Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কুলের কাঁটা – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প90 Mins Read0
    ⤶ ⤷

    কুলের কাঁটা – ৯

    ৯

    বিখ্যাত ক্রিমিন্যাল ব্যারিস্টার পি. কে বাসু দুর্লভ নিকেতনের গেটের কাছে গাড়িটা পার্ক করেই লক্ষ্য করেন অদূরে একটা পুলিশের গাড়ি। কী ব্যাপার? ব্যাপারটা বোঝা গেল বাড়িতে প্রবেশ করা মাত্র। পুলিশ ইন্সপেক্টর সতীশ বর্মনের সঙ্গে দেখা হতেই তিনি বললেন, সরি, ব্যারিস্টার সাহেব! আপনার কিছুটা দেরি হয়ে গেছে। আপনার ক্লায়েন্ট মারা গেছেন।

    —মারা গেছেন? কে? প্রফেসর রায়চৌধুরী! কেমন করে?

    —এ কেস অব পয়েজনিং! বিষ প্রয়োগে হত্যা!

    বাসু-সাহেব বারান্দায় উঠে আসেন। সেখানে অনেকেই উপস্থিত। মৃত্যুসংবাদ পেয়ে নয়। এঁদের সকলকেই গোকুলচন্দ্র আজ সকালে আসতে বলেছিলেন। অবিনাশ, আরাধনা রঞ্জন, গিরিনবাবু—ওপাশে ম্লানমুখী লছমী। শিবনাথ উপস্থিত নেই…. সে দুর্গামণিকে সমালাচ্ছে। মৃতদেহ এখনও অপসারিত হয়নি। বর্মন বললেন, এবার আমি একে একে সকলের প্রাথমিক জবানবন্দি নেব। আপনারা সকলে এখানেই অপেক্ষা করুন। আমি ঐ বেঠকখানায় গিয়ে বসছি। একজন একজন করে ডেকে পাঠাব।

    একজন পুলিশ ব্যবস্থা করে দিল। বৈঠকখানায় কাগজপত্র সাজিয়ে বর্মন বলেন, আপনি এখন কী করবেন ব্যারিস্টার সাহেব? আপনার ক্লায়েন্টই তো মৃত। ফিরে যাবেন নিশ্চয়? আপনার সময়ের দাম আছে।

    বাসু বললেন, তা আছে। তবে নাকি, মক্কেল মারা গেলেই আমার দায়িত্ব শেষ হয় না। তাঁর শেষ ইচ্ছা ঠিকমতো পূর্ণ হচ্ছে কি না সেটা দেখতে হবে আমাকে।

    —শেষ ইচ্ছা! সেটা আবার কী?

    —তাঁর সম্পত্তি যাতে তাঁর ন্যায্য ওয়ারিশই পায় এটুকুই।

    —বটে! তা কে তাঁর ন্যায্য ওয়ারিশ?

    —সেটাই তো খুঁজে দেখবার জন্য থেকে যাচ্ছি।

    —ও! তা বেশ। খুঁজুন। তা আপনি কোথায় থাকবেন? আমি যেখানে এজাহার নেব সেখানে না বাইরের বারান্দায়?

    বাসু বলেন, না এজাহারের ওখানে আমার থাকাটা ঠিক নয়। আমি বাইরেই থাকি।

    বর্মন একটু ভেবে নিয়ে বলেন, না মশাই। আপনি নিতান্তই যখন চলে যেতে রাজি নন তখন আমার চোখের সামনেই থাকুন।

    এখানে বসে বসে সাক্ষীদের তালিম দিয়ে ভেতরে পাঠাবেন, সে ব্যবস্থায় আমি নেই। আসুন, আপনি ভেতরেই আসুন।

    বর্মনের সঙ্গে আদালতে বহুবার বাসু-সাহেবকে লড়তে হয়েছে। হেসে বলেন, বেশ তাই চলুন।

    সর্বপ্রথম এজাহার দিতে এল শিবনাথ। মৃতদেহ সে-ই প্রথম আবিষ্কার করেছে। সে নাকি সকালবেলা বৃদ্ধকে ডাকতে এসে দেখে তিনি শক্ত হয়ে আছেন। ডাক্তার ডাকা হয়। ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অতঃপর আসে পুলিশ। উনি কখন কী ভাবে মারা গেছেন তা সে জানে না। রাত্রে তিনি দুধ-রুটি খেয়েছিলেন। রোজকার মতো দুর্গামণিই তা তৈরি করেছিল। শিবনাথই এনে দিয়েছিল। আর কিছু সে জানে না।

    এরপর এজাহার দিতে এলেন অবিনাশ। প্রথম থেকে তিনি লছমীর বিরুদ্ধে বিষোদগার করে গেলেন। রাজগিরে মেয়েটিকে দেখে তাঁর নাকি ভুল হয়েছিল। ভুল ভুলই। পরে অনুসন্ধান করে অবিনাশ নাকি জানতে পারেন, লছমী রামপ্রসাদেরই কন্যা তার মৃতা স্ত্রী ফুলেশ্বরীর গর্ভজাতা। খবর পেয়েই তিনি গোকুলকে মাত্র গতকাল সন্ধ্যায় সব কথা খুলে বলেন। বৃদ্ধের ঠিকমতো বিশ্বাস হয় না। তখন অবিনাশ নাকি বলেছিল, “আমি কাল সকালে অকাট্য প্রমাণ এনে দাখিল করব।’ লছমী নিশ্চয় আড়ি পেতে সব কথা শুনেছিল। অবিনাশের ধারণা— আজ সকালে সর্বসমক্ষে অপমানিত হবার আশঙ্কায় লছমী গোকুলের খাদ্যে অথবা পানীয়ে বিষ মিশিয়ে দিয়েছিল।

    বর্মন প্রশ্ন করেন, আপনি কি সেই অকাট্য প্রমাণটি সঙ্গে করে এনেছেন? –এনেছি স্যর, কিন্তু সেটা আপনাকে জনান্তিকে দেখাতে চাই। ঐ ওঁর সামনে নয়। বর্মন বলেন, ঠিক আছে। আপনার বাকি এজাহার আমি পরে নেব।

    অবিনাশের পর এজাহার দিতে এল লছমী।

    —আপনার নাম?

    —মিনতি রায়চৌধুরী।

    —লছমী শর্মা কার নাম?

    —আমারই নাম। আমার পালক-পিতা আমাকে ঐ নামে ডাকতেন।

    —আপনি কি বিবাহিত?

    —না।

    —কাল সন্ধ্যাবেলা যখন অবিনাশবাবু আর গোকুলচন্দ্র গোপনে আলাপ করছিলেন, তখন কি আপনি তা আড়ি পেতে শুনছিলেন?

    লছমী জবাব দেবার আগেই বাসু-সাহেব বলে ওঠেন, লছমী, তুমি ইচ্ছে করলে এ প্রশ্নের উত্তর না ও দিতে পার। বলতে পার ‘আমার উকিলের সঙ্গে পরামর্শ না করে

    বাধা দিয়ে ওঠেন বর্মন জাস্ট এ মিনিট। আপনি মোড়লি করছেন কেন? লছমী কি আপনার মক্কেল?

    —এখনও নয়। পরে হতে পারে!

    —তাহলে আপনি ফোড়ন কাটছেন কোন অধিকারে?

    —ভারতীয় নাগরিক’ এই অধিকারে। সংবিধানে লছমীকে যে অধিকার দিয়েছে সেটাই তাকে জানিয়ে দিচ্ছে শুধু। আমি লছমীকে জানিয়ে রাখতে চাই— আপনি তার সরলতার সুযোগ নিয়ে তাকে ফাঁদে ফেলতে চাইছেন।

    —আমি! হোয়াট ডু য়ু মীন?

    —নয়? আপনি কি লছমীকে জানিয়েছেন, সে যা এজাহার দিচ্ছে তা প্রয়োজনবোধে তার বিরুদ্ধেই প্রয়োগ হতে পারে? একথা তাকে জানিয়েছেন যে, এই মুহূর্তে তার একজন সলিসিটার দরকার? এবং উকিলের সঙ্গে পরামর্শ না করে কোনো এজাহার না দেবার সংবিধানগত অধিকার তার আছে?

    বর্মন বলেন, আপনি মশাই এবার বরং বাইরে গিয়েই বসুন।

    —ধন্যবাদ! —বাসু স্থান ত্যাগ করেন। বাইরের ইজিচেয়ারে এসে বসেছেন কি বসেননি লছমীও বেরিয়ে এল ঘর থেকে। বাসু বলেন, কী হল আবার?

    লছমী বললে, এক কথায় শেষ হয়ে গেল। আমি ওঁকে বলেছি, উকিলের সঙ্গে কথা না বলে আমি কোনো জবাব দেব না।

    রঞ্জন এগিয়ে এসে বলে, কী হল?

    বাসু লছমীকে বলেন, তোমার কাছে একটা টাকা আছে লছমী?

    —একটা টাকা? না তো। কেন?

    রঞ্জন এক টাকার একখানা নোট বাড়িয়ে ধরে বলে, আমার কাছে আছে স্যার। বাসু বলেন, আমাকে নয়, লছমীকে দাও— তাকে এক টাকা ধার দিচ্ছ তুমি। দ্যাট্স ইট। লছমী এবার আমাকে ঐ টাকাটা দাও।

    লছমীর হাত থেকে টাকাটা নিয়ে বাসু পকেটজাত করলেন। বলেন, এস লছমী এখন তুমি আমার মক্কেল। বর্মনের কাছে গিয়ে বাকি জবানবন্দিটা দেবে চলো। যে প্রশ্নের জবাব দিতে বারণ করব, তার জবাব দেবে না।

    লছমীকে নিয়ে বাসু-সাহেব আবার বৈঠকখানায় ঢুকলেন, বললেন, আমার মক্কেল তার বাকি জবানবন্দি দিতে এসেছে।

    বৰ্মন খাতাপত্র গুছিয়ে উঠছিল। বললে, বুঝেছি। ধন্যবাদ! এজাহার সে থানায় গিয়ে দেবে। বডি ওয়ারেন্ট আগে করিয়ে আনি।

    মৃতদেহ অপসারিত করে বর্মন বৃদ্ধের শয়নকক্ষ এবং দুর্লভ স্মৃতিমন্দিরে তালা লাগাল। লছমীকে বললে, আপাতত আপনাকে গ্রেপ্তার করছি না। কিন্তু এ বাড়ি ছেড়ে অন্যত্র যেতে হলে আপনাকে থানা থেকে অনুমতি নিতে হবে।

    অবিনাশ বলেন, কিন্তু এ বাড়িতে তাকে থাকতে দিচ্ছে কে? গোকুলচন্দ্রের মৃত্যুতে আমি—ওঁর নিকটতম আত্মীয়, তাকে এ বাড়িতে থাকতে দেব কেন?

    বর্মন বললে, দেবেন, যেহেতু খাল কেটে এ কুমিরটিকে আপনিই এখানে এনেছিলেন। শুনুন মশাই, বাড়ির মালিক কে তার ফয়সালা হবে দেওয়ানি মামলায়। ফৌজদারি কেস-এ গৃহকর্তার মৃত্যুর পূর্বমুহূর্তে যে ব্যবস্থা ছিল তাই বহাল থাকবে। শুধু ঐ ঘর দুটি আমি আপাতত তালাবন্ধ করে গেলাম। আদালতের ডিক্রি নিয়ে যখন বাড়ির দখল নিতে আসবেন তখনই কুমিরটিকে উচ্ছেদ করতে পারবেন। তার আগে নয়। আপাতত আপনার স্বখাত সলিলে উনি বর্তমান থাকবেন। বুঝেছেন?

    বর্মন জিপ নিয়ে চলে গেল। অবিনাশও লছমীকে শাসিয়ে বিদায় হলেন। বাসু বললেন এবার চলো, নির্জনে কোথাও গিয়ে বসি। ব্যাপারটা শুনি—

    লছমী বললে, আমি একটু একা থাকতে চাই। ব্যাপারটা পরে আলোচনা করা যায় না?

    —যায়। ঠিক আছে। আমি পরেই আসব।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleউলের কাঁটা – নারায়ণ সান্যাল
    Next Article ঘড়ির কাঁটা – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }