাঁ।

    আপনি চিৎকার শুনে বের হননি কেন?

    খুড়োকে যেতে দেখে আমি দাঁড়িয়ে গিয়েছিলাম।

    দরজা বন্ধ ছিল না?

    আজ্ঞে না, খোলাই ছিল। খুড়ো দরজা ঠেলতেই দরজা খুলে যেতে দেখেছি।

    মহেশ সামন্ত—সে বুঝি তারিণীর পরেই যায়?

    হ্যাঁ, ঠিক খুড়োর পিছুপিছুই গেছে।

    আচ্ছা, আপনি এবার যেতে পারেন মণ্ডল মশাই। আপনার কোনো ভয় নেই। আমাকে আজ আপনি যা বললেন ঘুণাক্ষরেও কেউ তা জানতে পারবে না। এবং জানতে পারলেও, আপনি যাতে বিপদে না পড়েন সে ব্যবস্থা আমি করব কথা দিচ্ছি।

    আপনি—

    আমি কে, তাই জানতে চান তো? এবং কি করে আমি এসব জানলাম, না?

    আজ্ঞে!

    এইটুকু শুধু জানুন, জানাটাই আমার কাজ। গোপন রহস্য উদঘাটন করি বলেই আমার আর এক পরিচয় রহস্যভেদী!

    সুবোধ মণ্ডল চলে যাবার পর, আরও আধঘণ্টা কিরীটী মহেশকে বসিয়ে রেখে, অবশেষে বিকাশকে ডেকে মহেশকে ছেড়ে দিতে বললে। তার আর জবানবন্দি নেওয়ার কোনো প্রয়োজন ছিল না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকিরীটী অমনিবাস ৪ – নীহাররঞ্জন গুপ্ত
    Next Article কিরীটী অমনিবাস ১২ – নীহাররঞ্জন গুপ্ত

    Related Articles

    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৪ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৫ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }